এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • apu | ২৫ মে ২০১২ ১৭:১২6930
  • কাজু, ডিডি তোমকে বলেন নি।আমরা সবাই মাঝে মাঝে ওমন লিখে থাকি। সেটাই উনি লিখেছেন
  • dd | ২৫ মে ২০১২ ১৭:০০6929
  • ফর দ্য রেকর্ড তোমাদের "স্মৃতিচারনা" নিয়ে নয়। তাতে কোনো মাস্টার্মশাইএর নাম নিয়ে কিছু লেখা ছিলো কি না অ্যাট অল মনেও পরছে না। আমার পোস্টিংঅটা সেটা নিয়েই।

    যাগ্গে, পুরোটাই অশেষ বিরক্তিকর।
  • Lama | ২৫ মে ২০১২ ১৬:৫১6928
  • গরুমারা বেড়াতে চললাম
  • Kaju | ২৫ মে ২০১২ ১৬:৪৭6927
  • না আমাদের কালকের স্মৃতিচারণটাই তো সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, এটা তো আমার মত 'শিশু'-ও বোঝে, তাই।

    আর 'কীসব দিন গিয়াছে চলি' তাইপের কথা আমিই তো বলেছিলাম। তাই খোঁচাটা তো সোজাসুজি আমার গায়েই লাগল। সেই কারণেই। যদি ভুল বুঝে থাকি আর অকারণে স্মৃতিচারণ করে কারো বিরক্তি উৎপাদন করে থাকি, তবে অর্বাচীনের অপরাধ মার্জনা করবেন।
  • অপু | ২৫ মে ২০১২ ১৬:২৩6926
  • হ্যাঁ ওটাই আমি।
  • ডিডি | ২৫ মে ২০১২ ১৬:২২6925
  • কাজুকে

    "আমার মতন ভামভেটকি ছাড়াও নিতান্ত শিশুরাও "ওঃ, ক্ষি সব দিন গিয়াছে চলি" বলে স্মৃতিচারন করে।"

    এর মধ্যে খুঁজে পেতে "এত বেশী সবেতে অর্বাচীন বলে তাচ্ছিল্য করা কি ঠিক?' বার করতে যে মানসিকতা লাগে, তার উত্তর দেওয়া আমার সাধ্যের বাইরে।
  • গান্ধী | ২৫ মে ২০১২ ১৬:২১6924
  • @ব্রতীনদা

    ফেবুতে ব্রতীন নামে একজনকে পাঠালাম। রং নম্বর কিনা জানিনা

    @রন্জনদা
    ভেঙ্কটেশ, আমেদ খান, ধনরাজ, আপ্পা রাও, সালে।
    নেট থেকে পেলুম এই নামগুলো
  • Kaju | ২৫ মে ২০১২ ১৫:৪৬6923
  • কতগুলো কথা বলার দরকার হল।

    ১। আমি আজ অব্দি কোনো শ্রদ্ধেয় ব্যক্তি বা শিক্ষক বা কারুর সম্বন্ধে ওই জাতীয় কথা বলিনি। তাই আশা করি ওটায় আমাকে ইনক্লুড করা হচ্ছে না।

    ২। ঝিকিদি এটা ঠিক কাকে বলা হল জানতে পারি কি? মানে আমি মাঝেসাঝে অনুদির কথা বলি। তাতে পার্সোনাল কী বলা হয়েছে স্মরণে আসছে না।

    ৩। শিশুদের কি স্মৃতিচারণ করা মানা ডিডিদা? এত বেশী সবেতে অর্বাচীন বলে তাচ্ছিল্য করে দেয়া কি ঠিক?
  • ranjan roy | ২৫ মে ২০১২ ১৫:৪৪6922
  • গান্ধী,
    আপ্পারাও, সাত্তার, সামাদ, সালে আর বোধহয় ভেংকটেশ। অথবা ধনরাজ( সেন্টার ফরওয়ার্ড)। ভেংকি বোধহয় পরে মোবাতেই বেশি খেলেছেন।
    এদের মধ্যে পদ্মভাত্তম ভেঙ্কটেশ কোলকাতাবাসী হন ময়মনসিংহের কারকুন পরিবারের এক কন্যাকে বিয়ে করে। যদ্দূর মনে পড়ছে লেক টাউনে থাকতেন। সবগুলো অন্ধ্র বা হায়দ্রাবাদ থেকে আসা।
  • অপু | ২৫ মে ২০১২ ১৫:২৪6921
  • গান্ধী, FB তে এক পিস রিয়োকেস্ট ভেজে দেবে?
  • গান্ধী | ২৫ মে ২০১২ ১৪:২৬6920
  • পুব থেকে পশ্চিম
  • Toon Army | ২৫ মে ২০১২ ১৪:১৯6919
  • দুটোর পর সেক্ষপীর সরণী পূব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূব?
  • ঝিকি | ২৫ মে ২০১২ ১৪:০১6917
  • সত্যের পথ থেকে একটুও বিচ্যুত না হয়ে জানাচ্ছি আমার সেলিব্রিটিদের অমুকদা/তমুকদি বলে বিভিন্ন ব্যক্তিগত কথা লেখাও আনজাস্টিফায়েড লাগে।
  • গান্ধী | ২৫ মে ২০১২ ১৪:০১6918
  • http://wikimapia.org/#lat=22.6047353&lon=88.3912491&z=17&l=0&m=b

    একেনে ট্যাগ করা আছে

    হলিউড গলিরটা কার বাড়ি স্যিওর নই, জ্যানাগ্যান রাজবাড়িই বলে
  • kumu | ২৫ মে ২০১২ ১৪:০০6916
  • ডিডিদা,খুব ঠিক কথা।ওপেন ফোরামে কারো নামে ওভাবে না লেখাই উচিত।
    কাজু,এট্টু দাঁড়াও।
  • কাজু | ২৫ মে ২০১২ ১৩:৫৬6915
  • হলিউড গলিতে আমার প্রথম কোচিঙে পড়া কেলাস সেবেনে। গৌরী সেনের বাড়ি নাকি শুনেছিলাম।
  • ডিডি | ২৫ মে ২০১২ ১৩:৫৫6914
  • এখানেই লিখি।
    নইলে আবার কোন টইতে জায়গা খুঁজবো।

    টইপাড়ায় নস্টালজি খুব চলে। আমার মতন ভামভেটকি ছাড়াও নিতান্ত শিশুরাও "ওঃ, ক্ষি সব দিন গিয়াছে চলি" বলে স্মৃতিচারন করে। ন্যাচারালি ইষ্কুলের কথাও এসে পড়ে।

    দেখি, অনেকেই, বিশুদ্ধ সত্যের পথ থেকে বিচ্যুত না হবার অংগীকারে দমদম মাস্টার মশাইদের নাম নিয়ে লেখেন। যেমতি "আর এক জন ছিলো ভুঁড়ো মতন, সারাক্ষন নাক খুঁটতেন, ক্লাসে নাক ডাকানোই ছিলো কাজ।ওনার নাম বিশ্বরুপ সরখেল। নন্দস্ট্রীটে তার বাড়ী। পরে শুনেছিলাম তার তিন মেয়েরই ডিভোর্স হয়ে গ্যাছে।" অথবা "রোগা, সিঁটকানো, অত্যন্ত বদমেজাজী মিনাদি পড়াতেন কমার্স। উনি তোতলাও ছিলেন আর গায়ে বিকট গন্ধো। কৃপন বলেও উনার সুখ্যাতি ছিলো"। .... ইত্যাদি।

    এইসব পড়েছি এখানেই। ভীষন খারাপ লাগে এই ধরনের স্মৃতিচারণ। এইসব লোকেরা কিছু সেলিব্রিটি নন যে পাব্লিক ফোরামে অস্বস্তিকর বিশেষন স্বচ্ছন্দে লেখা যায়। এনারা নিজেরাই বা এঁনাদের স্বজনেরাও তো গুরুতে আসে যায় - এরকম হতেই পারে। জলজ্যান্তো কিছু মানুষদের এমন নাম ধাম পেশার বিবরণ দিয়ে (বিশেষতঃ) কুকথা লেখার দরকার কি? এইসব পড়লে খুবই খারাপ লাগে, এতোটা ইন্সেনসিটিভ হওয়াটা কি খুবই জরুরী?

    এর আগেও আমি এই বিষয়ে লিখেছিলাম, তো ভামভেটকিদের কথা কেই ই বা শোনে?
  • কাজু | ২৫ মে ২০১২ ১৩:৫৪6913
  • ও। তাহলে সিনহাদের বাড়ি কোনটা? বাবা প্রয়ই বলে জগদীশ সিংহের বাড়ির অ্যালসেশিয়ানদের কথা।

    ভিলার রাজবাড়ির লোকেশনটা একটু পিন পয়েন্ট করে বলো তো।
  • গান্ধী | ২৫ মে ২০১২ ১৩:৫২6912
  • ভিলার রাজবাড়িটাই ঠাকুরদের বাগানবাড়ি। আর একটা রাজবাড়ি আছে এখনকার বেলগাছিয়া মেট্রোর ঠিক পিছনে। কুন্ডু লেনের উল্টোদিকে যাকে লোকে হলিউড গলি বলে।
  • কাজু | ২৫ মে ২০১২ ১৩:৪৯6911
  • কুমুদি, আচ্ছা আজ আর না। ☺

    তবে একটা জিনিস ভেবে বড় ব্যথিত হলাম। জম্মে ইস্তক ১৩ বছর কটালাম, আর রাজার বাড়ি দেখা হল না ! আচ্ছা ওটা কি জগদীশ সিংহের বাড়ি, যাঁর বাড়ি নানা জাতের ভয়াল সারমেয়র আবাস ছিল? গায়িকা কবিতা সিংহ তো ওই বাড়িরই মেয়ে? আচ্ছা কুমুদি, দ্বারকানাথের বাগানবাড়িও তো ওখানেই না? ওই রাজবাড়িতে মধুসূদন বোধায় প্রায়ই যেতেন।

    এইটুকু আজ একটু বলবেন তো সময় পেলে।
  • গান্ধী | ২৫ মে ২০১২ ১৩:৪৬6910
  • কিন্তু এখনো তোমাদের ভিলার পুকুরে পদ্ম ফুল হয়। বাচ্ছাবেলায় আঁকার কম্পিটিশনে গিয়ে ঐ মাঠে বসে পুকুরের ছবি এঁকেছিলাম মনে আছে।
  • কুমু | ২৫ মে ২০১২ ১৩:৪৩6909
  • থাংকু গান্ধী,পুরনো পাড়ায় গেছিলাম ২০১০ ডিসেতে।কিছুই আর আগের মতো নেই,থাকার কথাও নয় অবশ্য।তাও কিছু ছবি তুললাম।

    সবচেয়ে কষ্ট হল,আমাদের সেই ফ্ল্যাটবাড়ীগুলোর ভগ্নদশা দেখে।সেই ফ্ল্যাট,যেখানে কত সুখেদুঃখে কেটেছে জীবনের প্রথম দিন গুলো,তা এখন অন্যের।বারান্দায় একটাও গাছ নেই,তারে লুঙ্গী ঝুলছে।
    ফিরে যেতে নেই বোধহয়,তাও তোমার সঙ্গে যাওয়ার খুব ইচ্ছে রইল।
  • গান্ধী | ২৫ মে ২০১২ ১৩:৩১6908
  • @কুমুদি

    এবার কোল্কাতা এলে পাইকপাড়া এসো। তোমার পুরোনো পাড়ায় নিয়ে যাব
  • কুমু | ২৫ মে ২০১২ ১৩:১৯6907
  • ডাইনোসররা শুকিয়ে গিয়েই টিকি হয়েছে,নইলে এমন ভয়ংকর জীব সৃষ্টি হওয়া সম্ভব না।

    কাজু,বেলগাছিয়া-পাইকপাড়ার গল্প আজ আর নয়।কাল সারারাত আমি স্বপ্নে ট্রামডিপো দেখেছি।টিংলংটংলং করে ট্রাম ছাড়ছে,লেডিস সীটে বাঁদিকে বসে ভাবছি,ম্যাথস টেস্টে প্রব্লেম নাই কিন্তু কেমিস্ট্রিটা তেমন তৈরী হয় নি।
  • অপু | ২৫ মে ২০১২ ১২:৫৪6906
  • আমি বছরে এক দিন উপোস করি। কালী পুজোর দিন। খুব চাপ। আজকে রাতে খেলাম। তার পরে সার দিন উপোস। পুজো শেষ হয় ভোর ৪/৫ টয়। মানে ৩২/৩৩ ঘন্টা উপোস। খাবার জন্যে প্রব্লেম হয় না। কিন্তু শেষের ক টা ঘন্টা জলের জন্যে হেব্বি কষ্ট হয়।
  • ঝিকি | ২৫ মে ২০১২ ১২:৪৮6905
  • হুমম
  • অপু | ২৫ মে ২০১২ ১২:৪৭6904
  • তাই?
  • Blank | ২৫ মে ২০১২ ১২:৪৫6903
  • আরে যত সাইজ বড় হয় তত উপোষের ক্ষমতা বেশি হয়। একবারে বেশী খেয়ে স্টোর করে নিতে পারে।
    আর বড় তৃনভোজি গুলো এমনিতেই স্ট্যটিক টাইপ। নড়াচড়া কম করে। ফলে ক্যালরি ইউসেজ কম হওয়া উচিৎ। তাই উপোষ করে থাকার ক্ষমতা বেশি হবে
  • ঝিকি | ২৫ মে ২০১২ ১২:৪২6902
  • তাহলে এটা বেম্মজ্ঞান, ধ্যানে বসলেই পাওয়া যায়।
  • Blank | ২৫ মে ২০১২ ১২:৪০6901
  • জ্ঞানের আবার সোর্স হয় নাক !!! একি নদী হলো !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত