এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৬646529
  • ০-৩
    সম্মানজনক হার
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:০২646530
  • খেলা দেখল কেউ? কোন + (গান্ধি নয়) পয়েন্ট আছে ভারতের জন্য?
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৫646531
  • ফর দ্যাট ম্যাটার, গান্ধি, টিম, নেতাই এরা খেললে বোধায় ভালই হত, ভারতীয় দলের জন্য
  • potke | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৮646532
  • দেখেছি, ছেত্রী, কোটাল আর সন্দেশ ছাড়া বাকিদের কথা না বলাই ভালো, একটা বল রিসিভ করতে পারেনা ঠিক করে।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৬646533
  • :-((

    অকর্মণ্য, করাপ্ট সব লোক ফেডারেশনে জাঁকিয়ে বসে আছে। অথচ কত কিছু করা যেত। সারা দেশে গোটা কয় রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি বানিয়ে ৬-৭ বছর বয়সের বাচ্চাদের ট্রেইন করলে, তাদের থাকা, খাওয়া, শিক্ষা সবকিছুর দায়িত্ব নিয়ে ..

    আমারই উচিত ছিল কুশলের পোস্টটার জন্য লড়ে যাওয়া :-)
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৭646534
  • সন্দেশকেও তো খুব শেকি লাগলো। তবে সন্দেশ আর প্রণয় খুব এফোর্ট দিয়েছে। কোটালও মোটামুটি ফ্ললেস। ছেত্রী ছাড়া কারুর ২ সেকেন্ড বল হোল্ড করার স্কিল নেই।
    জেজের জায়গায় বলবন্ত থাকলে একটা গোল আসতে পারতো। রবিনের জায়গায় ফ্রান্সিস কে খেলাতে পারতো।
    জ্যাকিও মন্দ প্লেয়ার নয়। রোমিও কেও দরকার ছিল। বাকী আর ইন্ডিয়াতে কোনো ভালো ফুটবলার নেই তো কনস্টানটাইন কী করবে।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৪646535
  • কনস্টানটাইন কি সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, কোল লীগ - এসব খেলা দেখেন? ভাল ফুটবলার খোঁজার একটা প্রসেস থাকা দরকার।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৭646536
  • পার্থক্য গড়ে দেওয়ার মত খুব ভাল খেলোয়াড় কেউ নেই, সেটা ঠিক
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩২646537
  • ভালো প্লেয়ার আর তেমন নেই।
    এক দুটো প্লেয়ার এদিক ওদিক তো যে কোনো কোচের সময়ই হবে। ফারাক গড়ে দেবার মত কেউ নেই।
  • quark | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭646539
  • তিন নম্বর গোলটার কথা না বলাই ভালো।
  • + | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:১২646540
  • @উমেশদা, ওটা টিপিকাল আনন্দবাজারীয় চমক।

    ভালো ফুটবলার নেই বলাটা ভুল, এ ব্যাটা কয়েকজনকে ছাড়া ডাকবেই না।

    রবিন সিং, এজেজ দুটো উইং এ। জেজে মোবা টিমের আগেরবার চান্স পায়নি, এর থেকে বলবন্ত অনেক ভালো। রবিন সিং নিয়ে আমি কিছু বলবনা, ইবের লোকজন কি বলে শুনিঃ) ২ন্ড হাফে জেজে হেডটা করতে পারলে (যেটা ছেত্রী নামিয়ে দিল) জেজে সারাজীবন নিজের সিভিতে লিখতে পারত যে ইরানের বিরুদ্ধে গোল দিয়েছি।

    রোমিওকে খেলালনা, ফ্রান্সিসকে খেলালোনা, গোলে গুরপ্রীত! সুব্রত জাতীয় দলের হয়ে অনেক ভালো খেলে।

    ২ন্ড গোলটায় কি বল আউট হয়ে যায়নি?
    ডিফেন্সে নারায়ন ছাড়া সবাইই ভালই তো খেলল মোটের উপর, মাঝ্মাঠটা কিছুই নেই। এই লিংডো আইএসেলে নাকি হায়েস্ট পয়সা পেয়েছে, এর থেকে শেহনাজ-বিক্রমজিত-লোবো ভালো খেলে মনে হল।

    ছেত্রী ছাড়া কারোর হোল্ড করার কন্ফি নেই। আর যদি ডিফেন্সিভই খেলতে হয়, তো এখনো ইন্ডিয়ায় মেহতাবের থেকে ভালো কোনো ডিফেন্সিভ মিড্ফিল্ডার ভারতের নেই।
  • + | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৫646541
  • আর এই কোচের কি বু্দ্ধি, নামিয়েছে তিনটে টিপিক্যাল স্ট্রাইকারকে, মাঝমাঠে দুটো ব্লকার নামালে কাজে দিত। শেহনাজ, বিক্রমজিত, মন্দার রাও দেশাই এরা আই লীগে ভালো খেললেও কখনো ডাক পাবেনা।
  • ঊমেশ | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৪646542
  • ইউরোপে তো জাতীয় দলের ম্যানেজার'রা নিয়মিত লিগের খেলা দেখতে মাঠে যান।
    জার্মানী, স্পেন, ইংল্যান্ডের ম্যানেজার দের গ্যালারী তে প্রায় দেখা যায়।
    কিন্তু ভারতের ম্যানেজার কে কখনো শুনি নি কোনো ম্যাচে মাঠে আসতে।
    আসেন কি?
  • Tim | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৪646543
  • গান্ধি ঃ-))

    আমি অনেকদিন ধরেই রবিন সিং এর প্রথম দলে থাকা নিয়ে খুবই অবাক। এর চেয়ে ইরান যদি ১২ জনে খেলতো তাও মনে হয় ভালো ছিলো। ;-)

    গুরপ্রীত কিন্তু আমার পছন্দের কীপার। শুধু মাঝে মাঝে বাজে গোল খায় নইলে বেশ আত্মবিশ্বাসী। জেজে কেন যে খেলতে পারেনা (কেতের জন্য কি?) জানিনা।
  • potke | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৫646544
  • নারায়ন দাস কে ভালো লাগল, গান্ধী? বডি ব্যালেন্স ই তো নেই।

    ইন্ডিয়া ডিফেন্সে শেষ কনসিস্টেন্টলি ভালো খেলে গেছে দীপক-মহেশ-দেবজিত-সুরকুমার।
  • ঊমেশ | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০২646545
  • রবিন সিং নিয়ে ইবে দের মতমত টা দেওয়া হয় নি।

    তুলনা টা ছেলেমানুষী শোনাবে, কিন্তু রবিন সিং কে আমার বালোতেলি'র মতো মনে হয়েছে। নিজেই নিজেকে নষ্ট করার অদ্ভুত প্রতিভা।

    দুজনেই দারুন শুরু করেছিল, কিন্তু নিজেরাই নিজেদের নষ্ট করেছে।
  • ঊমেশ | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৬646546
  • জাতীয় ক্লাব নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ গোলমেলে খোরাক চলছে।

    বেশ খোরাক ব্যাপার। কেন যে মোবারা এরকম একটা দাবী করতো জানি না।

    একটা অলীক জিনিস, কিন্তু মনে হতো মোবাদের যা পলিটিক্যাল কানেকশন, ব্যাঁটারা অলীক টাও সত্যি করতে পারে।
    কিন্তু এখন দেখছি পুরোটাই মোবাদের স্বপ্নে ছিল।
    কথা হলো স্বপ্ন টা কে দেখেছিল, টুটু, সবজান্তা মিত্র না কি দেবাশিষ?
  • b | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৬646547
  • নাঃ। সম্ভবতঃ রাজীব গান্ধী এসে মোহনবাগানের শতবার্ষিকীর সময়ে এসে বলেন, মোহনবাগান আমাদের জাতীয় ক্লাব। সেই থেকেই...

    একবার আই লিগে মোবার অবস্থা বেশ খারাপ। সেকেন্ড ডিভিশনে নেবে যায় আর কি। তখন কতিপয় লোকজন ধুয়ো ধরেছিলো, জাতীয় ক্লাব বলে রেলেগেশন করা অনুচিৎ। পরে অবশ্য খেলেই রেলিগেশন এড়িয়েছিলো।
  • ঊমেশ | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৮646548
  • আমিও এরকম কিছু একটা শুনেছি।

    দাদু আর মোবা দুজনেই একসাথে শতবার্ষিকী, তাই বোধহয় রাজীব গান্ধী আবেগে বলে ফেলেছিলো জাতীয় ক্লাব। কিন্তু মোবারা যে সেটা পাকাপোক্ত করে নেবে এটা কেউ ভাবেনি।

    RTI এর পরও যে ভাবে মোবারা জাতীয় ক্লাব নিয়ে লড়ে যাচ্ছে সেটা আমার খোরাক ছাড়া আর কিছু মনে হচ্ছে না।
    জাতীয় ক্লাব বলে কিছু হয় না, হলেও যে তাতে কি একস্ট্রা লেজ গজায় তাই মালুম হচ্ছে না।
  • b | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪২646550
  • বাদ্দ্যান। একেই মন মেজাজ ভালো নেই। গন্ডাখানেক গোল খাচ্ছে। মন ভালো করার একটা কিছু তো চাই। তা নিজেদের জাতীয় ক্লাব, বাইগন, প্রাণেশ্বরী যা খুশি বলুক।

    বিটিডব্লু, এবার কেউ ইউরো ২০১৬ নিয়ে উচ্চবাচ্য করচেন না যে বড়?
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫২646551
  • ৯৬-এ যেবার মোহনবাগান আর মহামেডান কোয়ালিফাই করতে পারল না (ফার্স্ট সিজন ছিল আই লিগের) তখনো ধুয়ো উঠেছিল জাতীয় ক্লাব বলে অটোমেটিকালি চান্স দিতে হবে।

    কত রঙ্গ দেখালি রে মা ..
  • নেতাই | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৫646552
  • @পোটকেদা
    নারায়ন দাস ছাড়া সবাইই ভালো খেলল লিখেছে তো
  • potke | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৯646553
  • অর্নব ভালো খেলেনি, পড়ে যাচ্ছিল বার বার। এদের যত দেখি, দীপক-মহেশ-দেবজিত দের কথা মনে পড়ে।
  • ঊমেশ | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২৬646554
  • ইউরো-২০১৬

    ২০১০ এর বিশ্বকাপ রানার্স, ২০১৪ এর তৃতীয়, নেদারল্যান্ড্স ইউরো-১৬ থেকে প্রায় আউট, যদি টার্কি নিজে থেকে না ছ্ড়ায়।

    ফুটবলের পাওয়ার হাউস যেখানে ছ্ড়াচ্ছে সেখানে এবারের ইউরো চমক ছোটো দেশের ছোটো দল, আইসল্যান্ড, ওয়েলস আর নদার্ন আয়ারল্যান্ড।
    আইসল্যান্ড ২০১৪ বিশ্বকাপ খুব অল্পের জন্যে চান্স মিস করলেও, সেটা ইউরো-১৬ তে মিস করিনি। প্রথমবার কোনো বড়ো টুর্নামেন্টের মুল পর্বে। দলও বেশ ভালো।
    ওয়েলস ৫৮ আর নর্দান আয়ারল্যান্ড ৩০ বছর পর কোনো টুর্নামেন্টের মুল পর্বে।

    পাঁচ বছর আগেও নাকি ওয়েলস এর র‌্যান্ক ১১০ এর মতো ছিল, আর এখন প্রথম ১০ এ।

    এবারে প্রথমবার ২৪ দল নিয়ে ইউরো কাপ হতে চলেছে।
  • cb | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৬646555
  • আরে এই তো আই লিগ জিতলাম, মন মেজাজ খারাপ হবে কেন?
    যতসব দুঃখবিলাসী পাবলিক
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৩646556
  • মোবা জাতীয় ক্লাব নয়!! তেমনই জানতাম তো
    নাঃ, লসাগু-র সাথে মিশে হলধরত্ব ক্রমে বাড়িতেছে
  • ঊমেশ | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৫646557
  • অরন্য'দা
    মোবাদের তেমনই দাবী ছিল অনেক দিন।
    কিন্তু কিছুদিন আগে আমাদের এক ইবে সাপোর্টার RTI করে জানতে পারে, "জাতীয় ক্লাব বলে যে কিছু আছে সেটাই ভারত সরকারের জানা নেই"।

    এই খবর টা "এই-সময়" কাগজেও বেরিয়েছিল।
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৮646558
  • আচ্ছা, আরটিআই করে জানা গেছে, ক্ষি ক্ষান্ড
  • + | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৬:১৩646559
  • গান্ধীকে "জাতীর জনক" কে বলেছে বলে ক'দিন আগে RTI হয়েছিল শুনেছি, ভারত সরকারের রিপ্লাই এসেছে কোনো সরকারী ডকুমেন্ট নেই।

    তা`বলে কি গান্ধীকে আমরা জাতীর জনক বলিনা??

    ইবে লীগ জেতার ম্যাচটাও রেফারীর দয়ায় জিতলে দেখে খারাপ লাগছে। মানে কাগজের রিপোর্টিং পড়ে জানলামঃ) বছরের শুরুতে রেফারীকে সম্বর্ধনা দিলে বেশ ভালই প্রতিদান পাওয়া যায়।

    আর কোলকাতা লীগ যে কোনো মানেই রাখেনা তার বড় উদাহরণ, শেষ ৫বছর ইবের টেন্টে কোনো লীগের ট্রফি পাঠায়নি আইএফে, কোনো প্রাইজ মানিও পায়নি এখনো।

    পোটকেদা, নারায়ণ দাস ছাড়া বলেছিলাম, অর্ণব আগেরদিন ছড়ালেও ইন্ডিয়ান মার্কেটে ঐ এখন বেস্ট স্টপার। দীপক-মহেশ-মন্জু-আর রাইট ব্যাক কে ছিল মনে পড়ছেনা। সেই সময় ইন্ডিয়া টিমের ডিফেন্স অনেকটা বেটার ছিল।

    ছাড়ুন,

    আজ বিগ ডে।
  • potke | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৩646561
  • সুরকুমার, তারো আগে ইলিয়াস পাশা, শরাফ আলী ছিল।

    তারো আগেঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ ল্যাদোষ দা জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন