এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 132.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৯:৪৯522654
  • এইটা আবার কিরকম যুক্তি হল?
  • শ্রী সদা | 127.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৯:৫৩522655
  • হুম, যুক্তিটা জমলো না ঠিক।
  • sch | 132.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২১:০৩522656
  • চান্দু মিঁঞা

    আমি ঠিকমতো বুঝতে পারলাম না কিছু একটা। গুগল, ফেসবুক বিজ্ঞাপন দেয়। এবার সে জিনিস যদি আমি কিনি ঠকবো অবশ্যি। আপনি ঠিক। কিন্তু আমি যদি না কিনি ? হ্যাঁ আপনি বলবেন ধীরে ধীরে কনজিউমারিজমের দিকে ঠেলে দিচ্ছে। সে তো দেবেই - সব খানে - সেটা কি শোষণের মডেল ???? মানতে পারছি না। কিছু লোকের বিজ্ঞাপন দেওয়া দরকার - সে যেভাবেই হোক দেবে - গুগল থাকলেও দিত - না থাকলেও দিত। কিন্তু এই নেটে অনেক লোক আসার একটা জায়গা তৈরী করা এটাই তো ওর ইনভেন্টরদের কৃতিত্ব। আর তার জন্যেই তারা পয়সা পেয়েছে। টেকনোলজিটা তাদের মাথা থেকে বেরিয়েছে - আরেকজন বের করতে পারলে সেও পাবে। আমার তো মনে হয় এইটা একটা গ্রেট লেভেলার।

    নলেজ বেসড ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের অনেক লেভেল প্লেয়িং ফিলডে এনে দিয়েছে। আপনার বাড়ির কাজের মাসির ছেলেও আজকে কিছুটা পড়াশোনা শিখে বিপিও তে গিয়ে একটা ভালো চাকরি পেয়ে তারপর ধীরে ধীরে আরো ওপরে উঠে যেতে পারে। এটা কি শোষণের মডেল নাকি??

    আমায় একটা জিনিস বুঝিয়ে বলুন তো - একন যা পৃথিবীর অবস্থা কোনো ভাবে কি পিছনে হাঁটা সম্ভব? মানে ধরা যাক একটা দারুণ বিপ্লব এলো - তো সেখানে কি বলবে আই টি ইন্ডাস্ট্রি তুলে দেব? ওয়েল ফিল্ডের মালিকদের ধরে ধরে ফাঁসি দেব? সেটা গোটা পৃথিবীতে ইমপ্লিমেন্টেড হবে? যদি না হয় তাহলে তো ধনীরা থাকবেই।

    আমার হয়তো বুঝতে ভুল হচ্ছে - কিন্তু আমি সত্যি জানতে চাই - কি সেই মডেল যাতে ধনীরা হাওয়া হয়ে যাবে আর সাম্য এসে ধুপ করে পড়বে।

    একটা কথা জিগেস করি ? রেগে যাবেন না -- আমার চারপাশে যারা এই সব বামপন্থায় গভীর ভাবে বিশ্বাস করেন তারা

    ১) অনেকেই ৩০-৪০,০০০ টাকা দিয়ে ক্যামেরার লেন্স কেনেন

    ২) বছরে বেড়াতে যাবার পেছনে লাখ খানেক টাকা খরচ করেন

    ৩) লেটেস্ট গাড়ি বা বাইকের মডেল কিনে ফেলেন ঝটপট

    ৪) ছেলেমেয়দের বেস্ট এদুক্শান দেন

    ৫) যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট কিনে ফেলেন মার্কেটে আসা মাত্র।

    ৬) সপ্তাহে অন্তত চারবার দামী হোটেলে যান - মাঝে মাঝে বিদেশী মদ খান

    ৭) বিদেশে যেতে ভালো বাসেন

    ...... তো আপনার কি মনে হয় এনারা শোষণ করছেন না ? আমি বলছি না এগূলো খারাপ কিছু - করবেন ই তো যোগ্যতা আছে তাই করেন। কিন্তু এদের হাত ধরে কি বিপ্লব আসবে? মনে হয় না -- একটু বলুন প্লিজ - জানতে ইচ্ছে করছে। আমার পড়াশোনা নেই মেনে নিলাম - কিন্তু আপনারাই তো বলেন সবাইকে নিয়ে এগোতে হবে - আমায় একটু এগোতে সাহায্য করুন - প্লীজ
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২১:১৫522657
  • আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরিয়সী
  • বলেন কী মহায়? | 190.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২১:১৯522658
  • আপনি তো মৌচাকে ঢিল মারলেন? এই মেহনতী মানুষের পক্ষে থাকা মানুষ গুলো কে এত গুলো শক্ত শক্ত কথা বল্লেন? আপনার কি একটুও মায়া দয়া নেই মহায়? ঃ((
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২১:৪১522659
  • আপনার একটা মূল জায়গায় গোলমাল হচ্ছে আবার, লেন্স ইত্যাদি কেনায় কোন শোষণ নাই তবে হ্যাঁ তার জন্য মাত্রাতিরিক্ত অর্থ উপার্জনে অবশ্যই আছে। সমস্ত ট্রানস্যাকশন জাস্ট হলে তো আর হাতে সারপ্লাস পয়সা আসবে না তাই না। তো এই সোজা কথাটা বলার জন্য এত ঘুরিয়ে নাক দেখাবার কি ছিল। পরিশেষে জানাই আমি বোধ হয় ওসব কিছুই করার কথা কখনো কই নাই।
  • কৃশানু | 213.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২১:৫০522660
  • 'বছরে বেড়াতে যাবার পেছনে লাখ খানেক টাকা খরচ করেন' - টা কিভাবে শোষণ হলো বুঝিনি। বাকি গুলোও ঠিক সরাসরি শোষণ বলে মনে হয় না। হ্যা, ওভার প্রাইসড লেন্স বা গাড়ি কিনে তাদের মালিক দের হাত শক্ত করা হয় বই কি। তা, কো-অপারেটিভ বানিয়ে সস্তা ও পুষ্টিকর লেন্স বানালে আমি কিনতাম, এটা ঠিক।

    'আপনার বাড়ির কাজের মাসির ছেলেও আজকে কিছুটা পড়াশোনা শিখে বিপিও তে গিয়ে একটা ভালো চাকরি পেয়ে তারপর ধীরে ধীরে আরো ওপরে উঠে যেতে পারে' - শুনতে বেশ ভালো। হলে খুব খুশি হতাম। হয় কি?

    ফেবু-অর্কুট-গুগল এর মালিকদের বিরুদ্ধে সরাসরি শোষণ এর অভিযোগ সম্ভব না। যতদুর জানি, গুগল ফেসবুক এমপ্লয়ী দের সন্তুষ্ট রাখে, আর মোটিভেটেড এমপ্লয়ী নেয়।

    কিন্তু আই টি বা বি পি ও তে শোষণ হয়, ভালো মতই হয়। কাজের ঘন্টা, তার বিলিং ইত্যাদি নিয়ে। কিন্তু আমাদের দেশে ইন্দাস্ত্রীটি এখনো জায়মান। অন্যান্য অনেক সমস্যার চেয়ে আই টি তে সমস্যা কম। তাই এই ভাবে শোষণটা বলা যায় না।

    আমার ধারণা( একান্তই আন্দাজ, আমি কখনো আম্রিগায় বা বিদেশে আই টি -র কাজ করতে যাইনি বা অনসাইট যাইনি, আম্রিগা বাসী আই টি গুরু-রা বলতে পারবেন আমার ধারণা কতটা ভুল বা ঠিক), আই টি সংক্রান্ত শোষণ আম্রিগাতে বেশি হয়, যার বেনিফিসিয়ারী আমরা। ওখানে যে কাজ করতে ১০ ডলার লাগে, ভারতে সেটা ২ ডলার দিয়ে করিয়ে নেওয়া যায়। নিট ফল, ল্যাক অব জব অপর্চুনিতিজ ইন ইউ এস, যেটা রিসেশন এর একটা অন্যতম কারণ ছিল (একমাত্র নয়) - এটাকে আই টি-র শোষণ এর মডেল হিসেবে দেখা যেতে পারে। আমি শিওর নই।

    ১ থেকে ৭ যারা করেন তাদের হাত ধরে বিপ্লব আসবে এমন ধারণা অন্য কেউ করলেও করতে পারেন, আমি করি না - বামপন্থী ইঙ্গিতটির মধ্যে আমি নিজেকে একজন বলে মনে করলাম, তাই বললাম। তবে কি ধরনের বিপ্লব এর কথা হচ্ছে সেটাও একটা ব্যাপার বটে। শাহবাগ এর অনেকেই মনে হয় এই ১ থেকে ৭ এর মধ্যে পড়বেন। কিন্তু শাহবাগ এর বিপ্লব চলছে।
    তবে আপনি মনে হয় অর্থনৈতিক বিপ্লবের কথা বলছেন, সে আমার মত মধ্যবিত্তদের হাত ধরে আসবে না - সঠিক। যদিও ভুল প্রমানিত হলে খুশি হব।
  • sch | 132.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২২:১৬522663
  • কৃশানু একদম ঠিক - আমিও যেমন বুঝতে পারি নি গুগল বা ফেসবুকের বিজ্ঞাপন কিভাবে শোষণের সাথে রিলেটেড।

    BPO- কে নলেজ ইন্ডাস্ত্রি বলা হয়তো যায় -- যেমন লোকে ব্যাঙ্গালোরকে সিলিকান ভ্যালি অফ ইন্ডিয়া বলে। আমি একদম কোর দেভেল্পমেন্ট করে যারা পয়সা পেয়েছেন তাদের কথা বলতে চেয়েছিলাম
    আইটি বা বিপিও আমাদের দেশে যে ফর্মে আছে - সেটা মেইনলি জাস্ট এনাদার জব - তাকে আমি আলাদা করে নলেজ বেসড ইন্দাশট্রি হিসেবে ধরি নি। সে তো দাক্তার ইঞ্জিনিয়ার সব্বাই...

    চান্দু মিঁঞা আপনি ঠিক ধরেছেন -- আমি এইটাই বলতে চাইছি সারপ্লাস অর্থ মানুষের কাছে এলেই সেখানে বৈষম্য - এটা কেড়ে নিতে গেলে বিপ্লব হবে - কিন্তু সংখ্যাগরিষ্ঠ্ যারা তারা ঠেকাবে -- আরেকটা নক্সাল আন্ডোলন হবে।

    আসল সমস্যা অন্যখানে - বিপ্লব মার্ক্সবাদ সব ঠিক আছে থিয়োরিতে -- কিন্তু প্রয়োগ করার মত মানুষ নেই,। কাজেই আরো প্রাক্টইক্যাল কোনো মডেল চাই -- কি? সেটা আমার মতো মূর্খ জানে না -- কেউ নিশ্চই বলে দেবেন
  • lcm | 138.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২২:৩৩522664
  • এত গোল কিসের, কনফিউশন! কে শোষক, কে শোষিত - গুলিয়ে যায় তো! তবে শোনো,

    মিনিমাম ওয়েজের ওপরে আয় হলে শোষক, মিনিমামের নীচে হলে শোষিত। তাইলে কি দাঁড়ালো - মাংসের দোকানের মালিক থেকে আইটি প্রোগ্রামার সব শোষক। আর শোষিত যদি খুঁটে খুঁটে পয়্সা জমিয়ে বিশহাজারি লেন্স কেনে, কিন্তু আয় মিনিমাম ওয়েজ ছাড়িয়ে না যায়, তাইলে সেই লেন্সওয়ালাও শোষিত। ক্লিয়ার।

    আর, মডেল?রবিনহুড মডেল। শোষকদের থেকে নিয়ে শোষিতদের দিয়ে দাও। প্রথম ইটারেশনে এতে করে কিছু শোষক শোষিত তে পরিণত হবে। আবার নেক্স্ট ইটারেশনে তারা আবার শোষক হয়ে যাবে। এরকম চলতে থাকবে। একসময়, সমুদ্রমন্থনে উঠবে অমৃতের ভান্ড...
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২২:৪২522665
  • এতই যদি সাম্যবাদের প্রতি আস্থা, তাহলে নিজের অতিরিক্ত আয়টা গরিবদের মধ্যে বিলি করে দিন। বেশিরভাগ লোকাল সিপিয়েম নেতাদের দেখে সামন্ত্রতান্ত্রিক প্রভু মনে হয়, আর মুখে সব সমাজতন্ত্রের গল্প।
  • কৃশানু | 213.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২২:৪৭522666
  • এল সি এম দা কি ভারতের কথা বলেছেন?
    মাংসের দোকানের মালিকের আয় বি পি এল এর চেয়ে অনেক ওপরে। আর ভারতের যা বি পি এল সীমা, লেন্স কেন, পইসা জমানই সম্ভব নয়। কদিন আগে সম্ভবত পাই দি একটা লিং শেয়ার করেছিল, দুটি ছেলের বি পি এল ইনকাম ধরে মাস দুয়েক যাপন নিয়ে।
    তবে আপনি পিওর খিল্লি করছেন, এটাও জানি :-)
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২২:৫৩522667
  • আইটি বিপিও ব্যান্কের কর্মিরা হয়তো শোষিত। কিন্তু হিসেব করলে তাঁরা অর্থনৈতীক ভাবে ভারতের হয়তো বেস্ট ১০-২০% লোকেদের মধ্যে আসবে (অমি সব থেকে কম মাইনে ধরেই বলছি)। তাই এদের নিয়ে চিন্তার কোনো মানে নেই। বাকি ৮০% লোকেদের কথা, বিশেষত বিপিএল লোকেদের কথাটা চিন্তা করবার লোক চাই। কেউ করে কি? লোকে গুগল ফেসবুকের শোষন নিয়ে চিন্তিত, বোঝো।
  • pi | 172.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২২:৫৯522669
  • মিনিমাম ওয়েজ যেটা নির্ধারিত হয়ে আছে, সেটা ঠিক আছে ? সেটা আরো অনেক বাড়া উচিত নয় ?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:০১522670
  • lcmদা এইডা কি কইলেন, মিনিমাম ওয়েজ না মিডিয়ানের নীচে হইলেই সে শোষিত আর উপরে হইলে শোষক। আপনার ডেফিনিশনে তো শোষিত কেউ থাকবই না।
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:০৩522671
  • কিন্তু বিপিএলের নিচের লোকেদের কি কোনো রকম সুবিধে দেওয়া হবে, নাকি যাস্ট তকমা লাগানো হবে। তাহলে কোনো লিমিটেই কোনো কাজ নেই।
  • সায়ন | 59.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:০৪522672
  • "আইটি বিপিও ব্যান্কের কর্মিরা হয়তো শোষিত। কিন্তু হিসেব করলে তাঁরা অর্থনৈতীক ভাবে ভারতের হয়তো বেস্ট ১০-২০% লোকেদের মধ্যে আসবে (অমি সব থেকে কম মাইনে ধরেই বলছি)" -

    S, ১০ আর ২০ পার্সেন্ট বেশ বড়ো গ্যাপ, তাও হ্যান্ডিক্যাপ দিলাম। "বেস্ট" মানে? ফাইন্যান্সিয়ালি? রুর‍্যাল/আর্বান পপুলেস? এমন ক্লেইম কোন্‌ ডেমোগ্রাফি থেকে রিলেট করলেন (মানে সব থেকে কম মাইনে ধরে)?
  • lcm | 138.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:১৪522674
  • বাবা চাঁদু,
    ভুল হইসে বাবা। মিডিয়ান-ই বেটার হইব।
    আর শোনো, যদি মিডিয়ান ও ঠিক না হয়, তাইলে গুরুর রেসিডেন্ট স্ট্যাটিশিয়ান/ইকনমিস্ট মডেলদের ধইর‌্যা একখান যুতসই ওয়েজ মাপকাঠির এস্টিমেট বানাইয়া নাও। কিন্তু এই কাজের জন্যে উহাদের থেকে পয়সা নিও, মানে যদি ওদের ওয়েজ এস্টিমেট থেকে বেশী হয়। উহাদের বেশী ভরসা করিও না, ঠিক ফরমূলা/টরমূলা লাগাইয়া এমন এস্টিমেট দেবে যাতে নিজেরা শোষিত শ্রেণীতে পরে।
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:১৭522675
  • সায়ন http://www.openthemagazine.com/article/business/the-wealth-report

    হ্যাঁ ১০-২০% বড় গ্যাপ। কিন্তু সত্যি তারা হয়্তো ঐ গ্যাপটা জুড়েই থাকবে। কারণ বিভিন্ন যায়গায় বিভিন্ন আয়, ইত্যাদি। কিন্তু সেটা মুল কথা নয়। এটা নিয়ে যদি তর্ক করতে হয় যে আইটি বিপিওতে কম মাইনে দেওয়া হয় (আমি কাজের ভিত্তিতে নয়, আয়ের ভিত্তি থেকে বলছি) তাহলে ঐ মুচকি হাসি। কিন্তু আসল কথা হোলো এরা সকলে স্কিল্ড লেবার, ইঙ্গরাজি জানা যথেস্ট শিক্ষিত অর্গ্যানাইজড সেক্টরে কর্মরত লোকজন। এবারে ভাবুন সেইসব লোকেদের কথা - যাদের কোনো শিক্ষা বা স্কিল নেই, কোনো কাজ নেই, কোনো আয় নেই। এদের কথা কে বলবে, কে ভাববে?
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:২১522676
  • আর এই লিন্ক লিন্ক দেওয়া খেলাটা আমার একদম ভালো লাগেনা। আইটির জনতারা ভালো আয় করে এর জন্যে লিন্ক দিতে হলে, প্রমান করতে হবে মারাদোনা ভাইচুঙ্গের থেকে ভালো ফুটবলার - তারও লিন্ক চাই।

    "Rich" households
    $35,000+ per year: 1.3% (16 million people)
    "Middle-class" households
    $8,000 to $35,000 per year: 13% (160 million)
    "Aspiring middle-class" households
    $3,500 to $8,000 per year: 30% (359 million)
    "Deprived" households
    Below $3,500 per year: 57% (684 million)
  • কৃশানু | 213.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:২২522677
  • S এর মোদ্দা কথাটাতো বুঝতে পেরেছি। সে তো সকালে সাপোর্ট ও দিয়ে গেছি। গুগল ফেসবুক চলছে তর্কের খাতিরে। সে অধিকারও কেড়ে নিলে তো আমার নিজেকে শোষিত মনে হবে :-)
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:৩২522678
  • ইন্টারনেট ইত্যাদি আসার ফলে আমার মনে হয় সবথেকে ভালো ফল পেয়েছে মধ্যবিত্ত (উচ্চ থেকে নিম্ন - বিভিন্ন অনুপাতে) জনতা। তার একতা কারণ উচ্চবিত্তরা এমনিতেও ভালো যায়্গায় ছিলো, ইন্টারনেটের বেনিফিট মার্জিনাল। আর দরিদ্রদের খুব বেশি লাভ হয়নি কারণ এইসব টেকনলজির অ্যাকসেস ছিলো না, এবং অবশ্যই ইঙ্গরাজি শিক্ষার অভাব যেটা না থাকলে কম্প্যুটারে বসাও যাবেনা।

    মধ্যবিত্তদের কাছে ইঙ্গরাজি শিক্ষা ক্ষ্হ্হিলো, পোটেনশিয়াল ছিলো, কিন্তু তার বিকাশ অনেকটাই সম্ভব করেছে এইসব টেকনলজি।
  • SC | 160.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:৩৬522679
  • লেন্স কেনা যেমন ভোগবাদ, নতুন পৃথিবীর স্বপ্ন দেখাও তো আরো এক ধরনের ভোগবাদ।
    নতুন পৃথিবী আসবে, এই খুড়োর কল দেখানোটাও এক ধরনের ব্যাবসা।

    গুগল ফেইসবুক এর শোষনের মডেল তো অনেক বেশি subtle। সেই নিয়ে পরে লিখব। আপাতত এইটুকু বলি, প্রথম বিশ্ব কে কম দামে ভালো জিনিস বেছে সুখে রাখার জন্য যখন বিপজ্জনক পরিস্থিতিতে তৃতীয় বিশ্বের কাপড়ের মিলএ শ্রমিক কাজ করেন, আর আগুনে পুড়ে মারা যান, সেইটা সবচেয়ে বড় শোষণ। আর আইরনি কোথায় জানেন, সবচেয়ে বেশি শোষিত যে দেশটা, সেই দেশের ভূতপূর্ব নেতার নাম চেয়ারম্যান মাও।
  • lcm | 138.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:৩৯522680
  • শোষিত মনে হইবার অধিকার! অবশ্যই।
    অনিল বলে আমি শোষিত, ঐরকম একখান বাড়ি তো আমার নাই।
    মুকেশ বলে - না, আমিই আসল শোষিত। আমার বাড়ির এক মাইলের মধ্যে আরো কত শোষিত থাকে। তুই ব্যাটা স্নব।
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:৪২522681
  • সেতো বটেই। অতো কোটি টাকা ট্যাক্স দেওয়ার সময় মনে হতেই পারে আমি শোষিত। অমুক আইল্যান্ডে থাকলে, বুঝলে গিন্নি, এই সব টাকা আমাদের কাছেই থাকতো।
  • সায়ন | 59.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:৫৩522682
  • হুম, $8,000 - $35,000 per year এটা মিড্‌ল ক্লাসের স্কেল - এখানেও গ্যাপ খুব বেশী, যেখানে aspiring middle class $3,500 - $8,000 এর রেঞ্জে।এভাবে 13% দেখানোটা একটা মোটিফ অলরাইট। রিপোর্ট রাইটারের রিপোর্টিং ইন্টেন্ট নিয়ে প্রশ্ন না-হয় থাক।

    "আইটি বিপিওতে কম মাইনে দেওয়া হয় (আমি কাজের ভিত্তিতে নয়, আয়ের ভিত্তি থেকে বলছি) তাহলে ঐ মুচকি হাসি" - :-)

    অর্গানাইজড অর আদারওয়াইজ, আনস্কিল্‌ড লেবারারদের মিনিমাম ওয়েজ নিয়ে আগে অনেক কথা অন্য থ্রেডে হয়েছে, আমি শুধু একটা র-ডেটা দিয়ে যাই - বিএফএস / ইন্স্যুর‍্যান্স / লীগ্যাল টাস্কস / অ্যানালিটিক্স'এর সিংহভাগ (এন্ট্রী লেভেল) ওয়েজারদের গ্রস একজন রেগুলার ক্যাব ড্রাইভার / শফারের চাইতে কম। এটা লিখতে লিখতে শ্যামলবাবুর কথা মনে পড়লো। টায়ার-টু সিটিগুলোর অনেকগুলোতেই একজন ডোমেস্টিক হেল্প / কুক সেই তুলনায় অনেক অনেক ভালো অবস্থানে রয়েছেন। এগেইন, কোনও আনরিয়্যালিস্টিক বা আনজাস্ট কম্প্যারিজন আমার উদ্দেশ্য নয়। কিন্তু ল্যাক অফ ফুলপ্রুফ / ইনকপ্লিট ডেটাসেট অনেক রিপোর্টের ভোল পাল্টে দেয়।
  • sch | 111.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ২৩:৫৯522683
  • তাহলে কি দাঁড়ালো গুগল ফেসবুকে শোষণের মডেল নেই...সেরেছে -- আমিও তো তাই বলছিলাম। অশিক্ষিত লোকেরাও তাহলে এসব কঠিন জিনিস বুঝে যাচ্ছে আজকাল। জাত গেলো।

    ইটারেটিভ রবিনহুড মডেল্টা ভালো। সমস্যা হচ্ছে মাও টাও রাও ওই ভাবে আরম্ভ করেছিল - কিন্তু ইটারেশান হলেই নিজেকে ঈশ্বর বলে মনে হবে আর তখনই সমস্যা আরম্ভ হয়
  • sch | 111.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:০৩522686
  • মাও টাও মানে মাওবাদীরা - চেয়ারম্যান মাও না
  • lcm | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:০৪522687
  • ঈশ্বরের মিডিয়ান ওয়েজ কত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন