এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০২:২৪523354
  • পিটি,
    সত্যিই তো, ল্যাব ভাঙা হবে কি না, আমার আপনার বলা বা লেখার ওপর নির্ভর করে না। তবে বুজিদের কথায় নির্ভর করে বোধহয়।
    যাকগে, আমি এইটুকুই বলছি যে ভূমি সংস্কার হোক বা কৃষিবিপ্লব, তার জন্যে ল্যাব ভাঙা, লাইব্রেরি জ্বালানো, অধ্যাপকদের প্যাঁদানো দরকারি নয়। আরও বলেছি-- অতীতে যারাই করেছেন, ৬৪তে বিমানবাবুরা, সত্তরে অসীমরা বা আজকে তিনোরা--- সবাই ভুল কাজ করেছে, করছে। আরও বলছি এটার নিন্দে করতে শাসক শ্রেণীর অবস্থান ওপরে নির্ভরশীল নয়।
    ভবিষ্যতে যদি ইঁদুরের গর্তে সেঁধোতে হয়, ( যে দলের দাক্ষিণ্যেই হোক)-- চিঁ-চিঁ করে হলেও এটাই বলতে থাকব। যাকগে, অবস্থান আপনা-আপনা। ছাড়ান দেন।
  • ranjan roy | 24.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০২:২৮523355
  • s,
    তিয়েন আন মেন স্কোয়ারে ধেয়ে আসা ট্যাংকের সামনে উন্নত-শির নিরস্ত্র নির্ভীক ছেলেটির মুখচ্ছবি আমাকে বরাবর নতুন প্রজন্মের ওপর আস্থা রাখতে প্রেরণা দেবে। আর পিএলএ কে অমানবিক মার্সেনারিতে বদলে যেতে দেখে ঘৃণা জাগাবে।
  • SC | 34.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০২:৩৪523356
  • S, বিনয় কোঙার কেন বলেছিলেন, তার প্রেক্ষিত বুঝুন।:))
  • sch | 125.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০৭:৩৪523357
  • "মমতার কিছু হলে লোক্জনের হাত ভেঙ্গে দেওয়া হবে-রবীন্দ্রসঙ্গীত-নজরুলগীতি আর বাজবে না।"

    বুঝলাম না কোরিলাশানটা কি? "রবীন্দ্রসঙ্গীত-নজরুলগীতি " কি উনি লেখেন না জনগণ হাত দিয়ে লেখে
  • PT | 213.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০৮:২৬523358
  • RR
    আরও একটা কথা যেটা আলোকিত/আলোচিত হয়নি। সরকার বিরোধী আন্দোলনে বিরোধী দলই -ঠিক হোক ভুল হোক-ভাঙ্গচুড় ইত্যাদি করে-যেটা বিমান বাবুরা করেছিলেন। কিন্তু এখানে যেটা "ইউনিক" সেটা হচ্ছে যে সরকারী ছাত্র দল সরকারের প্রিয়তম প্রোজেক্ট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-কে সরাসরি আঘাত করছে। উচ্ছৃংখলতা ছাড়া এর মধ্যে কোন রাজনীতি আছে?

    অনেকেই যখন তিয়ানামেন স্কোয়ার ইত্যাদির প্রসঙ্গ টেনে তক্কের বিশ্বায়ন করছেন তখন বলি যে আশা করি এবার কোনদিন শুনতে হবে না যে রাইণ নদীর দুধার ধরে মিত্র পক্ষের কার্পেট বম্বিংটাও খুব খারাপ কাজ হয়েছিল কেননা তারজন্য অনেক কলেজ-বিশবিদ্যালয়ের ল্যাবগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।

    আমি আবার বলি, পছন্দ করুন বা না করুন (নকশাল/মাও ধরে) বাম দল গুলো এক একটা রাজনৈতিক দল, যেমন কংগ্রেস বা বিজেপিও। এখনও পর্যন্ত তৃণমূল কোন দল নয়-একটা দঙ্গল-যার কোন সমাজনীতি, অর্থনীতি, দিশা কিস্যু নেই-শুধু এক র‌্যাবেল রাউসার মহিলার অঙ্গুলিহেলনে চলছে। এই ব্যাপারটা গুলিয়ে ফেললে ইতিহাসের অবমাননাই হবে-নিরপেক্ষ কোন আলোচনা হবেনা।

    s
    "লাইফ হেল করে দেব" বলার পরে মানুষ কান ধরে নামিয়ে দিয়েছিল বামেদের লালবাড়ি থেকে। তখন বুজীরা রাস্তায় নেমে আর বুজী-অবুজীরা গুরুর মায়া পাতায় লিখে লিখে আমাদের বুঝিয়েছিলেন যে তাঁরা এইসব মানুষদের ঔদ্ধত্য খর্ব করে এক মমতাময়ী সরকারের প্রতিষ্ঠা করতে চলেছেন। মাত্র দুব্ছরের মধ্যে সেই সব বুজী-অবুজীদের ৫০ বছরের আগের ঘটনার আড়ালে মুখ লুকোতে হচ্ছে যে!!
  • MR | 183.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০৮:৩৫523359
  • tara tv দুদিন সম্প্রচার দেখেতে পেলাম না। কারণ টা কি? কেউ কি জানে?
  • | 190.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১১:১৯523360
  • মান্না দে PT দার কথা ভেবে ই গেয়েছেন সেই বিখ্যাত গান

    " আমার এক দিকে শুধু তুমি পৃথিবী অন্য দিকে;
    আমি তোমার ই দিক টা নিলাম "

    ঃ)))))))
  • ranjan roy | 24.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১১:৫৭523361
  • ল্যাব ভাঙাটা উচ্ছৃংখলতাই! শাসকদলের ছাত্রদের কুকীর্তি কেউ সমর্থন করছে না। তাদের কোন রাজনীতি আছে কি না সে নিয়ে দ্বিমত থাকতেই পারে, কিন্তু কোন দলের রাজনীতি আছে বলেই তাদের ল্যাব ভাঙ্গাকে একটি রাজনৈতিক কীর্তি হিসেবে দেখতে হবে -- এটা মানতে পারছি না।
  • | 190.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১২:০০523363
  • আপনার মানা না মানা তে কী এসে যায় রঞ্জন দা? PT স্যার বলেছেন। জাস্ট বিশ্বাস করুন ঃ))
  • PT | 213.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১২:১৬523364
  • শুধু ল্যাব ভাঙ্গাটাই বাঙালীর গলায় মাছের কাঁটার মত আটকে গেল? ফ্রান্সে কত লোকের গলা (১৬ থেকে ৪০ হাজার) গিলোটিনে কাটার পরেও সারা বিশ্ব ধন্যি ধন্যি করে সেই বিপ্লবকে। এমনকি বিজ্ঞানী ল্যাভয়সিয়ারের গলাটাও কুচুৎ করে কেটে ফেলেছিল ১৭৯৪ সালে। যে কয়েকজন ফরাসিকে চিনি তাদের কাউকেই সেই বিপ্লবের নিন্দে করতে শুনিনি কখনও!!
  • PT | 213.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১২:১৮523365
  • দুঃখিতঃ
    "ধন্যি ধন্যি করে সেই বিপ্লবকে।" এর জায়্গায় পড়তে হবে "ধন্যি ধন্যি করে সেই উচ্ছৃংখলতাকে।"
  • j | 230.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১২:৩৮523366
  • না না এটা ঔদ্ধত্য নয়, কিছুতেই নয়

    "বিরোধীদের হাত ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারি দিলেন এই তৃণমূল সাংসদ। শুধু তাই নয় শালীনতার সব সীমা টপকে বিরোধী দলনেতাকে প্রয়োজনে ন্যাড়া করে দেওয়ার দেওয়ার হুমকিও দিলেন কল্যাণ। তাঁর আক্রমণের নিশানা থেকে রক্ষা পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যও। এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জেলে পুড়তে উদ্যোগী না হলে বুদ্ধদেব বাবুর বাংলায় জন্মগ্রহণ করার অধিকার নেই বলে মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। "

    http://zeenews.india.com/bengali/zila/kalyan-on-buddha-biman_12753.html
  • গান্ধী | 213.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১২:৪৩523367
  • এক্ষুণি সিপিয়েম কবে কি বলেছে তার পোস্ট পড়ল বলে।
  • ঊমেশ | 90.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১৬:৪৭523368
  • আজকাল ব্রতীনের পিটি'দা কে আক্রমণ গুলো বেশ দৃষ্টিকটু লাগছে।

    কারো কিছু এসে যায় কিনা জানি না, আমার খারাপ লাগছে, সেটা জানিয়ে দিলাম।
  • PT | 24.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১৬:৫৭523369
  • সব মাথামোটা
  • | 126.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১৭:০৬523370
  • যা বাবা আমি তো কিছু বলি নি। বুদ্ধিজীবি নিয়ে ওনার বক্তব্যের সামারি করেছিলাম মাত্র। ঃ((
  • PT | 213.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ১৭:০৯523371
  • "সব মাথামোটা" মন্তব্যসহ পোস্টটা (IP Address : 24.96.203.65 (*) Date:15 Apr 2013 -- 04:57 PM) অন্য কোন PT-র! আমি বরাবর IP Address : 213.110.246.230 (*) থেকে লিখে আসছি।

    উফ্ফ!! এত পপুলার হয়ে যাব কখনও ভেবেছিলাম!
  • Avada Kedavra | 24.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ২১:৪৮523372
  • লোকজন ফের ABMM মোডে চলে যাচ্ছে। এর পর আবার কিছু বললে ডিফেন্ডাররা হইহই করে মাঠে নামবে;-)

    যাকগে, এটা পড়ুন -

    http://thehoot.org/web/home/story.php?storyid=6721
  • কৃশানু | 213.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ২১:৫০523374
  • অভ্যুদা - একশন!!
  • Abhyu | 138.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ২২:০১523375
  • অ্যাঁ? আমি আবার কি অ্যাকশন নেব??
  • Abhyu | 138.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ২২:০২523376
  • অ, অরিজিতের টই আপডেট করতে হবে? এ যা টই, কিছু বললেই ভয় লাগে !
  • কৃশানু | 213.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ২২:০৩523377
  • উপরের ভদ্দরলোক অজ্জিদ্দা বলে কি তোমার মনে হয় না? সে ক্ষেত্রে টইতে নাম তুলবে কে?
  • ranjan roy | 24.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ২৩:২৭523378
  • অ! এগুলো তালে বিপ্লব! বাম-বিপ্লব! ডান-বিপ্লব! দেখলে লাগে উচ্ছৃংখলতা, আসলে বিপ্লব!
    তাই সমালোচনা না করে আমাদেরও 'ধন্যি-ধন্যি' করা উচিৎ?
    একটাই প্রশ্ন পিটিকে।
    সেই ল্যাভোসিয়েরের গলাকাটার পরে ফ্রান্সে যত গলাকাটা হয়েছে( কুচুৎ বা কুচ করে) সেগুলোকেও আপনার ফরাসীরা বন্ধুরা সমর্থন করেছেন তো?
    তাহলে আমরাও এর পরে যত ল্যাব ভাঙা হবে, প্রফেসরদের ওপর হামলা হবে সেগুলোকে তত্ক্ষণাৎ নিন্দে না করে শাসকদলের অবস্থান আগে দেখবো, বেশ!
  • S | 139.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ২৩:৫৭523379
  • যত দিন যাচ্ছে এই টইটা পড়ে ক্রমশ ঘেঁটে ঘ হয়ে যাচ্ছি।
  • PT | 213.*.*.* | ১৬ এপ্রিল ২০১৩ ০০:১৪523380
  • আরে ফরাসি বিপ্লবের নাম করলে তো ঘোর কংগ্রেসীরাও ল্যাজে গোবরে হয়ে মাখামাখি করে ফেলে। বলতে পারেন যে সিপিএম তো বটেই এমনকি নকশাল বা মাওরাও যথেষ্ট ভেঙ্গে উঠতে পারেনি। দেখলেন না তারা জঙ্গল মহলে শ'চারেক লাশ ফেলে দিল কিন্তু সেই কুখ্যাত গুহনিয়োগীর দিকে তাক করে একটা ঢিলও ছুঁড়্তে পারল না। আর তাদের হয়ে "শুয়োরের খোঁয়াড়" ভাঙ্গার রাস্তাটাও শেষ পর্য্ন্ত দিদিই দেখিয়ে দিলেন।

    শাসক দলের অব্স্থান তো দেখতেই হবে। সুদীপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়ে, সেটাকে তুচ্ছ ঘটনা বলে অবমাননা না করলে দিল্লীর ক্যাওস আর প্রেসির ঝামেলা কোনটাই তো ঘটত না।
  • | 126.*.*.* | ১৬ এপ্রিল ২০১৩ ১০:০৩523381
  • পরশু দেখছিলাম সুব্রত প্রেসিডেন্সী উপাচার্য্যের র ইতিহাস/ভুগোল নিয়ে প্রশ্ন তুলেছে। এই অপদার্থ লোক টি যার নিজের নীতি বলে কিছু নেই। গিরগিটি র মতো নিজের রঙ বদল করেছে। নিজে কী পাশ করেছে জানি না/জানার কোন ইচ্ছা ও আমার নেই। সে কী করে এই সব কথা বলে। রাজনৈতিক নেতা হলে কি লজ্জা/শরম/সৌজন্য বোধ সব বিসর্জন দিতে হয়?
  • quark | 125.*.*.* | ১৬ এপ্রিল ২০১৩ ১২:৪৩523382
  • কয়েকদিন আগে হঠাৎ টিভিতে দেখছিলাম শিল্পমন্ত্রী বল্ছেন - আমরা রেজিস্ট্রার (প্রেসিডেন্সির)কে বলেছি, আপনি নিরপেক্ষ তদন্তে বাধা দেবেন না। দেখে একটু অবাক হলাম। উনি আবার কেন, কি করে তদন্তে বাধা দেবেন? যা বুঝলাম, ঘটনার পরের দিন রাতে দারোয়ান পাপ্পুকে পুলিশ এসে থানায় যেতে বলে, পাপ্পু রেজিস্ট্রারকে জানায়, উনি তাকে থানায় যেতে নিষেধ করেন। পুলিশ ফিরে যায়। এইটেই সে "তদন্তে বাধা"।

    প্রশ্ন হ'ল পুলিশ কিসের ভিত্তিতে ওনাকে নিমন্ত্রন করতে এসেছিল? উনি যাব না বল্লেন আর তারা ফিরে গেল?
  • Avada Kedavra | 131.*.*.* | ১৬ এপ্রিল ২০১৩ ১২:৪৯523383
  • এই দারোয়ানের পিছনেই তো পুলিশ পড়ে আছে। তার বউকে জেরা করেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিয়েছে। ওদিকে যারা ওখানে ছিলো বলে প্রমাণিত, তাদের জিজ্ঞাসাবাদ তো দূর, পুলিশ ঘুরে তাকায়ওনি।
  • | 126.*.*.* | ১৬ এপ্রিল ২০১৩ ১৩:০৫523385
  • হ্যাঁ। সেটাই দেখছিলাম। যেন এই লোক টির হাতেই সব রহস্য আছে। অথচ ভিডিও ফুটেজ থেকে অনেক ইনফো ই পাওয়া যাচ্ছে।এই তদন্ত গুলো কখন ই কি রাজনীতি র রঙের উর্ধে উঠতে পারবে না? ঃ((
  • quark | 125.*.*.* | ১৬ এপ্রিল ২০১৩ ১৩:১৪523386
  • সুদীপ্ত গুপ্ত'র কেস এ বাসের ড্রাইভার আর হেল্পার। প্রেসিডেন্সিতে দারোয়ান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন