এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ১২:১৫702939
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ১২:১৬702940
  • Manish | ১৪ এপ্রিল ২০১৬ ১২:৫২702941
  • লাগে রহো পিটি স্যার। ম্যায় আপকা সাথ হু।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৩:৩০702942
  • "আপনার নন লজিকের প্যাটার্ন"
    ঐ প্যাটার্ন দিয়েই করে খাচ্ছি মহায়। আপনি না মানলে আর কিই বা করতে পারি?
    কিন্তু আপনার লজিক দিয়েও তো বোঝাতে পারলেন না আমার বক্তব্যের সমস্যা কোথায়?
    আর আবাপ প্রসঙ্গে আমার অব্স্থান যদি "নড়বড়ে" মনেও হয় তাহলে আপনারা নিরপেক্ষরা যারা সেই সময়ে আবাপ-কে মেনে নিয়েছিলেন এখনো মেনে নিন তাহলে তো মিটেই যায় সমস্যা।

    কিন্তু অন্ততঃ প্রকাশ্যে স্বীকার করে নিন যে পোড়া বাচ্চা বলে যা নিয়ে লাফালাফি করেছিলেন আপনার নেত্রী সেটা আসলে রবারের পাইপের টুকরো ছিল। নেত্রী, আপনারা বা আবাপ কেউই সেই মিথ্যার প্রচার ও ব্যবহার নিয়ে ক্ষমাপ্রার্থনা করেননি। এই লজিককে "গুড লজিক" আখ্যা দেন বুঝি? বেশ, বেশ!!
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৩:৪২702943
  • "আর আবাপ প্রসঙ্গে আমার অব্স্থান যদি "নড়বড়ে" মনেও হয় তাহলে আপনারা নিরপেক্ষরা যারা সেই সময়ে আবাপ-কে মেনে নিয়েছিলেন এখনো মেনে নিন তাহলে তো মিটেই যায় সমস্যা।"

    আমি নিরপেক্ষ কিনা কিকরে জানলেন? আপনার নন-লজিকের প্রথম উদাহরন।

    আমি আবাপকে কখনো আদৌ মেনেছি কিনা কিকারে জানলেন? আপনার নন-লজিকের দ্বিতীয় উদাহরন।

    "কিন্তু অন্ততঃ প্রকাশ্যে স্বীকার করে নিন যে পোড়া বাচ্চা বলে যা নিয়ে লাফালাফি করেছিলেন আপনার নেত্রী সেটা আসলে রবারের পাইপের টুকরো ছিল।"

    আমি পোড়া বাচ্ছা নিয়ে কখনো কোথাও লাফিয়েছিলাম কিনা কিকারে জানলেন? আপনার নন-লজিকের তৃতীয় উদাহরন।

    নেত্রী "আমার" কিনা বা "নেত্রী" কে আদৌ আমি স্বীকার করি কিনা কিকরে জানলেন? আপনার নন-লজিকের চতুর্থ উদাহরন।

    " নেত্রী, আপনারা বা আবাপ কেউই সেই মিথ্যার প্রচার ও ব্যবহার নিয়ে ক্ষমাপ্রার্থনা করেননি"

    যে প্রচার আমি কখনো করিইনি, যে নেত্রীকে আপনি আমার ঘাড়ে গছাতে চাইছেন আপনার নন-লজিকের সুবিধে হবে বলে, যে আবাপকে আমি খুব বেশী গুরুত্বই দি না, তার জন্য আমাকে ক্ষমা প্রার্থনা করতে বলেন কি মনে করে? আপনার নন-লজিকের আরেকটু বেশী সুবিধে হবে বলে?
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৩:৫৩702944
  • ডিসি, আপনি করেননি তো কি হয়েছে, আপনি সিপিএমের বিরোধী, যারা সেগুলো লিখেছিল বা প্রচার করেছিল, তারাও সিপিএমের বিরোধী ছিল। কাজেই আপনার কোন এক সময়ের সিপিএম বিরোধী অবস্থান, তাদেরও কোনো এক সময়ের সিপিএম বিরোধী অবস্থানের সাথে মিলে গিয়েছিলো। নাই বা হল এক টাইম-স্পেসে, তাতে কী! এভাবেই লজিক মিলে গেল আর একজন ধোতু হয়ে বেরিয়ে এলেন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। :-D

    কবে যে আপ্নারা বুঝবেন আর এই ঘ্যানঘ্যান থামাবেন, সেইটাই ভাবি!

    এদিকে দেখুন, গুরুর সার্কিটে কিন্তু সিপিএমের দিকে হাওয়া ঘুরছিল, একজন দায়িত্ব নিয়ে সেটাকে ঘেঁটে দিতে চলেছেন। ক্ষমতা আছে কিন্তু, বললে হবে না। :-) খুব এফিসিয়েন্ট ট্রোলও হার মানবে। :-)
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:০২702945
  • অত নম্বা তালিকার দরকার নেই। আপনার লজিক দিয়েই বলুন কিসের পক্ষে তক্ক করছেন এত বছর ধরে?
  • a | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:০৬702946
  • এঁড়ে র বিপক্ষে।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:০৭702947
  • আপনিও অতো নম্বা তালিকা দেন কেনে? আগে আপনার লজিক দিয়েই বলুন কিসের পক্ষে তক্ক করছেন এত বছর ধরে?

    পিনাকি :d
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:১২702949
  • কতবার বলেছি লেখার আগে পড়তে। না পড়লে আর জানবেন কি করে?

    Date:14 Apr 2016 -- 08:16 AM
    আমার "গুরুতে লেখা সেই সব অর্ধসত্য, অপসত্য বা কাঁচা মিথ্যের প্রতিবাদে।"

    এবারে আর ঝোপঝাড় না পিটিয়ে আপনি এতদিন ধরে কিসের পক্ষে তক্ক করছেন জানাবেন আশা করি।
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:১৭702950
  • "গুরুতে লেখা সেই সব অর্ধসত্য, অপসত্য বা কাঁচা মিথ্যের প্রতিবাদে।"

    সিবিআই তে প্রমাণিত, নাকি আবাপতে প্রমাণিত, নাকি ব্যক্তিগত লেভেলে প্রমাণিত?
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:১৯702951
  • আপনি নিজের জন্য প্রশ্ন করছেন না অন্য কারো হয়ে?
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:২১702954
  • আপনি কার হয়ে প্রশ্ন করছেন?
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:২১702953
  • নিজের জন্য প্লাস সকলের জন্য।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:২১702952
  • ঝোপঝাড় তো আপনি পিটোচ্ছেন!

    আপনি যেসব "গুরুতে লেখা অর্ধসত্য, অপসত্য বা কাঁচা মিথ্যের" কথা বলছেন সেগুলোর কোনটা আমি লিখেছিলাম? কোন একটা "অর্ধসত্য, অপসত্য বা কাঁচা মিথ্যের" পোস্ট আমার নামে দেখাতে পারবেন? আদৌ না পড়ে আপনি এইভাবে লেখেন জানতাম না তো!

    আর হ্যাঁ, অনেক তো ঝোপঝাড় পেটালেন, আশা করি এবার আপনি জানাবেন আপনি এতদিন ধরে কিসের পক্ষে তক্ক করছেন। লেখার আগে পড়ে জানালে আরেকটু ভালো।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:২৩702955
  • "সকলে" কারা কারা? বলে দিলে সুবিধে হয় কেননা কারা কারা তিনোব্যথী/মাওব্যথী সেটা খানিক জানা হয়ে হয়ে গিয়েছে।
  • তিনোব্যথী/মাওব্যথী | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:২৬702956
  • তিনোব্যথী/মাওব্যথী হওয়া কি খারাপ ?
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:২৮702957
  • সকলের মধ্যে আপনিও পড়েন। আপনার সবার আগে জানা দরকার কোন বক্তব্য কোথায় প্রমাণিত হলে তবে আপনি সেটাকে মিথ্যে ধরবেন। স্ট্যান্ডার্ডটা ইউনিফর্ম না করলে সব ঘেঁটে যাচ্ছে।
  • a | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:৩০702958
  • ২০১১ তে ভোট এ হেরে ৫ বছর ধরে কাঁদুনি হলো। এবার যদি হারে আরো ৫ বছর চলবে। লাগে রহ মুন্না ভাই। :))
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:৩৪702960
  • পরশপাথর খুঁজে ফেরার দীর্ঘ ঐতিহ্য?
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:৩৯702961
  • এতো আর কোর্টের মামলা নয় যে সকলেই প্রমাণ দাখিল করে তক্ক করছেন। পুলিশের পক্ষে রায় গেলে এখানে অনেকে সেটা মানেন না। অনেকেই কয়েক বছর আগে সিঙ্গুর-নন্দীগ্রাম প্রসঙ্গে সংহতিকে কোট করতেন। তারপরে কখনো এক ডাক্তারবাবুর দেওয়া তথ্য ফাইনাল বলে ধরা হত। cbi-এর চার্জশীট এত সহজে হাতে পাওয়ার পরেও কেউ আবার আবাপ-র "গুলীবর্ষণের জ্যান্ত" বর্ণনাকেই বেশী সত্যি বলে মনে করেন। সবার ওপরে, আবাপ যদি তার প্রয়োজন মত দল বদল করে তাহলে আমিই বা কি করতে পারি?
    অবিশ্যি সব কিছু তদন্ত সাপেক্ষ হলে এখানে গত কয়েক বছর আগের সব রাজনৈতিক আলোচনা ctrl-alt-del মেরে উড়িয়ে দেওয়া উচিৎ।

    কিন্তু এত পাতা লেখার এবং পিটির বিস্তৃত মুন্ডুপাত করার পরেও দুই ভোটকর্মীর নিগৃহীত হওয়াকে বিশেষ প্রাণখুলে নিন্দে-মন্দ করল না কেউ।
    কি আশ্চর্য, কি আশ্চর্য!!
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:৪২702962
  • কি আশ্চর্য! ২০০৬ এর, ২০০৮ এর, ২০০৯ এর, ২০১১ র কোনো ইলেক্শনের কোনো ভোটকর্মীর পেটনোর খবরেই গুরুর কেউ কোনো নিন্দেমন্দ করেছে বলে জানা যায় না। কি আশ্চর্য!
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:৪৭702963
  • সেকি, লেখা পড়া ছেড়ে গোলপোস্ট সরে গেল কোর্টের মামলায়? অনেক পড়েও আমার একটা পোস্ট দেখাতে পারলেন না যেখানে "অর্ধসত্য, অপসত্য বা কাঁচা মিথ্যে" লিখেছিলাম? আর আবাপ তার প্রয়োজন মতো মত বদলায় অথচ কথায় কথায় পোস্টের পর পোস্টে আপনি সেই আবাপরই লিংক দিয়ে তক্ক করেন এতেই বা আমি কি করতে পারি?
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৪:৫১702964
  • "এতো আর কোর্টের মামলা নয় যে সকলেই প্রমাণ দাখিল করে তক্ক করছেন।"

    এগজ্যাক্টলি। লোকের সেই ম্যাচুরিটিটা আছে বলে দুবেলা অন্যকে মিথ্যেবাদী বলে গালও পাড়ে না। দুর্ভাগ্যের বিষয় আপনার সেটা নেই। অন্ততঃ রাজনৈতিক মতামতের ক্ষেত্রে। অন্য বিষয়ে নিশ্চয়ই আছে। নইলে আর করে খাচ্ছেন কিকরে।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:১২702965
  • ঃ"২০০৬ এর, ২০০৮ এর, ২০০৯ এর, ২০১১ র কোনো ইলেক্শনের কোনো ভোটকর্মীর পেটনোর খবরেই গুরুর কেউ কোনো নিন্দেমন্দ করেছে বলে জানা যায় না।"
    বেশ তো! কিছু খবর দিয়ে দেখুন নিন্দা হয় কিনা। কিন্তু সেই জাস্টিফিকেশন ব্যবহার করে এই আমলের ভোটকর্মী নিগ্রহকে আড়াল করার চেষ্টা করলেন। এটাই তো প্রত্যাশিত ছিল আপ্নার কাছে!!

    "লোকের সেই ম্যাচুরিটিটা আছে বলে..."
    সত্যি? থাকলে আমি কি আর তক্কে জড়াতাম নাকি!!

    " কথায় কথায় পোস্টের পর পোস্টে আপনি সেই আবাপরই লিংক দিয়ে তক্ক করেন "
    কোন কাগজটা বিশ্বাস করেন বলুন, এবার সেখান থেকে লিং দেব।
    কিন্তু জানালেন না তো এখনো কিসের পক্ষে এত বছর ধরে তক্ক করছেন?
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:১৬702966
  • আপনাকে শুভেচ্ছা। সিপিএমকেও। ;-)
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:১৯702968
  • এই তো লিখলেন যে আবাপ তার প্রয়োজন মতো মত বদলায়। তাহলে আপনি কোন কাগজকে বিশ্বাস করেন? যে কাগজকে বিস্বাস করেন সেখান থেকেই লিংক দেবেন নাহয়।

    আপনিও তো জানালেন না এখনো কিসের পক্ষে এত বছর ধরে তক্ক করছেন?
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:১৯702967
  • আপনাকেও শুভ নববর্ষ জানাই। ভাল থাকবেন। কিন্তু তিনোকে শুভেচ্ছা জানাতে পারলাম না বলে দুঃখিত।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:২৩702969
  • যাচ্চলে আবারো সেই এক প্রশ্ন।
    আমার "গুরুতে লেখা সেই সব অর্ধসত্য, অপসত্য বা কাঁচা মিথ্যের প্রতিবাদে।"
    অর্থাৎ কিনা এত বছর ধরে পদদলিত সত্যের পক্ষে লড়ছি।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:২৮702972
  • ঠিক কথা, আমিও ওই সত্যের পক্ষেই লড়ছি, আর নন-লজিকের দ্বারা দেগে দেওয়ার পক্ষে লড়ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন