এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • IPGGKBK | ২০ মে ২০১৬ ১১:৪৯706178
  • বুদ্ধ-বিমান সম্বন্ধে কথা বলতে গিয়ে আমার এক ঘোরতর বাম-দাদা বলেন-
    "সুকুমার'এর গঙ্গারাম পড়ো নি?

    'ভাইগুলো তার, বলব কি আর,
    একটা পাগল, একটা গোঁয়ার।"

    ওরকম ভাবেই-
    'বুদ্ধ-বিমান বলব কি আর,
    একটা বলদ, একটা গোঁয়ার।"

    (উনি বাঙাল বলে বলদ শব্দটা ব্যবহার করেছেন, আক্ষরিক অর্থে নেবেন না আর 'রে রে করে তেড়েও আসবেন না)

    পালাই !
  • প্রশ্নটা | ২০ মে ২০১৬ ১১:৫২706179
  • ঠিকেদারির নয়, রঞ্জনদা। কাল টিভি দেখি নি আমি, তাই কে কী বলেছেন জানি না। তবে রাজনীতির চর্চায় ইতিহাসের রেফারেন্স না রাখাটা ঠিক নয়। ইতিহাস থেকে রাজনীতি বারে বারে শিক্ষা নেয়, যে জন্য বিজেপির অন্যতম একটা মুখ্য অ্যাজেন্ডা হচ্ছে - ইতিহাসকে বদলে দাও। ইতিহাসজ্ঞান একটা শক্তিশালী অনুঘটক।

    র‌্যান্ডমলি যে কোনও জেনারেশনের বেশির ভাগ লোকই ইতিহাস চর্চা করেন না - যার জন্য কিছু ফ্যাসিবাদ বারে বারে ঘুরে ঘুরে আসে। ইউ মে নট বি ইন্টারেস্টেড অ্যাবাউট পলিটিক্স, বাট দ্যাট ডাজন্ট মিন পলিটিক্স উইল নট বি ইন্টারেস্টেড ইন ইউ - এটাও ইতিহাসেরই শিক্ষা।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১২:০৭706181
  • আরে আপনার বক্তব্য নিয়ে কোন দ্বিমত নেই। আমার বক্তব্য মূল প্রশ্ন অস্বস্তিকর হলে গোলগোল কথা বলা আর অনুস্বার বিসর্গের মত "ইতিহাস" শব্দটিকে এখানে ওখানে ছিটিয়ে দেওয়া নিয়ে।
    শুনুন, জিজ্ঞেস করা হছে --এ বারে আপনারা ভোটের পর ভালো ভাবে জিতবেন বলে প্রেডিকশন করেছিলেন। কিন্তু এরকম হল কেন?
    উত্তরে বলা হল-- ইতিহাসে এমন অনেক হয়। ইতিহাস সাক্ষী মুসোলিনি/হিটলারও জনতার ভোটে জিতেই ক্ষমতায় এসেছিল।

    কী বলবেন? এটা আদৌ রাজনৈতিক আলোচনায় সিরিয়াস ইতিহাস চর্চা হল?
    এগুলো আপ্তবাক্যের মত আওড়ালে যেমন "মার্কসবাদ সত্য, কারণ ইহা বিজ্ঞান' গোছের হল না?

    কাজেই জনতার কাছে যেতে হলে ওরা মূর্খ/ছাগল, আর আমরা ত্রিকালজ্ঞ ঋষি-- এই অ্যাটিচুড ছাড়তে হবে। ওদের ভাষায় ( খেটে খাওয়া মানুষের ভাষা মানেই অশ্লীল খিস্তি,এমন নয়) ওদের থেকে ওদের সমস্যা বুঝে অ্যাকশনে ওদের আশা-আকাঙ্ক্ষাকে রূপ দিতে হবে, ওদের মুখপাত্র হয়ে উঠতে হবে।
    আমরা পারিনি, আমরা হয়েছি মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্তদের আকাঙ্ক্ষার ভয়েস। সেখানেও আমাদের ইডিয়ম দু'দশক পুরনো।

    আর এই হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড, আমাদের কোন ভুল নেই। আমরা সব সময় ঠিকই করি।তবু পরাজয়ের জন্যে দায়ী যত বাইরের শক্তি!!!
    এই অ্যাটিচুড থাকলে আর বাইরের বিরোধীদের দরকার হবে না।
  • sm | ২০ মে ২০১৬ ১২:০৭706180
  • ওগুলো স্টিমুলাস নয়। স্টিমুলাস দেওয়া হয় মন্দার ঘেকে বেড়নোর জন্য।
    ---
    কিন্তু বর্তমানে ৭ পার্সেন্ট গ্রোথ এর দেশ ভারত কিভাবে স্টিমুলাস দেয়,ফিসক্যাল কন্সলিদেশনের নাম? যাই হোক টই এর মোড় ঘোরাতে চাই না।
  • PT | ২০ মে ২০১৬ ১২:১২706183
  • RR
    "একটি সরকার ( অপদার্থ হলেও) যদি নিজের গরীব নাগরিকদের ২ টাকা কিলোয় চাল দেয় (ফ্রি নয়), তো সেটা ভিক্ষে! আর বামেরা কিউবায় চাল পাঠালে সেটা কী?"
    সেটাও ভিক্ষে। তবে একটু ফারাক আছে। বামেরা কিউবার কাছ থেকে কিছু তার বদলে চায়নি। উল্টোদিকে তিনো নেতারা প্রকাশ্যে চাল দিচ্ছি বা ক্লাবে অনুদান দিচ্ছি অতএব ভোট দাও এসব প্রকাশ্যেই বলেছে।
    কিন্তু ভিক্ষেকে ভিক্ষে বলতে আপত্তি কোথায়? যেমন USSR-ও নানা ভাবে ভারতকে দিত একসময়ে।

    "সুপ্রীম কোর্ট যখন কেন্দ্রীয় সরকারকে বলে নিরন্ন মানুষের মধ্যে সরকারি গোডাউনের জমে থাকা চাল বিলি করতে --সেটা কী?"
    কেন বলেছিল জানা নেই। তবে পচার থেকে দিয়ে দেওয়া ভাল। কিন্তু কোর্ট কি বলেছিল সেই বিতরণকে সরকারি পলিসি হিসেবে প্রয়োগ করতে? জানা নেই।

    "সিপিএম যখন সবাইকে শস্তায় চাল দিতে হবে (বিপিএল/এপিএল নির্বিশিষে) বলে গণস্বাক্ষর সংগ্রহ করে সেটা কে কী বলল্বেন?"
    সেটাও ভিক্ষে। কিন্তু পাশাপাশি সিপিএমের কারখানা ইত্যাদি করে কাজ সৃষ্টি করার প্রয়োজনের ওপর জোর দিয়েছিল। in fact ভিক্ষের ওপরে নির্ভরশীল না থেকে মানুষ যাতে কাজ পায় সেই কারখানার পত্তন করতে গিয়েই বামেদের পতন হল সেটা সকলেই জানে।

    তবে ভিক্ষে শব্দটা খুব কটকটে লাগলে বিদেশী ভিখিরীদের ঢঙে "Help" ব্যবহার করতে পারেন। "খারাপ" শব্দ ইন্জিরিতে বলার অব্বেশ বাঙালীর বহুদিনের।

    এসবের মুল লক্ষ্যটা অবিশ্যি কবি অনেক দিন আগেই লিখে গিয়েছেনঃ
    "সাত কোটি ভোটারকে, হে ধূর্ত জননী/ রেখেছ ভিখিরী করে, কাজ দাওনি।"

    "কিন্তু আপনি কখনই অন্যের প্রশ্নের জবাব দেন না।"-এই ট্যাগটা এবার খুলে ফেলতে পারলাম কি? আপনার পছন্দ না হতে পারে কিন্তু জবাব দিয়েছি যে সেটা নোট করে রাখবেন।
  • a | ২০ মে ২০১৬ ১২:১৭706184
  • কিউবা থেকে ভোটার এলে সুয্যি উঠতই। কি করা যাবে। NOTA আর কিউবা র দোষ।
  • lcm | ২০ মে ২০১৬ ১২:২০706185
  • আচার্য্য-র লিংটা ভালো --

    ...The subalternisation that you have seen in Bihar is happening in Bengal now. The stability of bureaucracy within a welfarist politics, as it happened in Tamil Nadu, is also now showing. Also, you have a flock of legislators who cannot be purchased at any cost....

    ... our Left middle class does not understand in Kolkata – that Kolkata’s opinion does not matter anymore in electoral politics...

    ...Buddhadeb Bhattacharya never visited Darjeeling in his ten years as chief minister. He hardly cared to visit the rural areas. He was the modern prince. He was operating from Writers’ Building. He had elite people, intellectuals to advise him. He would write commentary pieces in the evenings. He would attend industry conferences. A classic elite culture.

    Mamata, on the other hand, does not stay in Kolkata. She is always moving in villages. She brought back the kind of politics where a leader is always present with her electorate. A kind of a travelling organiser, like in the early 20th century. You go to the people. You connect with them and politically strategise accordingly...

    ...BJP relies on consolidation of Hindus by charging them up communally – through engineering riots, communal campaigns etc. BJP consolidates its votes on the basis of the fault lines whereas Mamata consolidates by providing an alternative overarching framework that picks up on some common concerns of the poor – by neutralising the fault lines. ...
  • sm | ২০ মে ২০১৬ ১২:২১706186
  • যখন সরকারী কর্মচারীদের ডি এ বাড়ায় সেটাও তখন ভিক্ষে! বিনি পয়সায় বা মিনিমাম পয়সা কেটে একলক্ষ টাকা অবধি চিকিত্সা বেসরকারী হাসপাতালে ক্যাশ্লেস ফ্রি ঘোষণা করে; সেটাও ভিক্ষে। কারণ কো অর্ডিনেশন এর কাছে সরকার এর ভোট চাই; আর নিজের ভোটিং মেশিনারি কে শক্ত করার চেষ্টা করে থাকে।
    এ, বামেদের চাইতে আর কে ভালো জানে?
  • dc | ২০ মে ২০১৬ ১২:২২706188
  • এদিকে ডিএমকে নেতারা হাহুতাশ করছে কং এর সাথে জোটের ফলে এবার হেরে যেতে হল।
  • a | ২০ মে ২০১৬ ১২:২৬706189
  • চাল গুলো কিউবা তে পাঠাতে গেল কেন। তখন কি দেশের চালের স্টক এত বেশি ছিল যে চাল সারপ্লাস ছিল? পাঠানো হলেও কিউবা কেন? আফ্রিকা তে তো আরো গরিব দেশ আছে যেমন সোমালিয়া।
    কোনো প্রশ্ন নয়। no question ? - জটায়ু।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১২:২৭706190
  • রণবীরদার সব বক্তব্যের সঙ্গে সহমত নই, কিন্তু কিছু প্রশ্ন বা বা দেখার অ্যাঙ্গেল ভাবাচ্ছে।
    অজ্জিতকে ধন্যবাদ -- এইটা শেয়ার করার জন্যে,
  • lcm | ২০ মে ২০১৬ ১২:৩১706192
  • পিটির জন্যে --- আচার্য-র লিংকে রনবীরবাবুর অ্যানালিসিস থেকে --
    ...
    The intellectual response to the TMC, exactly in the same way, was counter-productive. The intellectualism in Bengal, the reputation of which has gained mythic proportions, has become absolutely hollow. They cannot stand the political language, the social mobilisation, the churning that is going on in Bengal. They are not ready to even acknowledge all these trends. The intellectuals tend to convey the message that they are right and people are wrong.
    ...
  • de | ২০ মে ২০১৬ ১২:৩১706191
  • ভালো হয়েচে হেরেচে - ৩৪ বচ্ছর ধরে জিতে জিতে এমন অভ্যেস খারাপ হয়ে গেছে যে ভোটের দুমাস আগে জোট করে পৃথিবী বদলে দেবে ভাবে - অতো হা হুতাশ কিসের জন্য কেজানে!

    আর সূর্য্য বাবুর ২০০+ নিয়ে অতো কথা কিসের? বক্তৃতা দিতে উঠে কি বলবেন যে "আমরা তো মনে হয়ে জিতবোনা, কিন্তু তবু ভোটটা দেবেন"। অ্যাসারটিভ বডি ল্যাঙ্গোয়েজ না থাকলে মানুষ ভোট দিতো?

    ২৩৫ এর ঝড় ভুলে যাবেন্না প্লিজ - তারপরেও ১০৩ এসেছিলো -
    খারাপ দিন কি আর আসে না?

    জোট না হলে কং+সিপিয়েম দুজনেরই রেজাল্ট আরো অনেক খারাপ হোতো।
  • lcm | ২০ মে ২০১৬ ১২:৩৩706193
  • ওহো! আচার্য=অরিজিত
  • de | ২০ মে ২০১৬ ১২:৩৫706194
  • পপুলিস্ট অ্যাপ্রোচ নিঃসন্দেহে কার্য্যকরী হয়েছে - গ্রামে গঞ্জে মেলা-উৎসব করে এইসব শিশুসাথী-কন্যাসাথী ইঃ র প্রচারও হয়েছে - প্রোজেকশনেই মমতা টপকে গেছেন অন্যদের। যদিও এর অনেক প্রকল্পই ইউ পি এর আমলের।
  • একক | ২০ মে ২০১৬ ১২:৩৬706195
  • রঘুরামের একটা আর্টিকল আছে , করাপ্ট পলিটিশিয়ানদের ভোটে জেতা এন্ড ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে। পড়ে দেখতে পারেন | মমতা নিয়ে আলাদা করে কিছু না। ইন জেনেরাল।
  • সে | ২০ মে ২০১৬ ১২:৩৭706196
  • সিপিয়েম হারায় আমি প্রচণ্ড খুশি হয়েছি। পশ্চিমবঙ্গ থেকে প্রায় ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে।
  • IPGGKBK | ২০ মে ২০১৬ ১২:৩৮706197
  • 'প্রশ্নটা' মহাশয় একেবারে ঠিক। এক্কেবারে ঠিক।

    শুধু একটু বিনীত সংশোধন। ইতিহাসজ্ঞান না সঠিক ইতিহাসজ্ঞান? কিছুদিন আগে আনন্দবাজারের শনি বা রবি কোন একদিন ক্রোড়পত্রে অসুর কারা, অসুর পদবী কোথায় আজও আছে, ইত্যাদি নিয়ে একটি লেখা বেরিয়েছিল। এই রবিবার বর্তমানের প্রথম পৃষ্ঠায় 'সাপ্তাহিক বর্তমান'-এর বিজ্ঞাপনে দেখলাম লিখেছে 'সম্প্রতি বাম বুদ্ধিজীবীদের কেউ কেউ অসুরকে অত্যাচারিত শূদ্রদের প্রতিনিধি এবং দেবী দুর্গাকে ছলনাময়ী, ইত্যাদি অবমাননাকর উক্তি করছেন, এই প্রসঙ্গে এবারের সংখ্যায় লিখছেন ডঃ ওমুক, ডঃ তমুক।

    দুটি পত্রিকার পাঠককুল আলাদা। তাহলে প্রকৃত বা সঠিক ইতিহাসের ভবিষ্যৎ কি? প্রশ্ন-পাল্টা প্রশ্ন, তর্ক-বিতর্ক, মতবিরোধ আর শেষে আমাদের একেবারে সঠিক উপসংহার টেনে দেবার যে ঐশ্বরিক ক্ষমতা আছে, তার বলে একে অন্যকে নস্যাৎ করে যে যার ঘেরাটোপের দিকে নিষ্ক্রমণ।

    --------
    আরেকটা ফালতু কথা-
    ব্যক্তি সাপেক্ষে প্রতিক্রিয়া বা জবাব দেওয়া ও না জবাব দেওয়াটাও সমর্থন বা বিরোধ বুঝিয়ে দেয়। এটা আমি আমার বক্তব্যের প্রেক্ষিতে লিখলাম না। ওই 'ইতিহাস' শব্দটার ব্যবহারে এক ক্ষেত্রে নীরব ও আরেক ক্ষেত্রে সরব হওয়া নিয়ে লিখলাম। এ জিনিষ এখানে চিরকালই চলছে, চলবেও। আর হ্যাঁ, গুটিকয় ব্যতিক্রমী ক্ষেত্র বাদ দিয়ে আমি এবারেও এটা অরিজিৎকে ধরেই বললাম।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১২:৪০706200
  • পিটি,
    ট্যাগ খুলে ফেললাম।
    কিন্তু আমার প্রশ্নটা ধরতে পারেন নি। সরকারের কি গরীব মানুষকে শস্তায় চাল দেওয়া প্রাথমিক কর্তব্য নয়? আর ফ্রি তে দেয় নি তো! ২টাকা কিলো দরে দিয়েছে।
    সেটা ভিক্ষে বলছেন কী করে? বদলে কিছু চাইলে সেটা ব্যব্সা হতে পারে, ভিক্ষে নয়। আপনি ভিখারিকে ভিক্ষে দিলে বদলে কিছু চান কী? কী চান? বড়জোর -- বাবা, অন্য বাড়ির দোরে যাও।
    আর অমুক-তমুক কাজ করেছি, বদলে ভোট দাও---এটা কোন পার্টি চায় না বা বলে না? সিপিএম কোন ব্যতিক্রম? কাজেই রেশনের মত শস্তায় চাল দেওয়া কোন যুক্তিতে ভিক্ষে ?
    কিউবায় চালটাই বরং ভিক্ষে।ঠিকই ধরেছেন।

    না, যেদিন গড়িয়ায় সিপিএম এর স্থানীয় নেতারা সবাইকে ২ টাকায় চাল দিতে বলেছিল বদলে শিল্পায়নের কথা বলেনি। সবার চাকরি কী কারখানায় হবে নাকি? কিন্তু "শস্তা দরে খাদ্য চাই"--এটা কমিউনিস্টদের একটা বেসিক শ্লোগান। রাশিয়া/চীন সর্বত্র। আজও নিও-লিবেরাল চীন বেসিক খাদ্য শস্তা রেখেছে। সাংহাইয়ে আকাশছোঁয়া বাড়িগুলোর বেসমেন্টে মোটা মাংসের ঝোল ও শাকসব্জি ভাত খুবই শস্তা।

    হ্যাঁ, সুপ্রীম কোর্ট বলেছিল ক্ষিদেয় কোন নাগরিক মরবে আর সরকারি গুদামে চালগম পচবে এটা মানা যায় না। সরকার নীতি হিসেবে বাড়তি চালগম যাদের ক্রয়ক্ষমতা নেই তাদের মধ্যে বিলিয়ে দিক।
  • de | ২০ মে ২০১৬ ১২:৪০706199
  • গণতন্ত্রে ভোট মানে মেজরিটির রায় - তাই বলে মাইনরিটিরা মিনিংলেস হয়ে যায় না। সিপিয়েম নিজে না চাইলে সিপিয়েমকে ঝেঁটিয়ে বিদায় করা কারো সাধ্য নয়!
  • একক | ২০ মে ২০১৬ ১২:৪১706201
  • মমতা গ্রামে গ্রামে ঘুরেছেন মেলা উত্সব উদ্বোধন করে এটা তো ঘটনা। কিন্তু সেটা যদি পপুলিস্ট বলি তাহলে এইযে আজকালের প্রথম পাতায় বড় বড় করে জ্যোতিবাবুর চেম্বার কমার্স থেকে বেরোনোর ছোপি থাকত মৌ সই করে, সেটা পপুলিস্ট না ? দুটোর ই তো আউটকাম অনিশ্চিত এবং অত ঢাকঢোল পেটাবার কিছু নেই | জাস্ট প্রচারের জন্যে করা |বরং ল্যাংচা শিল্পের উদ্বোধন করলে গ্রামের মানুষের সঙ্গে পিআর হয় আর কিছু না হোক।
  • de | ২০ মে ২০১৬ ১২:৪৩706202
  • আমি পপুলিস্ট অ্যাপ্রোচে মানুষের কাছাকাছি পৌঁছবার পক্ষেই সওয়াল করলাম - সে জ্যোতিবাবু হোক কি মমতা!
  • সে | ২০ মে ২০১৬ ১২:৪৪706204
  • নিজে চাওয়া চাওয়ির ওপর তো সবটা নির্ভর করে না। ভোটারদের ওপরে নির্ভর করে বিদায় করাটা। হি হি ...
  • lcm | ২০ মে ২০১৬ ১২:৪৪706203
  • সাবসিডি ভিক্ষে হবে কেন। ফ্রি সরকারি স্কুলের স্টুডেন্টরা কি তাহলে ভিখিরি।
    বেসিক হিউম্যান নিড - খাবার, স্কুল এডুকেশন, হেল্থ কেয়ার - এই সব সাবসিডি কিন্তু ক্যাপিটালিস্ট দেশগুলোতেও আছে - সেখানে এগুলোকে ভিক্ষা বলা হয় না।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১২:৪৫706205
  • দে,
    ঠিক বলেছেন। আত্মহত্যা তো একরকম নিজে চাওয়াই। মানে পলিসিগত আত্মহত্যার কথা বলছি।
    তবে সিপিএম এর মত পার্টির বেঁচে থাকার বস্তুগত পরিস্থিতি তো আছে।
    তফাৎ হল সেটার অধ্যয়ন ও সঠিক পলিসি নির্বাচন এবং প্রয়োগ।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১২:৫০706206
  • লসাগুকে ক।
    রণবীরের লেখা থেকে কোট ও ক্যাপিটালিস্ট দেশে সাবসিডির মহত্ব কোট করার জন্যে। তবে পিটি মানবেন না। মানলে ছাগল তত্ত্ব ধ্বসে পড়বে। বড্ড রেগে আছেন জনগণের উপর।
    হ্যাঁ, একজন বাঙালী অবশ্য একশ বছর আগে"মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চন্ডাল ভারতবাসী"কে ভাই বলে গেছেন।
  • dc | ২০ মে ২০১৬ ১২:৫২706207
  • রণবীরবাবুর অ্যানালিসিসে দুয়েকটা জায়গায় দ্বিমত আছে, বিশেষ করে বিজেপির পার্টটা (বিজেপি যে শুধু হিন্দুত্বর হাওয়া তুলে আর অ্যান্টি কং ভোট পেয়ে এগোচ্ছে সেটা মনে হয়না), তবে ওনার লেখার অনেকগুলো জায়গায় সহমত। বিশেষ করে পপুলিস্ট মেসারস, যা নাকি "ভিক্ষে" দেওয়া, এটা যথেষ্ট দরকারি কাজ। জয়ললিতাও কিন্তু ইতিহাস গড়লেন এক ও একমাত্র এই কার্নে - উনি তামিলদের প্রচুর "ভিক্ষে" দিয়েছেন, নানান রকম স্কিমে "ভিক্ষে" দিয়েছেন, আর তাতে তামিল নাড়ুর গরীব লোকেদের প্রচুর উপকার হয়েছে।

    আর একটা গতকালই লিখেছিলাম, সিপিএম পবতে আস্তে আস্তে ইরেলিভ্যান্ট হয়ে গেছে, এই ইলেকশানের ফল আসলে শেষের শুরু। তর কারন এইটাঃ "Previously, politics in Bengal was played out by a party machinery. In this case, it is being done by an individual with an enormous informal and quasi-formal network spread through society. From top to bottom."

    এটা খুব ভালো অবসার্ভেশান। সিপিএম কিন্ত হেরেছে কারন সিপিএমের নেতৃত্ব তিনো নেতৃত্বের কাছে হেরে গেছে বলে। সিপিএমের আর কোন এফেকটিভ নেতৃত্ব নেই যারা পার্টিটাকে আবার জনতার কাছে নিয়ে যেতে পারবে। ভবিষ্যতে অন্য পার্টির সাথে তিনোদের লড়াই হবে, অন্য কোন পার্টি ক্ষমতা দখল করবে। কিন্তু সিপিএম শেষ হয়ে গেছে।
  • একক | ২০ মে ২০১৬ ১২:৫৪706208
  • রঞ্জন দা, একটা এক্সর্সাইস করে দেখুন। আমি সকালবেলা এক বন্ধুর দঙ্গে করলুম।

    যে সমস্ত সিপিএম বলছেন :আমাদের এবার মানুষের কাছে যেতে হবে, মাটি কামড়ে কাজ করতে হবে ইত্যাদি,

    তাদের কাওকে ধরে, একদম পিন পয়েন্ট করে জিজ্ঞেস করুন : ঠিক কী করবে ? গ্রামের মানুষের সমস্যা কী ?

    দেখবেন বারবার :তাদের কথা শুনতে হবে, ঔধ্ধত ঝেড়ে ফেলতে হবে .......এইসব বলছে।

    আবার ঠ্যাঁটার মত প্রশ্ন করুণ : সেসব তো বুঝলুম। কিন্তু এক্স্যাক্টলি করবে টা কী ? স্বাস্থ্য -শিক্ষা -প্রতিদিনের পেট চালানো কোনো একটা সমস্যা ধরে বলো।

    দেখবেন, বারবার একই কথা ঘ্যানঘ্যান করছে।

    এবার শহর নিয়ে পরুন : শহরে এই যে এত নিম্নবিত্ত শ্রমিক, তারপর ক্রমবর্ধমান অবসরপ্রাপ্ত মধ্যবিত্ত শ্রেণী যাদের পেনশন নেই -বিপিএল ও নেই এদের জন্যে কী করবে ?

    পিন পয়েন্ট করে করে ঠ্যাঁটার মত খুঁচিয়ে জান ........উত্তর পাবেন না। শ্রমিক দের শোষণ থেকে বের করে আনতে হবে এইসব আউড়ে যাবে। পরিস্কার বুঝতে পারবেন কোনো প্ল্যানিং নেই এক্স্যাক্টলি কীভাবে সরাসরি মানুষের উপকার করা যায়। সেই ঘুরেফিরে অন্যদের দুর্নীতি -শোষণ -মানুষের কাছে যাও .....এইসব ডায়ালগ।
  • Arpan | ২০ মে ২০১৬ ১২:৫৮706210
  • কালকে তো এখানেই জিগালাম। সেশ পর্যন্ত জানলাম পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করতে হবে।

    হু হু বাবা, খুবই রেজিমেন্টেড পার্টি। ভেতরের খবর বাইরে একটু গলতে পায় না!

    ঃ) ঃ) ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন