এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:২৬6720
  • নাঃ ফ্লাইট দশটায়। যেতে সময় লাগবে তো, তাই সাড়ে ছটা টার্গেট ধরলে সোয়া সাতটায় অন্ততঃ বেরোতে পারব। আর বিজনেস উওম্যানই বটে, ভাইয়ের বিয়ের শপিং করতে যাচ্ছি।
  • aka | ২৫ মে ২০১২ ০০:২৪6717
  • হুঁ হুঁ বাওয়া ইসে করা ছাড়া সবেরই মিটিং হয়।
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:২৪6718
  • গুন্নাইট।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:২৪6719
  • আর মোবা হারলে! মোবা হারলে মায়ের মুখ হাঁড়ি। আমার বুক ধুকপুক। জানিই বাবা-কাকু-বড়মামা মাঠে গেছেই গেছে, আর তারাও হাঁড়িমুখ নিয়ে ফিরবে, বাবা রাগে থমথম করবে, মা মুড়িমাখার বাটি এগিয়ে দিলে একটানে সরিয়ে দেবে, মুড়িগুলো ছিটকে পড়বে, বড়মামা আর কাকু মুখ চুন করে আলো নিভিয়ে শুয়ে পড়বে। আর আমি আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোর মনখারাপ বলে ভালো করে খুশিও হতে পারব না। আর বুক ধুক্পুক কেন করবে? কারণ আমি জানি কিছুক্ষণ বাদে ইস্টবেঙ্গল সাপোর্টাররা মিছিল করে আমাদের বিল্ডিংয়ের চারপাশে ঘুরবে, বাজি পোড়াবে আর থ্রী চিয়ার্স ফর ইস্টবেঙ্গল বলে স্লোগান দেবে, আমাদের জানলার সামনে ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ ঝুলিয়ে দেবে, আর আমি জানলা দিয়ে উঁকিঝুঁকি মারার চেষ্টা করলেই বাবা হড় হিম করে দেওয়া দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাবে।
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:২৩6715
  • : D
  • Blank | ২৫ মে ২০১২ ০০:২৩6716
  • ব্রেকফাস করার জন্য মিটিন
  • aka | ২৫ মে ২০১২ ০০:২২6713
  • কিন্তু ব্যাং কি বিজনেস ওউম্যান নইলে সাড়ে ছটায় পেলেন ধরবে কেন? ব্রেকফাস মিটিং আছে?
  • Blank | ২৫ মে ২০১২ ০০:২২6714
  • এখন ব্যাঙ দির ভয়ে পাল্টাতে পারে না :-D
  • Blank | ২৫ মে ২০১২ ০০:২০6711
  • আকাদাকে ক্যাপিটাল ক
  • aka | ২৫ মে ২০১২ ০০:২০6712
  • প্যাকিং একটা ওভারহাইপড ব্যাপার। যেকোন প্যাকিং করতে আমার ঠিক পাঁচ মিনিট লাগে। ব্যাং আসলে টেনশনের রোগী সাড়ে ছটার ফ্লাইট ধরবে বলে ঘুমোতে পারছে না।
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:১৯6710
  • কচি বয়সে যেইটা শেখে মনে গেঁথে যায়। তারপরে অ্যাদ্দিনেও দেখলি কি আনুগত্য পাল্টেছে?
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:১৮6708
  • জ্জিও।

    আর মোবা হারলে?
  • Blank | ২৫ মে ২০১২ ০০:১৮6709
  • কিন্তু কাজ না থাকলেই তো লোকে ঘর গুছোয় আর প্যাকিং করে !!
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:১৭6706
  • কাজ আছে বলেই তো ভাটাচ্ছি, নয়তো জেগে থাকা চাপ।
  • Blank | ২৫ মে ২০১২ ০০:১৭6707
  • তখন সাপোটারের লার্ভা দশা। আর ইবে এইভাবে সাপোর্টার কেনে !!!
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:১৬6704
  • আমাদের পাড়ায় (পাইকপাড়ায় নয়, কাঁকুড়গাছির কাছে এক ছোট্ট আবাসন) এক বিশাল মোহনবাগানি দল ছিল। আর তাদের পুরোভাগে ছিল আমার বাবা। মোহনবাগান জিতলেই আমাদের বাড়ি ফিস্ট হত সেই দলের। মা ঘেমেনেয়ে জনতা স্টোভে কুড়ি-পঁচিশজনের জন্য ভাত-মাংসর ঝোল আর চাটনি রাঁধতো। সঙ্গে আলুভাজা। আর পাড়ার সেইসব কাকুরা আর দাদারা আনত রসগোল্লার হাঁড়ি। তারা আমি ইস্টবেঙ্গল বলে নয়, ছোট্ট বলে প্রথম রসগোল্লাটা আমার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা করত। কিন্তু আমার তাতে ভারি অপমান হত, একে তো হারের জ্বালা, তারপর আবার হাসতে হাসতে আমার মুখে রসগোল্ল গুঁজে দেওয়া। আমি কিছুতেই খাব না, অপমানে চোখে জল এসে যেত। আর তারাও আমাকে না খাইয়ে ছড়বে না।
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:১৬6705
  • মোবার সাপোট্টাররা চকোলেট আর জলছবিতেই কাত? ঃ)
  • Blank | ২৫ মে ২০১২ ০০:১৫6703
  • ব্যাঙাচির বাবার বিরুদ্ধে কালো পতাকা ও মোমবাতি
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:১৩6702
  • আর অত হেসো না।

    বেসিক কিছু স্কিল শুটিং, ট্র্যাপিং, ডিফেন্ডিং এসব অপ্প করে শিখিয়ে দিয়েছি। ছুটির দিন হলেই আমার সাথে খেলে। ঃ)
  • Blank | ২৫ মে ২০১২ ০০:১২6700
  • ব্যাঙ দির কোনো কাজ নেই বোঝা যাচ্ছে
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:১২6701
  • ব্ল্যাংকি, ব্যাঙাচি আবার আরেকজন দৈত্যকুলে প্রহ্লাদ। বাবা-মা দুজনেই ইস্টবেঙ্গল, কিন্তু ছেলে মোহনবাগান।
    অবিশ্যি ছেলের বাবাও নাকি ছোটোবেলায় মোহনবাগানি ছিলেন, কিন্তু ওনার বাবার এক বন্ধু প্রভূত ঘুষ দিয়ে (চকোলেট, জলছবি ইত্যাদি) ওনাকে ইস্টবেঙ্গলে নিয়ে আসেন বাঙালকুলের মর্যাদা রক্ষা করতে।
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:১০6698
  • আমার এখনো ঘুমুনো বাকি। কিছুতেই আর কাজটা কত্তে ইচ্ছে করে না।
  • aranya | ২৫ মে ২০১২ ০০:১০6699
  • ফুটবল নিয়ে ভাট ! কি ভাল।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:০৯6696
  • আমার এখনো তিরিশটা খাতা বইয়ে মলাট দেওয়া বাকি। তারপর ঘর গুছনো। তারপর প্যাকিং। এদিকে ভোর সাড়ে চটায় বেরোতে হবেই হবে। নয়তো ফ্লাইট মিস।
  • Blank | ২৫ মে ২০১২ ০০:০৯6697
  • যাক ব্যাঙাচি টা কু-সঙ্গে নষ্ট হয় নি :-D
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:০৮6695
  • সরি, আসবে না।

    হ্যাল নেমে গেছে সেকন্ড ডিভিশনে। ঃ(
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:০৭6692
  • অ্যাকাডেমি মানে আবাসিক নাকি? একটু বড় বয়সীদের জন্য হলে তো অসুবিধা নেই, ও ঠিক একটা উপায় বেরিয়ে যাবে।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:০৭6693
  • কবে আসবে রে প্পন? আগে থেকে ডেটটা বলিস। তিনি জানলে মাঠে যাবেনই যাবেন।
  • প্পন | ২৫ মে ২০১২ ০০:০৭6694
  • হ্যাঁ, বলব।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০০:০৬6691
  • মিঠু, আমি দেখে নিয়েছি। কিস্যু হয় নি। শুধুই কান্না, হাহুতাশ আর মুনের সন্দেহ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত