এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৯:৩১664518
  • যদি পাল্টি খাওয়াই জীবনদর্শন হয়? মানে কেউ তো আর জীবনদর্শন রেজিস্ট্রি করে জীবন শুরু করছেনা। জীবনটা দেখে দর্শকে জীবনদর্শন সম্পর্কে ধারণা তৈরি করছে। অথবা ধান্ধাবাজিও জীবনদর্শন হতে পারে। যদি শুনতে খারাপ লাগে ইঞ্জিরিতে প্রাগম্যাটিক বল্লেই হয়, ওতে আর কান কটকট করবেনা।
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১৯:৩৮664519
  • এত প্রতিভাবান কবি জীবনানন্দ কিন্তু আর্থিক দিক থেকে খুব দুর্বল ছিলেন।কোথাও একটা, মনে হচ্ছে "জীবনের জলছবি " তে প্রতিভা বসু লিখেছেন ঃ জীবানানন্দ ওনাকে একবার জিগিয়েছিলেন "আচ্ছা উপন্যাস লিখলে কি অনেক টাকা পাওয়া যায়?"
  • PM | 233.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২০:৩৫664520
  • PT কে ক। ক্রিয়েটিভ মানুষদের ব্যক্তিগত জীবনযাত্রায় কিছু ছড় দিতেই হবে। চার্লি/রবিঠকুরের পরিচয় তাঁদের সৃষ্টিতে, তার নারী সংসর্গের আতস কাঁচে নয়।

    চার্লির বিবাহিত জীবনকে কেউ যদি আদর্শ মানে তাঁর কপালে অশেষ দুঃখ, সেরকম-ই সুমন/অপর্নার রাজনৈতিক অবস্থানকে কেউ পথপ্রদর্শক ভাবলে যা হবার তাই আজ হচ্ছে
  • lcm | 60.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২১:২৩664521
  • কিন্তু সৌমিত্র-র রাজনৈতিক অবস্থানকে পথপ্রদর্শক ভাবলে ঠিক আছে - তাই তো ?
  • ranjan roy | 132.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২১:৩৭664522
  • পিটি ও পিএমকে বড় হাতের ক।
    শিল্পসৃষ্টি ও শিল্পীর আবেগের বিচ্ছুরণের সম্পর্ক নিয়ে।
  • ranjan roy | 132.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২১:৪০664523
  • টি এস এলিয়ট ও রুডিয়ার্ড কিপলিং এর রাজনৈতিক দর্শনের বিপরীত অক্ষরেখায় দাঁড়িয়েও তাঁদের শিল্পসৃষ্টিকে সেলাম জানাতে বাধা কোথায়?
  • | 24.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২১:৪৫664524
  • রঞ্জন দা, পিটি দা আর পিএম র সাথে একমত হয়ে গেল। এই বার তর্ক/বিতর্কের কী হবে? গুরু র কী হবে?আমাদের কী হবে? ঃ))
  • PM | 53.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২১:৫৪664525
  • সৌমিত্র যাদি তার আচরন আর রাজানীতিতে কন্সিস্টেন্সি দেখিয়ে থাকেন রিজিনেবল টাইম ফ্রেমে আর রাজনৈতিক ধান্দাবাজী না করে থাকেন তাহলে বড়্জোর এটুকুই ভরসা করতে পারেন যে উনি যা বলছেন তা নিজের বিশ্বাস আর অভিজ্ঞতার জায়গা থেকে বলছেন জেমন রবিঠাকুর প্ল্যানচেটের যথথতা নিয়ে বলেছিলেন। আপনি আপনার বিশ্বাস, যুক্তি, অভিজ্ঞতার নিরীখে সেটার বিরোধীতাও করতে পারেন-

    যেমন সৌমিত্র যদি বলেন টাটা কারখানার জন্য সিঙ্গুরে ১০০০ একর জমিই চাই মোটেও কান দেবেন না। কারন এটা বলার যোগ্যতা ওনার নেই।

    কিন্তু যদি উনি বলেন বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে অসম্ভব সৎ তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করবো যে উনি নিজের অভিজ্ঞতার নিরীখে বলছেন। এটা হতেই পরে যে ওনার অভিজ্ঞতায় উনি বুদ্ধ বাবুর একটা ডাইমেন্সনই দেখেছেন অন্যগুলো দেখেন নি। সেটা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করার দায় আপনার।
  • ranjan roy | 132.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২২:৫১664526
  • পিএম,
    যথাযথ।
  • ঈশান | ০৭ অক্টোবর ২০১৫ ২৩:১১664528
  • উফ সুমন এইটা কী লিখেছেন? :-)

    কিন্তু ওদিকে আরেকটা কোশ্নো এল মনে। "বাম" বাপার কোনো স্কেল যদি কারোরই জানা না থাকে, তো নির্দ্বিধায় কাউকে "বামবিরোধী" তকমা কীকরে দেওয়া যায়? যাঁরা দেন, তাঁরা এইটা একটু ভেবে দেখলে পারেন।
  • ranjan roy | 132.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২৩:১৬664529
  • সে কি ঈশান? ঠিক করে পড়া করছ না?
    বাম= সিপিএম।
    সিপিএম এর সমালোচক= সিপিএম বিরোধী=বামবিরোধী।
    সিপিএম এর কোন সমালোচনা চলবে না; চলবে শুধু প্রশংসা!
  • sm | 233.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ২৩:৩৩664530
  • যেমন সৌমিত্র যদি বলেন টাটা কারখানার জন্য সিঙ্গুরে ১০০০ একর জমিই চাই মোটেও কান দেবেন না। কারন এটা বলার যোগ্যতা ওনার নেই।
    ----
    এটা কে ঠিক করে দিল? আপনি তাহলে সিনেমা বা অভিনয় সম্মন্ধে কিছু বলতে পারবেন না; কারণ ওই বিষয়ে ধরে নেওয়া যায় আপনার কুনো যোগ্যতা নেই।
    এই সেন্সর শিপের তো কোনো ঠিক ঠিকানা নেই দেখছি।
    আজ পর্য্যন্ত তো কেউ কোনো লিংক দিয়ে দেখাতে পারল না; কেন, টাটার ন্যানো কারখানা হতে ১০০০ একর জমি ই লাগবে?

    আবার সৌমিত্র যখন সার্টিফিকেট দেবে বুদ্ধ বাউ সৎ তখন ধরে নেওয়া যাবে; উনি অভিজ্ঞতার নিরিখে সত্য কথাই বলছেন; কিন্তু টাটা কারখানার নিরিখে, বাজে বকছেন।
    কি সব আজে বাজে যুক্তি চলছে!
  • s | 60.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ০৭:০৯664531
  • তফাৎ শুধু শিঁরদাঁড়ায়।
  • s | 60.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ০৭:৩০664532
  • পল্টিশিয়ান।
  • cb | 132.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ০৭:৪১664533
  • চাকরি জীবনে ভদ্রলোকের সাথে অপদার্থ নির্বাচন কমিশনার হতে বাধা কই?
  • PT | 213.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ০৭:৫৭664534
  • প্রচুর ভদ্রলোকই কাজের ক্ষেত্রে অপদার্থ হয়। এই সময় বোধহয় মাল বেচার জন্য আবাপ-র হাওয়ায় ভাসানো গপ্পের লাইন ধরতে শুরু করেছে।
  • ঈশান | ০৮ অক্টোবর ২০১৫ ০৮:৪৫664535
  • শুধু "ভদ্রলোক" তো না, "চাকরির মেয়াদের ওঁর বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু পাওয়া যায়নি" ও তো বলেছেন দেখলাম। সে ব্যাপারে কবিরা নীরব কেন? :-)
  • sm | 233.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ০৯:৩৩664536
  • অবপ এর হাওয়ায় ভাসানো গপ্পের লিংক কে বেশি দেয়; সেটা গেস করার জন্য কোনো নকুলদানা নেই।অবপ যেই, মডেল শিলিগুড়ি, মডেল অশোক শুরু করলো;অমনি এখন অশোক স্তম্ভো, সম্রাট অশোক বাজারে চলে এসেছে।
    কিন্তু অবপ অনিলায়ন বললেই; সেটা হাওয়ায় ভাসানো গপ্প হয়ে যাবে।অঙ্ক কি কঠিন রে দাদা ভাই !
    পলিটিক্যাল নেতারা যা খুশি সুবিধে মত বলেই থাকে। এটাই এ দেশের রেয়াজ। কিন্তু তাদের দিফেন্দ করার এত আকুলতা কেন?
    http://indianexpress.com/article/cities/kolkata/susanta-ranjan-upadhyaya-spineless-entirely-useless-should-resign-biman-bose/
  • PT | 213.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ০৯:৪৭664539
  • অনিলায়ন নিয়ে আপনারা এই টইতে যত নাপানাপি করেছেন, অশোক মডেল নিয়ে তার ক্ষুদ্রতম শতাংশও কেউ করেনি।
    আর প্রশ্নটা কোন মডেল ফডেলের নয়। মূল তত্বটি হচ্ছেঃ "জাকে খুশী ভোট দিন, কিন্তু নিজের ভোটটি নিজে দিন"।

    আর যাদের বিচারে সিদ্ধার্থ-বুদ্ধ-মমতা সবার রাজত্বকাল একইরকম (যে যায় লঙ্কায়....), তারা এই নিবন্ধটি পড়ে দেখতে পারেঃ
    "অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্য লক্ষ করা দরকার। অল্পবিস্তর সব দলেই বাহুবলীরা রয়েছে, কিন্তু অন্য কোনও দলের ক্ষেত্রে লুম্পেনদের হাতে এতটা নিয়ন্ত্রণ নেই, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যতটা আছে। তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে। আইনের শাসন বজায় রাখার প্রশ্নে গণতন্ত্রের সামনে আসল চ্যালেঞ্জ এখানেই।"
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%B9-%E0%A6%B8-%E0%A6%B0-%E0%A6%AA-%E0%A6%9B%E0%A6%A8-%E0%A6%AF-%E0%A6%85%E0%A6%B0-%E0%A6%A5%E0%A6%A8-%E0%A6%A4-1.219745

    মনে পড়ছে প্রণব বর্ধনের সতর্কবাণীঃ
    “If you can’t give them jobs, it may turn into a time bomb. I may add it’s already ticking quite loudly in West Bengal,” .
    http://www.telegraphindia.com/1140722/jsp/frontpage/story_18640406.jsp#.VhXulCspqHQ
  • quark | 24.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ০৯:৪৭664537
  • সূর্যবাবু এবং রাহুলবাবুর এই 'সুশান্তবন্দনা' বেশ চোখে লাগল। শিরদাঁড়া যদি সোজাই ছিল তো কলকাতা পুরসভার নির্বাচনের সময়ে "পুরোপুরি অবাধ নির্বাচন হয়েছে এমনটা বলতে পারব না' বলার পরেও পিছিয়ে এলেন কেন? কেন্দ্রীয় বাহিনী নিয়েই বা অমন ছেলেখেলার অর্থ কী? আর এইবারেই বা চাপের মুখে ভোট গণনার দিন অন্ততঃ সাংবাদিক সম্মেলনে ব'লে যাওয়ার মানে কী? ওনার এই পদত্যাগে শাসকের সুবিধাই হ'ল। আইনানুগভাবে আলাপনকে দিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করানো হবে। ছ'বছরের চাকরি আর মুখ্য সচিব হ'য়ে অবসর নেবার কথা মাথায় রেখে উনি নেহাৎই "সাজানো" বৈঠাক ইত্যাদি ছ্ড়া আর কিই বা করবেন? হুঁ:! বিধাননগরের পুলিশ কমিশনার আর বর্ধমানের জেলাশাসকের সাথে বৈঠক! যে পুলিশ সেদিন দাঁড়িয়ে দেখছিল সে আজ ওনার সামনে সত্যি বলবে?
  • cb | 11.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১০:০১664540
  • অবসরপূর্ব কর্মজীবন আর অবসরোত্তর নির্বাচন কমিশনারগিরি যে দুটো এক ব্যাপার নয়, সেটা ধারণা ছিল না বুঝিয়ে বলতে হবে!!!
  • dd | ০৮ অক্টোবর ২০১৫ ১০:২০664541
  • সেই আবাপ, সেই উত্তর সম্পাদকীয়, সেই অতিবদ অতি বামের লেখা - মাগো। আর তো সহ্য হয় না। আমার কান্না পায়
  • | 213.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১০:২৫664542
  • পিটি দা, পুজো য় কলকাতাঅ য় আসছো তো? রঞ্জন দা, পিএম আছো মার্কেটে?

    এক দিন জমিয়ে আড্ডা দেওয়া হোক। কী বলো সক্কলে?
  • PM | 116.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১০:২৭664543
  • আমি এক পায়ে খাড়া ব্রতীন। নিউটাইনে বসলে কেমোন হয়?
  • lcm | 118.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১০:৩০664544
  • বোঝো! শ্যাষে পিএম-ও রাঠি (রাজনৈতিকভাবে ঠিক - পলিটিক্যালি কারেক্ট) বক্তব্য রাখতে শুরু করল।

    কিন্তু সিএম যেটা কইসেন - "যদি পাল্টি খাওয়াই জীবনদর্শন হয়?" - হেইডা তো আমারো পোশ্নো। কেউ যদি পাল্টি না খায় তো, তাইলে তো মুশকিল, কংরেস ১০০ বছর - গ্যারান্টিড ওয়ান পার্টি সিস্টেম - হেইডা কেমন কথা হইল। পাল্টি তো লাগে, জরুরী।
  • PT | 213.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১০:৩৬664545
  • এই অতিবদ অতিবামটি নিজের রাজনৈতিক বিচারের ভুল স্বীকার করেছেন একবার নয় বহুবার। এবং বহুদিন ধরেই বর্তমান রাজ্য সরকারের কর্মপদ্ধতির কড়া সমালোচনা করছেন। এখন আবাপ যদি নিজের ধান্দায় তাঁকে ব্যবহার করে সেখানে আমার কিছু করার নেই।
    কিন্তু অর্থনীতির সঙ্গে রাজনৈতিক অবস্থার সম্পক্কটা নিয়ে কিছু বললেন না তো!! সেটা তো মানুন না মানুন একটা যুক্তিপূর্ণ অবস্থান।
  • lcm | 118.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১০:৪০664546
  • অসীমবাবু কইসেন - ...লুম্পেন পুঁজির কারবার...।
    এক মোক্ষমবাম ('অতি' কথাটা ব্যাবহার করলাম না, কিরকম অতিভেংকট নামের এক কোলিগের কথা মনে পড়ে যায়) কইসিলেন --- পুঁজি হইল পুঁজের ন্যায়, শতহস্ত দূরে থাকো গিয়া।
  • sm | 233.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১১:০৯664547
  • অবসরপূর্ব কর্মজীবন আর অবসরোত্তর নির্বাচন কমিশনারগিরি যে দুটো এক ব্যাপার নয়, সেটা ধারণা ছিল না বুঝিয়ে বলতে হবে!!!
    ---
    কেউ অবসরের আগে কমিশনার হলেই ঠিক আছে? প্রশ্ন হচ্ছে দুদিন আগে যাঁর সম্পর্কে এত বাছা বাছা বিশেষণ ব্যবহার হলো; হটাত তিনি চাকরি জীবনে ভালো মানুষ, অভিযোগ হীন, এমন স্তুতি কেন?
  • sm | 233.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১১:১৭664548
  • মূল তত্বটি হচ্ছেঃ "জাকে খুশী ভোট দিন, কিন্তু নিজের ভোটটি নিজে দিন"।
    --
    এটা আগের সরকারের আমলে আপ্ত বাক্য ছিল তো? না কি অবদমিত ইচ্ছার বহি প্রকাশ!
    আর বর্ধন বাবুর লেখা পড়লাম।কিন্তু আমার প্রশ্নের তো উত্তর পেলাম না? রাজনৈতিক নেতাদের বক্তব্য কে ডিফেন্ড করার এত আকুলতা কেন?
    বর্ধন বাবু লেখাতে এতো বেকার সমস্যার কথা বলেছেন ; কিন্তু হাজার হাজার বেকার যুবক দের ক্যাডার, হোল টাইমার করে দিশা ঘুরিয়ে দেওয়া হয়েছিল কেন?
  • | 213.*.*.* | ০৮ অক্টোবর ২০১৫ ১১:২৯664550
  • আমার কোন খানেই চাপ নেই। রঞ্জন দা আর পিটি দা কী বলে দেখি..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন