এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১০:৫৭664485
  • বাম, ডান - এই মার্কাগুলো যে কেন এত জরুরী..
    শুধু মানুষ পরিচয়টাই কি যথেষ্ট নয়
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১০:৫৯664486
  • বাব্বা, অরাণ্য দা একটা "হাই লেভেল " দিলো। টু মাচ; ইনফ্যাক্ট থ্রি মাচ!! ঃ)))
  • aranya | 83.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১১:০১664487
  • 'আমরা মানুষ' বা 'মানুষের জন্য' নাম দিয়ে পার্টি খুললে হয় :-)
  • aranya | 83.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১১:০৭664488
  • সুশান্ত বাবু-র ইস্তফা দেওয়াটা ভাল লাগল। চক্ষুলজ্জাহীন শাসক-দের কিছু আসবে যাবে না, তাও

    শেষ মুহুর্তে কিছু আত্মসম্মান বোধ জেগেছিল, মেরুদন্ডের অস্তিত্ব অনুভব করেছিলেন, এমনটা বিশ্বাস করতে ইচ্ছে করে। হয়ত তেমন কিছুই নয়, ক্যালকুলেটেড মুভ, পিছনে অন্য কারণ, তাও এমনটা ভাবতে ইচ্ছে করে

    'তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিড়দাঁড়ায়' - কি যেন লাইনটা ছিল শ্রীজাত-র
  • PT | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১১:৩৪664489
  • AAP-র নামটা প্রায় ঐরকমই না? তাতে রাজনীতির ফারাক হচ্ছে খুব?
  • Kabir suman er kotha | 117.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১২:২০664490
  • আমার যে কথাগুলো কোনও বড় পত্রিকা লিখবেন না -
    শুনছি বিধাননগরে আর কোথায় কোথায় যেন ভোট নিয়ে মারামারি হয়েছে। তৃণমূল নাকি ঠেঙিয়েছে। আমার এক এস এফ আই করা ছাত্রী সেদিন জানালেন - জ্যেঠু, তৃণমূল মারও খেয়েছে, সেটা কিন্তু বড় করে বলা হচ্ছে না। মিডিয়ার ভাবটা এইরকম - আমরা (মানে তৃণমূলবিরোধীরা) বেচারা, মার খাচ্ছি পড়ে পড়ে। তা তো নয়। আমরাও পাল্টা মার দিচ্ছি। ---- মানে, দুই পক্ষই আজকের ভাষায় "কেলিয়েছেন, কেলাচ্ছেন।"
    একটি বড় পত্রিকা থেকে আমার স্নেহভাজন এক সাংবাদিক এইমাত্র ফোন করলেন। সব পত্রিকারই নিজস্ব 'ঘরাণা'-কায়দা থাকে। আমি, ৫৫ বছর ধরে 'খেয়াল' শিখতে চেষ্টা করা লোক (১২ বছর বয়সে শুরু), যেমন 'ঘরাণা' ব্যাপারটা একটু-আধটু বুঝি। সঙ্গীতাচার্য বিসমিল্লা খান সাহেব একবার কলকাতার এক সভায় বলেছিলেন এক এক লোক এক এক ভাবে 'সা' লাগায়। কেউ একটু তলা থেকে। কেউ বা সরাসরি ধাঁ ক'রে ("ধাঁ করে" ভাবলেই আমার প্রফেট সুকুমার রায়ের কথা মনে হয়)। কেউ বা একটু গুনগুনিয়ে। ঘরাণা। এই কায়দাগুলোই, নিজস্ব ধরণগুলোই ঘরাণা। মিডিয়ারও ঘরাণা আছে। আমার স্নেহভাজন সাংবাদিক যে হাউসে কাজ করেন তাঁরা মমতার দিকে নন। তাঁদের ঘরাণাটা অন্য। আমার সব কথা তো আর লিখতে পারবেন না। খুব জোরেসোরে তাঁকে আমি যা বললাম তা এখানেও বলি:
    আমি মমতা সরকারের পক্ষে। আমি চাই মমতা ক্ষমতায় থাকুন। বিরোধীদের কিছু কথা কানে আসে খুব - মমতা সরকার নাকি কোনও কাজ করছেন না। এটা ডাহা মিথ্যে কথা। বর্তমান সরকার যথেষ্ট কাজ করছেন। আমি তৃণমূলেরই একজন সাংসদ ছিলাম। আমি কাজ করেছি, তৃণমূলের প্রতিনিধিরাও, দেখেছি, কাজ করছেন। আমি খবর পাই নানা জায়গা থেকে। কাজ হচ্ছে। কলকাতা শহরটাই তো আজ কত পরিষ্কার। মমতা সরকার কোনও কাজই করছেন না এই কথাটা সমানে শুনলে মমতার দলের লোকদের চটে যাওয়ারই কথা। - বিধাননগরে বা কোথাও ভোটের সময়ে যদি মারামারি হয়ে থাকে তো সবাই এতো বিচলত হচ্ছেন কেন? যেন এই প্রথম হচ্ছে!!! আমার নিজের ভোটের সময়ে (২০০৯ সালে) আমার এলাকার কোথাও কোথাও সি পি আই এমের কাডারদের হাতে কী কী ফুলবেলপাতা দেখেছিলাম? সেই ভোটে শুধু আমার এলাকায় তৃণমূলের কজন আহত হয়েছিলেন। তার পর, গড়িয়া এনড্রুজ কলেজে ছাত্র ইউনিয়নের ভোটের সময়? তখনও তো এস এফ আই রাজা। তৃণমূল ছাত্রদের তো মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হচ্ছিল না। আমার কিঞ্চিৎ দূরের প্রতিবেশী টুকাই নামে তৃণমূলের একটি ছেলেকে হাতের কাছে পেয়ে এস এফ আই এর "চে"-রা যা মেরেছিলেন বেচারার jaw bones ভেঙে গিয়েছিল। দিল্লি থেকে সবে ফিরে আমি একাধিক হাসপাতালে ভর্তি-থাকা মারাত্মক জখম টি এম সির ছেলেদের দেখাশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমাকে অন্তত কেউ যেন সি পি আই এম কী জিনিস, তাঁদের আমলে তাঁরা কী কী সুকম্মো করেছিলেন তা বলতে না আসেন। - এইসব কথা অবশ্য আজ তরুণ সাংবাদিককে বলিনি। তাঁকে বলেছি - যা যা হচ্ছে সব আগেও হয়ে গিয়েছে। "গণতন্ত্র"? এই দেশে? এই দেশে তো ভোট হলেই গণতন্ত্র হয়। USAর মতো। - তরুণটি জানতে চাইলেন - অতীতে তো আমি মমতা সরকারের একাধিক ব্যাপারে critical ছিলাম। এখন কি আর নই? - আমি তাঁকে বললাম - বিলক্ষণ। এক বিহারী ট্যক্সিচালকের মেয়েকে নিয়ে যে ভয়ানক ব্যাপারটা হয়েছিল আমি তাতে সরব ছিলাম। আরও নানান বিষয়ে। এখনও আমি critical. কিন্তু আমি চাই মমতা সরকার ক্ষমতায় থাকুন। স্বদেশবাসীদের ওপর আমার আস্থা আছে। ৩৪ বছরের বাম-সরকারকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এই সরকার যদি ব্যর্থ হন, রাজ্যবাসী যদি সেই সিদ্ধান্তে উপনীত হন তো এই সরকারকেও তাঁরা ফেলে দেবেন। -
    ভোটের সময়ে ঝামেলা হচ্ছে, "অগণতান্ত্রিক" কাজ করছে শাসক ও শাসকদল। বিরোধীদের এই অভিযোগ শুনে আসছি অনেক কাল। যা বোঝা যাচ্ছে - 'সম্ভবামি যুগে যুগে/ পেট খারাপে ভুগে ভুগে' এই যে আমরা, মানে গণতন্ত্রাকি মূল্যবোধে মায়ের পেটে থাকা-কাল থেকে দারুণ লালিতপালিত, প্রতিনিয়ত গণতান্ত্রিকতায় ও গণতন্ত্রের যাবতীয় নীতিতে ওরেব্বাবা-ওরেব্বাবা আদরে-গোবরে বেড়ে ওঠা, এই যে গণতন্ত্র-পূজারী-গণতন্ত্র-ধর্মী আমরা মধ্যবিত্তরা যারা সপ্তাহে ছুটি পাই নানান পার্বনে ছুটি পাই বড় মানুষদের জন্মদিনে ছুটি পাই কিন্তু আমাদের বাড়ির 'কাজের লোকরা' এক দিন ছুটি চাইলে এমন ভাব করি যেন তাঁরা আমাদের বাপমা তুলে গাল দিলেন - হেঁ হেঁ এই শহুরে, স্কুলকলেজ-পড়া, আলোকপ্রাপ্ত, সংস্কৃতিমনস্ক, বিপ্লব-চেয়ে-চেয়ে-কেঁদে-কেঁদে-অভিমানে-চোখ-ফুলিয়ে-কবিতা-লিখে- লিখে-শরীর-ফুলিয়ে-ফুলিয়ে লেনিনে-মাও-এ-চে-তে-চু'তে-তে-লিন্‌বিয়াওতে-ভগবানজানেন-আর-কে-কে-তে একাকার হয়ে যাওয়া এই আমরা আজকের বাংলা গানগুলোকে, তাঁদের স্রষ্টাদের ও গায়কদের এবং আজ-রেকর্ড-করা অনেকের কী-সর্বনাশ-রবীন্দ্রসঙ্গীতগুলোকে মৌলিকভবে আপত্তিকর মনে করি না, এগুলো দিব্যি চেটে যাই চুষে যাই পুষে যাই। তাহলে ভোটের দিনে হৈহট্টগোল-মারধোর-গা-জোয়ারিগুলোকে আপত্তিকর মনে করছি কেন? 'জনগণ মন-অধিনায়ক জয় হে' রবীন্দ্রনাথের লেখা সুর। মোটামুটি standardized। ভারতের জাতীয় সঙ্গীত সবটা নয়। কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে যে অংশটুকু রাষ্ট্রীয়ভাবে গৃহিত তার পরের অংশগুলো - পরমেশ্বরই জানেন কেন - আমার ধারণা ছিল রবীন্দ্রনাথের সুর। তাতে ইচ্ছেমতো মুড়কি মারলাম, একটু কারুকাজ করে মূল সুরের নুনকুটা আদর করে কিঞ্চিৎ নাড়িয়ে দিলাম - এই গণতান্ত্রিক অধিকারটা যদি স্বীকৃত হয় তাহলে বিধাননগর বা ভগবান জানেন আর কোন্‌ নগরে ভোট-মারামারির মতো ব্যপার ঘটে যাওয়ায় কোন্‌ মহাভারত অশুদ্ধ হলো। এর আগে ছিনেমা দেখতে গিয়ে দেখতে শুনতে হতো গণতান্ত্রিক ভারতীয় প্রজাতন্ত্রের মহা মহা শিল্পী - ওরেব্বাবা-ওরেব্বাবা অমুক ওস্তাদ তমুক পণ্ডিত রবীন্দ্রনাথের সুরটাকে কিভাবে একবার এ-বগলে একবার ও-বগলে নিয়ে ঢ্যামনামি করছেন। সে ছিল আরও ভয়ানক। কারণ সেই মহীরুহরা খোদ জাতীয় সঙ্গীতটাই গেয়েছিলেন - অনেকটাই "নিজেন্দ্রসঙ্গীত" হিসেবে। সম্পূর্ণ সংবিধানবিরোধী। দণ্ডনীয় অপরাধ। কিসের অপরাধ, কে অপরাধী। - জাতীয় সঙ্গীত নিয়ে কেন্দ্রীয় সরকারি পর্যায়ে এবং রবীন্দ্রনাথের সুর নিয়ে পাড়ার পর্যায়ে 'কত না বিনিদ্র রাত রভসে গোঙাইনু' হয়ে চলতে পারে আর বিধাননগরে ভোটের সময়ে আজকের ভাষায় একটু 'কেলাকেলি' হলো অমনি কত লোকের রাগ, অভিমান।
    মাইরি, বাংলা গান, দেখুন গিয়ে, হুগলির জলে কোমর অবধি ডুবিয়ে নিশিযাপন করছে। কেন বলুন তো?
    যে যা খুশি তাই করে চলেছে। তাদের গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে পুরস্কার হচ্ছে। গলায় সুর থাকার দরকার নেই। কোনও শিক্ষাদীক্ষার দরকার নেই (বরং না থাকাটাই শ্রেয়)। কোনও অভিজ্ঞতার দরকার নেই। কেবল ঠিকঠিক জায়গায় ঠিকঠিক লোককে চেনা থাকা দরকার। ব্যাস, হয়ে গেল, কেল্লা ফতে। এতে আপত্তি নেই। কয়েক দশক যা হয়ে এসেছে এখনকার ভোটে সেটারই পুনরাবৃত্তি হলো অমনি আপত্তি। ...
    নামজাদা হাউসের তরুণ সাংবাদিককে এই কথাগুলো বলেছি, কিন্তু দুজনেই জানি এই কথাগুলো তিনি লিখতে পারবেন না। অথচ এটাও তো একটা দৃষ্টভঙ্গি। বলুন? খুব ফেলে দেওয়ার মতো অগ্রাহ্য করার মতো দৃষ্টিভঙ্গি কি?
    নিন, এবারে গালাগাল শুরু করে দিন। আর দেরি করবেন না। তেড়ে খিস্তি হোক।
    আমি তো বলেই দিয়েছি আমি মমতা ও তৃণমূল সরকারের একনিষ্ঠ সমর্থক। মানে, গণতন্ত্রের মূল্যবোধের বর্ষণে কাকভেজা গণতন্ত্রীদের দৃষ্টিতে আমি দালাল। আগেও দালাল, পরেও দালাল। অতীতেও দালাল, আগামীতেও দালাল।
    *******
    ৬, ১০, ২০১৫
  • PM | 116.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১২:৩৩664491
  • সুমনকে গালি দেবার মানে হয় না এই পাতায় অন্তত। সুমন যা বলেছে, এই পাতার বাম বিরোধীরা সেই কথাগুলৈ একটু রেখেঢেকে, তাত্ত্বিক ভাবে বলছেন।
  • সম্ভবামি যুগে যুগে | 218.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১২:৪৭664492
  • সুমনের এমন স্নেহ এমন তোষণ সেই মহাভারতের শকুনির দুর্যোধন-প্রীতি মনে পড়ায়।
  • সে | 94.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৩:৩৪664493
  • সুমনের লেখাটা আমার ভালো লেগেছে।
  • s | 60.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৩:৩৭664495
  • বামপন্থীরাও।
  • pi | 174.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৩:৪৩664496
  • উফ্ফ, এইটা হাইট হয়েছে !

    হেঁ হেঁ এই শহুরে, স্কুলকলেজ-পড়া, আলোকপ্রাপ্ত, সংস্কৃতিমনস্ক, বিপ্লব-চেয়ে-চেয়ে-কেঁদে-কেঁদে-অভিমানে-চোখ-ফুলিয়ে-কবিতা-লিখে- লিখে-শরীর-ফুলিয়ে-ফুলিয়ে লেনিনে-মাও-এ-চে-তে-চু'তে-তে-লিন্‌বিয়াওতে-ভগবানজানেন-আর-কে-কে-তে একাকার হয়ে যাওয়া এই আমরা আজকের বাংলা গানগুলোকে, তাঁদের স্রষ্টাদের ও গায়কদের এবং আজ-রেকর্ড-করা অনেকের কী-সর্বনাশ-রবীন্দ্রসঙ্গীতগুলোকে মৌলিকভবে আপত্তিকর মনে করি না, এগুলো দিব্যি চেটে যাই চুষে যাই পুষে যাই। তাহলে ভোটের দিনে হৈহট্টগোল-মারধোর-গা-জোয়ারিগুলোকে আপত্তিকর মনে করছি কেন? '

    পরের অংশটুকুও। ঠাকুরের গান রিমিক্স করা আর ভোটে ছাপ্পা, ক্যালানো যে সমান অপরাধ জানতে পেরে নিজেকে এত আলোকিত মনে হচ্ছে !!
  • j | 151.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৩:৪৪664497
  • ক্ষি ক্ষোরাক ;-)

    কে রোবিন্দোসংগীত ভুল গেয়েচে তার জন্য তিনোমুলি ভোট- সন্ত্রাস জাষ্টিফায়েড !! হা হা ...
  • PT | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৩:৫২664498
  • আবার অনেকে সেটা পছন্দ করছে বলেও মনে হচ্ছে!!
  • কল্লোল | 125.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৪:৫৫664499
  • সুমন সুমনের কথা বলেছে, প্রত্যাশা মতোই। সুমন এখনও কট্টর সিপিএম বিরোধী। কিন্তু ওর মাথায় এটা আসে না যে সিপিএম বিরোধী মানেই তৃণমূলই হতে হবে এমন নয়। চিরকাল ও এরকমই। যখন সিপিএম ছিলো তখনও এরকমই অন্ধ ছিলো।
    ক্ষেত্রবিশেষে ব্যক্তিমানুষ ও তার শিল্প আলাদা। তাই সুমনের গানের সাথে ব্যক্তি সুমনকে এক করার কোন কারন নেই। ক্ষেত্রবিশেষে বললাম, কারন অনেকে এই বিচ্ছিন্নতা মানেন না। আমি ব্যক্তিগতভাবে মানি না। কিন্তু অনেককে দেখে (যেমন সুমন, যেমন নবারুণ) এখন এই মতে দাঁড়িয়ে।

    ২০১৬র ভোটে কাউকেই পছন্দ নয়। অতএব 'না' বোতামে আছি।
  • PT | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৫:১৮664501
  • case to case এখানে চলবে?
  • .. | 113.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৫:১৮664500
  • রেপওয়ালা আজকে গ্যারেজ হলে, মদন একটা ভাল পার্টনার পাবে।

    দিল্লীতে কি ফ্যাক্স চলে গেলো নাকি??
  • .. | 113.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৫:১৯664502
  • শুনলাম মাল বাবু কে জেরা করছেন সিবিআইয়ের এস পি উপেন্দ্র আগরওয়াল সহ বেশ কয়েকজন তদন্তকারী - মাল বাবু কি গ্যারেজ হবার মুখে??? দিল্লীতে কি ফ্যাক্স চলে গেলো নাকি??
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৫:৪২664503
  • তৃণমূল কে মূলো বলা গেলে, সিপিএম কে কি ছিপিএম বা সংক্ষেপে ছিপি বলা যাবে বলা যাবে?

    জাস্ট কিউরিয়াস? ঃ))
  • কল্লোল | 135.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৬:২৫664504
  • পিটি। না এখানেও কেস টু কেস চলে না। ব্যক্তি টু ব্যক্তি হয়। রবিশংকর, আলি আকবর এরা ব্যক্তি হিসাবে খুব একটা দরের জায়গায় থাকেন না। কিন্তু শিল্পী হিসাবে - কথা হবে না। আবার আলাউদ্দীন খাঁ সায়েব ব্যক্তি ও শিল্পী হিসাবে অনন্যসাধারণ। এই রকম।
  • quark | 11.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৬:২৯664506
  • আলাপন পরিবহন সচিবের পদ ছাড়লেন। কিন্তু তিনি তো অস্থায়ী। এই ক'টা নির্বাচনের গণনা, ফল ঘোষনা শেষ হ'লেই আবার ফিরবেন রাজ্যসরকারের পরিবহন সচিব পদে। এমতবস্থায় নিরপেক্ষতা বজায় থাকবে কি?
  • de | 24.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৬:৩৩664507
  • এইসব কুযুক্তি সুমনের ভেবে শুধু খারাপ লাগে - এই লোকটা নিজের গানের কথাগুলো বিশ্বাস করেই তো লিখতো বা গাইতো!
  • j | 151.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৭:১২664508
  • একটা নতুন জিনিস প্রফেট হেব্বি নামিয়েছেন

    "নিজেন্দ্রসঙ্গীত"

    :-)))))
  • PT | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৭:৪৯664509
  • "এরা ব্যক্তি হিসাবে খুব একটা দরের জায়গায় থাকেন না। কিন্তু শিল্পী হিসাবে - কথা হবে না।"
    আমার বিশ্বাস এরা ব্যক্তি হিসেবে মধ্যবিত্তের প্রত্যাশিত জীবন যাপন করলে নিজেদের শিল্পকর্মে অসাধারণ হতে পারতেন না।
    কান কেটে ফেলার মত উদ্দামতা না থাকলে কি অমন তুলির স্ট্রোক দিয়ে সূর্যমুখী আঁকা যায়?
  • PM | 37.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৭:৫৮664510
  • রাজনৈতিক সুমন, সাংস্কৃতিক সুমন আর ব্যক্তি সুমনকে এক করে ফেলার মনে হয় না--এ ব্যপারে কল্লোলদার সাথে একমত।

    এটা সব বুদ্ধিজীবী সম্পর্কেই প্রযোজ্য। কেউ দারুন ভালো আঁকিয়ে হতে পারেন কিন্তু তার জন্য রাজনৈতিক ভাবে তার অবস্থানের কোনো সম্পর্ক নেই ---মিউচুয়ালি এক্স্ক্লুসিভ। তার আঁকাকে প্রশংসা করা আর তার রাজনৈতিক/নৈতিক অবস্থানকে খিস্তি করায় কোনো বিরোধ নেই। বন্যেরা বনে সুন্দর---- ইত্যাদি ঃ)। নতুন কোনো কথা নয়--কিন্তু ২০১১ র আগে লোকে এই সাধারন কথা মনে রাখতে না পারায় আজ এই বিপত্তি

    রবি ঠাকুরের গান, কবিতা মাথায় করে রাখবো কিন্তু প্ল্যান্চেটের অস্তিত্ব নিয়ে কেউ রবিঠাকুর কোট করলে তীব্র আপত্তি জানাবো যুক্তিসহ।
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৮:১৩664511
  • রাজদীপ, এটা আবার মার্কেটে এলো কোথা থেকে?

    টোটাল টোটাল!! ঃ)))))
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৮:১৭664512
  • পিটি দা, "সরি, আই বেগ টু ডিফার"

    স্টেপস
    ----------

    ১। কান থাকা অবস্থায় সূর্য্যমুখী ফুল আঁকতে হবে

    ২। অন্য টা অলরেডি এঁকেছেন

    ৩। এই বার কম্পেয়ার করে তবে মানা যাবে "কর্ণ-হীনতা" ভালো সূর্য্যমুখী ফুল আঁকতে সাহায্য করেছে কিনা? ঃ)))))
  • cm | 127.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৮:১৮664513
  • কবীরবাবু বলেছেন, " কয়েক দশক যা হয়ে এসেছে এখনকার ভোটে সেটারই পুনরাবৃত্তি হলো অমনি আপত্তি।" অতএব PM এর 12:33 PM একমত হতেই হল। কবীরবাবু আরো বলেছেন, "এক বিহারী ট্যক্সিচালকের মেয়েকে নিয়ে যে ভয়ানক ব্যাপারটা হয়েছিল আমি তাতে সরব ছিলাম। আরও নানান বিষয়ে।এখনও আমি critical." আমরাও নানাবিধ আন্দোলনের খবরাখবর পাচ্ছি। উনি আরো বলেছেন "কিন্তু আমি চাই মমতা সরকার ক্ষমতায় থাকুন।" এটাও শীগগিরি শোনার আশঙ্কা করছি।
  • PT | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৮:৩৬664514

  • ঘুরে পড় আবার। উদ্দামতার কথা বলেছি। যা কিনা ভেতরেই ছিল সৃষ্টির সহায়ক হয়ে। তার extreme manifestation ঐ কান কেটে ফেলার মধ্যে প্রকাশিত।
    আমাদের ঘরের উদাহরণ ঋত্বিক ঘটক। ক্যামেরার মুখে মদ ঢালার বহু আগেই অ-সাধারণ ছবি তৈরি করেছেন। কিন্তু রাগের আগুনটা ভেতরে জ্বলত সব সময়েই। আর কাকে শুনেছ বৌকে চিঠি লিখে নিজের নামের জায়গায় "ঘৃণা" লিখতে?

    মধ্যবিত্তের সৃষ্টি মধ্যমানের-ই হয়।
  • কল্লোল | 125.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৯:০০664515
  • দে। না, আমি নিশ্চিত সুমন তার বিশ্বাস থেকে লিখতো বা গাইতো না।

    পিটি। আলাউদ্দীন খানের কথা আগেই লিখেছি। নিখিল বন্দ্যোপাধ্যায়, ভি জি যোগ, রশিদ খাঁ, বলরাজ সাহানী, বিসমিল্লা খান, বিজন ভট্টাচার্য, এরকম আরও অজস্র আছেন যাঁরা মানুষ হিসাবেও অনন্যসাধারণ। ঋত্বিককে বেশ কাছ থেকে দেখেছি একদম শেষ দিকে। মদ খেতেন মাত্রাছাড়া, কিন্তু কোনদিন নিজের বিশ্বাস থেকে বিচ্যুত হন নি। জীবনের শেষ দিন পর্যন্ত ইয়ুং আর মার্কস মেলাতে চেয়েছেন। সেটা ভুল কি ঠিক, সে অন্য প্রশ্ন, কিন্তু যা বিশ্বাস করেছেন তাই নিয়ে লড়ে গেছেন আজীবন।

    পিএম। না, আমি মনে করি না একজন ব্যক্তির জীবন দর্শন থেকে তার শিল্প/সৃষ্টি বিচ্ছিন্ন। কিন্তু অনেকেই বিচ্ছিন্ন করে দিতে পারেন, আর তার পরেও তার শিল্পের মান অক্ষুন্ন থাকে।
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৯:০৪664517
  • ভেতরে থাকা ঐ আগুন টা। আচ্ছা। বুঝলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন