এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ১৩ মার্চ ২০১৩ ০৬:৫৩581936
  • হুম, বোঝা গেলো। কিছু ডিঃ দেবার আছে।
    ডিঃ ১) যদি এটা খুনের ঘটনা হয় তবে দোষীদের শাস্তি চাই
    ডিঃ ২) খুন হোক বা আত্মহত্যা - জেল কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।
    এটা ঠিক, রেপিস্টরা জেলে অন্য কয়েদীদের থেকে খুব খারাপ ব্যবহার পায়। জেলের বাইরেও যদি জানা যায় যে, কোন একজন রেপিস্ট, সে কেমন ব্যবহার পাবে? নিশ্চই খারাপ। এটা তার কর্মের সামাজিক প্রতিক্রিয়া। যেটা তাকে ভাবতে বাধ্য করবে।

    আত্মহত্যা নিয়ে এখনো আমার অবস্থান একই জায়গায়। কেউ যদি মনে করে তার আর বেঁচে থাকার দরকার নেই, তো সে নিজেকে শেষ করে দিতেই পারে।
  • sosen | ১৩ মার্চ ২০১৩ ০৭:২৩581937
  • পারা যায় না। প্রথমে রেপ ও হত্যার শাস্তি থেকে এখন এসে দাড়াল অনুশোচনায় আত্নহত্যা করেছে কি করেনি। যে হত্যা করে তার জীবন ও মরণ কি করে আর তার সম্পত্তি থাকে? এরকম বিচারাধীন অপরাধী কি করে নিজের সিদ্ধান্ত নিতে পারে? এ দর্শন বুঝিতে নারি।
    আর সেই যে মেয়েটি অকালে চলে গেল তার কথা আর ত কেউ কয় না। বিলম্বিত বিচারব্যবস্থা নিয়ে চিতকার ও সার্। নতুন এজেন্ডা নতুন প্রভাত। কেন চেয়ে আছ গো মা, মুখপানে।
  • sch | ১৩ মার্চ ২০১৩ ০৯:১৫581938
  • কল্লোল-দা'র দর্শণ বোঝা যায়।
    রাম সিং-এর ব্যাকগ্রাউন্ড দেখুন- রাজস্থান থেকে এসে দিল্লীতে আছে বস্তিতে।, তিন বছর আগে বৌ মারা গেছে্‌, বড় আক্সিডেন্টে হাত জখম হয়েছে - এবার কল্লোলদা বলতেই পারেন এই সব ঘটনা তাকে অপরাধমূলক দিকে ঠেলে দিয়েছে। হয়তো যুক্তিযুক্ত।

    হয়তো ঘণ্টার পর ঘন্টা তাকে কাউন্সেলিং করালে সে বুঝতে পারত - চাইত নিজেকে বদলাতে - কিন্তু সে তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য - যে কোনো মানুষই যখন ভুল করে তখন অনেক সময় ধরে বোঝালে সে বুঝবে -ঘুষখোর মন্ত্রী থেকে উন্মাদ মুখ্যমন্ত্রী সবাইকেই ধরে বোঝালে বুঝবেন - কিন্তু এই সময় নষ্ট করে কি লাভ। সমাজে বড়ো হয়ে ওঠার সময় সবাই তো সমান সু্যোগ পায় না - কম সুযোগ পেয়েও মানুষ বড়ো হয়ে সুস্থ চিন্তার অধিকারী হবে। অন্যের ক্ষতি করবে না এটাই স্বাভাবিক। কেউ স্বাভাবিকের বাইরে গেলে সে আউটলিয়ের। সমাজের তাকে প্রয়োজন নেই - এলিমিনেট হিম অর হার।
    ঝুড়িতে যে ফলগুলো পচে গেছে সে গুলো ফেলে দিলেই ভালো

    একটু খেয়াল করে দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু রেপের ঘটনা বেড়েই যাচ্ছে - বিশেষ করে টিজিং, আর এই টিজিং করে ্যখনই পার পেয়ে যায় পরের ধাপে সাহসী হয়ে রেপ করে। বারাসতে রাজীব দাসের ঘটনায় যারা ধরা পড়েছিল তাদের কোনো শাস্তি হয় নি - অধিকাংশ রেপ কেসেই ধরা পড়লে চার্জ গঠনে সমস্যা - এই অবস্থায় কিন্তু অপরাধীদের সাহস বাড়বে।

    ফাঁসি অনেক জটিল ব্যাপার - -রেপের ক্ষেত্রে এনকাউন্টার করে দিলেই ভালো - একটু যদি এ ব্যাপারে সবাই উদ্যোগী হয় - হয়তো এই ধরণের অপরাধ কমবে।
  • কল্লোল | ১৩ মার্চ ২০১৩ ০৯:২৬581939
  • সোসেন।
    যে হত্যা করে সে অন্যের জীবনের অধিকার কেড়ে নিয়ে অন্যায় করেছে। তাই বলে তার জীবনের ও মৃত্যুর ওপর তার অধিকার চলে যাবে কেন ?
    যে চুরি বা ডাকাতি করে সে অন্যের সম্পত্তির অধিকার লঙ্ঘন করেছে। তার শাস্তি কি তার সম্পত্তির অধিকার হরণ?
    যদি কেউ বা কারা অন্যায় করে কিছু বা একটা মানুষকে তার আশ্রয় থেকে উচ্ছেদ করে ও সেটা প্রমাণিত হয়, তার শাস্তি কি তার বা তাদের আশ্রয় থেকে উচ্ছেদ?
    প্রত্যেকটি মানুষের জীবনের ও মৃত্যুর অধিকার তার নিজের। সে মানুষ যত বড় অপরাধীই হোক না কেন।

    জানিনা আপনি কি আশা করেছিলেন। দুদিন বাদে সকলেই ভুলে যাবে। নতুন বিষয় এসে যাবে, পুরোনো বিষয় পিছনে চলে যাবে।
    কেউ কি আর রঙ্গা-বিল্লা র শিকার বাচ্চা দুটোর নাম মনে রেখেছে? গুগল করে ছাড়া আজ তাদের নাম কেউই বলতে পারবে না। অথচ ওরকম নৃশংস হত্যা ও বলাৎকার খুব কমই হয়েছে।
  • কৃশানু | ১৩ মার্চ ২০১৩ ০৯:৩৩581941
  • দুঃখিত।
  • কৃশানু | ১৩ মার্চ ২০১৩ ০৯:৩৩581940
  • গোল ডট কম এর রিপোর্ট পরে কিরম যেন ইউরো ২০১২-র ফাইনাল (স্পেন - ইতালি) রিপ্লে হলো মনে হচ্ছে। আর ফার্স্ট লেগটা যেন সেমি ( ইতালি - জার্মানি)।
  • a x | ১৩ মার্চ ২০১৩ ০৯:৫১581943
  • সবাই একটু উদ্যোগি হয়ে ফাঁসি দেবে? কিরকম প্রচণ্ড হাসি পাচ্ছে এটা পড়ে এই নিদারুণ সময়েও।
  • pi | ১৩ মার্চ ২০১৩ ০৯:৫১581942
  • PUDR এর স্টেটমেন্টটা নিয়ে সোসেনের কী বক্তব্য ? জেলবন্দীদের right to life নিয়ে ?
  • pi | ১৩ মার্চ ২০১৩ ০৯:৫২581944
  • নাতো। সবাই উদ্যোগী হয়ে এনকাউন্টার করবে। আমার অবশ্য তাতেও হাসি পেল। ঃ(
  • a x | ১৩ মার্চ ২০১৩ ০৯:৫৮581946
  • রাম সিংএর জীবন কেমন ছিল জানিনা। কিন্তু আমি ওর মা কে দেখলাম - অনুভূতি, বোধ এগুলো আমাদের যেরকম ভাবে আসে সেরকম যেন না। বললেন গলতি হো গয়ি, উও তো মাফি মাঙ্গ লিয়ে, কেন তবে তাও ওকে মারল। ভগবানও তো ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। অপরাধের বর্বরতা যেন ওনাকে ছুঁয়েও যায়নি। মানবিক বোধগুলো ঠিক আমাদের স্তরে না যেন। ওনার ছোটবেলা কেমন ছিল কে জানে, হয়ত উনিও অ্যাবিউসড, বোধগুলো গড়ে ওঠার সম্ভাবনাই ছিলনা হয়ত - সবই হয়ত। কিন্তু ঐ মহিলাকে দেখে মনে হল জাস্টিস কখনই হয়না, অন্তত এইভাবে হয়না।
  • কল্লোল | ১৩ মার্চ ২০১৩ ১১:১৯581947
  • স্চ।
    মানুষ ফল নয়। তাই ওভাবে ফেলে দেওয়া যায় না। পচা ফল টাটকা হয়ে যায় না কখনোই। মানুষের পরিবর্তন হতেই পারে।
    ধনঞ্জয়এর ফাঁসী হল কবে? ২০০৪। এই নয় বছরে কলকাতাতেই কতো ধর্ষনের ঘটনা ঘটলো? দিল্লীর এতো বড়ো প্রতিবাদের পর সেখানেও ঘটেই চলেছে। এবার দাওয়াই এনকাউন্টার। হচ্ছে তো। মাওবাদী নামে হচ্ছে তো। তাতে মাওবাদী হওয়া আটকাচ্ছে কি?

    অক্ষ।
    অসাধারণ পোস্ট Date:13 Mar 2013 -- 09:58 AM।
    জীবনে কোন কিছুই কি সরল রেখায় চলে? অঙ্কের খাতায় ছাড়া আর কোথাও দুইয়ে দুইয়ে চার হয়েছে কি?
    অপরাধীর অপরাধবোধ না জাগাতে পারলে বিচার ও শাস্তি অর্থহীন আচার মাত্র। ওতে বরং অপরাধ বেড়েই চলে।
  • sch | ১৩ মার্চ ২০১৩ ১১:৫৪581948
  • "সবাই উদ্যোগী হয়ে ফাঁসী ব্যাপারটা পড়ে হাসি পেল" - তাহলে তো শাহবাগ নিয়েও হাসাহাসি করতে হয়। সেখানেও সবাই ফাঁসি দিতে উদ্যোগী আর কি - ওসব সম্প্রদায় বিহীন রাষ্ট্র টাষ্ট্র কিন্তু পরের কথা - ওখানে জড়ো হওয়া বেশির ভাগ লোকে চায় রাষ্ট্র একজন অপরাধীর ফাঁসি দেবে।

    এখানে ওই রকম একটু উদ্যোগ হলে ফাস্ট ট্রাক কোর্টটা ফার্স হতো না।

    একজন রেপিস্ট বা ইভ টিজারকে হাতে নাতে ধরে ফেলার পরে পুলিশ ্যখন ডায়ারি নিতে, কেস বানাতে দেরী করে তখন জনগন যদি নিজ দায়িত্বে তাকে কেলিয়ে ওপারে পাঠায় তাকে বলে "উদ্যোগ নিয়ে এনকাউন্টার করা" - আপনারা যেটাকে খাপ পঞ্চায়েত, মব মেন্টালিটির সাথে ইক্যুয়েট করে শিউড়ে ওঠেন - সেটাই। এটা কেন খাপ পঞ্চায়েত না - সে বোঝানো আমার সাধ্যের বাইরে।

    তবে বারাসাত এরিয়াই এরকম সিস্টেম মাস চারেক করে দেখুন - তার পর কাজ না হলে আমাইয় বরং পাব্লিক লিঞ্চিং করবেন - বাধা দেব না

    "নিদারুণ সময়" কেন বললেন বুঝলাম না - আমরা সবাই খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছি, বেড়াতে যাচ্ছি, আর্ট কবিতা নিয়ে তুমুল তক্ক করছি, বইমেলা করছি আর মাঝে মাঝে ধর্ষণ নিয়ে আলোচনা করছি। এতে "নিদারুণ সময়ের" কি হল।

    আশা করি রাম সিং এর মা কে দেখে বুঝতে পেরেছেন কেন আমি বলেছিলাম অপরাধীর শাস্তি আর বিচার তার বাড়ির লোকের দেখা কম্পালসারি
  • কৃশানু | ১৩ মার্চ ২০১৩ ১১:৫৬581949
  • ইভ-টিজার কেও ওপারে পাঠানো হবে?
  • sch | ১৩ মার্চ ২০১৩ ১২:২৬581950
  • হ্যাঁ কৃশানূ বর্তমান পরিস্থিতি তাই দিমান্ড করে। কারণ আজকের ইভ টিজার কালকের রেপিস্ট
    মারাত্মক মার - পাল্টা মার না দিলে এ জিনিস বন্ধ হবে না। কেন বলুন তো বাড়ির মেয়ে, বোনরা বারে বেরোলে আমরা সবসময় টেনসানে থাকবো - কি কারণে। লাস্ট দশমাসের কাগজ পড়ুন - যেকোনো দিনের কাগজ নিন - random - দেখুন প্রতিদিন বাড়ছে ঘটনা।, আর ক্রমশঃ সাহস বাড়ছে - আগে টিজিং ছিল টিটকিরি - এখন তো হাত ধরে টানাটানি - ক্মপ্লেন করলে খতম করার ধমকি - কোত্থেকে আসে এত্ত সাহস? লাস্ট দুদিনের কাগজ দেখুন তো

    http://www.anandabazar.com/13sil4.html
    http://www.anandabazar.com/archive/1130309/9cal7.html
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=2371&boxid=14730937

    এত সাহস কোত্থেকে আসে?

    আর "সংশোধনাগারে" কি হয় একটু পড়ে দেখুন প্লিজ
    http://www.anandabazar.com/archive/1130310/10south1.html

    এখানে আপনারা রিফর্ম আশা করেন!!!!!
  • de | ১৩ মার্চ ২০১৩ ১৪:০৪581951
  • কাস্টডিয়াল ডেথ হওয়া উচিত নয় -- প্ররোচনামূলক আত্মহত্যাও নয় -- ইন ফ্যাক্ট রাম সিং এর সম্ভাব্য খুনীর তালিকায় যার নাম উঠে আসছে সে নিজে একজন মহিলা সাংবাদিককে খুনের ঘটনায় অভিযুক্ত! রেপিস্টদের সঙ্গে অন্যান্য সেলমেটরা যে ব্যবহার করে থাকে, তার কতটা ন্যায়্নীতিবোধ থেকে আর কতটাই বা স্যাডিস্ট অ্যাটিটুড থেকে সেটাই তো বোঝা মুশকিল!
  • Blank | ১৩ মার্চ ২০১৩ ১৪:১৯581952
  • ধনঞ্জয়ের ফাঁসি দিয়ে কিস্যু বলা যায় না। ৯০ সালে অপরাধ করে ২০২০ সালে ক্যাপিটাল পানিশমেন্ট পেলে, তার কোনো এফেক্ট ই মানুষের মনে থাকে না।
    ইমিডিয়েট অ্যাকশানেই মনে ভয় জন্মায় অপরাধ না করার। ফাঁসি দিতে হলে ইমিডিয়েট দেয়া উচিৎ। না হলে কাটিয়ে দিন। বহু বছর পরে ফাঁসি দিলে কখনোই ফিয়ার ফ্যাক্টর তৈরী করা যাবে না।
  • dukhe | ১৩ মার্চ ২০১৩ ১৪:৩৩581953
  • সেই ২০০৪ এ ধনঞ্জয়ের ফাঁসি। তারপর আট বছর ফাঁসি মুলতুবি রেখে দেখা হল তো। কলকাতায় অপরাধ কি কমল? কমছে?
  • কল্লোল | ১৩ মার্চ ২০১৩ ১৪:৩৬581954
  • তাই তো। ধনঞ্জয়ের ফাঁসীর পরে তো সব ধর্ষণ ও খুন বন্ধ হয়ে যাওয়া উচিত ছিলো। হলো কি?
  • dukhe | ১৩ মার্চ ২০১৩ ১৫:১০581955
  • কেন উচিত ছিল?
  • PM | ১৩ মার্চ ২০১৩ ১৫:১৭581957
  • ঠিক, কেনো উচিত ছিলো?
  • কল্লোল | ১৩ মার্চ ২০১৩ ১৬:০৪581958
  • ফাঁসী হলো যে খুনী ও ধর্ষক ধনঞ্জয়ের। সেটা নিয়ে কতো হৈচৈ হলো। লোকে বল্লে - এমন জানোয়ারের ফাঁসীই হওয়া উচিৎ, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ ভয়েই করবে না (ফিয়ার ফ্যাক্টর)।
    তাই ২০০৪এর পর অন্ততঃ পবতে খুন ও ধর্ষণ বন্ধ হয়ে যাবার কথা।
  • dukhe | ১৩ মার্চ ২০১৩ ১৬:০৭581959
  • পব-র ইতিহাসে ওটাই প্রথম/একমাত্র ফাঁসি?
  • কল্লোল | ১৩ মার্চ ২০১৩ ১৬:১৪581960
  • সে তো নয়ই। কিন্তু তখন যে লোকে বল্লো - ফাঁসীই সমাধান।
  • T | ১৩ মার্চ ২০১৩ ১৬:১৯581961
  • রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমের জন্য ফাঁসী দেওয়া হয়। এখন রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস যদি ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে তাহলে আবার সংজ্ঞাটাই দাঁড়ায় না। ধনঞ্জয়ের মতো অপরাধ, ধনঞ্জয়ের ফাঁসীর পর কটা ঘটেছে? যদি না ঘটে থাকে, তাহলে তো একপ্রকার প্রমান হয়েই যাচ্ছে যে বিরলতম অপরাধ করার প্রবণতা ফাঁসী দিয়ে আটকানো সম্ভব।
  • dukhe | ১৩ মার্চ ২০১৩ ১৬:২০581962
  • কিসের সমাধান?
    খুন করলে ফাঁসি হয় কটা কেসে? আর হয় না কটা কেসে? ফাঁসি হলে হতে কতদিন লাগে? কোন মেসেজটা স্ট্যাটিস্টিকালি দাঁড়ায়? "খুন করলে ফাঁসি হবে" নাকি "খুন করলেও ফাঁসি হবে না"? "ধর্ষণ করলে হাজতবাস হবে" নাকি "ধর্ষণ করলেও হাজতবাস হবে না"? ফিয়ার ফ্যাক্টর প্রিভেল করে, না ফিয়ারলেসনেস? আমাদের শাসন-আইন-বিচারের দৌলতে?
  • PM | ১৩ মার্চ ২০১৩ ১৭:১৬581963
  • "নিয়মিত পড়শোনা করলে ভালো রেসাল্ট হয়"---- কিন্তু এর থেকে কি এটা ডিডাক্ট করা যায় যে " পড়া শোনা করলে ভালো রেসাল্ট হবেই হবে?" যদি কেউ পড়াশোনা করেও খারাপ রেসাল্ট করে তাহলে কি প্রথম সিদ্ধান্ত-টা ভুল প্রমনিত হবে? সেক্ষেত্রে কি এটাও প্রমানিত হবে " পড়শোনা না করলেই ভালো রেসাল্ট হয়" বা " ভালো রেসাল্ট-এর সাথে পড়াশোনার কোনো কোরিলেসান নেই?"

    যারা বলেছেন মৃত্যুডন্ড ডেটারেন্ট হিসেবে নেসেসারি তারা এটা বলননি যে এটাই সাফিসিএন্ট অপরাধ দুর করবে। এটা মনে হয় আপনার আরোপিত তর্কের সুবিধার জন্য।
  • pi | ১৩ মার্চ ২০১৩ ১৭:৫৯581964
  • যাবজ্জীবন কারাদণ্ডটা কোন ডেটারেন্ট নয় বলছেন ? মানে, যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই জেনে, কিন্তু ও আর এমন কি ভেবে লোকে নির্দ্বিধায়, নির্ভয়ে ধর্ষণ করে ?

    আমার আবার ধারণা ছিল, ধরা পড়বো না বা পড়লেও অপরাধ প্রমাণিত হবে না, ডেসপারেশনের পিছনে এই জাতীয় ধারণা কাজ করে, কিম্বা ভবিষ্যতে এর ফল কী হতে পারে সেই নিয়ে কোন ভাবনাই কাজ করছে না, এরকম কোন ঝোঁকের মাথায় অপরাধ সংঘটিত হয়।
  • sosen | ১৩ মার্চ ২০১৩ ১৮:১৯581965
  • এইনিয়ে সব কথাই একটা ভিশাস সাইকল হয়ে দাঁড়াচ্ছে। কি হবে? রাম সিং কে সংশোধন করতে চাওয়া আমার এজেন্ডায় কোথাও ছিল না, এইভাবে না মরে, দ্রুত, একটা ফাস্ট ট্র্যাক ট্রায়ালে মৃত্যুদন্ড হলে খুশি হতাম। তবে এই ব্যাপারে জেলবন্দীদের রাইটস নিয়ে তর্কাতে পারিনা, সরকার জেলের বাইরে আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ, জেলের ভিতরেও আমার অপরাধীকে সুষ্ঠুভাবে বিচার অব্দি পৌঁছে দিতে ব্যর্থ। না পাই, আমার কোনো বক্তব্য নেই, আমি হতাশ। তবে, কল্লোলদা। কেউ কেউ মনে রাখে, রাখতে হয়, সেই দাগ আজীবন থাকবে এই মেয়েটির বাপ-মায়ের মনে, বন্ধুটির মনে। ভুলবার উপায় থাকেনা কখনো কখনো। আপনার দর্শনকে সম্মান করেই একথা বললাম।
  • pi | ১৩ মার্চ ২০১৩ ১৮:২৯581966
  • ক'দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে শিকাগো ইউনির এক অধ্যাপকের লেখা পড়েছিলাম। এই কথাগুলো ভাল লেগেছিল।

    'For me, the telling point against the death penalty (apart from the concerns over implementation that I have raised) is that it encourages vindictive passions and in effect, enacts a type of mob justice. A system of justice should be above revenge; it should express a calm and balanced attitude towards wrongdoing. It is difficult for me to believe that the death penalty can ever express the virtues we rightly associate with the rule of law'
  • কৃশানু | ১৩ মার্চ ২০১৩ ২১:১৩581968
  • ভালো লাগলো ওপরের কথাগুলো।
    যেকোনো নারী ও শিশু সংক্রান্ত ক্রাইম এর বিচার সব সময় ফাস্ট ট্র্যাক কোর্টে হওয়া উচিত, শাস্তির এগজিকিউশনও তাড়াতাড়ি হওয়া উচিত। সোসেন্দীর সঙ্গে একমত।
    ফাঁসি নিয়ে আমার ঘোষিত অবস্থান আগেই ডকুমেন্টেদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন