এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৮ আগস্ট ২০০৮ ০১:৪৮697609
  • এর চেয়ে মহান আদালত এবং ধর্মাবতারদের কনভিকশন বেশি ;-)।
  • Bratin | ২৮ আগস্ট ২০০৮ ০১:৪৮697608
  • শ্যামল বাবু র সঙ্গে এই ব্যাপার এ সম্পুর্ন একমত। বিশেষ করে শিক্ষা তে। আমার বাবা প্রেসিডেন্সি তে পড়াতেন। সেই সূত্রে অনেক টা জানি। তথাকথিত বাজে কলেজে বদলি, ভালো কলেজ এ যাওয়া কি ভাবে একদম ওপর মহল থেকে control করা হয়।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০১:৫০697610
  • সিঙ্গুরে যা হচ্ছে একদম ভালো না। আখো দেখা হাল, লোকে রাত্তির এগারোটায় এয়ারপোর্ট যাবে বলে বিকেল তিনটেয় বেরোচ্ছে। আনুষঙ্গিক যা-যা অসুবিধের কথা বলা হচ্ছে, সব কটাই হচ্ছে। ট্রাকের দীর্ঘ সারি। আটকে যাওয়া অ্যাম্বুলেন্স। অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সেদিন স্টার আনন্দতে বিরাট বক্তব্য রাখলেন, যে, তাঁর মা সারাদিন গাড়িতে বসে থাকায় প্রবল কোমর ব্যথায় আক্রান্ত হয়েছেন। ইত্যাদি।

    কিন্তু এইসব বলতে গিয়ে অতীতটা মনে হয় ভুলে যাচ্ছি। বেশিদিন আগের কথা নয়। যখন বলা হচ্ছিল ওখানে জমিতে সোনা ফলে, তখন সরকারি মনসবদাররা বলেছেন সব সাম্রাজ্যবাদীদের চক্রান্ত। যখনই বলা হয়েছে জোর করে জমি নেওয়া হচ্ছে, তখনই শোনা গেছে ঢাকের বাদ্যি: ৯৫% কৃষকই স্বেচ্ছায় জমি দিয়েছেন। গোলমাল পাকাচ্ছে মুষ্টিমেয় বহিরাগতরা। তাপসী মালিক খুন হয়েছে। "শান্তিপূর্ণ' বিক্ষোভ দেখানোর মমতাকে সিঙ্গুর বিডিও অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তায় আটকানো হয়েছে। আটকানো হয়েছে মেধাকে। অ্যাসিড বাল্ব ছুঁড়েছে বলে আরবিট লোককে ঠেঙিয়েছে পুলিশ।

    এখন সমস্ত ছড়িয়ে ছিটিয়ে লাট। সবাই জানেন, জমি ওখানে বহুফসলী ছিল। ৯৫% কৃষক জমি দিয়েছেন, কথাটা ঢপ। তাপসী মালিকের মৃত্যু আত্মহত্যা নয়। এবার, আশাটা ঠিক করা হচ্ছিল? "ভুল সব করেই ফেলেছি, এখন আর কি করা যাবে' বললেই সব মিটে যাবে?
  • bozo | ২৮ আগস্ট ২০০৮ ০২:০৮697611
  • সৈকত দার লাস্ট লাইন টায় আমার সম্পূর্ন সমর্থন।
    ভুল যারা করেছে তাদের কিছু হবে না কেন?
    আমার ভয় আজকে টাটার জন্য ভুল টা মেনে নিতে হলে কালকে মাহিন্দ্রার জন্য মেনে নেব, পরশু মারুতির জন্য।
    বাইবেলে একটা কথা আছে 'For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul?
    তাই শিল্প সম্ভাবনা, চাকরী ও টাটার ১২০০ কোটি টাকার পরেও আমি মনে করি অনিচ্ছুক চাষীর জমি ফিরিয়ে দেওয়া উচিত। অথবা ভীষন ভালো প্যাকেজ আনা উচিত। এবং সেই প্যাকেজ জমি আন্দোলন শেষ হবার আগেই সরকারের জানানো উচিত।
  • anarjo | ২৮ আগস্ট ২০০৮ ০২:১২697612
  • প:ব: এ রাজনীতি মানে হরতাল, চাক্কা জ্যাম, মিছিল, মিটিং এই তো দেখে আসছি যবে থেকে জ্ঞান হয়েছে। আজ শিল্প শিল্প ভাব এসেছে বলেই কি আন্দোলনের ধারা বদলে যাবে? আর সিঙ্গুরের জনগণও তো সাথে আছে। যে ভাবে পুরো ব্যপারটা এগিয়েছে এর থেকে অন্য কিছু এক্সপেক্ট করা যায় না। অনিচ্ছুক চাষীদের জমি ফেরত দেওয়া হোক। আর সেটা হোক ডাইরেক্টলি তাদের সাথে কথা বলে।
  • Bratin | ২৮ আগস্ট ২০০৮ ০২:২১697613
  • আজকাল হিসেব দিয়েছে ২৫০ কোটি টাকা র পণ্য রাস্তায় আটকে আছে। বেহাল জাতীয় সড়কের জন্যে দৈনিক ক্ষতির পরিমান ২ কোটি টাকা। লাল দলের কাগজ বলে এক টু "টেনে খেলাতে" পারে। তবে অসুবিধা হচ্ছে। সে টা বলা ই বাহুল্য। রাস্তা র এক টা দিক খুলে দিয়ে ও আন্দোলন চালানো যেতে পারত।
  • aja | ২৮ আগস্ট ২০০৮ ০৩:৪৫697615
  • soul
  • aja | ২৮ আগস্ট ২০০৮ ০৩:৪৫697614
  • আওয়াজ দিলে কখনো কখনো মরা বিবেক হাঁকপাঁক করে জানান দেয় এখনো কন্ঠার কাছে প্রান ধুকপুক করছে। ইশেন, ভজু আর আজ্জো প্রমান দিল :)।

    তো ভজুর কোটটা দুদিকেই খেলে। বৃহত্তর স্বার্থে জমি দান করতে না পারলে কি solu-এর ক্ষতি হয় না?
  • bozo | ২৮ আগস্ট ২০০৮ ০৩:৫৭697616
  • তখন কঠিন কঠিন কথা আসবে। ব্যক্তিগত অধিকার রক্ষার লড়াই।

    সিঙ্গুরে ভুল হয়ে গেছে বলেই মেনে নিতে হবে- এই জাতীয় কথাবার্তা বেশ শিশুসুলভ। বিশেষ করে মুখমন্ত্রী বা সঙ্গের লোকেরা নতুন নন যে experinece এর অভাবে এই রকম হয়েছে। এরা ৩০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন।

    অবশ্য গায়ের জোরে জমি নিয়ে নেওয়া টা যদি ইররিভার্সিবল প্রসেস হয় তবে সিঙ্গুর কে সামনে রেখে ভবিষ্যতে অনেক জমি-ই নেওয়া হবে।
  • aja | ২৮ আগস্ট ২০০৮ ০৪:১৬697618
  • ব্যক্তিগত অধিকার রক্ষার লড়াই শুনে ভারী মজা পেলুম। যারা টাটা চলে গেলে তাদের ক্ষতি হবে বলে মনে করছেন তারাও তখন ব্যক্তিগত স্বার্থ রক্ষার লড়াই করবেন। আমি দু'হাতে তালি বাজিয়ে মজা দেখব (এট্টুসখানি এখনই দেখছি)। সত্যি বলতে কি, সিঙ্গুরে গরীব খুব লড়াই করছে বলে মনে হচ্ছে না। মমতা কুলাকদের দর কষাকষির লড়াইতে মদত দিচ্ছে আর দু-চারজন তথাকথিত বামপন্থী মমতাকে লেজিটিমেসী দেবার চেষ্টা করছে।

    গায়ের জোরে জমি নেওয়া ইরিভার্সিবল, যদি না তাকে গায়ের জোরে রিভার্স করা যায়। প্রবাদই তো আছে - জমি বাপের লয়, দাপের। তা গায়ের জোর কে দেখাবে? মমতা দেখাক, কুলাকেরা দেখাক - তাদের ইন্টারেস্ট আছে। আমি কেন দেখাব? টাটা আর জোতদারের মধ্যে কেউই আমার প্রিয় নয়।

    সিঙ্গুর মেনে নিতে হবে, তবে সেটা ভুল হয়ে গেছে বলে নয়। টাটার কারখানা মধ্যবিত্তের কাছে দু চারটে লোকের জমি যাওয়ার থেকে ইম্পর্ট্যান্ট বলে। আর সেই কারনেই ভবিষ্যতেও জমি নেওয়া চলবে মনে হয়।
  • Du | ২৮ আগস্ট ২০০৮ ০৪:২৭697619
  • 'ভুল করেছি' কথাটা বোধহয় নন্দীগ্রামের কনটেকস্টে ছিল।
    সিঙ্গুরে ভুল হয়ে থাকলে সেটা ছিল টাটাকে আদৌ ডাকাটাই এবং তার প্রায়শ্চিত্ত ৪০০ একরে হয় না। পুরো টাটা চলে যাবার দাবি নিয়ে মমতা এবং সাথীরা বরং বসুন, কম দিন বসতে হবে তাতে।
  • bozo | ২৮ আগস্ট ২০০৮ ০৪:৫৮697620
  • তিন ফসলী জমি কে জলা জমি বলে চালানো - এটা ভুল নয়?

    ওহ আমি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরোধের বিরোধী আমি। মমতার ধর্না যে ঠিক করছেন সে কথাও বলি নি। কিন্তু যেসব কৃষক জমি দিতে অনিচ্ছুক তাদের লড়াই টা অবশ্য-ই সাপোর্ট করি।

    সবই প্রায়রিটির খেলা। আমার কাছে নিজস্ব অধিকার প্রায়রিটি কার-ও কাছে শিল্প থেকে চাকরী।
  • aja | ২৮ আগস্ট ২০০৮ ০৫:২২697621
  • এই তিন ফসলী জমিকে জলা বলে চালানো, এটার পিছনে একটা ট্যাক্স ফাঁকি দেবার গপ্পো আছে বলে শুনেছি। তিন ফসলী জমিকে জলা বা একফসলী বলে রেকর্ড করালে নাকি ট্যাক্স কম দিতে হয়।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৮:৪৬697622
  • হ্যাঁ। ট্যাক্স কম পড়ে। এই নিয়ে একটা গপ্পো মনে পড়ে গেল। আমাদের ছোটোবেলায় সিঙ্গুর একদম গ্রাম ছিল। গরুর গাড়ি চলত। ক্রমশ: স্টেশনের চারপাশটায় একটা শহর শহর ভাব এল। অনেক শহুরে লোকও থাকতে শুরু করলেন। তখন পঞ্চায়েতের বদলে মিউনিসিপ্যালিটি করা যায় কিনা কথা হচ্ছিল। আমি সেটাতে হেবি ফুত্তি পেয়েছিলাম। একে তাকে বলি। এবার যাকেই বলি, সেই বলে ধুর, মিউনিসিপ্যালিটি বাজে ব্যাপার। কেন? না, ট্যাক্স বেশি। স্ট্রিট লাইট, ড্রেনেজ এসব হবে যে? লোকের দাবী ছিল, স্ট্রিট লাইট দিয়ে হবেটা কি, টর্চ থাকলেই কাজ মিটে যায়। আর ড্রেনেজ তো পুকুরেই হয়। :)

    তো, গাঁয়ের লোক এইরকম। নিজেরটা ছোটো করে ভালো বোঝে। কুচুটে টাইপ। এমনিতে চাষের জমির আর কিইবা ট্যাক্স। তবু কিছু লোকে ওটাও বাঁচানোর জন্য রেকর্ড আপডেট না করে থাকতেই পারে। তবে সবাই তা নয়। লোকে এমনি ল্যাদেই করেনা। জমি ভাগাভাগি না হলে, এমনি এমনি কার খেয়ে দেয়ে কাজ পড়েছে, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেকর্ড আপডেট করবে?
  • Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৮:৫২697623
  • আপডেট বলতে? রেকর্ড ক্রিয়েট হয়েছিল কি এক ফসলী হিসেবে !!
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৮:৫৯697624
  • হ্যাঁ, কোনো না কোনো সময়ে তো ক্রিয়েট হয়েছিলই। তখন একফসলী হিসাবেই ক্রিয়েট করা হয়েছিল। ৭৭-৭৮ এ বামফ্রন্ট এইসব জমি, বর্গা রেকর্ড ইত্যাদি নিয়ে প্রচুর নাড়াঘাঁটা করেছিল। হিসেবের সুবিধের জন্য আমরা ধরতে পারি, একফসলীর হিসাবটা ৭৭ সালে মোটামুটি ঠিক ছিল। বলা বাহুল্য, অ্যাপ্রক্সিমেট হিসেব।
  • Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৯:০২697625
  • বুঝলাম না, ৭৭ সালে যা একফসলী ছিল, তা ২০০৭ এ তিন ফসলী হয়ে গেলো !
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:১১697626
  • আরে না বোঝার কি আছে। জমি তো উর্বরই ছিল। চিরকালই। কিন্তু সমস্যা ছিল টেকনোলজির। জলসেচের। গ্রামের দিকে প্রথম শ্যালো এল কবে? আশির শেষের দিকে হবে (একটু ভুল হতে পারে)। শ্যালো এসে জলসেচের টেকনোলজিতে পুরো বিপ্লব ঘটিয়ে দিল। জলের কোনো সমস্যা রইলনা। একই জমিতে তিনবার চাষ করা গেল। একফসলী জমি তিনফসলী হয়ে গেল। রহস্য কিছু নেই। প্রযুক্তির উন্নতি। আর কিছু না।

    এছাড়াও উচ্চফলনশীল বীজ আর সারের কিসব গল্প আছে। আমি চাষ করিনি কস্মিনকালেও, ফলে আমি ওগুলো ঠিক বলতে পারবনা। :)
  • Ishhan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:১৩697627
  • আশির শেষেই হবে। যদি না আরেকটু পরে হয়। প্রাইমারি ইশকুল থেকে ফেরার পথে পুকুর থেকে চাষী ডোঙায় করে জল ছেঁচছে, স্পষ্ট মনে আছে। তখন কোনো ভটভটি ছিলনা। পাওয়ার টিলার আর ভটভটি অনেক পরে এসেছে।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:১৭697629
  • বাজি ফেলবে? দক্ষিণ কলকাতায় মমতার ভোট কমবে না।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:১৯697630
  • এগুলো এখানে লেখা ঠিক হচ্ছেনা। কিন্তু না লিখে পারছিনা। :)

    ছোটোবেলায় গুচ্ছের গরুর গাড়ি দেখেছি। চাষীরা কো-অপারেটিভ থেকে সার নিতে আসত। লাঙ্গল দিয়ে চাষ দেখেছি। ডোঙায় জলছেঁচা দেখেছি।

    এখন লোকে মোটর সাইকেলে, স্পেসিফিকালি বাজাজ এম এইট্টিতে করে সার নিয়ে যায় (দশ বছর আগে তাই যেত)। জল আসে শ্যালো থেকে। চাষ হয় পাওয়ার টিলারে। জলস্তর নেমে যাচ্ছে। ওদিকে নেহেরুর সাধের ডিভিসির জলে ফি বছর বন্যা ছাড়া আর কিছু হয়না।

    এবং গরু। গরু গুলো কোথায় গেল কে জানে। আর রাখাল বালকরা।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:২৫697631
  • বেশ। অন্যত্র? হুগলিতে?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:২৭697633
  • কারো কাছে আমার বহুদিন ধরে করা প্রশ্নগুলোর উত্তর নেই, শুধু রেটরিক ছাড়া। প্রশ্নগুলো প্র্যাক্টিক্যাল প্রশ্ন।

    (১) তোমরা সত্যিই মনে করো ওই ৪০০ একর জমি ফেরত দেওয়া সম্ভব? তোমাদের কারো কোনও ধারণা অছে কিনা জানি না, ওই ৪০০ একর মানে সম্ভবত: মিনিমাম হাজারখানেক প্লট, সম্ভবত: আরো বেশি। ধরলাম ফিরিয়ে দেওয়া হল - কি হবে? কারখানার কম্পাউণ্ডের ভিতর আরেকটা ছিটমহল?

    কেউ পারবে মৌজা ম্যাপে প্রতিটা জমি দাগিয়ে দিতে? দিয়ে দ্যাখো তো কোনটা বাড়ির তলায় পড়ে আর কোনটা ফাঁকা?

    (২) ধরা যাক তাও ফিরিয়ে দেওয়া হল, কারো কোনো ধারণা আছে সেখানে আদৌ কখনো চাষ হবে কিনা? একটা বাড়ি হয়ে যাবার পর সেই জমির চরিত্র কতটা পালটায় কারো আইডিয়া আছে?

    (৩) আর যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আমি সিওর ওখানে কিছু হাইরাইজ ছাড়া কিছুই হবে না - সম্ভবত: তোমরাও সেটাই মনে করো। তখন পারবে অবস্থার সামাল দিতে? কয়েক হাজার লোক, যাদের জমিও নেই, আর কারখানার কাজও নেই?

    হাওয়ায় ক্যাসল না বানিয়ে প্র্যাক্টিক্যাল চিন্তা করা ভালো। তবে সিপিএমের গুষ্টির তুষ্টি করাই যদি উদ্দেশ্য হয় তাহলে চালিয়ে যাও। এনকোর দেবো।
  • Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৯:২৭697632
  • হুগলী তে এতো জলের সমস্যা ছিল? হুগলীর জলস্তর তো মাটির একদম নীচে, আর জল ও বেশ ভাল
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৩৫697634
  • ধুর। মমতা আর সেই মমতা নেই। এখন অনেক বেশি ক্যালকুলেটিভ। এই সিঙ্গুর ইস্যুটা একদম রিয়েল সেন্সে মমতার "এবার নয় নেভার'। মমতার লক্ষ্য খুব ক্লিয়ার। কৃষিজমির প্রশ্নে চাষীদের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া, যে, বাম সরকার যেকোনোদিন জমি নিয়ে নিতে পারে। সাধু সাবধান। সিঙ্গুর ইস্যুতে যদি মমতা জেতেন, তাহলে তিনি প্রোজেক্টেড হবেন, বাম-দনুজদলনী দেবী হিসাবে। আর যদি সিঙ্গুরে হারেন, তাহলে, "মমতা না জিতলে এরকমই হবে' বলে হাওয়াটা তৈরি করা। এইটা লং টার্ম গোল। শহুরে মধ্যবিত্ত কি ভাবল, সে নিয়ে মমতা বিশেষ চিন্তিত নয়। তারা চিরকালই অ্যান্টি বাম। একটু আধটু উনিশ-বিশ হতে পারে। কিন্তু ঐ ইকুয়েশন মোটামুটি একই থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে।

    অন্যদিকে লেফট ফ্রন্টের ট্র্যাডিশনাল বেস কৃষককুল। তারা হাত বাড়িয়েছিল শহুরে মধ্যবিত্তকে পাকড়াবে বলে। এবং ধরে রেখেছিল গ্রামীণ বেসটা অক্ষত থাকবে। থাকবেই। এখনও সেরকম স্ট্র্যাটেজি নিয়েই চলছে। টাটা চলে যাবে, এতে আলোড়িত মূলত: শহুরে মধ্যবিত্তরা। গরীবরা নয়।

    ফলে কে কার ঘর ভাঙবে, এই নিয়ে শুম্ভনিশুম্ভর যুদ্ধ চলছে। টাটা বা চাষভুষোরা নেহাৎই নাদান। দাবার বোড়ে। এবং খেলার শেষ কি হবে বোঝা যাচ্ছেনা।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৩৮697635
  • অর্পণকে: আমার ধারণা, হুগলীর শিল্পাঞ্চলে সিপিএম হাওয়া হয়ে যাবে। কিন্তু হুগলীর গ্রামাঞ্চলে অনিল বসুকে কেউ রুখতে পারবেনা। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে সিপিএম সুইপ করবে। বাকি জানিনা।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৪১697636
  • ঈশান, শিল্পাঞ্চলে কেন হাওয়া হবে?

    দ্বিতীয়ত, অনিল বসুর এলাকায় পঞ্চায়েত নির্বাচনের কী রেজাল্ট ছিল?
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৪২697637
  • অরিজিৎকে:

    ১। ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়া সম্ভব না।
    ২। ফিরিয়ে দিলেও, যা পড়েছি, যে, চাষ বোধহয় করা যাবেনা।
    ৩। এইটা ঠিক জানিনা।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৪৫697638
  • শিল্পাঞ্চলে এমনিই কমছিল গত কয়েকটা ইলেকশনে। গত লোকসভা ভোটে সিপিএম এর শান্তশ্রী চট্টোপাধ্যায় জিতেছিলেন। কিন্তু বিরোধীরা সব মিলিয়ে তাঁর চেয়ে প্রায় দুগুণ ভোট পেয়েছিলেন। :)

    অন্যদিকে অনিল বসুর এলাকায় আছে হরিপাল, তারকেশ্বর, আরামবাগ, ধনেখালি। বিরোধীরা মেরেকেটে হাফ ভোট পেলেও হয়।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৪৭697640
  • তাহলে? প্র্যাক্টিক্যালি এই আন্দোলনে (যদি এটাকে আন্দোলন বলা যায় - মানে আমি মনে করি না এর মধ্যে আদৌ অ্যাফেক্টেড চাষী এবং বর্গাদারেরা ইনভলভড - এখন) কি লাভ হচ্ছে, একটা ক্যাওস ছাড়া? আশিজন তীর্থযাত্রী ওখানে আটকে আছে। মাছ-সবজি সব পচছে, দিন দুইয়ের মধ্যে শহরে জিনিসের দাম বাড়বে। একটা আপেলের লরির আপেলগুলো পচলে তেরো লক্ষ টাকা নষ্ট হয়।

    সিপিএম একটা আপার হ্যাণ্ড নিতে পারতো - কিন্তু কয়েকদিনের আগের বন্‌ধে সে চান্স গেছে।

    ডি:- আমি বন্‌ধ বেআইনি করা সমর্থন করি না। বরং এমন আইন সমর্থন করি যেটা বলবে যে যারা বন্‌ধ ডাকছে তারা এটা এনসিওর করতে আইনত: বাধ্য যে তাদের যেমন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন নেবার রাইট আছে, আমার সেটা না মানার রাইটও আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন