এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৪715827
  • b
    "পিটি দা যে রাস্তা দিয়ে ই যান সেটা কেন খারাপ থাকে?"
    রাস্তার কথা বলিনি। রাস্তার দুধারের দৃশ্যমান বাড়িঘরের কথা বলেছি।
    রাস্তা ভালই-এবং খুব ঘন ঘনই ভাল রাখার কাজ চলছে। এই রাস্তা ভাল রাখার কাজটি চালু থাকলে পকেটও ভাল থাকে। আর যারা রাজ্য ছেড়ে চলে যেতে চাইছে চাকরীর দায়ে তারাও ঐ রাস্তা দিয়ে দ্রুত চলে যেতে পারছে!!
  • . | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৮715828
  • অসত্য ভাষণেরও লিমিট আ্ছে, কাল দক্ষিণের ৫ টি রাজ্যেই ভাল প্রভাব ফেলেছে - কেরালা ও কর্ণাটকে খুব বেশী আর তামিলনাড়ু আর তেলেঙ্গানায় যথেষ্ট। অন্ধ্রে ভাইজাগ স্টিলপ্ল্যাণ্ট বন্ধ ছিল। চোখের চশমা সরিয়ে দেখলেই জানা যায়।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৪715829
  • মাইরি বলছি, কেরালা, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্র এসব কোন কিছু নিয়েই একটা কথাও লিখিনি। লিখেছি শুধুমাত্র চেন্নাই নিয়ে, আর চেন্নাইতে কি হয়েছে সেটা নিউজেই আছে।

    কে যে কখন কি চশমা পরে থাকে বোঝা মুশকিল।
  • Ranjan Roy | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৯715830
  • কেরালায় সবচেয়ে বেশি সফল; কারণ সরকার বন্ধের পক্ষে।
    যতদিন বঙ্গে বাম সরকার ছিল এখানেই সবচেয়ে বেশি সফল ছিল।
    আর কেরালা কি ভারতবর্ষ? বন্ধ/ধর্মঘট তো গোটা ভারতবর্ষের জন্যে ছিল!
    সেগমেন্ট ওয়াইজ সবচেয়ে বেশি রেসপেন্স দিয়েছে সরকারী ব্যাংকের স্টাফ। সমস্ত রাজ্যে। বেসরকারী ব্যাংক নয়। ভারতের সবচেয়ে বেশি মজদূর রেলওয়েতে। সেখানে স্ট্রাইকের সর্বভারতীয় রেসপন্স কহতব্য নয়। বঙ্গে তো বিলকুল নয়। গার্ডেনরিচেও যথারীতি হাজিরা ছিল, বাম সমর্থকেরাও কাজে গিয়েছিলেন।
    কয়লাখনিতে ? কোথায় সর্বাত্মক হরতাল হয়েচে? ইস্পাত শিল্প?
    ভিলাই/বোকারো/ দুর্গাপুর/ রাউরকেল্লা/ ভাইজাগ/ --এর মধ্যে শুধু ভাইজাগে? তাতেই খুশি? আর বামেদের প্রিয় টাটাদের ইন্ডাস্ট্রিতে?
    এই মিনিস্কুল সাকসেস নিয়ে যদি কমরেডরা খুশি হতে চান, তো কে আটকাচ্ছে?
    "অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?"
    জঙ্গী ট্রেড ইউনিয়নের আজ দুর্দিন, এই হরতাল সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর হরতাল নামক টুল কতদূর প্রাসংগিক বা কার্যকরী সেই প্রশ্নও তুলে দিল।
  • লাট্টু | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৭715831
  • বিহার Normal life was also hit in Bihar where the strike evoked a near-total response as shops and business establishments were shut, and train and road services were disrupted by activists of various trade unions

    হরিয়ানাঃ In the BJP-ruled Haryana, public transport remained off the roads leaving tens of thousands of passengers in a lurch. Private buses as well as auto-rickshaws also joined the strike.

    উত্তরপ্রদেশঃ Most of the 18 lakh government employees in Uttar Pradesh didn't attend their offices as the strike was supported by the state's 250 employee unions.

    হিমাচল প্রদেশ Banks and commercial establishments were closed across Himachal Pradesh.
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৯715832
  • যিনি কোথাও বন্ধ দেখতে পাচ্ছেন না তাঁর জন্যে উড়িষ্যাটাও জুড়ে দিইঃ
    Train services hit the most as the agitators sat on the railway tracks in most of the major stations. Armed with their flags, the protestors blocked both passenger and goods trains at Bhubaneswar, Cuttack, Bhadrak, Balasore, Berhampur, Rourkela, Paradip, Keonjhargarh and Rajsunakhala. Thousands of railway passengers were stranded in different stations as the railway authorities cancelled five trains and short-terminated four trains. Vehicular movement came to a grinding halt as all kinds of bus services, auto-rickshaw and trucks remained off the roads. Bank and insurance services was also hit due to the bandh while schools and colleges were remained closed for the day. Major retail markets, shopping malls and other commercial establishments were also shut."

    বোধহয় কোন রাজ্যের সরকারই পবর সরকারের মত গাংহো কায়দায় এই বন্ধকে রোখার চেষ্টা করেনি। এমনকি কেন্দ্রীয় সরকারও নয়। একদিকে সিঙ্গুরের চাষীর জন্য কুম্ভিরাশ্রু বিসর্জন আর অন্যদিকে ট্রেড ইউনিয়নের ন্যুনতম মজূরীর দাবীর বিরোধীতা করা-বোধহয় national socialism বঙ্গে নবরূপে আবির্ভূত হয়েছে।
  • kcস | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৫715833
  • রঞ্জনদা, আপনার অবস্থা হয়ে গেছে শীর্ষেন্দুর মতন। এককালে ভালো লিখেছেন, এখনও লেখনশৈলী অনুকরণীয়, সেই চাপেই পড়তে বাধ্য হই। যদিও লেখার অ্যাজেন্ডা জানা হয়ে গেছে, বেশকিছুদিন।
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৭715834
  • কেসি,
    ঃ)))))
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৮715835
  • দুটো কথা।
    এই পাতাতেই লিখেছি, sm কে প্রশ্নও করেছি-- বঙ্গসরকারের মুখ্যমন্ত্রী ও নেতাদের মুখে বন্ধ/হরতালে শ্রমদিবস নষ্ট হওয়ার বাণী ভূতের মুখে রামনামের মত শোনায়। এঁরা যতদিন ক্ষমতায় ছিলেন না ততদিন কথায় কথায় কী করতেন সবাই জানে।
    হিন্দিতে বলে--সাতশো চুহা খা কর বিল্লি চলীঁ হজ করনে!

    দুই,
    বঙ্গ সরকার ধমকেছে সরকারি কর্মচারীদের। রেলের অফিসে নয়। ব্যাংক ও এল আই সি সারা ভারতের সমস্ত রাজ্যেই প্রায় বন্ধ থেকেছে। প্রাইভেট ব্যাংক ও বীমা কোম্পানি হরতালে যোগ দেয় নি।
    উড়িষ্যাতে ধর্মঘটিরা রেল লাইনে পিকেটিং করেছেন। বঙ্গে সেটা করার লোক ছিল না। কিন্তু রেলের মজদুর এই হরতালে সামিল ছিল না। ড্রাইভার, গার্ড, লোকোশেডের লোকজন কেউ হরতালে সামিল ছিল না।
    হরিয়ানায় গুরগাঁওয়ে আমি নিজে গেছি। বাস ও অটো ঠিকই চলছিল। হোন্ডা ও অন্য দু-একটি কারখানা ছাড়া কোথাও বন্ধের প্রভাব ছিল না বল্লেই হয়। দিল্লিতেও সরকারি ব্যাংক ও বীমা ছাড়া কোথাও বন্ধ ছিল না। না ট্রান্স্পোর্ট, না রেল, না স্কুল-কলেজ না দোকান পাট?

    তিন, এটা আনন্দের নয়, দুঃখের কথা। এটা দেখাচ্ছে রেলের মত ইংরেজ জমানার ট্রেড ইউনিয়নে বামেরা কত দুর্বল হয়ে পড়েছে।
    দেখাচ্ছে বাম আন্দোলনে এখন ব্যাংক-বীমা কর্মচারি গোছের মধ্যবিত্ত শিক্ষিত ইউনিয়নই ভরসা।
    অ্যাকচুয়াল খেটে খাওয়া মজদূর ??
    আর ষাটের দশকের বাংলা বন্ধে কংগ্রেস সরকার অনেক বেশি দমন পীড়ন চালাত। বাসে ট্রামে বন্ধের দিন পুলিশ সওয়ার হয়ে ড্রাইভারের পাশে বসত।
    সেইসব দিনে কমিউনিস্ট পার্টি করলে চাকরি থেকে বরখাস্ত করাও হত। সেইসব দমনের মোকাবিলা করেই কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয়ে ওঠে। সেই সময়ের বাম সাহিত্য দেখুন, যা বলছ্হ তার দস্তাবেজ সেগুলো।
    তা না, সরকার কত দমন পীড়ন করল, আমাদের ঠিকমত বন্ধ করতে দিল না বলে নাকে কান্না কমিউনিস্টদের শোভা পায় না।
    এইসময় আত্মবীক্ষণের। দারুণ বন্ধ হয়েছে বলে নিশ্চিন্ত হওয়ার নয়।

    পসন্দ অপনী অপনী!
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:১১715837
  • রঞ্জনদা একটি মারকাটারি পঞ্চাশ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন।

    আরেকটা জিনিস বলার ছিল যে গত দু দশকে পপুলিস্ট রাজনীতির চাপে বাম আন্দোলন দিশাহারা হয়েছে। লোকে এটাকে ইনডাইরেক্ট সাবসিডি হিসেবে মান্যতা দিয়েছে। আর এটা শুধু পঃবঙ্গের গল্প নয়। বন্‌ধের প্রভাবও তাই সীমিত হয়ে আসবে বিচিত্র কী?
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৪715838
  • ব্যাংক সেক্টর সারা ভারতের সমস্ত রাজ্যেই প্রায় বন্ধ থেকেছে - এখানে কিন্তু একটা মুশকিল আছে। আজকাল ব্যাংকের অনেক ফাংশানাই আউটসোর্সড হচ্ছে, আর অনেক সার্ভিসই অটোমেটেড হয়ে যাচ্ছে - অনলাইন নাতো এটিএম বেসড। টাকা ওঠানো/জমা দেওয়ার জন্য আজকাল সবাই এটিএম ব্যাবহার করে আর ট্রান্সফার/এফডি বা আরডি খোলা, বন্ধ করা, রিনিউ, এসবই অনলাইনে। তো অনলাইন আর প্লাস্টিক ট্রানসাকশান যতো বাড়বে ততো বোধায় ব্যাংক সেক্টরে স্ট্রাইকের প্রভাব আগের মতো অতোটা হবেনা। তার ওপর আবার এসবিআই এই বন্ধে সামিল হয়নি বোধায়, কারন কয়েকটা খবরে লিখেছে অল পিএসইউ ব্যাংকস একসেপট এসবিআই পার্টিসিপেটেড।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৭715839
  • আচ্ছা কোথায় দেখলাম এই ধর্মঘট হয়েছে নাকি ডেইলি ওয়েজ নিয়ে - দৈনিক ৩৯০ ভার্সেস ৬৫০ - এমন কিছু
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৫715840
  • মিনিমাম ওয়েজ বাড়ানো একটা বড়ো দাবী ছিল। যদিও কয়েকদিন আগে সরকার মিনিমাম ওয়েজ অল্প কিছুটা বাড়িয়েছে, তবে সেটা আরো অনেকটা বাড়ানোর দাবী করা হয়েছে।
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৪715841
  • মেডিকাল জয়েন্ট নিয়ে জালি কয়ক বছর ধরেই হচ্ছিল - বেশ কয়েকজন মন্ত্রী জড়িত, জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান লোকটিও আদ্যন্ত জালি - এবারই সেশ বছর রাজ্যের হাতে পরীক্ষা, তাই এবার পুকুর-ও নয়, পুরো সমুদ্র চুরি হয়েছে। ব্যাপম-এর মত কেস।
    বাড়ি বয়ে ব্রোকার-দের ফোন আসে - ৮০ লাখ টাকা দিন, আরজিকর-এই হয়ে যাবে - ওপরের দিকে র‌্যাংক করে দেব, ববি-দার ৪০-টা সিট আছে, তার থেকেই হয়ে যাবে। পরীক্ষার দুদিন আগে প্রশ্ন+উত্তর পৌঁছে যায় বিশেষ কিছু লোকের হাতে - বিবিধ জালি
    শিক্ষায়, বিশেষতঃ ডাক্তারির মত জরুরী একটা ক্ষেত্র- তাতে এত করাপশন - বর্তমান সরকার অব্শ্য লজ্জা-ট্জ্জার ধার ধারেন না, চোরেদের দাপট চলছে। আর করাপশন নিয়ে কেউ তেমন বদার্ড-ও নয়।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১১715842
  • এটা অদ্ভুত ! এই ব্যাপম হোক কি পবতে সিট কেলেঙ্কারি, সেভাবে এনিয়ে কোন হইচইই হয়না !
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭715843
  • অনেকদিন বাদে কাল বন্ধ কারখানা নিয়ে ভাল কভারেজ দেখলাম। ক্যালকাটা নিউজে।
    গৌরীশঙ্কর জুট মিল।
    কিন্তু এই ইস্যু নিয়েও কোন হইচই নেই।
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৫715844
  • "দেখাচ্ছে বাম আন্দোলনে এখন ব্যাংক-বীমা কর্মচারি গোছের মধ্যবিত্ত শিক্ষিত ইউনিয়নই ভরসা। অ্যাকচুয়াল খেটে খাওয়া মজদূর ??

    এত কম খবর রেখে তক্ক করলে মন্তব্যগুলো তিনোদের মত শোনায়ঃ

    "ধর্মঘটে বাস চালানো হয়নি। তারই ‘শাস্তি’ দিল শাসক দল। রীতিমতো হুমকি দিয়ে শনিবারও বন্ধ করে রাখা হল ওই রুটের সমস্ত বাস। দলীয় পতাকা গুঁজে গোপীগঞ্জ-সুলতাননগর রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাখার ঘটনাও ঘটেছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর-২ ব্লকের ঘটনা।

    গোপীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের প্রায় ২৫টি বাস ছাড়ে। গন্তব্য হাওড়া, কলকাতা, বধর্মান, মেদিনীপুর। শুক্রবার ধর্মঘটের দিনে একটি বাসও চলেনি। তাই পরের দিনও বাস চালাতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। সে কথা স্বীকারও করেছেন স্থানীয় গোছাতি অঞ্চলে উপপ্রধান মানবেন্দ্র দোলই। তিনি বলেন, ‘‘শুক্রবার এই রুটে বাস চলাচল করেনি। তাই শনিবার আমরাও বাস বন্ধ করে দিয়েছি। এটা দলেরই সিদ্ধান্ত।” তৃণমূল এক ব্লক নেতাও জানিয়েছেন, শুক্রবার রাতেই একটি জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত হয়েছে।"
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৮715845
  • ঠিকই বলেছেন। আপনি অনেক খবর রাখেন!
    গোটা পশ্চিমবঙ্গে গোপীগঞ্জ বাসস্ট্যান্ডের ঘটনা নিয়ে খুশি হন।
    এইভাবেই চোখে ঠুলি এঁ টে বড় ছবি না দেখে আন্দোলনের ও শ্রমিক সংগঠনের পুরনো ধাঁচের সীমাবদ্ধতায় খুশি থাকুন।
    বিশ্বকর্মা ভগবান আপনাদের মত শ্রমিকদরদীদের মঙ্গল করুন।
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫০715846
  • কিন্তু সেই ছোট খবরটিও তো আপনি জানতেন না......
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫২715848
  • না, অবশ্যই জানতাম না। ঃ)))
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৭715849
  • ঐরকম অনেক ছোট খবর জুড়লে ভায়োলেন্সের একটা প্যাটার্ণ বেরোয় সেটা শহর কলকাতায় বসে টের পাওয়া যায় না। এই "মৃদু" ভায়োলেন্স ড্রাইভারের পাশে পুলিশ দিয়ে ট্রাম চালানোর চাইতেও অনেক বেশী এফেক্টিভ।
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৭715850
  • কবে বঙ্গে শাসকদল অপছন্দের স্ট্রাইক হলে ভায়োলেন্স করে নি?
    মমতার মাথা বোধহয় ওদের দলের লোকেরাই ফাটিয়েছিল? কী বলেন?
  • লাট্টু | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮715851
  • শুধু গুরগাঁও দেখে হরিয়ানার হালহকিকত বোঝার ক্ষমতা আর কজনের হয়!
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩২715852
  • সত্যি,
    এটা শ্রমিকদের স্ট্রাইক। বন্ধ নয়; তাই হরিয়ানার ইন্ডাস্ট্রি হাব গুরগাঁও দেখে কী করে বোঝা যাবে? এর জন্যে হরিয়ানার গাঁয়ে গাঁয়ে ঘুরতে হবে।
    ইউপির নয়ডার ইন্ডাস্ট্রিয়াল হাবে কাজকম্মের হদিশ না দেখে গোরখপুরে গেলে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকের খতিয়ান পাওয়া যাবে।
    রেল এর মজদুরদের অংশগ্রহণ বুঝতে হলে নয়াদেল্লি, মুম্বাইয়ের ভিটি, কোলকাতার হাওড়া-শেয়ালদা-গার্ডেনরীচ না বুঝে অন্য কোথাও দেখতে হবে।
    ট্রাম বাসের অবস্থা বুঝতে হলে কোলকাতা, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর না দেখে দাসপুর ব্লকের গোপীগঞ্জ দেখতে হবে।
    এইভাবে দেখে দেখে মনে মনে বিরিয়ানি বানিয়ে খান ও স্ট্রাইক আংশিক সফল ( যা আমি বলছি) না মেনে পূর্ণাঙ্গ সফল হয়েছে বিশ্বাস করুন। ভারতের শ্রমিকশ্রেণী বামেদের সাথে আছে বিশ্বাস করুন আর ওঁদের বিমানবাবুর মত অভিনন্দন জানান।
    শীগ্গিরই মিনিমাম ওয়েজ ১৮০০০/- হল বলে!
    এদিকে কট্টর সিপিএম সমর্থক পিএম ও কিছু বাম সমর্থক কেন সেদিন ডিউটি করেছেন, কেন স্ট্রাইক থেকে দূরে সরে যাচ্ছেন সেসব না ভাবলেও চলবে।
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৬715853
  • "কবে বঙ্গে শাসকদল অপছন্দের স্ট্রাইক হলে ভায়োলেন্স করে নি?
    মমতার মাথা বোধহয় ওদের দলের লোকেরাই ফাটিয়েছিল? কী বলেন?"

    খুব খারাপ কাজ এটা। কিন্তু এটা দেখিয়ে কি বর্তমান শাকদলের ভায়োলেনসকে কম করে দেখানোর বা আড়াল করার চেষ্টা করছেন?
    তবে মমতা কোনকালে "আন্দোলন" বলতে যা বোঝায় তা করেছিলেন বলে আমার জানা নেই।
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৪715854
  • আপনার জানা না থাকলেও বঙ্গের লেফট ফ্রন্ট হাড়ে হাড়ে জেনেছে :d
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১২715855
  • র‌্যাবেল রাউসিং বলে একটা শব্দ আছে সেটা ভুলে গেলে বিপদ। কোন অটোর ওপরে চড়াই পটি করেছে আর সেই চড়াই নতুনহাটের পার্টি অফিসের ঘুলঘুলিতে বাসা করে থাকে কিনা তাই নিয়ে রাস্তায় নামাকে আন্দোলন বলেনা।

    আর তিনোদের আন্দোলনের কোন ধারণা নেই বলেই শ্রমিকের ন্যুনতম মজুরী বৃদ্ধির আন্দোলনের বিরোধীতা করছে। যে লুম্পেনরা স্ট্রাইকের বিরোধীতায় রাস্তায় নেমেছে তাদের বেশীর ভাগেরই এই স্ট্রাইকের কারণে অলরেডি ১০০ টাকা মজুরী বেড়েছে।
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৫715856
  • র‌্যাবেল রাউসিং কাকে বলে আর কেইন রেইসিং কাকে বলে সে আমি বলতে পারব না। আলিমুদ্দিনে কেউ কেউ হয়তো পারবে।
  • Bratin | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩২715857
  • খারাপ কাজ?

    মানে সিপিএম করেছে! ! ওহ মাই গড!!!

    পিটি দা, তুমি কী সব বলছো!! কাম অন!! ঃ))))))
  • PT | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৪715859
  • সিপিএম করেছিল কিনা সঠিক জানা নেই। কেননা যে করেছিল সে পরে তিনোতেই জয়েন করে তারপরে বোধহয় এখন বিজেপিতে আছে। একটা সিবিআই তদন্ত হোক না। কি বল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন