এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১০:৫০664751
  • এডেন্ডামঃ
    "একমাত্র গামোছা মুখের পূর্বসূরীদের জমার খাতায় প্রচুর শইদ আছেন। তারা সেগুলো নিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করেনি।"
    পব-তে তাদের ১০% জনসমর্থনও কোনদিন ছিল কিনা সন্দেহ আছে।
  • কল্লোল | 135.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১১:২৬664752
  • পিটি।
    নাঃ পবতে তাদের ১০% জনসমর্থনও ছিলো না। কিন্তু শহীদদের নাম ভাঙ্গিয়ে সেটাকে অন্ততঃ ১০% করার কোন ইচ্ছাও তারা দেখায় নি।

    আর, ৭০-৭৭ নকশাল/সিপিএমের উপর অত্যাচার আমার অভিজ্ঞতায় আজও জ্বলন্ত। যে সব মানুষ প্রাণ দিয়েছেন, তারা আজও প্রাণের খুব কাছে বসবাস করেন।

    ঐ ১৪ জন রাষ্ট্রের হাতে বা বকলমে শাসক দলের হাতে খুন হয়েছেন রাজনৈতিক কারনে। তারা শহীদই।
  • কল্লোল | 135.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১১:২৮664753
  • জঙ্গল মহলে মাওবাদীদের হাতে যারা মরেছে, তারা শাসক দলের লোক। তারাও (ব্যক্তিগত অর্থে নয় দলগত অর্থে) খুন করেছে।
  • | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১১:৩০664754
  • আজ মহালয়ার দিন টা নাহয় শান্তি বজায় থাকুক...
  • de | 69.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১১:৫৪664755
  • মৃত মানুষের গায়ে "শহীদ" স্ট্যাম্পটা কি খুব জরুরী?
  • PM | 116.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১২:১৩664756
  • কালোলদা, আমি পাক্কা ঘটি ঃ( এ পাতায় সংখ্যালঘু ঃ)

    কল্লোলদা হয়তো ভুলে গেছেন-- " যে আসে আসুক--" এটা ২০১১ র আগের থিওরি যেটা তিনোকে ভোট পাবার জন্য পরোক্ষে মানুষের কাছে গ্রহনযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় থিওরেটাইসেসন। তখন এই "কাউকেই পছন্দ নয়" এই থিওরির দরকার ছিলো নাতো--সে প্রসংগ ও ওঠে নি।

    এই "কাউকেই পছন্দ নয়" লাইনটা ২০১১র পরবর্ত্তী থিওরি। এর মনে হলো তিনোর কাজের দায়িত্ব আমি নিচ্ছি না, প্রতিবাদ করছি। কিন্তু এমন কিছুও করছি না যাতে তিনো সরকারের অস্তিত্ব বিপন্ন হয় বা বামেরা আবার চলে আসে ( নৈরাজ্যের বদলে স্থিতাবস্থা আসে)।

    রাজ্যের বর্তমন রাজনৈতিক আর আইন-শৃঙ্খলার পরিস্থিতে " যে আসে আসুক" এর মতই "কাউকেই পছন্দ নয়" ও নৈরাজ্য আর প্যাথোলজিকাল বাম বিরোধীতার-ই আরেক ক্যামোফ্লেজ
  • কল্লোল | 125.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১২:১৮664757
  • আমার কাছে জরুরী। এটাকে স্ট্যাম্প বা ছাপ্পা ভাবতে পারিনা। সেই সব মানুষদের অনেকেই বন্ধু ছিলো।
  • sm | 233.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১২:২২664758
  • তিনো সরকারের অস্তিত্ব বিপন্ন হয় বা বামেরা আবার চলে আসে ( নৈরাজ্যের বদলে স্থিতাবস্থা আসে)।
    ---
    এ দিনের সেরা জোক। স্থিতাবস্থা ! আবার দার্জিলিং অশান্ত হবে,জঙ্গল মহলে খুনোখুনি হেডিং এ থাকবে।
    সিঙ্গুর, নানুর,নন্দীগ্রাম: রাজনৈতিক খুনোখুনি চলতেই থাকবে। এগুলো যদি কেউ প্রেদিক্শনে রাখে; অন্যায় করবে?
  • আর আমরা দুতিনজন | 90.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১২:২৬664759
  • "তিনোর কাজের দায়িত্ব আমি নিচ্ছি না, প্রতিবাদ করছি। কিন্তু এমন কিছুও করছি না যাতে তিনো সরকারের অস্তিত্ব বিপন্ন হয় বা বামেরা আবার চলে আসে ( নৈরাজ্যের বদলে স্থিতাবস্থা আসে)।"

    আর আমরা দুতিনজন গুরুর পাতায় সিপিএমের নাম সরাসরি মুখে না এনে আকারে ঈঙ্গিতে কথা বলছি, অন্যের প্রতিবাদের খুঁত ধরছি, এক কথা চার বছর ধরে ঘ্যানর ঘ্যানর করে চলেছি, আর মনে করছি তিনো সরকারের অস্তিত্ব একেবারে বিপন্ন করে দিলুম। ঃ-)
  • কল্লোল | 135.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১২:২৮664761
  • পিএম।
    "রাজ্যের বর্তমন রাজনৈতিক আর আইন-শৃঙ্খলার পরিস্থিতে " যে আসে আসুক" এর মতই "কাউকেই পছন্দ নয়" ও নৈরাজ্য আর প্যাথোলজিকাল বাম বিরোধীতার-ই আরেক ক্যামোফ্লেজ"
    ওটা তোমার মত। আমি মনে করি প্রতিবাদের এটাও একটা উপায় - কাউকে পছন্দ নয়।
    ২০১১তে এই বোতামটার অস্তিত্ব ছিলো না। তাছাড়া তখন সিপিএমকে হঠাতে তৃণমূল ছাড়া আর কোন পছন্দও ছিলো না।
    তৃণমূল এলে সব চমৎকার হয়ে যাবে এটা অন্ততঃ আমি বলিনি। সিপিএম-এর দম্ভ ভাঙ্গার প্রয়োজন ছিলো (ছিলো যে সেটা আজ বোঝা যাচ্ছে)। তৃণমূলের অপকম্মোর বিরুদ্ধেও সাধ্যমত ঘেউ ঘেউ করছি।

    কিন্তু তোমরা পষ্টো করে বলছো না কেন সিপিএম আসুক?
  • PM | 116.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১২:৩৮664762
  • কালোলদা, আমি আপনাদের মতো দেশের লোককে ইন্স্ট্রাকসন দেবার জায়গায় নেই।

    আমি শুধু নিজের ব্যাপারেই বলতে পারি। আমি কোন বোতাম টিপবো সে বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? থাকা উচিত নয় ঃ)

    বাকি লোকের জন্য একটাই চাহিদা প্রত্যেকে নিজের পছন্দের প্রাথীকে বিনা বাধায় ভোট দেবার ব্যাবস্থা করা হোক ( কাউকে ভোট নয় এর বোতাম টেপার অধিকার সমেত)। এটুকু রাষ্ট্রের ন্যুনতম দায়িত্ব। সেটা পূরন করলেই আমি খুশী।

    নতুন সরকারের কাছে প্রথম চাহিদা এই যে আইনের শসন প্রতিষ্ঠিত হোক। এই চাহিদাটা আবার আপনার পছন্দ হবে না কারন আইনের শাসন নৈরাজ্যের বিপ্রতীপে থাকে ঃ)
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১২:৪৫664763
  • "জঙ্গল মহলে মাওবাদীদের হাতে যারা মরেছে, তারা শাসক দলের লোক। তারাও (ব্যক্তিগত অর্থে নয় দলগত অর্থে) খুন করেছে।"
    বোঝা গেল এবারে ছ্দ্ম নিরপেক্ষতা কাকে বলে? যেহেতু শাসক দলের লোক অতএব তাদের শহীদ হওয়ার যোগ্যতা নেই!!! আর যে নিরপরাধ লোকটা খুন হয়েছে এই গ্রামে তাকে পাশের গ্রামের দলীয় গুন্ডার দায়ভার নিতে হবে। সেই কথামালার গল্পের নেক্ড়ের যুক্তি মনে পড়চে না?
    ক্ষী বিচার ও নিরপেক্ষতা!!

    "কিন্তু তোমরা পষ্টো করে বলছো না কেন সিপিএম আসুক?"
    প্রশ্নটাই তো ভুলভাল। সিপিএম কোনদিন "একা" ক্ষমতায় ছিল নাকি? এর পরের পোস্টিং-এ ঠিক প্রশ্ন করার চেষ্টা করবে আশা করি।
  • কল্লোল | 135.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৪:১১664764
  • পিটি/পিএম। আরেঃ ঐ হোলো। যাহার নাম চালভাজা তাহারেই কয় মুড়ি।
    অত ঠারে ঠারে বলার কি আছে। বুক চিতিয়ে বল, ভোট দিলে সিপিএমকেই দেবো। তাতে আইনের শাসন হলে হবে না হলে না হবে। কারন সরকারে না গেলে তো জানা যাবে না যে আইনের শাসন এলো, কি এলো না।

    পিএম উবাচ। "কালোলদা, আমি আপনাদের মতো দেশের লোককে ইন্স্ট্রাকসন দেবার জায়গায় নেই।"
    আমি তো আমার মতই বল্লাম। ইন্স্ট্রাকশন দিলাম কি?

    পিটি উবাচ। "আর যে নিরপরাধ লোকটা খুন হয়েছে এই গ্রামে তাকে পাশের গ্রামের দলীয় গুন্ডার দায়ভার নিতে হবে।"

    সিপিএম অপারেশন বর্গা করলো। ভালো কাজ। তা অপারেশন বর্গার জন্য কি সিপিএম কর্মী/সমর্থকেরা অভিনন্দন পাওয়ার যোগ্য নয়???

    তবে, একটা কথা প্রকারন্তরে স্বীকার করে নিলে - সিপিএমের দলীয় গুন্ডা অলীক কল্পনা নয় - পিটিতেও মানে তার অস্তিত্ব।

    পিএম। "এই চাহিদাটা আবার আপনার পছন্দ হবে না কারন আইনের শাসন নৈরাজ্যের বিপ্রতীপে থাকে ঃ)"

    ব্যাপারটা কি জানো, সিপিএম দলটা এখনো যে দর্শনে বিশ্বাস করে তার নাম মার্কসবাদ, যা শেষ পর্যন্ত রাষ্ট্রহীনতার কথাই বলে। নৈরাজ্যও রাষ্ট্রহীনতাই।
    এই আর কি।
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৫:৫০664765
  • " সিপিএমের দলীয় গুন্ডা অলীক কল্পনা নয়"
    কে কবে এই অলীক কল্পনার কথে বলেছিল?

    "যা শেষ পর্যন্ত রাষ্ট্রহীনতার কথাই বলে। নৈরাজ্যও রাষ্ট্রহীনতাই।"
    ওয়াও! ওয়াও!!
  • কল্লোল | 125.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৬:১০664766
  • পিটি। "যা শেষ পর্যন্ত রাষ্ট্রহীনতার কথাই বলে। নৈরাজ্যও রাষ্ট্রহীনতাই।"
    ওয়াও! ওয়াও!!

    হঠাৎ ওয়াও কেন?
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৬:১৯664767
  • "যাহার নাম চালভাজা তাহারেই কয় মুড়ি।"
    অনেক কিছুতেই ওয়াও! ওয়াও! বলা ছাড়া আর কিছু খুঁজে পাচ্ছিনা। যেমন কিনা এই কথাটাও। চালভাজা আর মুড়ি যে এক নয় সেটা বোঝার জন্য একটু "বয়্স" হওয়ার লাগে। বেশ কয়েকটা দাঁত নড়বড়ে হওয়ার পরে মুড়ি আর চালভাজার তফাৎ করতে পারবে।
  • sm | 233.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৬:২৩664768
  • কিছুতেই বলবে না কাকে সরকারে দেখতে চায় ২০১৬ তে। খালি আইনের শাসন, আইনের শাসন এইসব হাবি জাবি বলে যাচ্ছে।
    একবার কংগ্রেস এর সঙ্গে জোটের কথা বলছে, আবার মুকুল কে ধরবে বলছে। ইদিকে ফ্রন্ট থেকে উদয়ন গুহ, তাপস চট্ট্য, নেতারা সব পিছলে বেইরে যাচ্ছে।
  • কল্লোল | 125.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৮:১০664769
  • চালভাজা-মুড়িতে ওয়াও দিলে কিছু বলার ছিলো না। ৬১ হলো। দাঁত না নড়লে আমি দায় নিতে পারি না। কিন্তু ওয়াও টা ভুল জায়গায় পড়ে ওঁয়াওঁ শোনাচ্ছে। তুমি লিখেছিলে - "যা শেষ পর্যন্ত রাষ্ট্রহীনতার কথাই বলে। নৈরাজ্যও রাষ্ট্রহীনতাই।"
    ওয়াও! ওয়াও!!
    আমি ওয়াও নিয়ে প্রশ্ন তুলতে বুঝলে ভুল জায়গায় খাপ খোলা হয়ছে। তাই চালভাজা-মুড়ি দিয়ে নৈরাজ্য ঢাকা দিতে গেলে। কষ্ট লাগে। আহা। একটা মার্কসবাদী দলের ন্যাজ ধরো, এট্টু মার্কসবাদ নিয়ে পড়শোনাও তো করতে পারো।
  • cm | 127.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৮:১৯664772
  • কল্লোলদার লেখা ভারি সোঁদর হইচে। বিশিষ্ট বিপ্লবী সুজাত ভদ্র কেমন আছেন কেউ জানেন? বহুদিন তাকে দেখিনা, টিভিতে।
  • sm | 233.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৮:১৯664770
  • আমি তো অনেক পড়াশোনা করেছি; তাই এখন খালি প্রবচন দিয়ে থাকি।
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৮:৪২664773
  • রাষ্ট্রহীনতা আর নৈরাজ্য এই দুটো বাংলা শব্দের মানে ও ব্যবহার একই ধরে নিয়ে তাই দিয়ে মার্ক্সীয় তত্বের ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টাতে আমার ওয়াও! ওয়াও!-এর বদলে ওয়াক! ওয়াক আসছে।
  • PM | 59.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৯:০৬664774
  • মার্ক্সবাদ অর নৈরাজ্য বাদ তাহলে একই মুদ্রার এপিঠ ওপিঠ !!! যত দিন বাঁচি ততদিন শিখি।

    মার্ক্স, বাকুনিন, গোল্ডম্যান ---- মায়াবাদের দৃষ্টিতে দেখলে অবশ্য সব-ই সমান। মনে সব-ই মায়া ঃ)। তাই কোনো তফাত নেই ঃ)

    ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৯:২৫664775
  • তদুপরি মার্কস গিলে খাওয়া পন্ডিতদের শ্রেণীচরিত্র বিচারের যে করুণাঘন অবস্থা দেখলাম সাম্প্রতিক কালে তাতে মনে হয় যে আমার রিক্সাচালক, সব্জি-মাছ ওয়ালা বন্ধুরা কিস্যু না পড়েই অনেক উচ্চমানের সমাজ বিষয়ক গবেষণা করতে পারে। দরকার হলে ওদের কাছ থেকেই মার্কসবাদ শিখব।
  • cm | 127.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১৯:২৬664776
  • মার্ক্সবাদ এসেছে কিনা জানিনা তবে ২৪ ঘন্টায় বলছে মদের সাথে খাওয়ার জন্য জল চাওয়ায় তা দেয়নি বলে খুন হয়েছে কালনায়। কল্লোলদা নিশ্চয়ই খুশি সাধের নৈরাজ্য এসে গেছে।
  • কল্লোল | 111.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২০:৩০664777
  • এঙ্গেলস লিখছেন।
    Anti-Dühring by Frederick Engels 1877
    The first act by virtue of which the state really constitutes itself the representative of the whole of society — the taking possession of the means of production in the name of society — this is, at the same time, its last independent act as a state. State interference in social relations becomes, in one domain after another, superfluous, and then dies out of itself; the government of persons is replaced by the administration of things, and by the conduct of processes of production. The state is not "abolished". It dies out.This gives the measure of the value of the phrase "a free people's state", both as to its justifiable use at times by agitators, and as to its ultimate scientific insufficiency [117]; and also of the demands of the so-called anarchists for the abolition of the state out of hand.

    বাকুনিন লিখছেন - Stateless Socialism: Anarchism by Mikhail Bakunin 1814-1876
    Abolition of the Inheritance Law. The only thing which, in opinion, the State can and should do, is first to modify little by little inheritance law so as to arrive as soon as possible at its complete abolition. That law being purely a creation of the State, and one of the conditions of the very existence of the authoritarian and divine State can and should be abolished by freedom in the State. In other words, State should dissolve itself into a society freely organized in accord with the principles of justice.

    একজন বলছেন রাষ্ট্র মরেই যাবে। আর একজন বলছেন - রাষ্ট্র মুছে যাবে।
    এই হলো ফারাক।

    এট্টু পড়াশুনা করেন ভাইরা।
  • cm | 127.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২০:৪৩664778
  • আমার পোস্টে রাজ্যের অবস্থার কিছু আঁচ পাওয়া যাচ্ছে? এটা এক কথায় বোঝাতে যদি একটা শব্দ সাজেস্ট করেন বড় ভালো হয়। অনেকেই এই অর্থে নৈরাজ্য ব্যবহার করছে আর কি!
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:০৫664779
  • মাৎস্যন্যায় শব্দটা চলবে?
  • sm | 233.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:০৬664780
  • অরাজকতা?
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:০৮664781
  • কল্লোল-দা মনে হয় অন্য কোন অর্থে নৈরাজ্য শব্দ-টা ব্যবহার করেন, আইনের শাসন নেই এমন অব্স্থা বোঝানোর জন্য নয়
  • cm | 127.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:১২664784
  • অনেকেই মনে হয় রাজ্যের বর্তমান অবস্থা বোঝাতে নৈরাজ্য ব্যবহার করছেন। লক্ষ্য করলে দেখবেন প্রতি সপ্তাহে একাধিক খুন হচ্ছে। আজকের খবরে দুটো ছিল। এ অবস্থা বাম আমলে ছিলনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন