এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:১৬702905
  • ওহ! মাত্র ১৩-ই এপ্রিল পর্যন্ত পেছোলেন!!
    আরো বেশ কয়েক বছর পিছিয়ে যান দেখবেন নন্দীগ্রাম নিয়ে কত মিথ্যাচার করা হয়েছে হাজার হাজার বাইট খরচা করে। আর কারা সরাসরি বা পরোক্ষে সেই মিথ্যাচারের সমর্থন করেছে। এতদিন বাদে অনেক কিছু প্রকাশ্যে আসার পরেও তারা স্বীকার করেনি সেই মিথ্যাচারের কথা।
    আমি গুরুতে লেখা সেই সব অর্ধসত্য, অপসত্য বা কাঁচা মিথ্যের প্রতিবাদে। কাজেই শুরুর শুরুটা ঐ মিথ্যাচারের সমর্থকেরাই করেছে!!

    "আমি মনে করি, নন্দীগ্রাম সিপিয়েমের চূড়ান্ত অন্যায়। "
    কোন অন্যায়ের কথা বলছেন? যেখানে পুলিশ ঢুকতে পারছিল সেখানে ভেতরে কি হয়েছিল আপনি জানলেন কি করে? আর যে ১৪ জন নিহত হয়েছিলেন তাঁরা কার গুলিতে মারা গিয়েছিলেন সে সব গোপন খবর আপনার কাছে আছে বুঝি? তদন্ত হওয়ার আগেই সিদ্ধান্তে আসা তো খুব যুক্তিযুক্ত বলে মনে হয় না। আপনি নন্দীগ্রামের কোন কোন মিথ্যাচারটা জিইয়ে রাখতে চান সেটা খোলসা করে জানাবেন কোনদিন আশা করি।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:২১702907
  • "এক প্রিসাইডিং অফিসার গুন্ডাদের ঠ্যাঙানী খেয়ে তাঁর কাজ ছেড়ে পালিয়ে গেলেন আর এক মহিলার গায়ে গরম চা ঢেলে দেওয়া হল" -- আপনি এসব জানলেন কিকরে? মিডিয়া ডেকে করা হয়েছে, না আপনি বুথের ভিতর জ্ঞানচক্ষু সহ উপস্থিত ছিলেন? আর এ নিয়ে সিবিআই তদন্ত নিশ্চয়ই হয়নি। :-)

    তাহলে আপনি যেভাবে এটা জেনেছেন, আমিও নন্দীগ্রাম সেভাবে জেনেছি। আপনি কিকরে জেনেছেন ক্লিয়ার করুন।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৩৫702908
  • আহা এগুলো তো আবাপর লিংক পড়লেই জানা যায়। আর কে না জানে এগুলো আবাপর নিউজ, আর আগে প্রতিটা নির্বাচনের আগে পরে সিপিএমের অত্যাচারের নানান কাহিনী যেগুলো আবাপতে ঢালাও ছাপা হতো সেগুলো সব ছিল আবাপর ভিউজ। নিউজ আর ভিউজের এই তফাত্টা না বুঝলে তো ভারি মুশকিল। ও হ্যাঁ নন্দীগ্রামের পুলিশ অপারেশান নিয়ে আবাপতে যা কিছু বেরিয়েছে সেগুলো সব ভিউজ।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৩৬702909
  • গুড, গুড!!
    গরম চা আর নিছক ভূতের গপ্প নিয়ে আজকের আবাপর খবরঃ
    "পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুরে গিরিডাঙার বাসিন্দা প্রণতিদেবী গ্রামের শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকা।...... সন্ধে সাড়ে ৬টায় বুথ থেকে বেরোতেই ঘিরে ধরে জনা দশেক তৃণমূল নেতা-কর্মী। তাঁর অভিযোগ, ‘‘ওদের বক্তব্য, আমি বুথে সিপিএমের হয়ে কাজ করেছি। প্রতিবাদ করায় মারতে শুরু করে। পিছন থেকে এক জন গায়ে গরম চা ঢেলে দেয়।’’"
    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/hot-tea-thrown-to-an-election-worker-by-a-tmc-supporter-1.359398#

    জয়ন্তকুমার নন্দী বা প্রণতিদেবী কেউই রাজনৈতিক কর্মী নন। আর নাম ধাম সব কিছু জানা থাকায় এই দুটো খবরের সত্যতা যাচাই করা খুবই সহজ।

    নন্দীগ্রাম সেরকম ছিল বুঝি?
    যাতে সেই সব প্রবল মিথ্যাচার যাচাই করা যায়?
    বাইরের কোন মদতকারী নন্দীগ্রামে ঢুকেছিল কিনা ঘটনার দিন জেনেছেন?
    কেউ ঢুকে থাকলে এই জয়ন্ত বা প্রণতির মত তাদের পরিচয় জেনেছেন এই রকম নাম ধাম জোগাড় করে?
    যাচাই করেছেন বুঝি আপনি অতিবাম, অতিডান সূত্রের খবরের সত্যতা?
    আপনার সেই তদন্তের কথা শোনার জন্যে আমি কান পেতে রইলাম.........
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৩৮702910
  • এইত্তো আবাপর নিউজ এসে গেছে। বলাই বাহুল্য, নন্দীগ্রাম নিয়ে আবাপ যা ছেপেছিল সেগুলো সব ভিউজ।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৪৪702912
  • যাক সিবিআই তদন্তের বদলে এখন আবাপর লিং ই সত্যতা যাচাইয়ের মাপকাঠি হয়েছে। :-)। তা নন্দীগ্রাম নিয়ে আবাপ এর চেয়েও ডিটেলে ছেপেছিল।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৪৪702911
  • সেতো বটেই। শুধু ভিউজ নয়-রূপকথাও বলতে পারেন।
    এই যেমন হাজার হাজার লাশ হলদি নদীতে ভাসিয়ে দেওয়া, শিশুদের পা চিরে রাস্তায় ফেলে রোড রোলার চালিয়ে দেওয়া কিংবা মায়েদের স্তনবৃন্ত কেটে দেওয়া.... চালিয়ে যান, চালিয়ে যান।
    বুড়ো বয়সে নাতি-পুতিদের গপ্প শোনানোর জন্য ঠাকুরদাদার ঝুলি বেশ ভরে উঠেছে দেখছি।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৪৫702913
  • ঐ রূপকথা সহ?
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৪৯702916
  • একদম। দুঃস্বপ্নের রাত, পরের দিন মিছিলের উপর এলোপাথাড়ি গুলির জ্যান্ত বর্ণনা সহ ছেপেছিল। বহুবার লিং দেওয়া হয়েছে। বহুপঠিত। কিন্তু তখন আবাপ ছিল অপপ্রচারের কেন্দ্র, এখন হয়েছে সত্যের মানদন্ড। পারেনও মাইরি।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৫০702917
  • এরকম লিং হাজারটা পাবেন। এতই যখন বিশ্বাস, তখন cbi-কে দিয়ে তদন্তের দাবীটা করুন অন্ততঃ। যাতে বুদ্ধবাবু থেকে বিমান সকলেই জেলের ভাত খায়।

    কিসের থেকে কি প্রকাশ হয়ে যাবে সেই ভয়ে কলকাতার রাস্তায় ১৩ জনের মৃত্যুর তদন্তটাই করানো হল না সাহস করে। নন্দীগ্রাম তো মঙ্গলগ্রহের ঘটনা........
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৫১702918
  • এসব লিং না। আবাপর লিং। পড়েননি বলবেন না। ধম্মে সইবেনা। :-)
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৫৪702919
  • হ্যঁ ঠিকই, এরকম লিংক হাজারটা পাওয়া যাবে। ২০১১ এর আগেও যে প্রচুর ভায়োলেন্স হতো, তার হাজারটা লিংক পাওয়া যাবে। তবে সেগুলো সবই ভিউজ আর রূপকথা। সেসব লিংক পাওয়া গেলেই বলতে হবে সিবিআইকে দিয়ে তদন্তের দাবীটা করুন অন্ততঃ। কিন্তু এখন যেসব আবাপর লিংক দেওয়া হচ্ছে সেগুলো সব নিউজ। এই লিংক দিলে একেবারেই বলতে হবে না সিবিআইকে দিয়ে তদন্তের দাবীটা করুন অন্ততঃ।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:৫৯702920
  • নন্দীগ্রামে "এলোপাথারি গুলির জ্যান্ত বর্ননা" নিয়ে রূপকথার ন্যাকাপনা বন্ধ হোক। আপাততঃ আবাপ ছেড়ে cbi-কেই মাপকাঠি ধরলাম। অবিশ্যি আবাপ কোনকালেই এই চার্জশীটের অংশমাত্রও ছাপায়নি।

    Investigations have disclosed that the deployment centre for police operation at Bhangaberia was Khejuri College, where the police force had assembled in the morning of 14.03.2007. The force moved under the supervision of Sh G.A.Sriniwas, Supdt. of Police and reached Bhangaberia bridge (Khejuri side) between 08:30 AM to 09:00 AM. The senior officers including Sh Arun Gupta, IG (Western Zone also reached there about 09:30AM. Sh Nitish Kumar Das, Executive Magistrate also reached the spot........... Additional Supdt. of police, Haldia made announcement on the loud hailer that the police had arrived to repair the roads and maintain law and order in the area and the public should cooperate with police. The crowd further opposed the said announcement and started pelting stones and bricks toward the Bhangaberia bridge. The police party sent lathi dhal party on the bridge to enter Nandigram area but the crowd again started throwing stones on the police, as a result of which the lathi dhal party retracted. Sh Nitish Das, Executive Magistrate, declared the unruly mob as unlawful assembly and accordingly an announcement was made on the loud hailer declaring the mob as unlawful assembly.

    Investigations has disclosed that after declaring the mob as unlawful assembly by the Executive Magistrate, the IG/WZ, decided to use tear gas shells to disperse the unlawful assembly and accordingly 47 rounds of tear gas LR shells and 4 rounds of tear gas hand grenade were used, but again regrouped. The IG/WZ in consultation with the Executive Magistrate ordered the use of Rubber Bullets and accordingly 51 rounds of robber bullets were fired, but the crowd still remained present and did not disperse. Thereafter, the Executive Magistrate permitted police to use minimum force as the police was not able to cross the bridge and enter Nandigram area without suffering damage to person. Accordingly, announcement was made by Additional Superintendent of Police, Haldia on the mike, warning the unlawful assembly that if they do not disperse, the police will open fire. The firing of 10 rounds of bullets was initially made in the air, but the unlawful assembly continued brick batting and remained unruly. Thereafter Sh Arun Kumar Gupta, IG/WZ and Sh G.Srinibas, SP, ordered for target firing at the persons who were throwing stones and a total of 10 rounds were fired from both sides of the bridge on the unlawful assembly.
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:০২702921
  • বেশ তো। সিবিআইকেই যখন মাপকাঠি ঠাউরেছেন, তখন কে সন্ত্রাস করছে, কে কার গায়ে চা ঢেলেছে আর প্রিসাইডিং অফিসারকে কে পিটেছে, এইসব নিয়ে বক্তিমে পরে দেবেন। আগে এসব নিয়ে সিবিআই তদন্ত টা হোক, তার পরে দেখা যাবে।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:০৩702922
  • ওহো নন্দীগ্রামের জন্য ToI থেকে কোট করতে হবে! আচ্ছা।

    নন্দীগ্রাম নিয়ে আবাপর কোন নিউজ নেই? পুরোটাই ভিউজ?
  • sm | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:০৫702923
  • তদন্তের দাবি কিন্তু আপনাদের করতে হবে; পিটির সে দায় নেই।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:০৮702924
  • ব্যাস্‌, নির্বাচনের টইয়ের হীরাভ-দশা-প্রাপ্তি, অতঃকিম ঘোড়াড্ডিম, যাও সবে নিজ নিজ কাজে ইত্যাদি।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:১১702925
  • "আপাততঃ আবাপ ছেড়ে cbi-কেই মাপকাঠি ধরলাম।"

    এখানে কিন্তু মারাদোনা সুলভ একটা ছোট্ট ডজ আছে :d কোটটা করা হয়েছে ToI থেকে, মানে আবাপর বদলে ToI এর নিউজ নাকি ভিউজ কে জানে কি উদ্ধৃত করে বলে দেওয়া হলো "আপাততঃ আবাপ ছেড়ে cbi-কেই মাপকাঠি ধরলাম।"

    ToI এর লিংক যেখান থেকে পুরোটা কপি হয়েছেঃ
    http://timesofindia.indiatimes.com/india/Nandigram-firing-Full-text-of-CBIs-Nandigram-chargesheet/articleshow/29665581.cms
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:২৪702927
  • এসব লিং বহুবার দিয়েছি মহায়। আপনি নাহয় সত্যি লিং-টা পড়ে জানান যে অন্য কিছু কি লেখা আছে বা এলোপাথাড়ি গুলীবর্ষণের বর্ণনা দেওয়া আছে কিনা।

    ভাবা যায় যে দুজন ভোটক্র্মি নিগৃহীত হওয়াটা ধামাচাপা দেওয়ার জন্যে করন্দা থেকে নন্দীগ্রামের আমদানী করতে হল!!
    তিনো সরকারের প্রতি কি নিরপেক্ষ মায়া!! (এটা সন্ধ্যাদেবী স্টাইলে বলতে হবে)!!
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:২৫702928
  • **ভোটকর্মী

    আর cbi-এর বক্তব্য TOI " "-এর মধ্যে দিয়েছে। ওখানে TOI-এর ভিউজ নাই।
  • Robu | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:২৬702929
  • প্লিজ পিটিবাবু, এবারের মত সিপিএমকে ছেড়ে দিন ঃ-(
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:২৯702930
  • আর cbi-এর বক্তব্য TOI " "-এর মধ্যে দিয়েছে। ওখানে TOI-এর ভিউজ নাই।

    যাতা :d

    যাগ্গে, PT র লেভেলে ট্রোলিং আমি করতে চাইনা। আপাতত থাক।
  • কী চাপ! | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:৩৪702931
  • মাইরি কত বছর যেন হল? সেই একই জিনিস দেখে চলেছি। ছয়? না তারও বেশি?
  • dd | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:৪০702932
  • আর নেতাজী? এই নেতাজীকেই তো এঁয়ারা তোজোর কুকুর বলেছিলেন।

    ভুলে গ্যালেন ?
  • আর | ১৪ এপ্রিল ২০১৬ ০৯:৫৭702933
  • আমাদের নেতা সরলজি, তার কথা ভুলে গেলেন!
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১০:৫০702934
  • যা তা মানে? ওটা কি TOI-এর লেখা গপ্প বলে মনে হচ্ছে আপনার?
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১১:১৫702935
  • না। আপনার লজিক (আসলে নট লজিক বা ব্যাড লজিক) এর ধরনটা যাতা।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১২:০৬702936
  • সেতো মতে না মিললে অন্যের লজিক যা তা মনে হতেই পারে। কিন্তু TOI কোন গপ্প লেখেনি। "The following are excerpts -"এর পরে " "-র মধ্যে cbi-এর চার্জশীট থেকে কোট করেছে।
    এখ্ন TOI-ও আপনার পছন্দের কাগজ না হলে আমি নাচার!!
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১২:১৪702938
  • এখানে ToI বা আবাপ বা সিবিআই নিয়ে আমার কোন মন্তব্যই নেই।

    আবার বলি, আপনার নন লজিকের প্যাটার্ন নিয়ে আমার মন্তব্য ছিল। এই যে আপনি বুঝেও না বোঝার ভান করে আরো নন লজিক সহকারে পোস্ট করছেন, সেটাও ইন্টারেস্টিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন