এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৯:৫৮523488
  • হ্যাঁ, সেটা ঠিক।
  • প্পন | 190.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২২:২১523489
  • ও, পিনাকীর বন্ধুর নিজের মুখে শোনা। তাতে কী আর হল? কোন ডকুমেন্টেশন তো আর নেই!

    বিটিডব্লু, তোমার ও বন্ধুকে আম্মো বোধহয় চিনি। ঃ)
  • pinaki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২৩:০৪523491
  • হ্যাঁ, তুমি চেনো। ঃ-)
  • ranjan roy | 24.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২৩:২০523492
  • জঙ্গলমহলে মমতাকে অ্যাম্বুলেন্স ব্রিগ্রেড সারদাগোষ্ঠী দিয়েছিল বলে জানা যাচ্ছে। কুঘো সারদার সিইও ছিলেন। মুকুল বলছেন উনি তো মাইনে করা কর্মচারি। সি ই ও জাস্ট কর্মচারি?
    ওদের কলম পত্রিকার উদ্বোধন দিদি করেছেন। চিটফান্ড নিয়ে বিধানসভায় আলোচনার নোটিস দিয়ে বাম বিধায়করা হলের মধ্যে মার খেলেন, চর্চা করতেই দেয়া হল না।
    আর বামেদের পাঠানো চিটফান্ড নিয়ন্ত্রণ বিল নিয়ে তিনোদের কোন মাথাব্যথা নাই। এখন কিছু জানি না বললেই হবে?
    অশোক মিত্র সঞ্চয়িতা কে ঝেড়ে কাপড় পরিয়েছিলেন। সুব্রতর পিয়ারলেস গ্রুপকেও টাইট করেছিলেন। কিন্তু উনি যাওয়ার পরে এই নিয়ে সিপিএম একটু ঢিলেমি দেয়।

    তবু আমি বলব, আসলে দায়ী মানুষের লোভ। কারণ প্রতি পনের বছর পর পর মানুষ এমনি করে ঠকে। বোকা হয়, প্রতারিত হয়। শুধু বঙ্গে নয়, ছত্তিশগড়ে এবং অন্যন্য শহরে। কখনো গয়না ডাবল হবে, কখনো পয়সা দুবছরে বা চার বছরে ডাবল হবে।
    এজেন্টরা কিছুদিন তিরিশ-চল্লিশ পার্সেন্ট করে কমিশন পায়। কেউ প্রশ্ন করে না যে এত কমিশন দিয়ে এত উচ্চহারে সুদ কি করে দেবে? কোন ব্যবসায় এত হাই প্রফিট? প্রোমোটারদের নিজেদের কি থাকবে?
    লোককে শিক্ষিত করা উচিত। খালি দলগুলোকে গাল দিয়ে কিছু হবে না। এই প্রতারণা নানা রূপে ভোল বদলে চলতেই থাকবে। টার্গেট গ্রুপ গাঁ শহরের গরীব-গুর্বো।
  • প্পন | 190.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২৩:৩৪523493
  • কুণাল চ্যানেল টেনের সিইও ছিল বোধহয়। তবে নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদার হয়ে বজ্জাতি করেনি এ কথা ঘোর তিনো না হলে কোন হালায় কইবো না।
  • aranya | 154.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০০:৪৪523494
  • বড় ভাল লাগল, সপ্তকের গান।
  • Lama | 126.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৬:৪০523495
  • বর্তমান আলোচনার পক্ষে একটু অপ্রাসঙ্গিক, তবু এখানে থাক। আমাদের বি ই কলেজের এক জুনিয়ারের আক্ষেপঃ

    many times i have been asked by my friends, relatives or my younger ones, ‘why did you leave your job?’ indeed a grave question...i had a pretty good job with at least the highest pay package in west bengal government, and i had been a civil servant..i have my family..and i have grown much old to suddenly switch over..but still i had to leave the job..it might sound weird, but its true that i never wanted this to happen..i joined the civil service like a dewy eyed lover goes for his sweetheart...but i had to break away...why???
    i don’t know where to begin..so let me just follow my heart..should i begin from the day on which i was stone-pelted by a violent mob which was organized by the present party in power or the day on which a high official of wbcs association asked me ‘did they unclothed you naked??if not then what’s your grudge??’ no, they did not unclothe me fortunately, sir, but what they did, was to cripple my soul for my lifetime, and not only they, sir, but you and the magistrate who asked my 75 year old father ‘ kela nie bose thakbo apnar janno?’ also did the same thing..
    what exactly happened to me?? what went so wrong that i have been given the worst postings successively b y the then government..and that too without having an iota of ink blot in my whole career..i don’t know..but still from the core of my heart i am clear to myself about my sincerity and honesty..ask the common men of the places where i served as a bdo, ask thepeople of domkal, ask the tribals of raipur, and they will tell you the truth..if the soil could speak, every dust would shout that injustice had been done upon me by the government and the political machinery..
    but still dusts are dust..and the men like me who are not born with a silver spoon shall die in dust..therefore i don’t care..but who can erase the fact which is written in my mind like a stone oracle that on the day of 31st august, 2010, a mob of trinamool have pounced on me in my office and have thrown me on the ground and have kicked me and beaten me mercilessly like they beat a dog, when i was the bdo of raipur..and nothing had been done to the culprits, nothing to them, and the victim, myself, the sole earning member of the family, had to leave the job with a trauma of lifetime: and my colleagues smiling at my misfortune and rather enjoying it…and then came your neta of the wbcs officers association who encored me telling ‘did they unclothed you naked??if not then what’s your grudge??’ and the magistrate who asked my 75 year old father, ‘kela nie bose thakbo apnar janno?’ why don’t the sky fall upon and destroy this bloody society of hypocrites…
    well i think that’s mainly why i left the job apart from many other incidences which are worse but not that cruel..
  • MR | 183.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৬:৫১523497
  • এ কথা নিঃসন্দেহে বলা যায়, মা সারদার কৃপায় মুখ্যমন্ত্রীজীর শরীরটা আরো কিছুদিন বেশ খারাপ যাবে।
  • bb | 127.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৮:৪০523498
  • লামা - মুশকিল হচ্ছে এই জিনিষ রাজনীতির কারবারিরা বার বার করেন, এখানে তৃণমূল, অন্য সময় সিপিএম। আসলে এই জনতার ক্ষমতা হাতে নেওয়াটা বন্ধ না হলে এরকম চলতেই থাকবে- আর আমরা দূরে দাঁড়িয়ে দেখব।
  • অবাস্তব | 24.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৯:১৬523499
  • গরম পড়েছে খুব, টই এর অগ্রগতি দেখেই পরিষ্কার।
  • কল্লোল | 125.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৯:৩৯523500
  • অ।
    সিপিএম মত পাল্টেছে তখনই বলা যেতো যখন তারা ১৯৮৯এর ঘটনাতে ভুল স্বীকার করে নিতো। সেটা না করে আজকে এস এফ আই নেতাকে পায়ে বেড়ি পড়ানো হয়েছে বলে মানবাধিকার নিয়ে গলাবাজীটা ভন্ডামী।

    নকশালদের একটা অংশ তাদের লেখায়, কথায় স্বীকার করেছে ৬৭-৭০এর রাজনৈতিক লাইন ভুল ছিলো। সেই মারাত্মক বাম বিচ্যুতির কথা তারা অস্বীকার করেন নি। তারপর কেউ মানবাধিকার করেছেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কেউ বামফ্রন্টে যোগ দিয়েছেন - আবার বেরিয়ে গেছেন।

    প্রণব বর্ধন সমবায়ের কথা বলেছেন। আলুওয়ালিয়া সমবায়ের কথা বললে তাকেও সমর্থন করতাম। তবে আলুওয়ালিয়া জীবনে সমবায়ের কথা বলবে না।
    পুরোনো আলোচনাগুলো দেখলে দেখতেন, আমি বারবার লিখেছি সিপিএম সমবায়ে গুরুত্ব দেয় নি। প্রথম কয়েক বার সমবায় দপ্তর ফবর হাতে ছিলো। গুরুত্ব দিলে নিজেদের হাতেই দপ্তর রাখতো সিপিএম।
    অপারেশন বর্গার পর যখন জোত ছোট ছোট হয়ে গেলো, তখনই উচিৎ ছিলো সমবায়ের কথা তোলা। সমবায় শুধু অর্থনৈতিক কাজ নয়, এটা একটা সামাজিক আন্দোলনও বটে। কৃষক সভা তখন যদি গ্রামে গ্রামে সমবায় নিয়ে কথা শুরু করতো, হয়তো একটা ঠিকঠাক মডেল বেরিয়ে আসতো। সেই কথাটাই প্রনব বর্ধনের মতো অর্থনীতির লোক বলাতে আমার মনে হলো ঠিকই বলছেন। আমি সেটাই ব্যক্ত করেছিলাম।
    আপনি আমায় তার ইম্প্লিমেন্টেশনের খুঁটিনাটি নিয়ে বলতে বল্লেন। খুব স্পষ্টতই সেসব আমার ক্ষমতার বাইরে। তবে এটা এখনো মনে করি কৃষিতে সমবায় পবর উন্নয়নের ক্ষেত্রে একটা রাস্তা হতে পারতো।
    যারা উন্নয়ন বলতে শিল্পায়নকেই বোঝান আমার তাদের সাথে মতপার্থক্য আছে।
    এসব বল্লেই শুনতে হয় - তবে কি চাষীর ছেলে চাষীই হবে? আমার তবে পাল্টা প্রশ্ন - তবে কি মজুরের সন্তান মজুরই হবে?
    কাউকে না কাউকে তো চাষের কাজ করতে হবে। কাউকে না কাউকে তো রাস্তা সাফ করতে হবে, সে যন্ত্র দিয়েই হোক বা অন্যভাবে।
    আশা করি আপনার বাক শক্তি ফিরে আসবে।
  • Morgoth | 131.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ১০:২৮523501
  • "তোর লাশের দোহাই, আমি আজও লড়ে যাই
    কিছু হক কথা সোচ্চারে বলে যাবো তাই
    তোর রক্তের দাগ, যদি পুষে রাখে রাগ,
    তবে রাগটাকে ভালোবাসবি।।।
    কিছু ছোট ছোট কুঁড়িদের ফোটাবি বলে
    তুই আবার ফিরে আসবি।।।"

    সপ্তকের গান আমিও কালই প্রথম শুনলাম। অন্যদের কাছে যা শুনলাম তা হল এরা কয়েকজন অনেকদিন ধরেই গাইছে, সুদীপ্ত গুপ্তও এদের সাথেই গান গাইতো। সুদীপ্ত মারা যাওয়ার পর সপ্তককে দেখলে মনে হয় আরো অনেক বেশি ইনভল্‌ভড হয়ে গাইছে।

    কাল ওইখানে দাঁড়িয়ে গানগুলো শুনতে শুনতে আর ক্যামেরায় ছবি তোলার সময় খুব খুব খারাপ লাগছিলো।
  • Melkor | 131.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ১২:৪১523502
  • - ইউটিউব লিংক
  • a | 113.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ১৫:৩০523504
  • নাঃ ফিরল না (আমাকে আপনি কবে থেকে বলতে লাগলেন? ঃ) )
    আমি খুব সচেতনভাবেই কোন নির্দিষ্টদিকে আমার মতামত রাখিনি, আমি জানতে চাইছিলাম আপনার মতে সলুশন কি। তো জানা গেল সেটা সমবায়। তো সেটা নিয়ে লোকে প্রশ্ন করলে আপনি হাত তুলে দিলেন। সিমিলারলি, উন্নয়নের ক্ষেত্রে আমি সলুশনও চাইনি, শুধু জানতে চেয়েছিলাম মাপকাঠিটা কি। তার উত্তর দিলেন কিছু আইডিয়াল সিনারিও দিয়ে, যা মাপার উপায় নিয়েও আপনি নীরব।
    আপনি কিছুটা হলেও ক্লিয়ার আপনি কি চাননা, কিন্তু কি চান সেনিয়ে কোন সুস্পষ্ট মতামত নেই। ঠিক যেরকমটা দেখা গেছিল "সিপিয়েম তো যাক আগে" মানসিকতায়। এটুকুই।
  • MR | 183.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ১৯:৩২523505
  • এই সপ্তক ছেলেটি তারামিউজিকের Take a break live এর নিয়মিত গায়ক। ওর উপর শ্রদ্ধা বেড়ে গেল।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ১৯:৩৭523506
  • ২৪ ঘন্টায় মদনের পুরোতন বাণী শুনুন, উনি নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ মীটিঙে দেখেন ১০ জনের ৭ জনই সারদা গ্রুপে কাজ করেন। জানতে শখ যায় কী সেই মীটিঙ।
  • lcm | 34.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১১:৩৪523509
  • মমতা ব্যানার্জি-র আঁকা পেইন্টিং যদি এই কোম্পানীর পয়সায় কেনা হয়ে থাকে, বা, মালিক যদি কিনে থাকেন, তাহলে এখন একটা তহবিল বানিয়ে সেই টাকা তৃণমূলের ফেরৎ দেওয়া উচিত।
    যদিও, ফেসবুকে এই সময়-এর লিংক থেকে এত লাখ লাখ টাকার নয়ছয়-এর কথা পড়লাম, তাতে পেইন্টিং-এর টাকায় কিছুই হবে না। তবু। মানুষের জমানো টাকা নিয়ে এভাবে....
  • quark | 125.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৩:০৬523510
  • তা কী ক'রে হয়? মদন তো বল্লেন, সরকার কি বলেছিল ওখানে টাকা রাখতে?

    সুতরাং ওসব আকাশকুসুম আকাশেই থাক।
  • lcm | 34.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৩:১৭523511
  • টেকনিক্যালি সে কথা ঠিক। সরকার কাউকে বলে নি চিট ফান্ডে টাকা রাখতে।
    কিন্তু এই সংস্থার টাকা যদি কোনো সংগঠন (রাজনৈতিক বা অরাজনৈতিক) অনুদান বা অন্য কোনোভাবে পেয়ে থাকে, এবং খরচ না করে থাকে, তাহলে এখন একটা তহবিল বানিয়ে রাখতে পারে। অন্তত, একটা ভাল দৃষ্টান্ত তৈরী করতে পারে।
  • de | 69.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৩:২৪523512
  • বম্বেতে একটা সময় খুব ব্রাইবিং চলতো বিভিন্ন সরকারী আপিসে -- এই গপ্পোটা আগে খুব চলতো--

    একজন সাধারণ লোক, এক অফিসার সম্বন্ধে শুনে এসেছে, খুব সাংঘাতিক ঘুষখোর। তার কাছে কোন একটা কাজের জন্য এসেছে, কোন ফাইল পাস করিয়ে দেওয়া বা এমনিই কিছু। কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় -- ভদ্রলোক অভিভূত, ঘুষ দিতে হবে সেটা বুঝতে পারছেন, কিন্তু কিভাবে দেবেন সেটা পরিষ্কার নয়। তাই আমতা আমতা করে থ্যাংকু-ট্যাংকু বলে বল্লেন "ম্যয় আপকে লিয়ে ক্যা কর সকতা হুঁ!" আপিসার একগাল হেসে বল্লেন, "চায়ে পিলা দেনা, নিচেওয়ালা ক্যান্টিন-সে, অর ক্যান্টিন কি আদমী কো বোলনা -- সাবকো চায় চাহিয়ে, দো চাম্মচ শক্কর ডালকে" ! সেই মতো ভদ্রলোক ক্যান্টিনের লোকটিকে গিয়ে বলেছেন, চা সায়েবের ঘরে পৌঁছে গেছে -- এবার ভদ্রলোক দাম দিতে চাইলেন -- ক্যান্টিনের লোকটি কান চুলকোতে চুলকোতে বল্লো "বিশ হাজার, পার চাম্মচ দশ হাজার" !

    মমতাদিদির ছবির মতো -- পার ব্রাশের আঁচড় কয়েক হাজার!
  • Melkor | 131.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৩:৫৪523513
  • কাদের খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর - এদের একটা সিনেমায় এই গপ্পোটা ছিলো। কাদের খান সেই সরকারি অফিসার।
  • Umesh | 188.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৩:৫৭523514
  • সিনেমাটার নাম কালাবাজার
  • Blank | 180.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৫:০৪523515
  • বেলেঘাটার সেলট্যাক্সের আপিসে এই জিনিস একসময় চলতো। এখনো চলে কিনা জানিনা। তবে এই রেঞ্জে নয়।
    বড় সাহেব হাসিমুখে বলবেন যে ভালো সিগারেট খাইয়ে দিন। তো উনি আবার ৫৫৫, বে অ্যান্ড হে এইসব ছারা খান না। ওনার ঘরের পাশেই এক্জন সিগারেট নিয়ে বসে থাকে। তার কাছে গিয়ে প্যাকেট কিনতে হয়। ৫০০ টাকার একটা প্যাকেট কিনে বড়বাবু কে গিফট করুন।
    বড়বাবু পরে প্যাকেট টা আবার সিগ্রেট ওলাকে দিয়ে দেবে, দিয়ে ৫০০ নিয়ে নেবে।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৯:১৪523516
  • আচ্ছা একটি ঢ্যাঁড়স কে ২ কোটি টাকায় বেচা কি বে আইনী? আর তাহলে কি আমায় কোন ট্যাক্স দিতে হবে? যারা জানেন তারাই বলুন।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১৯:২২523517
  • মানে আমি যদি ঢ্যাঁড়স বিক্রেতা বা ক্রেতা হই।
  • | 24.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ২১:২১523519
  • এই যে

  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ২১:২৫523520
  • কিন্তু আমার সওয়ালের জবাব দিব কেডায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন