এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৯২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 180.*.*.* | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:২২510752
  • ছিছি মদ নষ্ট এমন করে !!!!!! মহাপাপ মহাপাপ
  • | 24.*.*.* | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:৪২510753
  • ১) স্যানের পোস্টটাএই খেয়াল করে আমি এত্ত অবাক হলাম কি বলব!!
    আচ্ছা স্যান, বোধি তোমাকে তুমিই ভেবেছিল তো? জাস্ট ইন কেস আমি ভেবে জ্ঞান দেয় নি তো?

    আর সায়নের অ্যালবামে ডিডিকে দেখে আমার জানি কেমন অবাক লাগছে। আচ্ছা সেই যে অনেকদিন আগে সায়ন, রঙ্গন, ডিডি আর ভুতোর ছবি দেখেছিলাম, তাতে ডিডি আরেট্টু লম্বা ছিলেন না?
  • সায়ন | 59.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ০১:১৭510754
  • দমুদি' ঠিক! ডিডিদা' এই ছবিটায় একটু একাশী হয়ে দাঁড়িয়েছেন, নইলে সেই আগের মতই একহারা পেটানো চেহারা।
  • | 214.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:২৫510755
  • ডিডি র মতো ভালো লোক কে আবার কে "পেটালো"? ঃ((
  • sosen | 24.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৩:৫৪510756
  • বিকেল চাট্টে থেকে শুরু করে লোকজন যদি সিটি সেন্টারে (১) আসতি পারেন তো ভালো হয়। অরণ্যদার হয়ে নিমন্ত দিলাম।
  • Kaju | 131.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:০০510757
  • ওরম্ভাবে না, বলতে হবে -

    যিনি বা যাঁরা সিটি সেন্টারে যাবেন, তাঁরা সিটি মারুন জোর সে !
  • শ্রী সদা | 132.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:০৫510758
  • পার্ক স্ট্রিটে হওয়ার কথা ছিল না ?
  • sosen | 24.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:০৭510759
  • তোদের সুবিধার্থে চেঞ্জ হচ্ছে। সময়গুলো জানা।
  • শ্রী সদা | 132.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:১১510760
  • খুব ট্রাই করছি যাবার। আপিস থেকে ১৫ মিনিট লাগে , কিন্তু সেকেন্ড হাফে কখন কাটতে পারবো সেটাই প্রশ্ন।
  • কৃশানু | 226.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:১৬510763
  • আমারও একই কেস। খুব চেষ্টা করব।
  • Kaju | 131.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:১৮510764
  • আপিস আওয়ার্সে এত ভাটাভাটি কেন বাপু? কাজকম্মো নাই কি শীত বলে? ;-)
  • | 214.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:২৫510765
  • আহা সবাই তো আর তোমার মতো কর্মবীর নয়। যে একটা ভাটেও আসতে পারবে না ঃ)))
  • Kaju | 131.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:২৯510766
  • আমি তো ছুটির দিন হলেও যাই না। কর্মবীর-টীর কিসু না।
  • aranya | 24.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৫:৪৭510767
  • ওপিয়াম ভাট - আজ সন্ধে ৭:৩০, ব্ল্যাংকি, সোসেন, রঞ্জন-দা, আমি, সদা, কৃশানু - এখনও অব্দি এই ছজন কনফার্মড। আর যে যেখানে আছেন, চলে আসুন।

    কেসি, তোমার ফোন্নং নাই, তাই কলাতে পারলাম না। পারলে ওপিয়ামে চলে এস, আমি কাল আবার আম্রিগা পানে রওনা দিচ্ছি।
  • শ্রী সদা | 132.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৫:৫০510768
  • অরণ্যদাকে অনেক ধন্যবাদ, আমাদের ছা-চা র কথা বিবেচনা করে ভাটের স্থান এবং কাল নির্বাচন করার জন্যে। সন্ধ্যেবেলা দেখা হবে।
    ঃ)
  • কৃশানু | 226.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৬:১২510770
  • *পাব।
  • কৃশানু | 226.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৬:১২510769
  • খুব খুশি হয়েছি। অনেকদিন বাদে ইসে খেতে পর। লাস্ট সেই পরশু।
  • Kaju | 131.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৬:১৭510771
  • পাবে গিয়ে ইসে খেতে পাবে?
  • শ্রী সদা | 132.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ১৬:২৫510772
  • কৃশানুদাকে ইশানু নাম দেওয়া হোক ঃ)
  • | 24.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ২০:৫৯510774
  • ইরে বাবারে! ওপিয়ামে মোট্টে ভাট হয় না। গাঁক গাঁক করে গান বাজে। অ সুষেণ, পেগলে যাবে গ
  • sosen | 125.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ২২:২৩510775
  • হ। খুব জোরে গান বাজছিল। পেগলে যাতে না যাই, আর গলা কাল ছানাপোনাদের বকার জন্য আস্ত থাকে তাই চুপ মেরে গেছিলাম। স্যান জিগালো "তুমি কি সবসময়েই এরকম চুপ করে থাকো? "
    তা বাদে ভাট, খাদ্য, পানীয় এসব ভালই হলো। আমি চলে এসেছি, অন্য ভাটুরেরা একেবারে বার বন্ধ করে তালা লাগিয়ে আসবে।
  • dd | 132.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ২২:৩০510776
  • যে পাবে গান বাজায় সেই পাব আমি দু চক্ষে দেখতে পারি না, গান শুনতে হলে দু কানে ঠুলি গুঁজে (যদি ঈশ্বরের কৃপায় কিছু শুকনো মেলে তো কথাই ই নেই) একাকী গান শুনবো। স্রেফ একা।

    গান শোনা খুব ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে। ইসে খাওয়ার সময় কেউ জোর করে গান শুনাতে গেলে অসম্ভব রেগে যাই।
  • siki | 132.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ২৩:২৪510777
  • আপিস থেকে বেরনোর মুখে বড়রাস্তার ধারে গরাদ লাগানো ইসের দোকান আর তার সামনে হাপলুঙ্গি খালিপা ঝাঁকড়াচুলেদের ভিড় দেখছি, আর আমার ডিডিদাকে মনে পড়ে যাচ্ছে।

    কাল সত্যি সত্যি একটা তামিল লোক ফোনে কাকে যেন "সেন্নাই" "সেন্নাই' করে কী সব বোঝাচ্ছিল। এমন স্পষ্ট সেন্নাই উচ্চারণ ডিডিদা ছাড়া আমি কারুর কাছে শুনি নি। পেছন ফিরে তাই একবার দেখেও নিলাম লোকটা ডিডিদাই ছিল কিনা
  • কৃশানু | 213.*.*.* | ১০ জানুয়ারি ২০১৩ ২৩:৩৭510778
  • আমি তো একবন্ন গান শুনতে পেলুম না। বরম সোসেনদি যখন বেরোলো আমার পিঠে লেগে টিবি টা বন্দ হয়ে গ্যালো।
    ভেবেছিলুম আজ বাড়ি এসে আর কিছু খাবনা। বন্ধুর বউ সরপুঁটি দিয়ে গ্যালো। অগত্যা এট্টু ভাত রান্না কল্লাম। কি অন্যায় বলুন তো।
  • শ্রী সদা | 127.*.*.* | ১১ জানুয়ারি ২০১৩ ০০:২২510779
  • আজকে অনেকদিন পর আপিসে একটু কাজ করতে হয়েছিল,তাই মন মেজাজ ভালো ছিল না। তারপর সন্ধ্যে সাতটা নাগাদ ম্যাঞ্জারের সঙ্গে একটা মেল-যুদ্ধ শুরু হল, সে ক্ষী বাজে ব্যাপার। ম্যাঞ্জারকে তো আর সোজাসুজি বলা যায় না যে আপনাকে বোকা বললে আদ্দেক বলা হয়, অনেক হেজিয়ে তাকে নিজের বক্তব্য বুঝিয়ে যখন বেরোলাম, তখন সাড়ে সাতটা প্রায় বাজে বাজে।
    ওপিয়াম আমার আপিসের ঠিক পেছনে, তো সেখানে এসে যখন পৌছোলাম তখন অরণ্যদা আর সোসেনদি অলরেডি চলে এসেছেন।
    তার পর রঞ্জনদা, ব্ল্যাংকদা,কৃশানুদা, স্যানদি সবাই একে একে চলে এলেন। অল্প পানীয় এবং প্রচুর খাবারদাবার নিয়ে জমে উঠলো ভাট।
    আমি মূলতঃ আগ্রহী শ্রোতার ভূমিকায়। ত্রিপিটক থেকে শুরু করে স্মৃতিশাস্ত্র, চিয়ারলিডার থেকে সিপিয়েম, কথামৃত থেকে শেয়ার বাজার- এই সব নিয়েই কিছু কিছু আলোচনা হল ঃ)
    প্রায় এগারোটার সময়, ওপিয়াম প্রায় বন্ধ হয় হয়, সেই সময় আড্ডা ভাঙলো। স্যানদির সৌজন্যে সেক্টর ফাইভের অসাধারণ জন-পরিবহন ব্যবস্থার উপর ভরসা করতে হলনা !
  • কৃশানু | 213.*.*.* | ১১ জানুয়ারি ২০১৩ ০১:০৭510780
  • আপডেট। সরপুঁটিটা হেব্বি হয়েছিল। সর্ষে-পোস্ত বাটা দিয়ে। মেদিনীপুর রান্না সত্যিই ভালো।
  • 4z | 209.*.*.* | ১১ জানুয়ারি ২০১৩ ০৩:৪২510781
  • ইয়ে ১৪ থেকে ২৬ এর মধ্যে একটা কচি করে ভাট হতে পারে (১৭-১৯ বাদ)?
  • pi | 127.*.*.* | ১১ জানুয়ারি ২০১৩ ০৮:১৭510782
  • ভাট কলেজ স্ট্রীট থেকে ওপিয়ামে স্থানান্তরিত হবার প্রতিবাদে আমি কালকের একটা অতিমিনিভাটে মাছ ই খেয়ে ফেল্লুম।
  • কল্লোল | 111.*.*.* | ১১ জানুয়ারি ২০১৩ ০৮:২৮510783
  • ১১-১৫ জানু মেলা চত্বরেই একটা ভাট হোক।
  • পোতিবাদ কমিটি | 111.*.*.* | ১২ জানুয়ারি ২০১৩ ১৬:০৯510785
  • পাইদিদি কি কফিহাউসের ফিসফিঙ্গারকে 'মাছ' বল্লেন নাকি??

    এ পুরো কলেসটীটের অপমান! বিদ্দাসাগর বিধানসভা কেন্দ্রের অপমান, পাহাড়-জঙ্গলমহল সহ পুরো পোচ্চিমবংগের অপমান....
    আমরা, বৌবাজার-জোড়াসাঁকো এলাকার সুশীল সমাজ, পাইদিদির এই উক্তির বিরুদ্ধে দলমত নিব্বিশেষে তীব্বো পোতিবাদ জানাচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন