এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:২৫622307
  • তরুণ তেজপাল জেলে বটে, তেহেলকা ম্যানেজমেন্টের অন্যরা - তরুণের বোন, সীমা ইঃ-রা কিন্তু বাইরে, ফ্রড, খবর চেপে দেওয়া ইত্যাকার অভিযোগের জবাব তারাও দিতে পারেন, চাইলে
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৩১622308
  • দয়ামণি, দয়ামিনি না।
  • pinaki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৩৩622309
  • ঈশান, কিছুটা আগে একটা লেখা অক্ষ পোস্ট করেছে দেখবে, ঐ লেখাটার সাথে আমি অনেকটাই একমত এই সেন্সে যে এই খিল্লি বা লোকের বিষোদ্গার অনেক কম হত এই কেসে যদি তরুণ তেজপাল ঐ ল্যাসারেট, পেনান্স জাতীয় জিআরই ওয়ার্ড দিয়ে একটা চিঠি লিখে ঐ লেভেলে মরাল হাইগ্রাউন্ড নিয়ে 'এই দেখ, তোমরা সবাই বলছ বলে তোমাদের ফেমিনিস্ট প্রিন্সিপালকে সম্মান দিতে আমি সামান্য সেক্সুয়াল লিয়াজোঁ আর ব্যান্টার করা সত্ত্বেও ছমাসের জন্য নিজেই নিজেকে শাস্তি দিলাম' - এইসব না লিখত। সত্যি কথা বলতে এই তামাশাটা লোকে নিতে পারেনি। যেটা থেকেই পাবলিক বেসিকালি ক্ষারটা খেয়ে যায়। ও সায়লেন্ট থাকলে এরকম খিল্লী ওকে হয়তো ফেস করতে হত না। আর তাছাড়া এখানে বিজেপির স্কোর সেটল করাটা তো একটা ফ্যাক্টর।

    তবে তুমি যাই বল, আমি সব দেখেশুনে এই ওপিনিয়নে পৌঁছেছি যে তরুণ তেজপালের পক্ষে আর 'মানুষের জন্য সাংবাদিকতা' দেওয়া সম্ভব নয়। এটা লস্ট কেস। তহেলকাকে যদি সেটা পারতে হয় তাহলে একই সাথে তরুণ তেজপালের ছত্রছায়া থেকে আর এই কারেন্ট বিজনেস মডেল থেকে বেরিয়ে এসে অন্যভাবে কিছু একটা করতে হবে। এভাবে এক কর্পোরেটের থেকে পুঁজি নিয়ে আর এক কর্পোরেটের স্ক্যাম ফাঁস করে বিপ্লবী সাজা - এই মডেলের কোনো ভবিষ্যত আমি দেখি না।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৩৮622310
  • ঈশানের পোস্টের আগে তো কেউ এখানে পোটেন্সি টেস্ট নিয়ে কিছুই লেখেনি, খিল্লি তো বহুদূরের কথা!! যাদের লেখার রেফারেন্স দেওয়া হয়েছে তাদের লেখাতেও এসব নেই কোথাও।

    যা বলাই হয়নি সেটা দিয়ে যা যা বলা হচ্ছে সেগুলো ডিলেজিটিমাইস করার চেষ্টা করে লাভ কি?
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৪১622312
  • ধুস, তরুণ জেল হাজতে। কিন্তু তহেলকা তো গুটিয়ে যায়নি। তারা এইসব অপপ্রচারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে না কেন?

    আর কে অসমর্থ আর অশক্ত? তেজপাল। এলিট অফ এলিটস! হাঃ!
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৪১622311
  • বরঞ্চ, এই লেখালেখি যারা করছে উল্টে তারাই কারা তেজপালের ওপর টুইটারে অসভ্যতা, সোমাকে হেনস্থা এগুলো নিয়ে প্রতিবাদ করেছে।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৪২622313
  • অরণ্যদা।
    না পারেন না। সবাই বাধ্যতমূলকভাবে নীরবতা অবলম্বন করেছেন। পাবলিকের চাপে। মিডিয়ার চাপে। এবং কোনো মন্তব্যের তরুণ তেজপালের কেসে কী প্রভাব পড়বে, সেটাও আশঙ্কা তো বটেই। আমরা কি এতই নাইভ, যে, চাপটা বুঝতে পারিনা? সেটা নিজেরা তৈরি করছি বলে?

    যখন একজন ধর্ষিতাকে খোলা কোর্টে প্রশ্ন করা হয়, "কেমন করে ধর্ষণ হল দেখাও তো", সেটা আমরা বুঝি, কারণ, সেটা অন্য লোকে করে। কোর্ট করে, পুলিশ করে। আর পোটেন্সি টেস্ট নিয়ে দুনিয়াময় খিল্লির বন্যা বইলে চাপটা কোথায় পড়ে বুঝিনা? খিল্লিটা আমরা করি বলে?

    পিনাকি।
    তেহেলকা ফিনিশ। আমি একমত। তবে তেহেলকা যা করেছে, সেটার কোনো তুলনা ভারতবর্ষে এখনও নেই, বেটার কোনো মডেলও নেই, এইটা না ভুললেই হল। উফ, আবার মহাভারত মনে পড়ছে। মহাপ্রস্থানের পথে প্রতিটি পতনকে যুধিষ্ঠির মর্যাদা দিয়েছিলেন। এই মর্যাদাটাই চাইছি, আর কিছু না।

    তবে কথায় কথায় বুড়োদের মতো এত মহাভারত ভালো না। কাজেই এখন বিরতি। আবার পরে লিখব।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৪৩622314
  • 'Neither the struggle against Hindutva nor socially responsible journalism were born with Tehelka. Neither secularism nor journalism will die with Tehelka...' - এইটা আমার ভাল লেগেছে। আর আইকন না হলেও শ্রদ্ধা বা ভালবাসা পাওয়ার মত কিছু মানুষ সবসময়ই থাকবেন - সে কেজরিওয়াল-ই হোন বা অশোক খেমকা, পুণ্যব্রত গুণ বা বিনায়ক সেন
  • riddhi | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৫২622315
  • সিমিলার নামের একজনের ১০০টা অবদি কেস মাপ ছিল। আরো কয়েকটা যাক, তারপরেই মামুর হাতে সুদর্শন চক্র উঠবে ঃ))
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৪622317
  • তেহেলকা প্রচুর ভাল কাজ করেছে, র‌্যাদার তেহেলকা-র রিপোর্টাররা প্রচুর ভাল কাজ করেছে - এটা আমি লিখেছি আগে।
    পোটেন্সি টেস্ট করার কোন মানে নাই তো বটেই - তা নিয়ে মিডিয়ায় কোন খিল্লি আমার চোখে পড়ে নি, হয়ত ফেবু/টুইটারে হচ্ছে, জানি না
    পাবলিক/মিডিয়ার চাপে তেহেলকা ম্যানেজমেন্ট বা তেজপাল ফ্যামিলি কোন ফ্রড বা দুর্নীতি সংক্রান্ত অভিযোগের জবাব দিতে পারছে না - যেখানে মামলা হচ্ছে সম্পূর্ণ অন্য বিষয়ে - যৌন হেনস্থা নিয়ে, এটা একটু ফার ফেচড লাগছে।
    'অশক্ত আত্মরক্ষাহীন শত্রুকে বধ করার' আমিও বিপক্ষে, কিন্তু তেজপাল ফ্যামিলি/তেহেলকা ম্যানেজমেন্ট কি সত্যিই অশক্ত, আত্মরক্ষার ক্ষমতাহীন? আই ডাউট
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৬622318
  • ঋদ্ধিঃ)))
  • pinaki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০১622319
  • বেটার মডেল বলতে? তহেলকা কি প্রথম থেকেই কেডিসিং এর পুঁজিতে চলত নাকি? এখন দেখা যাচ্ছে একদিকে তহেলকা লস করছে অন্যদিকে তেজপাল সম্পত্তির পর সম্পত্তি বানাচ্ছে। তার মানে সৎ সাংবাদিকতার উপর ভিত্তি করে জালি পলিটিশিয়ান বা কর্পোরেটদের মেরুদন্ডে ঠকঠকানি ধরানোর মত একটা মিডিয়া বানাতে গেলে সেটা শেষ অব্দি বড় কোনো কর্পোরেটের ছত্রছায়া ছাড়া বানানো যাবে না, এটা তহেলকার আজকের পরিণতি দেখে কি কনক্লুসিভলি বলা যায়? তেজপালের সততা আনকোয়েশ্চেনেবল হলে তাও নাহয় ভাবা যেত। কে বলতে পারে, হয়তো তেজপালের প্রফিট মোটিভের কারণেই কেডিসিং এর ওপর নির্ভরতা। হয়তো অন্য কোনো মডেলে সেটা ইনএভিটেবল হবে না।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০২622320
  • গোয়াতে বেল খারিজ হবার আগেও রিপোর্টারদের সাথে তেজপালের কথোপকথন লক্ষ করুন (নিশ্চয় ইউটিউবে ক্লিপ থাকবে) - অসমর্থ আর অশক্ত মানুষের মুখচোখ কেমন হয় জানতে পারবেন।

    এত কিছু লিখতাম না। কিম্তু মামুর হিরো ওয়রশিপকে আর নেওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:০৫622321
  • এই লেখাটাও থাক এখানে।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:২৩622322
  • তেজপাল-কে নিয়ে মিডিয়ায় খুব বেশি কোলাহল কি হচ্ছে? আবাপ-তে যেমন আজ আর গতকাল দুদিন এ নিয়ে কোন খবর নেই। সর্ব ভারতীয় মিডিয়ায় কেমন কাভারেজ জানি না
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:২৭622323
  • খুবই হচ্ছে। পোটেন্সি টেস্ট হল, কী হল, মেডিক্যাল টেস্ট হল কি হল না, ফ্যানের আবেদন মঞ্জুর হল কি হল না .. ঘণ্টায় ঘণ্টায় আপডেট হচ্ছে।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৪:২৯622324
  • হুম, দুঃখজনক
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:১২622326
  • অর্পণের হাল তো খুব খারাপ। মেটাফরও বুঝছেনা। কমিউনিস্ট পার্টিতে পুলিশে হেফাজতে থাকাকালীন লোকজনের বিচার করা হতনা, কারণ অসমর্থ অশক্ত অত্মপক্ষসমর্থহীন লোককে বিচার করাটা রীতিবিরুদ্ধ মনে করা হত, এরকম লিখেছি। এর মানে নট নেসেসারিলি লোকটিকে কুঁজো, নুলো বা খোঁড়া হতে হবে, বা সত্তরোর্ধ্ব। আত্মপক্ষ সমর্থনে অসমর্থ হলেই চলবে।

    তাও ভালো, কর্ণ কোথা থেকে এল, সে তো একে পৌরণিক, তায় বাস্তব হলেও তেজপালের চেয়ে বয়সে অনেক বড়ো, এই জাতীয় ভুল বেরোয়নি। :)

    এবং এর সঙ্গে আমার হিরো-ওয়ারশিপের বিশেষ সম্পর্ক নেই। চে গুয়েভারা আমার হিরো, কিন্তু প্রচুর অকারণ খুন করেছেন, এটা মানতে আমার কোনো আপত্তিই নেই।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৩৫622328
  • আরেকটা হিন্দু হলেই বা লাভ বই ক্ষতি কী ? আর তেহেলকা কোথাও কোনোদিন পুঁজিবাদের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও মার্কা বিপ্লবী ছিল বলেই তো জানা নেই।
    তো সেখানে This social contract, he alleged, had not been honoured in crucial sectors, which was the reason the idea of capitalism as an engine for development in India needs to be examined. জাতীয় কথা বলা, গ্রোথ ইন্ক্লুসিভ হচ্ছে না - সেই দিকে পয়েন্ট আউট করা কি বাজারী অর্থনীতি দেশের মেজরিটির জন্য কী করেছে সেই প্রশ্নগুলো পলিসিমেকারদের কাছে ছুঁড়ে দিতে পারা, সেই প্রশ্নগুলো যাঁরা করছেন তাঁদের স্পেস দেওয়া, এবং সেটা একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো ..এটা আমার কাছে মন্দের ভাল।

    কোনো কর্পৈ ধোতু নয়, সেটা জানা কথাই। কিন্তু এসার যতক্ষণ পস্কো বা ডাও এর মত কিছু করছে না, এবং পস্কো আর ডাও নিয়ে এই লেখাগুলো বেরোচ্ছে, ততক্ষণ এসারের স্পনসরশিপ নিলেও আমার মনে হচ্ছেনা ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে।
    http://www.tehelka.com/union-carbide-verdict-hark-the-evening-language-of-the-poor/
    http://archive.tehelka.com/story_main51.asp?filename=Ws080212Olympics.asp
    http://www.tehelka.com/the-people-vs-posco/

    মোদীর প্রিয় কর্পোরেটের কাছ থেকে টাকা নিয়েছে কিনা সেটা আমার কাছে গৌণ, যতক্ষণ মোদীর বিরুদ্ধে কথা বলছে, বা এই জাতীয় লেখাগুলো বের করছেঃ
    http://www.tehelka.com/its-a-myth-that-muslim-rulers-destroyed-thousands-of-temples/#.Upu26zHA1Hs.facebook
    http://www.tehelka.com/the-guns-godmen-of-ayodhya-2/

    কোন কিছুই সমালোচনার ঊর্ধ্বে নয়, তেহেলকা নিয়ে সমালোচনা আমারো আছে, কিন্তু ঐ আর কী, এখন এইই তেজপাল ইস্যুতে দেখতে নারি বলে তার সব চলনই বাঁকা বলে দেখতে পারছিনা।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৩৭622329
  • আপত্তিটা কি? তেজপাল আঙুল ব্যবহার করেছেন বলে ধর্ষণ বলা যাবে না?
  • s | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৯622330
  • কিন্তু আঙুল দিয়ে ধর্ষনের এর আগে কোন কেস মিডিয়াতে এসেছে, না এটাই প্রথ্ম?
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:০৬622331
  • কার আপত্তি? আমার? পড়লেই জানা যেত।

    ১। আঙুল ব্যবহার করলে ধর্ষণ নিশ্চয়ই বলা যাবে। কিন্তু আঙুল দিয়ে ধর্ষণ করার জন্য পুরুষাঙ্গের ব্যবহার লাগেনা। কাজেই পোটেন্সি টেস্ট অকারণ।

    ২। পোটেন্সি টেস্টের রসালো খবর চাদ্দিকে ছড়ানো এবং চুটকিবাজি আপত্তিকর। (অক্ষদা লিখেছে, এই নিয়ে "এখানে" কেউ লেখেনি। যেন মিডিয়ায় কে কি বলল, কোথায় কি চর্চা, সে নিয়ে এখানে কিছু বলা হয়না।)
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১২622332
  • দুর পোটেন্সি টেস্ট তো এই হল। এই টই তো গত সাতদিন যাবত চলছে। এদ্দিনের আপত্তিটা কি?
  • ml | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৭622334
  • মেয়েটি নারীবাদ ব্যবহার করে অকারন সুবিধে পেতে চাইছে, এই আপত্তিটা বোধায় ইশানের আর নেই?
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৭622333
  • কিসে আপত্তি? এতদিনের বক্তব্য এতদিন ধরে লেখা আছে। মোট একুশটা পাতায়।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৯622335
  • মেয়েটিকে নিয়ে কোনো আপত্তিই কোনোকালে ছিলনা।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:২৩622336
  • মানে একটা মেয়ে তার আপিসের বসের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ এনেছে, বেশ করেছে এনেছে, ইচ্ছে হলেই আনতে পারে, আমি কোন হরিদাস পাল তাতে আপত্তি করার?

    বাকি তো পাবলিক আর মিডিয়া করছে। সে অন্য গপ্পো।
  • ml | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:২৮622337
  • হ্যারাসমেন্টের অভিযোগ না, রেপের অভিযোগ এলেছে। কোদালকে কোদাল বলাই ভালো।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:২৯622340
  • ও হ্যাঁ বলতে ভুলে গেছি লিফটের ত্বরণের অংকও আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন