এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৬664461
  • প্রেমিকা বদলের সময় এসেছে!!
    তবু এক্স-এর সঙ্গে গত কয়েক বছরের ভাব-ভালবাসা ডিফেন্ড করার চেষ্টায় আবার সেই আট-ভাট বিকৃত ইতিহাস চর্চা চালু রয়েছে।

    দিল্লী সারা ভারতের মধ্যে আলপিনের মাথার তুল্য সাইজে। কাজেই এখনি নৈরাজ্যবাদীদের নতুন প্রেমিকাকে নিয়ে এত উৎসাহিত হওয়ার কোন কারণ নেই। আআপ দিল্লীর মানুষকে যা যা দেবে বলে পিতিগ্গে করেছে তার আদ্দেক দিতে দম বেরিয়ে যাবে। কাজেই তক্ক করার মুড শিগ্গিরি আসবে।

    ....Arvind Kejriwal plans to build a socialist paradise in Delhi at huge cost............In a 42-page manifesto, the question of how all this extravaganza is going to be funded gets almost no mention. The only indication that AAP will somehow try and marry finite resources with infinite promises comes towards the end, where it solves the equation with two glib statements.

    First, the manifesto claims (unconvincingly) that “the common theme across all policy interventions is the following motto: big change without big spending.” It is good to know that power plants, hospitals and schools can be built without much moolah.

    Then comes the humble admission: “However, we know our limitations, and realise that the only way to deliver our promises is to look for innovative solutions, spend efficiently and raise revenue.”

    http://www.firstpost.com/politics/delusion-posing-as-reality-aaps-biggest-challenge-is-to-deliver-on-its-manifesto-2075487.html

    ২০১১-র পব-বাসী না ২০১৫-র দিল্লীবাসী কারা বেশী বোকা বনেছে তার তুল্যমুল্য হিসেব-নিকেশ কিছুদিনের মধ্যেই করা যাবে।

    তবে ২০১৬-র ভোটে পব-তে তিনোর যাই হোক যারা "দাম্ভিক চোরের দল তৃণমূল"-কে তাত্বিক তোল্লাই দিয়ে ক্ষমতায় এনেছিল তাদের কি শাস্তি হবে?
  • PM | 53.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫২664472
  • বিজেপীর বনগাঁ প্রার্থী টিভিতে দাবী করলেন মতুয়াদের আগে বন্চিত করে রাখা হয়েছিলো শিক্ষা দীক্ষা থেকে। তখন লোকের কথা শুনে ভোট দিত্তো তারা। আজ মতুয়ারা অনেক উন্নত, শিক্ষা দীক্ষা অনেক বেড়েছে। তাই মতুয়ারা প্রাভাব্মুক্ত হয়ে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী ভোট দেবে----- শুনে আমার একটা ছোট্ট খটকা লাগলো। মতুয়াদের এই দারুন উন্নতিতে ৩৪ বছরের কোনো ভুমিকা আছে না এর পুরোটাই সারে তিন বছরের দান ? ঃ)
  • pinaki | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪২664483
  • কে ইতিহাস বিকৃত করছে? পিটিদা নিজেই। সিঙ্গুরের সময় কোনো অতিবামই বিজেপির সাথে জোট গড়ে নি। এমনকি তিনোরাও না। একা রাজনাথ সিং এর মমতার অনশন মঞ্চে একদিন হাজির হওয়াকে 'বিজেপিকে কোল দেওয়া', 'বিজেপির সাথে জোট' এইসব বলা মিথ্যাচার ছাড়া অন্যকিছু নয়। কারণ ঐ একদিনের টোকেন উপস্থিতি ছাড়া গোটা সিঙ্গুর আন্দোলনে বিজেপি কোথাও ছিল না। মমতা নিজে এর আগে বিজেপির সাথে এনডিএ জোটে ছিল। মমতাকে অবশ্যই সেজন্য দায়ী করা যায়। কিন্তু তার সাথে সিঙ্গুর আন্দোলনে রাজনাথ সিং এর একদিনের টোকেন উপস্থিতির কোনো সম্পর্ক নেই। 'অতিবদ অতিবাম' দের খিস্তি করতে গিয়ে গল্পের গরুকে যে মঙ্গলগ্রহে চড়িয়ে দেয়, তাকে কী বলা উচিৎ? বাখি? না ধাবা?
  • SC | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪১664494
  • পিটি, একটু খবরের কাগজে চোখ বোলালে হয় না?
    http://www.thehindu.com/elections/delhi2015/cpi-m-asks-members-to-vote-for-aap-in-delhi-polls/article6856622.ece
    সেই বলে না, রাজা যত বলে, পরিষদ দলে বলে শতগুণ। সেই হয়েছে অবস্থা।

    হ্যান, মোদিকে আটকে দিয়েছে আপ। দুটো এম পি ওয়ালা ইর্রেলেভান্ট দলের এনালাইসিস নিয়ে আমরা খুব একটা ভাবিত নই।
    ওরা আয়নায় আগে মুখ দেখুক, তার পরে না হয় আপ নিয়ে ভাববে।

    আর অনেক খুঁজে পেতে একটা লজিক আবিষ্কার করেছেন, তার জন্য মুবারক, যে ১৯৭৭ এ বিজেপি ছেলো না। বা! কি সুন্দর অর্থবহ যুক্তি।
    তাই জন্য আদবানি বাজপেয়ী জোশী ইত্যাদিদের সাথে গলা মিলিয়েছিলেন। "আরে, ওরা তো বিজেপি ছিল না!"

    ( আমি কিন্তু ভুল করেছিলেন বলিনি)। দেখে খারাপও লাগে, যে এই সব কুযুক্তির আড়াল নিতে হচ্ছে, একটা অদ্ভূত থীয়রিকে দাঁড় করাতে গিয়ে।
  • SC | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪৫664505
  • উফ! চাদ্দিকে বোকাতে ভরে গেল গো ! পব ময় বোকা, দিল্লিময় বোকা!
    সারা পৃথিবীকে সব বোকা আর বোকা। আমার মত বুদ্ধিমান কেউ নেই। কেউ না।
  • PT | 213.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৮664516
  • "সিঙ্গুরের সময় কোনো অতিবামই বিজেপির সাথে জোট গড়ে নি। "
    না গড়েনি। কিন্তু বিজেপিকে আসতে বারণ করেও কোন বিবৃতি দেয় নি। কোন একটা সরকার বিরোধী মিছিলে আনন্দমার্গীরাও হাজির ছিল।
    রাজনীতিতে ধান্দাবাজীকে প্রশ্রয় দিলে কি হয় সেটা কিষেণজীর হত্যা আর বিজেপির উত্থান একই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অন্ধ হলে কি আর প্রলয় বন্ধ থাকে?

    "উফ! চাদ্দিকে বোকাতে ভরে গেল গো"
    আমার কথার মর্মার্থ বোঝেন নি......
    না-রাজনীতি বা নৈরাজ্যবাদ দিয়ে বিজেপি-কে আটকানো যাবেনা। যে রাজনীতিহীন নৈরাজ্যবাদের কারণে তিনোর আমলে বিজেপির উত্থান সেই একই কারণে বিজেপি দিল্লীতেও শক্তিশালী হবে-যদিনা কং সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে পারে।
    আশা করি বছর দুয়েক বাদে আআপ-প্রেমীদের পায়ের বুড়ো আঙুল মুখে পুরে বসে থাকতে হবে না!!
  • sm | 233.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৭664527
  • পিটি, পরিষ্কার করে বলুন দিল্লি বাসী কাকে ভোট দিলে সুবিধে হত? দিল্লিবাসী বোকা, ঠকেছে, হি হি, কি মজা;এই রকম বিচক্ষণ মন্তব্য না করে; স্পষ্ট করে বলুন।
  • PT | 213.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৩664538
  • কংগ্রেসকে।
  • sm | 233.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৮664549
  • তাহলে বলছেন আ আপ কে ভোট দিয়ে মূর্খামি করেছে? বরঞ্চ কংগ্রেস কে ভোট দিয়ে শিলা দীক্ষিতের থুড়ি মাকেনের সরকার কে ফিরিয়ে আনলে ভালো হত?
    কি যুক্তিতে সেটা বেটার হতো?একটু বিশদে লিখুন প্লিজ।
  • cb | 213.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫০664561
  • ওফ, আবার মিনিময়ের গ্রাউন্ড তৈরি হয়ে গেল !!!!

    সোগা রাগা হাগা চলবে এখ্ন :)
  • PT | 213.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩664572
  • সারা ভারতে যদি বিজেপিকে আটকানো আসল উদ্দেশ্য হয় তাহলে এই সব রাজনীতিহীন নৈরাজ্যবাদীদের ক্ষমতায় এনে কোন লাভ নেই।
    পব-তে তো সেটা প্রমাণিত হয়ে গিয়েছে।
  • cm | 127.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৫664583
  • আমি মনে করি দিল্লীবাসী আপকে নির্বাচিত করিয়া সঠিক করিয়াছে। অরবিন্দ কেজরিওয়ালকে বিপুল সমর্থন দিয়া বলা হইল সাধ্য ও সদিচ্ছার মেলবন্ধনে নিজেদের প্রমাণ করুন। ইহাতে সুযোগ পাই নাই বলিয়া আপের তরফে ভবিষ্যতে কান্দিবার রাস্তাটি রহিলনা। আজ নয় কাল উহাদের কোন এক পক্ষাবলম্বন করিতেই হইবে। বামপক্ষে আসিলে ভাল কিন্তু তাহার সম্ভাবনা বিশেষ দেখিতেছিনা। আশঙ্কা দিল্লীবাসী ঠকিয়া শিখিবে। আর কে না জানে ঠকিয়া না শিখিলে শিক্ষা সম্পূর্ণ হয়না।
  • Arpan | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২664594
  • দুনিয়া জুড়ে ছাগল বেড়ে গেছে। একা পিটিবাউ আর কদ্দিক সামলাবেন?
  • sm | 233.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৪664605
  • পিটি র রাজনৈতিক বিচক্ষনতার তুলনা মেলা ভার! রাহুল গান্ধী জানতে পারলে হয়।
    বি জে পি ঠেকাতে এমন চিরস্থায়ী কন্গ্রেস্সের বন্দবস্ত; পরি পক্ক রাজনৈতিক বুদ্ধির পরিচয় বটে!
  • sm | 233.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৯664616
  • আজ নয় কাল উহাদের কোন এক পক্ষাবলম্বন করিতেই হইবে। বামপক্ষে আসিলে ভাল কিন্তু তাহার সম্ভাবনা বিশেষ দেখিতেছিনা। আশঙ্কা দিল্লীবাসী ঠকিয়া শিখিবে। আর কে না জানে ঠকিয়া না শিখিলে শিক্ষা সম্পূর্ণ হয়না।

    ----
    এই বাম পক্ষ ব্যাপার টা কি? আপ কি সদল বলে সি পু এমে যোগ দেবে না, পোকাশ বাবু, বিমান বাবুদের কাছ থেকে বুদ্ধি ধার নেবে? বেড়ে বলেছেন মহায় !
  • Arpan | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১০664627
  • আর বিমানবাউরা যে নবান্ন গিয়ে ফিশফ্রাই খেয়ে এলেন তার মানে তাহলে এই দাঁড়ায় ওঁয়ারা তিনোমূলকে কোল দিতে গিয়েছিলেন। আমি না পিটিদার যুক্তিই বলছে।

    (হ্যাঁ হ্যাঁ জানি এইসব বলে ইসের ইয়ে শক্ত করছি)
  • Arpan | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১২664638
  • কেন্দ্রে কংগ্রেস, রাজ্য জুড়ে বামেরা - সে এক সুখের সময় ছিল মহায়। কেউ কাউকে ঘাঁটাত না। দাও ফিরে সেই রামরাজ্য ইঃ।
  • sm | 233.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৫664649
  • ওটা বাম রাজ্য হবে মহায়। গোলালে চলবে?
  • Arpan | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২১664660
  • ঠিক ঠিক, আসলে ফ্রয়েডিয়ান স্লিপ। ইসেদের ইয়ে শক্ত করছি তো!
  • PT | 213.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৭664672
  • "পিটি র রাজনৈতিক বিচক্ষনতার তুলনা মেলা ভার ........ পরি পক্ক রাজনৈতিক বুদ্ধির পরিচয় বটে!"

    আওয়াজ দিন। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিজেপিকে সারাভারতে ঠেকানোর কোন ফর্মুলা আপনার আস্তিনে আছে সেটা জানান।

    নাহলে চুপ করে থাকাই শ্রেয়....
  • sm | 233.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪১664683
  • প্রতি রাজ্যে আপ এর মত পার্টি গজিয়ে উঠলেই, বিজে পি র দফা গয়া। আবার মিশ্র স্ট্রাটেজি হলেও চলবে, কিছু রাজ্যে আপ, কিছু রাজ্যে, সপা, এ আই ডি এম কে, জনতা দল,দু এক টায় কংগ্রেস আর একটায়( ত্রিপুরা) সি পি এম/ বাম দল থাকলেই চলবে।
    যেটা ইচ্ছা সেটা চুজ করুন।
  • ranjan roy | 24.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৭664694
  • "ছাগল ম্যানিফেস্টো"
    -------------------------------------
    যাহার নিম্ন তিন আর্য সইত্যকে স্বীকার করে না তাহারা অবশ্যই অজ।
    ১)প্রথম সত্যঃ প্রকৃত ইতিহাস কী?
    উত্তরঃ যাহা পিটি বলেন।
    তবে বিকৃত ইতিহাস কী?
    উত্তরঃ যাহা অতিবদ বাবুরা বলেন।
    উদাহরণঃ পিটি বলিলেন --জরুরী অবস্থার সময় বিজেপি ছিল না তো, জনসংঘ ছিল
    অতিবদঃ তাহা হইলে বলিতে হয়, তখন কংগ্রেস ছিল না তো, কংঘ্রেস (আই) অর্থাৎ ইন্দিরা কংগ্রেস ও কংগ্রেস (ও) বা কংগ্রেস অপোজিশন ছিল। ইন্দিরা তখন মোরারজি ইত্যাদি কং (ও) কে জেলে পাঠাইয়াছিলেন। পিটি কাঙ্ক্ষিত শুদ্ধ কংগ্রেস কোথায়!
    কোরাসঃ চোপ! বেয়াদপ অতিবদ বুজির দল, মহাছাগল।

    ২) পিটি উবাচ ঃসিঙ্গুর-নন্ন্দীগ্রামে কৃষকের ইচ্ছার বিরুদ্ধে জমি নিয়ে বাম-সরকার কোন ভুল করেনি!
    অতিবদঃ কিন্তু সিপিএম যে লোকসভা নির্বাচনী ম্যানিফেস্টো ও খসড়া পার্টি প্রোগ্রামে বলেছে-- শিল্পের জন্যে জোর করে চাষীর জমি নেওয়ার বিরোধিতা করা হবে!
    কোরাসঃ চোপ! মুখে মুখে কতা?

    ৩) পিটি উবাচঃ "সারা ভারতে যদি বিজেপিকে আটকানো আসল উদ্দেশ্য হয় তাহলে এই সব রাজনীতিহীন নৈরাজ্যবাদীদের ক্ষমতায় এনে কোন লাভ নেই।"
    অতিবদঃ কিন্তু সিপিএম নিজে যে ৭০ এর মধ্যে ৫৫টা সিটে আপ কে সমর্থন করল? কেন করল? প্রকাশ কারাতও ছাগল?

    কোরাসঃ পিটি বলেই দিয়েছেনঃতবে ২০১৬-র ভোটে পব-তে তিনোর যাই হোক যারা "দাম্ভিক চোরের দল তৃণমূল"-কে তাত্বিক তোল্লাই দিয়ে ক্ষমতায় এনেছিল তাদের কি শাস্তি হবে?"
    দেখ তোদের ২০১৬ তে কী হয়!

    অতিবদ ছাগলের গুষ্টিঃ
    " ভয় পেয়েছি, ভীষণ ভয় পেয়েছি ভয় ভীষণ,
    আত্মারাম যাচ্ছে ছেড়ে খাঁচার ইস্টিশন"।
  • কল্লোল | 111.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৮664705
  • সারা ভারতে বিজেপি ঠেকাতে গেলে কং ধরে লাভ নেই। সারা ভারতে কং আছে কোথায়?
    বরং রাজ্যে রাজ্যে যারা বিজেপি বিরোধী তাদের ভোট দিলেই হয়। যদি তেমন কোন দল না থাকে তো নোটা আছে।
  • :) | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০০664716
  • Name: sm Date:11 Feb 2015 -- 08:27 AM

    পিটি, পরিষ্কার করে বলুন দিল্লি বাসী কাকে ভোট দিলে সুবিধে হত? দিল্লিবাসী বোকা, ঠকেছে, হি হি, কি মজা;এই রকম বিচক্ষণ মন্তব্য না করে; স্পষ্ট করে বলুন।

    Name: PT Date:11 Feb 2015 -- 08:43 AM

    কংগ্রেসকে।
    =============================================

    এই পোস্টটিকে হল অফ ফ্রেমে রাখিলাম। ভবিষ্যতে রেফার করিতে সুবিধে হবে। আগেই বোধহয় কোথাও বলা হয়েছিল, পিটি আসলে সিপিএমের সমর্থনের ঘোমটার আড়ালে খাঁটি কংগ্রেস। সিপিএম কে কংগ্রেসের সাথে জোট করতে বলার পর এবার সরাসরি তিনি নিজেকে তুলে ধরলেন।
  • PT | 213.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৭664727
  • "প্রতি রাজ্যে আপ এর মত পার্টি গজিয়ে উঠলেই, বিজে পি র দফা গয়া।"
    বুঝলাম যে তিনোর মত পার্টিতে আর আস্থা নাই। এখন "আপ এর মত পার্টি গজিয়ে" ওঠার আশা ও আশঙ্কায় দিন গুনতে হবে।
    বেশ "পরি পক্ক রাজনৈতিক বুদ্ধির পরিচয় বটে"!!

    RR
    আপনার প্রশ্নগুলো কারাত বাবুদের পঠান। আপনার সুবিধে মত আমাকে একবার সিপিএমের লোক বলবেন আরেক্বার আমার সাথে সিপিএমের না মিললে আওয়াজ দেবেন এমনটি তো হতে পারেনা।

    কিন্তু অতিবদ অতিবামেরা এত বেশী কথা না বলে কবে সিঙ্গুরের চাষীদের পায়ে ধরে ক্ষমা-ভিক্ষা করবে সেটা জানান।

    "বরং রাজ্যে রাজ্যে যারা বিজেপি বিরোধী তাদের ভোট দিলেই হয়। "
    সিপিএম জয়ললিতার সাথে জোট করতে গিয়েছিল যখন তখন কত আওয়াজ দিয়েছিলে মনে আছে কল্লোলদা? এখন সেই মহিলার পায়ে ধরছ বিজেপির হাত থেকে বাঁচার জন্য?
  • Reshmi | 129.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৪664738
  • "যে রাজনীতিহীন নৈরাজ্যবাদের কারণে তিনোর আমলে বিজেপির উত্থান সেই একই কারণে বিজেপি দিল্লীতেও শক্তিশালী হবে-যদিনা কং সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে পারে।"

    বিজেপি আবার নতুন করে দিল্লীতে কি শক্তিশালী হবে- অলরেডি একবার সরকারও বানিয়ে ফেলেছে, আর ৩২% ভোটও এখনো আছে।

    বরং আপের উত্থানের পুরো কৃতিত্ব কং কে দেওয়া যায়। নিজেরা তলিয়ে গিয়ে প্রায় বিরোধী শূণ্য আপ সরকার তৈরীতে সাহায্য করল। কংগ্রেস যে জেতার জন্য এই ইলেকশন লড়েনি সেটা একেবারে জলের মত পরিষ্কার ছিল। মনে হয় পুরো দলটাই বিশ্রাম নিচ্ছে! ঃ)
  • Arpan | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৬664749
  • মমতা আর জয়ললিতার মধ্যে তফাত কী কী পিটিবাউ একবার লিস্টি করে বলবেন কী? নাকি করাতবাউকে কোশ্চেনেয়ার পাঠাতে হবে?
  • Arpan | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২০664760
  • মানে আম্মার দলকেও কি "দাম্ভিক চোরের দল" বলা যায়?
  • ন্যাড়া | 172.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৪664771
  • সিপিয়েমের স্টুজেরা - যথা মহামহিম ইতিহাসবিদ পিটিবাবু - চিরটাকাল জুজু দেখিয়ে এলেন। আগে ছিল "ওই অ্যামেরিকা আসছে", এখন হয়েছে "ওই বিজেপি আসছে"। বিজেপি এসেছিল। ৯৬ সালে। সিপিয়েমের পোস্ট-৮৫ গাভর্নেন্সের থেকে যে কোন দিন ৯৬-এর বিজেপির গাভর্নেন্স উদ্বাহু হয়ে স্বাগত জানাব।
  • cm | 127.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪664783
  • এভাবে কি সারদার কাদা মোছা যাবে? চেষ্টার অবশ্য ত্রুটি নাই। দেখা যাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন