এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৯:৪৭664651
  • পিএম বলছেনঃ
    "এই নামার প্রকৃয়ায় কনট্রিবিউট করলে শ্রীজাত, সৃজিত, শংখ ঘোষ কাউকে-ই ব্রাত্য করার মনে নেই। ওরা এখন কোনো রাজনৈতিক আদর্শের জন্য বলছেন না--প্রান বাঁচানোর জন্য বলছেন।"
    --একেবারে ভুল কথা। শংখ, সুমন মুখো, কৌশিক এরা প্রথম বছর থেকেই খোলাখুলি সমালোচনা করছেন।
    কৌশিকের ম্যাকবেথ, থানা থেকে আসছি দেখুন। তিনোদের নাম করে তোলাবাজ বলেছে।আপনার কি মনে হয় আইকনদের এদের হাতে প্রান সংশয়? একেবারেই না। তিনোরা শংখ, শ্রীজাতের গায়ে হাত দিতে পারবে না। সৌমিত্রের গায়েও না। ওরা আইকন।ওদের্কোন জাত হয় না।
    আর তিনোরা বাঘ নয়, কাগুজে বাঘ। আজ নয় কাল জোয়ারের জলের সঙ্গে নেমে যাবে। ১৬য় না হলে ২১। তার বেশি নয়। কিন্তু এখন থেকেই পুনঃ পরিবর্তনের চেষ্টা করতে হবে। যে আসে আসুক, কিন্তু বিজেপি নয়।
    ওরা আসল বাঘ। কারণ ওদের কিছু অংশ রয়ে গেছে আমাদের মাইন্ডসেটে।

    ২) আপনি বলছেনঃ
    "কিন্তু সেটা এতটা ছিলো না যে তিনোকে কৃষক দরদী, গনতন্ত্রপ্রেমী আর নেত্রীকে সততার প্রতিক বলে মেনে নিতে হবে। এই অসাধ্য সাধিত হয়েছে বুদ্ধিজীবী আর চিটফান্ডের টাকার মেলবন্ধনেই।"
    -- এটা বলতে শুনতে ভাল লাগে। সেই ৬০ এর দশকে বামেদের সবজায়গায় বিরোধীদের পেছনে সিআইএ এর চক্রান্ত দেখা মত।
    অপর্ণা আর অর্পিতা ছাড়া কারও সঙ্গে সারদার যোগাযোগ দেখেছেন? শংখ ঘোষ, সুমন মুখো, সুমন কবীর, কৌশিক, শ্রীজাত --সারদার টাকা খেয়ে কথা বলেছিলেন? পথে নেমেছিলেন? কী বলছেন আর একবার ভেবে দেখুন।
    দ্বিতীয়তঃ
    সেই মিছিলে মমতাকে "সততার প্রতীক" বলেছিলেন বুদ্ধিজীবিরা? এর চেয়ে অনৃতভাষণ কিছু হয় না।
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ১৯:৫৭664652
  • RR
    আমার তো মনে হয় আপনি (এবং আপনারা) গাছ দেখতে গিয়ে জঙ্গলটাকে হারিয়ে ফেলেছেন। বামেদের ক্ষমতা থেকে সরানো খুব জরুরী হয়েছিল কেননা তারা কেন্দ্রের সরকারের অর্থনীতিতে নাক গলাতে শুরু করেছিল। যে কারণে চাণক্য দিল্লী থেকে নিজে দায়িত্ব নিয়ে এসে আসল কাঁঠালের আঠার কাজটি করেন-এমনকি নিজের দলের স্বার্থ জলাঞ্জলী দিয়েও।

    যদি ধরেও নিই যে একটা বাম সরকার টাটাকে "প্রায় ফোকটে" (?!!) জমি দিয়েছিল, তার কিছু পরেই অন্ততঃ একটি বামদলের এসেসমেন্ট এইরকম ছিলঃ “Miss Mamata Banerjee is more keen to emerge as a political figure. She is not working for the interest of farmers. Earlier we have seen how she hijacked the farmers’ movement from Singur to Kolkata, allowing the government to set up walls around the project site. As minister in the NDA government she supported the Centre’s Special Economic Zone policy. She never said a word after the violence at Kalinganagar in Orissa. Even now she is silent on SEZs. That’s why we never joined her movement.” http://cpimaoistnaxalite.blogspot.in/2007/04/kanu-barb-for-mamata.html.
    তার মানে ক্ষমতায় আগতপ্রায় দাম্ভিকতাকে তখনি চিহ্ণিত করা হয়েছিল।

    আর দয়া করে অর্ধ ইতিহাস চর্চা বন্ধ করুন। "রথীন দন্ডপাটের বাড়ি থেকে গুলি ছুঁড়ে নারী শিশু নির্বিশিষে হত্যা" ইত্যাদির অনেক অনেক আগে মুখ্যমন্ত্রীর কনভয়ে মাইন বিস্ফোরন ঘটানো হয়েছিল আর সাধুচরণ নামের এক ব্যক্তিকে নন্দীগ্রামের লোকেরা খুন করেছিল। নিজের পছন্দের শবদেহ বেছে নিয়ে ইতিহাস চর্চা না করাই ভাল। তাতে ঐ শ্রীজাত কথিত "ব্যক্তিগত হিংসার সমীকরণ" জন্ম নেয়।
  • ranjan roy | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২০:৪৬664653
  • হে হে পিটি,

    আপনার পুরো পোস্ট আপনারই বিরুদ্ধে যাচ্ছে যে।এমনকি অর্ধ ইতিহাস চর্চা, সিলেক্টিভ শবদেহ নিয়ে আলোচনা --সব।
    আর কানু সান্যালের পোস্ট থেকেই দেখা যাচ্ছে যে সিপিএম বিরোধী বামদল মমতাকে কৃষক দরদী, সততার প্রতীক আদৌ ভাবে নি।
    মাওবাদী ও বাম সরকারের মধ্যে সংঘর্ষ চলছিল। দুপক্ষেই হত্যা/আক্রমণ ছিল। সে গুলো কোন সালের আর রথীন দন্ডপাটের বাড়ি থেকে ৮ জন কে গুলি করে মারা কোন সালের?
    অর্ধ ইতিহাস চর্চা ! হ্যাঁ, আপনার থেকে শেখা যায় বটে!
    তা শংখ ঘোষরা পথে নেমেছিলেন-- মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর উপর আক্রমণের সমর্থনে নাকি?
    আসল ক্থাটা বলুন না!-- কবে এঁরা মমতাকে সততার প্রতীক, কৃষক দরদী বলেছেন?
    উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপালেই হল?
  • aranya | 154.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২০:৫৮664654
  • শঙ্খ ঘোষ সম্পর্কে পিটি-র উক্তি -
    'তবে তিনি কসুর মিথ্যাচারকে সমর্থন জানিয়েছিলেন কিনা সঠিক জানি না। মনে হয় তাঁর কাছে ১৪ টি মানুষের মৃত্যু -এমনকি যদি তা আইনমাফিকও হয়ে থাকে-যথেষ্ট বেদনাদায়ক ছিল।'

    - শ্রীজাত-ও কখনো কসুর মিথ্যাচারকে সমর্থন জানিয়েছে বলে মনে হয় না। শ্রীজাত-র কাছেও, মনে হয়, ১৪ টি মানুষের মৃত্যু -এমনকি যদি তা আইনমাফিকও হয়ে থাকে-যথেষ্ট বেদনাদায়ক ছিল।
  • sm | 233.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২০:৫৯664655
  • বামেরা এমন নেকু পুষু দল যে, দিল্লি থেকে চানক্য এসে কয়েক ঠোঙ্গা মুড়ি খেয়ে সরকার বদল করে দিলো ! চায়ের দোকানের তর্কও এর চেয়ে ভালো ও যুক্তি সঙ্গত।
    বামেদের তিন দশকের রাজত্ব কালে, পব র এমন কিছু উন্নতি হয় নি; যা বলার মতন। শিল্প নিয়ে শেষ ৫ বছরের ঢপ লোকে বিশ্বাস করেনি; আজ ও করে না। এমন কি নিজেরাও স্বীকার করেছেন; নীতি তে প্রচুর ভুল ছিল।
    তিনো দের আমলে; আইন শৃঙ্খলার যে কিছু অবনতি হয়েছে; সেটাও পাবলিক দেখছে এবং তাঁর প্রতিফলনও ভোট বাক্সে পড়বে। বামেরা দরকার পড়লে দিল্লি থেকে চানক্য না হয় একজন বিসমার্ককে ধরে আনুক না।কে বারণ করেছে?ভোট জিততে হলে, সংগঠনের জোর চাই। সেই সংগঠন কেমন, সেটা খোলসা করে বলুন না।
    শহুরে এলিট গবেষণা, ও কিছু বুদ্ধিজীবী কে গাল পেড়ে কি হবে?গ্রাম কে গ্রাম বিপুল সংখ্যক লোকেরা তিনোমুল হয়ে যাচ্ছে। ঠিক যেমন বাম আমলে হত। সাধারণ খেতে খাওয়া লোকজন ঝাঁকের কই হিসেবেই নিজেকে দেখে। বেশি বুদ্ধি খাটায় না।যারা সি পি এম করতো তারাই তিনো হয়ে গেছে বা যাচ্ছে।
    এসব বাগাড়ম্বরে কি ভোট যেটা যায় রে ভাই!
    আমাদের দেশে রাজনীতি তে মিথ্যের চাষ হয়। এটা কোনো নতুন কথা তো নয়।বুদ্ধিজীবী রাও মিথ্যে বলে থাকতে পারে। ডকুমেন্ট দিয়ে আইনানুগ ব্যবস্থা নিলেই তো হয়।
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:০১664656
  • বলেননি, সঠিক জানেন?
    যখন তেনারা পরিবর্তন আনার কথা বালছিলেন তখনি সততার প্রতিক, কৃষকের বন্ধু ইত্যাদি পোস্টার লাগানো চলছিল।
    বুজীরা কেউ তার প্রতিবাদ করেছিলেন? মৌন থাকা সম্মতি দেওয়ার লক্ষণ এই কথাটা এই সব পন্ডিতেরা জানতেন না?

    তবে কানু সান্যালের পোস্টে পরিষ্কার লেখা অছেঃ That’s why we never joined her movement. কিন্তু অতিবদ অতিবামেরা তো তিনোদের শুধু তাত্বিকতা নয় বন্ধুকের নল দিয়েও সাহায্য করেছিল। এখন কানু সান্যালের ফেলে যাওয়া ছেঁড়া লুঙ্গি মাথায় জড়িয়ে লজ্জা ঢাকা যাবে?
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:০২664657
  • ওপরের পোস্টটি RR কে।
  • aranya | 154.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:০৩664658
  • 'শ্রীজাত, সৃজিত, শংখ ঘোষ কাউকে-ই ব্রাত্য করার মনে নেই। ওরা এখন কোনো রাজনৈতিক আদর্শের জন্য বলছেন না--প্রান বাঁচানোর জন্য বলছেন'

    - রাজনৈতিক আদর্শের কথা জানি না। মনুষ্যত্ব বলে একটা ব্যাপার আছে, ওরা সে জন্যই শাসক দলের অন্যায়ের বিরোধিতা করছেন বলে মনে হয়।

    'শ্রীজাত, সৃজিত, শংখ ঘোষ - এদের কারো ই প্রাণের ঝুঁকি নেই, এদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই তিনো গুন্ডাদের
  • logic | 218.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:০৮664659
  • "বুজীরা কেউ তার প্রতিবাদ করেছিলেন? মৌন থাকা সম্মতি দেওয়ার লক্ষণ এই কথাটা এই সব পন্ডিতেরা জানতেন না?"

    শঙ্খ ঘোষ জানতেন না?
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৫ ২১:০৯664661
  • কথা হল, পিটি যে অন্যের চোখে আঙুল দিতে এত ব্যস্ত, নিজের ভুল কি স্বীকার করেছেন?

    "শ্রীজাত দু-এক্দিন আগেই টিভি আলোচনাতে বলেছেন যে তাঁর এক বন্ধু এবং তার পিতৃদেবকে তিনোর গুন্ডারা বেদম পিটিয়েছে বিধাননগরে। এই ব্যক্তিগত রোষের জন্যেই কি শ্রীজাত কলম খুললেন? নিজের শ্রেণীর মানুষের গায়ে হাত পড়ার জন্য শ্রীজাত অপেক্ষা করলেন সাড়ে চার বাছর?"

    এইটা যে ডাহা ভুল, সেটা দেখিয়ে দেবার পরেও কোনো ভুলস্বীকার দেখলাম না। ইগোর সমস্যা?
  • aranya | 154.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:১৩664662
  • ইগো-র সমস্যা হোক, বা ব্রেন ওয়াশিং, প্রিয় দলের অন্যায়ের সমালোচনা না করার প্রতিজ্ঞা - কারণ যাই হোক, সত্যকে স্বীকার না করার প্রবণতা তো দল মত নির্বিশেষে সর্বব্যাপী।

    এই যেমন রঞ্জন-দা নেতাই-এর হত্যাকান্ডের কথা বললেন। এতে ন্যাচারাল রিঅ্যাকশন হওয়ার কথা - ওটা খুবই বড় ভুল, বড় অন্যায় হয়েছে, অমার্জনীয় অপরাধ। সিপিআইএম দলের পক্ষে বুদ্ধদেব ভুল স্বীকারও করেছেন।

    অথচ প্রতিক্রিয়াটা হল এরকম - নেতাই-এর আগে 'মুখ্যমন্ত্রীর কনভয়ে মাইন বিস্ফোরন ঘটানো হয়েছিল আর সাধুচরণ নামের এক ব্যক্তিকে নন্দীগ্রামের লোকেরা খুন করেছিল' :-(
  • cm | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:৩১664663
  • কবি বলে কি মাঝে মাঝে গা না ঘামিয়েই সমাজ সংস্কার করতে ইচ্ছা যায়না! বেশ একটা বিপ্লব করে ফেল্লুম, বিপ্লব করে ফেল্লুম ভাব।
  • sm | 233.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:৩৫664664
  • বিপ্লব তো সব্বাই করছে। গুরুর লোকজন,ফে বু জনতা,নেতা, নেত্রী,বুদ্ধিজীবী,ডাক্তার, উকিল, জজ, কলেজের প্রফেসর, সব্বাই। কবি রা করলে আর কি এমন দোষ আছে?
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৫ ২১:৪৯664665
  • এছাড়াও এই টইয়ের একটা আনক্যানি ক্ষমতা আছে। যেখানে সক্কলে তিনোর নিন্দে করছে, কিন্তু সেখানেও ঘুরেফিরে নন্দীগ্রাম টেনে আনাই হবে, যাতে কিঞ্চিৎ সেমসাইড গোল হয়।

    নন্দীগ্রাম নিয়ে আলাদা করে বলার কী আছে। অনেক গুজব ছড়িয়েছিল, সবাই জানে। ইন ফ্যাক্ট গুরুতেই যে লেখা বেরিয়েছিল, তার অনেকটাই ঠিক নয়। আবার অনেককিছু এখনও অজানা, চেপে দেওয়া হয়েছে বলেই আমার বিশ্বাস, সেগুলো বেরোনো উচিত। কিন্তু, যে কথা আগেও বলেছিলাম, যুদ্ধপরিস্থিতিতে, হ্যাঁ ওটাকে আমি যুদ্ধপরিস্থিতি বলেই মনে করি, মিডিয়াকে ঢুকতে না দিয়ে "অপরেশান" চালালে, কিছু গুজব বাজারে ছড়াবেই। সরাসরি জানার যেখানে উপায় নেই, সেখানে অতিরঞ্জনও হবে। পরবর্তীতে একই জিনিস আবার ঘটলে আবারও হবে। কারণ অতিরঞ্জন ব্যতীত যেটুকু হয়েছে, সেটাও তো কম কিছু না।

    কিন্তু আজকের তিনোর কান্ডের নিন্দে করতে গেলে নন্দীগ্রাম বিষয়টাকে টেনে আনতে হবে বলে মনে করিনা। একেবারেই করিনা।
  • cm | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:৫৩664666
  • কোন দোষ নাই। এই সরকারের বদল চাইলেও আমার সেই প্রশ্ন থাকছে, কেন? আইন ব্যবস্থা ধ্বসে পড়েছে? তাহলে অর্থমূল্যে ক্ষতির মাপ কত? অরণ্য কিছু কাল আগে মনে হয় টাকা নয়ছয়ের একটা হিসেব দিয়েছিলেন। ঐ নানাবিধ উৎসব/শিল্প/বিভীষণ/ শ্রী বাবদ খরচ। পরিকল্পনা বহির্ভূত খাতে খরচের হিসেব আছে?
  • cm | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২১:৫৫664667
  • তিনোর কোন কান্ডের নিন্দা করছেন এবং কেন? ছুঁচোয় বাতকর্ম করলে কি নিন্দা করেন? কেন নয়?
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:০১664668
  • "শঙ্খ ঘোষ জানতেন না?"
    শঙ্খ ঘোষ যদি মমতাকে সততার প্রতীক এবং কৃষক দরদী মেনে নিয়ে থাকেন-যদি থাকেন -তালে বেজায় ভুলভাল অবস্থান নিয়েছিলেন।

    "এইটা যে ডাহা ভুল"
    কি করিয়া প্রমাণিত হইল? আর ইগোর প্রসঙ্গ আমি তুলি নাই।

    "নন্দীগ্রাম নিয়ে আলাদা করে বলার কী আছে। অনেক গুজব ছড়িয়েছিল, সবাই জানে।"
    সত্যি? সংহতির খবর তো তখন বেদবাক্যের মত উচ্চারিত হত। সেসব তবে গুজব ছিল?

    "মিডিয়াকে ঢুকতে না দিয়ে "অপরেশান" চালালে, কিছু গুজব বাজারে ছড়াবেই।"
    সরকার পক্ষ রাস্তা কেটে, গাছ ফেলে যাতায়ত বন্ধ করে দিয়েছিল? তবু এখনো স্বীকার করা যাচ্ছে না যে শিশু হত্যা হয়নি, স্তনবৃন্ত কাটা হয়নি, হাজার হাজার লাশ ভাসানো হয়্নি।
    এবার তাহলে ইগোর কথা তুলি। বোঝ এখন কার ইগো কত লম্বা।

    আর এই সব খুচরো ইগোকাকুরা সততার প্রতীক ও কৃষকদরদীর কাছে "খসড়া" পাঠিয়েছিল? সেটি যে কেলেঙ্কারির পর্যায়ের ভুলভাল জাজমেন্ট ছিল সেটা মানতেও তো ইগোতে বাদছে?

    এই যাদের রাজনৈতিক বিচার বোধ ও sense of judgement তারা এত পন্ডিতি করে কি করে?
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:১৮664669
  • খসড়া ভুল জাজমেন্ট হবে কেন? ভুল মনে করি না তো। নন্দীগ্রাম বিষয়ে যা ভুল মনে করি, লিখেছি।

    কিন্তু শ্রীজাত সম্পর্কে যে ভুল তথ্যটি দিয়েছিলেন, সেটি স্বীকার করতে এত অসুবিধে যে নন্দীগ্রাম, খসড়া টেনে আনতে হল? হায় রে চোখে আঙুল দাদার ট্র্যাজেডি।
  • | 24.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:২৩664670
  • ইয়ে মানে ইগো মাপার ইউনিট টি কী? ঃ))
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:২৯664673
  • কোনটি ভুল তথ্য?
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:৩২664674
  • আগেই লিখলাম তো। বার দুই। আপনি কি অন্যের পোস্ট না পড়েই নিজের মূল্যবান মতামত দেন? :-)
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:৩৪664675
  • আমি তো কোন ভুল তথ্য দিইনি।
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:৩৬664676
  • শ্রীজাত এক বন্ধু এবং তার পিতৃদেবকে তিনোর গুন্ডারা বেদম পিটিয়েছে বিধাননগরে, এবং তার পরেই শ্রীজাত তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন, তথ্যটা ঠিক বলছেন? ঠিক আছে।

    অবশ্য তথ্য দেখাচ্ছে, পিটনি খাবার অনেক আগেই শ্রীজাত মুখ খুলেছিলেন, কিন্তু তাতে আর কি।
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০০:০৪664677
  • অঃ বুয়েচি।
    এই হাতির মাথা সাপের লেজের সম্পক্ক খুঁজে, খুঁটে খাওয়া মানুষদের এই এক সমস্যা!!

    আমি 08 Oct 2015 -- 11:50 PM লিখেছিলাম "শ্রীজাত দু-এক্দিন আগেই টিভি আলোচনাতে বলেছেন যে তাঁর এক বন্ধু এবং তার পিতৃদেবকে তিনোর গুন্ডারা বেদম পিটিয়েছে বিধাননগরে। এই ব্যক্তিগত রোষের জন্যেই কি শ্রীজাত কলম খুললেন? নিজের শ্রেণীর মানুষের গায়ে হাত পড়ার জন্য শ্রীজাত অপেক্ষা করলেন সাড়ে চার বাছর?"
    নাঃ, আমি ফেসবুকের লেখার ওপরে এই মন্তব্য করিনি। সুমন-শ্রীজাতর পরস্পরের মুখে থুতু ছেটানোর ব্যাপারে আমার কোন উৎসাহ নেই। আমার মাথায় ছিল শ্রীজাতর লেখা কবিতা "জনসংখ্যা" যেটি আবাপ-তে প্রকাশিত হয় ৬ তারিখে। আর বন্ধুর পিতৃদেবকে পেটানোর ঘটনা ঘটে ৩-রা অক্টোবর।
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৫ ০০:০৮664678
  • শ্রীমতি দয়ের লেখা IP Address : 24.96.227.103 (*) Date:09 Oct 2015 -- 08:41 AM পোস্টটি একটু পড়ে নিন। কী ভুল করেছেন, দেখতে পাবেন।

    একটু অন্যের লেখা পড়ার অভ্যেস করলে সকলেরই সময় বাঁচে।
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০০:১৫664679
  • পড়লামঃ তো?
    IP Address : 24.96.227.103 (*) Date:09 Oct 2015 -- 08:41 AM

    ধ্যাঃ ক্কি যে বলেন!! শ্রীজাত এখন কেন বহুদিন ধরেই নিজের মত লেখালেখি করেন। 'আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়' লাইনটাই তো শ্রীজাতর। ওঁর পুরস্কার ফেরানো নিয়ে স্থবির কুমন আর নির্বোধ সরকার হেব্বি খিস্তিয়েছিল এবং শ্রীজাত কোনোদিন ঐভাবে পাল্টা গালিগালাজ করেন নি। এই নিয়ে ভাটে বহু আলোচনা হয়েছে। অভিজিত-বন্যাকে কোপানোর পর ওঁর ধারাবাহিক 'অন্ধকার লেখাগুচ্ছ' র জন্য ফারাবী গ্যাং ওঁর প্রোফাইল রিপোর্ট করে বসিয়ে দিয়েছিল।
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৫ ০১:০৫664680
  • পড়ে নিশ্চয়ই বুঝতে পারেনননি, যে, 'আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়' লাইনটা অক্টোবর টাইমফ্রেমের অনেক আগে লেখা। :-)
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৬:৪৪664681
  • অমন বৈপ্লবিক ধারাভাষ্য ব্রাত্যর নাটকেও পাওয়া যায়। কসু-ও কিসব রোমহর্ষক গান বেঁধেছিলেন দু একটা ঘটনার পরে। তাতে খুব একটা কিছু প্রমাণিত হয় না। অন্ততঃ প্রমাণিত হয়্না যে তাঁরা এই সরকারের বিরুদ্ধে কিছু বলছেন। আর শেষ পর্যন্ত তাঁরা বলছেনও না সেটাও প্রমাণিত।

    অর্থাৎ কিনা সব মিলিয়ে এটাও প্রমাণিত হয় না যে আমি ভুল বলেছিলাম।
  • lcm | 60.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৬:৫৫664682
  • হা, হা [ প্রতিপাদ্য প্রমাণিত ]
    (১০/১০)
  • cm | 127.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৭:২৮664684
  • সেতো কবীরবাবুও ভয়ানক তিনো বিরোধী। সময় এলে মানুষ ওদের ছুঁড়ে ফেলবে এসব ও বলেছেন। তবে ভোটটা আপাতত ঘাসফুলে দিতে বলেছেন। আর শ্রীজাত সে বিষয়ে কিছু বলেননি। বিরাট কিছু অবস্থানগত ফারাক দেখছিনা। বলে রাখা ভাল আমার মতে সংসদীয় গণতন্ত্রে ভোটই শেষ কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন