এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৫:২৪522854


  • আরে এ তো ঋতব্রত। ঠিক অমিত মিত্রর পিছনে। আর সামনে ঢোলবাদিকা। সর্বভারতীয় নেতৃত্ব এতো কাছে থাকলে, এটা তো পরিকল্পিতই ভাবতে হবে। তা যদি নাও হয়, তাহলে অন্ততঃ দায় টা এসেফাই সর্বভারতীয় নেতৃত্বকে নিতে হবে।
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৬:৩২522855
  • না। ঋতব্রত ছিল না। হয় এটা কোনও লুক অ্যালাইক নয় পুরনো কোনও ছবি।
  • a x | 138.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৬:৩৫522856
  • ফোটোশপ করে জুড়ে না দিলে ওটা ঋতব্রতই, এবং ওটা এই ঘটনারই।
  • SC | 34.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৬:৩৯522857
  • স্তালিন ছিল ধূর্ত
    ছটা ডামি নিয়ে ঘুরত।
  • | 60.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৭:০৯522858
  • ঋতব্রত তো আজ দিল্লি থেকেই টিভিতে মুখ দেখালো- এবং ঠিক এই পাঞ্জাবি টা পরেইঃ)
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৭:১৩522859
  • তদুপরি পরনে ছিল নীল পাঞ্জাবী? খিক্‌!
  • pi | 78.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৭:২১522860
  • পরিকল্পিত হোক বা স্বতঃস্ফূর্ত, ঋতব্রত তো বলেইছেন এটা 'দায়িত্বপূর্ণ' আন্দোলন। দায় নিয়েই বলেছেন আশা করি।
  • pi | 78.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৭:২৪522861
  • ঋতব্রতর বক্তব্যটা এখানে থাক ঃ



    অমিত মিত্রকে আক্রমণ করা প্রসংগে বলেছেন, 'আমি এটা বলতে পারবো না' ঃ)
    উনি কোথায় ছিলেন, তাও দেখিয়ে দিয়েছেন। ঃ)
  • pi | 78.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৭:২৮522863
  • ও, 'অত্যন্ত' 'দায়িত্বশীল' আন্দোলন। (এবং 'শান্তিপূর্ণ')

    অত্যন্ত টা বাদ গেছিল।
  • Ishan | 60.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৭:৪০522864
  • হুঁ। ঋতব্রত অসত্যভাষণ করছেন। স্পষ্টতঃই।
  • pi | 78.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৮:৩১522867
  • এটাও থাক।
  • bb | 127.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৮:৩৭522868
  • এখানে এক জায়্গায় পরিষ্কার দেখা যাচ্ছে ওনার মাথায় পতাকার ডান্ডা দিয়ে মেরেছে। এটা নক্কারজনক ব্যাপার দোষীর শাস্তি হওয়া উচিত। অমিতবাবু কেন ব্কোন নেতারই গায়ে হাত দেওয়া উচিত নয়।
  • কল্লোল | 125.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:০৪522869
  • গোটা ব্যাপারটা কৌশলগত দিক থেকে ব্লান্ডার। কিন্তু সাব্বাশ এস এফ আই। শুনলাম অমিত মিত্রকে হেনস্থা করতে করতে বলা হয়েছে It's a petty matter sir. Please don't mind। কেয়া বাত। কিন্তু এদিকে সিপিএম ম্যাও সামলাতে পারবে তো? দপ্তর আক্রমন শুরু হয়েছে।
    কিন্তু ব্যাপারটা অন্যভাবেও করা যেতো।
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:১৯522870
  • হুঁ, ঋতব্রত ছিল বটে।

    আচ্ছা, ও দিল্লিতে কী করছিল? ওর কলেজ নেই? ও কী নিয়ে পড়াশোনা করে?

    কলেজ বাঙ্ক করে দিল্লি গেছিল?
  • প্পন | 190.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:২১522871
  • সিকির যেমন কথা। ৩৩ বছর বয়স, এখন আবার কী কলেজ?

    (৩৩ কিনা শিওর নই, ৩০-এর ওপরে তো বটেই!)
  • প্পন | 190.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:২৩522872
  • অমিতবাবুকে হেনস্থা করার জন্য মোটেও এসেফাইকে সাবাশি দিতে পারছি না।

    এটা যদি ওই খাদ্যমন্ত্রী বা খোদ ওনাকে করলে অবশ্যই দিতাম।
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:২৭522874
  • আচ্ছা, এইবার সিকিওরিটি কী করছিল প্রসঙ্গে।

    যোজনা কমিশনের অফিসটার আশেপাশে আমি বহু ঘুরেছি, ঘুরতে হয় এখনও। প্যাটেল চকে অবস্থিত, পেছনে প্যাটেল চক মেট্রো স্টেশন, এপাশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সামনে আকাশবাণী ভবন। রিজার্ভ ব্যাঙ্কের পাশে পিটিআই বিল্ডিং যেখানে টিসিএসের আপিস, আর পেছনে শ্রমশক্তি ভবন যেখানে আগে গেঁড়ির আপিস ছিল। ওখানে সবসময়েই মন্ত্রীসান্ত্রী লেভেলের কেউ না কেউ আসছে যাচ্ছে, আলাদা করে সিকিওরিটির বিশাল বন্দোবস্ত করা যায় না। ঐ এলাকাটায় সাধারণ মানুষজনের যাতায়াত সবসময়েই লেগে থাকে।

    আর রাজ্যের কোনও মন্ত্রী রাজ্যে বিশাল রেলা নিয়ে থাকেন, কিন্তু দিল্লিতে তাঁদের সেই রেলা দেখানোর জায়গা থাকে না। মমতার জায়গায় অন্য মুখ্যমন্ত্রী এলেও ঐ যেটুকু না হলে নয়, সেটুকুই সিকিওরিটির অ্যারেঞ্জমেন্ট করা থাকে।

    যোজনা কমিশনের অফিসে ঢোকার একাধিক গেট। নাম কা ওয়াস্তে সিআইএসেফের জওয়ান থাকে, আর দিল্লি পুলিশ থাকে। কেউই কিসু কাজের নয়।

    ফর এক্সাম্পল, আমাকে যখনই পিটিআই বিল্ডিংয়ে যেতে হয়, আমি পাওয়ার মিনিস্ট্রির পার্কিংয়ে গাড়ি রেখে হেঁটে পাশের পিটিআই বিল্ডিংয়ে যাই। পিটিআই-এর নিজস্ব পার্কিং লট প্রায় নেই বললেই চলে। তো, শ্রমশক্তি ভবন, সেখানে তিনটে মিনিস্টার বসে, পাওয়ার, লেবার আর ওয়াটার রিসোর্সেস। আমার গাড়িতে শ্রমশক্তি ভবনের কোনও পার্কিং পাস বা স্টিকারও নেই। তাও দিব্যি আমি যাই, রাখি, এবং নিয়ে ফিরে আসি। আজ পর্যন্ত কেউ কোশ্চেন করে নি। পুলিশ বা সিআইএসেফ দেখেও দেখে না কোন গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে।

    সেন্ট্রাল মিনিস্টারদের সিকিওরিটির যখন এই হাল, তখন স্টেট মিনিস্টার এর চেয়ে বেশি কী পাবে? যে কেউ এসে মমতাকে চাঁটি মেরে চলে যেতে পারে এখানে।
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:২৮522876
  • অমিত মিত্রকে মেরে ডোন্ট মাইন্ড, পেটি ম্যাটার স্যার বলা, কাইন্ড অফ, ঝি-কে মেরে বউকে শেখানো লেগেছে। ইমম্যাচিওরড ডিসিশন।
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:২৮522875
  • প্পনকে ক। মমতার মাথায় তিনটে চাঁটি বা একটা আলু গজিয়ে দিলে যে কী আনন্দই পেতাম!
  • bb | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ০৯:৩৭522877
  • না না,এটাই হেনস্থা করে যদি বলত পেটি ব্যাপার স্যার - তাহলে বাহবা দিতাম, কিন্তু চাঁটি মারা টারা - সমর্থন করতে পারলাম না।
  • Arin | 212.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১০:০৪522878
  • কল্লোলবাবু লিখেছেন,

    "গোটা ব্যাপারটা কৌশলগত দিক থেকে ব্লান্ডার। কিন্তু সাব্বাশ এস এফ আই।"

    কল্লোলবাবু, দুটো কথা।
    এক, এটা কৌশলগত ব্লান্ডার না অপরিণামদর্শী অন্যায়? কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, তার রাজনীতি, তার স্বভাব, ব্যক্তিগতভাবে ঘোর অপছন্দ হতেই পারে কারুর, তাই বলে তার গায়ে হাত দেবেন, মানুষটাকে শারীরিক ভাবে আঘাত করে নিজের ক্রোধ মেটাবেন, এর মধ্যে কোন রাজনীতির সত্যি কিছু আছে কি, না পুরোটাই এক ধরণের পারস্পরিক শক্তিপ্রদর্শণের নোংরা গুন্ডামি
    র খেলা, যে যেখানে খুশি খেলাটা খেলতে পারে? চারদিক থেকে ছেঁকে ধরে ভদ্রলোক-কে ধাক্কাধাক্কি করে মারছে, এ কিন্তু নির্ভেজাল মাস্তানী, এর মধ্যে কৌশল আছে বলে কিছু মনে হল না।
    দুই, ব্যঙ্গ করেও যদি গুন্ডামীকে লঘু করে "সাব্বাশ" বলেন, এক ধরনের "প্রশ্রয়" দেওয়া হয়। কালকে এরাই, বা এদের উল্টো/পাল্টা দলের গুন্ডারা আমার আপনার গায়ে হাত তুলতে সাহস পায়। হানাহানি, পারস্পরিক নিরন্তর রক্তশ্রাবের এই নিধনবাদী রাজনীতির বিরুদ্ধে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের রুখে দাঁড়ানোর সময় ক্রমশ পেরিয়ে যাচ্ছে, ভাবতেও খারাপ লাগে।
    আশাকরি, কথাদুটো খারাপ ভাবে নেবেন না।
  • lcm | 34.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১১:০৩522879
  • টেস্ট
  • sch | 125.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:০৪522880
  • কল্লোলদা এটাকে সাপোর্ট করাতে খুব সারপ্রাইজদ হলাম। ফাঁসির ক্ষেত্রে যদি অপরাধীদের গান নাটক দিয়ে কাউন্সেলিং করা হয় - এখানে কেন নয়? প্রতিবাদ হিসেবে মুখ্যমন্ত্রীর সামনে গান নাটক করে প্রতিবাদ করতে পারত।
    কিন্তু তাহলে এই ইম্প্যাক্টটা হতো না - তাই তো ?

    পয়েন্ট নোটেড কল্লোলদা
  • কল্লোল | 116.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:০৯522881
  • অরিণ।
    যারা একটা মানুষের মৃত্যুকে "পেটি ম্যাটার" বলতে পারে, তাদের একটু গাঁট্টা মরলে বা ধুতি ছিঁড়ে দিলে তো সত্যিই পেটি ম্যাটারই হয়।
    আমার দিব্যি ভালো লেগেছে। মিডিয়া ক্লিপটা দেখলে খুব পরিষ্কার যে পরিকল্পনা করে কিছু করা হয় নি। একটি মেয়ে পাঞ্জাবীর পকেট ধরে টান মেরেছে। তারপর ধাক্কাধাক্কি ও মাথায় পোস্টারের বাড়ি।
    হ্যাঁ এটা না করলেও হতো। আমি হলে একজনকে আন্ডি পরে দাঁড় করিয়ে গেটের দুপাশে লাইন করে দাঁড়িয়ে ওদের ঢুকতে দিতাম আর হাততালি দিতে দিতে চিল্লাতাম - রাজা তোর কাপড় কোথায়?
  • প্পন | 190.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:২০522882
  • শ্চ পুরো "সুযোগের অপেক্ষা"-য় ছিলেন। ঃ)))
  • S | 109.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:২১522883
  • মমতাদি দেখলাম রাজিব আর মন্টেককে খুব বকলো, কিন্তু তাঁদের খুব একটা হেল দোল নেই।

    ইনফ্যাক্ট, দিল্লির পুলিশকে দেখেও মনে হোলো অমিত বাবুকে একটু মার খেতে দিলো। তারপরে একটু নিজেরাও টানাহেঁচরা করে নিলো।
  • Papiss | 131.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:২৩522885
  • মন্টেক এক্সট্রা পয়সা তো দিয়েছে! সেই ক্রেডিটটা কার হবে? পাঞ্জাবি ছিঁড়লো বলেই না দিলো...

    ;-)
  • S | 109.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:৩৩522887
  • কিন্তু এই একই কাজ যদি আজ বুদ্ধবাবুর সাথে করা হতো আমরা কি ভালো চোখে দেখতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন