এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৩৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | ২০ মে ২০০৮ ০৯:২৫562245
  • অজদা ভালো লাগল। নামটা হেবি হয়েছে। এটা কি কোথাও থেকে ঝেড়েছেন, না নিজের মস্তিস্কপ্রসূত?
  • nyara | ২০ মে ২০০৮ ১০:০৯562246
  • অজদার লেখাটা তো ভালই, কিন্তু ওস্তাদের মার শেষ লাইনে। গরম খিচুড়ির ওপর এক পলা ঘি ছড়িয়ে দেওয়া।
  • mita | ২০ মে ২০০৮ ২০:৫৫562247
  • লেখাটা ভীষন ভালো লাগলো।
  • aja | ২০ মে ২০০৮ ২১:৪০562248
  • দ্রি-কে।

    র‌্যান্ডম অ্যাক্টস অফ কাইন্ডনেস - কথাটা এক প্যাস্টরের বক্তৃতায় শোনা। বক্তব্য ছিল খানিকটা এই রকম। যখন কেউ দু:খী কাউকে দয়া করে, কোন কারণে নয় - যাস্ট র‌্যান্ডমলি, তখন সেই দয়ালু মানুষটির মধ্যে দিয়ে ভগবান ঐ দু:খীকে দয়া করেন। ক্রুয়েলটি কথাটা আমার যোগ করা। সে হয়তো আহ্রীমানকে আহুর-মজ্‌দার পাশে তার উপযুক্ত জায়গা দিতে। মোটের উপর দু'জনকেই তো দেখতে পাই দু'বেলা :)।
  • dri | ২১ মে ২০০৮ ১১:৫৩562249
  • কাইন্ডনেসের পাশে ক্রুয়েলটি বসাতে খুব খুলেছে। এই টাইটেলে চমৎকার একটি সুররিয়াল ফিল্ম নামানো সম্ভব, আমার মন বলছে।
  • sinfaut | ২১ মে ২০০৮ ১২:০০562250
  • বুনুদা যেমন নাম রাখতেন? ডিস্ক্রিট, অবস্কিওর ইত্যাদি বিশেষন যোগে? ;-)
  • dri | ২১ মে ২০০৮ ১২:১৪562251
  • হ্যা। আসলে লম্বা লম্বা নাম রাখাটা সাররিয়াল মুভমেন্টের একটা ট্রেন্ড। দালির কিছু ছবির এইরকম লম্বা নাম আছে। অন্দ্রে ব্রেতঁর কিছু লেখারও তাই মোস্ট প্রবাবলি।
  • pi | ২৭ মে ২০০৮ ০৫:৫৩562252
  • 'দেওয়াল ধরে লাগানো জেরেনিয়ামরাও শীতকালে দুচাট্টি ফুল বেশি ফোটায়' :)
    খাসা লাগলো লেখাটা।
  • Guruchandali | ২৭ মে ২০০৮ ০৮:২৫562253
  • বিশেষ কারণে এই সপ্তাহে বুলবুলভাজা/কূটকচালি প্রকাশিত হলনা।
  • Guruchandali | ১০ জুন ২০০৮ ০৯:০৯562255
  • ----------------------------------------------
    নতুন বুলবুলভাজা : শোকদিবস
    ----------------------------------------------
  • Guruchandali | ১৬ জুন ২০০৮ ১০:২৭562256
  • ---------------------------------------
    নতুন বুলবুলভাজা : পনেরই জুন -- ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ ডে
    ---------------------------------------
  • kallol | ১৬ জুন ২০০৮ ১৭:০২562257
  • শ্রাবনী, ভীষণ ভালো হয়েছে লিখতে গিয়েও হাত কেঁপে গেলো। এটা বলাই যায় ভীষণ প্রয়োজনীয় লেখা। ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। এমন নয় যে এই ঘটনাগুলো আমরা জানি না। পড়তে পড়তে ভিড় করে আসে স্মৃতি, বাবুলালের মা, আমাদের নানী (আমার দেখা প্রথম হুঁকো খাওয়া মহিলা), চন্নদিদা, ফুলুমাসী...... কত মানুষ।
    এই লেখাগুলো বারবার আসুক, আমাদের সভ্যতা-ভদ্রতার ঘেঁটি ধরে নাড়া দিক।
  • P | ১৬ জুন ২০০৮ ১৯:৩২562258
  • খুব ভালো বলছেন কল্লোলদা। এ লেখার ভাল-খারাপ হয় না। কতকগুলো প্রায় আবছা স্মৃতিকে খুঁচিয়ে জাগিয়ে দিল শুধু এ লেখা।
    তাদের একটা বলি।
    মাসীর বাড়ি বেড়াতে খুব ভাব হয়েছিল পাশের কোয়ার্টারের একটা আমার মতই একটা পুঁচকে মেয়ের সাথে। তাদের পেছনের বাগানে একটা কুঁড়ে মতন ঘরে থাকতো এক থুথথুড়ে বুড়ি, জানতাম না কে হয়। অত ছোটো বয়সে জানার কৌতুহল ও ছিল না।
    এক দুপুরে খেলতে খেলতে বন্ধুর মাকে নির্মমভাবে বুড়িকে কলতলায় ঠেলে ফেলে দিয়ে চিৎকার করতে দেখে আমি স্থির হয়ে গেছিলাম, বন্ধু তাড়াতাড়ি আমার হাত টেনে বলেছিল চল চল বাইরে গিয়ে ফেলি। মা এখন ঠাম্মাকে খুব মারবে।
  • aja | ১৭ জুন ২০০৮ ০৩:০৮562259
  • কুকুর-বেড়ালদের ইউথানাইজ করা হয়, বুড়োরা চাইলেও কেন হয় না?
  • Blank | ১৭ জুন ২০০৮ ০৮:০০562260
  • প্রথম বার পথের পাঁচালি পড়ে ঠিক এমনি হয়।
  • Guruchandali | ২৩ জুন ২০০৮ ০০:৪৯562261
  • --------------------------------------------
    নতুন বুলবুলভাজা: ধারাভির ইতিকথা (পর্ব - ১)
    --------------------------------------------
  • shyamal | ২৩ জুন ২০০৮ ০৬:১৬562262
  • বম্বের উল্লিখিত স্টেশনের নাম সায়ন, সিওন নয়। যদিও ইংরেজিতে SION। সরি টু নিট পিক।
  • d | ২৩ জুন ২০০৮ ২০:৪৮562263
  • আজ্ঞে আমাকে এখানকার দুই লোকাল ছেলে বলল "সিওন' কিম্বা "শিঁয়ো' উচ্চারণ। তাই লিখলাম। দাঁড়ান মুম্বাইয়ের লোকজনকে জিজ্ঞেস করে দেখি।
  • umesh | ২৩ জুন ২০০৮ ২১:০৩562264
  • ওটা সায়ন (বা কখনো সায়ান), কিন্তু সিওন বা শিঁয়ো কদাচ নয়।
  • sinfaut | ২৩ জুন ২০০৮ ২১:১২562266
  • দমদি বোধহয় লোকাল ফ্রেঞ্চ ছেলেদের জিজ্ঞেস করেছে ;-)
  • Guruchandali | ২৯ জুন ২০০৮ ২৩:১৭562267
  • ---------------------------------
    হরিদাসের বুলবুলভাজা: বিবেকী কন্ঠ
    ----------------------------------
  • nyara | ৩০ জুন ২০০৮ ১২:০৪562268
  • এসব কথা জানার জন্যে রঞ্জনদার মতন লোককে পিন্টারের নোবেল অ্যাক্সেপটেন্স স্পিচ অব্দি অপেক্ষা করতে হল কেন?

    পিন্টার সম্বন্ধে রঞ্জনদার হৃদপরিবর্তনের কথা পড়ে পিন্টার থেকে বাদল সরকার সম্বন্ধে (অনেক সময়েই নাম না করে) উৎপল দত্তর বিষোদগার মনে পড়ে গেল। 'তোজোর কুত্তা' থেকে 'শিল্পায়ন' - ভারতীয় মূলধারার বামপন্থীদের বিচারবোধের অভাব এতবার এতভাবে প্রকট হয়েছে যে আর অবাক হইনা।
  • rimi | ৩০ জুন ২০০৮ ২১:১১562269
  • হ্যারল্ড পিন্টারের পুরো ভাষণটি (ভিডিও / টেকস্ট) এখানে আছে:
    http://tinyurl.com/ymqqgd
    http://tinyurl.com/yj6ylo

    বুলবুলভাজাটির থেকে আসল ভাষণটি দেখা বা পড়া ভাল (ডি: আমার ব্যক্তিগত মত)।
  • kallol | ৩০ জুন ২০০৮ ২১:২৭562270
  • এসব কথা জানার জন্য অপেক্ষা করতে হয় নি। এই কথাগুলো নানা ভাবে নানা কায়দয় বামপন্থীরা বহুবার বলেছেন। কিন্তু হ্যারল্ড পিন্টারও যে এভাবে ভাবেন সেটা জানা ছিলো না।
    রঞ্জন - ঠিক বলতে পারবে।
    এই না জানাটা বামপন্থীদের, বিশেষত: ভারতীয় বামপন্থীদের কূপমন্ডুকতা। এরা তো দাদা না বলে দিলে কিছু দেখেন না/পড়েন না/শোনেন না। আমিও ঐ দলেই ছিলাম। সৌভাগ্য যে এমন একটা সময়ে রাজনীতি করতে এসেছিলাম যেখানে প্রশ্নহীন আনুগত্য চাওয়া হত। ফলে তার বিপরীতে সব কিছুকেকেই প্রশ্ন করার একটা প্রবণতাও রয়ে যেতো। তাই বেঁচে গেছি।
  • h | ৩০ জুন ২০০৮ ২১:৩৩562271
  • এই লেখাটা পিন্টার সম্পর্কে যতটা রঞ্জনদার সময় সম্পর্কেও ততটাই। তবে এইরকম কনফেসনাল মুডে না লিখলেও বোধহয় চলতো মাইরি রঞ্জনদা। আপনার সময়ের কালেকটিভ এক্সপিরিয়েন্স যা ছেল ছেল, যা করেছেন করেছেন। তখন পিন্টারের এস্থেটিক বা পোলিটিকাল প্রায়োরিটি অন্য ছিল। কি করবেন। এতে নজ্জা পাওয়ার কি হল।

    এই নোবেল পুরষ্কারের বক্তৃতা টা ২০০৩ এ শুরু লন্ডনে কেন্দ্রীভূত যুদ্ধ বিরোধী আন্দোলন, আগেকার অন্যান্য যুদ্ধবিরোধী আন্দোলনের মতই সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পরে কার সময়ের পাবলিক ডিবেট গুলোর নির্যাস দিয়া লেখা।

    লিবেরাল রা কখন কি করে তাই নিয়া অতটা উতলা হলে চলবে? ;-)

    তবে কেস হল আপনার বয়স হওয়ার আগেই হয়তো আমাদের অনেক কেই অনেক কিছু ই লিখতে হবে। নানা নজ্জার কথা :-) আগে গাল দেওয়া পর্যায় টা শেষ হোক ;-)
  • h | ৩০ জুন ২০০৮ ২১:৩৪562273
  • দেশে না বেরোনো সঙ্কেÄও :-)
  • h | ৩০ জুন ২০০৮ ২১:৩৪562272
  • বাই দ্য ওয়ে ১৯৭১ এ প্রথম অভিনীত ওল্ড টাইম্‌স তো বেশ ভালো নাটক।
  • rimi | ৩০ জুন ২০০৮ ২২:৪১562274
  • ও, এই লেখাটা তাহলে এক ধরণের কনফেশন? সেইটা আগে বুঝি নি।
  • h | ৩০ জুন ২০০৮ ২২:৪৫562275
  • আমার মনে হয়েছে। এইবার সত্যি কিনা তো রঞ্জনদা বলবেন। বা বলবেন না। আগে নানা কারণে পিন্টারেরে পছন্দ ছিল না, এখন যুদ্ধবিরোধী সলিডারিটির জায়্‌গা থিইক্যা পছন্দ হইছে। আমার মনে হল এইটা তো ইম্পর্ট্যান্ট একটা দিক। এই লেখাটার। সে বোঝা ধইরাই আগে যা লেখার লিখছি। এখনো বোঝাটার পাশে থাকলাম ;-)
  • ranjan roy | ০১ জুলাই ২০০৮ ০১:০৮562277
  • h, এবং rimmi,
    তোমরা দুজনেই ঠিক।
    এক, কোন সন্দেহ নেই বুলবুলভাজার থেকে পিন্টারের মূল লেখাটা পড়া সর্বার্থে কাঙ্ক্ষিত। আশা আছে যাঁরা পড়েননি, তাঁরা অনেকে পড়বেন। রিমি সূতো দিয়েই দিয়েছেন।
    দুই, সত্যি কথা। আমি পড়ে অবাক,এবং সেন্টিমেন্টাল হয়ে পড়ে লেখাটা লিখেছি। কিন্তু চারদিকে সবাই আমেরিকার থেকে গুড্‌ বয়ের সার্টিফিকেট নেয়া ভারতের পক্ষে একান্ত জরুরী বলে এমন চেঁচাচ্ছে যে আমার মাথা খারাপ হবার জোগাড়।
    ( শ্যামলের খোলা থ্রেড দেখুন।)
    তিন, নোবেলের লেকচারে এভাবে অমেরিকার তুষ্টি করা, এই বয়েসে? ভারতে আমি ভাবতেই পারি না।
    ফলে হয়তো লেখাটা কিছুটা প্যান্‌পেনে হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন