এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 233.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৫:০৩664418
  • কিছু মিডিয়া এই বাজারে মুকুল রায়ের কথা বলছে। তিনি থাকলে নাকি পরিস্থিতি এতটা "হাতের বাইরে" চলে যেত না।
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৫:৪৮664419
  • আমি তাকে কণ্ট্রাডিক্ট করি নি। তবে এই পতন অবশ্যম্ভাবীই ছিল। এত আভিজাত্যবোধ, এত দম্ভ - তাও মূল রাজনীতির জায়গায় একদমই না দাঁড়িয়ে থেকে - তার এই পরিণতি হ'তই। সমস্ত কিছু নিজেদের কুক্ষিগত করার উদগ্র লালসা, সমাজের সাধারণ যে কোনো বিষয়ে নিজেদের পার্টির লোককে দিয়ে যেন তেন প্রকারেন ফোঁপরদালালি করা কি অনিল বিশ্বাসের আমলে ছিল না? আর এটা এখন মিথের মত দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, পিডিজির মত লোক হয় না। তিনি তো শুনেছি, চাষীদের সাথে এক পাতে বসে খেতে ঘেন্না বোধ করতেন। কোথায় শুনেছি, তার প্রমান দিতে গেলে একটু মুশকিল। তবে এখনও যে কোন বামপন্থীদের মধ্যে এই নীল রক্ত ব্যাপারটা কি একটুও দেখা যায় না? এস ইউ সি কে বাদ দিলে, বললে আবার সবাই আমাকে সুসি বলে চেপে ধরবেন। নিজেদের মধ্যে এই তীব্র শ্রেণী বিদ্বেষ মূলক মনোভাব এদেশে কোনদিনই কোন বাম আন্দোলন গড়ে উঠতে দেয় নি, আর দেবেও না বলেই আমার ব্যক্তিগত ধারণা।
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৫:৫০664420
  • (এটা আগে লেখা, উমেশের পোস্টটার উত্তর দিতে গিয়ে দেরী হোল)

    সবার কাছে একটি অনুরোধ। বরুণ সেনগুপ্তর 'পালা বদলের পালা' বইটা অন লাইন-এ পাওয়া গেলে নামানো হোক।

    আর যে সময়ের কথা হ`ল হঠাৎ, সেই সময় আনন্দবাজারের থেকে অনেক বেশী প্রচলিত কাগজ ছিল, 'যুগান্তর'। অবাঙালিরাও আনন্দবাজার গোষ্ঠীর ইংরিজি কাগজ হিন্দুস্থান স্ট্যাণ্ডার্ড-এর থেকে যুগান্তর গোষ্ঠীর 'অমৃতবাজার' বেশী পড়তো, তাকে ডাকতোও Bazar বলে। পরে আমাদের চাণক্যের লালসা-কুটিলতায় নিউজ-প্রিণ্ট কেলেঙ্কারীতে কলকাতার কাগজগুলোর মধ্যে থেকে যুগান্তর গোষ্ঠী উধাও'ই হয়ে যায়, হয়তো অন্যান্য কারণও ছিল। আসে চাণক্যের সন্তানসম 'বর্তমান', ওদিকে গৌরকিশোর ঘোষ, অশোক ঘোষ(এআইএফএফ সভাপতি) বার করেন আজকাল। পরে যেটিকে প্রায় তছরূপই করেন বিগত মালিক ও তাঁর স্ত্রী। এখন শুনি যে ওটার মেজর শেয়ার কিনেছেন সত্যম রায়চৌধুরী।

    কিন্তু এতই যদি বরুণ-অ্যালার্জি, তখন বিবেকানন্দ মুখোপাধ্যায়ের 'সত্যযুগ'-ই তো পড়তে পারতেন। নয়তো 'কালান্তর'। নাকি সিদ্ধার্থর আমলে নকশাল নিধনের খবরগুলোতে ছাইএর স্বাদই পাল্টে যেত। তা ও খবরগুলো যখন এতই মাদকতাময় ছিল, তখন 'গুল' বা 'গুড়াখু' দিয়ে দন্তমঞ্জন করলে তো নেশাটা আরও জমতো।

    ছাই দিয়ে দাঁত মাজার গল্পটা কি সর্ব্বহারা শ্রেণীভুক্ত হওয়ার জন্যি। তাহলে এখানে কে কে তেল নুন দিয়ে দাঁত মেজেছেন, কে কে টুথ পাউডার দিয়ে মেজেছেন, কে নিম ডাল চিবিয়েছেন, তার একটা তালিকা হোক। এখন তো আমরা সবাই মোটামুটি ব্লু ব্লাড। তাই এখনকার ব্র্যাণ্ডের দরকার নেই।
  • সে | 94.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৫:৫৫664421
  • আমি খুব ছোট বয়সে লাভা দিয়ে দাঁত মাজতাম, একটু বড়ো হয়ে সাধনা দশন।
  • | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৬:০০664422
  • কিন্তু এখন যে দেশে থাকো; সেটা ধরলে নীল রক্ত!! ঃ))
  • সে | 94.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৬:০৬664423
  • কাকে বললি? আমায়?
    ব্লাড ওমনি করে পাল্টায়? জিন? অপোরেশন করে ছেলে থেকে মে বা মে থেকে ছেলে হচ্ছে কিন্তু জিন চেঞ্জ করবার কল এখনো অবদি বানিয়ে উঠতে পারেনি। ওটা ফ্যাক্টরী ডিফল্ট।
  • | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৬:০৮664424
  • হয় হয় Zআআন তি পারো না!! ঃ))
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৬:১৫664425
  • অন্য দেশে থাকার দরকার নেই। কনজিউমারিজ্‌ম্‌ আর বহুজাতিকদের সর্বগ্রাসী মনোভাব আমাদের সবাইকেই বাধ্যতামূলকভাবে ব্লু ব্লাড করে দিয়েছে।

    কিন্তু বাঙালীর এই কৌলিন্য-বোধ বহু পুরোনো। এটা বহন করতে আমরা ভালোবসি। এই যে দুর্গাপূজোয় একশ বছরের পুরোনো, দুশো বছরের পুরোনো পূজো করার পরিবারগুলোকে নিয়ে হামলে পড়া কি বাড়ছে না?

    (রিঠে দিয়ে সোয়েটার কাচা আমি দেখি নি, শুনেছি। তারপর এলো জেণ্টীল, পরে ইজি, এখন তো শেষ নেই। বাড়ির কাজের লোকটির ছেলেমেয়েও দোকানে গিয়ে ডাভ, প্যাণ্টিন, হেড অ্যাণ্ড শোল্ডার বলে, প্রোক্টর & গ্যাম্‌ব্‌ল্‌, লিভার ব্রাদার্স্‌, ইত্যাদি না জেনেই।)

    8>))
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৬:১৮664426
  • কিন্তু প্রসঙ্গান্তরে চলে না গিয়ে, জানার দরকার, সেই 'তিনি' কোন পর্যায়ের নীল রক্তের?
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৬:২৮664428
  • "ছাই দিয়ে দাঁত মাজার গল্পটা কি সর্ব্বহারা শ্রেণীভুক্ত হওয়ার জন্যি।"
    না, ওটা সময়কালটা বোঝানোর জন্য। তবে খুব বুর্জুয়া হওয়ার চেষ্টা করলে লাল-সাদা কোটতে দাঁত মাজার পাউডার পাওয়া যেত।

    "কিন্তু এতই যদি বরুণ-অ্যালার্জি, তখন বিবেকানন্দ মুখোপাধ্যায়ের 'সত্যযুগ'-ই তো পড়তে পারতেন। নয়তো 'কালান্তর'।"
    কাগজ কিনতেন বাবা কাকা। কাকা এখনো বেঁচে আছেন। উত্তরটা তাঁকে জিগিয়ে জানাব। তবে যুগান্তরের মধ্যে কেমন একটা আদি-আদি গন্ধ ছিল। পড়ে জুত হত না।
    কালান্তর সোদপুর স্টেশনের দেয়ালে লাগান থাকত। তাই কেনার দরকার হত না। তবে সত্যযুগ সেকালে কলকাতা ছাড়িয়ে কদ্দুর যেত মনে করতে পারি না।

    কিন্তু 3:50 PM-এর মহাভারত লেখা হল কি বরুণকে বামপন্থী প্রমাণ করার জন্য?
  • de | 69.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৬:৩৫664429
  • দেশে বাদলবাবুর একটা ধারাবাহিক বেরোচ্ছে - ওনার লেখায় তো খুব প্রশংসা পড়লাম পালা বদলের পালা আর ইন্দিরা একাদশীর - এবার বাড়ি গিয়ে কিনবো ভেবেছিলাম!
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৭:২৬664430
  • "কিন্তু বাঙালীর এই কৌলিন্য-বোধ বহু পুরোনো। এটা বহন করতে আমরা ভালোবসি।"
    সেইজন্যেই কি সিঙ্গুরে ন্যানো কিংবা নন্দীগ্রামে কেমিকাল হাব হতে দেওয়া হয়নি যাতে চাষীর ছেলে চাষী থাকতে পারে?
  • ঊমেশ | 118.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৭:৪১664431
  • সৌমিত্র, শঙ্খ, কৌশিক, বোলান, সৃজিত রা তো ঠিক আছে, কিন্তু আমি জানা মতে অপর্ণা বিনা পয়সা তে কারোর জন্যে খেমটা নাচে না।
    নতুন কেউ বাজারে এলো না কি অপর্ণা কে ফিনান্স করার জন্যে?

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18472&boxid=34235964
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৮:২৭664432
  • অপর্ণা এখন বেসুরে গাইছেন যাতে সামনের ভোটে খাটতে না হয়।

    নতুন ডেপিনিশনের যথার্থতা প্রতিপাদনে এত খাটার দরকার ছিল কি?
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৮:৩২664433
  • যাকগে, সামনের ভোটে পরিবর্তন চাই তবে তিনোদের ঔদ্ধত্য, গুন্ডামি এসবের জন্য নয়। এরা কোন রকম ইস্যুতে নীতিগত অবস্থান নিতে পারেনি তাই। পরিকল্পনা বহির্ভূত খাতে এদের খরচের হিসেব দেখা দরকার। কালকেও কোর্ট সেন কমিশনের মারফত বিলি হওয়া টাকার উৎস জানতে চেয়েছেন। ট্যাক্সের টাকায় খয়রাতি হলে শুধু সারদায় টাকা হারানোরা পয়সা পান কিকরে?
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৮:৩৯664434
  • এটা কাজিয়ার পর্যায়ে চলে যাওয়ার আগেই আমি প্রত্যাহার করতে পারি। কারণ বলে লাভ নেই। নির্দ্বিধায় ব্র্যাণ্ডিং, যখন তখন কথা ঘুরিয়ে নেওয়া, একটা প্রশ্ন করে তার উত্তর এলেই একেবারে অন্য মেরুতে চলে যওয়া, এসব লোকে দেখে দেখে অভ্যস্ত....। কেউ কেউ ছদ্ম লড়াই চালাচ্ছেন কিনা জানা নেই, জানার আগ্রহও নেই। আমিও বহুদিন আগে কিছু বলেছিলাম, তারপর দুদিন দেখা পাওয়া যায় নি। এনিওয়ে।

    তবে নতুন প্রজন্মকে এরকম গরু গাছে তুলে রূপকথা শোনানোর দরকার নেই। যে যুগে বরুণ সেনগুপ্ত তখনকার কিছু কিছু বামেদের কাছে বিপ্লবী হলেন, সেযুগে দিশি টুথপেস্ট পাওয়া যেত। বিদেশী টুথপেস্টের মধ্যে কোলগেটের এতো রমরমা ছিল না। আর দাঁত মাজার পাউডার দিয়ে বুর্জোয়া, পেটি বুর্জোয়া... যত সহজে এ শব্দ ব্যবহৃত হোল, তার কোন তুলনা নেই। আর কার কি মনে হয় জানি না, বিভিন্ন পোস্টিং পড়ে আমার 'থ্রী ইডিয়ট্‌স্‌'এর সেই আমির খান বর্ণিত Price Tag 'সুহাস'-এর কথা মনে পড়ে।

    মাথা খারাপ করা একটা ধারাবিবরণী দিলাম নীচে -
    ********************************************
    PT
    IP Address : 213.110.243.23 (*) Date:05 Oct 2015 -- 11:37 PM
    শেষ পর্য্ন্ত সব sense of proportion জলাঞ্জলী দিয়ে সিদ্ধার্থ আর বুদ্ধদেবের নাম একসাথে উচ্চারণ করতেই হল। সাংবাদিক পেটানোর পরে মুখ বাঁচানোর জন্য এটা বলতেই হত। এ যেন লজ্জা থেকে রেহাই পাওয়ার শেষতম প্রচেষ্টা।
    মনে পড়ে গেল যে এক টিভি বিতর্কে ব্রাত্য সুব্রতর সঙ্গে এক সুরে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বামেদের মুন্ডুপাত করছে।
    যারা ভুলে যাওয়া প্রাকটিশ করছে তাদের মনে করিয়ে দিই এই সিদ্ধার্থ রায়ের তত্বাবধানে দুজন সাংবাদিক গৌরকিশোর ঘোষ আর বরুণ সেনগুপ্ত জেলের ভাত খেয়েছেন।
    তবে আবাপ আর কল্লোলদা সেই ঘটনা কি করে ভুলে গেল কে জানে!!
    **********************************************
    PT
    IP Address : 213.110.246.22 (*) Date:06 Oct 2015 -- 07:39 AM

    না, না, তারা আছে, ছড়িয়ে ছিটিয়ে। আর যেখানেই সুযোগ পাচ্ছে ছ্দ্ম নিরপেক্ষতা দেখিয়ে বামেদের ৩৪ না হলেও শেষ দশক ইত্যাদি প্রসঙ্গ তুলে আলোচনায় জল ঢেলে দেওয়ার ধান্দা করছে যাতে তিনোদের সাংবাদিক পেটানোকে লঘু করে দেখানো যায়।
    এই যেমন যারা গৌরকিশোর-বরুণের গ্রেপ্তারী মনে করতে পারেনা তারা এখন "ব্র্যান্ড বুদ্ধ"-র মত খুব জরুরী একটি বিষয় মনে করিয়ে দেয়!!
    ******************************************
    ranjan roy
    IP Address : 132.162.184.152 (*) Date:06 Oct 2015 -- 09:36 AM
    পিটি,
    এত পুরনো ইতিহাস দেখার আগে দুমাস আগে এমার্জেন্সি নিয়ে আলোচনার সময় আপনারই দেওয়া সিদ্ধার্থ রায়ের লিং টা আরেক বার দেখুন না! যাতে সিদ্ধার্থ রায় সিপিএম এর নেতাদের আশ্বস্ত করছেন যে বঙ্গে থাকলে ওনাদের সিধুবাবুর পুলিশ অ্যারেস্ট করবে না! আর সিধুবাবু দুঃখ প্রকাশ করছেন যে বন্ধু জ্যোতির্ময় বসু কেন ইন্দিরা গান্ধীর উপর ভরসা করে দিল্লি গেলেন এবং গ্রেফতার হলেন!! কোলকাতায় থাকলে হতেন না!
    লিং টা আপনারই দেওয়া, কোন বুজি অতিবদের দেওয়া নয়; কোয়ার্ক খেই ধরিয়ে দিয়েছিলেন।
    **************************************
    PT
    IP Address : 213.110.246.22 (*) Date:06 Oct 2015 -- 09:43 AM

    RR
    আবার ঘেঁটে ফেলেছেন। আমরা এখন সাংবাদিক হেনস্থা নিয়ে কথা বলছি।
    ****************************
    Name: ঈশান
    IP Address : 183.17.193.253 (*) Date:06 Oct 2015 -- 09:45 AM

    আবার অপোপ্পচার করছেন। ভোটের ঘটনার পর কোনো সুস্থ লোক তিনোদের সমর্থন করবেনা।
    ***************************
    PT
    IP Address : 213.110.246.22 (*) Date:06 Oct 2015 -- 10:06 AM

    সত্যি?
    শাঁওলী-ব্রাত্য-অর্পিতা-সুবোধ-ইন্দ্রনীল-কীর্তনীয়া-দীপঙ্কর-রঞ্জিত-কোয়েল।।।।।।।। ইত্যাদি প্রভৃতি এরা "সুস্থ" নয়? নবান্নের তলায় দাঁড়িয়ে একবার বলে দেখুন তো কথাটা!!
    *****************************
    কল্লোল
    IP Address : 111.63.88.162 (*) Date:06 Oct 2015 -- 10:05 AM
    রঞ্জন। মাথামোটা। এখন সাংবাদিকদের নিগ্রহ নিয়ে কথা চলছে। তার মধ্যে জরুরী অবস্থায় বাম নেতাদের গ্রেপ্তার না করার সিধু বন্ধুর আশ্বাস আসছে কোদ্দিয়ে? অ্যাঁ?? অ্যাকটা প্রেক্ষিত গ্যান নেইকো!!
    এখন শুধু গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, জ্যোতির্ময় দত্তের মতো বাম সাংবাদিকদের কথা হবে। এর মধ্যে আবার বাম আমলে আবাপর সাংবাদিক পেটানো নিয়ে আসিস না। ওগুলো বুর্জুয়া সাংবাদিক, ফলতঃ সাংবাদিকই নয়।
    ******************************
    PT
    IP Address : 213.110.246.25 (*) Date:06 Oct 2015 -- 10:20 AM
    "এখন শুধু গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, জ্যোতির্ময় দত্তের মতো বাম সাংবাদিকদের কথা হবে। "

    গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, বাম সাংবাদিক? এঁরা তো সারাজীবন বামেদের মুন্ডুপাত করেছেন। আরেকদফা ইচ্ছাকৃত তথ্যবিকৃতি কি শুরু হল?
    *******************************************
    *******************************************
    *******************************************
    বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ।

    একেবারে "সম্ভবামি যুগে যুগে" অবতার।

    উপসংহারে আরেকজন 'রিবেল'এর খবর দিয়ে যাই, 'রিবেল' কাগজ থেকে।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18452&boxid=152130307
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৮:৪৫664435
  • সুশান্তরঞ্জন উপাধ্যায় নাকি পদত্যাগপত্র দিয়ে এসেছেন।
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৯:০১664437
  • এমনকি তিনোরা সাংবাদিক ঠ্যাঙালেও সেটা আল্টিমেটলি PT ব্যাশিং-এ পরিণত হয় দেখে গর্বিত বোধ করছি।

    তবে সত্যের খাতিরে জানাই যে গোটা বাল্যকালটাই হয় উনুনের ছাই, বা নুন-তেল আর শেষের দিকে বোধহয় কলগেটের টুথ পাউডার দিয়ে দাঁত মেজেছি। কালো রঙের কোন একটা পাউডার পাওয়া যেত (monkey brand?) যার নাম মনে নেই। নিমের দাঁতন ব্যবহার করিনি কেননা বাড়ির ধারেকাছে নিম গাছ ছিল না। এর সঙ্গে সর্বহারা বা বুর্জোয়ার বিশেষ যোগাযোগ নেই-সম্ভবতঃ পরিবারের আর্থিক অবস্থার যোগাযোগ আছে।

    আর কবে বরুণবাবু বামেদের কাছে বিপ্লবী ছিলেন সে বিষয়ে বিষদে জানার অপেক্ষাতে রইলাম।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৯:৪৬664439
  • আহা পিটি। এরা জানে না। বোধহয় বয়স কম তাই। বরুণ সেনগুপ্ত আবার বাম হলো কবে!!! বামেদের বিরুদ্ধে লিখলে বাম হয় নাকি? ইন্দিরার বিরুদ্ধেও লিখেছে, তো??? ইন্দিরাও তো বামই !! সমাজতন্ত্র-রাশিয়া প্রীতি=বাম। তাই না??

    আর গৌরকিশোরকে টেনেটুনেও বাম বলা যায় কি? উনি তো র‌্যাডিকাল হিউম্যানিস্ট। তারা তো আদতেই বাম বিরোধী-সিআইএর দালাল। প্রমান? ঐত্তো জরুরী অবস্থার মতো বাম পদক্ষেপের প্রতিবাদে মাথা কামিয়ে কাছা পড়ে ফেললো যে, সে কখনো বাম হয়???
    যত্তো সব চ্যাংড়া ছোকরার দল, ইতিহাস জানে না কিছু না।
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৯:৫০664440
  • রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করেছেন, তবে তাতে এ পাতায় কথা ফুলঝুরি থামার কথা নয়।
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৯:৫১664441
  • তাহলে বাম ছিল না, তাইত?
    অবিশ্যি কেউ কেউ তো নিওকমিউনিজিমের খোয়াব দেখছে বর্তমান সরকারী দলের মধ্যেই। এই তথ্যের ভিত্তিতে ৩০ বছর বাদে সেরম ঘাঁটা ইতিহাস চর্চাই হবে।
  • .. | 113.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৯:৫৭664442
  • পদত্যাগের রেকর্ড গড়ে উঠল এই ৪ বছরে। এবার তাঁর পালা।
  • .. | 113.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৯:৫৮664443
  • অনেক গুলি পদত্যাগ দেখলুম ..অ্যাটর্নি জেনারেল থেকে শুরু .. কিছু লজ্জায়, কিছু ঘেন্নায় .. কিছু ধান্দায়, কিছু মান দায় তাই ... তবে এটি আপদ ত্যাগ অন্তত কমিশনের (অবশ্য যদি হয়)

    " নাকেতে ঝুলিয়ে মুলো
    আর চোখেতে সর্ষে ফুল
    শিক্ষা যখন ঠুলি পড়া চোখে ব্রাত্য (তৃণমূল)
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৯:৫৯664444
  • ....মনে পড়ে গেল, কারা যেন এক বামপন্থী কৃষকনেত্রীর-ও সন্ধান পেয়েছিল নন্দীগ্রাম ও সিঙ্গুরে বছর কয়েক আগে। কত মানুষে কত খোয়াবই দেখে। তাই দিয়ে কি আর ইতিহাস চর্চা হয়?
  • .. | 113.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২০:০০664445
  • বেশী দাম বলো কার?
    অর্জুন সিং-এর নেতৃত্বে সুজিত বসু-বিহীন আজকের 'প্রায়শ্চিত্ত মিছিল'? না, মাননীয়ার নেতৃত্বে সেদিনের 'আমরা সবাই চোর' মিছিল?
  • কল্লোল | 125.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২০:০২664446
  • পিটি। এটা ব্যক্তিগত। তবু খোলা পাতাতেই লিখ্লাম। একটু মাথা ঠান্ডা করে আমার পোস্টগুলো পড়। মাঝে মাঝে এতো একবগ্গা হয়ে পড় যে অদ্ধেক পড়ে বা না পড়েই ধরে নাও কি লেখা হয়েছে।
    বরুণ/গৌরকিশোর/জ্যোতি দত্ত নিয়ে আমার মত আমি বহুকাল আগে আমার কারাগার................. লেখাটায় লিখে দিয়েছি। পড়ে নিও।

    ওরা তো বাম নয়। কিন্তু তোমার মতে ইন্দিরা কি? বাম???
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২০:০৭664447
  • ইন্দিরা বাম কিনা সেটা case to case বিচার করে বলতে হবে।
    কাবাব খাওয়ালে, গান শোনালে কিন্তু বইটা তো দিয়েও দিলে না..........
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২০:১২664448
  • যেমন ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২০:১৮664451
  • পিটি। আরেঃ সে আর বোলো না। আমার কাছেও ছিলো না। সব ফুরিয়ে গেছে। এবার বই মেলায় এসো, আম্মো আসবো। সেখানে তোমায় দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন