এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৩646496
  • ভারতীয় ফুটবলের যা স্ট্যান্ডার্ড, তাতে কোল লীগ আইলিগ দুটোই বালখিল্য। এবং অবশ্যই দিনের শেষে এইসব ম্যাটার করেনা। যদিও প্রসঙ্গক্রমে আজই গান্ধীর একটাকে অন্যটার চেয়ে বেশি ভালো (মানে এতই ভালো যে "আসল" তকমা পড়ে গেল) মনে হচ্ছে, এটা মজার। ;-)

    আগেও একইরকম পরিস্থিতিতে ইবে-মোবা খেলা হয়েছে। একবারের কথা মনে আছে, সেবার ইবের অনেকে ছিলোনা। তিনগোল খায় মনে হয়। মোবা কে কিন্তু গোলগুলো করতে হয়েছিলো, সেমসাইড ছিলোনা। যেকোন ম্যাচেই, গোলে হাবুল সেন থাকলেও গোলটা ফিনিশ করতে হয়। ফিনিশিং কত কঠিন যারা না খেলেছে বুঝবেনা।

    হ্যাঁ প্রিয় দল হেরে গেলে মন খারাপ হয়। এটা জিতে ফেরার দিন মনে রাখা সবথেকে দরকার, আমি মনে করি।
  • নেতাই | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩১646497
  • এতোগুলো বাঙালী নিয়ে পুরো বালমুচু টিম হয়েছে।
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩২646498
  • নেত্য হাসিয়ে দিলো ঃ-))
  • Jaqen H'ghar | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৮646499
  • অনেককাল আগে মোবা সমর্থক ছিলাম মনে আছে। তখন লীগ বা শীল্ডে হেরে গেলে পরের দিন পাড়ায় খেলতে বেরনো যেত না, ইস্কুলে যেতেও ইচ্ছে করতো না।

    একটা কৌতূহল। মোবা সমর্থকদের মাচা বলে কেন?
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩১646500
  • আহা! ইস্টবেঙ্গল ৪ - মোহনবাগান ০।
    কি আনন্দ আকাশে বাতাসে।
  • ঊমেশ | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৩646501
  • আমারও কৌতুহুল, কেন মোবা দের মাচা বলে।
    FB তে দেখেছি মাচা বলতে, কিন্তু ওখানে জিগ্গেস করার সাহস হয় না, যদি হেয় করে এই ভেবে যে, "এই সামান্য ব্যাপার জানে না আর ইবে'র সাপোর্টার?" যা সব গরম গরম সাপোর্টার।

    আমার মনে হয়, মহামেডান কে চাচা বলা হয়, তার সাথে মিলিয়ে মোবা রা মাচা।
    তবে ভুল হতেও পারি।
  • + | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২০646502
  • ইবেদের লোটা বলে, কেন? আমারো প্রশ্ন, ফেবুতে করা যায়না, এখানে করলাম

    আই লীগ, কোল লীগ প্রসঙ্গে, যে কোনো দেশে একটাই লীগ হয়, সেটাই ম্যাটার করে। ১৫ বছর বা তার আগে কি হত জানিনা, এখনকার মতে।

    আর খেলার লেভেল নিয়ে প্রশ্ন হলে তো কোল লীগ-আই লীগ দেখার প্রশ্নই ওঠে না। হয়ত এরপর কেউ এমেলেস দেখলেও লোকে বলবে, ধুর ও তো বুড়োদের খেলা।
  • ঊমেশ | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২০646503
  • সত্যি বলছি, ইবে দের লোটা বলে আজ প্রথম শুনলাম। জানতাম না।

    তবে কেন বলে সেটা বুঝতে পারছি।
    রিফিউজি, ঘটি-বাটি হারা, শুধুই লোটা সম্বল।
    ওখান থেকে লোটা হয়েছে।

    কলকাতা লিগটা মাইরি সার্কাস তৈরী হয়েছে।
    অফিস ক্লাব (BNR, সাই, আর্মি) গুলোর খেলা শেষ করে দিয়েছে, যাতে সুবিধা মতো নিজেদের মধ্যে পয়েন্ট বাটোয়ারা করে টিকে থাকতে পারে।
    সাদার্ন-টালি ওপেনলি ম্যাচ ফিক্স করার পরও কারো কোনো হেলদোল নেই।
    ইবে ক্লাব এর সাথে মন থেকে এতো বেশী জড়িত যে চাইলেও কলকাতা লিগ টা ইগনোর করতে পারি না। আমাদের প্রানের ক্লাব খেলে যে।
    ইবে না থাকলে কবেই আই-পি-এল এর মতো এটার খবর রাখা ছেড়ে দিতাম।
  • a | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩১646504
  • এবার সব থেকে লস বেলোকে ছেড়ে দেওয়া।
  • নেতাই | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৩646506
  • বেলো কোনো ফ্যাক্টরই নয়। মোবার যে টিম খেলছে ওটা কোনো টিমই নয়। আজাহার দেখ্লাম দুবার পায়ে বল ছোঁয়ালো। সুমন হাজরার স্কুল টিমে চান্স পাওয়ার কথা নয়। আসিফ খেললো কম ধাক্কাধাক্কি করলো বেশী। লালকমলের আবার বেশী ইন্টারেস্ট ছিল ল্যাং মারামারি আর রেফারির সাথে ঝগড়া করায়। লাল কার্ডটা ওরই খাওয়ার কথা। তীর্থন্কর বরং চলে যায় টাইপের। মোবার এটা কোনো টিমই হয়নি।

    ইবের বরং জাইরু খুবই ভালো। মেহতাব আর খাবরা বাঁশবনে শিয়াল রাজা। অবিনাশ মিডিওকোর প্লেয়ার। মোটের উপর মোবার থেকে অনেকই ভালো।

    আর ইয়ে ডং আই লিগে চললে অবাকই হব।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫২646507
  • কেন লুইস ভালো প্লেয়ার।

    মোবার কোন কোন প্লেয়ারকে আইএসএল ক্যাম্পের জন্য সিএফেলে খেলায়নি?
  • b | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৪646508
  • না না, আমার মনে হয় ঘটির কাউন্টারপার্ট লোটা।
    "তোরা আমাদের ঘটি বলিস? এই দ্যাক আমরা তোদের ক্যামন লোটা বলি। দু-ও দু-ও। " ইত্যাদি।
  • নেতাই | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২০646510
  • ঘটির কাউন্টারপার্ট বাঙাল নয়?
  • নেতাই | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২০646509
  • ধনা শিং, কিংশুক, প্রীতম, সৌভিক ঘোষ, চক্রবর্তী, রাজু, লেনি, বলবন্ত, জেজে, সুভাষ সিং, বিক্রমজিৎ???? কারা কিসের জন্য খেলছেনা জানিনা
    রোমিও ফার্নান্ডেজ মোবাতে সাইন করেনি?
  • ঊমেশ | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৪646511
  • এদিকে দিদি'র দুই ভাই (কালিঘাট/ টালিগঞ্জ) নিজেদের মধ্যে পয়েন্ট ভাগ করে নিলো।
    দুজনের গাড্ডাতে তাই পয়েন্ট ভাগই বেস্ট অপশন ছিল।
    ম্যাচটা সিওর গট-আপ কেস।
  • ঊমেশ | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৮646512
  • ঘটি থেকে লোটা টা আমার বিশ্বেস হচ্ছে না।

    যারা এগুলো ব্যবহার করে (মাচা, চাচা, লোটা), তা থেকে তো আমার সন্দেহ থেকেই যায়।
  • নেতাই | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫০646513
  • মাচা, চাচা, লোটা এসব প্রথম শুনছি।
  • a | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৬646514
  • সনি নর্ডিও তো ক্যাম্পে। বেলো ভালো সার্ভিস দিয়েছে গত বছর। ওকে না রাখাটা বোকামি
  • ঊমেশ | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩৪646515
  • মাচা, লোটা, চাচা এগুলো সব খুব রিসেন্ট এই FB গ্রুপ গুলোর কিছু উগ্র সাপোর্টারের আবিষ্কার।
    এই শব্দ গুলো শুধু FB আর whatsapp এ ব্যবহার করতে দেখেছি।

    আমি যেহেতু মোবাদের গ্রুপে নেই, তাই জানতাম না ওরা আমাদের লোটা বলে। আজ প্রথম জানলাম।
    মাচা আর চাচা টাও জানলাম FB গ্রুপে ঢোকার পর।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩646517
  • জাইরু কি লম্বা রেসের ঘোড়া - কি মনে হয়?
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৮646518
  • রোবু, বলতে ভুলেছি, অবিনাশের গোলটা দেখেছি। থ্যাংকু
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩৯646519
  • ইউ টিউবে কলকাতা ডার্বি প্রায় পুরো ম্যাচ-টাই দেখলাম। বড় ছন্নছাড়া, প্রত্যাশিতভাবেই
    আজ ইরানের সাথে ভারতের ম্যাচ - কত গোল খাবে কে জানে :-(
  • cb | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৭646520
  • নো নো, এইসব শব্দ আজ থেকে বছর বারো আগে মাঠে ব্যবহার হতে দেখেছি, ব্যবহার করেছি। এসব ফেবুর অনেক আগের কথা। এখন কেউ ই আর মাঠে যাই না, বেপাড়ায় আড্ডা মারি না, ফেবু হোয়াট্সয়্যাপ ই আলোচনার জায়্গা হয়ে উঠেছে :(
  • + | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:০১646521
  • মাচা-লোটা ছোটবেলা থেকেই শুনছি।

    নেতাইদার লিস্টে নাম যোগ হবে শেহনাজ, দেবজিত

    আজকের খেলায় ভারত জিতলে (কেউ আওয়াজ দেবেন না, এটা লেখার সাহস করেছি বলে), মোবা এ-এফসি চ্যাম্পিয়নস লীগের কোয়ালিফাইং-এ চান্স পাবে শুনলাম, নাহলে তো এ-এফসি কাপের গ্রুপ থেকে খেলবে। এটা ফেবুতে ঘুরছে দেখছি। নেটে ভালো করে রুল কোথাও পেলাম না
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৩646522
  • রোমিওর খবরটা ঠিক কী?
  • + | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৭646523
  • রোমিওর ব্রাজিলে চুক্তি ছিল ২০১৫র জুন অব্দি, এখন আই-এস-এলে। মোবার কর্তাদের দাবী রোমিও আর সন্দেস জিঙ্ঘানের সাথে নাকি চুক্তি হয়ে আছে আইএসেলের পর সাইন করবে

    আজকের খেলার কোনো অনলাইন স্ট্রীমের লিংক আছে?
  • ঊমেশ | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:১১646524
  • আমি ৮৯ থেকে ৯৭ সাল পর্যন্ত নিয়মিত অল্প-স্বল্প মাঠে গেছি, সেই ৪-১ ডায়্মন্ড ম্যাচ টা লাস্ট মাঠে বসে ডার্বি ম্যাচ, বন্ধুদের সাথে তুমুল তর্ক করেছি। কিন্তু কখনো এই শব্দ গুলো শুনি নি।

    দুবছর আগে প্রথম FB তে মাচা শব্দ টা শুনি। আর লোটা কাল প্রথম শুনলাম।

    আজকের আনন্দবাজারের মোবা সাপোর্টারের লেখাটা কি সত্যি না আনন্দবাজারি চমক? জানতে ইচ্ছে হচ্ছে।
  • cb | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৯646525
  • এই সাপোর্টার হলে এ নিজের দুঃখ নিজেই ডেকে এনেছে।

    এই তো সবে আই লিগ জিতলাম, জীবনে এত চাহিদা কিসের
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০০646526
  • আজ ইন্ডিয়া ক গোল খাচ্ছে? এনি প্রেডিকশান?
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৫646528
  • ৬।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন