এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৫১522753
  • এস সি এইচ কে - ফিরে পড়তে গিয়ে বুঝলাম, ওয়েজ নিয়ে কন্ফ্যুশনটা কেন হয়েছিল। সেটার জন্য দুঃখিত।
    "তারা সবাই কি শেয়ার হোল্ডার? কোম্পানি-র গ্রোথ এর ভাগিদার? না ওয়েজ পেয়েছেন?" - এটা এই ভাবে লেখা উচিত ছিল - "তারা সবাই কি শেয়ার হোল্ডার? কোম্পানি-র গ্রোথ এর ভাগিদার? না, তারা পেয়েছেন ওয়েজ।"
    দুঃখিত।
  • lcm | 34.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৫২522755
  • আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের থেকে বেশী মাইনে পায়। তাহলে কি শোষিত এখানে?
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৫৫522756
  • স্টার্ট-আপ সিচুয়েশন ধরে নিলে কথাটা ঠিক - ফেবু বা গুগল এর ক্ষেত্রে। তবে এদের স্টার্ট আপ সিচুয়েশন নিয়ে আমার জ্ঞান দা সোসাল নেটওয়ার্ক এবং পাইরেটস অব সিলিকন ভ্যালি-র মধ্যেই সীমিত।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৫৭522757
  • শুধু কল্লোলকে নয়, সবাইকেই জিগেস করছি -- অক্ষদা, ব্ল্যাঙ্ক, কৃশানু, এসসিএইচ, লসাগু প্রভৃতি যারা প্যানেল ডিসকাশনে বসেছেন।
  • sch | 132.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১২:৫৮522758
  • ফেবু/গুগুল ছেড়ে দিন কৃশানু, আমার লিঙ্কটা একটু কষ্ট করে দেখুন - ওটাও কি শোষণ।
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:০১522759
  • না। এমনকি ফেবু গুগল ও স্টার্ট আপ অবস্থায় শোষণ নয় (যেটা আগের পোস্ট এ লিখলাম)।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:০৩522760
  • মার্ক্সের ক্যাপিটাল হল ক্যাপিটালিজমের ডাইনামিক্স বোঝার ফার্স্ট ডিগ্রি বিশ্লেষণ। ফলে তার থে্কে বাজারে অ্যাক্চুয়াল শোষণের অ্যাবসল্যুট স্কেলে পরিমাপ অসম্ভব। তাই হায়েক, বম বাউয়ের আদি অস্ট্রিয়ান স্কুল বা মার্জিনালিস্ট স্কুলের ইকনমিস্টরা মার্ক্সকে নিয়ে অবজ্ঞার হাসি হাসতেন। মার্ক্স তৃতীয় খন্ডে একটু চেষ্টা করেছিলেন। তাই এল ট্রান্সফর্মেশন প্রবলেম। অনেক পরে বিশ্বযুদ্দের সময় পিয়েরো স্রাফা ' প্রোডাকশন অফ কমোডিটিজ বাই মীন্স অফ কমোডিটিজ' লিখে এটার সমাধান করলেন বলে দাবি করা হল।
    জোয়ান রবিন্সনের মতে সারপ্লাস ভ্যালু বা লেবার থিওরি অফ ভ্যালু পুরো ভাট। ওটা বাদ দিয়েও রেট অফ এক্সপ্লয়টেশন ক্যালকুলেট করা যায়।
    ( ওনার প্রবন্ধটি ত্রিবান্দ্রমের স্কুল অফ ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে সত্তরের দশকে প্রকাশিত ওনার প্রবন্ধসংকলনে আছে। বইটির খোঁজ কেউ দিলে কিনে পড়তে আগ্রহী।)।

    কিন্তু টইয়ের পাতায় বিলাসিতার স্কেল; দিয়ে শোষণ মাপার প্রচেষ্টার তীব্র পিতিবাদ করলাম। কোন সুদখোর টাকার কুমির কিপটে বুড়ো একটা ফতুয়া আর হেঁটো ধুতি পরে দুটো রুটি খেয়ে জীবন কাটালো, ভয়ের চোটে ঠিক করে হাগলো না, সে শোষক নয়?
    শোষক সে যে অন্যের শ্রমের ওপর বেঁচে থাকে।
    তবে আমার ব্যক্তিগত ধারণা যে মার্ক্স মিনিমাম ও বেসিক অ্যাসাম্পশান নিয়ে অ্যানালিটিক্যাল মডেল খাড়া করতে গিয়ে ম্যানেজারিয়াল পরিশ্রম কিভাবে প্রোডাক্শনকে অর্গানাইজ করে যার ফলে ভ্যালু অ্যাডিশনে বৃদ্ধি হয়---- এদিকটা বাদই দিয়েছেন।
    আর সারপ্লাস ভ্যালু পকেটে পুরে পুঁজিপতি জুড়িগাড়ি হাঁকিয়ে সোনাগাছি যায় না-- বেশির ভাগটাই যায় পুঁজি নির্মাণে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই ভ্যালু যায় রাষ্ট্রীয় পুঁজি নির্মাণে, আর পুঁজিবাদী ব্যবস্থায় যায় ব্যক্তিগত পুঁজির নির্মাণে।

    শোষণ সমস্ত সমাজব্যবস্থায় ছিল, আছে---- থাকবে কি না জানি না।
    তবে ক্যাপিটালিস্ট ব্যবস্থার পহচান শোষণ নয় capital accumulation।
  • lcm | 34.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:০৪522761
  • আসলে শ্রম আর শোষনের সংজ্ঞা অত সরল নয়। প্রায় ১৫০ বছর আগে মার্ক্স সাহেব যে সংজ্ঞা দিয়েছিলেন, যার ভিত্তি ছিল তারও প্রায় ১০০ বছর আগে হওয়া এক বিপ্লব নিয়ে - অত সরলরৈখিক সংজ্ঞা এখন আর নেই।
  • quark | 24.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:০৮522763
  • এইবার টইটার নাম পাল্টে দেওয়া দরকার।
  • siki | 132.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:২৩522764
  • এইবারে, শোকের আবহ কমে গেছে ধরে নিয়ে আমি একটু পুরনো প্রসঙ্গে ফিরে যাব। সাংবাদিকের প্রশ্ন নাকি আসলে আমি শুনি নি, "মুখে কথা বসিয়েছি" এবং "বুক ফুলিয়ে নির্জলা মিথ্যে" বলেছি।

    আসলে তখন লাইভ স্ট্রিমিং শুনছিলাম, তাই এক্স্যাক্টলি সাংবাদিকের প্রশ্নটা ফলো করি নি। তো, পরে ভিডিওটা দেখে সেভ করে রেখেছিলাম, শোকের আবহ কমে গেলে পোস্ট করব বলে।



    এই সেই ভিডিও। ১৪-১৫ সেকেন্ডের মাথায় প্রশ্নটা ছিল, স্পষ্ট শোনা যাচ্ছে না, "সিপিএমের (?) দিক থেকে কি আপনারা কোনওভাবে ..." এর উত্তরে বিমান বসু বলেন, আমরা, আমরা প্রোগ্রাম নেব। এবং এর পরের অংশটা তারানন্দ মিউট করে দিয়েছে। এইখানেই বিমান বসু বলেছিলেন, সাংবাদিকদের থেকে বুদ্ধি নিয়ে আমরা চলি না, যেটা আমার ঔদ্ধত্য মনে হয়েছিল এবং অন্যদের মনে হয় নি।

    এখন, মিউট করা অংশ থেকে আমি প্রমাণ দিতে পারব না বিমান বসু আদৌ এই কথা বলেছিলেন কিনা, তো এটাকেও মুখে কথা বসানো বা বুক ফুলিয়ে নির্জলা মিথ্যে হিসেবে চালিয়ে দেওয়া যেতে পারে।

    আমার আর কোনও বক্তব্য নেই, মিলর্ড। :)
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:৩২522765
  • তারানন্দ মিউট করে দিল কেন এইটা আশ্চর্যের। মানে বিমান বসু বা সিপিএম এর এটা জোর করে করিয়ে দিতে পারার কথা নয়।
    প্রমাণ এর দরকার আমার নেই, আমি তোমার কথা বিশ্বাস করলাম সিকি।
    এটা যেদিনের ঘটনা, সেই দিনের পরিপ্রেক্ষিতে এটা আমার উদ্ধত লাগেনি, আগেও বলেছি। আজ তাপ-উত্তাপ স্তিমিত, কিন্তু সেদিন তো ঘটেছিল, এবং সেদিনই বিমান রি-এক্ট করেছেন।
    আদারওয়াইজ, ইনি যে উদ্ধত এই নিয়ে তর্ক করার কিছু নেই।

    ( স্বগোতক্তি: উফ, সব ব্যাপারেই যে কেন মতামত দিতে লাগে, আর পারি না!!)
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:৩৬522766
  • Name: ম্যাক্সিমিন

    IP Address : 69.93.208.234 (*) Date:09 Apr 2013 -- 12:57 PM

    ম্যামিদি - আমার জ্ঞান সীমিত, বিশেষ পড়াশুনোও নেই। মার্কস পড়ি নি, কিছু সহজ সরল ব্যাখ্যার বই পড়েছি মাত্র।
    আমি আমার ইনসতিন্ক্ত দিয়ে কিছু কথা বলে থাকি মাত্র, যেগুলো ভুল হবার সম্ভাবনাই বেশি।

    কিন্তু পড়াশুনো নেই বলে কি চুপ করে থাকা সাজে? :-)
  • bb | 24.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:৫৫522767
  • আমি এক্ধাপ এগিয়ে বলব, বিমান বাবু ঠিকই বলেছিলেন। সাংবাদিকদের বুদ্ধিতে তো আর পার্টির প্রোগ্রাম হয় না, তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তবে হ্যাঁ বলার ভঙ্গি আছে, হয়ত যে ভাবে বলেছেন তাতে 'ঔদ্ধত্য' মনে হয়েছ।
  • b | 135.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৪:০৯522768
  • "গুরুচন্ডালীর বিভিন্ন টই তে সারপ্লাস ভ্যালু" এই জাতীয় একটি টই খুললে মন্দ হয় না। বিশেষ করে অরিজিতের নানা নাম নিয়ে যখন টই আছেই।
  • sch | 132.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৪:১২522770
  • ম্যামি - আমারে ছাড়ান দিন -- আমি প্যানেল ডিসকাশানে বসি নি। মার্ক্সিয় বা অন্য কোনো অর্থনীতিতেই আমার কোনো বইপড়া জ্ঞান গম্যি নেই - একদম গাণ্ডূ। আমি যা যা বলছি সেটা আমার সাধারণ পড়াশোনা আর চারপাশে যা দেখি তার ওপর নির্ভর করে। সমাজবিজ্ঞান, অর্থনীতির পুঁথিগত বিদ্যা এই আলোচনার প্রি রিকুইজিট হলে আমার আর কিছু বলার নেই

    শুরুটা হয়েছিল অন্য ভাবে - আমি বলেছিলাম এখনকার আর্থসামাজিক অবস্থায় একটা নতুন কনসেপ্ট দরকার। যদি বিপ্লব আদৌ আসে তাহলে সেটা সেই মান্ধাতার আমলের কন্সেপ্টে আসা কঠিন। সে বিপ্লবের শেষে ধনীও থাকবে --কিন্তু শোষণের মাত্রা হয়তো থাকবে না। অবশ্যই এতো মেপে আমি শোষণের কথা বলি নি।

    বলেছিলাম এই যে রেড্ডী ব্রাদার্স, স্টারলাইট (বেদান্ত পিএল সি) এই সব মার্কা প্রাকৃতিক সম্পদ জালি করে আদিবাসী ঠকিয়ে বড়োলোক হওয়া কোম্পানি আর থাকবে না...কিন্তু ওই ্যেসব লোকের কথা বলেছি (সফটওয়ার আপ্লিকেশান বেচে বড়োলোক জাতীয়) ওই রকম নলেজ ইন্ডাস্ত্রী বেসড বড়োলোকের জায়গা থাকবে।

    আমার ক্ষমতা নেই পরিবর্তিত মডেল বলার মতো -- কিন্তু এটুকু বোধহয় সত্যি যে সাম্যের বিপ্লব একটা ইউটোপিক আইডিয়া।

    ১ থেকে ৭ নিয়ে একটা কথা বলি - রঞ্জনদা যেটা বলেছেন সেটা সত্যি, কেউ কিপ্টেমি করলে সে কি বিলাসী লোকের থেকে ভালো হল ? না একদম না। মানুষ প্রয়োজনের থেকে বেশী অর্থ জমালেই সেটা আমার কাছে সারপ্লাস। সে আর্ন করতে পারে - কিন্তু যখনই সে নিজের (including family) জন্যে অতিরিক্ত খরচ করবে সেটা অনুচিত। সেই অর্থ তাকে দিতে হবে যার নেই তার জন্যে। কেড়ে না নিয়ে দুটি উপায় আছে - হেভি ট্যাক্সেসান, কম্পালসরি সোস্যাল সার্ভিস।

    আমি ১ থেকে ৭ বলেছিলাম গুগুল ফেবুর কাউন্টার হিসেবে। আর এই ১ থেকে ৭ গোষ্ঠির মানুষরা যদি বামপন্থার সাম্যে বিশ্বাস করেন বলে গলা ফাটান -- তাহলে :)

    জানি অনেক ফাঁক রেখে গেলাম যুক্তিতে ঝাঁপিয়ে পড়ার মতোন - প্রথম প্রশ্ন কতটা অব্দি "প্রয়োজন" ধরা যাবে? এখানে ওই শ্রমের উৎপাদিত মূল্যের আনুপাতিক মাপ টাপ কিছু ধরা যেতে পারে -কিন্তু কঠিন জায়গা

    আমার কাছে "প্রয়োজন" জিনিসটা অনুভূতি সাপেক্ষ। যখন সকাল বেলা ট্যাক্সি করে অফিসে আসি -- তখন অপরাধ বোধে ভুগি। মনে হয় দমদমের কান্তা চক্রবর্তী বা বারাসতে আই এস আইএর প্রফেসার অনিরদ্ধ চক্রবর্তীর কথা...যারা ইচ্ছে করলেই ওই ১ থেকে ৭ এ থাকতে পারতেন - কিন্তু কিছু নিঃস্ব মানুষের জন্যে প্রতি মাসে নিজের "সারপ্লাস"টা দিয়ে দেন বা চেনাশোনা কেউ "সারপ্লাস"টা দিলে খুশী হন আন্তরিক ভাবে। এরকম অনেক মানুষ আছেন পৃথিবী জুড়ে। তাই বিপ্লব ছাড়াও একটু একটু করে হয়তো পৃথিবী বদলায়

    সত্যিই তো আমার কতোটা সারপ্লাস জানি না ... এই নেট, মোবাইল, দেটাকার্ড এগুলো সারপ্লাস? নাকি কারেন্ট, শুদ্ধ জল, safe হাগু করার জায়গা -- সবই সারপ্লাস।

    ন্যান -- আমি বাজে বকা থামালাম -- আপনারা সারপ্লাসের দেফিনিশান ঠিক করুন -- মন দিয়ে মুখ বুজে শুনি
  • কল্লোল | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৪:১২522769
  • ম্যামি। কেউ যদি তার শ্রমে তৈরী মূল্যের চেয়ে বেশী মাইনে পান, তো মানতেই হবে তিনি শোষিত নন।
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৪:৪৬522771
  • 'আর এই ১ থেকে ৭ গোষ্ঠির মানুষরা যদি বামপন্থার সাম্যে বিশ্বাস করেন বলে গলা ফাটান -- তাহলে' কি? জানা যায়?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৪:৫১522772
  • ১) কেউ যদি তার শ্রমে তৈরী মূল্যের সমান মাইনে পান, তো তিনি শোষিত নন। (কল্লোল মডিফায়েড)

    ২) কেউ যদি তার শ্রমে তৈরী 'সার্প্লাস মূল্যের' সমান মাইনে পান তাহলে তিনি শোষিত নন। (ইশান)

    ৩) উপরের ১ ও ২ যদি সমান হয়, তাহলে আমি শোষিত।
  • কল্লোল | 37.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৫:১৬522774
  • কিন্তু সে তো কে শোষিত কে নয় এর তর্ক। এতে করে সারপ্লাস ভ্যালু কি করে বাতিল হয়ে গেলো বুঝলাম না।
    কাউকে শোষন না করেও জ্ঞান বেচে ধনী হওয়া যায়। সে তো এক আধটা কেস। তাও যদি এভাবে ধরা হয়, কেন তার জ্ঞানের দাম এতো? যারা তাকে সেই জ্ঞান প্রাপ্ত করতে সাহায্য করলো (তার সমস্ত লেভেলের শিক্ষকেরা) তাদের জ্ঞানের দাম অত নয় কেন? তাহলেই ঐ জ্ঞান যে কিনছে তার শোষনের চেহারাটা পরিষ্কার হয়ে যায়।

    আমার মনে হয়, সাম্যের ধারনাটা যত না অর্থনৈতিক তার চেয়ে অনেক বেশী সামাজিক। রোজগারের তফাৎ হয়তো থাকবে (তবে সবচেয়ে বেশী আর সবচেয়ে কমের ফারাক কমে আসবে), কিন্তু সম্মানে সমান হবে সবাই। একজন জমাদারের সাথে একজন বিজ্ঞানী বা লেখকের সম্মানের ফারাক থাকবে না। সম্মানের সাম্যই আসল সাম্য।
  • কৃশানু | 177.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৫:৪৬522775
  • কল্লোল দা - জাস্ট তর্কের খাতিরে।
    আম্রিগায় যদিও রোজগারের সবচেয়ে বেশি আর সবচেয়ে কম এর ফারাক অনেক বেশি, তবে লোকমুখে যা শুনেছি সে দেশে জমাদারের সাথে বিজ্ঞানী বা লেখক এর ফারাক কম (ফারাক আছে বোধ হয়), এবার আম্রিগাকে ইন্টারনালি যদি দেখি (বিশেষ নীতি ইত্যাদি বাদ দিয়ে, অন্যান্য দেশের ওপর গা-জোয়ারি বাদ দিয়ে) , তখন কি আম্রিগাকে সম্মানের সাম্য আনার কারণে সাম্যবাদী বলতে পারি? তখন আমরা ওয়াল স্ট্রিট এর ছ্যাচরামো, সাব প্রাইম ক্রাইসিস, পলিসি ম্যানিপুলেশন - এইসব দেখব না?
    অনেককটা ক্লজ দিয়েছি, এভাবে আলাদা করা হয়ত সম্ভব না। ভাবনাটা ধরতে চাইছিলাম।
  • siki | 132.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:৪০522777
  • ঋতব্রত বলেছেন দায়িত্বপূর্ণ আন্দোলন।

    অরণ্যদেব আমতা আমতা করে জাস্টিফাই করার চেষ্টা করছেন। গুন্ডামি বলতে চাই না, পুলিশ কী করছিল সেটা দেখতে হবে। মমতা কি কম মেরেছে? ইত্যাদি।

    সমীর আইচ এককথায় নিন্দে করেছেন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:৪৪522779
  • কলকাতা এস এফ আই যা বলেছে দিল্লি এস এফ আই এককথায় বিশ্বাস করেছে। সমীর আইচ ব্যাপারটা প্রথম থেকে ফলো করেছেন। কাজেই তাঁর বক্তব্য একপেশে হবে না।
  • Blank | 180.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:৪৪522778
  • ধুর এই সব কেউ করে নাকি !!!! এক্ষুনি শোকজ করা উচিৎ এদের।
  • Blank | 180.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:৪৮522781
  • সমীর আইচ তো বহুদিন ই একেপেশে।
  • Blank | 180.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:৪৮522780
  • btw ক্যলাবার জন্য তো মুখ্যমন্ত্রী দিল্লীতে ছিলো ই।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৬:৪৯522782
  • ২৪ ঘন্টার অ্যানকর স্ট্রং সাপোর্ট দিচ্ছে।
  • quark | 212.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৭:১১522783
  • এইটা ভালো লাগলো না।
  • quark | 24.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৭:৪৫522785
  • I have 10 lakh people with me. I can bring them to Delhi.

    আগেও একবার অন্য কোন প্রসঙ্গে উনি এইটে বলেছিলেন।
  • bb | 127.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ১৭:৪৭522786
  • অমিত মিত্র নিপাট ভালমানুষ মোটেই নন, কিন্তু এই ভাবে আন্দোলন করাটা সমর্থন করতে পারলাম না। গণতান্ত্রিকভাবে অনেক উপায় আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন