এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১০523154
  • বোঝো! শ্রীরাধা বন্দোপাধ্যায় যে এসএফ`আই-এর সুদীপ্তর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

    তার মানে, শ্রীরাধাও দুদিক থেকে পুরস্কার! কি মুশকিল!
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১২523156
  • ধন্যবাদ, মুখে কথা বসানোটা স্বীকার করার জন্য ঃ)

    আর নন্দীগ্রামের ঘটনার প্রতিবাদকারী বুজী নিয়েই তো আপনার সমস্যা। নাকি ? নন্দীগ্রামের ঘটনা নিয়ে যাঁরা পথে নেমেছিলেন। তালে যাঁদের নিয়ে আপনার সমস্যা নেই, তাঁদের কথা আপনিই ভাল জানবেন।
    আর আপনার সমস্যা যদি অন্য কিছু হয়ে থাকে তো সেটা বুঝি নাই।
    আমার আপনার মতন বুজি নিয়ে অত বিজি থাকার মতন সময় বা ইচ্ছা নাই। কেন থাকবো, তাও বুঝি নাই।
  • hwtl | 131.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১২523155
  • কাল এবিপি আনন্দের অ্যাপ্রোচটা আরেকবার চোখে লাগলো (অবশ্য লেগেই থাকে, নতুন কিছু না)। সূর্যকান্ত মিশ্রের গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে। এবিপি আনন্দের সঞ্চালিকা কেমন একটা শুকনো গলায় প্রশ্ন করলেন "আপনার কী অভিযোগ?"

    সূর্যকান্ত অবশ্য তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ নিয়ে কোনো অভিযোগ করেননি - বল্লেন - আমার কোনো অভিযোগ নেই, তবে ওই হাজারখানেক পার্টি অফিস ভাঙা হয়েছে, লোকজন মার খাচ্ছে, বিনা এফআইআরে গ্রেপ্তার হচ্ছে - এগুলো খুব ভালো কিছু হচ্ছে না ইত্যাদি।

    এবিপি আনন্দের সঞ্চালিকা/সাংবাদিকের ওই শুকনো প্রশ্নের অ্যাপ্রোচটা বাজে লাগলো। তার চেয়ে এটা কভার নাই করতে পারতো...
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১৩523157
  • একি রে ভাই, এত কিছু ভালো হচ্ছে না, অথচ কোনো অভিযোগ নেই! সূর্যকান্তবাবু কি রুলিং পার্টির?
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১৪523159
  • কে কোন পার্টির বোঝা যাচ্ছে না আজকাল। বেশীর ভাগই দুদিকেরই।
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১৪523158
  • কিন্তু আমি আজ আর তর্ক করবো নাআ--আ-আ-আ-আ-আ-আ-আ-
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১৫523160
  • আমি একটা লিস্ট করি। ঐ, গুলিচালনার প্রতিবাদ না করা বুজীর।

    সন্ধ্যা, শ্রীরাধা, এঁরাও বুজী হলে বুজীর ডেফিনিশনটা সেই হিসেবে ক্যালিব্রেট করে নিলাম।

    সুনীল ( নাম নেওয়া যাবে না, উনি শুরু থেকেই সিপিএম )
    নচি ( নাম নেওয়া যাবে না, তখনও উনি রেল কমিটিতে যান নি)
    দেব
    কোয়েল
    প্রসেনজিৎ
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    রূপম ইসলাম
    লোপামুদ্রা
    স্বাগতালক্ষ্মী
    পূর্ণদাস বাউল
    গৌরক্ষ্যাপা
    শান
    প্রীতম
    কুমার শানু

    বাকিরাও হাত লাগান।
  • hwtl | 131.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:১৬523161
  • মনে হয় এবিপি আনন্দকে কিছু বলতে চাননি। অস্বাভাবিক নয়, কারণ ওরকমভাবে প্রশ্ন শুনলে যে কেউই দূরত্ব বাড়াবে।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:২০523164
  • আবাপানন্দ খুব ব্লান্টলি লেফটের যে কোনও মুভকে ক্রিটিসাইজ করছে। নেওয়া যাচ্ছে না। শিলিগুড়ি থেকে ষাটজনকে তুলে নিয়ে গেল, অশোক-জীবেশ-সমন সমেত। পরদিন শিলিগুড়িতে বন্‌ধ ডাকা হল বারো ঘণ্টার। আবাপানন্দর রিপোর্টিং, শিলিগুড়িতেও "পেশীশক্তি প্রদর্শন" অব্যাহত বামেদের। কর্মবিরোধী বন্‌ধে জনজীবনে মিশ্র প্রভাব।

    কাল সূর্যকান্তের ওপর অ্যাটাকেও দেখলাম ঐ কেস। খুব সমান্য সময়ের জন্য ব্যাপারটা দেখানো হল। স্বাভাবিক। এগুলো তো এখন পেটি ম্যাটার। রিটালিয়েশন।

    কাল সূর্যকান্ত দিদিকে দেখতে বেলভিউ গেছিল, সেটা কি আবাবানন্দ দেখিয়েছে?
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:২০523163
  • আহা, পিটি চাইছেন যখন, আমি নয় ট্রাই করি। এলসিএম এইটা পোস্ট করেছিল -

    'উইকি-তে আরো, নন্দীগ্রামকে কেন্দ্র করে বুদ্ধিজীবি বিভাজন --

    Condemning Government/CM:-
    Mahasweta Devi, Aparna Sen, Saonli Mitra, Suvaprasanna, Joy Goswami, Kabir Suman, Bratya Basu, Medha Patkar, Bibhas Chakraborty ... ...

    Pro-Government/CM:-
    Soumitra Chatterjee, Nirendranath Chakraborty, Tarun Majumdar, Debesh Roy, Amitava Chaudhuri, Mallika Sengupta, Dilip Roy, Sabyasachi Chakrabarty, Usha Ganguly, Amar Pal, Utpalendu Chaudhuri, Indranil Sen

    এর Pro-Government/CM লিস্ট-টাই বোধহয় সেই মৌন বুজী-দের লিস্টি, যারা নন্দীগ্রামের গুলি চালিয়ে হত্যা নিয়ে প্রতিবাদ করেন নি।

    ডি; এই বুজী-রা কবে কখন কোথায় কি বলেছেন বা বলেন নি, আমার কোন আইডিয়া নাই। তাই 'বোধহয়' শব্দ-টা লিখলাম।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:২১523165
  • ওহো, উইকিতে আগে থেকেই লিস্টি করা ছিল। খেয়াল করি নি।
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:২৯523168
  • চন্দন সেন, বিপ্লব (লাস্ট নেম ভুলে গেছি, ফিল্ম স্টার) - এদেরও প্রো -সিপিএম বুজী লিস্টে স্থান পাওয়া উচিত।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:২৯523167
  • এবার এটা জ্ঞানেশ্বরীর মত কেস হবে। টেনিদা, ফেলুদা ইত্যাদিরা ফেসবুকের মাধ্যমে নানাবিধ বক্তব্য রাখবেন। তার থেকে পল্লবিত হয়ে আরও কথা ছড়াবে। তারপরে ঐ অবস্থানে উপস্থিত ছিলেন সেরকম কোন শিল্পীকে চেপে ধরলে তিনি বলবেন যে অমুকের বক্তব্যের দায় আমার নয়-ইত্যাদি, ইত্যাদি।
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৩০523169
  • পিটি, এটা বস ঠিক হচ্ছে না। ঘনাদা একজন গুরুভাই। দুম করে তার কথায় অবিশ্বাস করবেন না।
  • S | 109.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৩১523170
  • কেউ আমাকে বুজিদের পুরো লিস্টি দিতে পারবেন?
  • S | 109.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৩২523172
  • এইবারে আমি এই পাতা হাইজ্যাক করবো, যদি এই ফালতু তক্ক চলে। ১০০০ টা আনরিলেটেড লিন্ক দিতে থাকবো। দেখি কে তক্ক করে।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৩২523171
  • আই অ্যাম সরি। আগের বক্তব্য ফিরিয়ে নিচ্ছি। সূর্যকান্ত মমতাকে দেখতে যান নি বেলভিউ। কাল কোনও একটা চ্যানেলে এই রকম শুনছিলাম বলে মনে হল। এখন কোথাও সাপোর্টিং এভিডেন্স পাচ্ছি না। মনে হচ্ছে ভুল শুনেছি। ভুলই হবে কারণ কাল সূর্যকান্ত বাঁকুড়া গেছিলেন।
  • নেতাই | 131.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৩৬523175
  • সিকিদা, আমিও কিন্তু একই শুনেছিলাম। ২৪ ঘন্টা না এবিপি তে মনে করতে পারছিনা।
    এটা বোধয় সত্য না
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৪৪523176
  • না, না ঘেঁটে যাচ্ছে। Pi-এর প্রশ্নটা খুব specific ছিলঃ "যে বুজীরা নন্দীগ্রামের গুলি চালিয়ে হত্যা নিয়ে প্রতিবাদ করলেন না"-এটা নন্দীগ্রামের পক্ষে-বিপক্ষে থাকা না থাকার ব্যাপার নয়। "গুলী চালিয়ে হত্যা" নিয়ে প্রতিবাদ না করার মত ফোকাসিত বিষয়। অত সহজে এর উত্তর বের করা যাবেনা।

    Pi- আমাকে সরাসরি প্রশ্ন না করলে অবিশ্যি আমি এটা নিয়ে আলোচনায় যেতাম না।
  • dukhe | 212.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৪৪523177
  • উঃ! বুজী বুজী করে কানের পোকা বের করে দিলে গা!
    দ্যাহেন, বুজীদের ইচ্ছে হয়েছিল - সিপিয়েমকে সরকারে রেখেছিল, পরে অন্য ইচ্ছে হল - সরকারকে ফেলে দিল। এখন মমতাকে রাখার ইচ্ছে হয়েছে, ইচ্ছে না হলে আবার ফেলে দেবে। আপনারা তাড়া দিয়ে কী করবেন?
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৫০523178
  • অঙ্গুলিহেলনে সরকার রাখা বা ফেলে দেওয়া - বুজীরা যে এই ঈশ্বরসদৃশ অসীম ক্ষমতার অধিকারী, গুরুতে না এলে বুজতেই পারতাম না।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:৫২523179
  • আম্মো :)
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১১:৩৬523180
  • aranya
    ঘনাদাকে আমার বিশ্বাস-অবিশ্বাস করার কোন কারণ নেই। এমন হতেই পারে যে শ্রীরাধা পাশের কারো কানে ফিসফিস করে সুদীপ্তর মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেছেন আর ঘনাদা সেটা শুনেছেন। প্রেসি নিয়ে ঊষা-র balancing act-এর কথা কাল আনন্দও জানিয়েছিল। কিন্তু সুদীপ্তর প্রসঙ্গে কেউ কিছু বলেছেন বলে জানায়নি। তাহলে এখন ঘনাদা vs আবাপ-যার যা পছন্দ!!

    আর কে যেন একটা তালিকাতে সুনীলের নাম দিয়েছেন সিপিএমের সমর্থক হিসেবে। আমার খুব পরিষ্কার মনে আছে যে মরিচঝাঁপি নিয়ে যে সামান্য কিছু প্রতিবাদ সভা হয়েছিল ঘটনার পরে পরেই তার অন্ততঃ একটিতে সুনীলের উপস্থিত থাকার কথা ছিল। সেই পোস্টার গড়িয়াহাটের মোড়ে আমি দেখেছি।
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১১:৪৫523181
  • সন্ধ্যা মুখার্জি যে বললেন - এটা আমরা কি করছি, নিজেরা নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি করছি।

    এখানে "আমরা" কারা -
    - বাঙালী? (আমার তো এটা মনে হল)
    - সিপিএম?
    - তৃণমূল?
    - একদিকের পুরস্কারপ্রাপ্ত?
    - দুদিকের পুরস্কারপ্রাপ্ত?
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১১:৫৩523182
  • লক্ষ্য করুন এর মধ্যে শুধু "আমরা" আছে, "আমরা-ওরা" নেই।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:০০523183
  • আরও লক্ষ্য করছি যে পবঙ্গের সংগীত শিল্পীদের মধ্যে কবির সুমনকে আর ধরা হয়না।
  • SC | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:০১523185
  • একটা লোকের পাঞ্জাবির পকেট ছিঁড়ে যাওয়া টাকে মারামারি খুনোখুনি বলাটা হাস্যকর।
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:০৬523186
  • সুদীপ্ত-র মৃত্যু, অমিত মিত্র-কে ধাক্কা, রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙচুড়, প্রেসিডেন্সি -- সব মিলিয়ে বলেছেন। বাঙালীদের কথা ভেবে বলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন