এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ২২:৩৮523453
  • যারা পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিল তারা এখন দেখছি ১৯৫৪-অসম্পুর্ণ বিপ্লব, ১৯৮৯-এর পায়ের শেকল, ১৯৭৭-২০১০-এর চিট্ফান্ডের লিস্ট এই সবের আড়ালে আশ্রয় নিয়ে হাত ঝেড়ে ফেলতে চাইছে। আর যে দলে সুব্রত মুখার্জী আর সোমেন মিত্তিরের মত নেতা আছে সেই দলের হাত "পরিষ্কার" হবে এমন প্রত্যাশা কারো কারো ছিল জেনে আশ্চর্য হলাম।

    aranya
    বুজীরা ঐ এল বুঝি। চিট ফান্ডের মালিকরা কে কটা আর কত দাম দিয়ে দিদির আঁকা মাস্টারপিস কিনেছিল সে খবর বেরোলেই বুজীরা ঢাল-তলোয়ার নিয়ে হাজির হয়ে যাবে।
  • aranya | 154.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ২২:৪৬523454
  • বুজী ম্যানিয়ায় আক্রান্ত পৃথ্বী, তাই এই

    বুজীগাথা
    ------------------

    বুজীদের বুজতে পারা, বড়ই কঠিন কাজ
    কে যে কখন রঙ বদলায়
    কার হাতে তামুক খায়
    কোন গোয়ালে কবে বাঁধা
    বাইট দেখেই জাজ
    করছি তাদের, শুনছি তাদের ফেলে সকল কাজ।
  • siki | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ২৩:৩০523455
  • হিসেব করে দেখলাম, তিনোমুল কংগ্রেস জন্মগ্রহণ করেছিল বাম আমালে। মুকুল এট আলের থিওরি অনুযায়ী, দ্যাট এক্সপ্লেইনস এভরিথিং।
  • aranya | 154.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ২৩:৪৩523456
  • পিটি চলে গেলেন নাকি ! জাস্ট এট্টু লেগ পুল কচ্ছিলাম
  • ন্যাড়া | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ২৩:৪৪523457
  • শক্ত প্রশ্ন হলেই পিটিবাবু দিন কয়েকের জন্যে গা-ঢাকা দেন। আবার বুজী ও পকাবু নিয়ে ফিরে আসেন। জনগণের মেমারির ওপর কী গভীর আস্থা!

    স্যার, প্রশ্নের উত্তরটা হবে নাকি?
  • Ishan | 60.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০০:০৫523458
  • হ্যাঁ, হ্যাঁ। দেবেশ রায় আর অসোক দাশগুপ্ত কী কী পুরষ্কার কবে কবে পেলেন,এ ব্যাপারে পিটির সন্দেহপিশাচ মন কী বলে, জানা হয়নি। একটু জানাবেন। :)
  • ranjan roy | 24.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০০:০৮523459
  • আজকাল নেয়া বন্ধ করলাম। জাত পাল্টেছে, পড়ে কি হবে?
  • SC | 81.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০০:২৯523460
  • রাজনীতি যতটুকু বুঝি, আমার মনেহয় এটা তৃণমূলের শেষের শুরু। দু বছরে এই প্রথম গ্রামের সাধারণ মানুষের রোষের মুখে পড়েছে টি এম সি। পঞ্চায়েত তো বটেই, ২০১৪ র লোকসভাতেও প্রভাব পড়লে আশ্চর্য হব না।
    আর তৃনমূল পার্টি টাকে ফান্ড করছিল এই চিটফান্ডের লোকেরাই, এর পরে তাসের ঘরের মত ভেঙ্গে গেছে।
    কে মমতার ছবি কিনবে, কে পার্টি কে ব্ল্যাক মনে সাপ্লাই করবে?
    সেগুলো না থাকলে টি এম সি র মত একটা সংগঠন না থাকা দল কিভাবে চলবে, সময়ই জবাব দেবে।
  • s | 130.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০০:৩৯523464
  • না এটা ঠিক না। পিটিদা তো বলেই দিয়েছেন যে দেবেশ বা অশোকবাবুকে তিনি বুজীশ্রেণীতে ফেলেন না। এই টইতেই, কয়েক মায়াপাতা আগে।
    পিটিদার সংগে আমার অধিকাংশ (অধিকাংশ কেন হয়ত ১০০%) ব্যপারে মতের মিল হয় না। কিন্তু এটা স্বীকার করতে দ্বিধা নেই ওনার মত ও মতামত একই লাইনে চলে।
    শুধু এইজন্য ওনাকে যথেষ্ঠ শ্রদ্ধা করি।
  • S | 109.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০১:৫৮523465
  • হায় আজকাল।
  • কল্লোল | 111.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০৭:১৩523467
  • পিটি।
    আমার অন্ততঃ ঢাকাঢাকি করার কিছু নেই। কিন্তু চিট ফান্ডের রমরমা পবতে বাম আমলে। ইহা সত্য (বিজ্ঞান কি না জানি না)। এবং ব্যবসার নিয়ম মেনে শাসক দলের সাথে ঘনিষ্টতা অবাক করা ব্যাপার কিছু নয়।
    আর শিকল কান্ড তো রোল রিভার্সাল। মমতা ১৯৮৯তে মানবাধিকার নিয়ে ব্যাস্ত, ২০১২ তে বিমান বসু।
  • কল্লোল | 125.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০৭:৩৯523468
  • তাতে সিপিএম বা তৃণমূলের অপশাসন কোনটাই বৈধতা পায় না।
    সিপিএমকে প্রকাশ্যে ভুল স্বীকার করতে হবে। তা না হলে তৃণমূলের অপশাসন নিয়ে আন্দোলন মানুষের কাছে গ্রহনযোগ্য হবে না।
    তবে সুদীপ্তর মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনটা ইতিবাচক। তদন্তে সরকারকে বাধ্য করাতে পারলে সেটা বড় জয় হবে।

    এসসিকে ক।
    এই প্রথম তৃণমূল সোজাসুজি গ্রামের মানুষের ক্ষোভের সামনে পড়লো। পঞ্চায়েতে এর প্রভাব পড়বে। কিন্তু আমার সন্দেহ এতো তাড়াতাড়ি মানুষ সিপিএম-এ আস্থা রাখবে না। তাহলে কি? সেটাই দেখার। নতুন কোন জোট? নতুন কোন সমীকরণ?
  • lcm | 34.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ০৮:৫৪523469
  • "...সিপিএম সূত্রের খবর, গত ৯ এপ্রিল অমিতবাবুর নিগ্রহের ঘটনার পরে রাজ্য কমিটির দফতরে লাড্ডু বিতরণ পর্যন্ত হয়েছিল! ..."
    http://www.anandabazar.com/archive/1130419/19desh4.html

    সিপিএম এখন দিল্লী কা লাড্ডু বিতরণ করছে। এর পরে রাস্তায় নামবে।
  • a | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১০:৪৩523470
  • কল্লোলদার পয়েনগুলো বোঝা বড় মুশকিল। রোল রিভার্সাল বলে কি বোঝালেন?
    ব্যক্তিগতভাবে ১৯৭০ এর নকশাল নেতা আজ টিভিতে গণতন্ত্র নিয়ে বাইট দিলে বা মানবাধিকার সংগঠন চালালে সেটা গ্রহণযোগ্য, কিন্তু সিপিয়েম তার ১৯৮৯ এর স্ট্যান্ড পাল্টালে সেটা পলিটিকাল?

    কল্লোলদা, সেই বাজেট নিয়ে আর উন্নয়নের মাপকাঠি নিয়ে তর্কটা জারি আছে। আপনি ইয়ার এন্ডিং কাজে নিশ্চয় বিজি ছিলেন বলে তুলিনি, কিন্তু এদ্দিনে কাজ কমে এসেছে আশা করি। তাইলে উত্তর দেবেন।
  • mamu | 126.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১২:১১523471
  • কাজের বেলায় কাজী
    কাজ ফুরোলে কিষেনজী... ইসে... থুরি, কুণাল G
  • PT | 213.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১২:৪১523472
  • ও ভাই ন্যাড়া-কোন প্রশ্নের উত্তর দিইনি? প্রশ্নবানে জর্জরিত হয়ে আমি ভীষ্মের মত শরশয্যা গ্রহণ করেছি।

    কল্লোলদা
    বামেদের ক্ষমা চাওয়া নিয়ে বিস্তর ঠাট্টা রসিকতা হয়েছে বিভিন্ন টইতে-এমন কি নেতাজী নিয়েও। আমি তো এখনও অপেক্ষাতে আছি কবে কংগ্রেস নেতাজীকে গলাধাক্কা দেওয়ার জন্য ক্ষমা চায়।

    Ishan
    পরে কি হবে জানিনা কিন্তু কোন সম্মান, মহাসম্মান পাওয়ার আগেই দেবেস্গ/অশোক অব্স্থান বদলেছেন-যদি সত্যিই বদলে থাকেন। আমার সমস্যা সন্ধ্যা মুখার্জীর মত বুজীদের নিয়ে-যিনি প্রায় গত ২০ বছর সুচিত্রা সেনের মত অন্দরমহলে থেকে মহসম্মান পাওয়ার পরে পরেই মমতার পক্ষে কথা বললেন। আর এই ব্যাপারে অন্ততঃ আরও দুজন বিখ্যাত মানুষ মুখ খুলেছেন। এই প্রসঙ্গে বাম-বুজীদের সংগে তুলনাও টানা যাচ্ছে না-কেননা মৃণাল, ঊৎপল, সৌমিত্র এবং আরও অনেকেই বামেরা ক্ষমতায় যাওয়ার আগে থেকেই (অর্থাৎ কোন সুবিধে পাওয়ার আগে থেকেই) বামমার্গী ছিলেন।
  • PT | 213.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১২:৫৫523473
  • কল্লোলদা
    তোমার কাছে তাহলে পুরো খবর নেই। কোচিং সেন্টারের মত চিট ফান্ড বন্ধ করে দেওয়ার কোন আইনগত অধিকার রাজ্য সরকারের ছিল না। চিট ফান্ড নিয়ে আইন প্রণয়ন করে বাম সরকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠায়। সেটা ফিরে আসে কিছু পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন সহ আবার রাষ্ট্রপতির কাছে সব কিছু পাঠানো হয়। তার পরের রাজ্য সরকার পরিবর্তন এবং অব্স্থাটা ধোঁয়াটে। আইন নাকি রাষ্ট্রপতির অনুমোদন সহ ফিরে এসেছে -যেটা নতুন সরকার লাগু করেনি অথবা রাষ্ট্রপতির অফিস থেকে আইন-প্র্স্তাবটিকে নিয়ে আসার কোন প্রচেষ্টা করেনি।

    তাই বলে চিট-ফান্ডের পয়সায় কাগজের প্রথম প্রকাশে দিদিকে উপস্থিত থাকতে হবে? এজেন্টরা পরিষ্কার জানাচ্ছে যে তাদেরকে কাগজ-পত্র ছবি ইত্যাদি সহকারে প্র্শিক্ষণ দেওয়া হয়েছিল যে এই চিট-ফান্ডের পেছেনে মুখ্যমন্ত্রী সহ সরকারের সরাসরি সমর্থন ও সাহায্য আছে।

    মাছের সাইজ ক্রমে বেড়েই চলেছে আর হাতে এখন ধনে পাতার সাইজের শাক ভরসা!!
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৩:২৫523477
  • চিটফান্ড নিয়ে প্রশ্ন তুলে এই কয়েক দিন আগেই বিধানসভায় বাম বিধায়কেরা মার খেলেন।

    আইনি ব্যবস্থা বিষয়ে দুখানা বিল জমা দিয়েছে প্রেসিডেন্টের কাছে, একটা ২০০৩ এ, একটা ২০০৯ এ। এখনো পড়ে আছে সেগুলো।

    আর চিতফান্ড ইত্যাদি নিয়ে টিএমসি আর বামেদের এক আসনে বসানোর চেষ্টাটা কষ্টসাধ্য। সারদা গ্রুপের সাথে টিএমসির দহরম মহরম আমার নিজের পাড়ায় দেখা। আজকের কাগজগুলোতে পড়ুন একটা পর একটা ঘটনা।
  • siki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৪:০৯523478
  • আচ্ছা, কুঘোও কি অ্যাবস্কন্ডিং? তাকে কেউ ধরবে না?
  • PT | 213.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৪:২৭523479
  • ২০১২-র খবরঃ এখন মনে হচ্ছে খাপের খাপ পঞ্চার বাপ!!

    Her own party leaders say, on condition of strict anonymity, that the “real problem” between her and the UPA government came to a head on August 26, 2012. On that day, R. P. N. Singh, Minister of State for Corporate Affairs, said that investigation was under way into the affairs of 87 chit funds operating under the garb of Multi-Level Marketing (MLM) companies. (see the Box for details) It is alleged by her opposnent that Ms Bannerjee, in her twin capacity of West Bengal Chief Minister and supreme leader of TMC, UPA II’s second largest partner after Congress, has been using her clout to protect from investigation the chit funds in her state. Though there is no evidence on the ground to establish close nexus of these chit funds with her. It is said that the list of 87 chit funds under scanner includes those very close to her.

    http://www.dayafterindia.com/magz_detail_news.php?id=1854
  • কল্লোল | 125.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৪:৪৯523480
  • অ।
    রোল রিভার্সাল মানে আজ আমি একজনকে পায়ে শিকল পরিয়ে হাসপাতালে রাখলাম। তখন তুমি বল্লে এটা মনবাধিকার লঙ্ঘন। আগামীকাল তুমি একজনকে পায়ে শিকল পরিয়ে হাসপাতালে রাখলে। আর আমি মানবাধিকার লঙ্ঘন নিয়ে বল্লাম।

    নকশালদের কেউ কেউ তাদের মত পাল্টে, আগের রাস্তা ভুল ছিলো সেটা স্বীকার করে, মানবাধিকার সংগঠন করতে লাগলো। সেটা রোল রিভার্সাল হয় কি করে? বড়জোর মত পাল্টানো হতে পারে।

    আর পুরোনো আলোচনা সমবায় নিয়ে আমার যা বলার বলে দিয়েছি। আর কিছু বলার নেই। তুমি যে ডিটেলে আলোচনার কথা বলছো, তার ক্ষমতাই নেই আমার। সে সব প্রণব বর্ধনদের কাজ, তারা করবেন।
  • a | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৫:১৫523481
  • ও তা আপনি কেন মেনে নিতে পারছেন না যে সিপিয়েম এখন মত পাল্টেছে?
    আর পুরানো আলোচনাতে আগ্রহী হলে দেখতে পেতেন অনেকেই আপনার বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছে। তো নিজের বক্তব্য আপনি ডিফেন্ড করবেন আর তার যোগ্যতা আপনার আছে, এই আশাতেই ছিলাম।
    দেখা যাচ্ছে আপনার পুরো কথাটাই আপনার আশা আর স্বপ্নের আকাশে আকাশে, মাটিতে নেমে কথা বলাটা আপনি আপনার পছ্ন্দের অর্থনীতিবিদদের আউট্সোর্স করে দিয়েছেন। পছন্দের কথাটা ইউজ করলাম কারণ মন্টেক এই একই আলোচনা করলে সেটা আবার আপনার কাছে গ্রহনযোগ্য হবে না।
    কি আর বলব, এই রকম মহান যুক্তি বিন্যাসের পর আমি বাকরুদ্ধ ঃ)
  • pinaki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৯:১৪523483
  • যদিও এটা ঠিকই যে তিনোদের সাথে সারদার মাখামাখিটা ছিল প্রকাশ্য এবং কদর্য, কিন্তু এই সারদার উত্থান পুরোটাই সিপিএমের জমানায়। দক্ষিণ চব্বিশ পরগণার যে জমি নিয়ে সুদীপ্ত সেনের উত্থান, সেই জমির ব্যাবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রোলে আমার এক বন্ধু কাজ করত। ১৯৯৯-২০০৪। সিপিএমের নেতাদের কিভাবে স্তরে স্তরে মাসোহারা দিতে হত নিজে হাতে, সেসব আমার তার মুখ থেকেই শোনা।
  • | 126.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৯:৩৮523484
  • PT দা অত চাপ না নিয়ে তুমি একটা বুদ্ধিজীবি দের লিস্টি দিয়ে দাও দেকিনি। সেটা কে বেস হিসাবে ধরে যাতে আমরা আলোচনা করতে পারি।
  • pinaki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৯:৪০523486
  • আমার মনে হয় তফাৎটা এই জায়গায় যে সিপিএমের উপরের দিকের নেতাদের কোনো প্রকাশ্য এবং সক্রিয় ইনভলভ্মেন্ট ছিল না এইসব ব্যাবসায়। যেটা কাছাখোলা তিনোদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ব্যাবসার জন্য পার্টিকে টাকা দিয়ে বা লগিস্টিকস দিয়ে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো নতুন মাত্রা যোগ হয়েছে বলে আমি অন্ততঃ মনে করি না।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৯:৪৫523487
  • সেটা মনে হয় আলাদা করে সারদার ক্ষেত্রে নয়। ব্যবসা চালু করার জন্যে লোকাল অফিসে প্রণামী দেওয়ার রীতি অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ছিল।

    আমি বলতে চাইছিলাম, টিএমসি যেরকম মেন্টর করেছে, নিজেরা শেয়ার কিনেছে, ফান্ডেড হয়েছে, সেটা আগে হয়নি। তোলাবাজি ঘুষ খাওয়া ইত্যাদির কথা বলছি না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন