এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • trx | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:২১70968
  • এই বাড়ি-গাড়ি-অনসাইট, নিউটাউনে ফ্ল্যাট, বিদেশে চাকরি, লাখ-বেলাখের মাইনে, এক লাখি লেন্স ইত্যাদি বিদ্রুপগুলো বিভিন্ন লোকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের উদ্দেশ্যে বলে থাকে। তবে খেয়াল করে দেখলে কোন পরিস্থিতিতে বলছে সেই সংক্রান্ত একটা প্যাটার্ন পাওয়া যায়। ভালো সাইকোমেট্রিক অ্যানালিসিস করা যায় এই নিয়ে।

    sm on 13 January 2015 08:31:08 ISTঃ

    আমার সাথে বা আমাদের গ্রুপে যারা কাজ করবে তাদের মধ্যে টেকনিক্যাল এবিলিটির পরে আমি তিনটে জিনিস খুঁজি - এথিক্স, টীমওয়ার্ক আর প্রশ্ন করার ক্ষমতা। এর কোনোটা বাদ দিয়েই আমাদের কাজ হয় না। আর যাদের শিরদাঁড়া কলেজে পড়তে পড়তেই বেঁকে যায়, তারা হয়তো ভালো ম্যানেজমেন্টের পোষ্য হতে পারে, কিন্তু তাদের দিয়ে আমার/আমাদের কাজ হয় না। আমাদের রোবট নয়, রোবটকে ইচ্ছেমতন চালাতে পারে এমন লোক দরকার। হয়তো এর জন্যে আপনি স্টিভেন লেভি-কে দায়ী করতে পারেন।
  • sm | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৩০70969
  • অ)আমার কেমন যেন মনে পড়ছে অনেক আইটি কোং এর অফার লেটারে (খানদুয়েক পেয়েছিলাম কলেজে থাকতে) টার্মস অ্যান্ড কন্ডিশনে পষ্টো লেখা থাকে ইউনিয়ন করা যাবেনা
    আ)অফিসার বা ম্যানেজমেন্ট ক্যাডারদের অ্যাসোসিয়েশন হয় ইউনিয়ান হয় না। ব্যাঙ্কেও তাই।
    অ্যাসোসিয়েশন করার চেষ্টা করতে গেলে নূণ্যতম সাতজন লাগে। কাউকে পাওয়া যায় না। উল্টে চেষ্টার খবর পৌঁছে যায় ঠিকঠাক জায়গায়। নানা প্রকার হেনস্তা হতে হয়। সবচে কম ইন্ক্রিমেন্ট। প্রোমোশনের বদলে - ঐ সবচে কম ইন্ক্রিমেন্টেই "ডেজিগনেশন চেঞ্জ"। সে ভাবেই ডেটা এন্ট্রি অপারেটার থে পোগ্গামার হয়েছিলাম।
    এখনের দোকান অ্যাকসেঞ্চর। এখানে তো ওসব কোন কিছুর বালাইই নেই।
    ---
    দুজন ভিন্ন ব্যক্তির প্রাইভেট ফার্ম, তথা বিশেষ করে আই টি সেক্টরের অভিজ্ঞতার বিবরণ পাওয়া গেল। এখানে কোথায় এথিক্স,কোথায় প্রশ্ন আর কোথায় শিরদাড়া? তাহলে আর এত পরিশ্রম করা কেন?
  • adhuli | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৪৪70970
  • এক JU -র প্রফেসর ক্লেম করেছিলেন, হোক কলরব-এর উচ্চ-নিনাদের কালে, যে তিনি ৫ বছর-এ ৫০-বার ঘেরাও হয়েছেন, কিন্তু কোনদিন পুলিশ ডাকার কথা ভাবেন নি। জানিনা কথাটা কতটা সত্তি, তবে যেখানে ৫ বছর-এ ৫০ বার ঘেরাও হয়, সেখানে কিছু গভীর গন্ডগোল আছে। এবার দেখতে চাই, যে ঘটনা থেকে এত দুর্ঘটনার শুরু, মলেস্তসন-এর সেই ঘটনা-টার কি গতি হয়। আশা করি (দুরাশাও বলা যায়) যে আন্দোলনে সফল ছাত্ররা নিজে এগিয়ে এসে দোষী ছাত্রদের নাম তদন্ত-কমিটি-র সামনে বলে দেবে। (হাসি পাচ্ছে যদিও, JU হোস্টেল-এ আমি নিজে চার বছর কাটিয়েছি কিনা)।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৪৫70971
  • সবই যদি সরলরেখায় চলত রে দাদা, তাইলে তো একটা সমস্যার জাস্‌ একটা সমাধানই হত। ইউনিটি-কেই ইউনিয়ন বলছে কিনা আমি জানি না, তবে আইটি কোংয়ে এমপ্লয়িদের ইউনিটিটা খুবই দরকার, একটা কমন প্ল্যাটফর্মের খুবই দরকার।

    সবাই কি আর বেশি মাইনে, বেটার অনসাইটের জন্যে জব হপিং করে রে দাদা? অনেকেই কোং পাল্টায় বর্তমান কোংয়ে শিরদাঁড়া সোজা রাখা সম্ভব হচ্ছে না বলে। আমাকে নিজেকেই কয়েকবার পাল্টাতে হয়েছে এই কারণে। অন্যায় কম্প্রোমাইজেশন ঠিক ততদিন মুখ বুজে সহ্য করি যতদিন না বেটার চাগ্রি পাচ্ছি। এতদিন এতবার চাগ্রি পাল্টেছি, কখনও বেশি মাইনের জন্য বা অনসাইটের জন্য পাল্টাই নি। একটা এমপ্লয়ি ইউনিয়ন থাকলে হয় তো এতবার পাল্টানোর দরকার পড়ত না, অন্যভাবে সমস্যাগুলো মেটাবার চেষ্টা করা যেত।

    টিসিএসের কথাই যখন উঠল, এখানে কতজন জানে কিনা জানি না, একসময়ে টিসিএস অরিজিনাল সার্টিফিকেট জমা রাখত, কেউ অন্যত্র চাকরি পাবার চেষ্টা করলেও পারত না, কারণ টিসিএস ছাড়ার আগে অরিজিনাল সাট্টি ফেরত পাওয়া যেত না। ... সেই অর্থে "ইউনিয়নবাজি" হয় তো করতে হয় নি, কিন্তু এমপ্লয়িরা একত্র হয়ে দিনের পর দিন এর প্রতিবাদ জানিয়েছিল বলেই একদিন টিসিএস তাদের এই অভ্যেস ত্যাগ করে।

    এই একত্র হওয়াটাই আসল। একত্র হবার প্ল্যাটফর্মের রং কী সেটা মুখ্য নয়।
  • de | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৪৬70972
  • অভিনন্দন কলরবীদের - এবার একটু পড়াশুনো হোক!

    ক্যাম্পাসিংয়ের সময় কলরবী না নিরবীর বক্সে টিক্‌ মারতে হবে শুনে বিশুদ্ধ আমোদ পাইলাম! ঃ)
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৪৯70973
  • টিরেক্স কি বলতে চাইলেন প্র্যাকটিশিং (!!) বামপন্থী না হলে ভালো সফটওয়ার ইঞ্জিনিয়ার/ কম্পুটার সায়েন্টিস্ট হওয়া যায়না ? কী জানি, তাহলে আমার মনে হয় এ জীবনে কিছু হলোনা ঃ)

    কিন্তু ওদিকে আমার প্রশ্নটাতো এখনো থেকে গেল - আপনার হায়ার করা লোকজন সহকর্মীকে লে অফ এর বিরুদ্ধে অফিসের ভেতরে বিক্ষোভ প্রদর্শন বা অনশন শুরু করলা আপনার এবং ম্যানেজমেন্টের স্ট্যান্ড কী হবে ?
    "এই বাড়ি-গাড়ি-অনসাইট, নিউটাউনে ফ্ল্যাট, বিদেশে চাকরি, লাখ-বেলাখের মাইনে, এক লাখি লেন্স ইত্যাদি বিদ্রুপগুলো বিভিন্ন লোকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের উদ্দেশ্যে বলে থাকে।"

    ~ লোকজন প্রিচিং এবং প্র্যাকটিশিং এর মধ্যে তিমিমাছ গলে যাওয়ার মতো দূরত্ব বজায় রেখে, ক্যাপিটালিজমের সুবিধেগুলো দেঁড়েমুসে এনজয় করে, সেই ক্যাপিটালিজমের বিরুদ্ধেই প্রতিবাদের ডাক দিয়ে কী করে এক্সপেক্ট করে ঠোঁটকাটা জনতা চুপ থাকবে ?
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৫৪70974
  • টিরেক্স বোধ হয় তা বলতে চায় নি, সদা। ঠিককে ঠিক, আর বেঠিককে বেঠিক বলার একটা ন্যূনতম সাহস থাকা দরকার কোনও চাকরিতে কন্টিনিউ করার জন্য। তার জন্য বামপন্থী হবার দরকার নেই তো! কলরবের আন্দোলন কি বামপন্থীদের আন্দোলন নাকি?

    ক্যাপিটালিজমের বিরুদ্ধে কে কখন প্রতিবাদের ডাক দিল? এটাও একটু ওপর দিয়ে গেল।
  • জাহ | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৫৬70975
  • কোক খেলে বহুজাতিক বিরোধী আন্দোলনে যোগ দেওয়া যাবে না? ই কী রে ভাই?
  • - | ১৩ জানুয়ারি ২০১৫ ০৫:৫৯70976
  • "কলরবের আন্দোলন কি বামপন্থীদের আন্দোলন নাকি?" কোনও দক্ষিনপন্থী স্টুডেন্ট ইউনিয়ন এর সঙ্গে ছিল নাকি?
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:০২70977
  • সিপিয়েম হোক কলোরবে সাপোর্ট দিয়েছে কারণ ভিসি মূলোদের পেটোয়া লোক। সিপিয়েম আমলে যদুপুরে সিকিউরিটি ক্যামেরা লাগানোর সময় যখন বাওয়াল হয়েছিল (নকুরা ছিল, তিনোরা ছিল কিনা মনে নেই), তখন এঁরাই হিরন্ময় নীরবতা পালন করেছিলেন।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:০৫70978
  • বুঝতে আবার একটু অসুবিধে হচ্ছে। আজ টিসিএস থেকে লেড অফ লোকেরা একজোট হচ্ছে, একটা প্ল্যাটফর্ম বানাচ্ছে। যদি এদের কোনও দক্ষিণপন্থী ইউনিয়ন সাপোর্ট না করে, যদি কাল সিপিএম এই প্ল্যাটফর্মকে সাপোর্ট করে - তার মানে কি এই প্ল্যাটফর্ম বামপন্থী হয়ে যাবে?
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:১৩70979
  • "ক্যাপিটালিজমের বিরুদ্ধে কে কখন প্রতিবাদের ডাক দিল? "
    ~ সিপিয়েম এবং নকুদের অফিশিয়াল অ্যাজেন্ডা কী ক্যাপিটালিজমের বিরোধিতা নয় ?
  • shibir | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:১৪70980
  • আমিও লিখি। আজ অনেকেই খুব চিন্তিত, এইসব আন্দোলনকারী ছাত্র গুলো বড় বড় আইটি কোম্পানিতে ঢুকে লাখ বেলাখ কামাবে, বস কে তেল মারবে ওই যাকে বলে উইনিং সাইড থাকবে তখন মেরুদন্ড কি আর সোজা থাকবে। আমি আইটি কোম্পানির অন্য রকম দুটো ঘটনা বলি।

    আমার পুরনো কোম্পানিতে(যাকে নিয়ে এখন খুব কলরব হচ্ছে) কলকাতা, যাদবপুর, বর্ধমান, দেল্হী ইউনি থেকে প্রচুর ইকোনমিক্স এর স্টুডেন্ট নেওয়া হযেছিল ফ্রেসার্স হিসেবে। কলকাতা, বর্ধমান ইকোনমিক্স এ MSc দেয় সেখানে যাদবপুর, দেল্হী MA দেয়. গাম্বাট HR MSc দেরকে বিজনেস এনালিস্ট (BPO ৩) আর MA দেরকে BPO ট্রেইনি (BPO ১) দেয়। এই নিয়ে MA ওয়ালারা একটা ছোটখাটো আন্দোলন করে আর ১ বছরের কম সময়ে কর্তৃপক্ষ দাবিদাওয়া মেনে MA দেরকেও বিজনেস এনালিস্ট (BPO ৩)করে দেয় উইথ হাইক।

    পরেরটা আরো সরেস।এক বছরের মধ্যে যখন আবার ফ্রেসার্স নেওয়া শুরু হলো তখন তাদেরকে ৬০/৭০ হাজার বেশি দেওয়া হলো। এতে দেখা গেলো যে ১ বছরের experienced সিনিয়র দাদারা তাদের ভাইদের থেকে ৬০/৭০ হাজার কম পাচ্ছে . এটা নিয়ে কল্যানী ইউনির একটা স্ট্যাটিসটিক্স এর ছেলে গ্রুপ আইডি তে প্রায় ৫০০ জনকে একটা ইমেইল পাঠালো যার জেরে কর্তৃপক্ষ কে টাউন হল করে, আলাদা আলাদা টিমের সাথে মিটিং করে সবাইকে বোঝাতে হযেছিল। এর প্রায় কিছুদিন পরে প্রায় সব ইকোনমিক্স, স্ট্যাটিসটিক্স এর ছেলেদের যারা এক বছর মত কাজ করেছিল তাদেরকে ৬০/৭০ মত মার্কেট কারেকশন দিয়ে সালারী অ্যাডজাস্টমেন্ট করতে হয়।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:১৫70981
  • ইয়েস, বাট হোককলরবের সঙ্গে এর কী সম্পর্ক?
  • :) | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:১৯70982
  • kiki 13 Jan 2015 -- 09:13 AM

    তাহলে আজ জয়ের আনন্দে ঘুরে দেখা যাক কি হলো। একটা খুব দুরন্ত এবং ভালো বুদ্ধি সম্পন্ন যৌবনে ভরা ইউনিতে টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম না জানা(এদের বাচ্চা বলা যাবে না, প্রাপ্ত বয়স্ক, যদিও সময়ে সময়ে প্রাপ্ত বয়স্কতার ছাপ ও থাকে না) পাব্লিকের উপর আরো চারটে সেই সুশীল ইউনির পাব্লিক অসভ্যতা করার নিট রেজাল্ট হলো প্রথমে ধর্না, সেখান থেকে রাজনৈতিক হস্তক্ষেপে (ভিসির এত ক্ষমতা আজ ও মানা গেলো না, স্টুডেন্ট পেটানো। শেষে তুমুল ইগোর লড়াইয়ে ভিসি ভিলেন, ভিসি আউট(অ্যাজ ইফ অন্য সব ইন্সটি তে খুব যোগ্য লোকেরা বসে আছে, সব জায়গায়)। ভালো। আরো ভালো নিজেরা (সবাই নয়) নিশ্চিন্ত জায়গায় বসে থাকা মানুষরা এতে উল্লাস করছে।

    আমদের রাজ্যের মানুষ কোনদিন কোন জায়গায় নিয়্ম মানতে শিখবে না। কোনদিন কোথায় আসল গলদ দেখবে না। এই অন্দোলনকারীরা ও চলে যাবে নিজেদের সিকিওর্ড জীবনে। অন্যখানে, অন্যদেশে। আমার রাজ্যের জন্য পরে থাকবে কেবল অনিয়্ম, উশৃঙ্খলতা, পিছিয়ে যাওয়া আর পিছিয়ে যাওয়া। কেবল পিছিয়ে পরে থাকা মানুষদের জন্য।

    চিয়ার্স।

    Abhyu Date:13 Jan 2015 -- 09:46 AM

    কিকির কথাগুলো ভালো লাগল। আমরা বেশিরভাগ লোকই নিশ্চিন্ত জায়গায় বসে উল্লাস করে যাব আর গুরুর পাতায় আন্দোলনের গুরুত্ব বোঝাবো। হোস্টেলের মধ্যে মলেস্টেশন হলে সেটা ধরিয়ে দেবার জন্যে বহিরাগতর দরকার হয় না, যদি সদিচ্ছা থাকে, সেটা হোস্টেলে থাকার অভিজ্ঞতা থাকল এই বোঝা যায়। কিন্তু - সলিডারিটি! পড়ে থাকে কোরপান শাহ :(

    cm 13 Jan 2015 -- 10:39 AM

    "হোস্টেলের মধ্যে মলেস্টেশন হলে সেটা ধরিয়ে দেবার জন্যে বহিরাগতর দরকার হয় না, যদি সদিচ্ছা থাকে, সেটা হোস্টেলে থাকার অভিজ্ঞতা থাকল এই বোঝা যায়। "

    শতকরা দুশো ভাগ সহমত। শুধু মাত্র তর্কের জন্য নয়, সত্যিই কেউ অন্যরকম মনে করেন কিনা জানতে ইচ্ছে হয়।

    d 13 Jan 2015 -- 10:53 AM

    না অন্যরকম মনে করি না তো। হোস্টেলের ছেলেমেয়েরা নিশ্চয় জানে। কিন্তু তারা 'চল তোদের পুলিশে দিয়ে আসি' বলে নিয়ে গেলে সেটাও অন্যায় হত বলেই মনে করি। সেটা অনেকটা ঐ 'ডাইনী' ধরার মত ব্যপার হত।

    বিশাখা গাইডলাইন অনুযায়ী নিরপেক্ষ কমিটির তদন্ত করার কথা, তাদের কাছে ছেলেমেয়েদের সত্যি কথা বলার কথা বলে মনে করি।

    সেই তদন্ত কমিটির দাবীতে ধর্নায় বসা ছেলেমেয়েদের ওপরেই পুলিশ লেলিয়ে মার খাইয়েছিল অভিজিত। কমান্ডো গেছিল যাদবপুরে, যে কমান্ডো নামাতে সর্বোচ্চ স্তর থেকে অ্যাপ্রুভাল লাগে।

    =========================
    (ভাটিয়ালি থেকে)
    ==========================

    আমি পার্সোনালি মনে করি, অভিযুক্তদের সাথে যাদের সলিডারিটি অথবা ফেটসু ইটসেল্ফ, একাধারে সাধারণ্যে বলছে দোষীদের শাস্তি চাই, কিন্তু ইতি গজ তে রাখছে প্রপার গাইডলাইন মেনে বা নিরপেক্ষ কমিটি মাধ্যমে ইত্যাদি, এর কারণঃ নিগ্রহের ঘটনা যা ঘটেছিল সেটা যতটা স্পষ্ট হয়ে প্রকাশ পাচ্ছে নিগ্রহের শুরু যে কীর্তির অনুসঙ্গে সেটা ততটা প্রকাশ্য নয় মূলতঃ "ব্যক্তিগত সখ্যচর্চা" কে ব্যক্তিগত গণ্য করা ও অপ্রকাশ্যে রাখার সিভিলাইজড ঝোঁকে। কীর্তিটির কিছু অসত্য সংস্করণ ও বোধহয় বাজারে প্রকাশিত। সেক্ষেত্রে, দোষীদের শাস্তি যদি একান্তই হয়, আমার মনে হয়, তাদের সলিডিটারিওয়ালারা চান, কীর্তিটিও স্পষ্ট ও সত্যস্বরূপ সমক্ষে আসুক। এতে, দোষীদের শাস্তির সময় তাদের প্রতি সর্বস্তরের সামাজিক ঘৃণার পাশে মরালিটি গ্রাউন্ডে ভিকটিমটিকেও অন্তত তুলসিপাতা ইমেজ ছেড়ে বেরোতে হবে। (এমনটিও হতে পারে, সেই বেরোনোর ধক না থাকায় শেষ পর্যন্ত অভিযোগটিই প্রত্যহৃত হয়ে গেল।)

    এছাড়া দোষী চিহ্নিত জনতার প্রসিকিউশনে টালবাহানার অন্য কোনো কারণ মনে আসছে না।

    পুলিশের আক্রমণে মোলেস্টেশন যোগ হওয়ায় কেস টা অকারনে ছড়াল, কারণ এর পরে দাবি উঠবে, মেয়েটির মোলেস্টেশনে দোষীদের শাস্তি ততক্ষণ দেওয়া যাবে না যতক্ষণ না পাশাপাশি মোলেস্টার পুলিশ ও কমান্ডোরা শাস্তি পাচ্ছে। যেটা স্টেট এর প্রতি বড্ড কড়া চ্যালেঞ্জ, প্রমাণ করা বা ইভেন স্পট করাও। কয়েক বছর হেসে খেলে মামলা চলবে, কলরব সমেত।
  • shibir | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:৫০70983
  • সিকি কি আমাকে জিগ্গেস করলেন ? যদি করেন। আজ যারা আপোষ না করে আন্দোলন করছেন তারা ভবিষতেও আপোষ না করে আন্দোলন করতে পারেন সে ইউনিভার্সিটি হোক আর আইটি কোম্পানি হোক। আসল কথা একত্র হওয়া। আপনি একটা tcs এর উদাহরণ দিলেন আমি আরো দুটো ঘটনার কথা বললাম।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৭:০৫70984
  • শিবির, না - ওটা সদার কথার উত্তরে ছিল।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ০৭:০৯70985
  • ( এই থ্রেড এত লম্বা হয়ে গেছে.... )

    যাক, ঝামেলা মিটেছে। ঘেরাও কালচার জয়ী হল। পুলিশের কিছু হল না।

    The pertinent question still remains vivid: Did the VC call police to rescue officials and staff or to get the students beaten up?

    JU’s last full-term VC, Souvik Bhattacharyya, had quit and returned to IIT Kharagpur after being held hostage for over 50 hours because the students wanted him to withdraw the punishment meted out to two students found guilty of ragging. That was in 2013.

    In 2010, JU vice-chancellor P.N. Ghosh and his colleagues were held captive for over 52 hours because the students were opposed to the installation of CCTV cameras on the campus.
    The current VC did not want to get locked for 50+ hours and called police for rescue. Police came and beat up students mercilessly. Police did the crime and the VC paid the cost.

    “The gherao seems to be a problem typical of Bengal,” said Kalyani University VC Rattan Lal Hangloo.

    “Gheraos cannot be allowed forever. We have to find a solution. Please tell us if you have one,” said Ranjan Bhattacharya, the VC of the West Bengal University of Technology.

    “Do teachers have to take being gheraoed for days on end as fait accompli?” wondered Ranjan Bhattacharya.
  • de | ১৩ জানুয়ারি ২০১৫ ০৭:৪৭70986
  • এতো কান্ডের পর ভিসিকে কেমন একটা দাবার বোড়ের মতোই লাগছে - যদ্দিন দরকার ছিলো - নির্দেশ ছিল - "চেপে বসে থাক, আমরা আছি"। উনিও চেপে বসে রইলেন। সামলানো যাচ্ছে না দেখেই হোক আর সারদার চাপেই হোক, তারপরের নির্দেশ - "কেটে পড়ুন!" উনিও কাটলেন!

    এ ভিসি কিছুই কি নিজে করতেন? পুলিশ-টুলিশও ইনি নিজে ডাকেন্নি - পুরোপুরিই একে সামনে রেখে পিছন থেকে অন্য লোকে কলকাঠি নেড়েছে বলে এখন মনে হচ্ছে।

    ছেলেপুলেদের আন্দোলনের জন্যই কিন্তু এই ব্যাপারটা বোধগম্য হোলো!
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ০৭:৫৫70987
  • কিন্তু কোরপান শহের ব্যাপারটা এপ্রসঙ্গে অভিযোগের সুরে আসছে কেন বুঝছি না। মনে হয় ভুলবোঝাবুঝি হচ্ছে। আমি যদ্দূর জানি এই কলরবের সংগঠক অংশটাই কোরপান শাহ নিয়ে মিছিল টিছিল সংগঠিত করায় উদ্যোগ নিয়েছিল। তার বাইরে যাদবপুরের বাকি জনতার কথা যদি ধরা হয়, তাদের তো মূল একাত্মতা নিজেদের আন্দোলনের প্রতিই থাকবে। অন্য ইস্যু নিয়ে তারা সমান সক্রিয়তা দেখাবে - এটা তো একটু বাড়াবাড়ি এক্সপেক্টেশন। কিন্তু আন্দোলনের সংগঠক অংশটা, মানে যারা সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করে, তারা তো কোরপান শাহ নিয়ে যথেষ্ট উদ্যোগ নিয়েছে। যেটুকু যা হওয়ার তাদের উদ্যোগেই হয়েছে।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:১৫70988
  • "এতো কান্ডের পর ভিসিকে কেমন একটা দাবার বোড়ের মতোই লাগছে - যদ্দিন দরকার ছিলো - নির্দেশ ছিল - "চেপে বসে থাক, আমরা আছি"। উনিও চেপে বসে রইলেন। সামলানো যাচ্ছে না দেখেই হোক আর সারদার চাপেই হোক, তারপরের নির্দেশ - "কেটে পড়ুন!" উনিও কাটলেন!"

    de, একমত। আমারও মনে হচ্ছে মমতা আন্দোলনটা ভালোই হ্যান্ডল করলেন।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:২৪70989
  • হীরকরানী চিরকালই বিভিন্ন পাবলিককে দাবার বোড়ে বানিয়ে লাস্টে তন্দুরি চিকেন বানানোতে এক্সপার্ট। সেই চম্পলা সর্দার থেকে কুঘো হয়ে এই ভিসি। এর পরেও লোকে রানীমার ওপর কেং কয়ে রিলাই করে, মা সারদাই জানেন।
  • d | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:২৬70990
  • অনেকদিন বাদে সিকিকে 'ক্ক'
  • trx | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:৩৬70991
  • যেটা ভাবাচ্ছে সেটা হল এর পর হয়তো আর কোনো রাখ-ঢাক-গুড়-গুড় না করেই অটোনোমাস ইউনিতে সরকারি লোকজন বসানো এবং ইচ্ছেমতন সরানো হবে, খোলাখুলি।

    অভিজিত চক্রবর্তী = ডলোরেস আমব্রিজ

    এই মিলটা আর কেউ পেলেন কিনা জানার ইচ্ছে রইলো।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:৪৫70992
  • এট্টু আগে ফরিদার সঙ্গে ফোনে এইটা নিয়েই কথা হচ্ছিল। প্রিসিডেন্স তৈরি হয়ে গেল, এইবারে পরের জন কে আসে, সেইটাই দেখার।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:৪৮70993
  • সিকিদা সিঙ্গুরটা ভুলে গেলে ? শখের অ্যাক্টিভিস্ট, নকু এবং অন্যান্য ব্যাগড়াবাবু, সর্বোপরি সিঙ্গুরের চাষীদের মাথায় কাঁঠাল ভেঙ্গে হীরকরানী রাজ্যপাট স্থাপন করলেন। সে ক্ষি ভোলা যায় ?
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:৫১70994
  • বললে হবে, কতবড় দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর!
  • cm | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:৫৭70995
  • একি ছ্দ্মবেশে, নাঃ থাক।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:১০70996
  • ওই তো - চম্পলা আর কুঘো-র ব্র্যাকেটের মাঝে সঅব পড়ে। সিঙ্গুর, কিষেনজি, সঅব।
  • de | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:১৫70997
  • ডিসি, এই আন্দোলন, বিক্ষোভ ইঃ সামলানো মমতা এনি ডে বুদ্ধবাবুর চাইতে ভালো পারেন - আমিও একমত আপনার সঙ্গে। সিঙ্গুর, নন্দীগ্রাম - এর প্রত্যেকটা বুদ্ধবাবুর ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের রেজাল্ট! অন্য ফ্যাক্টর গুলো পরে বড়ো হয়ে দেখা দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন