এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ২৫ মে ২০১২ ০৬:১৯6840
  • ছবি বন্দ্যোপাধ্যায় মারা গেছেন !
  • Abhyu | ২৫ মে ২০১২ ০৬:১২6839
  • আমি আমার বিছানা আদি যত্ত জিনিসপত্র, মায় টেপ রেকর্ডারটা পর্যন্ত আই এস আই তে কালিদা আর বংশীদাকে দিয়ে আসি
  • পাই | ২৫ মে ২০১২ ০৬:১১6838
  • ও হ্যাঁ, ট্রাংক ও।
  • পাই | ২৫ মে ২০১২ ০৬:১০6837
  • দাদার নরেন্দ্রপুরের হোল্ড-অল আমি আবার বারো বছর পর নিয়ে আরো কত কত জায়গায় গেলুম। মা দেখলুম এখনো তাকে যত্ন করে রেখে দিয়েছে।
  • Abhyu | ২৫ মে ২০১২ ০৬:০৭6835
  • নরেন্দ্রপুরে ক্লাস ইলেভেনের এক বন্ধুর ট্রাঙ্কে ক্লাস এইট লেখা ছিল, জানা গেল সে ট্রাঙ্কটা ক্লাস ফাইভে কিনেছিল - নতুন ক্লাসে উঠলে একটা করে দাগ বাড়ত।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০৬:০৭6836
  • আমি ভাঁজ করার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ বলা যেতে পারে, যেকোনো জামাকাপড় ভাঁজ করে একটা রুমাল চার ভাঁজ করে যে সাইজে নিয়ে যাওয়া যায়, সেই সাইজে নিয়ে যেতে পারি। অবিশ্যি আমার আলমারির ভিতরগুলো দেখলে সে কথা কেউ বিশ্বেস করবে না। শুকনো জামাকাপড় দড়ি থেকে তুলি, আলমারির পাল্লা খুলি আর ভিতরে ছুঁড়ে দিই। তারা অবিশ্যি মাঝে মাঝে প্রতিবাদ করে, পাল্লা খুললেই ল্যান্ডস্লাইডের মতন নেমে আসতে চায়, কিন্তু আবার তাদের আচ্ছাসে ধরাম ধরাম পিটিয়ে গুঁজেমুজে দিই।
  • Abhyu | ২৫ মে ২০১২ ০৬:০৪6833
  • ব্যাংদি এখন আর হোল্ডল পাওয়া যায় না (আমি হোল্ডল আর ট্রান্ক নিয়ে নরেন্দ্রপুর গিয়েছিলাম)
  • পাই | ২৫ মে ২০১২ ০৬:০৪6834
  • প্যাকিং ও ভাঁজ করার বিষয়ে আমি সম্পূর্ণরূপে হ্যান্ডিক্যাপড ঃ(
    এটা সত্যি একটা শিল্প। অ্যাকচুয়ালি বিজ্ঞান। প্যাকিং দেখলেই আমার ল্যাটিস মনে পড়ে যায়।
    যারা পারে, তাদের খুব হিংসে দি ঃ(
  • পাই | ২৫ মে ২০১২ ০৬:০১6830
  • যারা গ্যাজেট নিয়ে নাড়াচড়া করতে ভালোবাসে, তাই নিয়ে অনেক কিছু করতে পারে, সেসব নিয়ে পড়াশুনোপত্তরও করে, সেসব করে এটা ওটা সেটা বেরও করে, তাদের গ্যাজেট প্রীতি আমার বেশ ভাল লাগে। এরকম কয়েকজন গিক বন্ধুবান্ধবকে কাছ থেকে দেখে আরো মনে হয়। সেই এক বন্ধুর কথা তো কবে লিখবো বলেছিলুম, কেলোদার সেই প্রারম্ভিক সুতোয়। লেখর মতই একটা চরিত্র বটে। এদের অনেককে দেখলেই আমার কেমন শিল্পী শিল্পী লাগে।কেমন বুঁদ হয়ে আছে। আর ঘটনা হল, এইসব ফ্রিকদের দৌলতে কত কি নতুন নতুন জিনিশপত্তর হচ্ছেও তো।
    গ্লোবাল হেল্থের সিম্পোসিয়াম ছিল। কিছু প্রেসেন্টেশন ছিল M Health নিয়ে। স্বাস্থ্যের দুনিয়ায়, বিশেষ করে ডিসিজ সারভেইলান্সের ক্ষেত্রে মোবাইল নেক্ষট বিগ থিং হতে চলেছে মনে হয়। ঠিকঠাক কাজে লাগালে প্রচুর কিছু করা সম্ভব। শুরুও হয়ে গেছে। সেদিন ভিকির সাথে কথা হচ্ছিল। ও ও অনেক কিছু জানালো। নানারকম ইনোভেশন এসে চলেছে, যেগুলো ঠিক জায়গায় ঠিকঠাক কাজে লাগালে বেশ ভালো কিছু কাজ হতে পারে।

    তবে আমার বিরক্তি লাগে তাদের নিয়ে, যাদের আদতে কোন প্যাশন বা সে অর্থে ইন্টারেস্ট নাই, কিন্তু জাস্ট হুজুগে ( নাকি পিয়ার প্রেশার ? ঃ)) পড়ে কি কেত মারার জন্য, জাস্ট দেখানোর জন্য যারা গ্যাজেট কেনে।
    ফোটোগ্রাফি নিয়ে যাদের সত্যি ইন্টারেস্ট আছে, জানে, জানার ইচ্ছে আছে, পড়াশুনা করে, তাদের এস আল আর, লেন্স নিয়ে মাতামাতি দেখলে আমার অস্বস্তি হয় না, কিন্তু এমন বেশ কিছু লোক্ফো দেখেছি, যারা এমনি ক্যামেরাতেও জম্মে ম্যানুয়াল মোড ও করেনি, সেটা কী, খায় না মাথায় মাখে তাও জানেনা, এস আল আর আসলে কীজন্য ভাল, তা নিয়ে কোন আইডিয়া বা বড় কথা আগ্রহও নেই। কিন্তু ঐ, আমার অমুক মডেলের অমুক এস আল আর, অমুক বডি, অমুক লেন্স এই নিয়ে বোলবোলাও করার জন্য কি গলায় ঐ ভারিক্কি একখান ক্যামেরা পরিধান করে ক্যামেরাসহ নিজেকে দেখানোর জন্য ( মাইরি বলছি, লোকজন্কে এই ক্যামেরা পরে পোজ দিয়ে দিয়ে নিজেদের ছবি তোলাতে দেখেছি ! ) কেনে, তাদের নিয়ে খিল্লি করতেই ইচ্ছে হয়। আর এমনি লোকের সংখ্যাও কম কিছু দেখলাম না।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০৬:০১6831
  • ছেলের জামাকাপড় প্যাকিং করা শেষ হল। এবার নিজেরগুলো নিতে হবে।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০৬:০১6832
  • প্যাকিং করাটা একটা শিল্প, আর সেতা শিখতে হলে লীলা মজুমদারের পোটোদিদির কাছ থেকেই সেটা শেখা উচিৎ।
  • Abhyu | ২৫ মে ২০১২ ০৫:২৭6829
  • প্যাকিং করতে আমি খুব ভালোবাসি। চিনামাটির টি পট প্যাক করে দেশে পাঠিয়েছিলাম
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০৪:৫৫6828
  • বইখাতায় মলাট দেওয়া শেষ হল, এবার প্যাকিং করতে যাই।
  • পাই | ২৫ মে ২০১২ ০৪:৪২6827
  • মামু, কিন্ডলটা কেমন চলছে ? নিজের জন্য একটা কিনবো ভাবছিলাম। ঐ ব্ল্যাক এন্ড হোয়াইটটাই ভালো ? আরেকটা কথা, এই ইপাব ফরম্যাটের বই পাই মাঝে মাঝে। সেগুলো কি কিন্ডল দিয়ে পড়ার জন্য ? পিডিএফ আর ইপাবের কোয়ালিটিতে কোন তফাত হয় ?
  • hu | ২৫ মে ২০১২ ০৩:৪৯6826
  • কিণ্ডল ফায়ারে বেশিক্ষন পড়লে চোখ ব্যাথা করে। ওর চেয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্ডল বেটার। আমার কলিগ দুটোই কিনে ফায়ারটা ফেরত দিয়ে এল। নুকের খবর জানি না। তবে কিন্ডল কিনলে অ্যামাজনের লাইব্রেরীটা ইউজ করা যায়। বার্নস অ্যান্ড নোবেলসের কি তেমন কিছু আছে?
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০৩:০৯6825
  • পিপি, আজকাল বুঝি আর সিন্মা দেখিস না?
  • pipi | ২৫ মে ২০১২ ০৩:০৮6824
  • কিনতে গেলে, নুক আর কিণ্ডল ফায়ার-এর মধ্যে কোনটা বেটার? সহজ কথায় কেউ বলে দাও।
  • aka | ২৫ মে ২০১২ ০২:২১6821
  • আঃ টিম বানাম্ভুল করে না, বলো শোষণ করার কেউ নেই।
  • Tim | ২৫ মে ২০১২ ০২:২০6819
  • আকাদার অব্যেস খারাপ হয়ে যাচ্চে। শাসন করার কেউ নাই।
  • kc | ২৫ মে ২০১২ ০২:২০6820
  • বাঃ অভ্যু বাঃ। কেয়াব্বাত, কেয়াব্বাত।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০২:১৯6818
  • বাঃ অভ্যুমাস্টার বাঃ
  • Abhyu | ২৫ মে ২০১২ ০২:১৮6817
  • সা রে গা মা পা ধা নি
    রিমি হয়েছে জাপানি
    ললিপপ খুলছে খাপ
    আকা বলে বাপরে বাপ
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০২:১২6816
  • আমাদের পাড়ায় আমার এক বন্ধু আছে, কেরালার লোক, তার বৌ কাজে বাইরে গেলেই সে টেনশন খেতে থাকে, আর ছেলেকে ঠুসে ঠুসে খাওয়াতে থাকে। তার বৌ যাওয়ার আগে তাকে কঠিন থ্রেট দিয়ে যায়, ফিরে এসে যদি দেখি ছেলের ওজন পাঁচশো গ্রামও কমেছে, তাহলে ফল খারাপ হবে,
  • aka | ২৫ মে ২০১২ ০২:০৯6815
  • সে তো বাড়ি গিয়ে শুরু হবে। রিমি এখন জাপানে। আমি আর ছেলে মোচ্ছব চলছে।
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০২:০৭6813
  • ধপ্পা
  • kc | ২৫ মে ২০১২ ০২:০৭6814
  • টুকি!
  • ব্যাং | ২৫ মে ২০১২ ০২:০৬6811
  • কেন, কাজ নেই?
  • aka | ২৫ মে ২০১২ ০২:০৬6812
  • ঝিমোচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত