এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৬715794
  • sg, চেন্নাইতে সেরকম কোন প্রভাব পড়েনি সেটা নিজের চোখেই দেখতে পারছি। ট্রেন চলছে কিনা জানিনা (আপনার লিংকে গিন্ডি রেল স্টেশানের নাম শুনলাম), কিন্তু রাস্তায় বাস গাড়ি সবই চলছে, দোকানও খোলা, অফিসও খোলা।
  • sg | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৭715795
  • ধন্যবাদ PT দা। বন্ধ সমর্থন করার এই অভিনব পদ্ধতিকে লাখো সেলাম। আপনি সত্যিই অনুকরণীয়।
  • sg | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২০715796
  • dc, তাহলে ঐ linkএ যা দেখাচ্ছে বা যা বলছে সব অন্য জায়্গার বলুন?
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৯715797
  • sg, এরকম তর্ক শুনলে সবসময়েই মনে হয় দুটো ট্রেন উল্টোদিকে ছুটে আসছে, এই অ্যাক্সিডেন্ট হলো বলে, তার পরেই দেখা গেল ট্রেন দুটো আলাদা ট্র্যাকে চলছিল ঃ)

    আপনার লিংকে দেখাচ্ছে চেন্নাইতে ভায়োলেন্স হয়েছে, আর আমি চেন্নাইতে থেকে দেখছি বেশীর ভাগটাই নর্মাল।
  • লাট্টু | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯715798
  • গতকাল এক আটতলা বাড়ির ওপর থেকে নীচের দিকে দেখছিলাম, সম্পূর্ণ অন‍্য অনুভূতি হল।
  • sg | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫১715799
  • dc কী করে জানলেন যে 'বেশীর ভাগটাই' নর্মাল?
  • tino | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৫715801
  • এই যেমন শ্যামল চক্কোত্তিরা সন্ধেবেলা বলবেন বঙ্গে বন্ধ সর্বাত্মক সফল, কিন্তু বিশ্বাস করুন আজ সকালে 10 টা নাগাদ অফিস আসার পথে শ্যামবাজার - খান্না- উল্টোডাঙা -সল্টলেক -নিউটাউন কোথাও একটা লাল ঝান্ডা নিয়ে জমায়েত ও দেখলাম না। শাসকের ভয় নাকি 34 বছরের ল্যাদ ? আর সব নরমাল দিনের মতোই রাস্তায় গাড়ি চলছে - সরকারি বাস তো বটেই বেসরকারি, মিনিবাস, অটো এমন কি অফিস শাটল, ওলা, পার্সোনাল কার ও চলছে ! অফিসে নরমাল এটেন্ডেন্স। বঙ্গে লাল পার্টির ডাকা বন্ধে ভাবা যেত কবছর আগেও ? এখন হ্যালুসিনেশন ছাড়া আর কি ই করা যায়
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৫715802
  • মমতা টা যে কী? আমদের এত দিনের ঐতিহ্য "বন্ধ" টাকেই বব্ধ করে দিল।কোন মানে হয়?
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৯715804
  • ব্রতীন,
    না ভাই। নভেম্বরের মাঝে ফিরব। তখন অবশ্যই জমিয়ে আড্ডা দেব।

    বন্ধের সফল/অসফল হওয়াঃ
    -------------------------------------
    এবার সফল সর্বাত্মক বন্ধ হয়েছে কেরালা আর ত্রিপুরায়। কারণ রাজ্য সরকারগুলো বন্ধের পক্ষে।
    বন্ধের জনসমর্থনের লিটমাস টেস্ট হয় যখন বিরোধীরা ডাকে।
    বঙ্গের ৩৪ বছরে বামেদের বিভিন্ন ইস্যুতে ডাকা বন্ধ সর্বাত্মক হত। এস ইউ সি/ কং/নকশালদের ডাকা বন্ধ আংশিক ও শহর কেন্দ্রিক হত।
    এবার বঙ্গে কোলকাতা, আসানসোলের শিল্পাঞ্চল, শিলিগুড়ি, কোচবিহার, মেদিনীপুর বা পুরুলিয়া ছাড়া কোথাও বন্ধের সমর্থনে লোকজনকে পথে নামতে দেখা যায় নি।
    কোলকাতাতেও বেহালা যাদবপুর ইত্যাদি কয়েকটি এলাকায়। ফলে হাতাহাতি ও গ্রেফতার কোনটাই বলার মত নয়।
    সবচেয়ে বড় কথা ট্রেন অবরোধ হয় নি। আগে লোক্যাল ও বিভিন্ন স্টেশনে বড় গাড়িও আটকে দেওয়া হত।
    স্কুল কলেজ যথারীতি চলেছে। সরকারী অফিসে ডালহৌসি পাড়ায় ৭০ থেকে ৮০ প্রতিশত হাজিরা। মন্ত্রী বলছেন-- ৯৮%।
    আই টি পাড়ায় ৪০ থেকে ৫০ %।
    ব্যাংক সম্পূর্ণ বন্ধ, আমি যদ্দূর জানি। রেল-বাস-ট্রাম মজদুরেরা হরতালে বিশেষ নেই মনে হচ্ছে। এটা চাষীদের ধর্মঘট ছিল না।
    কিন্তু ব্যারাকপুরের শিল্পাঞ্চলে এবং ডালহৌসি পাড়ায় ধর্মঘটের তেমন কোন প্রভাব চোখে পড়ল না।

    দুটো কথাঃ গত নির্বাচনের হার ও সিঙ্গুরের রায় বোধহয় বামকর্মীদের মনোবলে বড় প্রভাব ফেলেছে। তাই পথে নামার ঝোঁক ও সংখ্যা আংশিক।
    একটা প্রশ্নঃ
    এটা যদি বন্ধ না হয়ে শুধু ট্রেড ইউনিয়নের ধর্মঘটের ডাক হয়ে থাকে তাহলে কোথাও কোথাও ধর্মঘটীরা দোকান বন্ধ করাচ্ছিলেন কেন? ওঁদের তো শিল্পাঞ্চলে কারখানার গেটের সামনে পিকেটিং করার কথা।
    প্রত্যেক রাজ্যের রাজধানীতে এই ধর্মঘট মোটামুটি সফল, হিন্দি বলয়েও। যথারীতি পাবলিক সেক্টরে ও অর্গানাইজড সেগমেন্টে। প্রাইভেট সেক্টরে বিশেষ প্রভাব পড়েনি বললেই চলে।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৭715805
  • না রঞ্জনদা, চেন্নাইতে বন্ধের কোন প্রভাব পড়েনি। তবে তামিল নাড়ুতে অল ইন্ডিয়া বন্ধ এমনিতেও প্রভাব পড়েনা, এখানকার লোকাল পার্টিরা ডাকলে তাহলে বন্ধ হয়। আর অনলাইন ব্যাংকিং ট্রান্সাকশানে বোধায় প্রভাব পড়েনি, মানে আমি নিজেও একটা ট্রান্সাকশান করলাম আর অফিসেও অনলাইন ব্যাংকিং রোজকার মতোই হয়েছে। শুনলাম কর্নাটকার কোথাও কোথাও নাকি বন্ধের কিছু প্রভাব পড়েছে। মুম্বাই আর দিল্লিতে নাকি সেরকম বন্ধ হয়নি, অন্তত খবরে তাই বলছে।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৮715806
  • কিন্তু তাহলে এত ফাঁকা ফাঁকা বাস দেখাচ্ছিল কেন ?
  • | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৯715807
  • অন্য গুলো জানিনা। আই টি স্ট্যাট বোধ্হয় ঠিক নয়। আমাদের তো মোটামুটি ফুল হাউস দেখছি।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৪715808
  • কোথায় ফাঁকা বাস দেখাচ্ছিল, চেন্নাইতে? কিন্তু রাস্তায় জ্যাম তো অন্য দিনের মতোই পেলাম! বাসগুলো ফাঁকা কিনা সেটা অবশ্য খেয়াল করিনি, তবে অটো, বাস আর গাড়ি মিলিয়ে তো কম কিছু মনে হলনা। দোকানও কোথাও বন্ধ চোখে পড়ল না, মানে আমি যেসব রুটে যাওয়া আসা করেছি। অন্তত কয়েকটা স্কুল যে খোলা ছিল সেটা শিওর, আর অনেক অফিস যে খোলা ছিল সেটাও শিওর।
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৫715809
  • সরি! সেকটর ফাইভ বেশ সচল ছিল। এটা স্লিপ হয়ে গেছল।
    দিল্লিতে বন্ধ হয় নি তো। ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক হয়েছিল। সেদিক দিয়ে আংশিক সফল। আর ব্যাংকে অনলাইন কাজকম্ম হয়েছে। কিন্তু অধিকাংশ শাখায় তালা।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৭715810
  • হ্যাঁ কিছু শাখা বোধায় বন্ধ ছিল বা কাজ হয়নি, চেন্নাইতেও, এরকম শুনলাম।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৮715811
  • চেন্নাই বলিনি। কোলকাতা আর পব র যা খবর দেখাচ্ছিল।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৪715812
  • আচ্ছা। কলকাতায় তো ভালো বন্ধ হয়েছে বলছে।
  • sg | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৭715816
  • dc নির্ভর করছে আপনি খবরকে কীভাবে interpret করবেন-"Central government government offices wore a deserted look with the employees joining the strike while section of state government employees, especially in the revenue department, are also participating in the strike, the report
    said."
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৩715817
  • ইন্টারপ্রেট করতে হবেনা, নিজের চোখেই দেখেছি দোকানপাট খোলা আর রাস্তায় জ্যাম। অন্য দিনে যেমন থাকে। আর আমার মেয়ে স্কুল করে এসেছে, সেখানেও ইন্টারপ্রেট করতে হয়নি।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৯715818
  • In Tamil Nadu, normal life was largely unaffected. Bus and train services were operated as usual while shops and business establishments remained open. Educational institutions too functioned normally

    যে প্যারাটা কোট করলেন তার ওপরের প্যারা। সেইজন্যই ১২ঃ২৯ এ লিখেছিলাম, বেশীর ভাগটাই নর্মাল।
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৭715819
  • ছিল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের বন্ধ। সেভাবেই গোটা দেশে মুখ্যতঃ পাবলিক সেকটরে হয়েছে।
    কিন্তু বঙ্গ ও কেরালায় একে বন্ধের চেহারা দিয়ে প্রচার করা হয়েছে, সরকার থেকেও, বন্ধ আহ্বায়কদের থেকেও। তাই সিটুর নেতা ছাড়াও বাম রাজনৈতিক দলগুলোর নেতারাও প্রচারে নেমেছেন।
    কেরালায় সর্বাত্মক হয়েছে। পশ্চিমবঙ্গে আংশিক। রেল চলেছে। ট্রান্সপোর্ট শ্রমিকেরাও সেভাবে সামিল হন নি। আর ব্যারাকপুর শিল্পাঞ্চল?
    বিমান বসু যদিও একে সফল বন্ধ বলে জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
    কিন্তু আমার এক নীপা বন্ধু বলল গার্ডেনরীচের অফিসে ভালই হাজিরা ও কাজকম্মো হয়েছে যা আগে কোনবারই হয় নি।
  • sg | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৫:০৭715820
  • dc ঐখানেই তো interpretation এর প্রশ্ন। এটা ছিল শিল্প ধর্মঘট। বিচার্য যে শিল্পে কতটা প্রভাব পড়েছে। স্কুল খোলা কি না, রাস্তা জ্যাম কী না সেগুলো বোধহয় relevant নয়।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৩715821
  • sg, রেলিভ্যান্ট কিনা সেই প্রশ্ন তো আমি তুলিওনি। আমি লিখেছিলাম "আমি চেন্নাইতে থেকে দেখছি বেশীর ভাগটাই নর্মাল"। আপনি প্রশ্ন করেছিলেন "কী করে জানলেন যে 'বেশীর ভাগটাই' নর্মাল?"। উত্তর হিসেবে কয়েকটা নিউজের লিংক দিয়েছি। লিংক দেবার জন্য অপেক্ষা করতে হয়েছে কারন চোখের সামনে যদিও দেখেছি বেশীর ভাগটাই নর্মাল, সেটা খবরে আসতে সময় লেগেছে।

    আপনার সুবিধের জন্য মাঝে এটাও লিখেছিলাম যে আমরা দুটো আলাদা ট্র্যাকে কথা বলছি, তাও আপনি জিগ্যেস করলেন "কী করে জানলেন যে 'বেশীর ভাগটাই' নর্মাল?" তাই খানিক্ক্ষন অপেক্ষা করে নিউজের লিংক দিয়ে দিলাম।
  • Atoz | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৬715823
  • এক ফ্রিকোয়েন্সিতে সব ঠান্ডা শান্ত, আরেক ফ্রিকো তে ধুন্ধুমার চলছে। ঃ-)
  • Atoz | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৬715822
  • ডিসি, পটাঙ্গের সেই ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির ব্যাপার। ঃ-)
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৮715824
  • সেটাই তো বলেছিলাম, কিন্তু উনি তাও প্রশ্ন তুললেন ঃ)
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২২715826
  • কো অরডিনেশনের লোকজন ভালোই উপস্থিতি ছিল। কি ব্যাপার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন