এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ২৩:০২664851
  • আমার কেমং নজ্জা মতোং কোচ্ছে।
  • sm | 233.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ২৩:২৫664852
  • বাম আমলে বিস্তর রিগিং হতো। দু একটা ইলেকশনে কেন্দ্রীয় সরকারের ধমকানি আর চমকানি তে ঠিক ঠাক ভোট হয়েছিল।এই সরল কথা টা বুঝতে এত টাইম লাগছে কেন? আজকাল টিউব লাইট গুলোও এর থেকে তাড়া তাড়ি জ্বলে।
  • Bratin | 11.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ২৩:৩৮664853
  • এছাড়া গোনার ক্ষেত্রে ও।

    ভোটিং মেশিনের আগের যুগে ধরা যাক ২৫ টা করে বান্ডিল হবে। তো বাম দের ক্ষেত্রে ২২/২৩ টা তেই বান্ডিল হয়ে গেল, অন্য দলের ক্ষেত্রে সেটাই ২৭/২৮ টা লাগবে।

    কোন শালা ধরবে?

    এটা আমার ভোটের ডিউটি করে এসেছে এমন সরকারী কর্মচারীর মুখে শোনা।

    অ্যামেজিং ঃ))))
  • sm | 233.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ২৩:৪৯664854
  • ভুতে কখনো সখনো রাম নাম গায় তো। আমার বাবা, আইনের শাসন চাই।আমি চাই, জনগণ যেন নির্বিঘ্নে তার ভোটটা পছন্দের দল কে দিয়ে আসতে পারে।
    বুদ্ধিজীবীরা যেন সর্বদা সত্যি কথা বলে।জনগণ অতি সরল মতি; তাদের যেন ভুল না বোঝায়।
    শিক্ষা ক্ষেত্রে যেন কোনো রকম রাজনীতি না ঢোকে।
    এসব হলে কিন্তু আমি খেলব না।
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ০৮:২৩664855
  • কি RR, ঠিক করতে পারলেন যে বাম আমলে ঠিক-ঠাক ভোট হত কিনা?
  • . | 208.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ০৯:০০664856
  • বাম আমলে সব ভোট ঠিকঠাক হ্ত, কোন রিগিং হত না, বামপন্থীরা কেউ ঘুষ খেতনা, টাকা লুকোত না, সব্বাই লেনিনের অবতার ছিল আর মন দিয়ে জনগনের সেবা করত। তারপর কয়েকটা দুষ্টু লোক এসে বল্ল ওদের আর চাইনা, ওম্নি ছাগল জনতা বামপন্থী সরকার হটিয়ে দিল। ব্যস এইতো ব্যাপার।
  • sm | 53.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ০৯:২১664857
  • ফুটকি, আপনি বললে হবে? RR, এর কাছে "সার্টিফিটি" চাই।
  • Bratin | 11.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ০৯:৪৪664858
  • ফুটকি ঃ)))))
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১০:৫৭664859
  • RR
    আজ সকালে বাজারে গিয়েছিলাম। দেখলাম, শাক-পাতা এখনো ভাল মত ওঠেনি। আরো কিছুদিন সময় লাগবে। এই সময়ে বিধাননগর সহ সব পুরোভিটের রিগিং-এর লজ্জার তিমিমাছ ঢাকা দেওয়া একটু অসুবিধে হচ্ছে বুঝতে পারছি। তাই মুখ ঢাকবার জন্য আরো কিছুদিন অতীত বিলাস করে ৩৪ বছরের রিগিং নিয়ে আলোচনা চালাতে হবে। তবে খুব বেশী পেছোবেন না। তাহলে আবার সাতগাছিয়াতে জ্যোতিবাবুকে হারিয়ে দেওয়ার জন্য ইন্দিরার কাছে সিধুদার ধমক খাওয় নিয়ে আলোচনা শুরু করতে হবে।
  • B | 127.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১১:১৩664861
  • বোঝা গেলো! sm বাঙাল নন! তাহলে এত অশ্লীল শব্দপ্রয়োগ করতেন না।
    8>))

    হুম্‌ম্‌ম্‌! পোস্টিং, লেখা দুটোতেই গড়বড় করছিল বলে আর কিছু না লিখে শুধু ওই বেহুলা বাজিয়ে চলে গেলুম বলে বিপ্লবের পূজারীদের হাপিত্যেশ দেখে ভরসা পেলুম।

    ঠিক আছে PT বাবু, ধরে নিলাম, আলাপন, তাপস চট্টোপাধ্যায়, উদয়ন গুহ, সুজিত বসু, কলিমুদ্দীন শাম্‌স্‌, এদের চুরির প্রমাণ, বিনোদ মেহতা, অনিতা দেওয়ান, এঁদের খুন হওয়া ..... এগুলো কিছুই হয় নি, আমি বা আমরা মিথ্যাচার করছিলাম।

    কিন্তু আপনার পাড়ায় সুভাষ চক্কোত্তি দ্বারা অনিমেষ মজুমদার অপসারণ এবং অমিতাভ নন্দী দ্বারা সুভাষ চক্কোত্তি সাফাই-করণ ইত্যাদি কাজের জন্য যে আধুনিকতম বামত্ব-নির্ণায়ক যন্ত্রটি আপনাদের পাড়ায় ব্যবহৃত হয়েছিল, তার খোঁজটা তো দিলেন না। ওটা দিয়ে একটু দেখতাম সিস্টোলিক আর ডায়াস্টোলিক স্কেলে কে কোথায় আর আমিই বা কোথায়।

    PM-দাদা, শেষমেশ সেই অতি বদ অতি বাম ভণ্ডটার গান ধার করতে হ'ল। তাহলে আপনিও শুনুন...

    "...সন্ধে হবার একটু আগে
    পশ্চিমে নয় পূবের দিকে
    মুখ ফিরিয়ে ভাববো আমি
    কোন দিকে রাত হচ্ছে ফিকে

    কোন দিকে রা-আ-আ-ত .... "

    হুঁ হুঁ দাদা, এ গান আর কে লিখবে...
    (ভাবি ব্যাটাচ্ছেলে তৃণমূলে গেলো কি করে ...)
  • | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১১:১৬664862
  • টু গুড B ঃ)))
  • B | 127.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১১:২৪664863
  • 8>))
    কিন্তু বাবা, কেউ তোমরা শমীককে খোঁজো না কেন বলো তো?
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১১:৩৮664864
  • মিথ্যাচার করবেন কেন?
    টাকা চুরি করলে সেটা হজম করছে কি করে সেটা তো একটা যুক্তিবাদী প্রশ্ন-এর সঙ্গে রাজনীতির বিশেষ যোগ নেই।
    আপনার মনে নেই বোধহয়। এক সময়ে অধীর চৌধুরী সিপিএমের অনিলবাবুর সুইস ব্যাংকের একাউন্ট নাম্বার ফাঁস করে দেবেন বলে ছিলেন। তা নিয়ে মিডিয়া দিনকতক খুব হৈ-চৈ করেছিল। আমরা এখনো সেই নম্বারের অপেক্ষাতে আছি।
    সাধারণ ভাবে বাঙালী রাজনৈতিক নেতারা চুরিতে খুব দক্ষ নন। বিশেষতঃ ভারতের অন্যান্য রাজ্যের নেতাদের মাপে তো একদমই নস্যি এ ব্যাপারে। তবে এর আগে কোন নেতার সততা প্রমাণ করার জন্য কোনো নেতার ছবির তলায় "সততার প্রতীক" লেখার চল ছিল না।
  • | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১১:৪৭664865
  • এই ফুটকি,sm, B এনার এসে আমার বড় সুবিধে হয়েছে। ২০০৭ সাল থেকে মোটামুটি একাই লড়ে যেতাম বিরাট বাম বাহিনীর বিরুদ্ধে।( খানিক টা ম্মু, রঞ্জন দা ও কল্লোল দা এনারাও ছিলেন!!)

    "দেখো আমি বাড়ছি মাম্মি।" ঃ))
  • যুক্তিবাদী | 208.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১১:৫৬664866
  • অনেকে বলে দিদি নাকি ছবি বেচে টাকা হজম করেছে। কেউ প্রমান দিয়েছে কিকরে হজম করেছে? আমরা সেই প্রমানের অপেক্ষায় আছি। না না এটা রাজনীতির প্রশ্ন না, নেহাত যুক্তিবাদী প্রশ্ন।
  • মোদি | 186.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১২:০২664867
  • আফনেরা আমার নামে কিসব খুনটুনের কথা বলে বেড়ান। কোন প্রমান আছে? যুক্তি দিয়ে বলবেন কিন্তু, রাজনীতি টাজনীতি চলবেনেকো। অপেক্ষায় থাকলাম।
  • B | 127.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১২:২৪664868
  • না PTবাবু, মানতে পারলাম না। আসলে আপনি, আপনার মত অনেকেই, বা হয়ত গোটা সিপিআইএম-এর নৃসিংহভাগ এই সবেতেই মমতাকে দেখার রোগে আক্রান্ত। ওই "সততার প্রতীক" শব্দযুগলকে উল্লেখ করার পিছনেও ওই মনস্তত্ব কাজ করে আপনাদের। ওটা যে বেসিকালি কংগ্রেসী কালচার সেটা আপনি বলছেন না কি দুদিন পরে অ্যালায়েন্সের সম্ভাবনাটাকে মাথায় রেখে?

    এই ধরণের বিশেষণে বিভূষিত করার সংস্কৃতি, নির্বাচনী পোস্টারে নেতা নেত্রীদের ছবি দেওয়ার চল তো সেই ছোটবেলা থেকেই দেখছি। সেই বিরাট ছবির নীচে বাংলার রূপকার, বা এশিয়ার মুক্তিসূর্য... ভুলে গেলেন? ছাই দিয়ে দাঁত মাজার যুগের পরের যুগের কথা কিন্তু এগুলো।
    (আপনি তো আবার সিপিআইএম সমর্থক নন, অন্ততঃ মাঝেমাঝেই নৃসিংহ-নিনাদে দাবী করেন। তবুও আপনাকেই বলি সিপিআইএম-ও একবার সেই ১৯৮৪ সালে জ্যোতি বসুর ছবি দিয়ে পোস্টার বানিয়ে সারা কলকাতা ছেয়ে দিয়েছিল। সেই যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প, সল্ট লেক ইলেক্ট্রনিক কম্‌প্লেক্স আর হলদিয়া পেট্রোকেমিক্যালের ছবি দিয়ে..., তারপর তো সিপিআইএমও এই ধারা বেশ কিছু রপ্ত করলো; সেই যে মহম্মদ সেলিমের পোস্টারে "জয় হো" স্লোগান, মনে পড়ে)।
    তবে হ্যাঁ, সততার প্রতীক বলে অন্ততঃ ছবি ছাপান নি, এঁরা কেউই।
    8>))

    আপনি কিন্তু সযত্নে আপনাদের পাড়ার বামত্ব-মাপক যন্ত্র প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছেন বারবার।
    যাউগ্গা, এ আপনার বহু পুরোনো অভ্যেস, ঝেড়েছিলামও একবার, এখন আর বলি না। এই তো সেদিন শ্রীজাত প্রসঙ্গেও কিরকম অবোধ শিশু হয়ে গেলেন আপনি।

    ভালো থাইক্কেন।
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১২:৩৪664869
  • "ওই "সততার প্রতীক" শব্দযুগলকে উল্লেখ করার পিছনেও ওই মনস্তত্ব কাজ করে আপনাদের। "
    না, মানতে পারলাম না।
  • B | 127.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১২:৩৭664870
  • আর গ্যাঁজানো যাবে না এখন। বেরোনোর আগে বলে যাই, ওই অধীর চৌধুরীর কথাটা এখানে বললেন ভালো, বাইরে বলবেন না। কংগ্রেসীরা তখন আবার প্রফুল্ল সেন-এর স্টিফেন হাউস কেনার প্রচার যেটা হয়েছিল, তার নথি প্রদর্শনের দাবী করতে পারে।

    সর্বভারতীয় স্তরে গিয়ে আর এই উক্তিটিও দয়া করে করবেন না যে, "সাধারণ ভাবে বাঙালী রাজনৈতিক নেতারা চুরিতে খুব দক্ষ নন। বিশেষতঃ ভারতের অন্যান্য রাজ্যের নেতাদের মাপে তো একদমই নস্যি এ ব্যাপারে।" বাঙালী নেতাদের সম্বন্ধে এরকম ভ্রান্ত উক্তির জন্য তারা প্রমাণ সহ মুখে ঝামা ঘষে দেবে। আজকের নেতাদের জন্য নয়, সেই সাতাত্তরের যুগের নেতাদের এত অজস্র উদাহরণ দেবেন তারা যে পালানোর পথ পাবেন না।
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৩:৩২664872
  • আমি দীর্ঘদিন বাংলার বাইরে থাকায় বাংলার বাইরের রাজনীতির নেতাদের চুরি করা সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল। তারা এমনকি পাহাড়ের মাথাছেঁটে সেখানে বিল্ডিং-এর ব্যাবসা ফাঁদায় শহরের আবহাওয়া বদলে যাওয়ার কল হয়েছিল। তারপরে উত্তেজিত জনতা মানব-বন্ধন ইত্যাদি করে সেসব বন্ধ করে।

    একদমই কিছুই না জেনে লিখছি সেটা ভেবে নিয়ে তক্ক করলে তো খুব মুশ্কিল। আমার কথা মানার বা তাক্ক করার্র কোনতারই দরকার নেই। আপনি শুধু বাংলার সব মুখ্যমন্ত্রীদের সম্পত্তির সঙ্গে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তুলনা করলে, শুধু সংখ্যার ভিত্তিতেই ফারাকটা বুঝবেন। ঝামা ইত্যাদি এনে কারো মুখে ঘষার দারকার নেই।

    টকা শেষ পর্যন্ত হজম করা যায় না। চুরি করলে সেটা ফুটে-ফেটে বেরোতে বাধ্য।
  • | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৩:৩৫664873
  • সবই তো হলো পিটি দা, শুধু যদি আমাদের দুর্ভাগা পঃবঃ র সম্পর্কে যদি একটু খবর রাখতে। ঃ)))
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৩:৫২664874
  • তোমরা যারা চুরি-চামারীর খবর রাখ তাদের জন্যঃ
    বিধান রায় থেকে শুরু করে বুদ্ধবাবু পর্য্ন্ত মুখ্যমন্ত্রীরা যত তাকাকড়ি লুঠেছে তার কিছু নমুনা জদি পেশ কর তাহলে আর আমাকে খামাখা তক্ক করতে হয়।
    এই যেমন ধর পব-র ইতিহাসে জনগণের টাকা লুঠে বাড়ি বানানোর একটিই "প্রমাণিত" খবর আছে। সেটা অনুজ পান্ডের বাড়ী। বাকি হিসেব তোমরা দেবে, দেবে তো?
  • | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৪:০২664875
  • পিটি দা, বাম রাজত্ব = রাম রাজত্ব। আমরা সবাই এগ্রিড। তুমি খামোকা চাপ নিচ্ছো ঃ))
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৪:০৫664876
  • দেখ, যখনি ডেটা চাওয়া হচ্ছে তখনি দেখছি হাওয়ায় ভাসানো তত্ব আসছে।
  • | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৪:০৭664877
  • সেই অনেকটা উপাচার্য্যের রঙের মতো..
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৪:১৮664878
  • ঠিক, কিন্তু কোনো প্রমাণ হাতে না থাকা সত্বেও কাউকে চোর বলা যায় না, আমরা তো সেরকমটা শিখেই বড় হয়েছি? সেই একই কারণে কোন প্রমাণ না থাকা সত্বেও কোন উপাচার্যকে আলিমুদ্দিনের লোক বলাটাও তো শোভনীয় নয়।
    অন্ততঃ যারা বলবে তাদের কাছে কোন প্রমাণ আছে এমনটা তো আশা করাই যায়।
  • | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৭:০৭664879
  • "স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা ;জাগিও না আমায় জাগিও না..."

    ঃ)))
  • অম্বিকাচরণ আম্বেদকর | 117.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৮:৩০664880
  • ব্রতীনের ১১ঃ৪৭ এ "বামবিরোধী সৈনিক" তকমা পেয়ে খুড়ো মনে হয় সন্নিসী হতে গেলো। বা সিবিআইয়ের ওয়াসিমের মত (স্পেশ্যাল ২৬ না দেখে থাকলে দেখে নিন) "চুল্লুভর পানি" খুঁজে বেড়াচ্ছে :-p
  • | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৮:৩৭664881
  • এই মরেচে !! B কি তবে বিক্ষুন্ধ? ঃ))

    আজকেই লামা কে জিগাচ্ছিল্লাম B কে চেনে নাকি। বললাম মনে হচ্ছে অরি র পুরোনো বন্ধু। কাজে তুমিও চিনতে পারো ঃ))

    স্পেশ্যাল ২৬ দেখেছি। গুচ্ছ মুভি!!
  • sm | 233.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ১৯:১৫664883
  • আমি দীর্ঘদিন বাংলার বাইরে থাকায় বাংলার বাইরের রাজনীতির নেতাদের চুরি করা সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল। তারা এমনকি পাহাড়ের মাথাছেঁটে সেখানে বিল্ডিং-এর ব্যাবসা ফাঁদায় শহরের আবহাওয়া বদলে যাওয়ার কল হয়েছিল।

    ---
    কত টাকা কে চুরি করেছিল; তথ্য সহ প্রমান করুন।
    কোন রাজনৈতিক নেতা চিট ফান্ডের টাকা চুরি করেছে, তথ্য সহ প্রমান করুন।
    কি খেলা চলছে রে ভাই। কে কোথায় কি চুরি করেছে এবং কিভাবে হজম করছে তার পূর্ণ বিবরণ তথ্য সহ পেশ করতে হবে। পুরো ডাই জেস্টিভ সিস্টেমের বিবরণ চাই ই চাই।
    টু জি, 3 জি গুলো বোধ হয় পুরোপুরি হজম হয়ে গেছে।
    কিং ফিশার এর চুরি রেকটামে চলে গেছে।
    চিট ফাঁদ বোধ হয় খাদ্যনালী তে আটকিয়ে রয়েছে।
    তবে, পুরো বিবরণ ইডির কাছে আছে।আর টি আই করলেই জানা যাইবেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন