এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ২৬ আগস্ট ২০০৮ ১৫:৪১697575
  • সিঙ্গুর পরবর্তীকালে শিশুপাঠ্য সাধারণ জ্ঞান বা সমাজবিজ্ঞানের প্রশ্ন : চাষী কয় প্রকার?
    উত্তর : দুই, ইচ্ছুক আর অনিচ্ছুক।
  • sarathi | ২৬ আগস্ট ২০০৮ ১৬:০৪697576
  • কাঁকড়া কয় প্রকার ?
    সামুদ্রিক এবং বাঙালী
  • kallol | ২৬ আগস্ট ২০০৮ ১৬:৫১697578
  • রঞ্জন - আমারও ওটাই বলার ছিলো, তবে অন্য একটা কোন থেকে। টাটা বা বাটা যেই হোক না কেন যাই করে তার মুনাফার কথা মাথায় রেখেই করে। ফলে ""উন্নয়ন"" বলে যেটা ঘটে (টাটা-বাটা-র ঠেলায় বা দয়ায়) সেটা সত্যি উন্নয়ন কিনা সেটাই প্রশ্নের মুখে। যে উন্নয়ন আমাদের বাসভূমিকে ধ্বংস করে ফেলতে উদ্যত - সেটাকে উন্নয়ন বলতেই হবে? কেন?
    টাটারা দক্ষিণ বিহারের ততটাই উন্নতি ঘটিয়েছে যতটা তাদের দরকার। তার বেশী এক কণাও করেনি। করবেই বা কেন? টাটা তো আর দান খয়রাত করতে বসে নি।
  • r | ২৬ আগস্ট ২০০৮ ১৭:০৩697579
  • কল্লোলদা কি পৃথিবীতে কোনো "সঠিকভাবে উন্নত" জায়গা খুঁজে পেয়েছেন?
  • Blank | ২৬ আগস্ট ২০০৮ ১৯:৩২697580
  • :) :)
  • kd | ২৬ আগস্ট ২০০৮ ১৯:৩৯697581
  • তা'হলে কি উন্নতির জন্যে বেঠিকটাই ঠিক?
  • kallol | ২৬ আগস্ট ২০০৮ ২২:৩৩697582
  • র - আমি খুঁজে পেয়েছি কিনা সেটা জরুরী নয়। উষ্ণায়নটা কাউকেই ছাড়বে না। উত্তর আর দক্ষিণ মেরুর বরফ গললে আমেরিকার সমুদ্রতীরবর্তী অঞ্চল বেশী ডুববে আর আফ্রিকায় কম ডুববে, তা তো আর হবে না। হবে যেটা, দোষ করবে কেউ কেউ ভুগবে সবাই। যারা দোষ করেনি তারাও।
    এই ধরো হুঁকোর বদলে সিগারেট খাওয়াটা ""উন্নতি"" বলে মনে করা যেতে পারে। কিন্তু হুঁকোটা সিগারেটের চাইতে, স্বাস্থ্যের পক্ষে বেশী নিরাপদ (জল, তুলো বা কাগজের চাইতে অনেক ভালো ফিল্টার, তাই)। তারপরেও সিগারেটটাই ""উন্নতি"" তা বলি কি করে!

    কেডি - কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা কে ঠিক করে দেবে?
    ঐ সিগারেটই ধরো। তুমি-আমি-রঞ্জন ক্লাস সিক্স/সেভেন/এইট থেকে ফুঁকছি। তখন অন্তত: কলেজে উঠেও যে ছ্যামড়া চারমিনার টানেনি - সেটা মনুষ্য পদবাচ্যই ছিলো না। আজ কেস পাল্টে গেছে। সিগারেট না খেলে সে বরং স্বাস্থ্যসচেতন।
  • bozo | ২৬ আগস্ট ২০০৮ ২২:৪৯697583
  • Auto industry sources say that the Nano launch may not get affected by the agitation in Singur, because the first batch of around 4,000-5,000 cars is reportedly already ready at Tata Motors’ Pantnagar and Pune plants.

    সূত্র - (সারথির লিঙ্ক 04:26)

    তার মানে কি অন্য কারখানায় অলরেডি ন্যানো তৈরী শুরু হয়ে গেছে?
  • Du | ২৭ আগস্ট ২০০৮ ০৫:১৬697585
  • দক্ষিণ কলকাতা সিটটাই থাকলে হয়।
  • kanti | ২৭ আগস্ট ২০০৮ ০৮:০৬697586
  • য্‌ক্ষপুরীর ভিতর থেকে কি রাজার আর্ত স্বর বাইরে ভেসে আসছে? আমি ভেঙ্গে ফেলব আমার ধ্বজা। এরা কেউ আমার কথা শুনছে না। রাজা কি এবার যক্ষপুরীর দেয়াল ভেঙ্গে বেরিয়ে আসতে চাইছেন? ঘাস ফুল হাতে নন্দিনীর পাশে গিয়ে দাঁড়াবেন? ঘাস-ফুলের কবি কি আজকের নন্দিনীর পালাটা লিখে ফেলবেন? তাঁর কাছের মানুষ কেউ বার্তাটা একটু পৌঁছে দেবেন?
  • lcm | ২৭ আগস্ট ২০০৮ ০৮:৪৯697587
  • তিনদিন ফ্রি ওয়ে আটকে রেখে দিয়ে কি করছে? প্রতিবাদ যদি করতেই হয় তো রাস্তার ধারে, বা, একটা লেন ওপেন রেখে করতে পারে। যত ট্রাক বা গাড়ী আটকে আছে তাদের সাথে তো সিঙ্গুর/টাটা/ন্যানো-এর কোনো সম্পর্ক নেই! এ কি ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ! এর পর তো প্রশাসন বাধ্য হবে অন্তত ফ্রি ওয়ে টা খুলে দেবার জন্য পুলিশ নামাতে।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ০৯:২৫697588
  • পুলিশ নামালে যে অবস্থা তৈরী হবে সেটা হলে তখন এই আমরাই চেঁচাবো। সেই সিচুয়েশনটা তৈরী করার চেষ্টা নেই তা তো নয় - নইলে "আমার কাছে সার্কুলার এসেছে যে সিপিএমের লোকজন সাদা পোশাকে গোলমাল পাকাবে'-র মতন রেটরিকের অর্থ কি? সিপিএমের সার্কুলার - সম্ভবত: উনি পার্টি-চিঠির কথা বলছেন কি ওভাবে আসে? আর তাতে এগুলো লেখা থাকে?

    দু-এর উত্তরে - দক্ষিণ কলকাতা সীটতাও থাকবে, এবং মমতা তাতে আড়াই লাখে জিতবেনও। আমি এই লোকসভা কেন্দ্রের দু এক জায়গায় পোলিং এজেন্ট থেকেছি। পাম অ্যাভিনিউ, বালিগঞ্জ ফাঁড়ি ইত্যাদি জায়গায় হাইরাইজ থেকে লোকে দলে দলে নামে - পুরো লাইন দিয়ে, এসে মমতাকে ভোট দিয়ে চলে যায়। রাসবিহারী, আলিপুর - প্রায় গোটা দক্ষিণ কলকাতায় এক ছবি।
  • kallol | ২৭ আগস্ট ২০০৮ ১০:৩৫697589
  • তবুও সরকার ঐ ৪০০ একর জমির সাথে যুক্ত মানুষদের সাথে কথা বলবে না। মমতার সাথেই বসবে।
  • kallol | ২৭ আগস্ট ২০০৮ ১০:৩৯697590
  • আজকের রাজাই তো একদিন (তখন অবশ্য ছোট রাজা ছিলেন) দু:সময়-এ সন্ন্যাস নিয়েছিলেন। তারপর - বাকি ইতিহাস।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১০:৪২697591
  • বুদ্ধবাবু এটা সাফ বলে দিতে পারেন, কিন্তু তাহলে ক্যাচাল আরো বাড়বে বলে মনে হয়। কল্লোলদা কলকাতার রাজনীতির সাথে বহুদিন আউট অব টাচ। মমতা যে কি...
  • Blank | ২৭ আগস্ট ২০০৮ ১০:৪৫697592
  • সেক্ষেত্রেই বা, ঐ ৪০০ একরের সাথে যুক্ত মানুষের প্রতিনিধি কারা হবে?
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১০:৫০697593
  • প্রতিনিধি নয়, ওই হাজার দুই লোক যারা আছে, তারা সরাসরি। টাউন হলে। বা ধরো সিঙ্গুরেই। বড় অর্গানাইজেশনাল প্রবলেম, কিন্তু অসম্ভব নয়। মুশকিলটা হল যারা স্বঘোষিত প্রতিনিধি, বলা ভালো এজেন্ট, তার নিজেদের পোজিশন ছাড়বে না। এটা প:ব: রাজনীতির হলমার্ক।

    তাও বলে দেখতে পারেন। এও বলতে পারেন যে সেখানে টাটাগোষ্ঠীও থাকবে।
  • kallol | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৪৯697594
  • ব্ল্যাঙ্ক - আবার প্রতিনিধি কেন? কত আর মানুষ হবে ৪ হাজার? ভাগে ভাগে বসা যায় সবার সাথেই। যদি ১০০ জনের সাথে একারে বসা যায়, তাহলেও খুব বেশী হলে তিন মাস লাগবে (ছুটি-ছাটা ধরে/তর্ক-বিতর্ক ধরে)।
    অরিজিত - কালিঘাট/রাসবিহারী অঞ্চলে ৭৩ থেকে ৮৫ সক্রিয়ভাবে রাজনীতি করেছি। মমতাকে যোগমায়া দেবী কলেজের ছাত্র পরিষদ থেকে চিনি। আজ যদি সরকার ঘোষনা করে এ তারা ঐ ৪০০ একর জমির সাথে যুক্ত মানুষদের সাথে বসতে চায় - সমাধানের জন্য। তিনদিনের মধ্যে মমতা ফুস হয়ে যাবে।
    কারন আগেও বলেছি। টাটা থাক বা যাক তাতে সিপিএম/মমতার কিচ্ছু এসে যায় না। এরা তাদের রাজনৈতিক স্বার্থ ছাড়া আর কিচ্ছু ভাববে না। কিন্তু সিঙ্গুরের লোকের টাটা থাকলেও এসে যায়, না থাকলেও এসে যায়। এটা তাদের জীবন-জীবিকার প্রশ্ন।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৫৮697596
  • কল্লোলদা - ৮৫-র প:ব: আর এখনকার প: তে তফাত আছে। আমি তো দেখছি ৯৭-এর প:ব: আর এখনকার মধ্যেই অনেক তফাত। আমিও বলছি সরাসরি কথা বলা উচিত, কিন্তু এও গ্যারান্টী দিতে পারি সেটা বলা মাত্র আরেকটা নাটক শুরু হবে, তখন মিডিয়া সেই নাটককে কভারেজ দিতে ব্যস্ত হয়ে পড়বে। এই মমতাকে বড় রাজনীতির আসরে নামার একদম শুরু থেকে দেখেছি - ইভেন ট্যাক্সো অফিসারকে চড় মারা অবধি - লাইভ।

    তাও এটা বলা উ - এগ্রীড।

    বাই দ্য ওয়ে - কাল এনডিটিভি কলকাতায় একটা প্যানেল ডিসকাশন করছে, লাইভ। এই ইস্যুতে। যেতে চাও কেউ?
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৬:০০697597
  • ** উচিত **

    আমার ল্যাপির কার্সরটা হঠাৎ হঠাৎ জায়গা বদলায় কেন কেউ বলতে পারো? লিখতে লিখতে হঠাৎ দেখলুম কার্সর দুম করে তিন লাইন আগে চলে গেছে। ওই জন্যে উচিতটা উ হয়ে গেসলো।
  • Suvajit | ২৭ আগস্ট ২০০৮ ১৮:৩১697598
  • গুরুর সার্ভার বহুক্ষন ধরে ডাউন ছিলো আজ।
    আজকে দেখলাম বর্তমান পর্যন্ত মমতার সমালোচনা করেছে সম্পাদকীয়তে।
    অরিজিৎ, তোর সংগে একমত হলাম না। লোকসভায় দ: কলকাতায় মমতার ভোট ডেফিনিটলি কমবে এবার। এই ঢাকুরিয়া, কসবা, হালতু, পন্ডিতিয়া, দেশপ্রিয় পার্ক এসব জায়গার পাব্লিক যারা অ্যান্টি সি পি এম ভোট মমতাকে দিত, এবারে দেবে না।
    তবে এই ধর্ণা মনে হয় ম্যাক্সিমাম আগামী রোববার অব্দি।
  • Du | ২৭ আগস্ট ২০০৮ ১৯:৪০697599
  • সংশ্লিষ্ট সঙ্গে ডাইরেক্ট কথাবলাই বেস্ট, কিন্তু প্রথম জমির শুনানিই যারা হতে দেয় নি, আবার কথা বলার জন্য ডাকলে কি তারা যেতে দেবে?
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ১৯:৪১697600
  • শুভজিতের সঙ্গে একমত। দ: কলকাতায় এবার মার্জিন অনেকটা কমবে। যদি না মমতা আস্তিন থেকে কোন তাস (আছে কি কিছু?) বার করেন শেষ মুহূর্তে।

    হুগলী জেলায় তৃণমূলের আসন বাড়বে। পরবর্তী নির্বাচনে। তার পরে কী হবে বলা মুশকিল।
  • kallol | ২৭ আগস্ট ২০০৮ ১৯:৪৭697601
  • শুনানি করতে না দেওয়া একটা সময়। এখন অন্য সময়। পরিস্থিতির আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে।
    এখন ঐ মানুষেরা জানে ঐ জমি নিয়ে তারা আর চাষ করে খেতে পারবে না। জমির চরিত্রই পাল্টে গেছে। তারা বেশী টাকা বা ঠিকঠাক বিকল্প চায়। তাই বসবে।
  • shyamal | ২৮ আগস্ট ২০০৮ ০০:০৯697602
  • মুকেশ আম্বানী টাটাকে সমর্থন করেছেন। দেশে শিল্পের বিরুদ্ধে যে "ফিয়ার সাইকোসিস" শুরু হয়েছে তা বন্ধ করতে হবে।
    http://tinyurl.com/652bmx
  • aja | ২৮ আগস্ট ২০০৮ ০০:৪৫697603
  • তো দেখা যাচ্ছে টাটা চলে যাবার ব্যাপারে সিরিয়াস হতে পারে দেখা যেতেই মধ্যবিত্ত অ্যান্টি-মমতা স্ট্যান্ড নিচ্ছে। দেখা গেল যতক্ষণ গা বাঁচিয়ে বিবেকে পালক বুলোনো যায় ততক্ষণই মধ্যবিত্ত প্রো-জমিহারা।
  • a x | ২৮ আগস্ট ২০০৮ ০১:০৭697604
  • আমি বেশ কয়েক প্যারা লিখে কাটিয়ে দিয়েছিলাম। যা লিখেছিলাম, অজবাবু এক লাইনেই বলে দিয়েছেন।
    তার মানে এই নয় মমতার এই পপুলিস্ট রাজনীতিকে জনগণের রায় বলছি। তার মানে এই নয় যে মনে করিনা বিকল্প বাম দলগুলির লজ্জা হওয়া উচিৎ যে তারা মমতার সাথে এক আসনে বসতে অসুবিধে বোধ করেনা অথচ চৌ এন লাই না লিং পিয়াও তাই নিয়ে একে ওপরের মুখ দেখেনা। মমতা সিঙ্গুর থেকে ধর্মতলাতে হাইজ্যাক করে নিয়ে গেল আন্দোলনটা, তারা পাশে গিয়ে বসলেন।
    এক্সপ্রেসওয়ে বন্ধ করেছে বেশ করেছে। মেধা না করাতে নর্মদায় কিচ্ছু হলনা। সরকার সহ আজ যারা ওয়েবসাইট খুলেছেন, দলে দলে সই দিতে যাচ্ছেন, তাদের ছেঁড়াও যায়নি। এটা যখন ওপেন ওয়ারে এসে দাঁড়িয়েছে, তখন ওরাও যানে জনজীবন আটকে দিতে না পারলে এদের কথা কেউ শুনবেনা। একটা দলের ইন্টেরস্টের বিরুদ্ধে আরেকটা দলকে দাঁড় করানো হয়েছে। একদলের ভয়েস আছে, আরেক দলের নেই। ভয়েস যারা দিতে পারবেন বলে নিজেরাও ভাবতেন, তারা মমতার পাশে। কাজেই বেশ হচ্ছে।
  • shyamal | ২৮ আগস্ট ২০০৮ ০১:২৩697605
  • আমার স্ট্যান্ডটা এরকম।
    বাম ফ্রন্ট সরকার প্রথম পঁচিশ বছরে পার্টির লোককে স্কুল থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে ফেভারেটিজ্‌ম করে ঢুকিয়েছে। উল্টো পার্টি হলে ভয় দেখানো, পেটানো, খুন। এই করে প: বঙ্গকে বহু পিছিয়ে দিয়েছে যার ফলে আজ প: বঙ্গ বেশিরভাগ মাপকাঠিতে প্রথম ১৫-১৬ টা রাজ্যের পেছনে।
    বুদ্ধদেব জ্যোতিবাবুর সেই অপদার্থতা বদলাতে গেছিলেন। কিন্তু অভিজ্ঞতা নেই। আর কমিউনিষ্টদের ইতিহাসে অনেকের মত নিয়ে কাজ করার প্রিসিডেন্স নেই। তাই তিনি সিঙ্গুর, নন্দিগ্রামে স্ক্রু আপ করেছেন। অপরদিকে মমতা জ্যোতিবাবুর পথে হেঁটে প:বঙ্গের ক্ষতি করে চলেছেন।
    আমার মনে হয়, অনেকে যারা জ্যোতিবাবুকে পছন্দ করতেন, তারা বুদ্ধদেবকে অপছন্দ ও মমতাকে পছন্দ করছেন।

    বুদ্ধদেব কাল বলেছেন, তিনি বন্ধ খারাপ মনে করেন, কিন্তু পার্টি চায় বলে কিছু মুখ ফুটে বলেননি। এবারে বলবেন, পার্টি চাক বা না চাক। এটা সাহসীকতা।
  • lcm | ২৮ আগস্ট ২০০৮ ০১:৪৩697607
  • অজ যেরকম লিখেছে আমার খানিকটা সেরকম, বিশেষ করে গা বাঁচানো ব্যাপারটা। আমি অবশ্য এ ব্যাপারে আবাপ ফলো করি। আবাপ যখন চাষীদের ওপর অবিচার নিয়ে লেখে খারাপ লাগে, ভাবি তাই তো! আবার, যখন শিল্প না হলে সর্বনাশ হবে লেখে তখন শিল্পনাশ=সর্বনাশ ভেবে চিন্তিত হই। পার্সোনাল লেভেলে, এগুলো টাইম পাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন