এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:০৫664128
  • কি অবাক করা সব ব্যাপার! জরুরি অবস্থায় বিজেপির হাত ধরে বামেরা তাদের কে ক্রেডিবিলিটি দিল না, কিন্তু দিদি যেই রাজনাথ কে ডাকলেন, অমনি বিজেপি চলে এলো।
    আর কল্লোল দা রা বামেদের কৃতিত্ব খাটো করার চেষ্টা কোরো না বুঝলে। বামেরা যে ৩৪ বছর ছিল, মোদী এত ভোটে জিতে আসতে পেরেছিল? পারেনি। যেই বামেরা হেরে গেছে, অমনি মোদী বিপুল ভোটে জিতলো সারা ভারতে। এর মানে কি? এর মানে বামেরাই এদ্দিন মোদিকে আটকে দিয়েছিল গুজরাটের ভিতরে, তাই ও কিছু করে উঠতে পারেনি।

    বামেরা ৩৪ বছর বিজেপি কে আটকে দিয়েছিল (যখন কিনা বিজেপিই এত শক্তিশালী ছিল না, বাকি ভারতে কোথাও), এই হাস্যকর কথাটা অনেকটা বামেরা সচিনের রিটায়ারমেন্ট, বিশ্বব্যাপী ইকোনমিক মেলটডাউন, কিউবার আমেরিকার সাথে ডিপ্লোমেটিক সম্পর্কস্থাপন, এই সব একা হাতে আটকে দিয়েছিল। বামেরা যেতেই দেখলেন না, পৃথিবী কেমন হুরমুর করে ভেঙ্গে পড়ে গেল।
  • কল্লোল | 111.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৪৯664139
  • আমি পষ্টো করে লিখলুম, "সিঙ্গুর আর জরুরী অবস্থা এক কি না? না, কোন ভাবেই নয়। একটা সরা ভারতের ব্যাপার আর একটা শুধু পবয়ের। কিন্তু অন্যায়্টা অন্যায়ই।"
    আর তুমি লিখছো যে আমি সিঙ্গুরকে জরুরী অবস্থার সাথে তুলনা করছি। অ্যারে কয় চোখে ঠুলি।
    আমি লিখলুম যে তুমি সিঙ্গুরকে অন্যায় মনে করো না আমি করি। তাতে তুমি লিখলে সিঙ্গুরে কোন অন্যায় হয় নি। সেতো আমি আগেই লিখেছি যে তুমি সিঙ্গুরে বামেদের অন্যায় আছে বলে মনে করো না। আমি মনে করি। নব কংগ্রেসীরাও তো জরুরী অবস্থা জরীকে অন্যায় মনে করতো না।
    সকালে উঠে এট্টু বেল খেলেও পারো।
    আর যা বলার এসসি বলে দিয়েছেন।
  • কল্লোল | 111.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০৩664150
  • সিএম উবাচ। "কিন্তু, কিন্তু সিপুয়েম যে বিরোধী শক্তি হিসাবে ডাহা ফেল মেরেছে, তার কি হব্ব্যে?" কল্লোলদা কি স্বনিয়োজিত পরীক্ষক? তা বেশ। এভাবে কি সারদার মোকাবিলা করা যাবে? যথেষ্ট সন্দেহ আছে, তবু দেখুন চেষ্টা করে।"
    কে চাইছে সারদা আটকাতে? আমি আগেও লিখেছি চোর গুন্ডাদের দলকে আটকাতে সিপুয়েম ফেল মেরেছে। তৃণকে সারদায় খেলো না বরোদায় খেলো তাতে আমার নাপক্ক কদলী।
    আমি কি স্বনিয়োজিত পরীক্ষক? তা সত্যকারের স্বনিয়োজিত পরীক্ষকেরা কি কন?
    http://www.anandabazar.com/state/%E0%A6%AC-%E0%A6%9A-%E0%A6%B0-%E0%A6%A4-%E0%A6%97-%E0%A6%A6-%E0%A6%97-%E0%A6%B0-%E0%A6%AF-%E0%A6%9D-%E0%A6%95-%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%9B-%E0%A6%B8-%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%AE-1.113417
    সিএম কি বলেন??
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৮664161
  • "জরুরি অবস্থায় বিজেপির হাত ধরে বামেরা তাদের কে ক্রেডিবিলিটি দিল না, কিন্তু দিদি যেই রাজনাথ কে ডাকলেন, অমনি বিজেপি চলে এলো।"
    SC-ইতিহাস পড়ুন, পড়ান ও তার পরে তক্কে নামুন।। জরুরী অবস্থার সময়ে বিজেপি ছিল না। আর সিঙ্গুরের সময়ে বিজেপি তার দাঁত নখ দেখানোর পরেও তিনোরা তো বটেই, এসিউসি ও অতিবদ অতিবামেরা তাদের কোল দিয়েছিল।

    "যেই বামেরা হেরে গেছে, অমনি মোদী বিপুল ভোটে জিতলো সারা ভারতে। এর মানে কি?"
    ঠাট্টা করছেন? নাকি ইতিহাসের গতি-প্রকৃতি ধরতে পারছেন না? বামেরা বা বাম ভাবাপন্নতা দুর্বল হলেই বিজেপির মত দলের উত্থান হয়। এটা আরো একবার প্রমাণিত হল।

    কল্লোলদা
    সিঙ্গুরের বেশীর ভাগ চাষীই (৮০%) মনে করে যে সেখানে অন্যায় হয়নি। তোমাদের মত শহরের সমস্ত সুখ উপভোগকারী তাত্বিকেরা সিঙ্গুরের চাষীর হাতে সত্যি সত্যি "নাপক্ক কদলী" ধরিয়ে দিয়ে কেটে পড়েছে। সেই বিশ্বাসঘাতকতার জন্য তাদের কাছে তোমাদের অন্তত হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিৎ ছিল।
    এখন অবিশ্যি হতাশা আর নৈরাজ্যের পেছনে আশ্রয় নিয়ে নোটার ঘোমটা টানা ছাড়া আর কোন রাস্তা খোলা নেই। "তৃণকে সারদায় খেলো না বরোদায় খেলো " - বলে গা বাঁচানোর চেষ্টা, হতাশা আর নৈরাজ্যের ফাঁক দিয়েই বিজেপি রাস্তা বানাচ্ছে পব-তে।

    ""বিকল্পের জন্য এমন ব্যক্তিগত বিবেকবানদের ভিড় আবার জমে উঠছে নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে......."

    হাইপো
    "কেউ ক্ষেপে যাবেন্না, জাস্ট হাইপোথেটিকাল একটা প্রশ্নমাত্র।"
    ইন্ডিয়ান এক্স্প্রেসে প্রকাশিত একটা খবরের লিং দিয়েছি বহুবার। সেটা খুঁজে পড়ে নেবেন। তাতে এইজাতীয় একটি সম্ভাবনার বিবরণ আছে।
  • কল্লোল | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৩664172
  • ভাবের ঘরে চুরি বোঝো পিটি?
    জরুরী অবস্থার সময় বিজেপি ছিলো না। তা, নামে ছিলো না, কামে ছিলো। যার নাম চালভাজা তারি কয় মুড়ি। জনসঙ্ঘ ছিলো।
    তুমি কি জনসঙ্ঘকে খুব অসাম্প্রদায়িক দল বলে মনে করো? জনসঙ্ঘের টিকি বাঁধা ছিলো আরএসএসের কাছে, বিজেপিরও তাই।
    ভীষ্ম সাহানীর তমস পড়া আছে? টিভিতে তো দেখেছো নিশ্চই।
    তোমার প্রিয় পাট্টির লোক্জনেরে জনসঙ্ঘ নিয়া জিগাও (অবশ্য ষাঠোর্ধ হলেই জিগাও, নইলে আবার শুনবে নতুন পট্টি নাকি?)।

    কিন্তু সিপিএম সেটা একদম ঠিক কাজ করেছিলো। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বৃহত্তর জোট জরুরী ছিলো।
    বুদ্ধতন্ত্রের বিরুদ্ধেও তাইই হয়েছিলো।
    সিপিএম স্বীকার করেছে সিঙ্গুরে ভুল করেছিলো তারা। তাই তাদের নির্বাচনী ইস্তেহারে জমি নেওয়ার ক্ষেত্রে ১০০% সম্মতির কথা লিখেছে।
    বিজেপি কেন্দ্রে এসে তোমার মনোমত জমি অধিগ্রহন আইন বানাচ্ছে। তুমিই তো এখন বিজেপি হে!

    অবশ্য আজ খবরে প্রকাশ। http://www.anandabazar.com/state/%E0%A6%AC-%E0%A6%9A-%E0%A6%B0-%E0%A6%
    A4-%E0%A6%97-%E0%A6%A6-%E0%A6%97-%E0%A6%B0-%E0%A6%AF-%E0%A6%9D-%E0%A6%
    95-%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%9B-%E0%A6%B8-%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%AE
    -1.113417
    বহু সিপুয়েম বিজেপি হচ্ছে। তুমিও হতেই পারো।
  • কল্লোল | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩০664183
  • আজ আর এই তক্কে নেই। আজ অসম্ভব আনন্দের দিন। দিল্লীতে মোদী-লরেনকে কষে চড় মানুষের।
    জ্জিও দিল্লী।
  • SC | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৪664205
  • হ্যান, আজ মিষ্টি, সক্কলে। পোকাস কাকুর বন্ধুদেরও।
  • Arpan | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৪664194
  • জরুরি অবস্থা অনেক আগের কথা। ৮৯ সালে যেন কী হয়েছিল?

    (তখন তো বিজেপি ছিল বলেই মনে হচ্ছে)
  • Arpan | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৭664216
  • একটা ডিঃ দিয়ে রাখি।

    ৮৯-তে কংগ্রেসের বিরুদ্ধে বৃহত্তর জোটে গিয়ে বামেরা একদম ঠিক করেছিল বলে আমি মনে করি।

    প্রেক্ষিত, প্রেক্ষিত।
  • !! | 133.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১২664228
  • আহা কি আনন্দ আকাশে বাতাসে।।। দিল্লী দিলওয়ালেকা শহর।।।
  • dc | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫২664250
  • এবার এই তিনো-বিজেপি-সিপিয়েম ঝগড়া বন্ধ করুন। তিনটেই অপদার্থ, দুর্নীতিগ্রস্ত, চোর-ডাকাত-মস্তানে ভর্তি। পবতে আপকে নিয়ে আসুন। করাপশন ফ্রি একটা পার্টিকে চান্স দিন।
  • কল্লোল | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০২664261
  • ডিসি। সেটা হলে ভালো হতো। আমাকেও নোটায় ভোট দিতে হতো না। কিন্তু পবতে আপ হবার সম্ভাবনা নেই। দিল্লীর মতো ছোট জায়গায় মধ্যবিত্ত ছাত্র যুব বড় ফ্যাক্টর, পবতে গ্রাম বাংলা অন্য মাঠ।
    এখানে যেভাবে একেবারে নীচতলা অবধি রাজনীতির দুবৃত্তায়ন হয়েছে, তাতে পবতে ভোটের রাজনীতি দুবৃত্ত ছাড়া বেশ অসম্ভব।
    তবে একটা সম্ভাবনা আছে যদি হোককলরব কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, মেদিনীপুর এইসব পৌরসভা নির্বাচনের কথা ভাবে। একটা সম্ভাবনার জন্ম হতে পারে তাহলে।
  • dc | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৫664272
  • হ্যাঁ অন্তত শহরকেন্দ্রিক জায়গাগুলো থেকেও যদি একটা বিকল্প উঠে আসার চেষ্টা করে তো নিশ্চয়ই কিছু পরিবর্তন আসবে। আমি শিওর যে বাকি দেশের লোক দুর্নীতি নিয়ে যতোটা বিরক্ত, পবতেও লোকেরা ততোটাই বিরক্ত। ভোট দেওয়ার মতো কাউকে একটা খাড়া করা চাই।
  • কল্লোল | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১০664283
  • ডিসি। আপনার দিল্লী নির্বাচনের সুতোয় একটা পোস্ট পড়ে মনে হলো, পবতে হোককলরব যদি আপের সাথ দেয়। নতুন সম্ভাবনা তৈরী হতে পারে।
  • PM | 53.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৩664294
  • আপের জয়ে খুশী। দেশের লোক অ্যাবসোলুট পাওয়ার কাউকে দিতে চাইছে না-চেকস অ্যান্ড ব্যালেন্স চাইছে-- এটা ভালো খবর।

    কিন্তু ক্ষমতায় আসার পরে এই মোমেন্টাম ধরে রাখা আপের দায়িত্ব। ভোটে জেতাটা শেষ নয় শুরু। আপকেই প্রামান করতে হবে যে তারা তিনোমুল নয়, কেজরি কে প্রমান করতে হবে যে তিনি মমতা নন।

    আপ এতো কাল দুর্নীতির করার সুযোগ পয় নি, করেও নি। এবার পেলো। দিল্লীর মানুষ এবার কেজরীর পালানোর পথ-ও বন্ধ করলো বিরাট সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। এবার পুরোটাই আপের দায়িত্ব, কেজরীর নেতৃত্বের দায়িত্ব এতো মানুষের আকান্খা পূর্ণ করা।
  • dc | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৬664305
  • কল্লোলবাবু হ্যাঁ, হোককলরবের লোকেদের তো এগিয়ে আসাই উচিত। আমি কলকাতায় থাকলেও একই কথা বলতাম।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৯664316
  • কেজরি মমতা হতে পারবে না।
    না ছবি আঁকতে জানে, না কবিতা লিখতে পারে। প্লাস হাওয়াই চটিও নেই। কোনো চান্সই নেই। তাছাড়া কেজরির বক্তৃতা শুনেছি, বাঁশালো কন্টেন্টও নাই।
  • dc | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৫664327
  • :d
  • s | 117.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৫664339
  • কেজরি মমতা হতে পারবে না।
    না ছবি আঁকতে জানে, না কবিতা লিখতে পারে। প্লাস হাওয়াই চটিও নেই।

    কবিতা নয় তবে কেজরির লেখা বই আছে।
    http://books.google.co.in/books?id=qk6YyKRRIk0C

    হাওয়াই চটি নেই তবে গলায় মাফলার আছে।
    যার জন্য ওনার আর এক নাম মাফলারম্যান। ঃ-)
  • সিকি | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৩664350
  • এবং, এবং, মাফলারম্যান নামটা সম্ভবত বিরোধীদের নয়, আপ-এরই দেওয়া নাম, কেজরির ক্যাম্পেনে। নিজেদের নেতার হাস্যকর একটা জিনিস নিয়ে নিজেরাই খিল্লি করে ক্যাম্পেন করল, আমরা ল্যাল্যা, আমাদের ন্যাতা মাফলারম্যান। পুরো গুরুচণ্ডালি-দা-ইশটাইল।
  • ranjan roy | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৯664361
  • হাইপোথেটিক্যাল,
    নো হাইপোথেসিস; দিস ইজ প্রোব্যাবলি ট্রু!!
  • ranjan roy | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৮664372
  • প্রথম হাওয়ায় কোলকাতায় যারা আপ এর দপ্তর খুলেছিল তারা মহা ফালতু, পরে বোধহয় বিজেপিতে জয়েন করেছে। এখন যদি নতুন করে আরবান ইউনিট হয়,তাহলে অবশ্যই চাঁদা দেব।
    হয়ত বেশিদিন টিকবে না, তবু একবার কেউ তো রাজাকে নাঙ্গা বলার সাহস দেখাক। শুধু এইটুকুই প্রত্যাশা!
  • cm | 127.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৫664383
  • "আমাকেও নোটায় ভোট দিতে হতো না। " তাহলে নৈরাজ্যের কি হবে?
  • Du | 74.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৫664394
  • প্রতিবার ৮৯ নিয়ে পোস্ট্টা প্পনকেই কর্তে হয় ? ঃ) ডিঃ পোস্ত সমেত!
  • Arpan | 233.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৭664405
  • ক্কী কর্বো? ৭৭ তে তো হামা দিচ্ছি। ঃ)
  • কল্লোল | 111.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৯664416
  • একটা প্রশ্ন উঠছে। ভোটাররা(পড়ুন ভারতের মানুষ) কি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল চাইছেন না? ২০০৬ থেকে পবতে তো তাইই চলছে।
    এটা মারাত্মক বিপদের সংকেত।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৩664427
  • "জরুরী অবস্থার সময় বিজেপি ছিলো না। তা, নামে ছিলো না, কামে ছিলো। যার নাম চালভাজা তারি কয় মুড়ি। জনসঙ্ঘ ছিলো।"

    না বলে না।
    তুমি তিনোকে তোল্লাই দেবে দাও কিন্তু ইতিহাসের বিকৃতি ঘটিও না। জনতা পার্টি নামে যেটা তৈরি হয়েছিল তখন তাতে জনসঙ্ঘের লোক আর প্রচুর সমাজবাদী লোকজনও ছিল। জনতা পার্টি কোন রামধনু জোট ছিলনা। এই মিথ্যা ইতিহাসের চর্চা বন্ধ হোক।

    The Janata party was officially launched on 23 January 1977 when the Janata Morcha, Charan Singh's Bharatiya Lok Dal, Swatantra Party, the Socialist Party of India of Raj Narain and George Fernandes, and the Bharatiya Jana Sangh (BJS) joined together, dissolving their separate identities (the merger of all party organisations was to be completed after the election). Although the political ideologies of Janata constituents were diverse and conflicting, the party was able to unite under the over-reaching appeal of Jayaprakash Narayan, who had been seen as the ideological leader of the anti-Emergency movement and now the Janata party.
  • কল্লোল | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩১664438
  • জনতা পার্টি তৈরী হলো ২৩ জনুয়ারী ১৯৭৭। জরুরী অবস্থা জারী হয় ১৯৭৫এ।
    জনতা পার্টির মধ্যে জনসঙ্ঘও ছিলো। সে সব জেনেই মিলিত ফ্রন্ট হয়েছিলো ইন্দিরার বিরুদ্ধে। সেই জনসঙ্ঘ যারা আরেসএসের তাঁবেদার ও বহু দাঙ্গার জনক।
    কিন্তু ঠিক ছিলো সেই জোট।
    রাজনীতিতে শত্রুর শত্রু - বন্ধু এটা খুব মান্য ধারনা। স্তালিন আর মিত্র শক্তির চুক্তি। তারও আগে স্তালিন আর হিটলারের অনাক্রমণ চুক্তি মনে করো। মনে করো মাও-কুওমিংটাং চুক্তি।

    আজ আর এসব নিয়ে তক্কো করার মুড নেই।
    বিজেপি হেরেছে। লরেন-অমিত হেরেছে। শাসকের দম্ভের জবাব দিয়েছে দিল্লী। আশা করি পবতেও দাম্ভিক চোরের দল তৃণমূল, জবাব পাবে।
  • quark | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৬664450
  • গুগাবাবাতে একটা সিন ছিল যেখানে গাঁয়ের মোড়লরা গুপিকে গাইতে বলেছে, আর বলেছে হাতের লাঠির ছায়া পাথরের ওপরে পড়লে তবে সকাল শেষ হবে। গুপির বেসুরো গান শুনে বাধ্য হয়ে লাঠি হেলিয়ে সকাল শেষ ক'রে দিতে হয়। হরিধনের সেই "সকাল ফুরিয়ে গেল, সকাল ফুরিয়ে গেল"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন