এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৩ জুন ২০১২ ০২:৩৪552084
  • আমি বলতে চাইছি দুর্নীতিটা সিস্টেমের ইন্টিগ্রেটেড পার্ট। পুঁজিবাদ থাকবে আর শিল্পপতিদের মিনিমাম ওয়েজ রুল ভায়োলেট করার সুযোগ থাকবে না - এ হয় না। হতে গেলে সাথে একটা দুটো অন্ততঃ কলোনী, ইরাক ইত্যাদি থাকতে হবে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৩৪552083
  • কমঃ প্পন, তেলা মাথাতেই তো তেল ঢালতে হয়।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:৩৪552082
  • ব্ল্যাংকি ডেমোক্রেসিতে যেভাবে নতুন আইন আসে সেইভাবে চটকল গুলোকে মিনিমাম ওয়েজের আওতায় আনতে হবে, লিড করবে সেই পলিটিকাল পার্টি যারা এটা মনে করে।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০২:৩৫552085
  • ইউনিয়ন ছাড়া পলিটিক্যাল লড়াই হয় আর তাতে মিনিমাম ওয়েজ ইত্যাদি হয়? কোথায় হয়েছে?

    প্পন যদি মনে করে সোমনাথ হওয়া ডিগনিফায়েড তো সেটা ওর ইচ্ছে। আমার চাকরি যাবার অক্ষপিরিয়েন্স আছে। সে নিয়েই বলছি, আমি সেরকম মনে করি না।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:৩৬552088
  • পিনাকি এটা মনে হয় ঠিক অ্যানালিসিস নয়। ইরাক বা আফগানিস্তান যুদ্ধ করে আম্রিগার কিন্তু ইকনমিক লাভ বর্তমানে নেই। কেন করছে তা অবশ্য আমার ক্ষুদ্র বুদ্ধিতে ঢোকে নি।
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৩৬552087
  • নির্ধারিত মিনিমাম ওয়েজ যেটা আছে, দুর্নীতি না হয়ে সেটাও যদি দেওয়া হয়, ঠিক আছে কি ?
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০২:৩৮552089
  • এতদিনেও যখন মিনিমাম ওয়েজের আওতায় আসে নি ওটা, বৃহত্তর স্বার্থে যখন চটকলের শ্রমিকরা বলি হয়েছে তখন ইউনিয়নের ছাতায় আলাদা আলাদা কারখানায় লড়তে হবে।
    মহারাষ্ট্রের জংগী ইউনিয়নের জন্য ত ইন্ড্রাস্ট্রি উঠে যায় নি।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০২:৩৮552090
  • উঁহু, আমি মনে করি প্রত্যেক সোমনাথই নিজের চয়েস ঠিক করবে এই পরিশ্থিতে দাঁড়িয়ে। আমরা বাইরে থেকে কোন মরাল ভ্যালু চাপিয়ে দেব না।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:৩৯552091
  • করাপ্ট ইউনিয়ন বাজি ইউনিয়ন না থাকার থেকে আরও অনেকগুনে খারাপ। যে কদিন এই ইউনিয়ন লিডার আর মালিক মিলে চটকল বন্ধ রাখত সেইকদিন শ্রমিকেরা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম মাইনেটাও পেত না। মানে আগে ২ টাকা পেত ঘন্টায়, ইউনিয়ন বাজির জন্য ০ টাকা।

    (যাক আবার জ্বর আসছে চললুম, খানিক চাপা দিয়ে শুই)
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৩৯552092
  • তারপর টাটার মত গরীব শিল্পপতিদের জন্য ভ্যাট ইন্টারেস্ট সবেতে ঐ অত্ত অত্ত ছাড়ও দিতে হবে।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:৩৯552093
  • কমরেড প্পনকে ২ঃ৩৮ এ ক্ক্ক্ক্ক্ক দিলাম।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:৪৩552094
  • ব্ল্যাংকিকে জিজ্ঞেস করি, ব্ল্যাংক মনে করে ইউনিয়ন ভালো, ব্ল্যাংক মনে করে আইটিতে সাবহিউম্যান কন্ডিশন তাহলে ইউনিয়নের দাবী ইন্ডিভিজুয়াল ব্ল্যাংকি জানাচ্ছে না কেন?
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৪৪552095
  • ব্ল্যাংক, চটকলের ব্যাপরটা নিয়ে জানতে আগ্রহী। কোন নীতিগুলোর জন্য মিনিমাম ওয়েজ হয়না ?
  • pinaki | ০৩ জুন ২০১২ ০২:৪৪552096
  • পাই আমি বলতে চাইলাম একটা কোলাপসের অবস্থা যখন তৈরী হয় তখন রিভোল্টের জন্য প্রয়োজনীয় সংগঠনই মানুষই তৈরী করে নেয়। সেটা যখন হচ্ছে না তখন বুঝতে হবে কোলাপস করা থেকে কিছুটা দূরে ইকোনমিটা রয়েছে। সেটা বিদেশী পুঁজির ইনফ্লো এর কারণেও হতে পারে। অর্থাৎ ঐ কাজের মাসীটি তখনই রিভোল্ট করবেন যখন ইকনমি তাঁকে দুঘন্টা এক্সট্রা শ্রম দিয়ে দুহাজার এক্সট্রা আয়ের সুযোগটা দেবে না। যতদিন সেটা তিনি পাবেন, ততদিন তিনি হাঁসফাঁস করবেন, কিন্তু মুক্তির জন্য দুঘন্টা এক্সট্রা শ্রম দিয়ে আরো ইনহিউম্যান কন্ডিশনে আর দুহাজার বেশী রোজগারের চেষ্টা করবেন। আমি এই বেশী শ্রম দিয়ে কিছু বেশী রোজগারের সুযোগ বজায় থাকাটাকেই 'অপটিমিজম' বলতে চেয়েছি। ওটা যখন থাকবে না তখন নানান ফর্মে রিভোল্ট হবে। সংগঠিত, অসংগঠিত - সব ভাবেই। আমরা সেই স্ট্যাগনেশনটা ফীল করতে পারব। সব সেক্টরেই। এটা আমার ব্যক্তিগত ধারণা।
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৪৭552098
  • খুড়োর কল সামনে থাকলে মানুষ অনেকদূর টেনে দিতে পারে তো। অমানুষিক কষ্ট করেও। কোলাপ্স না করেও।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০২:৪৯552099
  • হ্যাঁ, কিন্তু এই খুড়োর কলটা তো কাল্পনিক নয়। কাল্পনিক হলে সেই বাবলটা ফেটে যেত এতদিনে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৫১552100
  • কলে ঝোলানো জিনিসটা কি কোনোদিন পাওয়া যায়, যে জানা যাবে সেটা নকল ছিল না আসল কিম্বা ভিতরে ফোঁপরা ?
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৫২552101
  • যাই হোক, মিনিমাম ওয়েজ ঠিকঠাক কত হওয়া উচিত বলে মনে করো ? এখন যা আছে, ঠিক আছে ? মানে, দুর্নীতি হচ্ছে না, যত যা মিনিমাম ওয়েজ, সেটাই পাচ্ছে, ধরে নিয়ে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০২:৫৫552102
  • আরেকটা জিনিস জানার ছিল। এই কাজের মাসি, আয়া .. ইত্যাদি, এঁদের নিয়ে বামপন্থী দলগুলি ইউনিয়ন করেছে ? কোন দাবিদাওয়া আদায় ?

    এখনো অব্দি, আমার জানায় যেটুকু যা পজিটিভ হতে দেখেছি, সেটি অবশ্য একজন নন-বামপন্থী মহিলার সৌজন্যে। কী উদ্দেশ্যে করেছেন জানিনা, তবে করেছেন আর অন্যেরা করেননি, এটা ঘটনা।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০২:৫৫552103
  • দুঘন্টা এক্সট্রা খাটলে দুহাজার আমি বেশী আয় করতে পারব কিনা - এটা তো কাল্পনিক কোনো ব্যাপার নয়। হয় পারব, নয় পারব না। হয় অপশনটা আছে নয়তো নেই। মানুষ তার অভিজ্ঞতা দিয়ে এটা বোঝে। যতদিন সেটা আছে ততদিন অপটিমিজমও আছে। তার মানেই সেটা খুব কাম্য ব্যবস্থা, সুস্থ ব্যাপারস্যাপার - তা নয়।
  • পাই | ০৩ জুন ২০১২ ০৩:০১552104
  • দু ঘণ্টা এক্স্ট্রা খাটলে দু হাজার বেশি আয়টাও একটু বেশি বেশিই হয়ে গেল অবশ্য। অন্তত আমার উদাঃ গুলোর জন্য।

    আর ঘটনা হল, সেই দু ঘণ্টা বেশি দিতে গিয়ে অন্য অনেক দিকে খরচাও বেশি হয়ে যাচ্ছে হয়তো। এই যাঁদের কথা বল্লাম, বাড়িতে তো তাঁরাও বাচ্চা কাচ্চা ফেলে আসেন আর বাড়িতে তাঁদের জন্য কাজের মাসি নেই। তাই ব্যাপারটা শুধু অসুস্থই নয়, অসুস্থ করেও দ্যায়। আর মনিটরি দিক দিয়েও খুব সুবিধের নয়।

    আর এত সবের পরে কোন কোয়ালিটির শিক্ষা, স্বাস্থ্য পাওয়া যাচ্ছে ?
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০৩:০১552105
  • ১। আইটি তে ইউনিয়ন বানানোর জন্য অনেক দিন থেকে চেষ্টায় আছি
    ২। tripartite agreement নামক একটি ঢপের জন্য জুট মিলের লোকেরা মিনিমাম ওয়েজের আন্ডারে আসে না। ডিটেলস গুগলে মিলবে
  • পাই | ০৩ জুন ২০১২ ০৩:০২552106
  • বেশিরভাগ ক্ষেত্রেই খুড়োর কলটা হল, আমি কিছুদিন বাদে অন্তত ভাল থাকতে পারবো, ছেলে দাঁড়িয়ে যাবে ইত্যাদি।

    ও হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর হিসেবটা বাদ গেছিল।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০৩:০৪552107
  • মিনিমাম ওয়েজ বাড়ানো, কাজের সময় কমানো, কাজের মাসি, আয়া - এদের সংগঠিত করা, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা - এ নিয়ে আমার ধারণা সবাই একমত হবে। তবে এদের ইউনিয়নাইজ করাটা বলা যত সহজ করা তত সহজ নয়। কারণ কাজের ধরণটা অসংগঠিত। ধরা যাক ইউনিয়ন ঠিক করল মিনিমাম ওয়েজ এত না দিলে আমরা কাজ করব না। এখন এই কাজ না করার সিদ্ধান্তে কজন স্টিক করে থকতে পারবে সন্দেহ আছে। সেক্ষেত্রে ইউনিয়নকে একজন ইন্ডিভিজুয়ালের উপর জোর খাটাতে হয় - যা বাস্তবে সম্ভব না। সমাজে অপশনগুলোও যখন কমতে থাকে তখন সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তাগুলো মানুষের বেশী করে উপলব্ধির মধ্যে আসে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০৩:০৭552109
  • এই সব জবের মার্কেট রেট কত হলে ঠিক হয় মনে হয় ?

    তবে একসময় তো অপশন খুব বেশি ছিল না। তখনো কোন বামপন্ন্থী দলের ইউনিয়নের কথা শুনেছি কি ? নাও জানতে পারি। সেজন্যই তোমাদের কাছে জানতে চাইছি।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০৩:১০552110
  • কোনটা তার জন্যে বেটার সেটা সে বোঝে না অথচ আমি বুঝি - এভাবে ভাবাটা আমার ঠিক বলে মনে হয় না। আমার মনে হচ্ছে কাজের মাসী মরীচিকার পেছনে ছুটছে অথচ লক্ষ লক্ষ কাজের মাসীর তা যখন মনে হচ্ছে না, তখন আমার ভাবনা লইয়া আমি কি করিব।

    দুঘন্টা-দুহাজারটা তো কথার কথা।
  • পাই | ০৩ জুন ২০১২ ০৩:১৫552111
  • আরে তারাই তো বলছে, তারা ভাল নেই !
    যেখানে যারাই বিপ্লব করে ফেলছে না, তার মানেই তারা সন্তুষ্ট আছে! ক্ষোভ নেই ? এটা তুমি কী বল্লে !
  • pinaki | ০৩ জুন ২০১২ ০৩:১৬552112
  • আগে তো আয়া ইত্যাদির এমন চল ছিল না। ঠিকে কাজের লোকদের সংগঠন বানানোর কোনো উদ্যোগ সিপিএম কখনো নিয়েছে কিনা জানিনা। সিপিএমের লোকজন বেটার বলতে পারবে। তবে আমার ধারণা সিপিএম এদেরকে পেশাগতভাবে সংগঠিত করার চেয়ে এলাকায় সংগঠিত করার দিকেই বেশী জোর দিয়েছে।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০৩:১৯552113
  • উফ, ক্ষোভ নেই - এটা আমি কখন বল্লাম? আমি বলছি ক্ষোভটা রিভোল্ট করার জন্য যথেষ্ট নিশ্চই নয়। নইলে দেখতে পেতাম। এর কারণ হিসেবে আমার মনে হয়েছে কোথাও একটা পুঁজিবাদ একটা অপটিমিজম এখনো ক্যরি করছে। আমার মনে হওয়া। সপক্ষে তথ্য নেই।

    আমার সাথে তক্কের প্রতিপাদ্যটা কী জানতে পারি? তাইলে কোমর বেঁধে নামা যায়। ঃ-)
  • পাই | ০৩ জুন ২০১২ ০৩:২৬552114
  • মাসে ষাট সত্তর হাজারো অত্যন্ত কম, এতটা না হলেও, এর কাছাকাছি একটা ভাল খারাপের স্ট্যান্ডার্ড তাদের সামনেও থাকছে।
    এই ক্ষেত্রে তো আরো বেশি করে থাকছে। কারণ তাদের দৈনন্দিন ইন্টারায়কশন, কাজের সূত্রে, এদের সাথেই।
    ভাল খারাপ থাকাটা সে অর্থে শুধু প্রয়োজন মেটাতে পারা না পারা দিয়েই নির্ধারিত হচ্ছেনা। বা, বলা ভালো অনেক ( সব বলছি না, বোল্ড এন্ড আন্ডারলাইন্ড) প্রয়োজনও ম্যানুফ্যাকচরড হচ্ছে। মলে, মাল্টিপ্লেক্ষে যাওয়াটা এখন প্রয়োজন। হাই এন্ড রেস্তোরা, ব্র্যাণ্ডেড নামি দামি জিনিস এখন প্রয়োজন। এই প্রয়োজন না মেটাতে পেরেও একটা খারাপ লাগার এলিমেন্ট আসে। সেটা একরকম করে খারাপ থাকার পার্সেপশন, মানে খারাপ আছি, এই বোধ তৈরি করে। আপেক্ষিক বঞ্চনার বোধ। সেটাকেও উপেক্ষা করা যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন