এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯০৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৫:৫৭510686
  • কিন্তু আজকাল তো লোকে কাকা হবার আগেই "জ্যাঠা" হয়ে যায়।
  • raatri | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:০৬510687
  • বারোয়ারীতলা পৌঁছে খানিক্ষণ দাঁড়াতেই একজন ভদ্রলোক আমাদের নিতে এলেন।যিশুখৃষ্ট বাঙ্গালী হলে(যদিও দাড়িহীন) বোধহয় এরকম দেখতে হতেন।রাস্তার প্যাঁচ পয়জার শেষে পৌঁছে দেখি চাঁদের হাট বসে গেছে। পাই,দমদিদি,শুদ্ধ আর শ্রাবণী ছাড়া বাকিদের সামনাসামনি এই প্রথম দেখলাম মনেই হল না। অপ্পণকে ভেবেছিলাম বেশ গম্ভীর,সোসেনকে ভীষণ ছেলেমানুষ,অথচ তারা মোটেও তেমন নয়। যেমন খুশী গল্প আর খাওয়া চলছিল।বড়ো ভালো লাগছিল।তবে কিনা আমার ছেলে সারাক্ষণ আমাকে নিয়ে ভেন্ন হওয়ার ছুতো খুঁজছিল কিনা,আমরা দুজন নাকি বারান্দায় খেলবো!কি জ্বালা!!কখনো বুঝিয়ে,কখনো ধমকে একটু একটু ঘরে ঢুকে পড়ছিলাম।ভালো করে যদিও কারো সাথেই আমি কথা বলতে পারিনি।কারা যেন শুদ্ধকে ঢোকামাত্র 'কোনটা কে বলো দেখি' বলে বিপদে ফেলে দিল।কৃশানুর খাটের তলা থেকে রাশি রাশি মিষ্টি বেরোতে লাগল।তার পর ওরা আবার খাবার আনতে গেছে শুনে অল্প একটু ভেবলে মতো গিয়েছিলাম। শেষপাতে দে আর তার কন্যার গান অনবদ্য লাগল।অল্প একটু সময় কখন যে ফুউস করে শেষ হয়ে গেল।আবার বিকেলে দেখা হবে জানা ছিল।তা যখন হলই না তখন একটা ছোট্টো ক্যামেরা ইন্দোবাবুর পকেটে গুঁজে সব্বার ছবি তুলে আনতে বলে দিলাম,ছবিতে যেন অন্ততঃ দেখতে পাই।ভাগ্যিশ!!

    সদা,
    হেসে গড়াচ্ছি।কিন্তু টুংকাই সারাক্ষণ আমাদের পাশে বসে থাকে বলে এই সব নামেই তোমাদের বেশী চেনে।
  • কৃশানু | 226.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:১৯510688
  • টুঙ্কাইবাবু একুশবার ব্যাট দিয়ে আমার বাড়ি মশা শুন্য করার পর থেকে তারা উল্টো দিকের বাড়ির পাঁচিলে বসে থরোথরো কাঁপছে। আরো বছর খানেক নিশ্চিন্ত থাকতে পারব মনে হয়।
  • raatri | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:২৩510689
  • ঃ)
  • de | 69.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:৪০510690
  • এই রে -- অনসূয়াও কিন্তু সদামামা বলে রেফার কচ্চে ঃ))))))

    সদা নামটাই দারুণ -- কে দিয়েছিলো কে জানে!
  • গান্ধী | 213.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:৪৫510691
  • প্রথমদিকে আবার শ্রীসদা ছিল

    এখন শ্রীবর্জিত
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:৪৮510692
  • "সদানন্দের মেলা" বলে গুরু দেবের এক পিস সিনেমাও ছেল!! ঃ))
  • কৃশানু | 226.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:৫০510693
  • গান্ধী এটা কি বলল? প্রথমে সদা ছিল, এখন শ্রীবৃদ্ধি হয়েছে।
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৬:৫৯510694
  • সদা কে যারা দাদা বলবে তার কী বলবে?

    স-দাদা?
  • গান্ধী | 213.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৭:০২510696
  • সদাকে দাদা বলার কেউ আছে কি?

    হয় সদা সবাইকে দাদা-দিদি বলে,
    সদাকে সবাই কাকা বলে
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৭:০৬510697
  • ঃ))

    সদা তুমি কোথায়? গান্ধী কী বলছে শুনে যাও-ও-ও-ও-ও!!
  • প্পন | 126.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২১:১০510698
  • হায় ভগবান, কুমুদি তোমার সাথে আমার কী শত্রুতা? ঃ((
  • sosen | 125.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২২:৩৩510699
  • পরের ভাট কবে? ক-অ-বে ?
    সেদিন এরা যখন সেজেগুজে ছবি তুলছিল আমি তখন মাথার যন্ত্রণায় শুয়ে ককাচ্ছিলুম। :-X
    পরের ভাট হোক, আমি এমনি ই শাড়ি পরে যাব! :)
    রাত্তিরদিদি আমার লেখা পড়ে আমায় ছেলেমানুষ ভাবলো? হায় রে
    ওদিকে তিলুবাবু বললেন আমায় ছেলে-মানুষ ভেবেছিলেন। মেয়ে -মানুষ না- :-)
  • শ্রী সদা | 127.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২২:৩৪510700
  • গান্ধীদা ছড়িয়েছে।
    শ্রী উপাধি আমার স্বোপার্জিত, অল্পদিনই হলো নিয়েছি।
  • শ্রী সদা | 127.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২২:৪৮510701
  • আজকে হঠাৎ মনে পড়লো, ইন্দোদার সঙ্গে Albert Camus এর মুখের খুব মিল আছে ঃ)
  • | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২৩:০৪510702
  • বিয়েবাড়ী কিছুতেই যাওয়া হবে না বুঝে আমি মেরেকেটে ভাটে চলে গেসলাম। কিন্তু এতই অল্প সময় যে শ্রাবণ?ঈ, ইন্দ্রাণী, সুষেণ, রাত্তির, পাই, পিনাকী, অপ্পন, শুদ্ধ, ইন্ডো, দেবযানী, সদা, কৃশানুদের সাথে জমিয়ে আড্ডাই দেওয়া হল না। পবিত্রবাবু ছিলেন অ্যাব্বড় ক্যামেরা নিয়ে, আর ছিল রাশি রাশি মিষ্টি।

    টুংকাইকে কত্ত করে ওসকালাম কলিং বেলটা বাজানোর জন্য, সে বাজালোও। কিন্তু হায় বারান্দা থেকে বেলের কানেকশান নাই। তাই সেই অশ্রুতপূর্ব বেল আর শোনা হয় নি।

    এই সদা বালকটি তো নিতান্তইইইই কচিকাঁচা, এখনও আরেকটু লম্বা হওয়ার বয়স আছে ওর।

    কৃশানু বেশ গোছানো ছেলে।

    কুমু, বটেই তো। খ্যাল করেছ নিশ্চয়ই আমি ভয়ের চোটে বসিইই নি, এমংকি মেঝেতেও না, যদি ঠিক সেই সময়ই কলকাতায় ভ?ঊমিকম্প হয় তো এই অপ্পন আমায় আওয়াজ দিয়ে এক্কেরে ......
  • | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২৩:০৯510703
  • বোধি,
    সেই অদ্দুরে টালিগঞ্জে যাওয়া সম্ভব ছিল না হে।

    কুমু, ব্ভোধির সাথে কি তোমার তুলনা হবে? মনে হয় না। বোধি হল গিয়ে ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা এক আস্ত প্যাটন ট্যাঙ্ক। ওর পাশে অমিই একমাত্র কিছুটা কম্পি দিয়ে থাকি।

    বর বউকে হেব্বি দেখাচ্ছে। বিশেষ করে শুচিস্মিতাকে খুব মিষ্টি লাগছে।

    এবাবা পাই অমন স্ক্রু-এর মত চুলগুলোকে সোজা করে ফেলেছে! :-O

    রাঙার ছবি না?
  • প্পন | 190.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২৩:২৯510704
  • যাহ, কাকে কি কাকের মাংস খায়!

    তবে গাড়ির কাঁচের মধ্য দিয়ে সত্যি মনে হয়েছিল মিতাদি হাত নাড়ছে! (এইটা কি আবাজ দেওয়া হল? ঃ O)
  • প্পন | 190.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২৩:৩২510705
  • তবে রাবড়িটা সত্যি ভালো ছিল। কতদিন পরে খেলাম, আহা।

    তিলুবাবুর আনা মাখা সন্দেশও জব্বর হিট! তিলুবাবু আর তিলুবৌদি দুজনেও।
  • I | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ২৩:৫১510707
  • শ্রীসদা আমারে হেব্বি কম্প্লি দেছে ঃ)
  • nina | 79.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ০৩:৫৭510708
  • স্যানবালিকের যামিনীরায়-নীল শাড়িটি ভারি সুন্দর---বালিকেটিকে খাসা মানিয়েছে!
  • | 214.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ১০:০৬510709
  • ওহে অপ্পন কী কী মিষ্টি এনেছে সেটা কি না বল্লেই নয়? ঃ((

    তুমি ভয় দেখিয়েছিলে নলেন গুড়ের সন্দেশ আনবে বলে? তা এনেছো না ভুলে মেরে দিয়েছো?
  • san | 24.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:২৩510710
  • বিরিয়ানি আর মাখা সন্দেশ মাইরি ভয়াবহ ভালো ছিল। কিন্তু আমারে দু দুবার মুখোমুখি দেখার পরেও এবারে দে দি চিনতে পারে নি। এটা কোনো কথা হল ? নাহয় গত দুমাসে আমার আট-আট কেজি ওজন বেড়েছে , তাই বলে বোধিদা, অফ অল পার্সনস বোধিদা আমারে রোগা হওয়ার পদ্ধতি নিয়ে বলেই যাবে আর বলেই যাবে?
    টিম কে খুব ভালো দেখাচ্ছিল, বোধিদার কথায় কান দেবেন না। তবে হুচির কাছে লাগে না। সত্যের ইসে থেকে বিচ্যুতির ভয়ে ইত্যাদি।
    কতজনের সঙ্গে কতদিন পরে দেখা, কী ভালো কাটল !
  • san | 24.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:২৭510711
  • ওঃ, ফরিদাদা যতই বড়ো কবি হোক, ভালো বিরিয়ানি পেলে দুনিয়া ভুলে যায় !
  • kumu | 132.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:৩০510712
  • স্যানবালিকে,তুমি এখন দিল্লীগুরুদের টিমে খেলচ,এখেনে সবাই রোগা/পাতলা/সরু যা বলো।অতএব,ডায়েটাও,জিমাও ইঃ।
  • san | 24.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ১৬:১৯510713
  • উঃ, এবারে বাড়ি এসে দেখি মা পর্যন্ত ভালমন্দ রান্না করা কাটিয়ে দিচ্ছে। কোথাও খেতে যেতেও রাজি হচ্ছেনা। কী, না আমার মেদ ঝরানো দরকার। কোথাও শান্তি নেই। বাড়িতে না, গুরুতে না। জীবনে রয়ে গেছে শুধুই পিয়ার প্রেশার ঃ-(
  • a x | 138.*.*.* | ০৫ জানুয়ারি ২০১৩ ০০:৩৮510714
  • নীনা স্যানের শাড়ির এক ফালি দেখে কি করে যামিনী রায় চিনতে পারল?
  • Blank | 69.*.*.* | ০৫ জানুয়ারি ২০১৩ ০১:১৫510715
  • আমি এই ভোর বেলার ভাট শুনে যাওয়ার সাহস পেলুম না। জানি যেতে পারবো না। আর কৃশানু টা আমাকে আগের দিন রাত্তির থেকে নেমতন্ন করতে রাজি হলো না ঃ(
  • কৃশানু | 213.*.*.* | ০৫ জানুয়ারি ২০১৩ ০১:২৪510716
  • কী বাজে ঢপ মাইরি!! সেদিন তো বললে না একবারও। আর তোমাকে তো আমার বাড়ি নেমন্ত করেই রেখেছি।
  • nina | 79.*.*.* | ০৫ জানুয়ারি ২০১৩ ০৪:৩৪510718
  • ওমা এক ফালি কই অক্ষ---
    ভেশ তো নীল নীল ঘন নীল শাড়ি-ব্লাউজ--ঠিক যামিনী রায় যে নীল রঙটা খুব ব্যাবহার করতেন--আমার খুব প্রিয় রঙ-----স্যানকে মনে হচ্ছে যামিনী রায়ের ছবি ঃ-)

    স্যানবালিকে,
    মেদ ভাল জিনিষ নয় কিন্তু তোমায় এত মিত্তি লাগছে যে কমাতে বলতে ইচ্ছে করল না---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন