এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:২৯622339
  • একুশ পাতা জুড়ে তো মহাভারত থেকে চে গুয়েভারা সবই আছে। হাঁসের মতন সেসব বাদ দিয়ে কি কিছু পাওয়া যাবে?
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৩২622341
  • রেপের অভিযোগ আনলেও আমার আপত্তির কিছু নেই। তবে কোদালকে কোদাল বললে মেয়েটি রেপের অভিযোগ আনেননি। অন্ততঃ পাবলিকলি। বলেছেন তিনি নিশ্চিত নয় তিনি রেপ ভিক্টিম কিনা। কিন্তু ভিক্টিম তো ঠিক করেনা কোনটা রেপ, এ ব্যাপারে আইন যা বলবে তাই ই হবে।
    আড়ালে নির্দিষ্ট করে ধর্ষণের অভিযোগ এনে থাকলে জানিনা। এফাইআর কাগজে বেরোয়নি।
  • ridhhi | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৭622342
  • পাই মাঝখানে একটা নোংরা শব্দ ঢুকিয়েছে-'ব্যবহার'। ঠাকুর একবার সুক্ষ্ম শরিরে পোদোকে পার্লামেন্ট টুর করাতে করাতে বলেছিলেন " ওরে পোদো যখনি কোন আরামের জিনিস দেখবি, কিন্তু ফর্মালি ভোগ করতে পারবি না, সেটাকে 'ব্যবহার' করে নিবি" পোদো বলল "ঠাকুর এটাকেই কি রিভিশনিসম বলে?'

    এনিওয়ে, থিন্ক নাহয় ব্যবহার, কিন্তু রিসর্ট? এটা গোদা জিনিস, এন্ড ইন ইটসেল্ফ। একটা রিসর্টকে কেউ কি করে ব্যবহার করবে, রিসর্টের দোলনায় দোল খাওয়া ছাড়া? সেলারে দামী ওয়াইন? না এখানে পাই বলবে, কি বলছেন! যদি রাত্রিবেলা ক্যাপিটালিস্টরা আসে, তখন একটু মাল খাইয়ে ঐ সময়্টকু ব্যবহার করে নেওয়া যাবে। হু হু বাওয়া, বিপ্লব কি খালি বাচ্চাদের মত ঢিসুম ঢিসুম, কত্ত স্ট্রাটেজি, ট্যাক্টিক্স। লেনিন ওপর থেকে তেজপালের ওপর পুষ্পবৃষ্টি করছেন।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৮622343
  • তেজপাল লেনিনপন্থী কে কইল?
  • riddhi | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৪622344
  • আআরে এটা সিরিয়াসলি ধরার কিছু নেই। কিন্তু এটা জেনারাল কন্টেক্স্টে ট্রু। যেমন একটু আগে কথা হচ্ছিল। যদি কেউ বলে কমি পার্টির নেতা বিলাসিতা করতেই পারে, বা কোন মানবতাবাদী ইকনমিস্ট দেশের জন্য কাঁদতে কাঁদতে স্কচ গিলতেই পারে, তাদের জন্য ১০০ ভাগ প্রযোজ্য। তেজপাল সেই ক্যাটিগরিতে পড়ে না।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৩622345
  • একুশ পাতা জুড়ে যা পড়েছি তাতে নাম ধাম বদলে নিলে এমন দাঁড়ায়।

    নরেন মোদী মানুষ মেরেছে একথা কোথাও প্রমাণ হয় নি অতএব নরেন মোদী সম্বন্ধে কিছু বলা পাব্লিক লিঞ্চিং।

    নরেন মোদী মানুষ মেরেছে কিন্তু কি সিল্প করেছেন দেখেছেন, আমার পার্সোনাল হিরো। মানুষ মারলেও আমার হিরো থাকবেন শয়তানকেও তো তার প্রাপ্য দিতে হয়।

    নরেন মোদী আমার পার্সোনাল হিরো, সিল্প টিল্প হেবি করেছেন, কিন্তু তা সত্বেও আমার মেনে নিতে আপত্তি নেই সত্যিই মানুষ মেরেছেন।

    ও হ্যাঁ লিফটের ত্বরণ ও রেপ সংক্রান্ত একটা কনফুশন ছিল। এতক্ষণে ডেফিনেশন ইত্যাদি পড়ে বোধহয় গেছে।

    ২১ পাতা জুড়ে এই বুঝলাম, নতুন কিছু বোঝানোর থাকলে শুনতে চাই। আপাতত নরেন মোদী না তরুণ তেজপাল কে কার পার্সোনাল হিরো হবে সেই নিয়ে কুনোই বক্তব্য নাই। ব্যক্তিগত চয়েজ।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৭622346
  • পুরোটাই ভুল বুঝেছেন।

    এই আরেকটা জিনিসই এক লাইনে বোঝানোর আছে। :)
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০১622347
  • চে গুয়েভারা রিপ্লেসড বাই নরেন মোদী

    তরুণ তেজপাল রিপ্লেসড বাই নরেন মোদী।

    অবশ্য নিজের লেখাই অনেকে নিজে বোঝে না বা মনে থাকে না। ঃ)
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৪622348
  • আচ্ছা, তাইই হল। খুশি তো?
  • h | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৬622350
  • তেজপাল ও তেজপাতা প্রসংগেঃ একজন একটু ভালো কলেজ টলেজ হওয়ায় ভালো কোং পেয়েছে, আরেকজন বাংলা মিডিয়ায় বুম এর সুযোগ নিয়ে একটা ছোটো কাগজের উপরে উঠেছে, এটা জেনে উঠেছে, উঠতে গেলে একটু আধটু দহরম মহরম, প্রশ্রয়, এদিক ওদিক করতে হয়।

    একটা এস্টাবলিশ্ড কোং আরেকটা উঠতি কোং তাই জন্যে এতো প্যাঁক দেওয়ার কি আছে বুঝলাম না।

    প্রতিভা দিয়ে করবটা কি, কাজে লাগে তো সরাসরি রাজনইতিক ক্ষমতাশীলের।
  • h | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৭622351
  • পিনাকি র '05 Dec 2013 -- 04:01 AM' পোস্টে ক।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:১১622352
  • ওঃ আমার ওইটা পেন্ডিং থেকে গেছে। কাল হবে। এখন একটু রাজকাজ্জো করি। এবার আবার এক্সিট পোল, তারপ্র ইলেকশন রেজাল্ট আসবে। কতদিক যে একসঙ্গে সামলাই।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:১৫622353
  • হানু পোতিভা লইয়া কি করিবে, কি করিতে হয়? ঃ-)

    বুদ্ধদেবেরে জিগানো যায়।
  • h | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:২১622354
  • তেহেলকার যেটা মডেল ছিল, প্রথম দিকে, সেটা হল এন্জিও মডেল, অ্যাঙ্গুইশড, এনলাইটেন্ড বড় লোকেরা দেশে সত্যের পুনরুজ্জীবনের জন্য একটি পত্রিকা চাইছেন। রাম জেঠমালানি, আমির খান টাকা দিয়েছিলেন। কিন্তু অপারেটিং মডেল টি কো-অপারেটিভ কাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সী পার্টনারশিপ এর মত, উইথ অ লিটল বিট অফ অরওয়েলিয়ান মোর ইকুয়াল্স অ্যান্ড আ ড্যাশ অফ শেকসপিয়ার। অন্তত বাইরের বিজ্ঞাপন থেকে জানা গেছিল। তার পরে তার কর্পো স্ট্রাকচারের কি হল, অর্থপূর্ণ কি করে অর্থকরী হয় আমরা এই ঘটনার আগে অব্দি জানতে পারি নি, বা খোঁজ নি-ই নি। কিন্তু পয়েন্ট ইজ, মিডিয়া গ্লেয়ার এর এই স্টাইল টা বিচার কে প্রভাবিত যাতে না করে, সেটা দেখার দায়িত্ত্ব বিচার ব্যবস্থার। হতেই পারে, এই সুযোগে, তহলকার কম্পিটিটর রা একটু বগল বাজিয়ে নিচ্ছে, কিন্তু সেটা বাজাতে পারছে কারণ, ঐ গগন্চুম্বী সেল্ফ রাইটিয়াস বক্তব্য, যেগুলো বগল বাদক রা বলেন নি, তেহেলকা নিজেরাই এদ্দিন ধরে বলেছেন।

    কিন্তু এই ঘটনা গুলোর সংগে বিচার টার কি যোগাযোগ বুঝতে পারছি না, কোং যদি ফ্রড হয়, অন্য এনফোর্সমেন্ট ডিরেকটোরেট এর কেস হবে বা হবে না, তাতে এই ফৌজদারী মামলা টার কি। এতে পাবলিক রেকর্ড্স এ বিবরণ হয়েছে, এফ আই আর প্রথমে হয় নি, সংস্থার মধ্যে কিসু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পরে আইন তার রাস্তা নিয়েছে। তেজপাল বহু চেষ্টা করেছেন, ভুল ভাল স্টেটমেন্ট দিয়ে, এটা কোর্স অফ জাস্টিস কে প্রভাবিত করার, পারেন নি। এখনো পর্যন্ত অভিযোগকারিনীর প্রাথমিক অভিযোগ গুলো নিয়েই বিচার চলছে, পরেকার সংহত বক্তব্য গুলো, যেমন রেসিগনেশন লেটার, সেগুলো গোছানো পাবলিক স্টেটমেন্ট, বিচার কে প্রভাবিত করার জন্য, বা নিজের সামাজিক অবস্থান ঠিক করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত গুড বিষয় হল, অভিযুক্ত বা অভিযোগকারিনী কেউ ই বিচার কে খুব বেশি প্রভাবিত করতে পারে নি, পি ইউ সি এল স্টেট মেন্ট দিয়ে ৬ দিনের কাস্টডির আপত্তি করেছে, কিন্তু তেজপাল এর লয়ার সেটা পেয়ে বলেছিলেন, তাঁরা সন্তুষ্ট। আমার মনে হয়, মাঝে বাড়িতে লোক না পাঠালে, এটা আরো কমে হয়ে যেত, এভিডেন্স ট্যাম্পারিং এর প্রচেষ্টা হয়েছে এই সব যুক্তি কোর্টে খাড়া করা যেত না, এতো বিখ্যাত একটা লোক তো আর পালিয়ে কোথাও যেতে পারবে না।

    এই কেস এ ওভার অল, আইনের ভূমিকায় আমি খুশি।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৪622355
  • ধুর পেন্ডিং রেখে লাভ কি। চাল্লাইন লিখেই দিই। হাত চুলকাচ্ছে।

    "তার মানে সৎ সাংবাদিকতার উপর ভিত্তি করে জালি পলিটিশিয়ান বা কর্পোরেটদের মেরুদন্ডে ঠকঠকানি ধরানোর মত একটা মিডিয়া বানাতে গেলে সেটা শেষ অব্দি বড় কোনো কর্পোরেটের ছত্রছায়া ছাড়া বানানো যাবে না, এটা তহেলকার আজকের পরিণতি দেখে কি কনক্লুসিভলি বলা যায়?"

    শোনেন, আপনি ইউটোপিয়ার কথা কইছেন। এই ধরুন আজকের ত্যজ্য তেজপালের তেহেলকা বর্জিত পুঁজিপতিদের সঙ্গে গাঁটছড়ার কারণে। ওদিকে, ধরুন ফার্সট্পোস্ট বরণীয় তার র‌্যাডিকালত্বের কারণে। এবার শুনলে ধাক্কা খাবেন, ফার্সটপোস্টের পৃষ্ঠপোষক কে শুনলে। আমার মুখে শুনতে হবেনা, ওদের সাইটে যান, দেখবেন টাটা ক্যাপিটাল। তাদের সুখ্যাতি করে চাট্টি খবরও আছে।

    এবার যে কারণে তেহেলকার কথা বিশ্বাস করা যায়না, ফার্স্টপোস্টের কথাও তো একই কারণে বিশ্বাস করা যায়না তাহলে। টাটা ক্যাপিটাল কি এসারের চেয়ে উন্নততর কোনো জিনিস? এরা, মানে এই ফার্স্ট পোস্ট ইত্যাদিরা তো কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে।

    এই মাপের কোনো ন্যাশানাল ম্যাগাজিন ইনভেস্টমেন্ট ছাড়া চালানো ভারি মুশকিল। কর্মচারিদের মাইনে দিতে হয়। এস্টাবলিশমেন্ট কস্ট চালাতে হয়। অন্য কোনো মডেল অসম্ভব বলবনা, কিন্তু এখনও পর্যন্ত দেখিনি তো। ওই এক হিন্দুই যা ট্রাস্টে চলে (কেউ হিন্দু হতে পারলে সেটা সেইজন্য প্রশংসনীয়ই মনে করি)।

    এইটা পড়ে নেবেন। টাটা ক্যাপিটালের সুখ্যাতি।
    http://www.firstpost.com/living/tata-capital-thanks-do-righters-for-completing-aatmarams-half-story-1262257.html

    বাকি পরে।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১622356
  • আমার হাল খুবই খারাপ। বেসিকালি আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগই নাই।

    কিন্তু তেজপালের লইয়ার নাই? নামী দামী লইয়ার? এলিট মহলে বন্ধুবর্গ? তারা মিডিয়াতে এসে বন্ধু তেজপালের পক্ষে বক্তব্য রাখছেন না? আর তহেলকা নামক প্রতিষ্ঠান? সে তো এখনো গুটিয়ে সাইনবোর্ড হয়ে যায়নি। তাদের তরফে বিবৃতি দিতে কীসের বাধা?

    কর্ণের রথের চাকা না হয় ভূমি স্পর্শ করেছে, আঠেরো অক্ষৌহিণী সেনা তো এখনো মজুত।

    আত্মপক্ষ সমর্থনে অসমর্থ?
  • গুরুচন্ডালি | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৯622357
  • এই বাজারে তেজপালের হয়ে কিছু বলা মানেই আপনি ধর্ষকের সমর্থক।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৫622358
  • এই বাজারে লরেন মোদী সম্পর্কে কিসু বলা মানেই আপনি চড্ডি।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৭622359
  • সরি। ওটা আমি ঃ(
  • j | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৯622361
  • এটা গুরুচন্ডালি ঠিক বলেছে

    ঠিক আজ থেকে বছর চারেক আগে সিঙ্গুর বাজারে যারা সুহৃদ দত্তর "হয়ে কিছু বলেছিল" তারাও ধর্ষকের সমর্থক বলেই চিহ্নিত হয়েছিল
  • ml | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:২০622362
  • আর মেয়েটির হয়ে কিছু বললে কি ক্যাঙ্গারু কোর্ট, মিডিয়া লিনচিং আর নারীবাদের সমর্থ্ক?
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:২৪622363
  • অরুন্ধতী রায়ও 'মাস হিস্টিরিয়া' বললেন। ইন ফ্যাক্ট দিল্লি রেপের সময় থেকেই এটা শুরু হয়েছে বললেন। মামু তো বোধহয় এটাই লিখেছিল।

    Yet, because of what happened in the [Delhi] gang rape last December, there is a lynch mob that is howling in a maximalist way. I think what we miss is a real addressing of the problem. On the one hand we are talking about sexual harassment, molestation and rape being a phenomenon which very many women go through. Is this media hysteria going to address the problem?.....

    ...Women have fought for the expansion of the legal definition of rape and I think that is a work in progress.

    It is an un-nuanced law - some parts are good and some are draconian.

    By expanding the law and cranking up the punishment what you are getting is a lynch mob after a few high-profile cases - but the phenomenon is not being addressed.

    http://www.bbc.co.uk/news/world-asia-india-25211239
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:২৬622364
  • লিঞ্চ মব ও বলেছেন।
  • নেতাই | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৪৬622366
  • এই না হলে সোসাল অ্যাকটিভিস্ট!!!
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৪৭622367
  • মাস "মিডিয়া" হিস্টিরিয়ার বেঞ্চমার্ক কি? কতগুলো স্ত্যান্দার্দ দৈনিক পত্রিকায় কতদিন ধরে কোন পাতায় খবর ছাপা হলে সেটা মাস মিডিয়া হিস্টিরিয়া বলা হবে? কতগুলোতে ছাপা হচ্ছে/হয়েছে?
  • ml | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৫১622368
  • মেয়েটি সাহস করে এগিয়ে এসে তেজপালের বিরুদ্ধে নালিশ না জানালেই ভালো করতো মনে হচ্ছে। ক্যাঙ্গারু কোর্টও হতোনা, মিডিয়া ট্রায়ালও হতোনা। চুপচাপ সব মেনে নিলনা কেন, কে জানে!
  • j | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৫৬622369
  • বা অভিযোগ করলেও সেটা যেন ফ্রন্ট পেজে না এসে ষষ্ঠ পাতায় ইষ্টার্ন রেলের ফিনাইল কেনার টেন্ডারের তলায় ছোট্ট করে "অভিযোগ উঠেছে" বলে ছাপতে হত
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৫৯622370
  • আর অরুন্ধতী রায় এটাকে রেপ নং দুইও বলেছেন।

    The evidence against Tarun suggests that he has grievously sexually assaulted a young colleague of his during the 'ThinkFest', an 'intellectual' carnival run by him in Goa. The ThinkFest was sponsored by a consortium of Mining Corporations, some who are themselves accused of misdeeds on a gargantuan scale. Ironically, in other parts of the country the sponsors of ThinkFest have contributed to creating a climate in which scores of adivasi women have been raped and murdered, and thousands of people have been imprisoned as well as killed.

    এবং জেনেরাল ধর্ষণে অভিযুক্তদের মতই তরুণ মেয়েটিকে ভিলিফাই করার চেষ্টা করেছে -

    Now that it has become a police matter, on the advice of fat cat lawyers whose services only the very rich can afford, Tarun begun to do what many men accused of rape do—vilify the woman he preyed on and call her a liar.

    This is Rape Number Two: the rape of the values and the politics that Tehelka claims it stands for, and an affront to those who work there and who have supported it in the past.
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:০০622372
  • এইটা অরুন্ধতী রায় হেব্বি দিয়েছেন।

    মিডিয়ায় লিখে কিস্যু হয় না, এক্সেপ্ট ওনার মাওপন্থী লেখাগুলো বাদ দিয়ে, সেগুলো লেখার ফলেই বিপ্লব আসে দখিন দুয়ার দিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন