এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৪ এপ্রিল ২০১৩ ২১:৩৮523621
  • দিকে বিকেলের ঘোষণার পর থেকে ক্রমশই মনে হচ্ছে আমিও সারদায় কিছু টাকা ঢেলেছিলাম যদিও কাগজ পত্র হারিয়ে গেছে। কি করে যে টাকা গুলো ফেরত পাই? আংশিক পেলেও চলবে।
  • কারিয়া পিরেত | 24.*.*.* | ২৪ এপ্রিল ২০১৩ ২২:০২523623
  • ধুর, তিনটে annexure-এ নাম ছিলো, সেগুলো ঝেড়ে দিয়েছে।
  • kc | 188.*.*.* | ২৪ এপ্রিল ২০১৩ ২২:২১523624
  • এরকম করে টাকা দেওয়া যায়না। যাস্ট যায়না। কোর্টে একটা পিআইএল, ব্যস সব শান্ত। এসব ঘোষণা করে শুধু পলিটিক্যাল মাইলেজই হয়। টাকা দেওয়া যায়না। বিষমদ কাণ্ডেও ঘোষণা হয়েছে, টাকা দেওয়া? আজও হয়েছে?
  • কৃশানু | 213.*.*.* | ২৪ এপ্রিল ২০১৩ ২২:৫৯523625
  • আর এস এস সি-র কেসটা দেখলে কেউ? পি আই এল, এবং রিক্রুটমেন্ট বন্ধ।
    অনেকদিন আগেই আমাকে একজন বলেছিলেন, এটা করতে চায় বলেই এস এস সি তে এত ঘাপলা হলো।
    রিক্রুট করবে কি? টাকা দেবে কোত্থেকে?
  • quark | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১০:০৪523626
  • সেকি আপনারা কেউ জানেন না? উনি তো সিগারেটে ট্যাক্স বসিয়েই সারদা-ত্রাণের টাকা তুলবেন। আর এই মানবিক কারণের জন্য সকলকে সামনের ক'দিন বেশি ক'রে ধূমপান করতে অনুরোধ করেছেন।
  • j | 230.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১০:৪১523628
  • সরকারের মুখ্যমন্ত্রী এরকম অপেনলি জনগণকে বেশি বেশি করে সিগারেট খেতে বলছেন !!

    নির্লজ্জ, বেহায়া বললেও বেশি সম্মান দেওয়া হয়ে যাবে

    কোর্টে একটা পিআইএল ঠুকলে কেমন হয় ?
  • নেতাই | 131.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১০:৪৫523631
  • আহা, মুখ্যমন্ত্রী সিগারেট বেশী খেতে বলেছেন মজা করে।
  • j | 230.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১০:৪৮523632
  • ইয়ার্কি হচ্ছে ? মজা !

    রাইটার্সের পোডিয়ামে দাঁড়িয়ে বেশি সিগারেট খেতে বলা মজা নয় ... ক্লিশে হয়ে যাওয়া বীভৎস মজা
  • শ্রী সদা | 132.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১১:৩৮523633
  • এই তো কদিন আগে নেভিকাটের প্যাকেট ৫৯ হল। আরো বাড়বে ? ঃ(
  • de | 69.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১২:০৮523634
  • মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে আপনারা সিগারেট ছাড়ুন না -- এমন একটা বিচ্ছিরি জিনিস, না খাওয়াই উচিত --

    গা জ্বলে যাচ্ছে, বেশী সিগারেট খাবার আবেদন শুনে -- এমনিতেই লাং ক্যানসারের বেশীর ভাগ রোগী টাটায় পঃবঃ থেকে আসে --
  • কৃশানু | 177.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১২:১১523635
  • একচুয়ালি, ভাবছি তাই দেদি। দেখা যাক।
    কিন্তু প্রত্যাশামত ট্যাক্স না এলে তো আবার সিপিএমের চক্রান্ত বলবেন উনি।
  • j | 230.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১২:১৮523636
  • ওনাকে ট্যাক্স না দেওয়ার আরেকটা ওয়ে আউট আছে

    বিড়ি বা গাঁজা খাওয়া ;-)
  • Arin | 212.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১৪:১৩523637
  • এ এক অদ্ভূত পরিস্থিতি, একটা সমস্যা কে সামলাতে গিয়ে আরেকটা আরো বড় সমস্যার সূত্রপাত হতে চলেছে! সিগারেটের ওপর সেস বসিয়ে লোক কে সিগারেট কিনতে নিরুত্সাহিত করা এক জিনিস, আর সিগারেটের ওপর সেস বসিয়ে লোক কে চড়া দামে সিগারেট কিনতে উত্সাহিত করা আরেক সর্বনাশা সিদ্ধান্ত ! আক্ষরিক অর্থে, ধনে প্রাণে মারা যাবার যোগাড়! moral hazard কাকে বলে !
  • SG | 134.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১৫:৪১523638
  • ট্যাক্স এর effect : ৫০% cig টানা কমে গেল সকাল থেকে
  • j | 230.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১৫:৫৩523639
  • হীরক রাণীর পুলুশও মাঠে নেমে পরেছে, কুনাল ২০০ কোটির ঠান্ডাঘরে বসে আর আমানতকারীদের জন্য রয়েছে লাঠিচার্জ !!

    আবাপ ব্রেকিং নিউজ থেকে

    ওয়েলিংটনে আমানতকারীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

    সুরাহা সানমার্গ নামে এক ভুঁইফোঁড় আর্থিক সংস্থার বেশ কিছু আমানতকারী আজ শিয়ালদহ থেকে মিছিল বার করে। তাঁদের অভিযোগ, সংস্থার কর্ণধার দীলিপকুমার নাথ বেশ কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন। ফলে অবিলম্বে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি জানাচ্ছিলেন তাঁরা। শান্তিপূর্ণ ভাবে আসা মিছিলটি ওয়েলিংটন পৌঁছলে তাতে বাধা দেয় পুলিশ। এমনকী সামনের সারিতে থাকা মহিলাদের উপরও নির্বিচারে লাঠি চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ১৮ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।
  • Dedalus Diggle | 131.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ১২:১৯523642
  • http://abpananda.newsbullet.in/state/34-more/36061-2013-04-26-04-07-19

    ২০০৯ সালে যে বিল পাশ হয়েছিলো সেটা পুরো উইথড্র করে নতুন বিল পাশ করালে সারদা নতুন বিলের আওতায় পড়বে না এইটা কি আইনতঃ ঠিক? যদি হয়, তাহলে ক্লেমটাতে কোনো ভুল নেই।
  • PM | 93.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ১৪:৫৩523644
  • ১। ২০০৮ সিঙ্গুর ঃ তিনো নেতারা জমিহারাদের বোঝলো টাকা না নিতে ( জদ্দুর মনে পড়ছে ১৮ লাখ/একর)। লোভ দেখালো যে আরো আরো বেশী পাওয়া যাবে অপেক্ষা করলে। বহু লোক পথে বসলো। (অন্য অর্থে পঃবঃ বাসী-ও পথে বসলো--সে অন্য কথা)

    ২। ২০১৩ তিনো নেতারা বোঝালেন সারদা, রোজভ্যলি সব লেজিটিমেট ব্যবসা। অনেক অনেক লাভ হবে। আমরা পাশে আছি থাকবো। আবার লোক-এ পথে বসলো।

    এক-ই গ্রফের ওপোর দুটো বিন্দু? আরো এক্ষ্ত্রাপোলেট করলে কি পরবর্তী বিন্দুটা পাওয়া যেতে পারে?
  • 420 | 116.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ১৪:৫৭523645
  • @PM, তিনটে বিন্দু দিন না, একটা ত্রিফলা বাতি জ্বালিয়ে দিই ব্রহ্মতালুতে :)
  • কল্লোল | 125.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ১৫:৫৮523646
  • বাম আমলে বিষ্ণুপুরে যে বামেদের ঘাড়ে চড়ে জমি দখল, তারাই রং পাল্টে এখন তৃণ।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=3342&boxid=34045265
    এই রিপোর্টের অর্ধেকও যদি সত্যি হয়, তখন সিপিএম কি করছিলো?

    আজকে মানিক সরকার, বুদ্ধ ভট্টাচার্য্য বা মমতার সুদীপ্ত সেনের সাথে ছবি দেখিয়ে কিছু প্রমান হয় না। সরকারে থাকলে বহু যায়গা থেকে নানান উদ্বোধনের ডাক আসে। সব ব্যাপারে খুঁটিয়ে জেনে যাওয়া যায় না।
    কিন্তু আগের আমলে গরীব মানুষের জমি প্রায় কেড়ে নেওয়া বা এই আমলে কুঘো-সৃসু কান্ডো - দল কিছুই জানতো না এটা মানা যায় না।

    আর একটা কথা। কি সব মালেরা সিপিএমএ ঢুকেছিলো দেখছেন কি? এখন তারা নাহয় তৃণ। কিন্তু কোন কারনে যদি সিপিএম থেকেই যেতো এবার, তবে কি হতো ভাবতে পারছেন? এরাই তো সিপিএম-এ রাজত্ব করতো এই ২০১৩তেও।
  • PT | 213.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ১৭:৩৩523648
  • কল্লোলদা
    মনে রাখা দরকার যে তিনোরা যেকোন পঞ্চবার্ষিকী নির্বাচনে জিতে ক্ষমতায় আসেনি। এসেছিল সিপিএমের "ঔদ্ধত্য, অপশাসন, তোলাবাজী, মাস্তানি" ইত্যাদি প্রভৃতির অবসান ঘটিয়ে বাংলায় পরিবর্তন আনার জন্য জন্য। এবং তিনোরা যে সাদা শাড়ী ও হাওয়াই চপ্পলে শোভিতা সততার নেতৃত্বে এই কালো সময়ের অবসান ঘটানোর জন্য ধরায় অবতীর্ণ হয়েছে সেই সব কথা গুরুর মায়া পাতায় না লিখে কাগজে-কলমে লিখলে টিটাগর পেপার মিলের পক্ষে কাগজ জোগান দেওয়া দুষ্কর হয়ে পড়ত। গুরুর বাইরের বুজীদের প্রচারের কথা তো বাদই দিলাম। তার ওপরে যারা নিজেদের প্রকৃত বাম এবং সিপিএমকে না-বাম মনে করত তারাই এইসব প্রচারের পক্ষে সর্বাগ্রে হিংস এবং অহিংস সব রকমের পদ্ধতির প্রয়োগ করেছিল।

    এখন বিষ্ণুপুরের দু-এক পিস লুঠে নেওয়া জমি দেখিয়ে কি হবে? "কোন কারণে সিপিএম যদি থেকে যেত"-কি এই হাড় হিম করা পরিবর্তনের পক্ষে justification হিসেবে দেখতে হবে?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ১৭:৫৬523649
  • হুঁ অন্ধ সি পি এম বিরোধিতায় কাজ হবে না।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ১৮:০৫523650
  • অমরবাণীঃ " আমাদের সরকার না এলে মানুষ সর্বস্বান্ত হয়ে যেত"
    এই মাত্র abp আনন্দে live দেখাল।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ২০:১৯523652
  • পিটি।
    পরিবর্তন তো হয়েছে। সেটা ভালো লাগুক বা না লাগুক, মানতে তো হবেই। কি কারনে হয়েছে তা নিয়ে তোমার আমার মতভেদ আছে।

    যদি কোন কারনে এই পরিবর্তনটি না হতো ও সিপিএম ক্ষমতায় থেকেই যেতো, তাহলেও এই সারদা কান্ডো আজ না হলে কাল ঘটতোই। সেক্ষেত্রে গোটা দায়টা সিপিএমএর ঘাড়েই চাপতো।

    তবে ভায়া তোমার ঐ কথাটা ভালো লাগলো না - "এখন বিষ্ণুপুরের দু-এক পিস লুঠে নেওয়া জমি দেখিয়ে কি হবে?" দুএক পিস জমি? শুনতে কেমন "তুচ্ছ ঘটনা" বা "পেটি ম্যাটার"এর মতো লাগছে। না, ভালো লাগছে না। জমি যখন লুঠ হচ্ছিলো তখন লোকাল সিপিএম কি করছিলো? কেউই কি ওপরতলায় কিছুই জানায় নি? কিন্তু দিনের শেষে সেন-নস্কর-তস্করদের আটকানো যায় নি। সেদিন আটকানো গেলে আজ হয়তো এই সর্বনাশ হতো না।

    সারা বাংলা জুড়ে এই সব নস্কর-তস্করদের ঘাড়ে চেপেই চলতো বুদ্ধবাবুদের শাসন। সেটা মানতে না পারলে, আবারও একই ফাঁদে পড়তে হবে।

    শুধু নানান চ্যানেলে চেঁচিয়ে আর গুরু-আবাপতে বুজীরা লিখে লিখেই সিপিএমকে ক্ষমতা থেকে হঠালো - এরকম বিশ্লেষন কোথাও পৌঁছে দেবে না।
  • Rit | 213.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ২০:২৪523653
  • অজ্জিত দা,
    ভাইপো ই তাহলে ভবিষ্যত। আর শিল্প পানীয় জলের বোতল। জলকে আবার nutrient বলেছে।
    উফ্ফ। কোথায় যে যাব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন