এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:১৫664618
  • হক কথা!
  • kc | 198.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:১৬664619
  • তিনোফিণো ছাড়ুন। সবকিছু দিয়ে এই ভয়ংকর হিন্দু মৌলবাদী দের আটকান। এরা যেন একটাও সিট না পায়। তাতে যে আসে আসুক.....
  • sm | 233.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:২২664621
  • এখন ** এমন পর্যায়ে পৌছেছে যে, আপনি কংগ্রেস কে ভোট দিলে তিনো দের হাত শক্ত করবেন।বিজেপি কে দিলেও ওদের হাত শক্ত হবে।নির্দল কে দিলেও তাই।"না ভোট" কে দিলেও, তলে তলে বদমায়েশী করছেন। এতো ভারী মুশকিল!
    আমি গতবারের ভোট টা ক্যামেরন সাহেব কে দিয়েছিলাম;এখানে কি এই ব্যবস্থা চালু করা সম্ভব?
  • aranya | 83.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:২২664620
  • পিটি যেটা কনসিস্টেন্ট-লি বহুদিন ধরে বলে আসছেন - এই হাজার হাজার শিশু মৃত্যু, মাটিতে পুঁতে দেওয়া, দু পা চিরে মেরে ফেলা - এই সুস্পষ্ট মিথ্যাগুলোর প্রতিবাদ এখনো অনেকে করেন না কেন?

    যুক্তিযুক্ত প্রশ্ন।

    আমার যেটা মনে হয়, আগেও লিখেছি, কোন বাচ্চার মৃত্যু তার বাবা, মা-র কাছে, বিশেষ করে মা-র কাছে এত যন্ত্রণার ব্যাপার, যে তার প্রতিবাদ তারা বা তিনি করবেনই। অল্প কিছু ক্ষেত্রে, যদি বাবা, মা এতদিন ভয়ে চুপ করে থাকেন (পরিবর্তনের পর হত্যাকারীরা দল পাল্টেছে ধরে নিয়ে), তাও বিরাট সংখ্যায় শিশুহত্যা হলে, অতজন বাবা-মা কিছুতেই এতদিন চুপ করে থাকতেন না। মিডিয়ায় কিছু না কিছু আসতই।

    তাই হাজার হাজার শিশু মৃত্যু-র গুজবটাকে সুস্পষ্ট মিথ্যা-ই মনে করি।

    মুস্কিল হল, শঙ্খ ঘোষ, শ্রীজাত, কৌশিক সেন, সুমন মুখার্জী ইঃ হাতেগোনা যে কটি বুদ্ধিজীবি-কে ভাল লাগে, যারা কোন জমানাতেই বিকিয়ে যান নি, তাদেরও হয়ত ইগো-তে লাগে, একবার এই শিশুহত্যার গুজব সত্য হতেও পারে ধরে নিয়ে, পরে নিজের ভুল স্বীকার করার।

    ইগো এক বিষম বস্তু
  • aranya | 83.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:২৫664622
  • 'নাকি সেটা করলে তিনো সাম্রাজ্যের পতনের ভিতটাই নড়বড়ে হয়ে যেত বলে করা হয়নি এবং হচ্ছেনা?'

    - নাঃ, একেবারেই তা মনে হয় না। শ্রীজাত, কৌশিক, শঙ্খ ঘোষ - এরা মুখে যাই বলুন, আদতে তিনো সাম্রাজ্য-কে রক্ষা করতে কৌশলী চাল চালছেন - এটা ভয়ানক কষ্ট কল্পনা
  • aranya | 83.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৩১664623
  • আর একটা কারণ হতে পরে - সবাই মোটামুটি জানে যে অত শিশুহত্যা ইঃ হয় নি, আলাদা করে সেটা অ্যাড্রেস করার আর প্রয়োজন দেখছে না, বর্তমানে যা ঘটছে তাই নিয়ে কথা বলছে - যেমন বিধাননগরে ভোটে সন্ত্রাস + কবীর সুমনের অদ্ভুত অপযুক্তি নিয়ে শ্রীজাত-র লেখা। কারেন্ট ইস্যু নিয়ে লেখা

    ৮ বছর আগে নন্দীগ্রাম-কে কেন্দ্র করে কি গুজব রটান হয়েছিল, পিটি এখনও তাই নিয়ে পড়ে আছেন (এবং, পড়ে থাকতেই পারেন), আদার্স মে হ্যাভ ডিসাইডেড টু মুভ অন
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৪৬664624
  • শঙ্খ ঘোষের নাম আমি একবারও উল্লেখ করিনি। শ্রীজাত সেই সময়ে অন্যদের তুলনায় প্রায় নন-এনটিটি ছিলেন।

    "আদার্স মে হ্যাভ ডিসাইডেড টু মুভ অন"
    তাহলে বাবরি মসজিদ নিয়ে কান্নাকাটি না করে মুভ অন করে বিজেপিকে ক্ষমতাসীন করলেই তো চলে।
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৫১664626
  • এডেন্ডামঃ
    যারা বাবরি ভুলে যায় তারা দাদরি সৃষ্টিতে সাহায্য করে। ইতিহাস বড় কঠিক ব্যাপার। নব নব ঘৃণা নিয়ে ফিরে ফিরে আসে!!
  • aranya | 83.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৫১664625
  • পিটি, শঙ্খ ঘোষের নাম আপনি করেছেন কিনা তাতে কিছু যায় আসে না। নন্দীগ্রাম পর্বে উনি প্রতিবাদীদের অগ্রগণ্য ছিলেন, এখনও আছেন

    আর মুভ অন করাটা আমার কনজেকচার। সত্যি শ্রীজাত, কৌশিক বা অন্যরা কে কি ভাবছে তা থোড়াই জানি
  • cm | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৩664629
  • ইগোর বালাই বড় বালাই। ওরা এপাতার অনেকের মত তিনো সাম্রাজ্য নয় নিজেদের ইগো ডিফেন্ড করছেন।

    আর তিনো বিরোধী আন্দোলন প্রসঙ্গে, কবীরবাবুও ভয়ানক তিনো বিরোধী, নিজেই লিখেছেন। এ পাতাতেই তো দেখলাম।
  • Arpan | 125.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৩664628
  • অ্যান্ড অরণ্যদা ডিসাইডেড টু হ্যাভ আ রাইড অন দ্য স্লিপারি স্লোপ।

    গুড লাক।
  • aranya | 83.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৭664630
  • ভুলে কেউ যাচ্ছে না, পিটি। কথা হচ্ছে ব্যাপারটা কার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

    আপনার কাছে জরুরী, তা বুঝতে পারছি। সিপিএম লীডারশিপ-এর কাছেও কি অতটা জরুরী? তারা তো ঐ সময়কার গুজব রটনা নিয়ে অতকিছু ভোকাল নন।
  • হাঁড়ি কড়াই | 125.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৮664631
  • কেসি-কে হাফ-ক।

    এইটা নিয়ে কিছুদিন ধরেই কয়েকটা কথা মনে হচ্ছে। বেশ কিছুদিন আগে জনৈক হিন্দুত্বপ্রেমী এখানে হিন্দুত্ববাদীদের প্রিয় কিছু থিওরি নিয়ে লিখতে শুরু করেছিলেন - আমরা কয়েকজন হুলিয়ে খিস্তি দিয়েছিলাম, তাতে অনেকে আবার নাম করেই বলেছিলেন যে এদের কাছে তো এটাই এক্সপেক্টেড ইত্যাদি - যদিও সেই থিওরি, তাদের অরিজিন এবং আরেসএসের ইতিহাস সম্পর্কে এঁদের কিছুমাত্র ধারণা ছিলো না।

    এখন পারলে কখনো গুগুলে "Aryan migration" দিয়ে সার্চ করে দেখবেন - পাতার পর পাতা জুড়ে সেই থিওরিগুলো উঠে আসবে। রোমিলা থাপার বা অন্যান্য ঐতিহাসিকদের লেখা আসবে চার-পাঁচ নম্বর পাতায়। এর দুটো মানে হয় - (১) একটা বড় গ্রুপ সক্রিয়ভাবে এর প্রচার করছে লিঙ্কগুলো অ্যাকসেস করে - যাতে আর্টিফিশিয়ালি হিট-কাউন্ট বাড়িয়ে র‌্যাঙ্ক ওঠানো যায়, আর (২) সত্যিই সাধারণ লোকে এই লিঙ্কগুলো বেশি অ্যাকসেস করছে। দুই নম্বরটা বেশি চিন্তার বিষয়, যদিও আমার ব্যক্তিগত ধারণা (১)-টাই ঠিক। একদিকে যেমন ফারাবিদের ৪৫ হাজার ফলোয়ার, উল্টোদিকেও একই, এবং একইভাবে অ্যাক্টিভলি এইগুলো করছে। যেমন শ্রীজাতর প্রোফাইল রিপোর্ট করা বা কেসি যাদের কথা বল্ল তাদের প্রোফাইল রিপোর্ট করা।

    ফেসবুকে যতদূর মনে হয় ব্লকের সিদ্ধান্ত মানুষে নেয় না। একটা থ্রেশোল্ড আছে - সেটা পেরিয়ে গেলে আটকে দেয়।

    টিট ফর ট্যাট করবেন কিনা ভেবে দেখতে পারেন - তার জন্যে ঠিক ওইরকম বড় সংখ্যার অ্যাক্টিভিস্ট চাই।
  • aranya | 83.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১০:০১664632
  • মোদ্দা কথা হল, আপনি যদি শ্রীজাত বা অন্য যে কারও কাছ থেকেই স্বীকারোক্তি চান যে ২০০৭-এ গুজবে বিশ্বাস করে ভুল করেছিলাম -সে আশা ছেড়ে দিন, ওটা হয় না।
  • aranya | 83.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১০:০৩664633
  • থ্রেশোল্ড পার হলে আটকে দেয় - এটাই হবে। নইলে এদের প্রোফাইল ব্লক করার কথা না
  • robu | 11.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১০:০৬664634
  • আমি পুরো ক-ই দিলাম।
  • cm | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১০:৪৭664635
  • আমি নিতান্তই দুঃখের সাথে কেসিবাউরে একখান ঁ দিলাম। পাছে মনে কষ্ট পান তাই ফটুক ও দিলাম একখান।
  • | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৫:২০664639
  • " মুক্তি কি এত সোজা বাপু.. ?"
  • | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৫:২০664637
  • ঃ))))
  • ranjan roy | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৬:৪১664640
  • যে যুক্তিতে শ্রীজাত গাল খাবেন সেই যুক্তিতে শংখ ঘোষ বাদ পড়েন কী করে?
    উনিও তো নন্দীগ্রাম কান্ডের প্রতিবাদে পা মিলিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কখনও কবীর সুমনের "মিথ্যাচারের" প্রতিবাদ /নিন্দে করেন নি। আনন্দ থেকে ওঁর বই বের হয়।
    তাহলে উনি কেন ধান্দাবাজ বুজি নন--- পিটির থেকে শুনতে আগ্রহী?
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৬:৫৪664641
  • যদিও আমার গুরু শুঁড়িবাড়ি যায়
    তবুও আমার গুরু নিত্যানন্দ রায়!
  • ranjan roy | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৭:২৮664642
  • হায়! হায়! হায়! (হিন্দিতে)ঃ))
  • ranjan roy | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৭:৩৩664643
  • গুরু-শিষ্য নিয়ে দুটি মন্তব্যঃ (আড্ডার ঝোঁকে)

    আমার স্বর্গতা পিতামহী (ময়মনসিংহের উপভাষায়)ঃ
    গুরু হাগে নইয়া,
    তো শিষ্য হাগে চাল-অ উইঠ্যা!!

    ২) মহাগুরু রামকৃষ্ণদেবঃ
    জনকরাজা মহাতেজা তার বা ছিল কিসের ত্রুটি,
    সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি।"

    মনে হচ্ছে পিটিস্যার মহাজনপদাংক অনুসরণ কচ্চেন।ঃ))
  • PM | 11.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৭:৪১664644
  • রন্জনদা এখনো নন্দীগ্রামের মিথ্যাচার কোটেসনের মধ্যে রাখছেন !!!! ঃ) এটা কি রন্জনদার ইগো ? ঃ)

    সন্দেহ নেই যে এই অপরিমেয় মিথ্যা প্রোপাগান্ডা মানুষ বিশ্বাস করেছিলো, করন সেগুলো এমন কিছু মুচ থেকে বেড়িয়েছিলো যাদের বিশ্বাস করতে পারলে আমরা সুখী হতাম। ওরা তার সুযোগ নিয়েছেন নিজেদের বিশ্বাস যোগ্যতার বিনিময়ে। ঐ বিস্ভাসযোগ্য মুখগুলো ত্নোকে তখন প্রকারন্তরে বিশ্বাস যোগ্যতা দিয়েছিলো। যে কারনে চম্পলা সর্দার ইত্যাদি মিথ্যাচারের তলায় চাপা পড়া একটা দল বিশ্বাস যোগ্যতা পেয়ে যায় আর সফল হয়। অবশ্য সারদা, রোজ ভ্যালির হাজার হাজার কোটি টাকার দয়িত্ব-ও অস্বীকার করার নয়। তবে এই দুটো ফ্যাকটর মিউচুয়ালি এক্স্ক্লুসিভ নাও হতে পরে। বরং এ দুটো অঙ্গাংগিক ভাবে জড়িত বলেই আমার ধারনা ( মনে সারদার টাকা আর বুদ্ধিজীবীদের মিথ্যাচার) অন্তত বেশ কিছু ক্ষেত্রে। আর কিছু বুদ্ধিজীবী সাময়িক আবেগে ভেসে গেছিলেন ( কবি/শীল্পিদের কাছে তা অস্বাভাবিক নয়)।

    ৩৪ বছরের অপরিমেয় ভার-ও ছিলো নিঃসন্দেহে। কিন্তু সেটা এতটা ছিলো না যে তিনোকে কৃষক দরদী, গনতন্ত্রপ্রেমী আর নেত্রীকে সততার প্রতিক বলে মেনে নিতে হবে। এই অসাধ্য সাধিত হয়েছে বুদ্ধিজীবী আর চিটফান্ডের টাকার মেলবন্ধনেই।

    কিন্তু সে অতীত এখন ঘেটে লাভ নেই। এখান ঘটনাচক্রে আমরা সবাই স্বেছায় বা অনিচ্ছায় এখন বাঘের পিঠে ( মনে যারা এরাজ্যে আছেন)। সেচ্ছায় উঠেছেন বলে বাঘ রেয়াত যে করবে না তা দেখাই যাচ্ছে। কিভাবে নামা যাবে এটা সকলে মিলেই ঠিক করতে হবে। পেছনের দিকে তাকিয়ে ডিফোকাস্ড হবার দরকার নেই বলেই মনে করি। এই নামার প্রকৃয়ায় কনট্রিবিউট করলে শ্রীজাত, সৃজিত, শংখ ঘোষ কাউকে-ই ব্রাত্য করার মনে নেই। ওরা এখন কোনো রাজনৈতিক আদর্শের জন্য বলছেন না--প্রান বাঁচানোর জন্য বলছেন।

    নোয়ার নৌকায় উঠে মারামারি করে কি লাভ।
  • | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৭:৪২664645
  • ইয়ে মানে নিত্যানন্দ র বদলে রঞ্জন এনি ডে বেটার চয়েস!! ঃ)))
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৯:০৭664646
  • RR
    on a serios note: শঙ্খ ঘোষ হাটে-মাঠে-ঘাটে কথা বলেন না। বলার থেকে ভাবেন বেশী। JU-তে তাঁকে সেই ভাবেই দেখেছি। তাই তাঁর কোন বাক্যের বিরোধীতা করতে গেলে আমাকে বেশ কিছু সময় নিয়ে সেই বাক্যটিকে অনুধাবন করতে হবে। তবে তিনি কসুর মিথ্যাচারকে সমর্থন জানিয়েছিলেন কিনা সঠিক জানি না। মনে হয় তাঁর কাছে ১৪ টি মানুষের মৃত্যু -এমনকি যদি তা আইনমাফিকও হয়ে থাকে-যথেষ্ট বেদনাদায়ক ছিল।
    তবে শঙ্খ আর শ্রীজাতকে এক নিঃশ্বাসে উচ্চারণ না করাই বোধহয় সমীচিন হবে।
  • ranjan roy | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৯:১৩664647
  • না পিএম।
    হাজার হাজার স্তনকর্তন ইত্যাদির সত্যাসত্য নিয়ে তখন বিচলিত হওয়ার জায়গায় আমাদের বিচলিত করেছিল একটি কমিউনিস্ট পার্টির সরকার কি করে এত দাম্ভিক ও জনগণের প্রতি ইনসেন্সিটিভ হতে পারে!
    কী করে একটা বাম সরকার টাটাকে প্রায় ফোকটে জমি দিতে পারে কৃষকদের সঙ্গে আলোচনা না করে! খেয়াল করুন, তখন সিঙ্গুর-নন্দীগ্রামে মমতার সাংগঠনিক শক্তি তেমন কিছু নয়। খেয়াল করুন ওখানে সিপিআই ও বাম সমর্থিত কিষান সভার সদস্যরা কার দিকে দাঁড়িয়েছিল।
    [ আমার কথা ছাড়ুন, সদ্য সমাপ্ত পার্টি কংগ্রেসে বঙ্গে সিপিএম এর হাল নিয়ে প্রকাশ কারাতদের বক্তব্য দেখুন।]

    ২) আর তখন বক্তব্য ছিল ইমার্জেন্সির সময় ইন্দিরাকে হঠানোর মত। কে আসছে বড় কথা নয়, ৩৪ বছরের ভার সরাতে হবে। তখন মমতার সাংগঠনিক শক্তি এমন কিছু ছিল না। মঙ্গলকোট আর অনেক জায়গায় ওরা সিপিএম এর ক্যাডারদের হাতে রামঠ্যাঙানি খাচ্ছিল।
    তারপর এল নেতাই কান্ড! রথীন দন্ডপাটের বাড়ি থেকে গুলি ছুঁড়ে নারী শিশু নির্বিশিষে হত্যা করা হল। তখন কথা উঠল ল্যাম্পোস্টকে ভোট দাও, কিন্তু এরা যাক।
    মমতা শুধু ঝোপ বুঝে কোপ মেরেছে। শ্লোগানগুলোকে নিজের করে নিয়েছে। ক্রমশঃ বেড়াল থেকে বাঘ হয়েছে। তখন সুনীল/মৃণাল/সৌমিত্রর বিপরীতে শংখ/কৌশিক/শ্রীজাত/সুমন মুখোরা বামের পক্ষে/বীইপক্ষে দাঁড়িয়েছেন।

    ৩)নন্দীগ্রাম মিছিলের পর প্রতিবাদী মঞ্চের ম্যানিফেস্টো/বক্তব্য পড়েছি। কোথাও মমত্তাকে মহান কৃষক দরদী বলা হয়েছে বলে আমার জানা নেই। আপনি জানলে শুধরে দিন।

    ৪) শেষ প্যারা নিয়ে একমত।
  • 0 | 75.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৯:২১664648
  • ৩৪ বছরের অপরিমেয় ভার-ও ছিলো নিঃসন্দেহে। কিন্তু সেটা এতটা ছিলো না যে তিনোকে কৃষক দরদী, গনতন্ত্রপ্রেমী আর নেত্রীকে সততার প্রতিক বলে মেনে নিতে হবে

    ১০০% খাঁটি কথা। হ্যাটস অফ।
  • ranjan roy | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৯:৩৩664650
  • পিটি,
    আপন ইশংখ ঘোষকে নিয়ে বললেনঃ
    "তবে তিনি কসুর মিথ্যাচারকে সমর্থন জানিয়েছিলেন কিনা সঠিক জানি না।"
    না, অবশ্যই সমর্থন জানান নি। ও নিয়ে একটি বাক্যও উচ্চারণ করেন নি। ইগনোর করেছিলেন।
    অনেক সময় অনেকের বক্তব্য আমরা ইগনোর করি। এ পাতাতেও। তার নানান প্রেক্ষিত। কখনও নিম্নমানের বক্তব্য নিয়ে কথা বলতে রুচিতে বাঁধে। কখনও মনে হয় অপ্রয়োজনীয়।
    ধরুন, আজকে সায়েন্স সিটি উড়াল পুলের ব্যাপারে বর্তমান সরকারের হাস্যকর বাগাড়ম্বর। বলা হল-- ৩৪ বছরে বামেরা কী করেছে?
    হাস্যকর এই যে চারবছরে একটি ৪কিমি পুল করে এত কথা! যার ভিত্তি আগের আমলেই হয়েছিল। আর এখন শহরে যত উড়াল পুল আছে--বেগবাগান-রবীন্দ্র সদন, পার্কস্ট্রিট-এস্প্ল্যানেড, রাজারহাট-নিউটাউন, এয়ারপোর্ট, বিদ্যাসাগর সেতু, শেয়ালদা ফ্লাইওভার সবই তো বাম আমলের অবদান।
    বক্তব্যটি এতই হাস্যকর যে একে সিরিয়াসলি নেওয়া যায় না। পাবলিকে মুচকি হাসবে!
    কাজেই এ নিয়ে রিঅ্যাক্ট করারও দরকার নেই। কেউ চাইলে করতে পারেন।
    কিন্তু আপনার একটাই সমস্যা।
    চুপ করে থাকাকে আপনি সবসময় আপনার বিপক্ষের দিকে ঝোঁক বলে ধরে নিয়ে খোঁচাতে থাকেন --কেন মুখ খুলে নিন্দে করছে না। আপনার স্ট্যান্ড--হয় আপনার সঙ্গে, নয় বিপরীতে। এই টইটা লম্বা হচ্ছে এই জন্যে।ঃ))
    তা শংখ ঘোষ" হাটে-মাঠে-ঘাটে কথা বলেন না। বলার থেকে ভাবেন বেশী।" তাই আপনি তাঁকে বেনিফিট অফ ডাউট দিয়েছেন।
    আমরা ওঁর নখের যুগ্যিও নই। কিন্তু ছাপোষা মধ্যবিত্ত মানুষ তো বটি। সংবেদনশীল ও। তাই চুপ করে থাকলে হাওয়ায় কথা ভাসিয়ে "মমতাকে কাঁধে করে" মসনদে পৌঁছানোর খেতাব নাই দিলেন। বড় ব্যথা হয়, বুঝলেন!
    অন্যদেরও একটু বেনেফিট অফ ডাউট দিন!!
    শ্রীজাত ও শংখ অবশ্যই একদরের কবি নন। কিন্তু রাজনৈতিক ব্যক্তব্যের জন্যে ওদের আলাদা মূল্যায়ন কেন হবে?
    আপনাকে একটিই নিবেদনঃ কোন ইস্যুতে কেউ চুপ করে থাকলে তাকে খোঁচানোর বদলে যে যতটুকু মুখ খুলেছে তার উপর কথা বলাই সমীচীন নয় কি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন