এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ মার্চ ২০১৩ ২২:৪৮581969
  • ফাস্ট ট্র্যাক কোর্ট তো তৈরি হয়েছে।
  • কৃশানু | ১৩ মার্চ ২০১৩ ২৩:০৮581970
  • আমি ঠিক জানি না সংখ্যায় যথেষ্ট কী না আর সবার কাছে এক্সেসিবল কিনা।
  • pi | ১৪ মার্চ ২০১৩ ০১:২৯581971
  • http://www.indianexpress.com/news/in-3-weeks-delhi-s-six-fast-track-courts-get-500-rape-cases/1065365
    এই কেসের জেরেই শুরু হয়েছিল। জানিনা, এগুলোর আপডেট কী। আর দিল্লি বাদে অন্যত্রও কতটা কী হয়েছে, হচ্ছে, জানিনা।
    কোলকাতায় সেই র‌্যালির পরে তো ফিরহাদ হাকিম প্রতিশ্রিতি দিয়েছিলেন, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। সেটার ফলো আপও জানিনা।
  • pi | ১৪ মার্চ ২০১৩ ১৭:৪৪581973
  • উপরের খবরটা থেকে ঃ

    'যৌন নির্যাতনের বদলে ফৌজদারি আইনে ধর্ষণ শব্দটিই ব্যবহার হবে। মহিলাদের লুকিয়ে দেখা বা অনুসরণ করার মতো অপরাধেও শাস্তি কড়া হচ্ছে।
    মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে অভিযোগ মিথ্যে প্রমাণিত হলেও শাস্তির বিধান থাকছে না। '

    অন্যদিকে,

    'সরকারি সূত্রের খবর, যৌন নির্যাতন রুখতে গিয়ে কড়া শাস্তির ব্যবস্থা করা জরুরি ছিল। কিন্তু এই আইনের যাতে অপব্যবহার না হয় বা আদালতে যাতে এই আইন চ্যালেঞ্জের মুখে না পড়ে, সেটাও দেখা দরকার ছিল। মূলত সেই রক্ষাকবচগুলি নিয়েই মন্ত্রিগোষ্ঠীতে জট ছাড়ানো হয়েছে। এই রক্ষাকবচের বন্দোবস্ত রাখতেই সহবাসে সম্মতির বয়ঃসীমা ১৮ থেকে ১৬ বছরে কমিয়ে আনা হয়েছে। এ বিষয়ে নারী-কল্যাণ মন্ত্রীর আপত্তি ছিল। কিন্তু তা ধোপে টেকেনি। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার বক্তব্য, “সহবাসে সম্মতির বয়ঃসীমা কমিয়ে না আনলে গ্রামাঞ্চলে এর অপব্যবহার হতে পারে। কোনও কিশোরী নিজের ইচ্ছায় তাঁর পুরুষ-বন্ধুর সঙ্গে মিশলেও রক্ষণশীল অভিভাবকরা ওই ছেলেটির বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ তুলতে পারে। এ কথাও মনে রাখতে হবে, এটা ফৌজদারি আইন। কাজেই অভিযোগ ছাড়াই পুলিশ ব্যবস্থা নিতে পারে। পার্কে কোনও ছেলেমেয়ে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকলেও পুলিশ তাদের হেনস্থা করতে পারে।”

    কী মতামত ?
  • de | ১৪ মার্চ ২০১৩ ১৭:৫৮581974
  • কিছু প্রশ্ন ভাট থেকে -- যদি কেউ উত্তর দেন সেই আশায় --

    name: de mail: country:

    IP Address : 69.185.236.51 (*) Date:14 Mar 2013 -- 11:18 AM

    এই ষোল বছরের ফান্ডাটা আমিও বুঝিনি -- এর ফলে বাল্য বিবাহ বেড়ে যাবে না? ষোলর পরে রেপড হলেও তো কনসেন্ট ছিলো কি ছিলো না এই তক্কে প্রচুর রেপিস্ট বেনিফিট অব ডাউট পেয়ে যাবে। সংসদের সক্কলে মিলে এই ইস্যুতে একেবারে একমত -- এইটা দেখেও তো অবাক লাগছে!

    name: kc mail: country:

    IP Address : 204.126.37.78 (*) Date:14 Mar 2013 -- 11:18 AM

    মেডিকাল যুক্তিটা বোধ হয় সন্তান ধারণের জন্য। সেক্ষ এনজয় করিবার জন্য নয়।
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

    name: de mail: country:

    IP Address : 69.185.236.51 (*) Date:14 Mar 2013 -- 11:20 AM

    মানে? এনজয় করবার বয়স আঠেরোর কম হলেও চলে? মেডিক্যালি সেটা ঠিক?

    name: :g/.*/m0 mail: country:

    IP Address : 131.241.218.132 (*) Date:14 Mar 2013 -- 11:27 AM

    (১) সন্তানধারণের প্রশ্নটা খুবই যৌক্তিক - ভারতে বিশেষ করে।
    (২) চাইল্ড ম্যারেজের প্রসঙ্গটা সেখান থেকেই আসে। বিয়ে সংক্রান্ত আইনকেও কী অ্যামেন্ড করা হবে?
    (৩) এবং কনসেন্ট ব্যাপারটা খুবই রিলেটিভ, কী করে প্রমাণ হবে যে কনসেন্ট ছিলো নাকি ছিলো না?
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
    name: kc mail: country:

    IP Address : 204.126.37.78 (*) Date:14 Mar 2013 -- 11:34 AM

    এনজয়ের আবার মেডিক্যাল ক্ষী? এনজয় করিবার ইচ্ছাই হল আসল। আর সেটা যদি ষোল বছরেই যদি প্রবলভাবে জাগরুক হয় তাইলে ষোল বছরে ক্ষেতি কী? বিলাতেও তো তাই। বেশীরভাগ দেশেই তাই।

    আর এই ল য়ের ফাঁক দিয়ে কুকর্ম হলে সেটা দেখার দায় তো আইনসভার লোকেদের, সরকারের।
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
    name: de mail: country:

    IP Address : 190.149.51.66 (*) Date:14 Mar 2013 -- 11:38 AM

    তা'লে ষোলই বা কেন -- গৌরীদানই শুরু হোক -- আট বছরের নীচে! মেডিক্যালি ঠিক নয় বলেই না বিয়ের বয়স আঠেরো রাখা হয়েছিলো!
    name: Ekak mail: country:

    IP Address : 69.99.230.125 (*) Date:14 Mar 2013 -- 11:46 AM

    যদ্দুর জানতুম সেক্স এবং কনসীভ এর সঙ্গে শীতের দেশ -গরমের দেশ, জাতি, শারীরিক পরিপূর্ণতার বয়েস, মেন্স্ত্রুয়াল সাইক্ল শুরু হওয়ার মিনিমাম বয়েস অনেক কিছু জড়িয়ে থাকে। ব্যাপার তা ঠিক ওরাও করেছে আমরাও করব টাইপ না। ১৬ বছর কে বৈধ বয়েস করা নিয়ে আপত্তি তা নয়। যদি দেখা যায় যে এশিয়ান দের পক্ষে সেটা শারীরিক ভাবে সঠিক তাহলে হোক। কিন্তু সন্দেহ ইন্টেনশন নিয়ে। যে দেশে প্রকাশ্যে হাগ করলে বা সামান্য চুমু খেলে ইম্মরাল ত্র্যফিকিং একট এ ধরে নিয়ে যায় সেখানে রাষ্ট্র হটাত উদার হয়ে ১৬ বছরে নেবে এলো ক্যান ? কোন কোন সামাজিক ব্যাধিকে সামলাতে না পেরে লেজিটিমেসি দেওয়ার উদ্দেশ্যে ? বিয়ের বয়েসের সঙ্গে সেক্স এর বয়েসের রাস্ত্রক্রিত এই পার্থক্য রাখার মানে কি ? সেক্স মানেই বিয়ে নয়। আমরা জানি। কিন্তু এই দেশে তো ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া হয় ধর্ষিতার। এই তো শালা বালের মরালিটি। এরা হটাত উদার হয়ে গ্যালো ? নাকি হাত ধুয়ে ফেলার প্রথম স্টেপ। আলোচনা চলুক।
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
    ame: de mail: country:

    IP Address : 190.149.51.66 (*) Date:14 Mar 2013 -- 11:54 AM

    আমাদের মতো দেশে আছি বলে কেসি! এই ভাবেই বিয়ের বয়স আবার কমিয়ে দেওয়ার ফন্দি হবে এই আশঙ্কায়!
    এছাড়াও বিয়ে আর সম্মত সেক্ষে তফাতটাই বা কোথায়? বরং বিয়ের পরে অসম্মতিতে সেক্ষও ভ্যালিড হয়ে যায়!

    মোদ্দা কথা -- আঠেরো বছরের সীমারেখাটা ঠিক কিসের সীমারেখা? সন্তানধারণের না সেক্ষের? মেডিক্যালি জানতে চাই! ব্যাপারটা কি এই যে সন্তানধারণ না করে সুরক্ষিত সেক্ষে ষোল বছরের পরে কোন শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই?
  • de | ১৪ মার্চ ২০১৩ ১৮:০০581975
  • এটা বাদ গেছিলো--

    name: kc mail: country:

    IP Address : 204.126.37.78 (*) Date:14 Mar 2013 -- 11:40 AM

    দেদি আপনি, বিয়ে আর সম্মত সেক্ষে তফাত করছেন না কেন?
  • ষোল বছরের | ১৪ মার্চ ২০১৩ ১৮:৪৫581976
  • ১৬ বছরের সম্মত সেক্স হল অক্ষদার টেরিটরি। তাঁকে একবার আসতে দিন।
  • নী.পা. | ১৫ মার্চ ২০১৩ ০১:১৪581981
  • pi-এর দেওয়া লিং ( 14-3-'13 -- 08:05 ) টির জন্য ধন্যবাদ।

    কিন্তু, একটা কনফ্যু থেকেই গেল।

    ,যতটা বুঝলাম, তাতে মনে হল ---
    প্রচলিত আইনে বিবাহ ( ১৮ / ২১ ন্যুনতম বয়স) ছাড়াও , ১৬ থেকে ১৮ বছর বয়স কমপ্লিট না হওয়া অবধি, কিশোরী / কিশোরের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন মিলনকে অবৈধ করা হয়নি। ফলে, অবৈধ সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা। এতে সন্দেহ নেই যে, অবৈধ সন্তান মানবিক অধিকার থেকে সব ক্ষেত্রেই বঞ্চিত হবে এবং তার জীবন ধারণ ও লালন-পালনের সুযোগ-সুবিধা তার জন্য সহজলভ্য হবে না। তার স্বাভাবিক জীবন পথে অনেক বাধা-বিপত্তি ও অপমানের সম্মুখীন হতে হবে। যদিও মাতা-পিতার অপরাধ সন্তানের ওপর বর্তায় না, তবুও সমাজ অবৈধ সন্তানকে পূর্ণ সামাজিক মর্যাদা দিতে সম্মত হয় না।( আমাদের দেশে)।

    জ্ঞানী-গুণী রা কি এটাও বলতে চাইছেন ( আরও অনেক কিছুর সাথে ) --

    Do not condemn SEX, "condom" it ?
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৮:০৯581982
  • সেক্সের মেডিক্যাল বয়েস? এটা যেমন একক বললেন, সেটা ঠিক ই। তার সাথে আর একটা জিনিস জোড়া যেতে পারে, সেক্স মানেই সর্বদা ইন্টারকোর্স নয়, তাই যেমন, এগারো বারো বছর থেকে মাইল্ড ফর্ম অফ সেক্সের সাথে স্বেচ্ছা-পরিচয়ে শারীরিক ক্ষতি হয় না বলেই জানি, কিন্তু সেটা ইচ্ছেয় না অনিচ্ছাকৃত সেটা তো বোঝা মুশকিল সব সময়, গ্রে এরিয়া। আবার যৌন সংসর্গের বয়স মানেই কনসিভ করার বয়স তা -ও না।
    এক্ষেত্রে ব্যাপারখানা হলো সম্মতির বয়স। মানে ষোলো বছরে সেক্সের জন্য সম্মতি দেওয়া যাবে, এটা করে সম্ভবত যেমন একক বললেন, নাবালিকাকে ধর্ষণ বা বিয়ে দিয়ে দেওয়া সংক্রান্ত কেস -কামারি, এফ আই আর কমানো যাবে, সেটা ই ইন্টেনশন। কোনো ভালো ইন্টেনশন দেখতে পাচ্ছিনা।
    এ ছাড়া, নাবালক নাবালিকার সন্তানের দেখাশুনো রাষ্ট্রের দায়িত্ব, এসব ব্যাপার নিয়ে উচ্চবাচ্য শুনিনা। অবৈধ সন্তান কনসেপ্ট এর ও পরিমার্জনা প্রয়োজন। ই:
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৮:১৮581983
  • যা বুঝেছি, এই ১৮ থেকে ১৬ করার দাবিটা বেশ কিছুদিনেরই ছিল, নানরকম অর্গানাইজেশনের পক্ষ থেকেও। দাবি বলতে, ১৬ থেকে ১৮ র মধ্যে সম্মতিক্রমে সেক্ষ হলে সেটাকে ক্রিমিনালাইজ করা হবেনা।
    পিউবার্টির বয়স এখন কমে গেছে, বাকি প্রায় সব দেশে এটা ১৬ বছর, এই বয়সে সেক্ষ নাকি যথেষ্ট কমন কিন্তু এখন এই কারণে কোন মেডিক্যাল সমস্যা - কোন অসুখবিসুখ, প্রেগন্যান্সি ইত্যাদি হলে তার জন্য চিকিৎসা বা কউন্সেলিং কিছু করানো যায়না, কারণ ওটা ক্রিমিনাল অফেন্স, সেই কারণে ডিক্রিমিনালাইজ করার দাবি।
    সেটাকে এই রেপ ল এর সাথে জড়ানো হয়েছে অন্য একটা পয়েন্ট। যেহেতু রেপ ল অনেক কড়া করা হচ্ছে, মেয়েরা মিথ্যা অভিযোগ আনলেও কোন শাস্তি নেই এবং আরো অনেক কিছু, সেখানে ছেলেদের একটা রক্ষাকবচ হিসেবে এটা কাজ করতে পারে। কোন ১৬-১৮ বছরের মেয়ে স্বেচ্ছায় সহবাস করলে আর তার বাড়ির লোকের সেই সম্পর্ক আপত্তি থাকলে ছেলেটাকে কেস দিতে পারতো, সেটা আর পারবে না। এরকম কিছু।

    কাল ভাটে এনিয়ে আরো কিছু কথা হচ্ছিল। গ্রামাঞ্চলে এই বয়সের মেয়েদের ধর্ষণ করলে এই ল এলে অসুবিধা হতে পারে। আমার সেরকম মনে হচ্ছে না। আগে ধর্ষণ করে প্রেগন্যান্ট হয়ে গেলে গর্ভপাতের জন্য সরকারি জায়গায় যাওয়া যেত না, প্রাণ হারাত, ধর্ষণ প্রমাণ না হলে সেটা ক্রিমিনাল অফেন্স বলে, উল্টোপাল্টা জায়গায় হাতুড়ে পদ্ধতিতে করে জটিলতা হত, মারাও যেত, সেটা তো আটকানো যাবে। আর জোর করে গর্ভপাত করিএ ধর্ষণের কেস চাপা দেবার হলে তো আগেও যেমন বেআইনি রাস্তা ছিল, এখনো সেগুলো আছে। এতে করে তাতে নতুন কী সুবিধা হবে ?

    তবে, হ্যাঁ, এই ১৮ থেকে ১৬ করার সাথে ধর্ষণ বেড়ে যাবার একটা সম্পর্ক একজন পেয়েছেন। বাবা রামদেব। কেন কী, ওঁকে জিগান।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৮:২০581984
  • বিয়ের বয়স তো কমানো হয়নি ! নাবালিকাকে ধর্ষণ করে বিয়ে দেবার কেস কামারি এতে করে কীকরে বাড়বে, বুঝি নাই।

    এটা জাস্টিস ভার্মা কমিশনের রেকোর মধ্যেই ছিল। মেয়েদের অনেক অর্গানাইজেশনই এই দাবি তুলেছিল।
  • sch | ১৫ মার্চ ২০১৩ ১৮:২৫581985
  • পিউবার্টির এজ কমে গেছে এটা কি শারীরিক আর মানসিক দুইভাবেই পরীক্ষিত? নাকি শুধু শারীরিক। মানসিক ভাবে ব্যাপারটা না হলে কিন্তু সমস্যা বাড়লো বই কমলো না। আমার তো মনে হয় এতে রেপ চার্জ আনা আরো কঠিন হল। আগে একটা ষোলো বছরের মেয়ের সাথে কেউ দৈহিক সম্পর্ক করলে - মেয়েটির মাইনর এজ বিবেচনা করে সেটা শাস্তিযোগ্য হত। মেয়েটি সম্মতি দিয়েছে কি না তাতে কিছু ম্যাটার করত না - এখন সেটাও করবে - আর আমাদের দেশে সম্মতি ছিল এটা তো প্রমাণ করা বাঁ হাত কি খেল --- এতে বোধহয় খুব ভালো কিছু হল না - কিশোরীদের বিপদ বাড়ল
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৮:২৭581986
  • "In India, the age of consensual consent has always been 16. As per section 375 of IPC, sex with a girl below 16 years of age is rape."
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৮:৪১581988
  • "In February, the government raised the age of consent to 18 in a hurriedly passed ordinance that amended India’s criminal laws in response to the outrage that followed a fatal gang rape in New Delhi.

    In a recent note, however, Human Rights Watch criticized the increase in age of consent, saying Indian law should take into account “adolescents’ evolving capacity and maturity to make decisions” about sex.

    “The legal framework should help adolescents deal with their sexuality in an informed and responsible way, and not punish the same population that it is designed to protect,” the note said....

    “It is quite normal for people to have sexual relations at 16 or 17 years of age,” Indira Jaising, India’s additional solicitor general, said in a telephone interview. “How can we make illegal what is normal?”
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৮:৪১581987
  • ধর্ষণ করে তারপর বিয়ে দেবার কথা নয়, কিন্তু, নাবালিকা ধর্ষণ, এবং সেক্ষেত্রে নাবালিকার সম্মান্রক্ষার্থে বিবাহ(যেটা কদিন আগে নাকি পুলিশ একটি কেসে প্রেসক্রাইব করেছিল, প্রায় ই করে থাকে হয়ত) এসবের কথা বলছিলাম। যেটা তুমিই বললে, এটা একটা রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে, এবং আগে নাবালিকা মেয়ের সাথে সহবাস করা মানেই ইল্লিগ্যাল সুতরাং ছেলেটির এগেইনসটে চার্জ আনা যেত, মেয়েটির সম্মতি থাকুক বা না থাকুক, সেইটা কমাতে চাওয়া হয়েছে, সম্মতির ক্ষেত্রে বয়সের সীমা রিডিফাইন করার চেষ্টা হয়েছে। তো সেটা কি একটা দুমুখো ছুরি নয়?
    ডিক্রিমিনালাইজ করলে কি আর হবে, ছেলেটির এগেইন্সতে চার্জ থাকলে তার জন্য মেয়েটির চিকিত্সা করানো যায় না? এটা কি সত্য? না গোপনতা অবলম্বন করার জন্য চিকিত্সা বা কাউন্সেলিং হয় না?
    মেডিক্যাল কেয়ার ব্যাপারটা একটা জরুরি ইস্যু, সরি, আমার সেটা মনে হয় নাই তখন, সেটা ঠিকই বলেছ। এটা একটা ভালো দিক হতে পারে। কিন্তু বিবাহসম্ভূত নয় এমন ক্ষেত্রে এবরশন বা ততপরবর্তী হেলথ কেয়ার কি বয়েসের উপর নির্ভর করে, না ইন জেনেরাল এই হেলথকেয়ার খারাপই, হাতুড়ে, ইল্লিগ্যাল ক্লিনিক ইত্যাদিতে এমনিই ভর্তি; কারণ সমাজের অস্বীকৃতি ?
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৮:৪২581990
  • তা হলে কমানো হয়েছে বলা হচ্ছে কেন?
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৮:৪৬581991
  • ওকে। ষোলো জাস্টিফায়েড এজ অফ কনসেন্ট বলেই মনে হয়। কিন্তু কনসেন্ট ব্যাপারটা ধোয়াটে , ওটা নিয়ে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৮:৪৮581992
  • উপরের নিউ ইয়র্ক টাইমসের লেখাটা পড়ে কয়েকটা জিনিস ক্লিয়ার হচ্ছে না। আগে কনসেন্টের এক ১৬ ই ছিল, মাঝে বাড়িয়ে ১৮ করা হয়েছিল ? নাকি, সেটা শুধু রেপ এর ডেফিনিশন হিসেবে ছিল, যে ১৬ র নিচে সহবাস হলেই রেপ ? কিন্তু ব্যাপারটা ক্রিমিনাল অফেন্স ই ছিল, ছেলে মেয়ে উভয়ের জন্য।
    সেক্ষেত্রে, ক্রিমিনাল অফেন্স মেয়েটির বেলাতেও প্রযোজ্য বলে সে গর্ভপাত করাতে সরকারি জায়গাগুলোতে যেতে পারতো না।

    আর এটা করা হলে তো, মানে সম্মতিক্রমে সহবাস ১৬-১৮ তে আর ক্রিমিনাল অফেন্স নয়, কিন্তু বিয়ের বয়স ১৮ র আগে নয়, সেটা হলে বিবাহবহির্ভূত সহবাসকে একরকম করে স্বীকৃতিই দেওয়া হচ্ছে। এতে করে এটার সামাজিক স্বীকৃতিও বাড়বে না কি ?
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৮:৫১581993
  • মেয়েদের জন্য ক্রিমিনাল অফেন্স কি করে হচ্ছে। মেয়ে তো অবজেক্ট এখানে, যতক্ষণ না কনসেন্ট দেওয়ার ক্ষমতা থাকছে সে তো পার্টনার হিসেবে বিবেচিত হচ্ছে না।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৮:৫৯581994
  • এটা থাক এখানে ঃ

    Official sources said there would be no contradiction between the two laws as Supreme Court has said in cases of alleged elopement where the girl has acted in accordance to her free will, the age of consent to be considered is 16.

    While the issue is likely to be debated by the Cabinet, the ministry of home affairs has taken the view that criminalizing sex in the 16 to 18 age group is not warranted as it fails to take into account changing sexual mores.

    With sexual contact between teens of this age increasingly common in both urban and rural areas and across social strata, it was felt a tough law could be misused to settle scores or allow conservative opinion to harass youngsters.
  • সে | ১৫ মার্চ ২০১৩ ১৯:০১581995
  • "রেপ এর ডেফিনিশন হিসেবে ছিল, যে ১৬ র নিচে সহবাস হলেই রেপ" - হ্যাঁ।
    "ব্যাপারটা ক্রিমিনাল অফেন্স ই ছিল, ছেলে মেয়ে উভয়ের জন্য।" - না
    "ক্রিমিনাল অফেন্স মেয়েটির বেলাতেও প্রযোজ্য বলে সে গর্ভপাত করাতে সরকারি জায়গাগুলোতে যেতে পারতো না" - ভুল
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:০৫581996
  • ১৬-১৮ তে সেক্ষ করলে ক্রিমিনাল অফেন্স, এটা তো ছেলে মেয়ে দুজনের জন্যেই ছিল। পড়ে যা মনে হচ্ছে।

    এই ক্রিমিনালাইজেশন নিয়ে নানা অর্গানাইজেশনের আপত্তি ছিল। তার মধ্যে প্রোটেকশন অব চাইল্ড রাইটস ও আছে।

    "..Do we want to start punishing young people for premarital sex? Do we want them to start wearing chastity belts? The authorities have gone overboard in removing the age of consent for those between 16 and 18, especially in a scenario where young people are getting sexually active at an early age. This is stupid and goes against the child," says academic Madhu Kishwar, founder of Manushi, an organization that works for democracy and women's rights. Meanwhile, the National Commission for the Protection of Child Rights (NCPCR) has taken a consistent view against criminalizing sexual exploration among those between 16 and 18. "Penalizing such activities will only add to the confusion. The law can be used against both boys and girls. Anybody, from parents to neighbours, can complain to the authorities, who will, in turn, take action against the youngsters. As a result, something very natural will now become distorted, secretive and unacceptable. This will have consequences for how we organize our society and relations between boys and girls," says Shanta Sinha, chairperson, NCPCR.

    http://articles.timesofindia.indiatimes.com/2012-04-30/india/31506435_1_sexual-offences-bill-child-sexual-abuse-child-rights

    আমার কাছে তো এই ক্রিমিনালাইজেশন যথেষ্ট রক্ষণশীল মনে হচ্ছে।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:০৬581997
  • মেয়েটির জন্য ক্রিমিনাল অফেন্স না হলে এই কথাটা বলা হচ্ছে কেন ?

    The law can be used against both boys and girls.

    এই ক্রিমিনালাইজেশনের ল নিয়ে বলা হচ্ছে।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:১০581998
  • "..Doctors believe that the lack of information on sex, coupled with the threat of jail for teenagers indulging in sexual activity, is disastrous as it will make sex not just clandestine but a high-risk activity. Dr S Krishna Kumar, a gynaecologist from Thane, gets three to five cases of teen pregnancy a month, with the girls seeking medical termination of pregnancy . "If sex between 16 and 17 year olds is a crime, such cases will be forced to go underground, resulting in an increase in unsafe abortions," says Kumar...
  • সে | ১৫ মার্চ ২০১৩ ১৯:১২581999
  • আজ অবধি কতজন মেয়েকে ১৬ (অথবা ১৮) বয়সের নীচে সেক্স করবার জন্যে ক্রিমিনালাইজ করা হয়েছে - এর কোনো approximate ডেটা আছে? (প্রস্‌টিটিউশান বাদ দিয়ে)।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:১৭582001
  • যা বুঝ্লাম, ২০১১র বিলে এই ক্রিমিনালাইজেশন ছিল না। আনার কথা হয়েছিল। সেটা আবার বাতিল করা হচ্ছে।

    The Protection of Children from Sexual Offences Bill (2011) had a provision for consensual sexual activity between the ages of 16 and 18, but the caveat has now been dropped from the bill, effectively criminalizing teenage sex. It renders poor an otherwise good legislation. এটা গতবছরের কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন