এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ০৬ মে ২০১৯ ০৮:৫৯379392
  • এখন সিপি এম এর পিন্ডি চটকে কি লাভ হবে আর ? যেটা হাস্যকর লাগে, 2011 তে বুজির দল তিনো দের সাপোর্ট করেছিলেন, খুব ভালো কথা। কাওকে সাপোর্ট বা বিরোধিতা করা তাদের ১০০-% গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখন সিপিএম বিরোধি ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে বলে এতো নাকে কান্না কেন ? তখন কি তাঁরা এই আশায় খাল কাটছিলেন যে ভবিষ্যতে সাম্প্রদায়িক শক্তির বিরোধিতার বা মমতার সিন্ডিকেট এর দলের বিরোধিতা র দায়িত্ব শুধু সিপিএম-ই সামলাবে ? আর বুজিরা আরামে পেছনে বসে যাত্রাদলের বিবেক এর গান শোনাবেন ?

    যা যাওয়ার গেছে, সিপিএম শেষ। এবার সাম্প্রদায়িক শক্তি হোক বা দিদির গুন্ডা দলের বিরোধিতা হোক, বুজিরা তাদের রাস্তা নিজেরাই খুঁজে নিন না। সিপিএম কে গাল পেরে তাদের সেই তথাকথিত লড়াইতে কোন প্রসাদ লাভ হচ্ছে জানা নেই।
  • PT | ০৬ মে ২০১৯ ০৯:১০379393
  • সেই সব বালখিল্য পন্ডিতদের উদ্দেশ্যেঃ "আঁধার কহিছে নাই পথ নাই!!"

  • Amit | ০৬ মে ২০১৯ ০৯:১১379394
  • আর ২০১৪ এর আগের সাথে আজকের দিনের এটাই তফাৎ যে ইভেন ২০০৮ এর বোম্বে ম্যাসাকার এর পরেও অ্যাভারেজ লোকজন, অন্তত আমার বন্ধু সার্কলে এ কাসভ কে পাকিস্তানী টেরোরিস্ট বলতো, কিন্তু সব পাকিস্তানিকে টেরোরিস্ট বলে দাগিয়ে দিতো না, বা সব মুসলিম কে বা বিরোধী স্বর কে পাকিস্তান চলে যেতে বলতো না। তখনও জেনারেল লোকের মধ্যে একটা সাধারণ মাত্রা ছিল, কোনটা ঠিক আর কোনটা ভুল। লোকজন তখনো সরকারকে গালাগালি দিতো, কিন্তু সেটা সরকার নিজের কাজ করতে না পারার জন্য, ব্লাঙ্কেট সবাইকে টেরোরিস্ট বলতো না।

    আর আজকের দিনে ন্যারেটিভে টাই পাল্টে গেছে। এখন ভারতে বসে দেশপ্রেম দেখাতে গেলে কথায় কথায় পাকিস্তান মুর্দাবাদ বলতে হয়। না বললে যে কাওকে পাকিস্তানী বলে দাগানো যায়। আগে গৌরী লঙ্কেশ, প্রকাশ রাজ্ রা সংখ্যায় বেশি ছিলেন, এখন ওনারা ই মিনিরিটি। চাড্ডির দলেরই এখন সংখ্যা ভারী।

    এই মোদির দল আরো ৫ বছর পেলে যে অবুস্থা কোথায় যাবে সেটা চিন্তা করতেই ভয় লাগে।
  • sm | ০৬ মে ২০১৯ ০৯:৩৩379395
  • বামেদের বিরোধিতা করতে হবে না।তলে তলে পদ্মে ছাপ দিয়ে,নিজের ভূমিকা পালন করুক।
    বিজেপির চেয়েও বড় বিপদ হলো,ওপরে লোক দেখানো মেকি বিজেপি বিরোধিতা করা আর তলে তলে পদ্মে ছাপ দেওয়া।নেতারাও এখন একথা স্বীকার করেছেন।তৃণমূল কে টাইট দিতে এই শর্ট কাট রুট।
    এতে বিশেষ লাভ হবে না। নিজেদের ভোট কুড়ি শতাংশ থেকে দশ শতাংশে নামবে।চতুর্দিকে,হাতে গোনা কিছু কেন্দ্র ছাড়া, বামেরা সেই রকম প্রচার ই করছে না।বিজেপি কে তাত্বিক ভাবে অর্থনীতির ইস্যুতে চেপে ধরছে না।
    ভাবছে, কেন্দ্রে আবার বিজেপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে ও তৃণমূলকে টাইট দেবে।
    দেখাযাক 23 তারিখ কি হয়।
  • Aniket Roychoudhury | ০৬ মে ২০১৯ ০৯:৪৬379396
  • ২০০৭ এর ১৪ই মার্চ পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছে সিপিএম-এর সরকার, গরিব চাষিদের গুলি করে মেরেছিল পুলিশ। এর পর থেকে আর পশ্চিমবঙ্গে ভোটে জিততে পারে নি সিপিএম।
  • রঞ্জন | ০৮ মে ২০১৯ ১২:৫৪379398
  • পিএম,
    "রন্জনদা আসলে "অফিসিয়াল" বামেদের তাত্ত্বিক অবিচুয়ারী লিখতে চাইছেন। ওনাকে লিখতে দেওয়া হোক। ঃ)
    -- সরি, কোনো রাজনৈতিক দল বা আন্দোলনের অবিচুয়ারি এভাবে মায়াজালের পাতায় লেখা সম্ভব নয় ; আপনি আমি কারও সাধ্য নেই।
    এদের অবিচুয়ারি লেখা হয় যখন এদের প্রোগ্রাম বা গ্র্যান্ড ন্যারেটিভ জনমানসে আর দাগ কাটতে পারে না।
    তারপর হয় এরা পরিবর্তিত ন্যারেটিভ নিয়ে নতুন অবতারের রূপ ধারণ করে, নইলে ছায়াবাজি হয়ে যায়। স্বাধীনতার পর উল্লেখযোগ্য রাজনৈতিক দলের মধ্যে স্বতন্ত্র দল ছায়াবাজি হয়ে গেছে। প্রজা সোস্যালিস্ট পার্টি পিএসপির তাই হাল। হিন্দু মহাসভার প্রয়োজন ফুরিয়েছে। কারণ ওদের এজেন্ডা হাইজ্যাক করে অন্য দক্ষিণপন্থী দল ভালভাবে করে খাচ্ছে।
    জনসংঘ নিভে যাচ্ছিল, কিন্তু নব কলেবরে পরিবর্তিত ন্যারেটিভ নিয়ে বিজেপি অবতারে দেশের অন্যতম প্রধান পার্টি হয়ে গেছে। আদি জন সঙ্ঘ কাগজে কলমে বলরাজ মাধোকের নাম নিয়ে টিকে আছে।
    কংগ্রেসের অনেকগুলো রিজিওনাল টুকরো মাথা তুলেছে এবং আপাততঃ টিকে আছে। যেমন নবীন, লালু, লোকদল, মমতা ইত্যাদি। সমাজবাদী আন্দোলনের এতগুলো ভাগ। একটাতেও সমাজবাদের কোন এজেন্ডা নেই, ব্যক্তি বা কমিউনিটি বেসড দল হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথাও জনতা দলের টুকরো, কোথাও সমাজবাদী নাম নিয়েই।
    ২) কমিউনিস্ট আন্দোলন সারা পৃথিবীতেই আছে, এবং যতদিন সম্পদের বিতরণে প্রকট অসাম্য থাকবে ততদিন ছোট বড় নানা রূপে ও নামে অস্তিত্ব রক্ষা করবে। রুশ, লাতিন আমেরিকা ইত্যাদিতে য গ্রুপ গুলো আছে তারা নতুন ন্যারেটিভ খুঁজছে। পায় নি, তাই গ্রোথ নেই।
    ।৩) ভারতে আদি দল সিপিয়াই একদা অন্ধ্রে পাঞ্জাবে এবং বিহারে যথেষ্ট শক্তিশালী ছিল, কারণ একসময়ের জনয়ান্দোলনের ঐতিহ্য। আজ আন্দোলন নেই, জনাধার নেই, টিভিতে রাজা ও অতুল অনজান আছেন।
    কেরালা ও বংগে আছে, সিপিএম এর লেজুড় হয়ে। স্বতন্ত্র অস্তিত্ব বা ক্লিয়ার কাট আলাদা পার্টি প্রোগ্রাম নেই। বড় ভাইয়ের সংগে তফাৎ শুধু কংরেসের মূল্যায়নে। সিপিএম এম পি, ইউ পি, পাঞ্জাব, ছত্ত্যিশগড়ের জনভিত্তি হারিয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্র, উড়িষ্যা ও বিহারে একই অবস্থা।
    ৪)
    আদি নকশাল আন্দোলনের নেতারা হয় মৃত, নয় মিডিয়ায়। কানু সান্যাল আত্মহত্যা করেছেন। ফলে এরা জনসঙ্ঘের বা হিন্দু মহাসভার মত নামে বেঁচে আছে। আন্দোলন নেই। এদের নতুন অবতার মাওবাদী বেশ দুই দশক ধরে রাষ্ট্রশক্তিকে মিলিটারিলি চ্যালেঞ্জ করে আজ দ্রুত ক্ষয়ের পথে।
    বিচ্ছিন্ন বিস্ফোরণ দিয়ে সাংগঠনিক শক্তি এবং জনভিত্তি হ্রাসকে ঢাকা যায় না, ছত্তিশগড়ের সমতলে এদের কোন গণভিত্তি নেই।
    ৫) আমি যদি আদৌ কারও অবিচুয়ারি লেখার চেষ্টা করে থাকি, তাহল গত দশকের নকশালদের, তবেঁ উপন্যাস ফর্মে।
    প্রথমটি 'রমণীয় দ্রোহকাল' নামে ২০১৭ তে বেরিয়েছিল, এবং যেমন ভাবা গেছল, নকশাল সমর্থক পত্রিকা অনীক ও 'এবং জলার্ক' তেড়ে গাল দিয়েছিল।
    এর দুটি সিকুয়েল আগামী বইমেলায় ও নববর্ষে প্রকাশিত হতে যাচ্ছে।
  • PM | ০৮ মে ২০১৯ ১৭:৩২379399
  • রন্জন দা অপনি
    আনেক জানেন সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো এতো জানা আপানাকে ২০১১ তে যে আসে আসুক বামেরা যাক -- অথবা তিনোরা আসা সামন্য রুটি পাল্টানো / বা বিজেপী পঃ বঃ এ কোনো থ্রেট নয় বলা থেকে আটকাতে পারে নি।

    আপনার লেখা রাজনৈতিক বই /লেখা আমি অবশ্যই পড়ব, খুব আগ্রহ নিয়ে পড়বো। কিন্তু শুধুই নতুন তথ্য অহরনের জন্যে--- আপনার রাজনৈতিক অ্যানালিসিস বা থিওরির থেকে আমি বা আমার মত অনেকেই বিশ হাত দুরে থাকবে বলেই আমার বিশ্বাস।

    ২০০৮ থেকে ২০১১ তে দাড়িয়ে আপনারা সমসময়িক সময় বা ভবিষ্যতের থ্রেট কে দেখতে চুড়ান্ত ব্যর্থ প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও। আজকের দিনে দাড়িয়ে আজকের দিনটাকে সঠিক ভাবে দেখতে বা বুঝতে পারবেন --- এ আশা দুরাশা
  • PM | ০৮ মে ২০১৯ ১৭:৫১379400
  • কয়েকটা ইন্ডিকেটার---

    ১। ৪র্থ রাউন্ড ভোটের পরে শেয়ার মার্কেট পড়েই চলেছে। গতকাল ৩৫০ আজ প্রায় ৫০০ পয়েন্ট

    ২। আনিল আম্বানীর সব কম্পানীর শেয়ার মাটি ছুয়েছে। গত কয়েক দিনে রিলায়েন্স ক্যপিটাল ও নোস ডাইভ দিয়েছে-- যেটা ওনার সবচেয়ে ভালো কম্পানী

    ৩। গত ২ দিনে মুকেশ আম্বানীর কম্পানিও প্রায় ১৫০ পয়েন্ট পরেছে

    ওপোরের পয়েন্টার গুলো স্ট্রঙ্গলি সাজেস্ট করছে (আমার মতে) যে মারকেট মিলি ঝুলি সরকারের জন্য তৈরী হচ্ছে। যারা মোদী আসছে ভেবে বুলিশ হয়ে মার্কেট কে সবকলীন উচ্চতায় নিয়ে গেছিলো--- তারা এখন বিপদ দেখছে-- বেশী রিস্ক নিচ্ছে না। আমার অনুমান
  • dc | ০৮ মে ২০১৯ ২২:০৬379402
  • এটা আমারও মনে হচ্ছে। এছাড়াও আরেকটা ইন্ডিকেটার হলো, মোদি একেবারে ডেসপারেট হয়ে উঠেছে। এরকম ডেসপারেশান এক বছর আগে গুজরাট ভোটের আগেও দেখা গেছিল, সেটাও বিজেপির প্রায় হাতছাড়া হয়ে গেছিল। আর অপোজিশান পার্টিগুলো যে সবাই মিলে প্রেসির কাছে গিয়ে চিঠি দেবে বলছে, সেটাও ইন্ডিকেটার হতে পারে।
  • S | ০৮ মে ২০১৯ ২২:০৭379403
  • তার থেকেও বড় কারণ আমেরিকার মার্কেট পড়েছে।
  • রঞ্জন | ০৮ মে ২০১৯ ২৩:৪২379404
  • ্পিএম,
    আমরা সবাই নিজের মত করে জানি এবং ভাবি। কেউ বেশি বা কম নয়। কেউ শেষ কথা বলার অধিকার রাখি না।
    আমি বা কল্লোল বংগে বিজেপি বিপদ নয় বলেছিলাম? যদি একটা পোস্ট দেখাতে পারেন?
    বরং বলেছিলাম যে শুধু বংগের প্রেক্ষিতে না ভেবে গোটা দেশের হিসেবে ভাবুন।
    তখন বোধহয় পিটি বলেছিলেন অমিত শাহ কি অনুব্রতের ঠেকে বড় গুণ্ডা?
    এটা একবারের জন্যেও ভাবছেন না যে নন্দীগ্রাম সিঙ্গুরের বামপন্থী কৃষকেরা সরকারকে রিজেক্ট করলো? আপনাদের এত বছরের কৃষক সমিতি? তারা সঙ্গেগ রইল না ?
    বুদ্ধবাবু অতি আত্মবিশ্বাসে বললেন == পেইড ইন দেয়ার ওণ কয়েন!
    না, ৩৪ বছর ছিল, কাজেই ১০০ বছর থাকতে দেওয়া উচিত বিনা প্রশ্নে--এটা ঠিক মনে করি না।
    আর ক'টা বুজির জন্যে বামরাজ ধ্বসে গেল? জনগণ কোথায় গেল?
    এ নিয়ে কথা বাড়িয়ে কি হবে?
    বরং আসুন, ২৩শের ফলের জন্যে অপেক্ষা করি।
    শেয়ার বাজার পড়ছে নিয়মিত। আমার জন্যে শুভ সংকেত।ঃ)))
  • রঞ্জন | ০৮ মে ২০১৯ ২৩:৪৬379405
  • পিএম,
    আগের পোস্ট ইগনোর করুন।
    আপনার টা আগে দেখি নি।
    আপনার মুখে ফুল চন্দন!!
    একটি সেন্ট্রাল গভমেন্টের অফিসে গেছলাম। একজন মাঝারি স্তরের অফিসার আমাকে, প্রথম পরিচয়ে, বললেন-- মাটি কাঁপছে, মনে হয় সরকার বদলে যাবে।
    -- কী জে বলেন! উনি হারতে পারেন না।
    --আমি গ্রাসরুট লেভেলের খবর বলছি।
    ওঁর এটা অচেনা লোককে বলার সাহসও একটা ইন্ডিকেশন।
  • S | ০৮ মে ২০১৯ ২৩:৫৭379406
  • যা বোঝা যাচ্ছে খুব বেশি হলে বিজেপি ২০০ মতন সীট পাবে। এনডিএর শরিকরা এবারে তেমন সীট আনতে পারবেনা। সেক্ষেত্রে বাইরের অন্য দলের প্রয়োজন হবে সরকার গড়তে। বিগত পাঁচ বছরে বিরোধীদের নিয়ে মোদি-শাহ যে তান্ডব করেছে, তাতে কোনো বিরোধিই মোদিকে আর পিএম বানাবে না। বিজেপিকে সরকার গড়তে হলে মোদিকে সড়াতেই হবে। সঙ্গে আরো কিছু মোদিভক্তের দিন শেষ হবে। ওল্ড গার্ডদের শক্তি বাড়বে পার্টিতে। মোদি-শাহের জমানা শেষ হবে। এখনো আম্বানী-আদানী প্রমুখদের কাছে অনেক ঋন বাকি আছে এইদুজনের।

    অন্যদিকে হিন্দি বেল্টে কঙ্গ্রেস একগাদা সীট পাবে এবার। তাছাড়া ইউপিতে বিজেপির অবস্থা খুব খারাপ পিসি-ভাইপো জোটের কারণে। অন্যত্র সীট বাড়লেও, হিন্দি বেল্টই হলো বিজেপির আসল জমি, সেটা একবার চলে গেলে অনেক সময় লাগবে ফিরে পেতে।
  • Amit | ০৯ মে ২০১৯ ০৫:০৫379407
  • এবার যদি মোদির গদি ওল্টায়, তাহলে অন্তত বেশ ক বছরের জন্য নিশ্চিন্ত চাড্ডিদের থেকে। বেচারারা বুঝতে পারেনি পুলওয়ামা র ব্লাস্ট আর বালাকোট এর এতো যত্নে সাজানো নাটক গুলো এভাবে ফ্লপ করে যাবে। ভেবেছিলো আর্মি র ঘাড়ে চেপে এযাত্রা বেরিয়ে যাবে। ২৩ এ মে র জন্য দম বন্ধ করে বসে থাকা যাক এখন।

    কিন্তু এদের পলিটিক্স এর আসল বিপদ যে কত বড়ো, এই পাঁচ বছরে দেখা গেলো। দেশের যত প্রিমিয়ার ইন্সটি, বিচার বিভাগ, সেনা, স্ট্যাটিসটিকাল ইন্সটি, কালচারাল সেন্টরে র সবগুলোতে এরা ইনফিল্ট্রেতে করে গেছে। মোদী শাহ জুটি গেলেও এই বিষ সরতে আরো অনেক বছর লেগে যাবে।
  • PT | ০৯ মে ২০১৯ ০৮:৪৫379409
  • "আমি বা কল্লোল বংগে বিজেপি বিপদ নয় বলেছিলাম? "
    বোধহয় না কিন্তু অনশন মঞ্চে বিজেপি নেতাদের উপস্ত্থিতি নিয়ে কোন প্রতিবাদ? শুধু এই দুটো নাম কেন? আর কেউ?-গুরুতে কিম্বা গুরুর বাইরে?

    "তখন বোধহয় পিটি বলেছিলেন অমিত শাহ কি অনুব্রতের ঠেকে বড় গুণ্ডা?"
    এখনো বদলাইনি অবস্থান। খারাপ ব্যাকটেরিয়া (অমিত শাহ) পেটের অসুখ করায়। কিন্তু সে শরীরে জলবাহিত (অনুব্রত বা তিনো) হয়ে ঢোকে। ব্যাকটেরিয়া থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হল পরিচ্ছন্ন জলের ব্যবহার। এখনো যদি বুঝতে অসুবিধে থাকেঃ "Contaminated water can transmit diseases such diarrhoea, cholera, dysentery, typhoid, and polio. Contaminated drinking water is estimated to cause 502 000 diarrhoeal deaths each year.-WHO"
    তিনোরা যত বেশী হনুমান, রামনবমী ইত্যাদির ব্যবহার করবে, ততই অমিত শাহের হয়েই কাজ করে যেতে থাকবে মৌখিক বিরোধিতা সত্বেও।

    "নন্দীগ্রাম সিঙ্গুরের বামপন্থী কৃষকেরা সরকারকে রিজেক্ট করলো"
    আবার সেই গোল গোল যুক্তি!! কি পরিমাণ মিথ্যে প্রচার সিদ্দিকুল্লা-কবীর সুমন-শাঁওলী মিত্র-অপর্ণা সেনেরা চালিয়েছিল সেসব তো ডকুমেন্টেড। নন্দীগ্রাম নিয়ে
    গোয়েবেল কি গ্রামের কৃষক ছিল নাকি? যারা ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে কেঁদে ককিয়ে মরছে তারা কেন সুহৃদ দত্তের সঠিক বিচারের দাবী জানাচ্ছে না?

    রিজানুরের মৃত্যু নিয়ে ঘোঁট পাকানো থেকে শুরু করে "যে আসে আসুক" অবস্থান পুরোটাই সম্পূর্ণ নির্বোধ রাজনীতি ছিল। সেটা মেনে না নিলে বাকি আলোচনাটা শুধু বুদ্ধদেবের মুন্ডুপাতের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।
  • dc | ০৯ মে ২০১৯ ০৯:১০379410
  • এদিকে পবতে বহু ডিস্ট্রিক্টে সিপিএম সাপোর্টাররা নাকি বিজেপিকে সাপোর্ট করছে আর ভারত মাতা কি জ্যায় বলে চেচাচ্ছে। এ সত্যি অবাক কান্ড! কারা আসল ছাগোল কে জানে।

    https://thewire.in/politics/west-bengal-left-front-bjp-elections-2019
  • :( | ০৯ মে ২০১৯ ০৯:২২379411
  • সরল ও গোলগাল চাষী ভাইরা শাওঁলীর কথায় শিপিএমকে লেংগি মারল? ছি!
  • PT | ০৯ মে ২০১৯ ০৯:৩২379413
  • sm | ০৯ মে ২০১৯ ১০:১৫379414
  • পিটি কে আর কতো ক্লাশ নিতে হবে!পোলিও ব্যাকটেরিয়া নয় ভাইরাস ঘটিত রোগ!
    তিনো আর বিজেপি দূষিত ব্যাকটেরিয়া হলে,সিপিএম ও বামেরা হলো অপকারী ভাইরাস।
    এরা পব এর সমূহ ক্ষতি করেছে।
    এমন ক্ষতের সৃষ্টি করেছে,যার নিরাময় এর জন্য বিশল্য করণী লাগবে।
    ওই ক্ষত এমন ক্ষতিকর যা থেকে গ্যাংগ্রিন হওয়া সময়ের অপেক্ষা শুধু।
    গত কয়েকমাস ধরে,এঁদের একটাই মন্ত্র তিনো মূল কে টাইট দেবার জন্য তলে তলে বিজেপি কে দলে দলে ভোট দাও।সংখ্যালঘু ভোট হারাবে বলে প্রকাশ্যে কিছু বলতে পারছে না।দরকার পড়লে,তৃতীয় বা চতুর্থ স্থান নিতেও পিছ পা নয়।
    এঁরা সিঙ্গুরে জালি করেছিল,নন্দীগ্রামে অত্যাচার করেছিল;সারা পব তে নারকীয় পরিবেশ সৃষ্টি করে পৈশাচিক তান্ডব চালিয়েছিল।এখন বুদ্ধিজীবী দের ঢালের আড়ালে মুখ লুকাতে চাইছে।
    এঁদের বিষবাষ্প এখনো পব র বাতাস কে কলুষিত করে চলেছে।
  • PT | ০৯ মে ২০১৯ ১০:২৪379415
  • ঘেঁটে ফেললেন। তিনোদের ব্যকটেরিয়া বা ভাইরাস হওয়ার যোগ্যতা নেই। তারা অপরিচ্ছন্ন জল।
    সব হিন্দু দেবতাদের একটা করে বাহন থাকে। যমের যেমন মোষ অথবা শনির যেমন শকুন। রাজনীতিতে ঐরকম মোষতুল্য কিংবা শকুনতুল্য দলও থাকে। তারা অপদেবতাদের কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়।
  • sm | ০৯ মে ২০১৯ ১০:২৯379416
  • আবার ভূল করলেন।জল অপরিচ্ছন্ন হয় না। কলিফর্ম ব্যাকটেরিয়ার কাউন্ট বাড়লে,তাকে দূষিত বলে।
  • sm | ০৯ মে ২০১৯ ১০:৩২379417
  • হিন্দু শাস্ত্রে বলে,জল হলো জীবন দায়িনী।কলুষ নাশিনী।
    জল পবিত্রতা রক্ষা করে।নির্মলতা প্রদান করে।জল হলো নারায়ণ!
    আর কিছু,জানাতে হবে?
  • PT | ০৯ মে ২০১৯ ১১:৩৬379420
  • সেসব ঠিক আছে।
    মোদ্দা কথাটা হচ্ছে তিনোরা বাহক। মশা, জল ইত্যাদির মত। অপরিচ্ছন্ন জল ব্যবহার করা যেমন উচিৎ নয়, সেইরকম ম্যালেরিয়া, ডেঙ্গি ইত্যাদি আটকানোর জন্য মশার বংশ ধ্বংস করা আশু কর্তব্য।
  • | ০৯ মে ২০১৯ ১২:১৮379421
  • পিটি নির্ঘাৎ এরপর বলবেন কাস্তে দিয়ে ঘাস, বাঁশ, পদ্মের ডাঁটা সবই কাটা যায়। :-D
  • PT | ০৯ মে ২০১৯ ১২:৪৩379422
  • সেতো অনেক আগেই অন্য একজন বলে রেখেছেনঃ
  • dc | ০৯ মে ২০১৯ ১৩:০০379424
  • অপরিষ্কার জল নিয়ে অবশ্য সিপিএমও কিসব যেন বলতো, দলে নাকি বেনো জল ঢুকেছে। এখন যেভাবে সিপিএম সমর্থকরা বিজেপিকে সমর্থন করছে তাতে মনে হচ্ছে বেনো জল এখনও বেরোয়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন