এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩৯70998
  • "হীরকরানী চিরকালই বিভিন্ন পাবলিককে দাবার বোড়ে বানিয়ে লাস্টে তন্দুরি চিকেন বানানোতে এক্সপার্ট। সেই চম্পলা সর্দার থেকে কুঘো হয়ে এই ভিসি। এর পরেও লোকে রানীমার ওপর কেং কয়ে রিলাই করে, মা সারদাই জানেন।"

    সিকি, দারুন ভালো বলেছেন। পুরো একমত। কিষেনজি আর ভিসি, দুটো ইভেন্টেই মমতার টাইমিং দেখার মতো।

    de হ্যাঁ, বুদ্ধবাবু অ্যাডমিনিস্ট্রেটর থাকলে এই সল্যুশন কিছুতে বেরোত না। আমি বাজি রেখে বলতে পারি বুদ্ধবাবু এরকম কলেজে ঢুকে ছাত্রদের সামনে ভিসির রেজিগনেশন অ্যানাউন্স করার কথা স্বপ্নেও ভেবে উঠতে পারতেন না। একদিক থেকে দেখলে তিনো দলটা টিপিকাল লিন অর্গানাইজেশন, ফ্ল্যাট হায়ারার্কি, একটাই নেতা, তার যখন যা ইচ্ছে হচ্ছে ডিসিশন নিচ্ছে। ফাস্ট, অ্যাজাইল। আর সিপিয়েম ছিল টিপিকাল বুরোক্রেসি, যেকোন ডিসিশান নেওয়ার আগে দশটা মেমো, পাঁচটা মিটিং, নীচুতলা থেকে মাঝারি হয়ে ওপরতলা, তারপর ডিসিশন। নড়তে চড়তে বারো মাস।
  • de | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:৪৭70999
  • দুটো দুই এক্স্ট্রীম - দুটোর কোনটাই বাংলার পক্ষে ভালো হোলো না! এক্স্ট্রীম অটোক্রেসি আর ব্যুরোক্রেসি - দুটোই খারাপ।

    সদার ক্ষোভের জায়গাটা আমি ধরতে পারি। সদ্য বাড়ি থেকে বেরিয়ে বাইরে চাগ্রী করতে এসে আমারো এরকমই মনে হোতো। এখন সয়ে গেছে।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ১০:২৪71000
  • de, নিশ্চয়ই। কোন এক্সট্রিমই ভালো না। আমি আমার অবজার্ভেশন বলেছি শুধু।

    তবে এই পার্টিকুলার কেসে আমার মতে রাজ্য সরকার প্রথা মেনে ভিসিকে সরালে ভালো হতো। অন্য অনেকেই যেটা বলেছেন, এই প্রিসিডেন্সটা একটা খারাপ প্রিসিডেন্স হয়ে রইলো। অবশ্যই তাতে হীরক রানীর কিছু যায় আসেনা, ওনার দিক থেকে প্রফিট ম্যাক্সিমাইজ করেছেন।
  • কল্লোল | ১৩ জানুয়ারি ২০১৫ ১২:২৫70960
  • আজকাল বোধহয় ইউনিয়ান করা বেশ মুস্কিলের। নন ম্যানেজমেন্ট স্টাফ বলে কোথাও কিছু নেই। কনিষ্ঠতম কর্মীটিও "ম্যানেজমেন্ট ক্যাডার"। আমার আগের দোকান ইউনাইটেড স্পিরিটস-এ আমি শেষ কেরানী ছিলুম। আমার প্রবেশন শেষ হতেই আমায় "অফিসার" করে দেওয়া হয়। তারপর আর কেউ ক্লার্ক হিসাবে নিয়োজিত হয়নি। এটা ১৯৮২ সাল।
    অফিসার বা ম্যানেজমেন্ট ক্যাডারদের অ্যাসোসিয়েশন হয় ইউনিয়ান হয় না। ব্যাঙ্কেও তাই।
    অ্যাসোসিয়েশন করার চেষ্টা করতে গেলে নূণ্যতম সাতজন লাগে। কাউকে পাওয়া যায় না। উল্টে চেষ্টার খবর পৌঁছে যায় ঠিকঠাক জায়গায়। নানা প্রকার হেনস্তা হতে হয়। সবচে কম ইন্ক্রিমেন্ট। প্রোমোশনের বদলে - ঐ সবচে কম ইন্ক্রিমেন্টেই "ডেজিগনেশন চেঞ্জ"। সে ভাবেই ডেটা এন্ট্রি অপারেটার থে পোগ্গামার হয়েছিলাম।
    এখনের দোকান অ্যাকসেঞ্চর। এখানে তো ওসব কোন কিছুর বালাইই নেই। আমি অবশ্য অটোমেটিক অ্যাকসেঞ্চর। মানে ইউএসএলের আইটি অ্যাকসেঞ্চরে আউটসোর্স করে দেওয়ায় আমি অ্যাকসেঞ্চরে।
  • pi | ১৪ জানুয়ারি ২০১৫ ০২:৪৬71002
  • WBUT


    আমরা সবাই দুর্গাপুরের BCET এবং BCETW’র শিক্ষক ছিলাম। পাঁচ মাস আমাদের চাকরি নেই। মালিকের লাভের জন্য আমাদের বলা হয়েছিল স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে গিয়ে ছেলে-মেয়ে ধরে আনতে হবে, নাহলে চাকরী থাকবে না। আমরা এই কাজ করতে সম্মত হইনি বলে ৯২জন মাস্টারমশাইকে স্যাক করা হয়েছে। আমাদের কলেজে কোন মেটারনিটি লিভ নেই, কোন বেতনের সামঞ্জস্য নেই, ছুটি নেই, নেই কোনো কনফার্মেশন লেটার বা গ্র্যাচুইটি পে।

    মালিকের এই একুশে আইনের বিরুদ্ধে আমরা ৫ মাস ধরে রাস্তায়। দিনভর বর্ধমানে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি, লিফলেট বিলি করেছি আমাদের সামগ্রিক সমস্যা নিয়ে, পথ সভার আয়োজন করেছি। বারংবার WBUT কতৃপক্ষকে অনুরোধ করেছি আমাদের বিষয়টায় হস্তক্ষেপ করতে, তারা কর্ণপাত করছেন না। আমাদের পরিবার নিয়ে আজ আমরা রাস্তায়।

    কেবল BCET এবং BCETW’ই নয় সমগ্র প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের যারা শিক্ষক তারা জানেন কি দুরবস্থা, মালিকের কথাতেই ওঠবস করতে বাধ্য করা হয়। ছুটির দিনেও ক্লাস নিতে হয়। বেতনের কোন নির্দিষ্ট নিয়মাবলি নেই। যখন খুশি চাকরী নিয়ে টানাটানি হতে পারে।

    যারা ছাত্র তারাও জানে এই কলেজ গুলির ক্যাম্পাসিং’র হালহকিকত। পারসোনালিটি ডেভেলপমেন্ট কোর্স’র নামে হাজার হাজার টাকা নেওয়া হলেও সেসব ক্লাস কোন দিন নিয়মিত হয় না। বর্ধিত মাইনে দিতে বাধ্য করা হয়।

    এই পরিস্থিতিতে আমরা WBUT ঘেরাও করার ডাক দিয়েছি। পাশে থাকুন।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ০১:২৯71003
  • Now hunger strike in WBUT!
    Participants of Indefinite Hunger Strike:
    1)Anirban Sardar
    2)Rathin Pailan
    3)Shamik Shankar Pramanik
    4)Dibbindu Mandal
    5)Abhisek Pal
    All are teachers from B.C.E.T.
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ০৪:৫২71004
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ০৮:৪৫71006
  • আজ দুটো থেকে একাডেমিতে বিজয় মিছিল প্লাস অন্যান্য ইস্যু নিয়ে কলরব।
    ওদিকে ঊট নিয়ে অনশন ৪০ ঘণ্টা পার করে দিল। এটা নিয়েও যে কলরব হচ্ছে, আজ মিছিলে যে এটাও ইস্যু হচ্ছে, সেটা ভাল লাগলো।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ০৮:৪৫71005
  • আজ দুটো থেকে একাডেমিতে বিজয় মিছিল প্লাস অন্যান্য ইস্যু নিয়ে কলরব।
    ওদিকে ঊট নিয়ে অনশন ৪০ ঘণ্টা পার করে দিল। এটা নিয়েও যে কলরব হচ্ছে, আজ মিছিলে যে এটাও ইস্যু হচ্ছে, সেটা ভাল লাগলো।
  • Abhyu | ১৮ জানুয়ারি ২০১৫ ০১:৫০71007
  • এই আপডেটটাও থাকা উচিত
  • pi | ১৯ জানুয়ারি ২০১৫ ০২:১০71014
  • BCET and BCETW teachers' hunger strike till death continues while Sharma, the college owner, has formed a "BCET BANCHAO COMMITTEE". Sharma, who did not hesitate throwing a shoe at one of his employee, will be sending 3 buses full of people to WBUT tomorrow. In the past, Sharma's goons have heckled the protesters and broke their anashan moncho in Durgapur. Who knows what these 3 buses full of people will do to the protesters now?
    Rathin Pailan, a hunger striker who fell ill during the fast has come back from the hospital and rejoined the fast. Despite all threats and intimidation, despite goons destroying the protest stage in Durgapur, despite all the false cases against the teachers, the struggle continues.
    Be at Baishakhi island, Salt Lake, 1pm tomorrow (January 20). Stand by the struggling teachers of BCET and BCETW.
  • pi | ১৯ জানুয়ারি ২০১৫ ০৩:৫৫71008
  • জোকার আপডেট, ছন্দকের লেখা থেকেঃ
    'রাজ্যপালের কাছে প্রতিনিধি দল

    একদিন হঠাৎ সকালে দাঁত মাজতে মাজতে মনে হল মেডিকেল কলেজটা তুলে দেই

    এমন ভাবেই নোটিশটা এসেছিল ইএসআই জোকা মেডিকেল কলেজে। তিনদিন অনশনের চাপে দিল্লী একটা চিঠি লিখেছে রাজ্য কে, রাজ্য যাতে এই কলেজকে নিজেদের আওতাভুক্ত করে। চিঠির উত্তর দিতে বলা হয়েছে ৩১শে জানুয়ারির মধ্যে। আন্দোলনের প্রাথমিক জয় হলেও APRON REVOLTERS’রা আন্দোলন জারি রাখবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কলেজে কলেজে লিফলেট বিলি হয়। joka medical college থেকে বেহালা চৌ রাস্তা পর্যন্ত মিছিল হয়েছে।

    কাল রাজ্যপাল দেখা করেছেন ছাত্র প্রতিনিধিদেরদের সাথে। তিনি নিজে উদ্যোগ নিয়ে কথা বলবেন বলেছেন কেন্দ্রের স্বাস্থ্য এবং শ্রম দপ্তরের সঙ্গে। এদিকে আন্দোলনের চাপে আগামি ২০ তারিখ রাজ্য সরকার আলোচনায় বসছে।

    এই মেডিকেল কলেজের সঙ্গে শ্রমিকদের স্বার্থও ভয়ঙ্কর ভাবে জড়িত। যে শ্রমিকদের মাইনে ২৫০০০ টাকার কম, তারা এই ইএসআই মেডিকেল কলেজে চিকিৎসা করালে ছাড় পাবে। ফলে এই কলেজ কেন্দ্রীয় সরকার তুলে নিলে ২০০ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে ডুববেই, তার সাথে নুন্যতম দামে শ্রমিকরা যে স্বাস্থ্য পরিষেবা পেতেন সেটাও বন্ধ হয়ে যাবে। আচ্ছে দিন আসবে বলেই ওষুধের দাম বেড়ে গেছে প্রায় ছয় গুন। একের পর এক কারখানায় খুব খারাপ হাল, এই সময় ESI বন্ধ হয়ে গেলে সোশাল সিকিউরিটি বলে কিছুই অবশিষ্ট থাকে না।

    জুনিয়ার ডাক্তারদের আন্দোলন একটা সময় পশ্চিমবঙ্গে দিশা দেখিয়েছিল। খুব ছোট হলেও এই আন্দোলন প্রশ্ন তুলুক গোটা স্বাস্থ্য পরিষেবা নিয়েই। এই আশা টুকুই তো করবার থাকে। '
  • pi | ১৯ জানুয়ারি ২০১৫ ০৩:৫৯71009
  • kaal WBUT নিয়ে জমায়েত।

    'আমরা WBUT ঘেরাও করার ডাক দিয়েছিলাম ১৫ ই জানুয়ারী। আমাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অসংখ্য শিক্ষক, পাশে দাঁড়িয়েছেন #হোককলরব'র অসংখ্য ছাত্রছাত্রী, আপনি আছেন তো?

    দলে দলে যোগ দিন এই স্বাধীন আন্দোলনে। যে কলরব Jadabpur University শুরু করেছিলো এবং পাশে দাঁড়িয়েছিল অসংখ্য মানুষ সব রঙ ভুলে তারা আবার এসে দাঁড়ান আমাদের পাশে। আবারো হোককলরব হোক রাজ্য জুড়ে, দেশ জুড়ে, গড়ে উঠুক এক স্বাধীন আন্দোলনের পথ।

    জমায়েত বৈশাখী (সল্টলেক)। দুপুর ১ টা। মিছিল করে WBUT অভিযান এবং গেট মিটিং। '
  • a | ১৯ জানুয়ারি ২০১৫ ০৪:১০71010
  • যাদবপুরের আন্দোলন কোথায় গেল? মেয়েটির অভিযোগের ভিত্তিতে কি অপরাধীদের শস্তি হয়ে গেছে? নইলে অনশন তুলে নেওয়া হল কেন? তাহলে কি ভিসি-তাড়ানো ই মূল লক্ষ্য ছিল?
  • cm | ১৯ জানুয়ারি ২০১৫ ০৫:২৪71015
  • বাঃ উপভোগ্য সওয়াল জবাব হল। আডেয়ার মিষ্টান্ন ভান্ডারের আদিরসম দিলুম দুটো করে। আমার কোন দোষ নেই আমি বহু চেষ্টাতেও ওদের বোঝাতে পারিনে যে ওটা অতিরসম হবে।
  • তাপস | ১৯ জানুয়ারি ২০১৫ ০৭:৪৯71011
  • যাদবপুরের অনশন/কলরব নিয়ে প্রশ্নের উত্তর না মিললে wbut এর আন্দোলনের পাশে দাঁড়াবেন না? :-)
  • a | ১৯ জানুয়ারি ২০১৫ ০৭:৫৬71012
  • wbut এর আন্দোলনের পাশে না দারালে কি যাদবপুরের অনশন/কলরব নিয়ে প্রশ্নের উত্তর মিলবে না? ঃ-)
  • তাপস | ১৯ জানুয়ারি ২০১৫ ০৮:৩৯71013
  • যথার্থ জিজ্ঞাসা --- আমি বোল্ড আউট। :-(
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ০৪:১৬71017
  • ছন্দকের লেখা থেকেঃ

    'পুলিশ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ভিতর থেকে বারে বারে অনশনকারীরা ফোন করছেন, আমাদের জল বন্ধ করে দেওয়া হয়েছে, অনিতাদি বমি করতে গেছে পুলিশ বাথরুমের সামনে গিয়ে টোকা দিচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আমরা কেউ একটু পায়চারি করলে পুলিশ বলছে এই চুপ করে বসুন। মহিলা অনশনকারীরা কিছু বললে পুরুষ পুলিশ বলছেন আমরা কি আপনাদের প্যাড এনে দেব নাকি ? যারা হসপিটালে ভর্তি হয়েছিলেন তাদের আর ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। তারা ভগ্ন শরীর নিয়ে করুণাময়ীর কাছে খালপুলে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। পুলিশ মাথার উপর ত্রিপল টাঙাতে দেয়নি।

    সরকারি ভবনের দখল নিয়েছেন সাধারন মানুষ। ৯৬ জন চাকরী প্রার্থী অনশনে বসেছেন SSC ভবনের মধ্যে। অনশন আজ 8০ ঘণ্টায় পড়লো। পেট জ্বালিয়ে যারা চাকরীর অপেক্ষা করেছেন তাদের পুলিশ নীতি শেখাচ্ছেন, জানেন সরকারি দপ্তরে অনশন করা যায় না, আমরা কেস দেব।

    সরকারি দপ্তরটা মানুষের জন্য, তারা এরআগে দুবার অনশন করেছেন। শিক্ষামন্ত্রী, তাবড় নেতারা আশ্বাস দিয়েছিলেন চাকরী হয়ে যাবে। আজ তাই তারা সরকারি দপ্তরে।

    সংবাদমাধ্যম কিছু দেখাচ্ছে না
    শেয়ার করুন
    পাশে দাঁড়ান হবু মাষ্টারমশাইদের'

    আজ করুণাময়ীতে SSC ভবনের সামনে বারোটা থেকে জমায়েত।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৫ ০৪:৩৩71018
  • ব্যাকগ্রাউণ্ডটা থাকঃ

    'আন্দোলন হচ্ছে ২০১২ সাল থেকে। প্যানেলভুক্ত হয়েও যারা চাকরী পাননি। সরকার সুপ্রিম কোর্ট কে হলফনামা দিয়ে জানিয়েছে তারা চাকরী দিয়েছে ৩৬,১৪০ কিন্তু প্যানেলে নাম ছিল ৩৫,৫৯০ জনের। আজব ব্যাপার
    সরকারের দাবী যে ৩৫০০ জন আন্দোলনে আছেন তাদের বিএড নেই কিন্তু কথা হল এনারা পরীক্ষা দিয়েছিলেন ২০১১ সালে তখন বিএড’র নিয়মটাই লাগু হয়নি। প্যানেল=ভ্যাকেন্সি, এটাই রুল বুকে লেখা আছে। কিন্তু প্যানেলে নাম থাকা স্বত্বেও চাকরী পাচ্ছেন না প্রায় ৩৫০০ জন হবু শিক্ষক। তাদের লড়াই বিগত ৩ বছরে পড়ছে।।।কুর্নিশ
    প্রথমে তারা ২১ দিন অনশন করেছিলেন বিকাশভবনের সামনে। যখন ব্রাত্যবাবু শিক্ষামন্ত্রী। তখন প্রদীপ ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য’র মধ্যাস্থতায় শিক্ষা মন্ত্রীর কাউন্সিলিং’র আশ্বাসে অনশন উঠে যায়। এরপর বহু জল গড়িয়েছে। চাকরী পেয়েও না পাওয়ার যন্ত্রণায় ৩ জন মারা যান। সেই নিয়ে লাশ চুরির খেলা খেলে সব রাজনৈতিক দল। এরপর ৭৪ দিন অনশন করেন তারা কলেজ স্কুয়ারে। অনেকের ওজন ১৫-১৬ কেজি করে কমে যায়। তারপর শঙ্কুদেব পন্দা আশ্বাস দেন চাকরী নিয়ে দেখবেন।
    শোনা যায় এর মাঝেই সরকার পক্ষের আরও বড় চাই ’র নেতাদের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেন। কিছু মানুষ নাকি প্রলোভনে পাও দেন, কিন্তু বেশীর ভাগ মানুষই আবারও আন্দোলনের পথে।।।
    চাকরীর পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হয়েও না খেয়ে দিনের পর দিন কাটাতে হচ্ছে এনাদের। '।।।
  • pi | ৩০ জানুয়ারি ২০১৫ ০৫:২৯71019
  • '#হোকআলোড়ন

    অনশনকারী দের উপর এমন অত্যাচার চোখে দেখা যায় না। বাইরের সাথে যাতে কেউ যোগাযোগ করতে না পারে তাই মোবাইল চার্জ যেখানে হবে, সেখানে পুলিশ টেপ দিয়ে মুড়ে দিয়েছে। যাতে ভিতরের কোন খবর বাইরের আন্দোলনকারীরা না পায়। বহু মহিলা আজ ৩ দিন অনশনে, বাড়ি থেকে পাঠানো সামান্য জামা ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ORS কিনে দিলে সেটা পর্যন্ত এলাউ করছেন না আইপিএস অফিসাররা।

    সন্ধে নামার পর অশ্রুলেখা দি খুবি অসুস্থ হয়ে পড়ে। পুলিশ কে বলে ভিতরেই স্যালাইনের ব্যবস্থা করতে। বারবার অশ্রু দি অজ্ঞান হয়ে পড়ছিলেন। পুলিশ টেনে হিঁচড়ে অশ্রুদি কে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মেরে ধীমান দার আঙুল ভেঙে দেয়। ফারুকদা এবং মোমিনদা কে অনশনরত অবস্থায় ৮নং থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে।

    অশ্রুদি সুইসাইড নোট লিখে গেছিলেন, প্রথমবার ২১ দিন এবং দ্বিতীয়বার ৭৬ দিন অনশন করেও আমি চাকরী পাইনি। এবার আমার শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, আমার কিছু হলে প্রশাসন দায়ী থাকবে।
    যদিও সেই চিঠি পুলিশ ছিঁড়ে দিয়েছে।

    আন্দোলন হচ্ছে ২০১২ সাল থেকে। SSC প্যানেলভুক্ত হয়েও যারা চাকরী পাননি। সরকার সুপ্রিম কোর্ট কে হলফনামা দিয়ে জানিয়েছে তারা চাকরী দিয়েছে ৩৬,১৪০ কিন্তু প্যানেলে নাম ছিল ৩৫,৫৯০ জনের। সরকারের দাবী যে ৩৫০০ জন আন্দোলনে আছেন তাদের বিএড নেই কিন্তু কথা হল এনারা পরীক্ষা দিয়েছিলেন ২০১১ সালে তখন বিএড’র নিয়মটাই লাগু হয়নি। প্যানেল=ভ্যাকেন্সি, এটাই SSC রুল বুকে লেখা আছে। কিন্তু প্যানেলে নাম থাকা স্বত্বেও চাকরী পাচ্ছেন না প্রায় ৩৫০০ জন হবু শিক্ষক।

    পাশে দাঁড়ান
    MICHIL,2pm, karunamoyee'
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৩৭71020
  • pi | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৫৯71021
  • SSC ইস্যুতে অনশন এখনো চলছে।
    কাল সন্ধেবেলায় বইমেলায় এই নিয়ে একটা বড় মিছিল হয়।SSC র চাকুরিপ্রার্থীদের সাথে ছিলেন অনেক ছাত্রছাত্রী ও অন্যান্যরা।

  • a | ২১ মার্চ ২০১৫ ০১:৫৭71024
  • আমার প্রশ্নের উত্তর আজো পেলাম না এ ভিসিকে অপসারণের পর আন্দোলন বন্ধ গল কেন? দাবিপত্রে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাও তো ছিল?
  • π | ২১ মার্চ ২০১৫ ০৫:৩১71022
  • একটু আপডেট দিয়ে যাই। ছাত্রছাত্রীদের বক্তব্য ঃ
    'The Reconstruction of Internal Complaint Cell with elected students representative was one of the prime demands of the Hokkolorob Movement..
    The University Authority has reconstructed it without notifying the general students of university.
    We have placed our demands already but they seem to forget the power of a non-partisan general students movement...
    It is high time that we rejuvenate our spirit and make the authority listen to our 'kolorob' again..
    ICC has to be reconstructed with elected students representatives..We have to fight for our right again..
    ‪#‎Hokkolorob'‬
  • যম | ২১ মার্চ ২০১৫ ০৬:০৪71023
  • আবার বাওয়াল, কিন্তু সেই মেয়েটি কি বিচার পাবে? আর কিছুদিন বাদ তো ছেলেপুলে চাকরি নিয়ে বেরিয়ে যাবে। অবশ্য কেস ধামাচাপা দেওয়ার মূল উদ্দ্যেশ্য সফল এটা মানতে হবে।
  • শ্রী সদা | ২১ মার্চ ২০১৫ ০৬:৪৩71025
  • a কি হোস্টেলের জনতার ইউনিটি জানেননা ? জলে থেকে কুমীরের সাথে বিবাদ করে লাভ কী ? ভিসিকে নামানো দরকার ছিল, নেমে গেছে, এবার যাও সবে নিজ নিজ কাজে।
    ১৯-২০ বছরের ধেড়ে ধেড়ে শিশুদের সরল গোলগাল নিষ্পাপ বলে চালানো বন্ধ হোক এবারে।
  • Sayantani | ২১ মার্চ ২০১৫ ০৬:৫২71026
  • eta latest
    The Reconstruction of Internal Complaint Cell with elected students representative was one of the prime demands of the Hokkolorob Movement..
    The University Authority has reconstructed it without notifying the general students of university..http://www.jaduniv.edu.in/…/uplo…/scroll_info/1425470877.pdf
    We have placed our demands already but they seem to forget the power of a non-partisan general students movement...
    It is high time that we rejuvenate our spirit and make the authority listen to our 'kolorob' again..
    ICC has to be reconstructed with elected students representatives..We have to fight for our right again..
    ‪#‎Hokkolorob‬
  • pi | ২১ মার্চ ২০১৫ ০৬:৫৮71027
  • সদা, তোর সমস্যাটা কী সত্যি বুঝতে পারছিনা। যাদবপুর নিয়ে তোর এত রাগ কীসের, সে যে আমলে যে আন্দোলনই হোক না কেন ! এই ক'দিন আগে অনেক তর্কের পর বললি কিছু লোকের ( কথা শুনে মনে হয়েছিল সিপিএম) রাজনৈতিক উদ্দেশ্য ছিল, বাকিরা সবাই সেটা জেনে করেছে এমন না, কিন্তু ব্যবহৃত হয়েছে। তাহলে আন্দোলনকারী সব জনতার উপর আবার সেই রাগ ফলানোর কী মানে ? আর এই আন্দোলন না হয় তৃণ বিরোধী বাম ষড়যন্ত্র, তো বাম আমলের আন্দোলনগুলো কী ছিল ? তোর বিরোধিতায় জাস্ট কোন যুক্তি খুঁজে পাচ্ছি না, তাই জাস্ট বিরোধিতার জন্য বিরোধিতা মনে হচ্ছে !
    উপরেই লেখা হয়েছে, ICC ঠিকঠাক করে গঠন নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা তো যৌন হেনস্থার কেসগুলোর ঠিকঠাক বিচারের জন্যই !
    এটা দ্যাখ, রাণাঘাটে এই হোক কলরবের লোকজন যাওয়ার জন্য ৩৬৫ দিনের প্রতিবেদন।

    তো, এখানেও কী মনে হয়, প্রতিবাদ বা আন্দোলনের কোন দরকার ছিল না বা সেটা করা মানেই কোন রাজনৈতিক ষড়যন্ত্র ? এতো দেখি তুই পুরো ৩৬৫ দিনের লাইন নিয়ে নিয়েছিস !!
    অন্য কেউ হলে এত ব্যাখ্যা দেওয়া বা চাওয়াতে যেতাম না, তুই বলেই এখনো যুগপৎ বিস্মিত ও হতাশ হচ্ছি এবং তোর পোস্টের পিছনে যুক্তি বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন