এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫০664085
  • পিটি তো ভালো নাছোড় বান্দা তার্কিক দেখছি। আগে তো অলিখিত নিয়ম ই ছিল মুখ্যমন্ত্রীর কোটার দশ জন মেডিকাল ক্যান্দিদেট এর মধ্যে ৭ জন নিজের দলের আর তিনজন বিরোধী দলের থেকে মনোনীত করা হবে। এরে কয় ভাগাভাগি করে খাওয়া! তাও, মমতার আমলে এসব জমি কোটা বা অন্য কোটা বাতিল করা হয়েছে। তবে এটা ঠিক তিন সরকারের আমলে দুর্নীতি বা আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নি।
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০২664086
  • যাব্বাবা কোটায় সোমেন মিত্তিরের জমি পাওয়াকেই বা কে সাপোর্ট করছে?

    এটা কি সেই কাটাকুটি তত্ব? সোমেন মিত্তির তো চুরি করেছে তাই আমিই বা চুরি করবনা কেন? বা আরো অনেকে তো চুরি করেছে তাই আমিই বা চুরি করবনা কেন? অন্যরাও তো নেপোটিজম দেখিয়েছে তাই আমিই বা দেখাব না কেন?
  • sm | 53.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৪664087
  • ওরে বোকা, গণতন্ত্রে বিরোধীদের প্রাপ্য সম্মান দিতে হয়।না হলে গন্ডগোল হয়, গোল পাকায়।বিলেতে দেখিস নি? জ্যোতি বাবু হলেন লঙ্কা পড়া, ডাল রুটি খাওয়া বিলেত ফেরত নেতা!
    উনি বিলিতি সিস্টেম, গুলে খেয়েছিলেন।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২০664088
  • "পিটি তো ভালো নাছোড় বান্দা তার্কিক দেখছি"
    এ হে হে, এত সময় লাগল এটা বুঝতে?

    "আগে তো অলিখিত নিয়ম ই ছিল "
    কোথায় কবে ডকুমেন্টেড ছিল?

    "যাব্বাবা কোটায় সোমেন মিত্তিরের জমি পাওয়াকেই বা কে সাপোর্ট করছে?"
    আপনি কি সাপোর্ট করেন না করেন সেটা কোন ইস্যু নয়। প্রশ্ন হচ্ছে যে সোমেন মিত্তিরের জমি পাওয়া নিয়ে আবাপ কিছু লেখে না কিন্তু সুরভির স্বামীর পাওয়া নিয়ে ঝালমুড়ি কেন বেচে? আর সেই ঝালমুড়ি খেয়ে গুচ্ছের তার্কিক, সোমেনকে বাদ দিয়ে শুধু সুরভিকে নিয়ে হল্লা মাচায়।
    যদি আলোচনার ইস্যু এটা হয় যে কোটা সিস্টেম বাতিল হোক তো সেটা এক ব্যাপার। কিন্তু সোমেন কোটায় পেলে অপার নৈঃশব্দ আর সুরভি পেলে হল্লা- এটা কেমনতর?
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৪664089
  • পুরো সারিয়াল লেভেল।

    সোমেনকে দেখিয়ে সুরভি কেস জাস্টিফাই করছেন বুঝি? সোমেন আর সুরভি দুজনকে নিয়েই হল্লা মাচান না। মুখ্যমন্ত্রী নেপোটিজম করে জমি কোটার থেকে জমি পাইয়ে দিতেন। এর বিরুদ্ধে সবকটা নাম নিয়েই হল্লা মাচানো উচিত। সোমেনকে নিয়েও উচিত সুরভিকে নিয়েও উচিত।

    আমি কি সাপোর্ট করি না করি সেটা কোন ইস্যু নয়। আপনি যে মুখ্যমন্ত্রীর নেপোটিজমকে সাপোর্ট করছেন সেটাও কিন্তু কোন ইস্যু নয়।
  • sm | 53.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:০০664090
  • "আগে তো অলিখিত নিয়ম ই ছিল "
    কোথায় কবে ডকুমেন্টেড ছিল?

    ----
    সাধে কি নাছোড়বান্দা বলেছি।অলিখিত নিয়মের আবার ডকুমেন্টেশন কি করে সম্ভব স্যার!
    কিন্তু জ্যোতি বাবু কি মহত দেখুন ; ছোড়দা কেও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করেন নি।
    সংসদীয় গণতন্ত্র স্যার।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৫664091
  • "সোমেন আর সুরভি দুজনকে নিয়েই হল্লা মাচান না"
    আপনি এবারে ভেবে দেখুন যে আপনি নিজের থেকে সুরভিকে নিয়ে কত শব্দ ব্যবহার করেছেন আর সৌমেনকে নিয়ে কটা শব্দ ব্যবহার করেছেন।
    মস্তিষ্ক প্রক্ষালন নানা রকমের হয়!! সেটার জন্য রাজনৈতিক দলকে সমর্থন করার দরকার হয়না। আবাপ-ই যথেষ্ট!
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:১২664092
  • মস্তিষ্ক প্রক্ষালন নানা রকমের হয় সে তো দেখতেই পাচ্ছি।

    আপনি একটা নেপোটিজমের ঘ্টনা জাস্টিফাই করার জন্য আরো অনেকগুলো নেপোটিজমের ঘ্টনার উল্লেখ করছেন। যেমন সুরভি, সোমেন, আরো বেশ কিছু নাম। মুখ্যমন্ত্রী যে বেশ কয়েকবার জমির কোটায় জমি বিলির জন্য নেপোটিজম করেছিলেন সেটা দেখা যাচ্ছে। বেশ।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:২১664093
  • নাঃ আমার মুখ্যমন্ত্রীর "নেপোটিস্ম" সমর্থন করার কোন কারণ নেই।( যদিও কোটা আর নেপোটিস্ম এক ব্যাপার নয়।)
    আমার সমস্যা যারা সুরভির জমি পাওয়া নিয়ে হল্লা মাচায় আর সৌমনের জমি পাওয়া নিয়ে নৈঃশব্দ পালন করে তাদের নিয়ে।
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৫664095
  • আর আমার সমস্যা মুখ্যমন্ত্রীর নেপোটিজম নিয়ে। সে নেপোটিজম সুরভি, সোমেন, অন্য যাকে নিয়েই হোক। (মুখ্যমন্ত্রীর কোটা থেকে কাছের লোককে জমি পাইয়ে দেওয়াকে নেপোটিজমই বলে)।
  • SS | 160.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৬664096
  • সবাইকে সব ব্যাপার নিয়ে প্রতিবাদ করতে হবে নাকি ? যার যা করতে ইচ্ছে করবে সে সেটা করবে। যেমন বামেরা আমেরিকার দাদাগিরি নিয়ে গলা ফাটায় কিন্তু সোভিয়েত দাদাগিরি নিয়ে রেডিও সাইলেন্স পালন করে।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩১664097
  • "সে নেপোটিজম সুরভি, সোমেন, অন্য যাকে নিয়েই হোক"
    সেই বোধোদয় কি আমি কিছুক্ষণ আগে সৌমেনের নাম উল্লেখ করার পরে হল?

    (মুখ্যমন্ত্রীর কোটা থেকে কাছের লোককে জমি পাইয়ে দেওয়াকে নেপোটিজমই বলে)।
    সরি, বেগ তো ডিফার। কোটা আর নেপোটিস্ম এক নয়।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৫664098
  • "যেমন বামেরা আমেরিকার দাদাগিরি নিয়ে গলা ফাটায় কিন্তু সোভিয়েত দাদাগিরি নিয়ে রেডিও সাইলেন্স পালন করে।"

    ইতিহাসকে অনুধাবন করতে না পারার এই এক সমস্যা। অনেকেই এখানে তক্ক করে যারা বাম বলতে সিপিএম বোঝে ও বোঝানোর চেষ্টা করে। সোভিয়েতকে সমর্থন করা না করা নিয়ে যে বাম শিবির বিভক্ত হয়ে গিয়েছিল সেটা না জেনে তক্কে জড়ালে চলবে?
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪২664099
  • সেই বোধোদয় কি আমি কিছুক্ষণ আগে সৌমেনের নাম উল্লেখ করার পরে হল?

    না তো! মুখ্যমন্ত্রী যে কোটায় জমি পাওয়ানোর ব্যাপারে নেপোটিজম করতেন এটা অনেক সময়েই খবরে বেরিয়েছে। এ পাতায় রিডিফের লিংক থেকে সুরভির নাম এসেছিল তাই ওনাকে নিয়ে বলা হয়েছে। আগে সোমেনের নাম এলে সোমেনের ব্যাপারেই আগে বোধোদয় হত। অন্য কারুর নাম এলে তার ব্যাপারে বোধোদয় হ্ত। বল্লাম তো। মেন ইস্যু মুখ্যমন্ত্রীর কাছের লোককে জমির কোটা থেকে জমি পাইয়ে দেওয়া।

    সরি, বেগ তো ডিফার। কোটা আর নেপোটিস্ম এক নয়।

    কোটা থেকে কাছের লোককে জমি পাইয়ে দেওয়াকে নেপোটিজমই বলে।
  • SS | 160.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৫664100
  • পিটি,
    আমার ঘাড়ে কটা মাথা আছে যে আপনার মত সবজান্তার সাথে তক্ক করব? একেবারে খেটে খাওয়া জনতা, যাকে বলে ওয়ার্কিং ক্লাস। আপনি আর cm ( যিনি সবসময় সবাইকে সংখ্যাতত্ত্ব নিয়ে জ্ঞান বিতরণ করেন) এর সাথে তক্ক করার মত ধৃষ্টতা আমার নেই। আপনারা যা বলবেন সব ঠিক!
  • ।। | 113.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২১:০২664101
  • নতুন মুরগীর পালক যুক্ত হল পিসিদিদার খোঁপায়,
    ছবি আঁকা, কবিতা লেখা, শায়েরি লেখা, ডাক্তারি করা, আইনজীবী হওয়া,
    কথাঞ্জলী সৃষ্টি করা পেরিয়ে এবার উনি লিখে ফেলেছেন আস্ত একটা গান,
    "মা গো তুমি সার্বজনীন
    যার নেইকো তুলনা,
    মা মাদার আম্মি একই ভাষা,
    তা কখনও ভুলো না......"
    গানের সুর জিৎ গাঙ্গুলির, গাইছেন শ্রেয়া ঘোষাল।
    আগামী মহালয়া থেকেই বাজারে আসবে।
    রাস্তার মোড়ে মোড়ে, ট্রাফিকে ট্রাফিকে, মোবাইলে মোবাইলে,
    টিভিতে টিভিতে, রেডিওতে শোনা যাবে এই দুর্লভ গান......
    আপনি আপনার মোবাইলে সিংটোন হিসাবেও ব্যবহার করতে পারেন,
    সকল মোবাইল কোম্পানিকে অর্ডার দেওয়া হয়েছে,
    খদ্দের ধরার জন্য......
    এই প্রথম, সম্ভবত বিশ্বেও প্রথম, একজন মুখ্যমন্ত্রী কোনোদিনও না ঘুমিয়ে, শুধু কাজ করতে করতে সৃষ্টি করে ফেলেছেন এক অসামান্য কীর্তি...
    আমাগো ডিজিটাল পিসিদিদা
    তুসি এলিয়েন হো......
  • PM | 132.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৫664102
  • একটা জিনিস ওপোরের ডিস্কাসন থেকে মোটামুটি বোঝা যাচ্ছে সুরভি অযোগ্য ছিলেন না। বেশী যোগ্য কাউকে বন্চিত করা হয়েছে এরকম-ও খাবর পাওয়া গেলো না। এবং সম্ভবতঃ এখনকার বহু প্র ভিসির থেকে বেশী যোগ্যতা রাখেন। জোতি বাবুর জীবনী লেখার সাথে লিন্ক করাটা অনুমান মাত্র।

    কিন্তু ওনার বরের কমার্সিয়াল জায়গা পাওয়া বেশ ফিশি নিঃসন্দেহে। তদন্ত হওয়া উচিত। কিন্তু এটাও ঠিক যে আমি এই প্রথম শুনলাম যে মুখ্যমন্ত্রীর কোটা থেকে কমর্সিয়াল জায়গা দেওয়া হয়!!!! রেসিডেন্সিয়াল প্লট বা ফ্ল্যাট দেওয়া হয় সেটাই জানা। কমার্সিয়াল জায়গা ( প্লট/বাড়ি) সর্বদাই নগদ টাকায় কেনা হয়, তারপর এলট করা হয়-এরকমটাই জানা ছিলো।
  • ranjan roy | 192.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩১664104
  • ইন্ডিয়া টুডে ও টেলিগ্রাফ এর লিং দেখা যাচ্ছে যে --
    ১) জ্যোতিবসুর ক্ষমতায় থাকাকালীনই সুরভি ব্যানার্জিকে বিশেষ ফেভার করা নিয়ে কটু মন্তব্য করেছিল বাম ফ্রন্টের শরিকরা--আর এস পি, ফ ব। এমনকি অনিল বিশ্বাসও নাকি মৃদু আপত্তি করেছিলেন।
    ২) কোটায় জমি দেওয়ার ব্যাপারে সমস্ত নিয়ম ভেঙেই সুরভির স্বামীকে জমি দেওয়া হয়েছিল --এটাও তখন অনেকেই বলেছিলেন। মামলাও হয়েছিল।এ ব্যাপারে সুরভির মুখ্যমন্ত্রীর জীবনী লেখার ভূমিকাও তখনই চর্চায় ছিল।
    ৩) জাস্টিস ভগবতী ব্যানার্জি প্রথমে এনিয়ে কগনিজেন্স নিলেও হটাৎ সুর বদলে মুখ্যমন্ত্রীর বিশেষ ক্ষমতার কথা বলেন।,
    ৪) কিন্তু নিজেই সেই রায় দেওয়ার দুমাসের মধ্যে জমি নিয়ে ফেলেন।
    ৫) অনেক পরে সে নিয়ে মামলা হওয়ায় জাস্টিস ব্যানার্জি সেই জমি ফেরত দিতে বাধ্য হন।

    --হ্যাঁ, নিয়ম ভেঙে মুখ্যমন্ত্রী কোটায় জমি দেওয়ার লিস্টে বিরোধীদলের ক্ষমতাসম্পন্ন নেতারাও আছেন, চুনোপুঁটিরা নয়। কারণ ক্ষমতা ও প্রভাব একটা আলাদা ক্লাস। ফলে জ্যোতিবাবুর পিএর স্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলের জন্যেও কোটায় জমি পেয়ে যান, যদিও সেই সময় বাম সরকারের নীতি অনুযায়ী প্রাথমিক স্তরে ইংরেজির পঠনপাঠন বন্ধ ছিল।

    NB
    তখন বুজি/তিনো কোন ফ্যাক্টর ছিল না। ইন্ডিয়া টুডের এইসব খবরগুলো খবর না মন্তব্য বলার জন্যে কোন প্রাইজ নেই। ছাপার অক্ষরে এসেছে।
    এ নিয়ে আলোচনা ছেড়ে বরং মদন ঘোষের টুইটার নিয়ে কথা হোক।
  • ranjan roy | 192.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৩664106
  • পিএম,
    কমার্শিয়াল প্লট দেওয়া নিয়ে আপনার নলেজ সঠিক।
  • হাঁড়ি কড়াই | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৬664107
  • মদন ঘোষের টুইট নিয়ে এবিপি হেব্বি কিচিরমিচির করছে দেখে এলুম। আর কোনো খবর পায়নি মনে হয়। মদনবাবু বলেছেন ওটা মেরি কম-এর একটা টুইটের রেসপন্স, এবং খুব অবিশ্বাস্য এখনো মনে হয়নি, কারণ এঁয়ারা কেউই ফেবু/টুইটারে অভ্যস্ত নন - বিশেষ করে পুরনো লোকজন। কাজেই হ্যাশট্যাগ ইঃ বোঝেন বলে মনে হয় না, দায়ে পড়ে বা পীয়ার প্রেশারে সব টুইটারে/ফেবু-তে ঢুকেছেন।
  • হাঁড়ি কড়াই | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫১664108
  • আর খুড়োকে বলি - একটু সার-জল দাও। মেমরিতে মরচে পড়ছে। চশমার ব্যাপারটা মানস নয়, মানব। অন্য লোক।

    (তবে কিনা, প্রায় সেই সময়েই আমাকেও ডাগদার বলেছিলো প্রগ্রেসিভ লেন্স নিতে, আর তার দাম দেখে চোখ কপালে উঠেছিলো। কাজেই, আমার ব্যক্তিগত ধারণা হল ওইটা খুব একটা টেঁকসই অ্যালিগেশন নয় :-p)
  • Atoz | 161.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১০664109
  • এইটা চমৎকার টই। একেবারে তর্জা। সত্যি খুব চমৎকার হচ্ছে। চালিয়ে যান। ঃ-)
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৪664111
  • হে হে দুদিক থেকেই ব্যপারটা দাঁড়িয়েছে 'সে আপনি যাই বলুন না কেন তালগাছ আমার'।

    নিন যার যার তালগাছ বুঝে নিন
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৪664110
  • "এমনকি অনিল বিশ্বাসও নাকি মৃদু আপত্তি করেছিলেন।"

    লেঃ হালুয়া!! যে আলোচনার শুরু হল অনিলায়ন থেকে তার শেষটা যে এমন হবে তা কেউ কখনো জানত?
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৮664112
  • "কোটা থেকে কাছের লোককে জমি পাইয়ে দেওয়াকে নেপোটিজমই বলে।"

    "Conservative estimates put the number of plots doled out since then at 200"
    কিন্তু এই কটা নামই ঝালমুড়ি করে বাজারে ছাড়া হয়েছেঃ
    Suranjan Das (Son-in-law of state Advocate General): Plot No. FE 14
    Kiranmoy Nanda (Minister): Plot No. IA 29
    Subimal Basu (Brother-in-law of Jyoti Basu): Plot No. FD 452
    Shyamlee Dasgupta (Wife of Finance Minister Asim Dasgupta): FE 145
    Somen Mitra (PCC President): Plot No. AD 61
    Ruby Noor (Congress MLA): Plot No. FC 95
    Justice Bhagwati Prasad Banerjee (High Court Judge): Plot No. FD 429
    Debjani Ghosh (Wife of Confidential Assistant to CM): residential plot in CA block and a plot for a private school in GD block
    Bhakti Bhusan Mondal (Minister): Plot No. AL 210
    Mohd Amin (Minister): Plot No. BH 97
    Paritosh Mukherjee (High Court Judge): Plot No. FD 434
    Umesh Chandra Banerjee (High Court Judge): Plot No. GD 346
    Altamas Kabir (High Court Judge): Plot No. CL 16
    Sarit Banerjee (Press Secretary to Basu): Plot No. HB 34

    এই তালিকার কতজন "কাছের" লোক সেটা জনগণ ঠিক করুক। আমি ধরে নিলাম যে সব মিলিয়ে গোটা ২৫-আচ্ছা বেশ বেশ -৫০টা প্লট "কাছের" লোককে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাকি ১৫০ টি প্লট অ-কাছের লোকেরা পেয়েছে।

    এরা নেপোটিস্মতাও ভাল করে করতে পারল না ৩৪ বছরে। এই ধরণের "নেপোটিস্ম" সারা ভারতে চললে দেশটার চেহারাই বদলে যেত গা!!
  • .. | 208.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০০:১২664113
  • ১৫০ জন অ-কাছের লোককে দেখিয়ে ৫০ জন কাছের লোককে জমি দেওয়া জাস্টিফাই করতে হচ্ছে বুঝি? তা বেশ তা বেশ।
  • B | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০০:১৩664114
  • না হে অরিজিৎ, আমি সে অর্থে অ্যালিগেশন আনার জন্য কোন সিরিজ তৈরি করতে চাই নি। সমস্ত পোস্ট পড়ে, খুঁটিয়ে খুঁটিয়ে তাদের মধ্যে কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল, ওসব দেখার সময়ও নেই, ইচ্ছেও নেই। ওই কটা পোস্ট আগে কেউ লিখেছেন যে তিরিশ বছর পরে তৃণমূলও এই এই বলবে, এখন যেমন সি পি আই এম সমর্থক বা সমব্যাথীরা বলছেন, এ জিনিষ নিয়মিত দেখতে দেখতে একটু অন্যরকম লাগে তো বটেই। এ সুতো, ও সুতো, সর্বত্রই এই তৃণমুল সরকারকে আনার জন্য একদল লোকই দায়ী, এবং তাদের ওই কাজের কোন যুক্তি ছিল না, এইটা প্রতিষ্ঠিত করার এক পাগলামি চলছে তো চলছেই। মমতাকে কারা ভালোবেসেছিলেন, সেটা বের করার কোন উপায় থাকলে ভালো হোত। কষ্ট করলে এখনও বোধহয় তা জানা যায়, কিন্তু করবে কে, আর কেনই বা করবে? একটি বামপন্থী পার্টির এত বছর রাজত্ব, তাও বারবার সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, সেটা সরানোর জন্য মমতার পিছনে অনেক বড় শক্তি ছিল, এবং সম্ভবতঃ আজও আছে। মমতাও অসম্ভব ধূর্ত না হলে, সব কোর্টে এতদিন খেলে চলতে পারতো না। কিন্তু পূর্ববর্তী সরকারের কি কোন ভূমিকা ছিল না? কোন দায় ছিল না? না শুধুই কটা লোক সরিয়েছে।

    নাম আমি ভুল লিখেছি, কিন্তু তাতে দোষী ব্যক্তির দোষ খণ্ডন হয় না, সে তোমার মতে অ-জোরালো বা না-টেঁকসই যুক্তি অথবা কুযুক্তি হলেও (এ শব্দচয়ন আমার, তুমি আবার এটা নিয়ে পোড়ো না জনৈকের মতো)। আর মানববাবুর চশমার ব্যাপারটাকে আমি ঠাট্টার ছলে সিলেবাস থেকে বাদও দিয়েছিলাম।

    কিন্তু এর সাথে মানববাবুর অনেক কথাই লেখা যেত', কিন্তু থাক।

    শতরূপকে শতদল লিখলে বা ঋতব্রতকে সত্যব্রত লেখাটা ঠিক নয়, কিন্তু তাদের কীর্তিকলাপ অথবা এই মানববাবুর কীর্তিগুলো বাদ দিয়ছি।

    'ব' যে লিস্টি দিয়েছে, তাকে অনেক বড় অনেকের মতো হয়তো আমিও করতে পারি, কিন্তু মাত্র তিনটে নামোল্লেখেই যে কাণ্ড ঘটছে, তারপর আর ইচ্ছে নেই।

    কিন্তু এ চলতো, চলছে, হয়ত চলবেও, সেই আবহমান কাল থেকে চলছে, একদিকে অনেকের মধ্যে তুমি, অন্যদিকে অনেকের মধ্যে হয়তো বা আমিও। যদিও আমি খুবই অনিয়মিত, একদমই দেখি না তা নয়, এক দেড় মাস পর ইদানীং দেখি, কটা সুতোই মাত্র। তবে উত্তর দেওয়া বা মন্তব্য করার উদগ্র বাসনা আগের মত কেন, প্রায় নেই বললেই চলে।

    আজকের আমার লেখা কন্‌ক্লুড করছি, এই বলে যে এই খেউড়-পালাতে আর যাই হোক, মমতাকে সরানো যাবে না। প্রতি ভোটে বুক বাঁধছে বহুজন, কিন্তু রেজাল্ট হচ্ছে উল্টো।

    তার অন্যতম কারণ, আমার মতে এই কাজিয়াও, যা আমি বহু আগে থেকেই বলে আসছি। আবার নিজেও অংশ নিয়ে ফেলছি।
  • sm | 233.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০০:১৪664115
  • বেশ ছকে খেলা চলছে।
    প্রথম অর্ধ; কে কে, কি কি দুর্নীতি করেছে লিস্ট করে দিন খোলা পাতায়।
    খুব অসুবিধে স্যার, মানে খোলাপাতায় দেওয়া কি ঠিক----
    না, দিলে বুঝব, সব অবপর ঢপ।
    আচ্ছা দিলাম, এই নিন।
    কোনো দুর্নীতিই তো বোধ হচ্ছে না। না স্যার মানে নেপটিস্ম; ওই আর কি--
    ধ্যুত,এরে কয় নেপো--

    ইন্টার্ভাল
    দ্বিতিয়ার্ধ
    স্যার, মোটামুটি সবাই বলছে নেপটিস্ম।
    অ, বলছে, ঠিক আছে; কিন্তু লিস্টি তে তো অপর পক্ষের খেলওয়ার দের নাম ও দেখছি।
    না, মানে, মিলেমিশে খাওয়া; ওই আর কি---
    কিন্তু নাম তো গুটি কয়েক; এই দিয়ে কি খেলা জেতা যায় নাকি? যান যান অন্য রাজ্যের সঙ্গে তুলনা করুন গিয়ে।
    তা, স্যার, আরও নাম লাগবে?
    দিয়ে কি প্রমান হবে? সারা ভারতে কি দুর্নীতি, থুড়ি নেপটিস্ম কম? সারা বিশ্বে তাকিয়ে দেখুন।
    এই জন্যই কবি লিখেছেন
    আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
    বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। ।
  • Bratin | 122.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০০:২৬664118
  • সিবি, ইয়ে মানে সেল থেকে অনুস্নার লিখতে চাপ তাই কাটিম!! ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন