এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৫৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৬:২৩523040
  • মাইরি, পশ্চিমবঙ্গে টু-পার্টি সিস্টেম হয়ে গেছে, এবং কেউ কাজ করবে না!
  • Blank | ১৭ মে ২০১২ ১৬:২৪523051
  • এতদিনে জানা গেল গত চৌতিরিশ বছরে কোনো রাস্তা সারাই হয় নি। প্রথম এই টেকনোলজি এনেছে তিনোমুল।
  • অপু | ১৭ মে ২০১২ ১৬:২৫523073
  • তোমার ৩৪ বছরে যা যা করেছে সে না বলাই ভালো। থাক।
  • অপু | ১৭ মে ২০১২ ১৬:২৫523062
  • আমি খুব খুশী আমার জীবদ্দশায় বাম রা শাসকের আসনে থেকে সরেছে। বিশাল অ্যাচিভমেন্ট।

    কংগ্রেস কে ম্যানেজ করা গেলেও মমতা কে গেল না। কী আর করা যাবে।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১৬:২৭523095
  • এইটাই সার কথা। অত কষ্ট ক'রে কী হয়েছে, কী হবে এসব বলতে যাওয়া কেন?
  • অপু | ১৭ মে ২০১২ ১৬:২৭523084
  • এখন কাটি। কালকে আবার ঝগড়া করা যাবে। তবে এত জন দুঁদে সিপিএম র বিরুদ্ধে একা আমি। চাপের। ঃ-)
  • অপু | ১৭ মে ২০১২ ১৬:২৮523117
  • সেই ঃ-))
  • Blank | ১৭ মে ২০১২ ১৬:২৮523106
  • হ্যা গত ১ বছর নিয়েও অনেকে তাই বলছে বটে
  • সিধু জ্যাঠা | ১৭ মে ২০১২ ১৬:২৯523129
  • আবার আমাকে টানাটানি কেন বাছা? আমি নির্বিবাদী লোক, ঘরে বসে পড়ি আর কাগজ কেটে টন টন ওজনের খাতা ভরি। কোনোকালে ঐসব গোবড়নাড়ুর ব্যাপারে ছিলুম না। সবে দই অমলেট খেতে যাবো, এইসব দেখে আবার হাত ব্যাথা করে উত্তর দিতে বসতে হল। এই ৮২ বছর বয়েসে কী জ্বালাতন !
  • sinfaut | ১৭ মে ২০১২ ১৬:৩২523140
  • অপু,

    ১। মজা ভেবে ইগনোর করতে পারো।
    ২। মজা ভেবে উত্তর দিতে পারো।
    ৩। ব্যক্তি আক্রমন ভেবে ইগনোর করতে পারো।
    ৪। ব্যক্তি আক্রমন ভেবে উত্তর দিতে পারো।
    ৫। 'আমাকেই সাক্ষাত মমতা ভেবে একটু ঝাল ঝেড়ে নিচ্ছে' -ভাবতে পারো।
    ৬। ৫ ভেবে ইগনোর দিতে পারো।
    ৭। ৫ ভেবে উত্তর করতে পারো।

    পসন্দ আপনা আপনা।
  • fevi | ১৭ মে ২০১২ ১৬:৫০523151
  • প্রায় ১ বছর আগের কিছু ভাটঃ

  • kc | ১৭ মে ২০১২ ১৬:৫৩523162
  • চৌতিরিশ বছরে একটা কাজ কিন্তু হয়েছে, সব্বাই মানবে। বোতীন বড় হয়েছে, বোতীনের শরীর বড় হয়েছে। ঃ-)
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১৭:০০523173
  • ননীমাধব?
  • শ্রাবণী | ১৭ মে ২০১২ ১৭:০৫523184
  • খুব কিছু ঝড় বৃষ্টি বাদল তুষার ঝঞ্ঝাপাত হয়ে পৃথিবী উল্টেপাল্টে না গেলে (অন্যভাবে দেখা গেলে ভীষণ কোনো মোক্ষ লাভ বা ক্ষতি না হলে), এখানের এই সব প্রাপ্তবয়স্ক, দিগগজ লোকেরা নিজেদের মতামত বদলাবে না, পাল্টি খাবেনা, যে যার ধারণায় অবিচল থাকবে.....
    তাই হঠাৎ আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই আর সবাই মগজ ধোলাইয়ের ঘর থেকে বেরিয়ে আসা লোকজনদের মত আমার পছন্দের নেতাকে "অমুকের তুসুক ভগবান" বলে দু হাত তুলে কীর্তন গাইবে.....এরকম একটা আশা নিয়ে আলোচনা করতে গেলে সেই বোলতার চাকে ঢিল ছোঁড়ার এফেক্ট তো হবেই রে, .................আমার কেমন মনে হচ্ছে এও সেই ইচ্ছে করেই ঢিল ছোঁড়া, "দেখছিস বোলতারা কী ডেসপারেট, আমার দিকে ধেয়ে এল তবু কামড়াতে দিলাম না, হেলমেট আর বর্ম পরে বসে আছি", বোলতাদের কি মেজরিটিই হিসেবে দেখা হয়, মানুষ যেখানে একটাই!...............

    এ ব্যাপারে ঘোর সন্দেহ আছে, অতএব সহানুভূতি অনুভব করতে গিয়েও তুলে নিলাম কারণ এতখানি বয়সে এটা বুঝতে পারি এখানে স্বভাব বোকা তেমন কেউই আসেনা....
  • bb | ১৭ মে ২০১২ ১৮:৩১523217
  • একটু আগে নিউজ চ্যানেলে দেখছিলাম- ফুরফুরা শরীফে কিছু একটা উদ্বোধনে গিয়ে- এত অবলীলাক্রমে মিথ্যা বলছিলেন যে সেই দুইকান কাটার লজ্জা নেই ছাড়া কিছু মনে হচ্ছিল না। গত এক বছরে নাকি সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ হয়ে গেছে - ৮ লাখ চাকরি সৃষ্টি হয়েছে!! ইত্যাদি - প্রলাপ ছাড়া কিছু মনে হয় না।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১৯:২১523228
  • সেকি! এইতো পরশু রুবিতে বললেন অধৈর্য্য হ'লে হবে না। মন দিয়ে লেখাপড়া করতে হবে। চাকরি আস্তে আস্তে আসবে। আর আজ বল্লেন আট লাখ চাকরি হয়ে গেছে?
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:০৮523240
  • আজ একটু সকাল সকাল এসে পড়িচি।

    কিন্তু নির্মল আনন্দ পাব না রাগ করব, ঠিক বুঝতে পারছি না। আমি আবার অনেকবার পাল্টি খাওয়া লোক।
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:১০523251
  • আজ ন্যাবেঞ্চুস আনোনি? ;-)
  • Tim | ১৭ মে ২০১২ ২০:১৩523262
  • পান কল্লো?
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:২০523273
  • তবে প্রতিভা আছে। ৩৪ বছরের হাড়হিম করা এক্সপেরিয়েন্স এক বছরে প্যাকেজ করে ফেলা যার তার কম্মো নয়। হ্যাটস অফ টু ছাগোল ব্যানাজ্জি।
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:২১523284
  • প্পন, নাঃ। কাল কাজু যেরকম খেরে গেল, বড় হয়ে যাওয়া বাচ্চাদের ন্যাবেঞ্চুষ দেওয়া মোট্টেই সেফ অপশন নয়।
  • Toon Army | ১৭ মে ২০১২ ২০:৩৪523295
  • আমার সিরিয়াসলি মনে হয় এই সব পয়েন্টগুলো এক একটা করে ধরে RTI অ্যাক্টে চ্যালেঞ্জ করা উচিৎ।
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:৩৮523306
  • ছাগোলে কিন্তু যা পায় তাই খায়। হাতের কাছে আরটিআই পেলে সেটাও খেয়ে ফেলবে না তার কী গ্র্যান্টি?
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:৩৯523317
  • মাইরি, পুরো তিনো গ্রুপটা আমায় কেমন লায়ন কিংয়ের সেই হায়েনা আর দুষ্টু সিংহের গ্রুপ মনে করিয়ে দেয়।
  • গান্ধী | ১৮ মে ২০১২ ০৮:৫৭523339
  • ভর্সাপুর্তি উৎসব
  • অপু | ১৮ মে ২০১২ ১০:০০523351
  • সিঁফোঃ

    বিদ্যামন্দির টই তে Fevi নামে কেউ এটা লিখেছেঃ

    IP Address : 227.162.209.11 (*) Date:15 May 2012 -- 01:26 AM

    "মোহন বাবু সম্ভবতঃ আমার ইন্টারভিয়্যু নিয়েছেলেন"।

    এখন আমার অপরাধ এই দুই ফেভি কে গোলানো।

    আমি ব্যক্তি আক্রনম ভাবলাম আর সেই ভেবেই উত্তর দিলাম ঃ-)
  • অপু | ১৮ মে ২০১২ ১০:০৬523362
  • তোমরা ভাবো বামের বিকল্প কেউ নেই। ৩৪ বছর বাংলার স্বর্ন যুগ।

    আমি ভাবি ঠিক উল্টো টা।

    হাজার বোঝালে তোমরাও শুনবে না আমি শুনবো না।

    আমার হাতে এখন প্রচুর সময়। কিন্তু এত জনের সঙ্গে পেরে ওঠা মুশকিল।

    অতএব যুদ্ধ বিরতি।

    যাও সব নিজ নিজ কাজে। ঃ-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন