এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:১০522821
  • মাথায় লাঠি?
  • প্পন | 126.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:১৪522822
  • http://abpananda.newsbullet.in/national/60-more/35484-2013-04-09-10-52-14

    এখানে লিখেছে ঝান্ডার লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।

    পুরো ব্যপারটাই বালখিল্যসুলভ হয়েছে। তবে সরকারে থেকে মমতার এইরকম মন্তব্য চরম নিন্দনীয়। যেখানে সিপিয়েমের শীর্ষস্থানীয় নেতারা কেউই দিল্লির ঘটনাটিকে সমর্থন করেননি।
  • লিবারেল | 192.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:১৭522823
  • রতনে রতন

    ম্যাগি থ্যাচারকে praise করে দিদির latest ফেসবুক আপডেট

    http://www.facebook.com/MamataBanerjeeOfficial?fref=ts

    " She fought hard for the common people to give them due recognition and position in the society."

    ঃ-)))
  • কৃশানু | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:২৪522824
  • মাথায় লাঠিটা টিভিতে দেখতে পেলাম না। তবে হয়েই থাকতে পারে। টিভিতে বার দুই ধাক্কা ছাড়া আর কিছু দেখিনি। অমিত মিত্র কে যেন পুলিশই বেশি ম্যান্হ্যান্দ্ল করলো মনে হলো।

    এস সি এইচ ভাট এ লিখেছিলেন, ঘেরাও করে খিস্তি মেরে যাওয়া। এটা আমরা পছন্দ হয়েছে।

    মমতা-র কথা (দশ লক্ষ) নিয়ে কিছুই বলার নেই। এর বেশি আশা করি না।

    এর ওপর মমতা-র মাথায় ম্যাগি থ্যাচার ঢুকলে কি হবে এটাই ভাবছি।
  • pi | 78.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:২৫522825
  • ফেবুর পোস্টটা তো নির্মল আনন্দে যেত !
  • s | 130.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:২৮522826
  • bb Date:09 Apr 2013 -- 06:12 PM
    রাইটো সিকি - এই শয়তানগুলি ফিকির সময় থেকে মিথ্যার বেসাতি করেন।

    মন্তব্যটির তীব্র প্রতিবাদ করলাম।
    অমিত মিত্র অত্যন্ত সজ্জন ব্যক্তি। ফিকি তথা দিল্লিতে উনি অত্যন্ত সন্মানিত। ব্যক্তিগতভাবে আমার কাকুর বন্ধু হিসাবে পরিচিত।

    উনি তৃনমূল করেন বলে শয়তান ইত্যাদি সম্বোধন করাটা অত্যন্ত অভদ্র আচরণ মনে হল।
  • কৃশানু | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:২৯522827
  • আর তার নিচের কমেন্ট গুলো!!
    এর থ্যাচার ভক্ত আছেন দেশে, কোনদিন জানতাম না।
  • শ্রাবণী | 69.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:৩০522828
  • এইমাত্র দেখলাম টিভিতে, ধাক্কাধাক্কি হয়েছে, পুলিশ ছিল, বার করে নিয়ে যাওয়া দেখাল, পুলিশ আগাগোড়াই ছিল, ধাক্কা লেগেছে কিন্তু কেউ মারেনি, সবাই মুখে বলছিল, "স্যর সরি কিছু মনে করবেন না, এটা একটা পেটি ম্যাটার"............ওই ভদ্রমহিলা তো ভিড়ে ছিলই না, তাকে আবার লোহার ডান্ডা দিয়ে মারল কে!
    কিন্তু তারপরে যা বলল মহিলা সেটা দেখে মনে হয় সত্যি সুযোগ পেলে এ মোদীর মতো লুকোবেনা, আড়ালে থেকে আদেশ দেবেনা, সামনে দাঁড়িয়ে লোক মারবে তফাত শুধু হবে ভাই মুসলিম মেরেছে আর বোন সিপিএম/বিরোধী মারবে!
    এতদিন চুপচাপ দেখছিল সুদীপ্তর কেসে লোককে এককাট্টা হতে, তাই সুযোগের অপেক্ষায় ছিল, এখন সে আশা পুর্ণ হয়েছে, আনন্দে ভুতের পল্টন তান্ডব করছে......এমনকি ছেলেটার ছবি পোড়াচ্ছে। ছিঃ
  • Blank | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:৩২522830
  • মিথ্যের বেসাতি করে যারা তাদের শয়তান ছারা কি বলা যায় !!!
  • Ishan | 202.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:৩৬522831
  • মনে হয়না মমতার মাথায় কেউ লাঠির বাড়ি মেরেছে বলে। মমতা সুযোগ পেয়ে বাড়িয়ে বলতেই পারেন।
  • Ishan | 202.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:৩৮522832
  • তবে অমিত মিত্রকে ধাক্কা মারা হয়েছে। ধাক্কার ছবি দিয়েছে তো।
  • প্পন | 126.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:৪০522833
  • লাঠির বাড়ি অমিতবাবুর মাথায় মারা হয়েছে বলে অভিযোগ। আবাপতেও লিখেছে।

    মমতা তো বাড়িয়েই বলেন সবকিছু।
  • Ishan | 214.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:৪১522834
  • ওহো মমতাকে নয়, তাহলে হতেও পারে।
  • SFI | 126.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২২:৪২522835
  • এস এফ আই-এর কে এক হনু রাজ্য নেতা, দেবজ্যোতি দাস বলেছে এই ঘটনায় এস এফ আই-এর কেউ যুক্ত নয়। দায়িত্ব নিয়েই বললেন। মিথ্যের বেসাতি ছাড়া আর কী ! অতএব ইনি আর একটি শয়্তান।

    চিরকাল শুনে এলুম কং-তিনো লুম্পেনদের দল, আর এই ছিপিএম হয়েছে পেটি বিপ্লবী, শিক্ষিত মারকুটে আর গুন্ডাদের দল।
  • সায়ন | 59.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:১০522836
  • শুধু ভাবি লোকে কী রেটে ফ্রাস্ট্রেটেড হয়ে পুরনো ষাঁড়গুলোকে হঠিয়ে এই ছাগলগুলোকে ক্ষমতায় এনেছিল! এই ছাগলগুলো একদিন সমস্ত আনাচকানাচ তাদের কালো বোঁদেতে ভরিয়ে দিলে লোকে আবার ছাগলদের ষাঁড় দিয়ে রিপ্লেস করবে। অ্যান্ড দেয়ার উডন্ট বি এনি মোর অপশন রিমেইনিং। ষাঁড় এবং তাদের নাদি উড কন্টিন্যু।
  • a x | 138.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:১২522837
  • একি জ্বালা, কে কার কাকুর বন্ধু তা দিয়ে শয়তান বলা যাবেনা কেন! মোদীও তো কারো না কারো কাকু!
  • bb | 127.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:১৫522838
  • s আপনার কাকুর বন্ধু হোক আর যাই হোক, ভ্দ্রলোক চিরকালই ফিকির সময় থেকে মিথ্যা বলেন এখন মমতার চামচেগিরি করে আরও মিথ্যা বলছেন। য্খন নিজে ফিকিতে ছিলেন রাজনীতি করতেন না বলে অর্থনীতির তত্ত্বগুলি আওড়াতেন, তারপর নিজে মন্ত্রী হয়ে থেকে মিথ্যা বলে চলেছেন এবং ১০ লাখ লোকের চাকরী হয়েছে এই দাবিটি উনিই করেছেন, সুতরাং আপনি দুঃখ পেলে আমি নাচার - আমার মন্তব্য বজায় রাখলাম।
  • Ishan | 214.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:১৯522839
  • তবে আমি শয়তান টয়তান বলার পক্ষপাতী না। এমনকি মোদিকেও না। দু-একবার কোনো পাবলিক ফিগার সম্পর্কে অশিষ্ট উচ্চারণ করে ফেলিনি এমন না, কিন্তু সেগুলো ব্যতিক্রম হিসেবে রাখাই ভালো।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:৩৪522841
  • ঠিক ঠিক আমার কাকু মিত্তির মশাই বেজায় ভাল মানুষ তবে একটু বাড়িয়ে বলার রোগ আছে সে আপনারা কিছু মনে করবেন না।
  • cb | 41.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০০:১০522842
  • অমিত মিত্র আপনার কাকুর বন্ধু হতে পারেন, সে তো অনিল বসুও আমার বন্ধুর কাকু

    তাহলে এবার কি করি?

    যাই হোক, যে লোক সারাজীবন এপডিআই এপডিআই করে নেচেছে, ১ মাসের মধ্যে সে এপডিআই রুখবার জন্য ক্ষেপে গেল :)

    ফালতু পাবলিক যতসব। কিছু গাম্বাট মাঝখান থেকে একে ধাক্কা মেরে বসল।
  • Ishan | 214.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০০:১৩522843
  • সত্যি সত্যিই ওইভাবে বললে ভালো হয়। "উনি মিথ্যেবাদী" না বলে "ওনার এই কথাটা ঠিক নয়" বলা সবসময়েই উচিত কর্ম। শুধু ভদ্রতা বলে নয়, নিজের জন্যও। সংযম তো প্র্যাকটিসেই আসে। :)
  • a x | 138.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০০:১৬522844
  • হঠাৎ এরকম সংযম প্র্যাকটিস করবই বা কেন?
  • Ishan | 202.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০০:২৪522845
  • আত্মোন্নতির জন্য। :)
  • pinaki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০০:২৮522846
  • শুধু "ওনার এই কথাটা ঠিক নয়" বল্লেও হবে না। বলতে হবে "আমার মতে ওনার এই কথাটা ঠিক নয়"। এতটা অ্যাসার্টিভ না হতে চাইলে বলতে হবে "আমার মনে হয় ওনার এই কথাটা ঠিক নয়"। :-)
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০০:৩২522847
  • ঠাকুর বলেছেন যম নিয়ম ও স্বাধ্যায় সদা অভ্যাস করিবে।
  • a x | 138.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০০:৪১522848
  • যমও অভ্যেস করব?!
  • cb | 41.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০১:১২522849
  • দিদি বললে করব আদারওয়াইজ নয়
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০২:১২522850
  • রাজ্যে বহু পার্টি অফিস আক্রমণ করা হচ্ছে বলে খবর।
  • S | 109.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৪:৪০522853
  • এই কেউ প্লিজ আমাকে মন্টেক সিং কে বকার ভিডিওটা দাও। ওটা ঠিক মতন করে থাকলে দিদির সব দোষ মাপ। যেমন মোদিভাইয়ের সব দোষ মাপ হয়ে গেছে উন্নয়নের জোরে।

    ওরে তোরা বুঝলিনা, সেতো রত্নাকরও তো দস্যুই ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন