এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:০৬522688
  • মানে ঈশ্বর গোষ্ঠীর ( বা, শ্রেণীর)? শ্রেণী শব্দটা এসবের সঙ্গে ভালো যায়।
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:১৭522689
  • এখানে এক ক্যব ড্রাইভারের সাথে কথা হচ্ছিলো। বললো আমি সপ্তাহে ৫০-৬০ ঘন্টা কাজ করি। বছরে ৭০,০০০ ডলার কামাই - হাতে থাকে। তাও চাইছে আবার স্কুলে যেতে। এই শহরে অন্য কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে অতো টাকা আয় করা মুশকিল।

    তাই ক্যাব ড্রাইভারের ইনকাম কেন বেশি, অতএব আমি শোষিত। এটা ভাবা বাতুলতা। কারণ বয়স বাড়ার সাথে সাথে ঐ ক্যাব ড্রাইভারের আয় মনে হয় কমবে। কিন্তু চাকরিতে আয় বাড়বে।

    এনিওয়ে আইটি বিপিওর লোকেদের আয় ক্যাব ড্রাইভার ইত্যাদিদের থেকে কম - এটার আমিও লিন্ক চাই।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:২৮522693
  • sch বাবু SC Date:08 Apr 2013 -- 11:36 PM
    দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম বাক্যটি পড়েন। গুগলরেই জিগাতে পারেন।
  • কৃশানু | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:২৮522692
  • 'গুগল ফেসবুকে শোষণের মডেল নেই' টা আধ দিনে ডিরাইভড হয়ে গেল? আর কাদের কাদের ক্ষেত্রে এই অমোঘ সত্যি এপ্লিকেবল এটাও জানার। আর ১-৭ এর সাথে এই অমোঘ সত্যি-র সম্পর্কটাও ধরতে পারি নি।
    তবে এত তাড়াতাড়ি সব কিছু এগোলে কাল ঘুম থেকে উঠে, ব্রাশ করেই একটা বিপ্লব সেরে ফেলতে হবে। দেখি, পারি কিনা।
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:২৮522691
  • * যায়
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:২৮522690
  • কোলকাতায় এখন একটা বিপিও জবে মাসে ৮০০০ টাকা পাওয়া যায়্না। এটা হয়তো খুব ভালো একটা লাইফ দেয়্না, কিন্তু অন্তত বস্তিবাসিদের থেকে অনেক ভালো বলেই তো মনে হয়।
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৩৬522694
  • কেন সোভিয়েত ইউনিয়ানে কোনোদিন শোষন হয় নাই?

    আরেকখানা কোস্নো থাকলোঃ বলেন তো পৃথিবীর কোথায় লিগালী শ্রমিকদের ন্যুনতম ওয়েজের থেকে কম দেওয়া হয়? (লিন্ক দিতে পারবো না)
  • SC | 160.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৩৯522695
  • গুগুল ফেবু নিয়ে পরে লিকছি বললাম তো। তার আগেই নিদান হাঁকলেন।
  • কৃশানু | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৪১522697
  • কে যে আবার কখন বলল সোভিয়েত ইউনিয়নে শোষণ হয় নি, কে জানে।
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৪৩522698
  • না মানে সেই শোষণ না দেখে গুগল ফেসবুক নিয়ে লোকে বড়লো। কজন লোক কাজ করে ঐ কোম্পানিগুলোতে? আর ইউজার যদি শোষিত না হতে চান, তবে ইউজ করা বন্ধ করুন। ব্যাস মিটে গেলো।
  • কৃশানু | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৪৭522700
  • এ আবার কেমন যুক্তি হলো?
  • সায়ন | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৪৭522699
  • "কোলকাতায় এখন একটা বিপিও জবে মাসে ৮০০০ টাকা পাওয়া যায়্না।" -

    আপনি ৮০০০ মিনিমাম ধরছেন, ভালো কথা। আমি মোটামুটি ১০+ মিনিমাম জানতাম আর কি। আর রেগুলার ড্রাইভারদের মান্থলি ওয়েজ, এই ন্যান - http://www.babajob.com/Job-Driver-for-Ritu-in-Bangalore-near-HAL_Airport(560017)-Rs-15000-2147108269
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৫৫522701
  • আমি একটা অ্যাড দেখলাম কোলকাতার বিপিও ৮০০০ দেবে মাসে। তাই মনে হোলো ওর থেকে কম, আছে নিশ্চই। তবে আরো ভালো নিস্চই আছে।

    আপনার দেওয়া তথ্য আর আমার তথ্যের তুলনা করাটা মুশকিল দুটো কারণেঃ ১) ড্রাইভার ইনকাম করবে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরের কস্ট অব লিভিঙ্গ বোধয় কোলকাতার থেকে বেশি (ঠিক জানিনা); তাছাড়া অপুরচুনিটি ইত্যাদি আলাদা, ২) এই ক্যাব ড্রাইভারের মাইনেটা বোধয় বেস্টের মধ্যে হবে (চারটে ভাষা জানতে হবে, ৪ বছরের এক্সপেরিয়েন্স), কিন্তু আমার ৮০০০ টাকা হোলো কোলকাতার একদম নিচের দিকের মাইনের মধ্যে। ফলে বেস্ট ভর্সেস ওয়ার্স্ট কম্পারিজম হয়ে গেলো।
  • কৃশানু | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৫৯522702
  • প্রশ্নটা S এর ১২:৪৩ কে। দেশ কাল ইত্যাদি তো এক করলেনই, আবার এইটা না হলে ঐটা হবে না টাইপ কথা বললেন। আরেকটু হলেই শাহবাগ আন্দোলন করা যাবে না, ফেবু, ব্লগ এইসব ব্যবহার হয় বলে, এরকম দিকে চলে যাবে।

    আপনার পদাঙ্ক অনুসরণ করেই একটু গুলিয়ে দিলাম আর কি।
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:০৫522704
  • না মানে গুগল ফেজবুক নিয়ে এতো কপচানো কেন সেটা আমিও বুঝলাম না। দিশি আইটি কোম্পানি কি কম পরিয়াছে? আর ইন্ডিয়ায় কি গরীব কম পরিয়াছে।
  • সায়ন | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:০৫522703
  • একেবারেই না। লুরুতে একদম এন্ট্রী লেভেল বিপিও স্যালারি ৫০০০ পার মান্থ থেকে শুরু। নো ইনক্রিমেন্ট / বোনাস ফর ফার্স্ট টু ইয়ারস। আমি তার সঙ্গে তুলনা করছি না। দশহাজার মানে মোটামুটি স্ট্যান্ডার্ড। যেখানে কিছু ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক তাদের অপারেশনস ডিপঃ'এ এম টেক গ্র্যাড (ইনটার্নদের) ১৫০০০ পার মান্থ দিয়ে হায়ার করে, কনফার্ম হলে সেটা আঠারো মত হয়। আর ড্রাইভারিতে ১৫০০০ পার মান্থ - এটা এখানে স্ট্যান্ডার্ড। এদের উইকলি অফ, সিক লীভ, ইয়ারলি বোনাস - সবই আছে। ইত্যাদি।

    ১৩% লোয়ার মিড্‌ল ক্লাস'এর উদাঃ দিয়ে ড্রাইভার / কুক'দের ফাইন্যান্সিয়াল স্টেটাস জাস্টিফাই করতে পারবেন না। ভিজিব্‌ল, ক্লিশেড শোষণের বাইরেও অনেকটাই আছে।
  • সায়ন | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:০৯522708
  • এবং -
    * দক্ষিণ ভারতে চারটে ভাষা জানা খুব কমন। তেলুগু-তামিল-মালয়ালাম-কান্নাডা-হিন্দি-ইংরেজি বলতে পারা লোকের সংখ্যা আনঅর্গ্যানাইজড সেক্টরে খুব কেটা কম নয়।
    ** ১৫০০০/মান্থ বেস্ট কেন হবে? ওটা ২৫০০০/মান্থ হলে কাছাকাছি আসত। লিঙ্কও আছে। একটু খুঁজে নিন।।নইলে কালকে দেবো।
  • সায়ন | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:১২522709
  • ওই যে বললাম, ডেটাসেট। যদি বিশ্বাস না করেন আমাকে মেইল করুন। সায়ন্তন ডট দে জিমেইলে। গোটা ছয় এম টেক ইনটার্নদের সঙ্গে কথা বলিয়ে দেবো।
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:১৩522710
  • চারটে ভাষা জানা খুব কমন। মনে হয় না। অমি বেশিরভাগ জনতাকে বলতে শুনেছি দুটো জানে, বাকিগুলো তেমন জানে না। অমি আর লিন্ক খুঁজবো না। আর আপনি যদি মনে করেন আইটি বিপিওর থেকে ট্যাক্সি চাললে বেশি আয়, তাহলে আশা করি লোককে সেটাই অ্যাডভাইস করবেন।
  • S | 109.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:১৪522711
  • ইন্টার্ন?
  • ranjan roy | 24.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:১৬522712
  • ম্যাক্সিমিন,
    বললে মানবো না। ডকুমেন্ট দিন।
    s,
    এটা আমার ব্যক্তিগত মত, ভুল হতে পারে। আইনের শাসনেও ট্রিভিয়ালিটি ক্লজ আছে। অর্থাৎ, টেকনিক্যালি আইন ভাঙা হলেও বড় ক্ষতি না হলে ছোট খাট ব্যাপার নিয়ে বিচারব্যব্স্থা মাথা ঘামাবে না।
    সামান্য অবস্থায় আন্দোলনরত ছাত্ররা পুলিশের দিকে পচা ডিম, টম্যাটো, ঢিল ছুঁড়লে পুলিশ প্রথমে ইগনোর করে। কখনো পাল্টা ঢিল ছুঁড়ে দেয়। একটা লিমিট ছাড়িয়ে গেলে টিয়ার গ্যাসের শেল ফাটায়, তারপর হ্যান্ড মাইক দিয়ে ওয়ার্নিং দেয় ডিসপার্স হতে বলে। তারপর লাঠিচার্জ করে।
    এর মধ্যে একটা খেলা আছে, দুপক্ষই নিয়ম মেনে খেলে, সীমা ছাড়ায় না। ধাক্কাধাক্কি হলে দুপক্ষই করে, কিন্তু মাথা ফাটিয়ে দেয়া? হাত-পা ভেঙে দেয়া?
    আর পুলিশের ওপর আক্রমণ? "সাধারণ অবস্থায়" সংগঠিত পুলিশবাহিনীর সংগে ছাত্রদের হাতাহাতি খুব লো-ইন্টেনসিটি লেভেলে হয়।
    সেদিন আইন অমান্য আন্দোলনে এস এফ আইয়ের ছেলেরা অ্যারেস্ট হতে চেয়ে ছিল। পুলিশ খেলব না বলে বিতিকিচ্ছিরি পেটাল। একজনের প্রাণ গেল, একজনের হাত! এমন কিছু উগ্র আন্দোলন ছিল না যে পুলিশের মারমুখি ভাব কে জাস্টিফাই করা যায়।
    কেউ আমাকে শালা বললে আমি তাকে বহেন- বলব। মা তুলে গাল দিলে দুই থাপ্পড় মারব। মাথা ফাটাব না। আইনের শাসনে শাস্তি বা প্রত্যাঘাত দুইই সমানুপাতিক হবে, আর্বিট্রারি নয়। আইনের শাসন আর্বিট্রারিনেসকে প্রশ্রয় দেয় না।
  • সায়ন | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:২২522713
  • কথাটা আমার অ্যাডভাইজ করা নিয়ে নয়। আপনি যাঁদের কথা ভেবে কষ্ট পাচ্ছিলেন আমি তাঁদের কথাই তো লিখলাম আপনার জন্য, যদি কষ্ট লাঘব হয় তাই।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:৩০522714
  • কেমন মনে হচ্ছে যে--
    এক, শোষণ ও বিলাসিতাকে গুলিয়ে ফেলা হচ্ছে। যেমন দামী লেন্স ও গাড়ি,
    দুই, আবার চিটিং আর শোষণকেও গোলানো হচ্ছে। কোন কোম্পানি যদি ক্রেতাকে বিজ্ঞাপিত জিনিস বিক্রির সময় নিম্ন মানের জিনিস সাপ্লাই করে সেটা ঠকানো, শোষণ নয়, তার প্রতিরোধের জন্যে
    সেল্স অফ গূডস্‌ অ্যাক্ট আছে, কনজিউমার প্রটেক্শন অ্যাক্ট আছে,
    তিন, শোষণ হয় ইন্ডাস্ট্রিতে শ্রমিক ও ক্ষেতে চাষীদের, এবং চাকরীরত মধ্যবিত্তের।
  • lcm | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:৪১522715
  • সেকি! রিক্সাওয়ালা বা ক্ষুদ্র/মাঝারি ব্যবসায়ীরা শোষিত হন না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:৪৯522717
  • কোনটার আবার ডকুমেন্ট দেব? তিনটে কথা বলেছি

    সত্যেন সেনের আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকেছিল।
    প্রতিবাদ হয়েছিল।
    যদুপুরে বহিরাগত ক্যাডার দিয়ে মারা হয়েছিল। ক্যাম্পাসের এসএফআই ছাত্ররা প্রতিবাদ করে নি, সহায়তা করেছিল।
  • Blank | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:৪৯522716
  • সারাদিনে যা কাজাচ্ছো তার দাম যদি পকেটে না ঢোকে তো তারে কয় শোষন।
  • lcm | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০১:৫৮522719
  • আমি খুব একটা কাজাই না। তাইলে কি আমি শোষক?
  • a x | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:০৫522720
  • কি আজাইরা সব তক্ক! গুগল, ফেসবুক ক্যাপিটালিস্ট মডেল ফলো করে না তো কী বিপ্লব এসে গেছে? সার্প্লাস ভ্যালু সব সমান সমান ভাগ-বাঁটোয়ারা হয়ে গেছে? এরকম একটা একটা কোম্পানী তুলে শোষণ শোষিত এইসব হয় নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন