এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১০ মে ২০১৯ ০৯:৩৭379457
  • ভোটে তো হারতেই পারে, হারলে আবার পরে জিতে আসবে। যেমন, কেরালা-তে হয়। বা, অন্য রাজ্যে অন্য পার্টির ক্ষেত্রে যেমন হয়।

    কিন্তু, ওপরে একজন লিখেছেন দেখলাম - কৃষক-শ্রমিক দের পার্টি বামফ্রন্টের দীর্ঘদিন রাজত্বের পর পুলিশের গুলিতে কৃষকের মৃত্যু - এটা সাংঘাতিক শকিং। আর তাতে নেতাদের ইমিডিয়েট রিঅ্যাকশন ছিল - পেইড ব্যাক ইন দ্য সেম কয়েন। এতে বামেদের পলিটিক্যাল ইমেজের সাংঘাতিক ক্ষতি হয়েছে। ভোট ব্যাংক ভেঙ্গে গেছে। তার পুরো সুযোগ ওপোজিশন নিয়েছে।

    জ্যোতি বসু-র প্রধানমন্ত্রীর পদপ্রার্থী না হওয়া ঐতিহাসিক ভুল নয়, পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালের ইতিহাসে নন্দিগ্রামে পুলিশের গুলিতে চাষির মৃত্যু হল সবথেকে অভিঘাতপূর্ণ ঘটনা।
  • তিনোর বি-টিম | ১০ মে ২০১৯ ০৯:৪১379460
  • শুধু নিজের ভোট নয়, অমিয় পাত্র কত ভোট পাচ্ছেন, কত ভাল প্রচার করছেন, কেন সব স্থানে যাচ্ছেন না, তা নিয়েও উদ্বেগে তৃণমূল প্রার্থী। বলছেনও, ‘‘সিপিএমের আরও একটু ভাল করা উচিত। আরও প্রচার করা উচিত।’’

    https://www.anandabazar.com/state/lok-sabha-election-2019-ranibandh-became-crucial-for-all-at-bankura-constituency-1.990395
  • Amit | ১০ মে ২০১৯ ০৯:৪১379459
  • পব তে তৃণমূল ৩৫-৩৮ এর মতো সিট্ পেতেই পারে এবার। কিন্তু ২৩ এ মে র পরে লোক সভার অবস্থা কি দাঁড়ায় আর এতগুলো সিট্ নিয়ে দিদি কি অবস্থান নেন, সেটা খুব ইম্পরট্যান্ট হতে চলেছে।

    মনে হয় হ্যাং পার্লামেন্ট হবার চান্স প্রায় ৯৯।৯ %, বিজেপি হয়তো ১৯০-২০০ তে থেমে যাবে। মানে সবই আন্দাজ আর কি :) :), সবাই করছে, আমি করলেই দোষ ? টিয়াপাখি জিন্দাবাদ।

    এবার যদি দিদি মোদিকে সাপোর্ট করে বসেন আর মোদী সরকার গড়ে ফেলে, তাহলে আগামী পাঁচ বছরে দেশের হাল কি হবে ছেড়ে দিচ্ছি, দিদি অন্তত নিজের কবর নিজেই খুঁড়বেন।
  • dc | ১০ মে ২০১৯ ০৯:৪২379461
  • যাক বাবা জনৈকর পোস্ট পড়ে আশ্বস্ত হলাম। কদিন আগে ওঅ্যার না কোথায় একটা যেন পড়ছিলাম, সিপিএম সমর্থকরা নাকি এবার চুপ চাপ (পদ্ম) ফুলে ছাপ নীতি নিয়েছে, সেরকম না হলেই ভালো।
  • lcm | ১০ মে ২০১৯ ০৯:৪৭379462
  • কিন্তু ভোটার শিফট তো হয় - অবশ্যই হয় - যেমন ধরো ২০০৬-এ বামফ্রন্ট পেয়েছিল প্রায় ৫০% শতাংশ ভোট। দশ বছর বাদে ২০১৬-তে সেটা হয়েছে ২৬%। ভোট শিফট তো হয়েছে।
  • sm | ১০ মে ২০১৯ ০৯:৪৯379463
  • ঠিক ঠিক।বাম কোনো দিক ডান দিকে হেলে?ডান হাত আর বাঁ হাত কখনও সমান হয়?
    আমরা দুস্টু ছেলেকে ডানপিটে বলি। বামপিটে কখনো শুনেছেন?
    বামেরা চিরকাল বাম ই থাকে।কখনোই রাম রাম করে না।ও হলো অপপ্রচার।
    তিনোরা দুস্টু।বিজেপি পাজি লোক।
    ওদের মাথায় উকুন হোক।
  • dc | ১০ মে ২০১৯ ১০:১৯379464
  • তোমার নাম আমার নাম জয় শ্রী রাম, জয় শ্রী রাম।

    কে ব্যাক্টেরিয়া, কে জল আর কে মাছ, কিছুই বোঝা যাচ্ছে নাঃ

    As Bengal heads towards a dramatic political turnabout of sorts, CPI(M) supporters are seen marching alongside BJP leaders, campaigning in the name of Modi.

    https://thewire.in/politics/elections-2019-bengal-tmc-bjp-tomar-naam-amar-naam
  • S | ১০ মে ২০১৯ ১০:৪১379465
  • প্রণয় রায়ের উত্তর প্রদেশ অ্যানালিসিস দেখছিলাম। সেখানকার যুবকদের মধ্যে একটা বিশাল অংশ মোদিকে (বিজেপিকে অতটা নয়) খুব প্যাশনেটলি সাপোর্ট করছে। এবং অনেকেই বলছে যে আর ইলেকশনের প্রয়োজনই নেই। কারণ হিসাবে তেমন কোন ভালো কারণ অবশ্য দেখাতে পাচ্ছেনা। এরা এইসব ধারণা কোথা থেকে পাচ্ছে? হোয়াটসাপ? এদেরকে চিনে রাখুন। দেশের সর্বনাশ হওয়ার পরে এদেরকে সবকটাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। তখন যেন "আমি তো সাধারণ মানুষ, কিছু বুঝতে পারিনি" বলে পার না পায়।
  • Amit | ১০ মে ২০১৯ ১১:০২379469
  • পুরোপুরি ব্রেন washed পাবলিক এরা। এতো বছরের হিন্দুত্ববাদীদের প্রচার ভালোই কাজে এসেছে। এরা ভাবে যাবতীয় সমস্যা জাস্ট পাকিস্তানে বোম ফেললেই মিটে যাবে।
  • | ১০ মে ২০১৯ ১১:০২379468
  • ক্কি ক্কান্ড!

  • Amit | ১০ মে ২০১৯ ১১:০৩379470
  • এটা S - এর লেখার উত্তরে লিখছিলাম
  • dc | ১০ মে ২০১৯ ১১:০৬379471
  • হ্যাঁ, আরেসেস এর গ্রাসরুট বিষাক্ত প্রচার আর কাজের ফসল হলো এই সব জনতা। আরেসেস হিন্দি হার্টল্যান্ডের একটা বেশ বড়ো অংশের ব্রেনওয়াশ করতে পেরেছে।
  • S | ১০ মে ২০১৯ ১১:২৩379474
  • তবে বিজেপি সাপোর্টাররা এমনিতেই একটু বেশি চিল্লায়। মুসলমান, পাকিস্তান, ভারতমাতা, মোদিজিইইইইই, গায়মাতা, মন্দির ইয়েহি বনায়েঙ্গে - চেঁচানোর অনেক ইস্যু আছে ওদের গলায়। তাই হয়তো যতটা না সাপোর্ট, আওয়াজটা তার থেকে বেশি শোনা যায়। ২৩ তারিখ সব বোঝা যাবে।
  • | ১০ মে ২০১৯ ১১:২৩379473
  • এদিকে স্মৃতি ইরাণী মনমোহনের জমানায় গ্র্যাজুয়েট ছিল। মোদী জমনায় আন্ডারগ্র্যাড হ্জয়ে গেল। মোদী আর ক'বছর থাকলে হয়ত এইট পাশ হয়ে যাবে। 'চিটি' ইরাণী।
  • PT | ১০ মে ২০১৯ ১৩:৩৮379475
  • "মাওবাদী বাড়বাড়ন্ত কাগজের হেডিং জুড়ে থাকতো।.........তৃণমূল আসার পর এই প্রবণতা কমেছে।"

    স্বাভাবিক। কেননা প্রথমে মাওবাদীরা সদরে কামান দাগার নাম করে জঙ্গলমহলে কসাইখানা চালিয়ে তিনোদের সাহায্য করেছে। তারপরে তিনোরা ক্ষমতায় আসার পরে তিনোবাদী হয়ে গিয়েছে। শুধু ছত্রধরের বরতমান স্ট্যাটাসের খপর রাখলেই টের পাওয়া যাবে।
  • | ১০ মে ২০১৯ ১৩:৫৩379476
  • জংগলমহল হাসতে হাসতে বাংলাকে একটা নতুন প্রবাদ উপহার দিয়ে গেছে। 'কাজের বেলায় কাজি কাজ ফুল্রালে কিষেণজি'।
  • | ১০ মে ২০১৯ ১৩:৫৪379477
  • জংগলমহল হাসতে হাসতে বাংলাকে একটা নতুন প্রবাদ উপহার দিয়ে গেছে। 'কাজের বেলায় কাজি কাজ ফুরালে কিষেণজি'।
  • cb | ১০ মে ২০১৯ ১৪:৫৮379479
  • নন্দীগ্রাম নিয়ে নতুন কিছু হল নাকি? লোকে ফেবুতে পোস্ট টোস্ট করছে।
  • রঞ্জন | ১০ মে ২০১৯ ১৫:২৪379480
  • আচ্ছা, একটা কথা কোলকাতার বন্ধুদের থেকে জানতে চাইছি।
    বাংলায় আর এস এস এর উপর অথেন্টিক বইপত্তর আছে?
    মানে, দুশমনের মোকাবিলা করতে আগে ওদের ভাল করে জানা বোঝা দরকার। ওদের ফিলজফি, মোডাস অপারেন্ডি ইত্যাদি।
    আমাদের সময়ে বংগে ওদের কেউ পাত্তা দিত না, রাজনৈতিক ফেন্সিং এর ওপারে ছিল। এখন তো জানা দরকার।
    আমি এ ব্যাপারে যাঁর স্বীকৃত রিসার্চ সেই মার্কিন অধ্যাপকের বইটি, ওদের জে পি নাড্ডার 'আর এস এস ৩৬০' এবং সাভারকরের বইটি, মনুস্মৃতি, পড়লাম।
    এখন ওদের যেটা বাইবেল-- গুরুজি গোলোয়ালকরের 'বাঞ্চ অফ থটস' এবং 'উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড'-- পড়া শুরু করেছি।
    যত পড়ছি তত ভয় পাচ্ছি। যেমন, পার্ট ২, চ্যাপটার ২৬য়ে ১৮ পাতা জুড়ে ইন্টারন্যাল থ্রেটস এর আলোচনা।
    সাব হেডিংগুলোঃ দ্য মুসলিমস, দ্য ক্রিসচিয়ান্স, দ্য কমুনিস্টস।
    আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা পরের বইটিতে হিটলারের প্রশংসা, এথনিক ক্লিন্সিং এর প্রশংসা। মাইনরইটির সম্বন্ধে স্পষ্ট বলা হচ্ছে যে হিন্দু কালচারে মিশে না গেলে ওদের মেজরিটির দয়ায় টিকে থাকতে হবে। নইলে অন্য দেশে যেতে হবে।
    আমার সামনে একজন বললেন -- মুসলমানদের দেখলে সোজা কপালে গুলি করতে হবে।
    এরা ক্রমশঃ ভারতকে পাকিস্তানের মিরর ইমেজ বানাতে চাইছে।
    কমঃ মানিক সরকারের উপলব্ধি যথাযথ। পিএম ও অমিতের বক্তব্যেও দম আছে।

    তাই জানতে চাইছিলাম বাংলায় এদের মূল বইগুলো আছে কি নেই?
  • sm | ১০ মে ২০১৯ ২০:৪৬379482
  • ভারতের সবচেয়ে সফল বিজনেসম্যান এর সুযোগ্য পুত্র,বিদেশী এম বি এ ডিগ্রি ধারী!
  • PM | ১১ মে ২০১৯ ০০:০৬379484
  • কদিন আগে যেটা বলছিলাম-- যে স্টক মার্কেট ৪র্থ রাউন্ড ভোটের পরে জোট সরকারের জন্য নিজেকে অডজাস্ট করছে। অত ২ সপ্তাহে সেনসেক্স ১৫০০ পয়েন্ট ডাউন আর গত ৭ দিনে রিলায়েন্স ১০% ডাউন। এখন অনেক স্টক মার্কেট অ্যানালিস্ট খোলাখুলি মেনে নিচ্ছে। আজকের ইকনমিক টাইম্স এর অর্টিকল টা পড়ুন

    For the major national parties, BJP and Congress, the division is for the remaining 320 seats out of the total 543. And, my estimate is that BJP’s tally will be around 170-180, down from 282 in 2014 and Congress’ may rise to 140-150, which will be phenomenal from 44 in 2014. At these levels, the Congress could be back to its 2004 tally of 145 when UPA-1 government came to power after overturning the ‘India Shining’ narrative of the Vajpayee-led NDA government. Hence, the NDA score could be around 210 seats, down from 336 in 2014.
  • PT | ১১ মে ২০১৯ ১১:৫১379487
  • বেড়ালের গোঁফ কি দেখা যাচ্ছে?

    "মোদী-শাহ না থাকলে সমর্থনে রাজি, কেজরীবালের মন্তব্যে শোরগোল
    দিল্লিতে ভোটের মুখে কেজরীবালের এই মন্তব্যে শোরগোল পড়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি বিজেপি ক্ষমতায় ফিরলে এবং রাজনাথ সিংহ বা নিতিন গডকড়ীর মতো নেতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হলে তাঁরা সমর্থন দেবেন?"
    https://www.anandabazar.com/national/lok-sabha-election-2019-arvind-kejriwal-puts-a-condition-to-support-any-party-in-forming-government-1.990873
  • | ১১ মে ২০১৯ ২০:৩৪379488
  • য্যাহ! হোক্কলরবের স্লোগান ঝেপেছে

  • রঞ্জন | ১১ মে ২০১৯ ২১:৪১379490
  • আবাপকে নিয়ে বড় মুশকিল। হিন্দি নামের মা-মাসি করে দেয়। ইংরেজি 'এ' থাকলে 'আ' লেখে, হবে 'অ '।
    আমার আপত্তি কেজরিকে 'বাল' বলায়। ভদ্রলোক 'কেজরিওয়াল', আদৌ 'বাল' নন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন