এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৬646562
  • আজকে আমার আর্সেনালের খেলা দেখা হবে না।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২০646563
  • চেলসি পনেরো নম্বরে।

    স্পেশাল ওয়ান কি জানুয়ারি অব্দি টিঁকবে?
  • ঊমেশ | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২১646564
  • মরিনহো মনে হয় ঠিক করেছে, লাস্ট ৪ সিজনে যা গোল খেয়েছে সেটা এই একটা সিজনে খেয়ে দেখবে কেমন লাগে।

    মরিনহো'র ভালো লাগছে কি না জানি না, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে।
    উইক-এন্ড টা ভালো ভাবে শুরু হলো।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৯646565
  • খাইসে।

    যব যব উমেশ আচ্ছা ম্যাহসুস করতা হ্যায়, তব তব হামলোগ পয়েন্ট খোনা শুরু করতে হ্যায়।

    আজও মনে হয় স্টোকের কাছে আটকে যাবো। ঃ(
  • + | ১২ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৬646566
  • বেন্টেকে কে বালোতেলির মত লাগ্ছে
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩২646567
  • bro, the way chelsea is going down, they'll soon find oil
    - collected
  • + | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৬:১২646569
  • হিন্দু হঠাৎ ফুটবল নিয়ে খবর করছে! তাও আবার ভাস্কর গাঙ্গুলী!

    ম্যানু-লিভারপুল ম্যাচের ফার্স্ট হাফ দেখে ভাবছিলাম, কে বলে কোলকাতা ফুটবল বোরিং। বড় ম্যাচের থেকেও ধীরে-সুস্থে খেলছিল
  • ঊমেশ | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৩646570
  • শেষ পর্যন্ত গান্ধীও দেখি FB এর লোকজনের মতো কথাবার্তা বলছে, অসংখ্য অজুহাত, আঙুল ফল টক ইত্যাদি ইত্যাদি।

    সবথেকে মজা লাগলো জাতীর জনক আর জাতীয় ক্লাব পয়েন্টটা।
  • ঊমেশ | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৫646572
  • মরিনহো নিয়ে কথা বলে ফেলেছি, সবথেকে আনন্দ-দায়্ক ছিলো মরিনহো'র পোস্ট ম্যাচ কমেন্ট গুলো।

    তবে সপ্তাহান্ত এর সবথেকে মজার ঘটনা পারদ্যু আর পেলিগ্রিনি এর মাঠের ধারে হাত টানাটানি টা।
    পারদ্যু ঐ তেড়ে যাওয়াটা যেমন মজাদার, তার থেকে মজার পেলিগ্রিনি'র হাত ধরে টেনে ফেরত আনার আর চোখ রাঙানো টা। যারা দেখনো দেখে নিও।

    অ্যাশলে ইয়ং মনে হয় না কোনোদিন নিজেকে বদলাবে। ম্যানু'র প্রথম গোলের ফ্রিকিক টা তো ইয়ং ডাইভ করে নিলো।
    তবে এখন ইয়ং এর থেকে বড়ো জোকার হলো দিয়েগো কোস্তা। যতো গোল পাচ্ছে না ততো মাঠে জোকারামি বেড়ে যাচ্ছে।
  • ঊমেশ | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৩646573
  • আমার তো মনে হচ্ছে ফালকাও এর অবস্থা আমাদের প বঙ্গের মানুষ জনের মতো। দল তো বদল হয়েছে, কিন্তু বাকি সব কিছু একই রকম রয়ে গেছে।
    অথচ গত ১০ বছরে ফালকাও এর স্কোরিং রেট সবথেকে বেশী। মেসি, রোনাল্ডো দের থেকেও।

    নিজেদের টিমের কথা, কাল প্রথম নিজেদের মাঠে নিজেদের টিমের গোল হলো। অন্তত ৫-৬ গোলে জেতা উচিত ছিল।

    লাস্ট কথা, মার্শাল এর গোলটা অনেকটা থিয়েরি অরি 'র কথা মনে পড়িয়ে দিলো। গোলটা ভালো কিন্তু এরকম প্রথম ম্যাচ থেকে জমে যাওয়া টা আমাদের মতো বিপক্ষ দল গুলোর জন্যে ভালো নয়।
  • নেতাই | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৫646574
  • ম্যানিউ আর লিভারপুল ম্যাচের শেষ তিনটে গোল অসা। বেন্টেকের গোলটা বেস্ট।
  • ঊমেশ | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪২646575
  • শেষ তিনটে কি করে অসা হয়, তিনটের একটা তো পেনাল্টি
    ঃ-)))

    প্রথম গোলটা বেশ ভালো হলেও ফ্রিকিক টা চুরি করে পাওয়া বলে গোলটা মানতে পারছি না।
  • নেতাই | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৫646576
  • সরি। পেনাল্টি বাদ দাও। বাকি তিনটে গোল।
  • নেতাই | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৬646577
  • চুরি বাদ দিলে গোলটা তো ভালো দিয়েছে। দর্শনীয়।
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩০646578
  • কিছু প্লেয়ার আছে যারা ছোটো বা মাঝারি ক্লাবেই দারুণ খেলে কিন্তু বড়ো ক্লাবে গেলেই ছ্ড়াতে থাকে। যেমন ক্যারোল ছিল।

    এই বোনি ঠিক সেই জাতের প্লেয়ার বলে মনে হচ্ছে। সোয়ান্সি তে থাকতে গোলের বন্যা, আর ম্যানি সিটি তে গোল যে কোথায় সেটাই এখনো খুঁজে বেড়াচ্ছে।
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৬:২২646579
  • যাচ্চলে!! কোলকাতা লীগ নিয়ে কথা বার্তা বন্ধ হয়ে গেছে? লীগের গড়াপেটা নিয়ে কোনো কথা হবে নাকি? নাকি গড়াপেটা লীগ জিতে চিত্কার করেই শেষঃ)

    চ্যাম্পিয়নস লীগ দেখতে পাচ্ছিনা রাত সাড়ে ৩ তে থেকে খেলাঃ(

    ফালকাও-কোস্তা একসাথে অ্যাতলেটিকোর হয়ে সব্বাইকে কাঁপিয়ে দিয়েছিল। এখন মোরিনহোর কপাল খারাপ। শেষ ৩-৪ বছরের ইউরোপের অন্যতম সেরা রাইট ব্যাক এখন জঘন্য ছড়াচ্ছে।
  • ঊমেশ | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৬646580
  • লীগে গড়পেটা চলছে, সেটা নিয়ে আমি আগেই লিখেছি।
    এটাও লিখেছি, কলকাতা লিগের খবর রাখি, শুধু ইবে খেলে বলে, নাহলে কবেই পুরোপুরি বয়কট করতাম।

    টালি কে যে ভাবে বাঁচানো হলোসেই প্লট নিয়ে ভালো হলিউডি থ্রিলার বানানো যায়। একদম ধাপে ধাপে লাস্ট সিন পর্যন্ত সাসপেন্স ধরে রেখেছিল।

    এদিকে কাল জিরু গর্দভের মতো লাল কার্ড দেখে টিম কে ডুবিয়েছে। এটাও মনে হয়েছে ওয়েঙ্গার ডায়্নামো কে বেশ হালকা ভাবে নিয়েছিল, কিংবা শনিবারের চেলসী ম্যাচের কথা ভেবে খেলেছে।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৭646581
  • গান্ধী কি মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচের হাইটেক গড়াপেটা নিয়ে কোন বক্তব্য রাখতে চায়? ঃ)))
  • ঊমেশ | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৭646583
  • মনে পড়ে একটা সময় এয়ার-লাইন্স কাপে মোবা-মহামেডান গট-আপ খেলেছিল, আর সেটা আয়োজক দের চাপে, যাতে মোবা আর মহামেডান টিকে যায় আর পান্জাব ইলেকট্রিসিটি বোর্ড টিম বেড়িয়ে যায়।

    তার প্রতিবাদে "আজকাল" ঘোষনা করেছিল, আর কোনোদিন এয়ার-লাইন্স কাপের খবর ওদের পেপারে ছাপাবে না।

    সেই আজকাল গড়পেটা তো দুরের কথা, আজ এমন ভাবে খবর ছেপেছে, যেন সুভাষ ভৌমিক একজন হিরো। একটা অবনমন মুখের টিমকে লড়াই করে বাঁচিয়েছে।

    বেশ দুঃখ পেলাম, কলকাতা ফুটবলের সাথে সাথে আমার ছেলেবেলার সেই লড়াকু খেলার পাতা'র এরকম অবনতি দেখে।
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৮646585
  • আজকালের মালিকানা পাল্টেছে
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৮646584
  • শুধু খেলার পাতার জন্যই আজকাল রাখতাম এক সময়
  • potke | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫০646586
  • অশোক দাশগুপ্ত চিরকাল ই ভৌমিক কে টেনে খেলায়!
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:০৩646587
  • সুভাষ ভৌমিকের যে প্রবলেম কি বুঝিনা। সেই ঘুষ নেওয়া থেকে শুরু করে গটাপ সবেতেই আছে। অথচ প্লেয়ার হিসেবে কোচ হিসেবে কম কিছু তো পান নি।
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৭646588
  • জানি তো গটাপ করেছে, বলেওছি। এইসব বিষয়ে আমার সাথে সুব্রত ভটচাজের লেখা মিলে যায়ঃ) এই হাতিগুলোকে না সরালে মোবা আইলীগেও গটাপ খেলে দিতে পারে, কোনোদিন টিএমসির কোনো টিম যদি আইলেগ খেলে তো।

    ইউরোপা লীগের ম্যাচে কোলো টোরে চোট পেতে কোনো স্টপার নামাতে পারলনা, টিমে ৪জনের বেশি স্টপার নেই বলে এদিকে ইলোরিকে অ্যাস্টন ভিলায় লোনে পাঠিয়ে দিয়েছে। রজার্স গেল বলে। ফেবুতে ঘুরছে খবর যে রজার্স গেলে ক্লপ আসবে বলে।
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:০০646589
  • ভৌমিকের কোচিং কোনোকালেই খুব ভালো মনে হয়নি। যখনি নিজে চান্স পেয়েছে মোটের উপর বেকার বিদেশিও এনেছে

    ইবের হয়ে জিতেছে যখন তখন ডগলাস-মুসা-ওকোরো এদের মত ভালো বিদেশি কম্বিনেশন ছিল বলে। নিজের দায়িত্বে একবার বিদেশি আনতে গিয়ে বার্গার না কি যেন এনেছিল। মোবার জন্য অবশ্য বোয়াকে ভালো বেছেছিল।
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৩646590
  • কলকাতা লিগের টিম গুলোর মাথাতে বসে আছে দিদি'র বিভিন্ন ভাইয়েরা।
    তারাই নিজেদের পছন্দ মতো খেলার রেজাল্ট বানাচ্ছে।
    সবথেকে ভয়ের যেটা, সেটা হলো, এই সব করেও সবাই পার পেয়ে যাচ্ছে। আইএফএ থেকে শুরু করে নিউজপেপার থেকে সাধারন জনগন, কেউ কিছু করছে না, বা করার সাহস পাচ্ছে না।

    ব্রান্ড্ন রজার্স খুব ভালো ম্যানেজার, কিন্তু ভালো রিক্রুটার নই, বরং খুব বাজে রিক্রুটার। ওকে ম্যানেজার রাখতে হলে অন্য একটা লোককে রাখতে হবে যে বেছে বেছে ভালো লিভারপুলের উপযুক্ত প্লেয়ার ধরে আনবে আর রজার্স শুধু টিমের ম্যানেজারি করবে।
    রজার্স যে বারে খুব ভালো রেজাল্ট করেছিল সেটা KD এর বানানো টিম ছিল।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৬646591
  • জুনিয়ার। ওরম রেটে গোল করতে একমাত্র টপ ফর্মের চিমাকে দেখেছি।
  • + | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৮646592
  • রজার্সকে আমারো ভালো লাগত, রিসেন্টলি স্টার্লিংকে ছাড়া পর্যন্ত, কিন্তু নিজের সাইন করানো প্লেয়ারদের উপর ওর নিজের ভরসা নেই।

    শাখোকে খেলায়না (যদিও শাখো লভরেন দুজনে একই মাপের লাগে), ইলোরিকে সাইন করিয়ে খেলায়না। মার্কোভিচ উইং-এর প্লেয়ার, আগেরবার উইং-ব্যাক খেলাতো (কয়েকটা ম্যাচ) আর এবার যখন টিমে ইবে ছাড়া কোনো উইঙ্গার নেই, তখন লোনে পাঠিয়ে দিল। এদিকে অ্যালেন সুস্থ হলেই খেলাবে। বোরিনি লাস্ট যেদিন লিভারপুলে খেলেছিল, গোল দিয়েছিল, তারপর আর চান্স পায়নি। সুসোকে খেলালোন, বেচে দিল। লুইস আলবার্তো-আসপাস-নুরি সাহিন এদেরকে না খেলিয়ে কাটিয়ে দিল প্রায়।

    রজার্স ৩-৪-৩ বা ৪-৩-৩ এ খেলাবেই টীমকে। আদ্ধেক টিমকে আউট অফ পজিশন খেলাচ্ছে।
  • + | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৯646594
  • জুনিয়রকে কি সুভাস এনেছিল? মনে নেই। সে তো মোবা কর্তারাও এক ব্যারোটোকে এনে ১৫ বছর কুমির ছানা দেখিয়ে গেল রিক্রুটের। তার আগে একযুগে ইগর-দুসিতকে এনেছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন