এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 172.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:১১522721
  • কাউকম মডেল ফলো করে বোধহয়। এবং এতদ্দ্বারা বিপ্লবও এসে গেল।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:১৩522722
  • অক্ষদা, সার্প্লাস ভ্যালু কবে কোন দেশে ভাগ বাটোয়ারা করে দিয়ে দেওয়া হল? দিয়ে দিলে সোভিয়েট রাশিয়াতে ঐরকম ফেনোমেনাল গ্রোথ হত?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:১৫522724
  • মার্ক্স সাহেব কি বলেছিলেন সমস্ত সার্প্লাস ভ্যালু ডিস্ট্রিবিউট করে দিতে হবে?
  • a x | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:১৫522723
  • তাইলে শোষণ শোষিতই বা কোথায় উবে গেল? এই টই পড়ে সেরকমই তো শুনলাম হয়েছে নাকি।
  • a x | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:২২522725
  • সার্প্লাস ভ্যালু ডিস্ত্রিবিউশন নিয়ে মার্ক্স কী বলেছিলেন জিগানোর আগে তো মার্ক্স এক্সপ্লয়েটেশন কাকে বলেছেন জিগানো উচিত।
  • Blank | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:২৬522726
  • "The transformation of money into capital is to be explained…in such a way that the starting point is an exchange of equivalents. Mr. Moneybags, who is as yet only an embryo capitalist, must buy his commodities at their value and must sell them at their value; and nevertheless at the end of the process he must draw more value out of circulation than he puts into it at starting…This is the nut we have to crack!"
  • sch | 125.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:৪৫522727
  • কৃশাণু 12:39 am

    "গুগল ফেসবুকে শোষণের মডেল নেই' টা আধ দিনে ডিরাইভড হয়ে গেল? আর কাদের কাদের ক্ষেত্রে এই অমোঘ সত্যি এপ্লিকেবল এটাও জানার। আর ১-৭ এর সাথে এই অমোঘ সত্যি-র সম্পর্কটাও ধরতে পারি নি।"

    ও মশাই আপনিই তো বললেন একটূ আগে

    "ফেবু-অর্কুট-গুগল এর মালিকদের বিরুদ্ধে সরাসরি শোষণ এর অভিযোগ সম্ভব না। যতদুর জানি, গুগল ফেসবুক এমপ্লয়ী দের সন্তুষ্ট রাখে, আর মোটিভেটেড এমপ্লয়ী নেয়।" (কৃশানু, 9:50 pm)

    আমার আগেই তো আপনি নিদান হেঁকে দিয়েছেন, পাল্টি খাচ্ছ্রেন কেন। আরও পড়ুন

    "বিশেষত বিপিএল লোকেদের কথাটা চিন্তা করবার লোক চাই। কেউ করে কি? লোকে গুগল ফেসবুকের শোষন নিয়ে চিন্তিত, বোঝো।"
    (S, 10:53)

    আর SC- র লেখাও খেয়াল করেছি
    "গুগল ফেসবুক এর শোষনের মডেল তো অনেক বেশি subtle। সেই নিয়ে পরে লিখব" - SC 11:38 pm

    অর্থাৎ এই শোষণ সেরম শোষণ না - "সূক্ষ্ম" শোষণ। সেটার ভিত্তিতেই বললাম।

    আর আমার ১-৭ কিন্তু কোনো অমোঘ শোষ ণের উদাহরণ না। আমি বলেছি যদি গুগল ফেসবুকের মডেলে শোষণ থাকে - তাহলে এখানেও শোষণ আছে। ্যে কেউ যখনই সারপ্লাস অর্থ নিজের কাছে রাখছে - নিজের বিলাসিতার জন্তযে খরচ করে তখনই শোষণ।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:৫৪522728
  • অক্ষদা টার্ম যাই দাও না কেন, প্রফিট অথবা সার্প্লাস ভ্যালু, সমাজতন্ত্রেও সার্প্লাস ভ্যালুর সবটা দিয়ে দেওয়া হয়না, টু ইচ অ্যাকর্ডিং টু হিস নিড দেওয়া হয়। তার পরেও সার্প্লাস থাকে, সেটা ইনভেস্টেড হয়। মার্ক্স যেটা খুলে বলেন নি, দেশের বাউন্ডারি উঠে গেলে কী হবে। অনুমান করা যায়, তখনও সার্প্লাস ভ্যালু ইনভেস্টেড হবে, ভবিষ্যত প্রজন্মের জন্য।

    ক্যাপিটাল হল এইসব ইনভেস্টমেন্টের যোগফল।
  • lcm | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০২:৫৯522730
  • মার্ক্স বুড়ো হয়ে গেছেন। তাঁর ভূতের ছবিও আর দেখা যায় না। মরা হাতি লাখ টাকা প্রবাদটা নিতান্তই প্রবাদ।
    পারী কম্যুনের সময় মানুষের শ্রম বিক্রি হত, উদ্বৃত্ত শ্রম বেচে মুনাফা লুটত ওপর তলার মানুষেরা। সেই বিলাত নাই, প্যারী নাই। ওখানে এখন শ্রমিক কম, মেশিন বেশী। উদ্বৃত্ত হয় মেশিন। উদ্বৃত্ত মেশিন নিয়া মার্ক্স সাহেবের কোনো থিওরি নাই। চাষে শ্রম লাগে না, ট্রাক্টর লাগে, মেশিন লাগে। জেনেটিক্যালি মডিফায়েড দানাতে প্রচুর চাষ হয়। কল সেন্টার কর্মী ফোনে জিগ্গেস করে - হাউ আর ডুয়িং - ইহাকে এখন শ্রম বলা হয়। এই শ্রম এখন রপ্তানি হয়। অনেকে বলেন বিশ্বায়ন।

    পৃথিবীর ৬ বিলিয়ন মানুষের অধিকাংশই এখনও অন্য বিশ্বে বাস করেন। তাদের অনেকেই বেঁচে থাকার জন্যে শ্রম করেন। জলের জন্যে বৃষ্টির ভরসায় থাকেন। তবে এদের সংখ্যা কমছে, খুব দ্রুত নয়, তবে কমছে। মানে, তাই তো বলে।
  • S | 139.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৩:১০522731
  • লসাগু বাকিটা সম্পুর্ণ করুন।
  • aranya | 154.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৪:৩২522732
  • মাও এবং লাল চীনের কথা ভেবে একটি দীর্ঘশ্বাস পড়ল। হিউম্যান রাইটসের গাঁ* মেরে পাখি করে দিয়েছে (পাখি-ই কেন জিগাবেন না, এইটা এক বন্ধুর প্রিয় এক্সপ্রেশন ছিল)। পরিবেশের-ও একই অবস্থা, পলিউশন এমন অবস্থায় গেছে, সাংহাই না পিকিং কোথায় যেন ক্যান ভর্তি অক্সিজেন বিক্রি হচ্ছে।
  • aranya | 154.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৭:২৪522733
  • এইজন্য sch এর লেখা এত পছন্দ করি ( মাইনাস কল ফর ভায়োলেন্স), যা বলার সরাসরি বলেন। পিছিয়ে পড়ে সপ্তরথী-কে দেখলাম :-)।
    আইটেম ৪-টা মিলেছে, 'ছেলেমেয়দের বেস্ট এডুকেশান' আর ৭-টা-ও হয়ত, কারণ দেশ-ই এখন বিদেশ।
  • Ishan | 60.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৭:২৯522734
  • আঃ এসসিএইচ এর প্রশ্নটা একেবারে ফেলে দেবেন না কিন্তু। ধরুন, সফটওয়্যারের জনৈক বড়বাবু মাস গেলে দু লাখ টাকা মাইনে পান। এবার কোশ্নো হল তিনি কী শোষিত না শোষক?

    সারপ্লাস ভ্যালুর হিসেবে দেখলে ইকুয়েশন সিম্পল। যদি তুমি যা সারপ্লাস ভ্যালু বানাচ্ছ তার চেয়ে কম মাইনে পাও, তাহলে তুমি শোষিত। বেশি পেলে শোষক (কারণ তাহলে অন্য কারোরটা ঝেড়ে তোমার পকেট ভর্তি হচ্ছে)।

    এবার এই বিশ্বায়ন হ্যানো-ত্যানোর পরে যা অবস্থা, তাতে এভাবে দেখা কঠিন। একজন কোডার যা কোড করে, তাতে যা সারপ্লাস ভ্যালু তৈরি হয়, তার দাম একেক দেশে একেক রকম। সেটা শুধু এক্সচেঞ্জ রেটের কারণে নয়, জীবনযাত্রার ধরণের জন্যও। মানে, আমি দশ লাইন কোড লিখলে দেশে তার দাম যদি পঞ্চাশ টাকা হয়, আমেরিকায় তার দাম মোটেও এক ডলার নয়, মিনিমাম পাঁচ ডলার। এইবার আপনি সারপ্লাস ভ্যালু ক্যালকুলেটই বা কী করে করবেন, আর শোষক-শোষিত মাপবেন ই বা কিকরে?

    এই যে সারপ্লাস ভ্যালু ফ্ল্যাটভাবে মাপা যায়না, এটা কাজে লাগিয়েই কিন্তু চিন আর ভারতের এত রমরমা। সেকথা সবাই জানেন। কিন্তু গরীব দেশে এর অনিবার্য ফল হল, উপার্জনে চূড়ান্ত অসাম্য। ধরুন, একজন ইশকুল মাস্টার যে বুদ্ধি খাটিয়ে ছাত্র পড়াচ্ছে, তার সঙ্গে একজন সফটওয়্যার কেরানির বুদ্ধি খাটানোর বিশেষ তফাত নেই। কিন্তু মাইনে তে তফাত আছে। এইবার ইশকুল মাস্টার যদি বলেন, যে, ভাই সফটওয়্যার কেরানি, তুমি যা সারপ্লাস ভ্যালু বানাচ্ছ তার দাম, ধরা যাক, কুড়ি টাকা। তাহলে তুমি চল্লিশ টাকা মাইনে পাচ্ছ কিকরে? নির্ঘাত শোষণ করছ। -- এর উত্তরে বলার কিছু থাকেনা। হাতে রইল পেন্সিল টাইপের অবস্থা হয়।
  • Ishan | 60.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৭:৩৭522736
  • কারেকশনঃ "ঝাড়ুদার বানানোর খরচা কি আমেরিকায় বেশি?"
  • Ishan | 60.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৭:৩৭522735
  • আসলে এইটা একটা ক্লাসিক অবস্থা, যেখানে মার্কসীয় অর্থনীতির ফাটল বা সিম্পটম যাই বলুন, সেগুলো সামনে আসে। একটু ভাবলে দেখতে পাবেন, সমস্যাটা এমনকি, মজুরি সংক্রান্তও। মার্ক্সীয় মতে মজুরি কী? না, অন্য পণ্যের চেয়ে আলাদা কিছু না, শ্রমশক্তি পুনরুৎপাদনের খরচা। মানে, যে ন্যূনতম টাকায় শ্রমিকের সংসার প্রতিপালন হবে, বাচ্চা বড়ো হবে, এবং দক্ষ বা অদক্ষ শ্রমিকে পরিণত হবে, সেটাই শ্রমিকের মজুরি। এর থেকে সফটওয়্যারের লোকেদের কেন ভ্যানওয়ালার চেয়ে বেশি মাইনে সেটা দিব্য বোঝা যায়। ভ্যানওয়ালা পুনরুৎপাদনে ট্রেনিংএর খরচ শূন্য। আর সফটওয়্যারে গাদা-গাদা। ইন`জিনিয়ারিং কলেজ ইত্যাদি প্রভৃতি।

    কিন্তু এই দিয়ে যেটা বোঝা যায়না, সেটা হল, একজন ঝাড়ুদারের আমেরিকায় যা মজুরি, ভারতে তার দশভাগ বা কুড়িভাগের একভাগ কেন। ঝাড়ুদার বানানোর খরচা কি ভারতে বেশি?
  • Ishan | 60.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৭:৪১522737
  • তা এর উত্তর হল, হ্যাঁ বেশি। কেন বেশি পরে দেখা যাবে, আগে দেখা যাক, এতে মার্কসবাদের সংকটটা কোথায়। সংকটটা এইখানে, যে, মজুরি বলতে আমি আগেই বলে দিয়েছি একটা "ন্যূনতম" খরচার কথা। শ্রমশক্তি পুনরুৎপাদনের "ন্যূনতম" খরচাই হল মজুরি। তা, প্রশ্নটা হল, "ন্যূনতম" বস্তুটা তো একটাই হবে। দুই দেশে দুরকম হয় কিকরে? ক্লাসিকাল মার্কসবাদ এ প্রশ্নের উত্তরে নীরব।
  • Ishan | 60.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৭:৫১522738
  • কিন্তু আমাদের তো নীরব থাকলে চলবেনা। তাই খুঁটিয়ে দেখি একটু, যে, কেন একটা "ন্যূনতম" পরিমাপ অ্যাবসলিউট স্কেলে মাপা যাচ্ছে না। কারণটা সহজ, যে, অর্থনৈতিকভাবে যাকে অ্যাবসলিউট ভাবা হচ্ছে, সে আসলে অ্যাবসলিউট না। তার কারণ, এটা শুধু অর্থন্নীতির সমস্যাই না। অর্থনীতি ছাড়াও এখানে আরও নানাপ্রকার ভ্যারিয়েবল ঢুকে পড়ছে। নানা ফাঁকফোকর দিয়ে।

    যেমন ধরুন, জনস্বাস্থ্য। পশ্চিমী দেশে পরিচ্ছন্ন জল বেঁচে থাকার ন্যূনতম একটা শর্ত। ফ্ল্যাশওয়ালা হাগুখানা আরেকটি শর্ত। এবার পরিচ্ছন্ন জলের দাম আছে। এয়াকন্ডিশনওয়ালা হাগুখানাসমৃদ্ধ বাড়ির ভাড়া আছে। পশ্চিমী দেশে "ন্যূনতম"এর পরিমাপের মধ্যে তাই এগুলো ঢুকে আছে।

    গরীব দেশে ওসবের বালাই নেই। মাঠে হাগলেও চলে। আর্সেনিকসমৃদ্ধ জল খেলেই বা আটকাচ্ছে কে? ফলে "ন্যূনতম"এর পরিমাপে ওগুলো নেই। এই কারণে ঝাড়ুদার "পুনরুৎপাদ"এর খরচা গরীব দেশে অনেক কম। তাই মাইনেও কম।

    তো, পয়েন্ট যেটা, সেটা হল, শোষণের মাপকাঠি, স্রেফ সারপ্লাস ভ্যালু নামক একটা জিনিস দিয়ে আজ আর মাপা যায়না। ওতে হরেকরকম ভ্যারিয়েবল ঢুকে আছে। জনস্বাস্থ্য আছে, শিক্ষাবিজ্ঞান আছে, আরও হাবিজাবি নানা জিনিস আছে। মানে গপ্পোটা অ্যাবসলিউটলি ইকনমিক নয়, বরং ভীষণভাবেই ডিসকার্সিভ।
  • lcm | 34.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ০৮:০১522739
  • ব্যস, বাকীটা ঈশান সম্পূর্ণ করে দিয়েছে।
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১০:২৮522741
  • এস সি এইচ,
    সরাসরি শোষণ নয় বলেছি, পুরোটা পড়ুন। মানে শিল্প-বিপ্লব এর সময়কার শ্রমিক শোষণ নয়। তার মানে এই নয়, যে শোষণ হয় না - অন্তত আমার কথা থেকে এরকম ভেবে নিলে অপারগ। রাত জুড়ে আরো অনেক পোস্ট পড়েছে, আর খুব বেশি বলবার দরকার মনে করছি না।
    তাও যদি শুনতে চান, কিছু কথা সরাসরি বলতে হয়। মার্ক জুকারবার্গ আরো কপিরাইট ভায়োলেশন এবং আরো অনেক দু-নম্বরী করেছেন যদ্দুর সিনেমা টিনেমা গুলো দেখলে বোঝা যায়, কিন্তু সে আপাতত শোষণ নয়। ওঁর একটা আইডিয়া ছিল, সেটা বেচেছেন। কিন্তু তারপর কোম্পানি ফর্ম করার পর সেখানে আরো হাজার হাজার কোডার (শ্রমিক) কাজ করেছেন, আইডিয়া দিয়েছেন, কোম্পানিকে এগিয়ে নিয়ে গ্যাছেন। তারা সবাই কি শেয়ার হোল্ডার? কোম্পানি-র গ্রোথ এর ভাগিদার? না ওয়েজ পেয়েছেন? জানাবেন। সেম এপ্লায়জ টু গুগল, এপেল, এমএস।
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১০:৪০522742
  • আর ১-৭ শোষণ এর মাধ্যমে কি ভাবে শোষণ হয় বুঝি না, আপনি যদি বলতে চান যে সারপ্লাস খরচ করার একটা উপায় হিসেবে ১-৭ দেখিয়েছেন, এর মাধ্যমে বলতে চাইছেন, ১-৭ এর টার্গেট জনতার হাতে সারপ্লাস আছে, অতএব তারা শোষণ করেছে, তাহলে আলাদা কথা। কিন্তু আপনার পোস্ট পড়ে এই মানেটি অন্তত বুঝতে পারিনি। পরে, অন্যদের পোস্ট পড়ে মনে হলো, হয়ত এটা বলতে চাইছেন।
    আমি শোষণ করি বলেই ফেবু গুগল এর শোষণ জাস্টিফায়েড হয়ে যায় না। ফেবু গুগল করে বলেই আমারটাও হয় না।
  • sch | 132.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১১:৫৭522743
  • কৃশাণু ভালো করেই পড়েছি

    "যতদুর জানি, গুগল ফেসবুক এমপ্লয়ী দের সন্তুষ্ট রাখে, আর মোটিভেটেড এমপ্লয়ী নেয়।" (কৃশানু, 9:50 pm)

    আর এখন বললেন

    "কোম্পানি ফর্ম করার পর সেখানে আরো হাজার হাজার কোডার (শ্রমিক) কাজ করেছেন, আইডিয়া দিয়েছেন, কোম্পানিকে এগিয়ে নিয়ে গ্যাছেন। তারা সবাই কি শেয়ার হোল্ডার? কোম্পানি-র গ্রোথ এর ভাগিদার? না ওয়েজ পেয়েছেন? " কৃশানু (10:28 am)

    আমার সামান্য বুদ্ধিতে খুব কন্ট্রাদিক্টারি লাগলো।

    আর " না ওয়েজ পেয়েছেন?" ওয়েজ মানে মাইনে তো ? তো কি বোঝাতে চাইলেন ? ওখানে যারা কাজ করেন মাইনে পান না? তাহলে করছেন কেন ? ???

    আমার মনে হয় যারা এই সব কাজে appointment পান তাদের একটা IPR এগ্রিমেণ্টে সই করতে হয় - সেটাতে সই করার পর তারা কেন কোম্পানির স্টক অপসন পেলেন বা পেলেন না তাদের ইনোভেশানের জন্যে সেটা নিইয়ে আলোচনার জায়গা থাকে না।

    রাত্রে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন বিপ্লব আমরা করি নি কমরেড - নিশ্চিন্তে থাকুন। কিন্তু আপনি সক্কাল সক্কাল বিনা ওয়েজে কাজ করার যে কন্সেপ্ট দিচ্ছেন সেটা পুউউউরো বিপ্লব

    SC তো বলেছেন আলোচনা করবেন গুগুল ফেবু'র মডেল নিয়ে - অপেক্ষায় রইলাম। তবে আমার মূর্খের জ্ঞানে ওদের আসল শোষণের জায়গা কিন্তু অন্যখানে acquisition and merger. ফেবু বা গুগল অন্য বহু ছোটো ছোটো কোম্পানীকে মার্জারে বাধ্য করেছে। list টা দেখে নেবেন। অর্থাৎ এরা মনোপলির দিকে এগোতে চাইছে - সেটা শোষণ সিওর
    http://en.wikipedia.org/wiki/List_of_mergers_and_acquisitions_by_Google
  • কল্লোল | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:১০522744
  • একটা ব্যাপার মাথায় ঢুকছে না। সারপ্লাস ভ্যালু দিয়ে ব্যাখ্যা করা যাবে না কেন।
    দিনের শেষে মুনাফা হচ্ছে। অর্থাৎ একটা পণ্য বাজারদরে বেচলে তার উৎপাদনের খরচের চেয়ে বেশী দাম পাচ্ছে। এই বেশী দামটাই সারপ্লাস ভ্যালু।
    অর্থনৈতিক অসাম্য চিরকালই ছিলো। পুঁজিবাদের প্রথম যুগেও যন্তর ছিলো (ছিলো বলেই না লুডাইট আন্দোলন)। তখনও ইংল্যান্ডের জমাদার "পুণরুৎপাদনের" নূন্যতম খরচ ভারতের জমাদার "পুণরুৎপাদনের" চেয়ে বেশী ছিলো। তো?
    যে শোষিত হচ্ছে তার বিলাসী/কৃচ্ছ জীবন যাপন দিয়ে শোষনের মাত্রা মাপা যায় মাত্র। শোষন আছে না নেই এই প্রশ্নটাই ওঠে না। মাইনে করা চাকর মানেই শোষিত। সে চাকর পেয়ারের হলে সে প্রভুর পায়ে লুটোপুটি করে। তাতে সে অন্য চাকরদের চেয়ে ভালো থাকে। কিন্তু দিনের শেষে চাকর। এবার কেউ কেউ চাকরদের মালিকানার অংশও দিচ্ছেন। ততোটাই দিচ্ছেন যাতে সে মালিক না হয়ে বসে, আবার মালিক মালিক ভাবও থাকে। তাতে তাকে টুপি পড়াতে সুবিধা হয়।
  • lcm | 34.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:১৪522746
  • মাইনে করা সিইও, ভিপি... ওনারাও শোষিত তাহলে। যাক।
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:১৪522745
  • "রাত্রে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন বিপ্লব আমরা করি নি কমরেড - নিশ্চিন্তে থাকুন। কিন্তু আপনি সক্কাল সক্কাল বিনা ওয়েজে কাজ করার যে কন্সেপ্ট দিচ্ছেন সেটা পুউউউরো বিপ্লব" - নাহ, ভুল বুঝলেন। বলতে চেয়েছিলাম অনেক এক্সপ্ল্যানেশন পড়েছে রাতে, বর্তমানে শোষণ বোঝাটা কতটা শক্ত টা নিয়ে। আপনাকে আওয়াজ দিইনি। বিনা ওয়েজে কাজ করার কথা কখন বললাম প্রচুর বুদ্ধি থাকা সত্বেও বুঝলাম না, হয় তো বেশি বুদ্ধির কারণে।
    কনট্রাদিক্তরি লাগার কারণ কি? ওয়েজ মানে মাইনেই। কিন্তু কোম্পানি-র গ্রোথ এর সাথে এই সাধারণ কোডার দের গ্রোথ এর কার্ভ কি এক? সন্তুষ্ট রাখা মানেই যে তাকে কোম্পানি-র প্রফিট এর অংশ করে নয়া তাতো নয়।
    এগ্রিমেন্ট? সে তো প্রচুর কিছু পছন্দ হওয়া না সত্বেও আমরা চাকরির এগ্রিমেন্ট এ সই করি। এগ্রিমেন্ট করিয়ে নেওয়া মানেই যে শোষণ নয়, এ কিরকম যুক্তি হলো?
    ধরুণ একটা হেভি ইঞ্জিনিয়ারিং কারখানা হলো। তাতে পাঁচশ অদক্ষ শ্রমিক লাগবে। আসেপাশে আছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক। ঠিকাদার দিয়ে নিয়োগ করা হলো। কাজে কোনো খামতি হলে কিছুদিন পরে সে বাদ, অন্য একজন। কারণ - ভাত ছড়ালে কাকের অভাব হয় না। সর্বত্র পুঁজির হাতে শ্রম এভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে। আইটিতেও।
    তাই এই সব ক্লজ পড়েও আমরা আসি, কারণ আর কিছু করার থাকে না। আমি এগ্রি করেই চাকরিতে ঢুকছি মানে সারপ্লাস ভ্যালু আমার হাতে আসছে, এটা ভাবতে পারলাম না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:২৫522747
  • যদি তুমি যা সারপ্লাস ভ্যালু বানাচ্ছ তার চেয়ে কম মাইনে পাও, তাহলে তুমি শোষিত।

    ^ ^
  • কল্লোল | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৩৬522748
  • লসাগু। মাইনে করা সিইও/ভিপি নিয়ে আপনার কি ধারনা আমি জানি না। তবে আমি কোন ভিপি বা সিইওকে শুধু মাইনে পেতে শুনিনি। মাইনে তার আসল রোজগারের সামান্য একটা অংশ মাত্র। আর এটা তো পরিষ্কার ম্যামি বলেই দিলো একজন যা মূল্য তৈরী করছে তার চেয়ে বেশী মাইনে পেলে সে নিশ্চই শোষিত নয়। সেও অন্যদের তৈরী করা মূল্যের ভাগ বসাচ্ছে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৪৫522749
  • ওয়ট কল্লোল, 'যদি তুমি যা সারপ্লাস ভ্যালু বানাচ্ছ তার চেয়ে কম মাইনে পাও, তাহলে তুমি শোষিত।' এই লাইনটা ইশান বলেছে। ঠিক বলেছে?
  • sch | 132.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৪৬522750
  • ওহ বড়ো সমস্যা করেন কৃশানু - আবার দি...

    "কিন্তু তারপর কোম্পানি ফর্ম করার পর সেখানে আরো হাজার হাজার কোডার (শ্রমিক) কাজ করেছেন, আইডিয়া দিয়েছেন, কোম্পানিকে এগিয়ে নিয়ে গ্যাছেন। তারা সবাই কি শেয়ার হোল্ডার? কোম্পানি-র গ্রোথ এর ভাগিদার? না ওয়েজ পেয়েছেন? " কৃশানু (10:28 am)

    শেষ লাইনটা পড়ুন - আপনি কি বলতে চাইছেন যে উপযুক্ত "ওয়েজ" পায় না? তাহলে তো অন্য কথা।

    কিন্তু আপনার আগের কথার রেশ ধরেই বলি, গুগল, ফেবুতে যারা কাজ করেন তারা কিন্তু ঠিক ""ভাত ছড়ালে কাকের অভাব হবে না" ধরণের শ্রমিক না। তাদের না পোষালে চলে যাবেন। আর আপনার কথা মতো তারা যদি "মোটিভেটেড" হন তাহলে তারা নিশ্চিত ঠিক অনুপাতে ওয়েজ পান।

    আমার প্রতিপাদ্য ছিল খুব সিম্পল। একটা লোক একা একা তার নলেজের জোরে ধনী হতে পারে- আমি গুগল আর ফেবু'র উদাহরণ দিয়েছিলাম ওদের স্টার্টার সিচুয়েশানটা ধরে বলেছিলাম -- পরবর্তী কোম্পানি প্রগ্রেস নিয়ে কিছু বলেছিলাম - হয়তো ঠিক ছিল না উদাহরণটা - এইটে দেখুন

    http://uk.news.yahoo.com/boy-gets-millions-app-deal-160040290.html

    একজন উনিশ বছরের ছেলে তার আপ্লিকেশান ইয়াহুকে বেচে মিলিয়নিয়ার হয়েছে - এটা কি শোষণ ? যদি না হয় তাহলে এ কিন্তু ধনী - শোষণ না করেই। এই টুকুই বলতে চেয়েছি
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৪৭522752
  • *ওয়েট (wait)।
  • lcm | 34.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৫১522754
  • কল্লোলদা, প্রচুর টাকা মাইনে পায় (আর কিছু পায় না) এমন ভিপি প্রচুর আছে। তারা কি শোষিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন