এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৪৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২০ মে ২০১৬ ১৩:০৩706211
  • সিপি এম শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে -

    আমারই বাড়ির চারপাশে - টালিগঞ্জে মধুজা সেনরায় ৮০০০০ এর মতো ভোট পেয়েছেন, অরূপ রায় ৯০০০০ - ব্যবধান মাত্র ১০০০০ এর মতো। শতরূপ ঘোষ - জাভেদ খানের ব্যবধানও একইরকম। অম্বিকেশ মহাপাত্রের মতো টোট্যাল অরাজনৈতিক লোক বেহালায় ৭২০০০ ভোট টেনেছেন, যে এলাকায় শোভনকে হারানো প্রায় না মুমকিন ছিলো সেখানে এই রেজাল্ট একটা অসন্তোষের প্রতিফলন। কৌস্তুভ চট্টোপাধ্যায়ও বেহালার আরেকটা কেন্দ্রে ৯৩০০০ ভোট পেয়েছেন। এই মানুষগুলোর রায় শুধু মেজরিটি নয় বলেই মিনিংলেস হয়ে যায় না। জনসমর্থন এখনো যথেষ্ট - সেটাকে এনক্যাশ করার মতো যোগ্য নেতা চাই। শতরূপ, মধুজা, কৌস্তুভ (সম্ভবতঃ) এরা প্রায় সবাই নতুন জেনারেশনের নেতা। এইরকম নেতাদের সংখ্যা আরো বাড়ুক!

  • lcm | ২০ মে ২০১৬ ১৩:০৪706212
  • পিটির মন্তব্যে আমি একটুও আশ্চর্য হই নি, এরকম অনেক মানুষ আছেন তো, আগেও ছিলেন, তাদের কথা ভেবেই তো লিখেছে -- ...The intellectuals tend to convey the message that they are right and people are wrong...
    বামফ্রন্ট আমলে যেমন অনেককে বলতে শুনতাম রুলিং পার্টি রাজ্যের লোকাকে গাধা বানিয়ে রেখেছে। এখন শুনি ছাগল।
  • dc | ২০ মে ২০১৬ ১৩:০৫706214
  • স্পেসিফিক প্ল্যানিং নেই তার কারন তো নেতৃত্বের কোন স্পেসিফিক প্ল্যান নেই, স্পেসিফিক কর্মসূচী নেই, স্পেসিফিক আন্দোলন নেই। আজকের ভারতের নানান রাজ্যে বেশ কয়েকজন ডায়্নামিক আর অসম্ভব পরিশ্রমী নেতাকে দেখুন। নীতিশ কুমার, কেজরি, মমতা - এদের পাশে সূর্য্যকান্ত, বিমানকে মানায়? সিপিএমের ঘোর সমর্থকও বলতে পারবে সিপিএমের নেতাদের মধ্যে সেই এনার্জি, ডায়্নামিজম, কূটনীতি আছে যা অন্যান্য কিছু নেতানেত্রীদের মধ্যে আছে? তো এরকম হাফ বসে যাওয়া নেতৃত্ব নিয়ে সিপিএম আর কদ্দুর যাবে? আর নেতৃত্ব পাল্টেও কিছু করতে পারবে না, কারন পরের সারিতেও কেউ নেই। থাকলে তারা নিজেরাই উঠে আসত।
  • একক | ২০ মে ২০১৬ ১৩:০৫706213
  • আমি যে আমি, এনজিও দের এত খেস্তাই, পরিস্কার বুঝতে পারছি ক্যানো পলিটিক্স এ এনজিও ওয়ার্কারদের প্রাধান্য বাড়ছে। এদের তবু একটা টাচ আছে মান্সুহের সঙ্গে, জানে কোথায় কী সমস্যা, কিছু কর্মসূচী আছে। টিপিকাল রাজনৈতিক কর্মীদের হাল সত্যি খারাপ। না আছেঃ ওপরতলা থেকে প্ল্যানিং না আছে নিজের কোনো চিন্তাভাবনা।
  • একক | ২০ মে ২০১৬ ১৩:০৮706216
  • আছে তো। যুবনেতা ঋতব্রত ! নাসিরুদ্দিন এর বন্ধুর জোব্বার মত, তার কথা যত কম বলা যায় ততই ভালো :)))
  • b | ২০ মে ২০১৬ ১৩:০৮706215
  • সমালোচনা বা প্রশংসা অনেকটাই ex posT টাইপের লাগছে। হেরেছে, তাই এত খারাপ। জিতেছে, তাই কি ভালো ভালো ইত্যাদি।
  • Arpan | ২০ মে ২০১৬ ১৩:১১706217
  • শতরূপ, মধুজা, কৌস্তুভ (সম্ভবতঃ) এরা প্রায় সবাই নতুন জেনারেশনের নেতা। এইরকম নেতাদের সংখ্যা আরো বাড়ুক!

    ইসে, এরা সারাবছর কী কর্মসূচী করেন? কলকাতার বাইরে?
  • de | ২০ মে ২০১৬ ১৩:১৩706221
  • যাঃ - ঋতব্রত ছাড়াও আরো অনেক নতুন জেনারেশনের ছেলেপুলে আছে - অরিজিৎ আমার থেকে অনেক ভালো বলতে পারবে - এই মধুজা, জাহানারা, শতরূপ, কৌস্তুভ - এরা সবাই তো নতুনই।

    তবে সিপিয়েম ছাড়া শরিকদের ফল সন্বন্ধে আলাদা কোন চার্ট বেরিয়েছে? সেটা দেখাটাও জরুরী!
  • a | ২০ মে ২০১৬ ১৩:১৩706219
  • কেন শতরূপ - ও কথা অনুসারে প্রচারের সময় যেখানে গেছে -সেখানেই মানুষ লাল পতাকা অর হাতে ধরিয়ে দিয়েছে- নেহাত ২তো হাত তাই বেসি বইতে পারে নি বেচারা। ছেলেমানুষ তো। ;)
  • dc | ২০ মে ২০১৬ ১৩:১৩706218
  • de, সিপিএমের কিছু জনসমর্থন তো এখনও আছে, রাতারাতি তো একটা পার্টি হাপিস হয়ে যায়না! একটা ক্ষয়িষ্নু শক্তিরও ক্ষয় হতে অনেক বছর লাগে। সিপিএমের ভোট শতাংশ আস্তে আস্তে কমছে, এভাবেই কমতে থাকবে।

    "জনসমর্থন এখনো যথেষ্ট - সেটাকে এনক্যাশ করার মতো যোগ্য নেতা চাই" - এটা একেবারে খাঁটি কথা বলেছেন। মানুষের ভোট টানার মতো কোন নেতা সিপিএমে আর নেই। ভোট টেনে সরকার গঠন করার মতো আর কোন নেতা সিপিএমে নেই। সিপিএমের ২০% ভোট শেয়ার আগামী দশ বছরেও থাকবে, গোটা তিরিশ চল্লিশটা সিট হয়তো আগামী দশ বছরও জিতবে। কিন্তু ঐ পর্য্যন্তই। পবর রাজনীতিতে রেলিভ্যান্ট আর থাকবে না, তৃতীয় বা আস্তে আস্তে চতুর্থ শক্তি হয়ে যাবে।
  • lcm | ২০ মে ২০১৬ ১৩:১৮706222
  • কিন্তু একটা পার্টি শেষ হয়ে যাওয়ার কথা কেন উঠছে বুঝতে পারছি না। স্মৃতি একটু রিওয়াইন্ড করে চলে যান ১৯৮৭, মোট ২৯৪ টা সিটের মধ্যে বামফ্রন্ট ২৪৪, কংগ্রেস ৪০।
    বা, ২০০৬-এর ইলেক্শনে তৃণমূল ৩০ টা সিট।

    তো কংগ্রেস বা তৃণমূল কি উঠে গেছে ? যায় নি। সিপিএম-ও এখনই উঠে যাবে না। স্টাইল চেঞ্জ হবে, লোকবল দুর্বল হবে, কিন্তু উঠে যাবে কেন।
  • আচার্য্য ব্যোমবজ্র | ২০ মে ২০১৬ ১৩:২০706223
  • গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে হামলা চলছে। উত্তর কাঁথির মহকুমা হাসপাতালে দফায় দফায় আহত লোকজন ভর্তি হচ্ছে। কাল ঘরছাড়া কয়েকটা পরিবারকে (ভোটের সময় ফিরে এসেছিলো) মেরে দেবে বলে ঘিরে ফেলেছিলো। শেষ অবধি রসুলপুর নদী সাঁতরে পালিয়ে বেঁচেছে।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১৩:২৬706225
  • দে,
    অসন্তোষ নেই এমন কথা কেউ বলবে না। নাকতলায় আমার চেনা অনেকেই --! কিন্তু সেই অসন্তোষ এমন কোন সুনামি সৃষ্টি করেনি যে বিরোধী ল্যাম্পপোস্ট হলেও এদের হারাও। যেটা ২০১১ তে হয়েছিল বা ঈশান করেক্টলি ১৮ তারিখে লিখেছিল।
    সেই অসন্তোষকে বুঝে বিশ্লেষণ করে ফোকাল পয়েন্ট দেওয়া? কই সে লোক?
    শতরূপ? ওকে এবার সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্বই এসএফ আইয়ের সর্বভারতীয় সম্মেলনে ডিমোট করে বিক্রম সিং না কাকে যেন এনেছে-- বলা হয়েছে ও দায়িত্ব পালন না করে কোলকাতায় বসে ছিল ইঃ।

    একক,
    একমত। এখানে এই আলোচনাটাই তুলতে চাইছিলাম। যাউগ্গা! আউট অফ ফোকাস হলেই ২টাকা দরে চাল কেনাটাও ভিক্ষে হয়ে যায়।

    এবার কাটলাম। দময়ন্তী সঠিক ভাবে বকে দিয়েছে-- এসব গোলগোল বকা ছেড়ে 'ফেরারি ফৌজ' নভেল শেষ করুন।
    ডিমের ঝোল ভাত খেয়ে লেগে পড়ব। একটু দলাই লামার "Beyond Religion" পড়ে নিই গে।
  • dc | ২০ মে ২০১৬ ১৩:২৬706224
  • lcm এর প্রশ্নের জবাবটা যদিও গতকালই দিয়েছিলাম, তবুও আরেকবার লিখি।

    "স্মৃতি একটু রিওয়াইন্ড করে চলে যান ১৯৮৭, মোট ২৯৪ টা সিটের মধ্যে বামফ্রন্ট ২৪৪, কংগ্রেস ৪০।
    বা, ২০০৬-এর ইলেক্শনে তৃণমূল ৩০ টা সিট।"

    খুব ভালো একটা ফ্যাক্ট তুলে ধরেছেন। গত কুড়ি বছরেরও বেশী সময়ে কংগ্রেসের যা সিট ছিল তাই আছে, খুব বেশী বাড়েকমে নি। কেন বলুন তো? নেতৃত্ব!! মমতা!! কংগ্রেস আগেও যেমন অপ্রাসঙ্গিক ছিল এখনো তাই আছে, কারন ওদের মমতা ছিলনা। মমতা স্ট্রাগল করে, ঢপ দিয়ে, যা কিছু করে হোক নিজে পার্টিটাকে টেনে তুলে ধরেছে, কংগ্রেসে সেরকম কেউ ছিলনা বলে ওরা একই জায়গায় রয়ে গেছে। আজকের সিপিএম নেতৃত্বও একই জায়গায়। ওরাও নিজেদের পার্টিকে আর টেনে তুলতে পারবেনা। কংগ্রেসের মতোই কয়েকটা সিট নিয়ে থেকে যাবে।
  • de | ২০ মে ২০১৬ ১৩:২৭706227
  • এটাই তো অ্যাসিড টেস্ট - বাম নেতারা সমর্থকেদের পাশে গিয়ে দাঁড়ান। সেটাই ফার্স্ট প্রায়োরিটি - আর সব কিছু, সব পর্য্যালোচনা পরে হোক।
  • Arpan | ২০ মে ২০১৬ ১৩:২৭706226
  • এইটাই সার কথা।

    "The intellectualism in Bengal, the reputation of which has gained mythic proportions, has become absolutely hollow. They cannot stand the political language, the social mobilisation, the churning that is going on in Bengal. They are not ready to even acknowledge all these trends. The intellectuals tend to convey the message that they are right and people are wrong."
  • de | ২০ মে ২০১৬ ১৩:৩১706228
  • রঞ্জনদা - অসন্তোষ আরো দানা বাঁধবে - সুইপিং ভিকট্রি শাসককে আত্মম্ভরী করে - সে তো আগেও দেখা গিয়েছে -

    শুধু শতরূপের কথা তো লিখিনি, আরো অনেকই নতুন মুখ আছে এবারে - তাদের অনেকে জিতেওছে। তারাই এগিয়ে নিয়ে যাবে দলটাকে।
  • d | ২০ মে ২০১৬ ১৩:৩৩706229
  • আরে বকিনি। কি মুশকিল!
    মনে করিয়ে দিলাম শুধু।
  • PT | ২০ মে ২০১৬ ১৩:৩৫706230
  • "সরকারের কি গরীব মানুষকে শস্তায় চাল দেওয়া প্রাথমিক কর্তব্য নয়?"

    না।
    সরকারের উচিত এমন কিছু সরকারী পলিসি প্রয়োগ করা যাতে গরীব মানুষের সংখ্যা কমে যায়। গরীব মানুষের সংখ্যা একটা উপায় হচ্ছে কর্মসংস্থান করা। আমি খুব জানতে ইচ্ছুক যে সাড়ে চার বছর ধরে তিনোরা কাজের সৃষ্টির লক্ষ্যে কি কি সিদ্ধান্ত নিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস যে ভোট এগিয়ে আসাছে কিন্তু কর্মসংস্থান করা যায়নি এমতবস্থা বুঝতে পেরে এই ২ টাকা কিলো চাল ইত্যাদির সিদ্ধান্ত নেওয়া হয়।

    RR যেহেতু সোসাল ডেমোক্রাসি পছন্দ করেন, তাহলে নর্দান ইউরোপের ইতিহাস থেকে জানতে পারবেন যে সেখানে কি করে কাজের সৃষ্টি করা হয়েছিল। সরকারী সাহায্য তারা সমান্তরাল ভাবে চলে।

    মাদার টেরেজার লঙ্গরখানা আর সরকারের মুষ্টিভিক্ষার মধ্যে বেবাক ফারাক আছে। সেটা তক্কে জেতার জন্যে ইচ্ছে করে গুলিয়ে ফেললে কিকরে চলবে?

    কিন্তু আমার প্রশ্নের উত্তর কই?
  • আচার্য্য ব্যোমবজ্র | ২০ মে ২০১৬ ১৩:৪৯706232
  • সোনারপুর - বৈকুন্ঠপুর, খিরিশতলা, ঘাসিয়ারা, মাঠপাড়া। চারদিক থেকে খবর আসছে।
  • PT | ২০ মে ২০১৬ ১৩:৫৫706233
  • "পিটির মন্তব্যে আমি একটুও আশ্চর্য হই নি, এরকম অনেক মানুষ আছেন তো, আগেও ছিলেন, তাদের কথা ভেবেই তো লিখেছে -- ...The intellectuals tend to convey the message that they are right and people are wrong..."

    lcm
    দয়া করে আমাকে intellectual বলে ঐ শব্দটিকে অপমান করবেন না। সেসব মানুষেরা চ্যানেলে চ্যানেলে বসেন, গম্ভীর কথাবার্তা বলেন। এমন কি তাঁরা গুরুতেও ভারী ভারী প্রবন্ধ/নিবন্ধ লেখেন।

    আমার বোধবুদ্ধি অনুযায়ী পব-র মানুষ ডান রাজনীতিতে আশ্রয় চাইছে। সেটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কেউ তিনোদের "নিও" বাম বলে আহ্লাদ পেতে পারে কিন্তু তিনোর মধ্যে বামত্ব কিস্যু নেই। ভোটের আগে ফ্রিতে জিনিস পাইয়ে দিয়ে লোভ দেখানোর কাজ বহু আগেই আম্মা ইত্যাদিরা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। সে হিসেবে তিনোরা নতুন কিছু করেনি। তফাৎ এটাই যে তামিলনাডুতে বিভিন্ন ধরণের ইন্ডাস্ট্রি ইত্যাদে হওয়ার সংস্কৃতি থাকাতে কাজের সংস্থানও আছে।

    বিজেপি নামক সর্বনাশের বীজ তিনোরা মাল্পোর সার দিয়ে পব-তে রোপণ করেছিল। এখন পব-র মানুষ তাকে বড় করে তুলছে। আমি এখনো মনে করি বিজেপিকে ভোট দিয়ে পব-র মানুষ সম্পুর্ণ ভুল করছে। আর তিনোরা "ছল করে জল" আনার মত করে বিজেপির সঙ্গে হাত মেলাবে।

    Banerjee further stated that her party has ideological difference with the BJP and would never support them.
    http://www.business-standard.com/article/news-ani/lip-mamata-thanks-maa-maati-manush-says-won-t-ever-support-bjp-116051900483_1.html

    Mamata Banerjee on Thursday made it clear that......her party could cooperate with the Narendra Modi government on the passage of the long-pending Goods and Services Tax (GST) bill.
    http://www.firstpost.com/india/mamata-banerjee-trinamool-congress-bjp-gst-narendra-modi-gst-2789376.html

    বুঝ লোক যে জান সন্ধান!!
  • IPGGKBK | ২০ মে ২০১৬ ১৪:০০706234
  • দিদি বলবে, "দুষ্টুমি"। নিজেদের সমস্ত লুকোনো শক্তিকে বাইরে টেনে বের করে expose করে দিলে এরকম একটা লুচ্চা লুম্পেন শক্তির বিরুদ্ধে লড়বে কারা?

    অ্যাসিড টেস্ট করবার জন্য "নেতারা সমর্থকদের পাশে" মানে কোথাকার সমর্থকদের? শহরের না গ্রামের? তাহলে তো বুদ্ধবাবু-বিমানবাবুকে মিলখা সিংএর মত আর শতরূপ-ঋতব্রতকে ফারহান আখতারের মত চেহারা করতে হবে আর সংযমী হতে হবে। প্রথম দুজনের পক্ষে এই বয়সে হবে না মনে হয়, ওঁদের অন্যান্য ব্যাধি না থাকলেও শেষ দুজনের তো অনেক রিপু।

    ওদের দিয়ে হওয়া কঠিন। কৌস্তুভ সম্বন্ধে খোঁজ নিয়ে বলতে পারব।

    মধুজা শুনেছি ঝাড়গ্রামের, ওর পারার কথা, কিন্তু শুনেছি ও বিরোধী বাম (সিপিআইএম'এর অবশ্য তারা ছাড়া সব বামই বিরোধী) ছাত্র ইউনিয়নের প্রতিনিধিকে ক্লাসরুমে আটকে মারতে ভালো পারতো। সবই শোনা কথা। এতো পরমতসহিষ্ণুতার অভাব আর এলিটিস্ট অ্যাটিচুড নিয়ে গ্রামের বুভুক্ষু নোংরা সমর্থকদের পাশে??? সন্দেহ হয়। বাম কমরেডদের তো দেখেছি গ্রামের গরীব গুর্বো কর্ম-সমর্থকদের বাড়িতে গিয়ে বেশ সামন্ত্রতান্ত্রিক প্রভুদের মত বা পাত্রপক্ষের বাবা-মায়ের মত খুব কৃপা করে গ্রামীন সমর্থকদের বাড়িতে ভোজন ইত্যাদি করে তাঁদের উদ্ধার করেন। এগুলো নন্দীগ্রাম উত্তর পর্ব্বে ওই বিপ্লবী ডাক্তারকুলেদের মধ্যেই দেখেছি, সিপিআইএম তো কোন ছার।
    মায়ের মুখে শুনেছি ও শুনি, সেই প্রয়াত অকৃতদার সর্বগুনসম্পন্ন ঈশ্বর'ও নাকি চাষাভুষোর পাশে বসে খেতেন না।
  • আচার্য্য ব্যোমবজ্র | ২০ মে ২০১৬ ১৪:১৩706236
  • সিরিয়াসলি আর থাকতে পারছি না। এই বিকারিং নেওয়া যাচ্ছে না।

    পিটি কখনো রাস্তায় রাজনীতি করেছেন?
  • PT | ২০ মে ২০১৬ ১৪:১৮706237
  • না। কেন?
  • আচার্য্য ব্যোমবজ্র | ২০ মে ২০১৬ ১৪:২০706238
  • না হলে বুঝতে পারবেন না - যে যারা অ্যাকচুয়ালি কাজের মধ্যে ছিলো তাদের বক্তব্যগুলো ঠিক কী, আর তাদের ওপর দিয়ে কী যাচ্ছে এই মুহুর্তে।
  • PT | ২০ মে ২০১৬ ১৪:২১706239
  • সে খবর রাখিনা যে সেটা জানলেন কি করে?
  • cb | ২০ মে ২০১৬ ১৪:২৫706240
  • অনেক্ক্ষণ ধরে আর স্নিপেট চুরি করতে পরছি না :(
  • sm | ২০ মে ২০১৬ ১৫:০২706241
  • বিজেপি নামক সর্বনাশের বীজ তিনোরা মাল্পোর সার দিয়ে পব-তে রোপণ করেছিল। এখন পব-র মানুষ তাকে বড় করে তুলছে। আমি এখনো মনে করি বিজেপিকে ভোট দিয়ে পব-র মানুষ সম্পুর্ণ ভুল করছে। আর তিনোরা "ছল করে জল" আনার মত করে বিজেপির সঙ্গে হাত মেলাবে।
    --
    পিটি প্লিজ অমন করে বিজেপি কে সর্বনাশের বীজ বলবেন না। ওতে বিজেপির মনে ভারী দুক্ষু হয়। ওরাও তো মানুষ। ওরাও তো পার্টি করে। ইত্যাদি।
    কিন্তু আপনি সিপিএম নেতাদের সম্পর্কে বা নিজের আত্ম-সমালোচনা করছেন না কেন? সিপিএম তথা বামেরা হেরেছে ভুল ডিসিশনের জন্য। এমনিতেও হারতো ;কারণ দুর্বল সংগঠন আর জনসংযোগের অভাব।এটা আপনিও জানতেন, আর নেতারাও জানতো। শুধু শুধু, অবপ কে দিয়ে নেতাদের হাওয়া তোলানোর কি মানে ছিল? এখন ছাগলের তিন নম্বর ছানার দ্বায়িত্ব কে নেবে?
    এই যে ফ্রিবি/অনুদান কে ভিক্ষা ইত্যাদি বিশেষণ দিচ্ছেন;এতে করে কি লাভ হচ্ছে? জনগণ ভালো করে জানে দাদু বছরের পর বছর মৌ টুপি পরিয়ে কর্মসংস্থানের গপ্প শুনিয়ে গেছে। জনতা সব ই বোঝে। দু টাকায় চাল না কর্মসংস্থানের গপ্প; কোনটা তার কাছে গ্রহণ যোগ্য সেই বুঝে নেবে।
    তামিলনাডু ইলেকশনে টাকার বৃষ্টি হয়। এগুলো অজানা?একজন পুরসভার ইঞ্জিনিয়ারের কাছে একশ কোটি উদ্ধার হয়।
    জনগণ জানেনা যে দুর্নীতির জাল কতো গভীর?
    আর সিপিএম এর যুব নেতা! মোটামুটি সবাই উচ্চ বা মধ্যবিত্ত শহুরে লোকজন। তাদের হাসনাবাদ কোথায় জিগালে হয়ত বলবে উত্তরভারতে।
  • cb | ২০ মে ২০১৬ ১৫:২৬706243
  • পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী হলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন