এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৫৪664685
  • বুঝলাম। শ্রীজাতই সব তিনোবিধিতাই সিউডো। কিন্তু সিউডো বির্রোধিতাটা পিতৃদেব মার খাবার পর শুরু হয়েছে, এই স্টেটমেন্টটি তাতেও ভুল। ওটা অনেক আগেই শুরু।

    এত যৌক্তিক বোধের অভাব অনিচ্ছাকৃত আর মনে হচ্ছেনা। :-) এরপর উনি অন্যদের ভুল ও সেন্স অফ জাজমেন্ট নিয়ে স্বচ্ছন্দে উপদেশ দেবেন।
  • sm | 233.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৫৫664686
  • ভাগ্গিস আপনার মত টা বললেন ;- )))
  • aranya | 83.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৫৯664687
  • শ্রীজাত তিনো সরকারের দেওয়া সম্মান প্রত্যাখান করেছেন, তাও তার তিনোবিরোধিতা সিউডো :-)
  • pi | 24.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:১০664688
  • যাঁরা তিনোসরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দেন, তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের বিরুদ্ধে মিছিলে হাঁটেন, তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের বিরুদ্ধে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করেন, তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের বিরুদ্ধে দিনের পর দিন অনশন করেন, তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের পুলিশের লাঠি খান ( তাঁরা সিপিএম না হলে) তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের বিরুদ্ধে বলে গ্রেপ্তার তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের বিরুদ্ধে বলে দিনের পর দিন জেলে কাটান তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের বিরুদ্ধে লেখালেখি করেন, তাঁদের তিনোবিরোধিতা সিউডো।
    যাঁরা তিনোসরকারের বিরুদ্ধে প্রতিবাদপত্র পেশ করেন, সই সংগ্রহ করেন, তাঁদের তিনোবিরোধিতা সিউডো।

    এবং তাঁরা তিনোবিরোধিতা না করার জন্য গাল খাবারও যোগ্য।

    শুধু তিনোদের প্রতিবাদে কখনো কোনোভাবে রাস্তায় না নামা, ( কোন ফোরামে অনন্ত পোস্টিং বাদে) কখনো লেখালেখি না করা, এমনকি প্রতিবাদপত্র লিখতে অব্দি বিন্দুমাত্র হাত না লাগানো কেউ 'রিয়েল' তিনোবিরোধিতার এবং অন্য সকলের তিনোবিরোধিতার ভেজাল মাপা ও সেই অনুযায়ী নিরন্তর গালমন্দ ক'রে যাবার ঠেকা নিয়ে বসে আছেন। এই আর কি।
  • cm | 127.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:১৫664689
  • সম্মান প্রত্যাখ্যানটা নিঃসন্দেহে দূরদর্শী পদক্ষেপ। বেশির ভাগ সম্মানিতরাই তাদের প্রাইম পার হয়ে এসেছেন। কমবয়সীদের মধ্যে দেব আর শ্রীজাতর ভক্তবেস আলাদা। এই সিদ্ধান্ত ডিভিডেন্ড দেবে। ওনার তিনোবিরোধিতা ছদ্ম তাও বলছিনা, তবে আমার মতে পরিষ্কার দানা বাঁধেনি। এর চেয়ে কল্লোলদার না ভোটের অবস্থানও বেশি পরিষ্কার।
  • aranya | 83.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:১৮664690
  • 'পরিষ্কার দানা বাঁধেনি' - সিএম নিশ্চয়ই শ্রীজাত-র লেখাপত্তর প্রচুর স্টাডি করেছেন
  • cm | 127.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:২৩664691
  • পরিষ্কার দানা বাঁধলে এই বাজারে বিকল্প সম্পর্কে খোঁজ থাকত। ভোটের সকালে যে প্রশ্নের উত্তর চাই তার সমাধানে নীরব থাকলে এ বিরোধিতা কার্যত অর্থহীন। আরে মশাই তিনোবিরোধিতা করলে কেন করবেন তার উত্তর কেউ দিচ্ছে দেখছেন?
  • aranya | 83.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৩০664692
  • বিরোধিতা মনে তিনোমুলের কিছু অন্যায় কাজকর্মের বিরোধিতা করেন আর কি, এই সব সন্ত্রাস-টন্ত্রাসের

    বাম আমলেও কি একটা সরকারী পুরস্কার যেন প্রত্যাখান করেছিলেন
  • lcm | 118.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৫৪664695
  • আপনেরা আমাদের সঙ্গে নাই, তার মানে আপনেরা ওদের সঙ্গে আছেন --- এই ত্তো, এ আর নতুন কথা কি, মিছিমিছি শুধু বুশ সাহেবের দোষ দেয় সবাই।
  • cm | 127.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৫৪664693
  • তাহলে একে ম্যাগসেসে দিয়ে দেওয়া হোক।
  • aranya | 83.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৫৯664696
  • কিছুই দেওয়ার দরকার নেই। জাস্ট শ্রীজাত বা অন্য যে কারুকেই অকারণ গাল দেওয়াটা বন্ধ হলেই এনাফ
  • s | 60.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ০৯:০৯664697
  • বোঝো!
  • PM | 116.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ১০:০৮664698
  • "আপনার কি মনে হয় আইকনদের এদের হাতে প্রান সংশয়? একেবারেই না। তিনোরা শংখ, শ্রীজাতের গায়ে হাত দিতে পারবে না। সৌমিত্রের গায়েও না। ওরা আইকন।ওদের্কোন জাত হয় না।"

    এটা নিস্চিত করে আজ আর বলা যায় না। এটা তখনই সত্যি যখন নেত্রীর প্রতিশ্রুতি মত তিনি বা তার দল "গুন্ডা কনট্রোল" করতেন। এখন গুন্ডারাই দল কনট্রোল করছে। যারা করছে তাদের শংখ ঘোষ, সৌমিত্রএর স্পেসাল সোসাল স্ট্যাতাস নিয়ে কোনো ধারনা বা মাথাব্যাথা নেই। তাদের পরিবারের নিরাপত্তার কথা তো ছেড়েই দিলাম।

    পঃবঃ এ বহু কিছু আজ ঘটছে যা Kঅদিন আগেও ভাবা যেতো না। ভোট দিতে আসা নাগরিককে ফেলে বাঁশ দিয়ে পেটানো হছে, প্রমিনেন্ট রাজনৈতিক নেতার ছেলেকে মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে। কেউ-ই আজ এই জঙ্গলের রাজত্বে নিরাপদ নয়।

    রন্জনদা বলছেন-

    " অপর্ণা আর অর্পিতা ছাড়া কারও সঙ্গে সারদার যোগাযোগ দেখেছেন? শংখ ঘোষ, সুমন মুখো, সুমন কবীর, কৌশিক, শ্রীজাত --সারদার টাকা খেয়ে কথা বলেছিলেন? পথে নেমেছিলেন? কী বলছেন আর একবার ভেবে দেখুন।"

    কিন্তু রন্জনদা কি আমার এই ডিস্ক্লেমারটা মিস করে গেছেন?

    "বরং এ দুটো অঙ্গাংগিক ভাবে জড়িত বলেই আমার ধারনা ( মনে সারদার টাকা আর বুদ্ধিজীবীদের মিথ্যাচার) অন্তত বেশ কিছু ক্ষেত্রে। আর কিছু বুদ্ধিজীবী সাময়িক আবেগে ভেসে গেছিলেন ( কবি/শীল্পিদের কাছে তা অস্বাভাবিক নয়)।"

    ব্রত্য, শুভা, যোগেন, নচিকেতা এদের কথা ভুলে গেলেন? উল্লেখ দেখলাম না। এরাও তো বুদ্ধিজীবীদের মুখ ছিলেন। এরা প্রত্যেকে নানা সুবিধা ভোগ করেছেন বা করে চলেছেন। এছড়াও শংখ বাবুর সাথে আমি আপনার উল্লেখিত সুমন, কৌশিক দের এক আসনে রাখতে পারি না।

    কবীর সুমন MP হয়েছিলেন আর সেই ভোটে সারদার টাকা ব্যাবহৃত হয়েছিলো। মনে তিনিও প্রত্যক্ষ সুবিধাভোগী

    এর প্রত্যেকে তিনোকে বৈধতা দিয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। আজকের পরিস্থিতির দায়িত্ব তাঁরা একেবারে অস্বীকার করতে পারেন না।

    কিন্তু বিবেকের তাড়নায়, পাওনা গন্ডার মারামারিতে অথবা নিরপত্তাহীনতার জন্যে এদের কেউ যদি সরকারের অনৈতিক কাজের বিরোধীতা করেন তো স্বাগত।
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ১১:১১664699
  • "এমনকি প্রতিবাদপত্র লিখতে অব্দি বিন্দুমাত্র হাত না লাগানো কেউ 'রিয়েল' তিনোবিরোধিতার এবং অন্য সকলের তিনোবিরোধিতার ভেজাল মাপা ও সেই অনুযায়ী নিরন্তর গালমন্দ ক'রে যাবার ঠেকা নিয়ে বসে আছেন।"

    রাস্তায় যতই নাপানাপি করুন বা গীটার বাজিয়ে গান গান অথবা হাতে তালি মেরে কলরব করুন, শেষ পর্যন্ত কার পক্ষে ভোট দিচ্ছেন আর নোটায় চাপ দিয়ে কার সুবিধে করে দিচ্ছেন তার ভিত্তিতে সাচ্চা ও ভেজাল বিরোধীতার বিচার হবে। এখানে ছ্দ্ম নিরপেক্ষতার কোন জায়গাই নেই, কেননা প্রধান প্রতিপক্ষ লুম্পেন শক্তি যাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ, নিরপেক্ষতার বোধ নেই।

    এই মাপামাপিটা খুব সহজ-এক্কেবারে কোয়ান্টিটেটিভ!!
  • s | 60.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ১১:১৭664700
  • পঃবঃ এ বহু কিছু আজ ঘটছে যা Kঅদিন আগেও ভাবা যেতো না। ভোট দিতে আসা নাগরিককে ফেলে বাঁশ দিয়ে পেটানো হছে, প্রমিনেন্ট রাজনৈতিক নেতার ছেলেকে মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে। কেউ-ই আজ এই জঙ্গলের রাজত্বে নিরাপদ নয়।

    PM দার প্রথম বাক্যটির সঙ্গে আংশিক 'ক'। বাকিগুলো সম্পূর্ণ 'ক'।
    উত্তেজনা বা আবেগের বশে PM দা সেই সব গৌরবোজ্জল দিন বোধহয় বিস্মৃত হয়েছেন।
    দিদিকে বা দিদির চ্যালাচামুন্ডাদের মারধোরের কথা তো বাদই দিলাম, কেন্দ্রে বন্ধু থাকার সময় মানসবাবুদের যে কতবার নাজেহাল হতে হয়েছে বাম ক্যাডারদের কাছে, ইতিহাসচর্চা থেকে তা বাদ গেলে সত্যের অপলাপ হবে।
    এরকম দুটি ঘটনাঃ
    সবংয়ে মানসবাবু ও তার চ্যালদের ক্যালানো। ডিসেম্বর - ২০০০
    http://zeenews.india.com/home/wbpcc-gen-secy-attacked-13-cong-supporters-injured_5941.html
    মঙ্গলকোটে মানসবাবু সহ কংগ্রেসের ৮ জন নেতাকে ক্ষেতের মধ্যে তাড়া করে মহান ক্যাডাররা। প্রাণ বাঁচাতে ধুতিপরা অবস্থায় ক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালাতে হয় 'বন্ধু' নেতাদের।
    http://www.hindustantimes.com/india/reds-clear-mangalkot-of-congressmen/story-cjMiVgWbyUnyiXClzb4UqJ.html
  • হাঁড়ি কড়াই | 151.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ১১:২৭664701
  • কোয়ান্টিটেটিভ? নাকি বড়ই রিলেটিভ?

    ধরেন আমি N[a-z]* নিয়ে সিপিয়েমকে পাঁচটা গাল দিয়েও ভোটের আগে রাস্তায় ঘুরে বেড়াই - তো সেটা সাচ্চা না ভেজাল সেটা কার ভিউপয়েন্ট থেকে ঠিক হবে?
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ১১:৩৬664702
  • কোয়ান্টিটেটিভ এই অর্থে যে সংখ্যায় কার ঝুলিতে বেশী ভোট পড়ল অর্থাৎ বিধানসভা শেষ পর্যন্ত কার দখলে।
  • PM | 11.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ১২:৩০664703
  • আমি এখন হরিয়ানায় আমাদের একটা বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছি। এদের আইটি ডিপার্টমেন্ট আমাকে রিপোর্ট করে।

    এদের এখানে শ্রমিক সমস্যা, জল, বিজলির সমস্যা পঃবঃ এর ইউনিটের থেকে অনেক বেশী তবু বিসনেস অ্যাম্বিয়েন্সের আর সরকারের/প্রশাসনের ওপোর পারসেপসানের বিচারে পঃবঃ অনেক পেছনে। এখানেই সরকারের ভুমিকা।
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ১৩:৩৬664704
  • "কবীর সুমন হয়েছিলেন আর সেই ভোটে সারদার টাকা ব্যাবহৃত হয়েছিলো"
    এতা একটা দারুণ প্রসঙ্গ তুলেছেন। আমি ভাবাছি যে এত বৈপ্লবিক নাপানাপির পরে তিনোমূলের পক্ষে সওয়াল করতে তিনি "বাধ্য" হয়েছেন কিনা।
  • ranjan roy | 192.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ২১:১৫664706
  • সুমন মুখো, কৌশিক সেন এক বছর কাটতেই তিনো সরকারের খোলাখুলি বিরোধিতা শুরু করেন। নাটকেও। শ্রীজাতের বিরোধিতাও সুবিদিত।
    শংখ ঘোষ কোন মাপকাঠিতে এঁদের থেকে আলাদা? উনি কোথায় সিপিএম কে ভোট দেবার কথা বলেছেন?

    এঁদের তিনো বিরোধিতা সিউডো হলে শংখবাবুরটাও সিউডো।
    শংখবাবুর বিরোধিতা খাঁটি হলে এঁদের বিরোধিতাও খাঁটি!

    চারজনের কমন ফ্যাক্টর হল ঃ
    ১) নন্দীগ্রামের সময় প্রতিবাদী মিছিলে হাঁটা।
    ২) তিনো সরকারের থেকে কোন পুরষ্কার না নেওয়া।
    ৩) তিনো সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক কাজকর্মের সমালোচনা করা।
    ৪) সিপিএমকে ভোট দিন-- এমন কিছু না বলা।

    যদি ভোটটাই অন্তিম মাপকাঠি হয়, তাহলে শংখবাবু আলাদা কিসে?

    বন্ধুগণ,
    একটু ইন্টেলকচুয়াল কনসিস্টেন্সি দেখান!

    আর পিটি,
    একদম ভুল কথা। মমতা সততার প্রতীক এই সব বুলি/শ্লোগান/পোস্টার উনি এনডিএ সরকার ছাড়ার পর থেকে তিনোরা লাগাতার দিয়ে আসছে। শুরু হয়েছিল " ক্ষমতা নয় সততা, দেখিয়ে দিল মমতা"। তিনোরা নিজস্ব মিছিলে সেই সব শ্লোগান দিয়েছে, পোস্টার দিয়েছে।
    কিন্তু নন্দীগ্রাম মিছিল থেকে যে মঞ্চ তৈরি হয়েছিল তাতে কোন দলের প্রশংসা বা কোন রাজনৈতিক নেতা/নেত্রীর প্রশংসা না করে ঘোষণা পত্র তৈরি হয়েছিল। তাতে কোন দলীয় শ্লোগান দেওয়া হয় নি।
    খামোকা মিথ্যে অভিযোগ করবেন না,প্লীজ!
  • PM | 59.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ২২:০৫664707
  • রন্জনদা, কবীর সুমনকে আপনার নতুন খড়কুটোর লিস্টিতে রাখেননি দেখে স্বস্তি পলুম। তাহলে এখন হারাধনের ২টি ছেলে বাকি আছে? ঃ) সুমন মুখার্জ্জী আর কৌশিক সেন ? ঃ)ঃ)

    সুমন মুখার্জ্জীর ব্যাপারে আমি খুব কিছু জানি না। অন্য কেউ বলুন। কৌশিক সেন কেনো শংখ ঘোষ নয় তা নিয়ে আমার দু পয়সা দেবর আছে। যদিও তা সর্ব্জনগ্রাহ্য হবে না তবু আছে। পরে লিখবো।

    কিন্তু ২০১১ পর্য্যন্ত তো শুধু এই দুজন নয় অনেক অনেক বুজী ছিলো যারা তৃনমুলের শবের মুখ হিসেবে কাজ করেছিলো, তাদের শবসাধনায়-ই একটা মৃত দল জীবন্ত হয়ে আজকের জম্বিদলে পরিনত হয়েছে, জ্যন্ত মানুষের দেহ খুবলে খাচ্ছে-

    শুভাপ্রশন্য, অপর্না, নচিকেতা, অর্পিতা, যোগেন, ব্রাত্য, শাওলী এদের ব্যাপারে আপানার বর্তমান মতামত কি? এদের মোটিভেসন কি ছিলো বলে আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়?
  • ranjan roy | 192.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ২৩:০৫664709
  • পিএম, আপনারা পাগল না ঘাসফুল?
    এমন অবভিয়াস প্রশ্ন কেন?
    এই পাতায় যাঁরা সিপিএম এর সুবিধেবাদের সমালোচনা করেন তাঁদের কাকে আপনার মনে হয় যে "শুভাপ্রশন্য, অপর্না, নচিকেতা, অর্পিতা, যোগেন, ব্রাত্য, শাওলী " এঁদের সম্বন্ধে কোন ভক্তি আছে?
    এঁদের প্রায় সবাই তিনো সরকারের থেকে কোন না কোন ভাবে আর্থিক সুবিধে পেয়েছেন এবং ক্রুশিয়াল সময়ে দায়িত্ব এড়িয়ে গেছেন।
    সবচেয়ে ধান্ধাবাজ অবশ্যই দিদির শুভা-দা। এর পরে মন্ত্রীমহোদয়। তারপরে অর্পিতা ও শাঁওলী।
    সেই সময়ে একটাই এজেন্ডা ছিল--যে আসে আসুক, বাম সরকার যাক। অর্পিতা, ব্রাত্য ও শাঁওলী বাম সরকারের কাছে গলাধাক্কা খেয়ে খেরে ছিল।
    আজ ওরা চোখ মুখ বন্ধ করে রেখেছে--এটাই দোষ।
    আজ কে কী করছে সেটাই বড় কথা!
    যেমন সুবোধ সরকার, অরিন্দম শীল তো তখন বাম সরকারের হয়ে গলা ফাটিয়েছিলেন। অত শির ফুলিয়ে সুনীল/সৌমিত্র/মৃণাল ও চেঁচান নি।
    কিন্তু আজ তাঁরা মমতার মধ্যে নিও কম্যুনিজম দেখছেন!
    তবে? যদি খালি নন্দীগ্রাম প্রতিবাদ দিয়ে কোন বুজি/শিল্পীর বিচার করতে হয় তো আপনাদের ওই নতুন দিদিভক্তদের সঙ্গে কোলাকুলি করা উচিত।
    আর শংখ ঘোষ ও কৌশিক?
    দেখুন, কোন দুটো স্বতন্ত্র ব্যক্তিত্বের মধ্যে বিস্তর ফারাক থাকে। যেমন বয়স, হাইট, খাদ্যাভাস, বয়স, ভাষা ইত্যাদি। কিন্তু বিচার তো করতে হবে কোন নির্দিষ্ট প্রেক্ষিতে।
    এই তিনো/সিপিএম বিতর্কে আমার উল্লিখিত চারটে বিচার্য বিন্দু ছাড়া আরও কিছু যদি থাকে তো অবশ্যই বলুন, শুনতে রাজি।
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ২৩:১৮664710
  • ১) নন্দীগ্রামের সময় প্রতিবাদী মিছিলে হাঁটা।
    ২) তিনো সরকারের থেকে কোন পুরষ্কার না নেওয়া।
    ৩) তিনো সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক কাজকর্মের সমালোচনা করা।
    ৪) সিপিএমকে ভোট দিন-- এমন কিছু না বলা।

    কিন্তু সেই পরিবর্তনের ঋতুতে কি এঁরা কেউ কেউ বা সকলে "সরকারের পরিবর্তন" আনুন এমন কথা বলেননি? অর্থাৎ সিপিএমকে ক্ষমতাচ্যুত করা হোক এমন কথা বলেননি?
    যদি এসব কিছু বলে থাকেন তাহলে এখন তিনোকে ক্ষমতাচ্যুত করুন বলবেন না কেন?
    নাকি এঁরাও ১৪ টি লাশের অপেক্ষাতে আছেন?
  • PM | 11.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ২৩:২৭664711
  • কৌশিক ধান্দাবাজ বুজিদের থেকে একটু ওডম্যান আউট। ও ধান্দাবাজ না হলেও মাওবাদীদের প্রতি সিরিয়াস সমব্যাথী। বর্তমান পরিস্থিতিতে ঠিক খাপ খুলতে পারছে পারছে না। এতো ঠিক "শত পুষ্প বিকষিত" হবার সময় নয়। বিন্দুমাত্র মাও সহানুভুতি জানালে সোজা শ্রীঘরে ঢুকবে। তাই মাইল্ড তিনো সমালোচনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছে। সঠিক সময়ে ঠিক খাপ খুলবে, মিলিয়ে নেবেন। ( শঙ্খ ঘোষ কোনোকালে মাও ব্যাথী ছিলেন বলে শোনা যায় নি)

    আরেকটা মাইনর পয়েন্ট হলো ২০১১ র আগে বহুবার কৌশিক টিভিতে বলেছে যে সিপিয়েমের প্রভাবে মফস্বলে ওর কলশো বন্ধ হয়ে গেছিলো। কারন নাকি বেশীর্ভাগ কালচরাল গ্রুগুলো-ই নাকি সিপিএম প্রভাবিত। সত্যি কি মিথ্যা জানি না কিন্তু এটা কৌশিক মনে করতো। তাই। আপনি যে বলেছেন "অর্পিতা, ব্রাত্য ও শাঁওলী বাম সরকারের কাছে গলাধাক্কা খেয়ে খেরে ছিল।" সেটা সেই অর্থে কিছুটা কৌশিক নিজেও মনে করতো। এটা ধান্দাবাজী নয় কিন্তু ঠিক ইমোসনাল হয়ে বা বিবেকের তাড়নায় বাম বিরোধীতা-ও নয় ঠিক।
  • PT | 213.*.*.* | ১০ অক্টোবর ২০১৫ ২৩:৪২664712
  • শাঁওলীর বাম (সিপিআই, সিপিএম) বিদ্বেষ তাঁর পিতৃদেবের সঙ্গে সম্পর্কিত। সেটা বিভিন্ন লেখাতে তিনি কখনো গোপন করেননি। তিনি বাম-নিধনের সুযোগের অপেক্ষাতে ছিলেন। তিনোর নৌকাতে আশ্রয়ের জন্য "হাজার হাজার মৃতদেহ হলদী নদিতে ভাসিয়ে" দেওয়ার গপ্প ফেঁদেছিলেন।

    ব্রাত্য ও শাঁওলী দুজনের ক্ষেত্রেই শ্রীজাত কথিত "খেলা করে ব্যক্তিগত হিংসার সমীকরণ"। অর্পিতা ননএনটিটি ছিলেন সেই সময়ে-শাঁওলীর মুখপাত্র হয়ে কাজ করতেন।

    "সবচেয়ে ধান্ধাবাজ অবশ্যই দিদির শুভা-দা। এর পরে মন্ত্রীমহোদয়। তারপরে অর্পিতা ও শাঁওলী।"
    এই বোধোদয়টা ঠিক কবে থেকে হল? আমরা অনেকে তো প্রথম দিন থেকেই এই অবস্থান নেওয়ার জন্য আওয়াজ খেয়েছি।
  • sm | 53.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ০০:১১664714
  • পিটি, সমানে শ্নাওলির পিতৃদেব, শ্রীজাতের বাবা এইসব পারিবারিক রেফারেন্স টেনে ইনফারেন্স বার করছে কেন? এটা কে তো ড্রেন ইন্সপেক্টর দের কাজ বলে জানতাম।
    কোনো ডকুমেন্ট আছে কি যার দ্বারা এইসব ফালতু বকা প্রমান করা যায়?
  • Arpan | 233.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ০৬:৩২664715
  • পিএম, বাংলা বানাম পুরো 'বিকষিত' করে ছেড়েছেন মাইরি।
  • PT | 213.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ০৮:০৪664717
  • sm
    আপনি পড়াশুনো এতই কম করেন যে সাধারণ ঘটনার (ইতিহাস বললে আঁতে ঘা লাগবে) বিশেষ খবর-টবর রাখেন না। আর আপনি যে না-জানার আনন্দ উপভোগ করেন সেটা আগেও অনেকবার উল্লেখ করেছি।

    পোস্টিংগুলো না পড়েই অন্ধকারে তরোয়াল চালাচ্ছেন। শ্রীজাতর বাবার সম্পর্কে কিছু বলিনি। শ্রীজাত ৩ তারিখের গনতান্ত্রিক ভোটদানের পরে টিভি আলোচনাতে তাঁর বন্ধুর পিতৃদেবের ঠ্যাঙানি খাওয়ার কথা জানিয়েছিলেন। আর আমার বিশ্বাস, আপনি শম্ভু মিত্র এবং তাঁর সঙ্গে গণনাট্য সঙ্ঘ ও বাম দলগুলোর সম্পর্কের টানা-পোড়েন নিয়ে বিশেষ কিছুই জানেন না।

    এসব লিখতাম না যদিনা আমার নাম করে 12:11 AM-এ একটি অর্থহীন পোস্টিং করতেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন