এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 82.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ১০:৫৫664952
  • ও আচ্ছা আচ্ছা।
  • PM | 53.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ১৫:০২664953
  • দেখুন SC, দেব সম্পর্কে আমার কিছু বলার নেই। আরো তিনো টলি অভিনেতাদের সম্পর্কেও কিছু বলার নেই। তারা তিনোকে সমর্থন করছে বাধ্য হয়ে বা ভালোবেসে বেশ করছেন,

    শাওলি বা বাকিদের কাজকে সমালোচনা করি, কারন ওদের অজ্ঞতাসন্জাত প্রচার পশ্চিমবংগের ভবিষ্যতকে জলান্জলি দিয়েছে। অর্থনীতিকে ধ্বংস করেছে।
  • PT | 126.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ১৫:৩৬664954
  • গোদা বাংলায় এর মানে হচ্ছে যে, সে আমলে "অনিলায়ন" হয়ে থাকলে এখন "লুম্পেনায়ন"-কে সমর্থন করুন।
  • Bratin | 11.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ১৭:১৮664955
  • একে কবি বলেছেন " জ্যাম্পিং টু কনক্লুশন" ঃ)

    ( তাছাড়া "অনিলায়ন" তো কবির কল্পনা। তাকে সমর্থন কীভাবে? )
  • PT | 190.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ১৭:৫৫664956
  • এই "সিপিএমের মেধাবী ছাত্রী" তত্বটি বিজেপির তথাগত রায় যে প্রতিভান শিক্ষকের মত অনেক মেধাবী ছাত্রের মাথায় গজাল মেরে পুঁতে দিয়েছেন সে ব্যাপারে কোন সন্দেহই নেই। তথাগত রায় না থাকলে আমরা জানতেই পরতাম না যে সিপিএমের পলিটব্যুরোর এক সদ্স্য দল বদলে তিনোর সৃষ্টি করেছেন!!

    যিনি নিজেকে সিদ্ধার্থের উত্তরসূরী মনে করেন আর দলে পুষে রাখেন জরুরী অবস্থার তরুণ তুর্কী তথ্য-সম্প্রচারণ মন্ত্রীকে তাঁর কারো কাছেই কিছু শেখার নেই। ইনি সেই দলের সদস্যা ছিলেন যারা ৭২-এর ভোটে সায়েন্টিফিক রিগিং-এর ঠাকুমা কাকে বলে দেখিয়েছিল। তিনি সেই দলটার কাছেই রাজনীতি শিখেছেন যে দলটা এক সময়ে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে ভারতীয় রাজনীতিতে ক্লাসিকাল দুর্বৃত্যায়নের সূচনা করে। (সন্দেহ থাকলে আজকের এই সময়ে সুমনের লেখাটা পড়ে নেবেন।)

    আসলে এই সব হাওয়ায় ভাসানো কথাবার্তা, বুজী/আধা-বুজীদের এক ধরণের ভন্ডামি আর ইনিয়ে-বিনিয়ে লুম্পেনাইসেশনকে মদৎ দেওয়ার প্রচেষ্টা।
  • sm | 233.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ১৮:১৭664957
  • আমি তো বাম আমলে রাজনৈতিক মেরুকরণ,পেশী প্রদর্শন, অনিলায়ন,প্রমোটার রাজ,বিরোধী কন্ঠ রোধ,এক ঘরে করে দেওয়া, প্রচারের ধক্কানিনাদ; সব কিছুকেই পব এর ভবিষ্যত জলাঞ্জলি করে দেওয়ার পাকা সড়ক বলে মনে করি।
    কেন হাজার একর লাগবে,তাঁর কোনো সদুত্তর পর্যন্ত তত্কালীন শিল্পমন্ত্রী দেন নি। খালি মুচকি হাসি টুকু দিয়েছেন।
    জনগণ জেনেছেন, যেহেতু টাটা কোম্পানির এক্সপার্ট রা বলেছেন; তাই হাজার একর জমি ই লাগবে।
    এরকম শিল্পপতি বন্ধু সরকার এর আসল স্বরূপ চিনিয়ে দিতে কোনো শাঅন্লির দরকার লাগে না।
    তখন তো অবপ তে নিয়মিত এক শ্রেনীর বুদ্ধিজীবীর লেখা বেরুতো; ন্যানো না হলে পব শ্মশান হয়ে যাবে।
    আমার তো মনে হয়; অত শিল্পের বন্যা না বয়ে ভালই হয়েছে। সরকারী খয়রাতির পরিমান কিছু কমেছে।
  • PT | 190.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২০:৩৮664958
  • মাতৃভক্তদের চাপে ভীড়ের চাপে গোটা দক্ষিণ কলকাতা মেট্রো সহ কোল্যাপস করে গিয়েছে....
    লুম্পেনাইসেশন এট ইট্স হাইট!!
    মেট্রো বন্ধ, দেশপ্রিয় পার্কের আলো নিভিয়ে দেওয়া হয়েছে!!
    ওয়াও...
  • সে | 94.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২০:৪৩664959
  • এটা একটু ইয়ে হয়ে গেল না?
  • PT | 126.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২১:২৯664960
  • নাঃ হল না।
    দশমীর ভাসানের দিন এসে কলকাতার রাস্তার ধারে দাঁড়ান (যদি দাঁড়াতে পারেন)। লুম্পেনদের ঠাকুর্দারা সেদিন রাস্তায় নামবে। আজ রাস্তায় নাতি-নাতনিরা নেমেছে।
  • সে | 94.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২১:৩১664962
  • কী মুশকিল! এট্টু রগড় কত্তেও পারব না পুজোগণ্ডার দিনে? ;-))
  • | 24.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২১:৪৬664963
  • পিটি দা, তুমি সাহিত্য লিখলে পারতে। এমন অনায়াসে হাস্যরস সৃষ্টি। গড গিফ্টেড। ঃ))))))))
  • PT | 126.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২১:৪৭664964
  • নাঃ মজায় এম্নিতেই আছি।
    কান ফাটানো শব্দের উচ্চতায় কেউ এখন হেঁড়ে গলায় এবং বেসুরে "যেতে যেতে পথে হল দেরী" গেয়ে পূজোর উদ্বোধন করছে।
    এই ক্লাবটিও দু লাখ টাকা অনুদান পেয়ে এক মন্ত্রীর ছবির বিশাল পোস্টার ঝুলিয়ে রেখেছে। তদুপোরি স্থানীয় এক উচ্চপদস্থ পুলিশ সভায় উপস্থিত।
    কাজেই কাউকে কিছুই বলা যাবে।

    এ সবই অবিশ্যি "সিপিএমের মেধাবী ছাত্রী" দিয়ে ব্যাখ্যা করা যায়।
    এ এক বিভৎস মজা!!
  • | 24.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২১:৫২664965
  • পুজোর ক দিন নাহয় বাদ দেওয়া যাক। তারপারে তোমরা বনাম আমরা আবার হবে কেমন? ঃ))
  • চিত্র গুপ্ত | 11.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২২:২০664966
  • দেশপ্রিয় পার্কের ঠাকুর না দেখে শারদীয় দেশের প্রচ্ছদ দেখলেই হয়!
  • sm | 233.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২২:৫৬664967
  • এত হিংসা করতে আছে, স্যার ? না হয় লক্ষ টাকার অনুদান পেয়েছে, মন্ত্রীর কাট আউট টাঙ্গিয়েছে; তা এত গোলের কি আছে?
    কত বছর তো পুজো প্যান্ডেলের ধারে, লাল সালু আর বাঁশের স্টলে, গোমরা মুখো ধুতি পরা কয়েকজন পক্ককেশ বুড়োর, মার্কস, লেনিনের বই বিক্রি আর জরিপ করা সঝ্য করতে হয়েছে।
    পুজোর ঝলমলে কটা দিন অবধি রেহাই দেয় নি।পুজোর সময় ঝিন্কা চিকা গান বাজবে নাতো কি "এই পৃথিবীর আর এক নাম ভিয়েতনাম বাজবে"?
  • কী বলে? | 126.*.*.* | ১৮ অক্টোবর ২০১৫ ২৩:২৬664968
  • এস এমের পোস্ট টা নিশ্চয়ই হিউমারাস! বই বিক্রির সঙ্গে কাটাউট ঝুলিয়ে টাকা নেওয়ার তুলনাটা? সিরিয়াসলি বললে, অসাম তুলনা। মাইরি!
  • Du | 82.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ০০:৪৭664969
  • পক্ককেশ বুড়োদের বদলে এখন কি দেখা যাচ্ছে? তার বর্ননাটাও শুনে নি~ই।
  • সে | 94.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ০১:১৪664970
  • বুড়ো হওয়াটা দোষের নাকি? কজনের মাথায় পাকা চুল নেই? (পুরো টাক হলে অন্য কথা)। কজন বুড়ো হবার আগেই পটল তুলবেন এমন গ্যারান্টি দিচ্ছেন? প্রত্যেকেরই বয়স বাড়ছে।
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ০১:৩২664971
  • মেহেন্দি লাগান। ঃ-)
  • কল্লোল | 125.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ০৭:০৭664973
  • আমার ভাই, ভাইয়ের বৌ আর আমার বৌটা কি লুম্পেন মাইরী। গতকাল কলকাতায় পূজো দেখতে বেরিয়েছিলো।
  • PT | 126.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ০৮:২৭664974
  • চালভাজা আর মুড়ির ফারাক না করতে পারলে বোধহয় এই অবস্থা হয়.....
  • কল্লোল | 125.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ০৯:২৬664975
  • তা তুমিই তো লিখলে - "মাতৃভক্তদের চাপে ভীড়ের চাপে গোটা দক্ষিণ কলকাতা মেট্রো সহ কোল্যাপস করে গিয়েছে।।।।
    লুম্পেনাইসেশন এট ইট্স হাইট!!"

    "মাতৃভক্ত" টা শ্লেষ। সেটা বোঝা গেলো। কিন্তু "ভীড়ের চাপে" তো সকলকেই বোঝায় যারা সেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলো। তাদের চাপে, "গোটা দক্ষিণ কলকাতা মেট্রো সহ কোল্যাপস করে গিয়েছে" - তো এতে তাদেরই বোঝানো হয়েছে যারা "ভীড়"এর অংশ।
    এর পরে বলা হলো "লুম্পেনাইসেশন এট ইট্স হাইট!!"
    তাহলে লুম্পেন কারা হলো? সেই "ভীড়"। আমার ভাই, ভাইয়ের বৌ ও আমার বৌ তার অংশ ছিলো। তারা লুম্পেন নয়??
  • sm | 53.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১১:২২664976
  • পিটি র কিছু একটা হয়েছে; নয়তো তিল কে তাল করে? পুজোর কটা দিন পব র সাধারণ জনতা ( ধনী, দরিদ্র,চাকুরে, বেকার, বাচ্চা বুড়ো ) সব্বাই কেউ একলা, কেউ দোকা, কেউ ফুল পরিবার নিয়ে ঠাকুর দেখতে বেরোয়।ভিড়ের চাপে মেট্রো বন্ধ করতে হয়েছে ও একটি পূজা মন্ডপ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। ক পু, ভীষণ ভালো ও সময়োচিত ডিসিশন নিয়েছে। এর মধ্যে লুম্পেন গিরি দর্শন আর পোলাও এ কাঁকর বাছা এক ই পর্যায়ের পাগলামি।
  • কল্লোল | 125.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৪১664977
  • ক্ষীই আর বোল্বো। আমনাদের বোঝার ক্ষ্যামতা এক্কেরে ভোগে গেছে।
    কোলকাতার পূজোতো সেই কব্বে থেকে লুম্পেনদের পূজো। সিধুদার আমলেই তার বাড়বাড়ন্ত। নইলে তার আগেও গোপাল পাঁঠা ইঃ ছেলো। সিধুদার আমলে ফাটা কেষ্ট ইঃ এলো।
    তাপ্পর অবশ্যি ৩৪ বছর ধরে লুম্পেন ছাড়াই পূজো হয়েচে। তখন বোসপুকুরে ভাঁড়ের পোতিমা দেখতে দলে দলে লাখে লাখে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবি রাসবীহারী কানেক্টার জ্যাম করে দিতো। এখন আবার দেশপ্রিয় পার্কের পূজোর হাত ধরে লুম্পেনরা ফিরে এয়েচে। এই সরল গোলগাল নিরীহ সত্যটুকু ক্যানো আমনারা বুইতে পারেন্না। ক্ষ্যানো, ক্ষ্যান্নো।
  • Bratin | 11.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১২:২৫664978
  • ;)))))))))))))))))))
  • PT | 126.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:১৯664979
  • কল্লোলদা যে বহুদিন কলকাতা ছাড়া সেটা বোঝা যাচ্ছে। পিথিবির বিহত্তম দুগ্গা পেতিমার কাছে ফাটাকেস্টোর দশ হাত কালি বাচ্চা মাত্র। আর গোপাল পাঁঠা এসব দেখলে খাসীর মত ব্যা-ব্যা করত। কেননা এসব নাকি ২৫ কোটির বাজেটের খেলা।

    তফাতটা কল্লোল দা (আরো কয়েকজন) ইচ্ছে করে ধরতে চাইছে না। কেননা তিনোর রাজত্ব কালকে নয়নের মণির মত রক্ষা করতে হবে। দুগ্গপুজোতে কিছু লোচ্চামি বরাবরই ছিল। কিন্তু এখন প্রায় প্রতিটা পূজো কোন নেতা বা মন্ত্রীর স্নেহধন্য। আর স্নেহ নিম্নগামী হওয়ার কারণে ধর্মাচরণের এই বিকৃতিতে উচ্চতম স্তরের মদৎ আছে। রাস্তার একটা দুতলা লম্বা প্ল্যাকার্ডে দেখা গেল দিদির পদতলে একদিকে মাটির ঘট-ডাব আর অন্যদিকে মণীশ গুপ্তের মাথা। এসব গা ঘিন-ঘিন করা ছবি কোনকালে দেখিনি। নাকি কল্লোলদা এইসব কিছু নর্মাল বলে মনে করছে ?

    ন্যানো তাড়ানো দিয়ে যে লুম্পেনাইসেশনের শুরু তার ডিগ্রিটা ধরতে না পারলে বাঙালী বেজায় ভুল করবে।
  • | 213.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:২৮664980
  • পিটি দা, এক্ষুনি ভাটিয়ালি দেখো প্লিজ..
  • PT | 126.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৬664981
  • দেখলাম কিন্তু কিছু বুঝলাম না। আমি তো দশমীর সকালেই কলকাতা ছাড়ছি......
  • কল্লোল | 125.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৭664982
  • আরেঃ দ্যাখো। খামোখা মাথা গরম কচ্চে।
    সে কথাই তো হচ্ছিলো। "দুগ্গপুজোতে কিছু লোচ্চামি বরাবরই ছিল।"

    মাঝখানে ৩৪ বছর বাদে, লোচ্চামি বরাবরই ছেলো। আবার সে এসেছে ফিরিয়া এই তিনোকালে। ঐ মাঝাখানের ৩৪ ব্ছর অসম্ভব নিপাট, শিক্ষিত, শিল্পচর্চাকারী সর্বগুণসম্পন্ন ভদ্রলোকেরা পূজো কত্তো। কোন মন্ত্রী শান্ত্রী নোকাল কোমিটি ওসবে থাগ্তো না। থাগ্লেও শুদ্ধু নিজ্জলা জনসংযোগের জন্য থাগ্তো।
  • | 213.*.*.* | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৯664984
  • তাহলে কালকে বা পরশু হতে পারে। ও ই দু দিন আপিসে আসছি। ফেরার পথে পিএম র বাড়ি বা সল্টলেকের অন্য কোন রেঁস্তোরায় হতে পারে। ধরা যাক সাত টা নাগাদ।

    পিএম, পিটি দা তোমাদের হবে ও ই সময়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন